পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা [টপিক: বিগত তিনটি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা] ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
Convert the following simple sentence into a complex sentence:
"She was happy because of her success."
  1. She was happy due to her success.
  2. She was happy, and it was because of her success.
  3. She was happy because she had succeeded.
  4. Her success made her happy.
সঠিক উত্তর:
She was happy because she had succeeded.
উত্তর
সঠিক উত্তর:
She was happy because she had succeeded.
ব্যাখ্যা
• She was happy because she had succeeded. (Complex sentence)
- "because she had succeeded" clause টি dependent, তাই এটি complex sentence

Key Rule:
simple sentence এ সাধারণত একটি clause এবং একটি phrase থাকে।
কিন্তু complex এবং compound sentence এর ক্ষেত্রে সাধারণত দুইটি clause থাকে অর্থ্যাৎ দুইটি verb থাকে।
Simple sentence কে complex sentence এ পরিবর্তনের জন্যে simple sentence এর একটা clause কে ভেঙে অথবা নতুন শব্দ যোগ করে দুইটা clause তৈরি করতে হবে। সেই দুইটি clause কে যোগ করতে হবে connectors ব্যবহার করে।
কিছু কিছু phrase কে clause এ রূপান্তর করে complex sentence তৈরি করার জন্যে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে।–

Because of = clause + because/as/since + clause.

Example:
Simple: I could not do it because of my illness.
Complex: I could not do it because I was ill.

Other Options:

ক) She was happy due to her success. (Simple sentence, no change) 
- because of এর স্থলে due to বসেছে।

খ) She was happy, and it was because of her success. (Compound sentence)
- দুইটি independent clause, and দ্বারা যুক্ত হয়েছে।

ঘ) Her success made her happy. (Simple sentence, rephrased)
- একটি পরিবর্তন করা সরল বাক্য

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
"As soon as I arrived at the station, the train left."Transform it to correct negative form-
  1. I hardly arrived at the station, then the train left.
  2. No sooner had I arrived at the station then the train left.
  3. No sooner had I arrived at the station than the train left.
  4. Had I reached to the station than the train left.
সঠিক উত্তর:
No sooner had I arrived at the station than the train left.
উত্তর
সঠিক উত্তর:
No sooner had I arrived at the station than the train left.
ব্যাখ্যা
• "As soon as I arrived at the station, the train left."
• "আমি স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনটি ছেড়ে দিল।"
 
» As soon as দিয়ে আরম্ভ হলে negative বাক্যে no sooner had দিয়ে আরম্ভ হবে।

» Structure:
- As soon as + rest of the sentence.
- No sooner had + clause + than + clause.

Example:
- As soon as I arrived home, it began to rain.
- No sooner had I arrived home than it began to rain.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Our life is nothing but a bed of thorns. (Make it Interrogative)
  1. What is life but a bed of thorns?
  2. Is life a bed of throns?
  3. Is our life anything but a bed of thorns?
  4. A+C
সঠিক উত্তর:
A+C
উত্তর
সঠিক উত্তর:
A+C
ব্যাখ্যা
• Our life is nothing but a bed of thorns.
• আমাদের জীবন চির সংগ্রাম ছাড়া আর কিছুই নয়।

Assertive Sentence এ nothing but থাকলে Interrogative- এ শুধু but বা anything but ব্যবহৃত হয়। শুধু but ব্যবহার করলে তখন what দিয়ে বাক্য শুরু করতে হয়।

• It is nothing but a deceit. (প্রতারণা)
- Was it anything but a deceit?
- What was it but a deceit?

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
He teaches us mathematics. (Make it Passive)
  1. Mathematics is taught to us by him.
  2. We are taught mathematics by him.
  3. Mathematics is taught by him to us.
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• He teaches us mathematics.
• Passive Voice:
ক) "Mathematics is taught to us by him."

• Other options:
খ) "We are taught mathematics by him." (More natural in English)

গ) "Mathematics is taught by him to us." (Grammatically correct but less common)

Explanation:
Active: He (subject) + teaches (verb) + us (indirect object) + mathematics (direct object).
Passive: Mathematics (subject) + is taught (verb) + to us (object) + by him (agent).

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
No other bird is as beautiful as the peacock. (Make it superlative)
  1. The peacock is more beautiful than any other bird.
  2. The peacock is the most beautiful bird.
  3. Very few birds are as beautiful as the peacock.
  4. Is the peacock the most beautiful bird?
সঠিক উত্তর:
The peacock is the most beautiful bird.
উত্তর
সঠিক উত্তর:
The peacock is the most beautiful bird.
ব্যাখ্যা
Positive Sentence এ  No other থাকলে Superlative করার নিয়ম -

elimination of No other + Object- Subject + the + superlative degree + Subject - Object হয়ে বসে।

Positive: No other flower is as beautiful as the rose in the garden.
Superlative: The rose is the most beautiful flower in the garden.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
What is the meaning of the word 'Stagnation'-
  1. Progress
  2. Advancement
  3. Development
  4. Inactivity
সঠিক উত্তর:
Inactivity
উত্তর
সঠিক উত্তর:
Inactivity
ব্যাখ্যা
• Stagnation (noun):

• English Meaning: The state of not changing, developing, or moving; a lack of progress or growth.
• Bangla Meaning: অগ্রগতি বা পরিবর্তনের অভাব (অগ্রগতিহীন অবস্থা)।

Synonyms:

• Standstill - অবস্থা যেখানে কোনো কিছুই চলছে না বা অগ্রসর হচ্ছে না।

• Inactivity - নিষ্ক্রিয়তা, অনুদ্যম, অপ্রবৃত্তি ইত্যাদি।

• Idle - অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্ককর্মা; নিশ্চেষ্ট।

Antonyms:

• Progress - অগ্রগতি; অগ্রগমন; প্রগতি; প্রগমন; সংবৃদ্ধি।

• Advancement - পদোন্নতি; উন্নতি।

• Development - বিকাশ বা উন্নয়ন।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary. Live MCQ lecture.
.
Which of the following words is spelled correctly?
  1. Tripidation
  2. Trepidation
  3. Trepedation
  4. Tripadation
সঠিক উত্তর:
Trepidation
উত্তর
সঠিক উত্তর:
Trepidation
ব্যাখ্যা
Trepidation (noun)
English Meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future.
Bangla Meaning: সচকিত উত্তেজিত মনোভাব।

Synonyms:
• Anxiety - ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা।
• Apprehension - আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি; উপলব্ধি; চেতনা; বোধ।
• Disquietude - মানসিক অস্থিরতা বা উদ্বেগ।

Antonyms:
• Calmness - শান্ততা, বিশ্রান্ততা।
• Equanimity - মনমেজাজের প্রশান্তি।
• Composure - শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
Source: Live MCQ lecture.
.
Antonym of 'Vigor' -
  1. Energy
  2. Stamina
  3. Fatigue
  4. None
সঠিক উত্তর:
Fatigue
উত্তর
সঠিক উত্তর:
Fatigue
ব্যাখ্যা
Vigor (noun)

English Meaning: Physical strength and good health; energy and enthusiasm.
Bangla Meaning: শারীরিক বা মানসিক শক্তি; তেজ; বলবত্তা; বলিষ্ঠতা।

Synonyms:

• Energy - শক্তি; উদ্যম।

• Stamina - শক্তি; তেজ; দীর্ঘ পরিশ্রম করার ক্ষমতা; মারাত্মক ব্যাধি প্রতিরোধের শক্তি; (লাক্ষণিক) মনের জোর; নৈতিক দৃঢ়তা।

• Vitality - প্রাণশক্তি; জীবনীশক্তি।

Antonyms:

• Fatigue - ক্লান্তি; অবসাদ।

• Weakness - দুর্বলতা।

• Lethargy - আলস্য; তন্দ্রা; অস্বাভাবিক দীর্ঘ নিদ্রা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
Source: Live MCQ lecture.
.
He gave a vague answer. what is the meaning of the underlined word -
  1. Unclear
  2. Organized
  3. Neat
  4. Arranged
সঠিক উত্তর:
Unclear
উত্তর
সঠিক উত্তর:
Unclear
ব্যাখ্যা
» Vague (adjective)
English Meaning: Not clearly defined, grasped, or understood/not clearly expressed. 
Bangla Meaning: অস্পষ্ট; ভাসাভাসা; আবছা।

» Synonyms:
• Ambiguous - দ্ব্যর্থক; অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

• Fuzzy - (ফটো, ছবি, টেলিভিশনের ছবি ইত্যাদি) অস্পষ্ট, ঝাপসা বোঝাতে ব্যবহৃত হয়।

• Unclear - অস্পষ্ট।

» Antonyms:
• Arranged - সাজানো; গোছানো।

• Neat - পরিপাটি; পরিচ্ছন্ন; ফিটফাট।

• Organized - সুবিন্যস্ত; শৃঙ্খলাবদ্ধ।


Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
Source: Live MCQ lecture.
১০.
'র‍্যামন ম্যাগসেসে' পুরষ্কার দেওয়া হয় কোন দেশ থেকে? 
  1. থাইল্যান্ড
  2. জাপান
  3. সিঙ্গাপুর 
  4. ফিলিপাইন 
সঠিক উত্তর:
ফিলিপাইন 
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন 
ব্যাখ্যা
• র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি র‍্যামন ম্যাগসেসের নামে প্রবর্তিত হয়।
- ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় র‍্যামন ম্যাগসেসের মৃত্যু ঘটে।
- ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।
- জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
১১.
'রামসার কনভেনশন' কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
• রামসার কনভেনশন:
- পূর্ণনাম The Ramsar Convention on Wetlands I
- এটি জলাভূমি ও এর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- চুক্তিটি ১৯৭১ সালে ইরানের রামসারে স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।
- চুক্তির পক্ষ (অনুমোদন ও কার্যকর) ১৭১টি দেশ। (সর্বশেষ দেশ - ভানুয়াতু)
- চুক্তি কার্যকর - ডিসেম্বর, ১৯৭৫ সাল।

 উল্লেখ্য,
- বাংলাদেশ রামসার সনদ অনুমোদন ও কার্যকর করে ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর।
- বাংলাদেশের দুটি স্থান রামসার চুক্তির অন্তর্ভূক্ত হয়েছে। যথা -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট: ২১ মে, ১৯৯২ সাল ও টাঙ্গুয়ার হাওর: ১০ জুলাই, ২০০০ সাল

উৎস: রামসার ওয়েবসাইট।
১২.
প্রথম কপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 
  1. বার্লিন
  2. বন 
  3. রিও ডি জেনেরিও
  4. স্টকহোম
সঠিক উত্তর:
বার্লিন
উত্তর
সঠিক উত্তর:
বার্লিন
ব্যাখ্যা
• কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- কপ সম্মেলন (COP Conference) হলো একটি আন্তর্জাতিক সম্মেলন যেখানে দেশগুলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একত্রিত হয়।
- এই সম্মেলনটি মূলত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন চুক্তি (United Nations Framework Convention on Climate Change, UNFCCC) এর আওতায় অনুষ্ঠিত হয়।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- মূল উদ্দেশ্য: COP সম্মেলনের লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা, পৃথিবীর জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা, এবং উন্নত দেশগুলোর দায়বদ্ধতা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রযুক্তি প্রদান করা।
- কপ- ৩০ (COP-30) ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।
১৩.
Earth Hour কর্মসূচি সর্বপ্রথম কোন দেশে পালিত হয়?
  1. সুইডেন
  2. অস্ট্রেলিয়া
  3. জাপান
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• Earth Hour:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে শুরু করা এই আর্থ আওয়ার এখন দুনিয়ার বৃহত্তম পরিবেশ সচেতনতামূলক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে বলে দাবি করেছেন এর উদ্যোক্তারা।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।

উৎস: Earth Hour ওয়েবসাইট।
১৪.
'গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স-২০২৫' অনুসারে, বাংলাদেশের অবস্থান কত? [ এপ্রিল, ২০২৫]
  1. ৩২ তম
  2. ৩৩ তম
  3. ৩৫ তম
  4. ৩৭ তম
সঠিক উত্তর:
৩৫ তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫ তম
ব্যাখ্যা
• গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) ২০২৫:
- বাংলাদেশের অবস্থান: ১৪৫টি দেশের মধ্যে ৩৫তম।
- পাওয়ার ইনডেক্স স্কোর ০.৬০৬২ (যেখানে ০.০০০০ = "নিখুঁত")

• সূচক নির্ধারণের প্রধান বিষয়:
- সামরিক ইউনিটের সংখ্যা। 
- আর্থিক অবস্থা। 
- লজিস্টিক সক্ষমতা। 
- ভৌগোলিক পরিস্থিতি। 

• প্রতিবেশী দেশের অবস্থান:
- ভারত- ৪র্থ স্থান (স্কোর: ০.১১৮৪)। 
- পাকিস্তান - ১২তম স্থান (স্কোর: ০.২৫১৩)। 

• শীর্ষ তিন সামরিক শক্তি:
- যুক্তরাষ্ট্র - ১ম স্থান (স্কোর: ০.০৭৪৪)
- রাশিয়া - ২য় স্থান (স্কোর: ০.০৭৮৮)
- চীন- ৩য় স্থান (স্কোর: ০.০৭৮৮)

উৎস: গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) ২০২৫ ও দ্য বিজনেস স্ট্যান্টার্ড।
১৫.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কোপেনহেগেন
  2. ব্রাসেলস
  3. বার্লিন
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- চুক্তি স্বাক্ষর - ১৯৯০ সাল।
- চুক্তি কার্যকর ও গঠন ৩০ অক্টোবর, ১৯৯৩ সাল।
- কার্যক্রম শুরু - ১৯৯৪ সাল।
- সদরদপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য সংখ্যা - ৩২টি সদস্য দেশ এবং ৬টি সহযোগী দেশ।[ এপ্রিল, ২০২৫]
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

উৎস: European Environment Agency ওয়েবসাইত ও ব্রিটানিকা।
১৬.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাস কোনটি?
  1. উজানে মৃত্যু
  2. তরঙ্গভঙ্গ
  3. বহিপীর
  4. চাঁদের অমাবস্যা
সঠিক উত্তর:
চাঁদের অমাবস্যা
উত্তর
সঠিক উত্তর:
চাঁদের অমাবস্যা
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাস - চাঁদের অমাবস্যা।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:

- তিনি একজন আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার ছিলেন।
- তিনি ১৯২২ সালে, ১৫ আগস্ট চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ,
- উজানে মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
'ঘরগেরস্থির রাজনীতি' প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
  1. সিকান্দার আবু জাফর
  2. সেলিনা হোসেন
  3. সরদার জয়েন উদ্দিন
  4. সানাউল হক
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা
'ঘরগেরস্থির রাজনীতি' প্রবন্ধগ্রন্থ:
- সেলিনা হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'ঘরগেরস্থির রাজনীতি'।
- গ্রন্থটি ২০০৭ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট সতেরটি প্রবন্ধ সংকলিত হয়েছে।
- প্রতিটি প্রবন্ধে বাংলাদেশের সমাজ প্রেক্ষিতে নারীর অবস্থা ও অবস্থানের বিশ্লেষণ করা হয়েছে।
- নারীবাদী প্রেক্ষিত থেকে সমাজ-ভাবনার চিত্রটি উঠে এসেছে প্রবন্ধগুলোতে।

সেলিনা হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ:
- স্বদেশে পরবাসী,
- একাত্তরের ঢাকা,
- নির্ভয় করো হে,
- মুক্তো করো ভয়,
- ঘরগেরস্থির রাজনীতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ঘরগেরস্থির রাজনীতি, সেলিনা হোসেন।
১৮.
শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
  1. পাড়াতলীতে 
  2. মোগলটুলিতে 
  3. মাহুতটুলীতে
  4. পাহাড়তলীতে 
সঠিক উত্তর:
মাহুতটুলীতে
উত্তর
সঠিক উত্তর:
মাহুতটুলীতে
ব্যাখ্যা
শামসুর রাহমান:
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি শামসুর রহমানে জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ:
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
'মুন্তাসীর ফ্যান্টাসী' কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. নাটক
  2. উপন্যাস
  3. ছোটগল্প
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
• 'মুন্তাসীর ফ্যান্টাসী' নাটকটির লেখক - সেলিম আল দীন।

সেলিম আল দীন:
- সেলিম আল দীন কবিতাই লিখতেন।
- তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- কিন্তু ১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'নীল শয়তান: তাহিতি ইত্যাদি' নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তাঁর নাট্যরচনার কথা জানাজানি হয়।

সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
প্রবন্ধ-গবেষণাগ্রন্থ 'কবিতার কথা' রচনা করেন কে?
  1. সৈয়দ আলী আহসান
  2. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  3. আহসান হাবীব
  4. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
সৈয়দ আলী আহসান:
- তিনি মূলত শিক্ষাবিদ ও সাহিত্যিক ছিলেন।
- তিনি ১৯২২ সালের ২৬শে মার্চ মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৩৭ সালে আর্মানীটোলা স্কুলে অধ্যয়নকালে স্কুল ম্যাগাজিনে সৈয়দ আলী আহসানের ‘The Rose’ নামে একটি ইংরেজি কবিতা প্রকাশিত হয়।

তাঁর রচিত প্রবন্ধ-গবেষণাগ্রন্থ:
- কবিতার কথা,
- নজরুল ইসলাম,
- রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা,
- কবিতার কথা ও অন্যান্য বিবেচনা,
- বাংলা সাহিত্যের ইতিহাস,
- পদ্মাবতী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২১.
'দ্বিতীয় দিনের কাহিনী' গ্রন্থের উপজীব্য কী?
  1. সামাজিক বৈষম্য
  2. ভাষা আন্দোলন
  3. মুক্তিযুদ্ধ
  4. নারীর আত্মজাগরণ
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
'দ্বিতীয় দিনের কাহিনী' উপন্যাস:
- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের উপন্যাস 'দ্বিতীয় দিনের কাহিনী'। এটি প্রকাশিত হয় ১৯৮৪ সালে।
- মুক্তিযুদ্ধ-পরবর্তী আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে চমৎকারভাবে চিহ্নিত করেছেন তিনি।
- বাঙালি জাতিসত্তার আত্মপরিচয়, সংগ্রাম, স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা পরম মমতায় তুলে ধরেছেন এ উপন্যাসে।
- একজন প্রধান শিক্ষক তাহের উদ্দীন খন্দকারের আত্মোপলব্ধি, অন্বেষণ ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে আসে মুক্তিযুদ্ধে জলেশ্বরীর দুর্বার ভূমিকার কথা।
- বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জলেশ্বরীর সন্তানদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বিষয়টিও উঠে আসে তাহেরের স্মৃতিচারণায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
স্মার্ট হোম ডিভাইসগুলি প্রায়শই একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. শুধুমাত্র ব্লুটুথ
  2. মোরস কোড
  3. স্যাটেলাইট সিগন্যাল
  4. ওয়াই-ফাই এবং জিগবি
সঠিক উত্তর:
ওয়াই-ফাই এবং জিগবি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াই-ফাই এবং জিগবি
ব্যাখ্যা
⚪ স্মার্ট হোম ডিভাইসগুলো একে অপরের সাথে যোগাযোগ করার জন্য সাধারণত যে প্রযুক্তি ব্যবহার করে তা হলো: ওয়াই-ফাই এবং জিগবি।

- স্মার্ট হোম ডিভাইস যেমন স্মার্ট লাইট, স্মার্ট থার্মোস্ট্যাট বা নিরাপত্তা ক্যামেরাগুলো একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করার জন্য Wi-Fi এবং Zigbee প্রযুক্তি ব্যবহার করে। Wi-Fi সাধারণত ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়, আর Zigbee হলো একটি লো-পাওয়ার, দ্রুত ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যেটা অনেক ডিভাইসকে একসাথে কাজ করতে সাহায্য করে।

- অন্য অপশনগুলো:
- (ক) শুধুমাত্র ব্লুটুথ – কেবলমাত্র ব্লুটুথ ব্যবহৃত হলেও, এটা সীমিত দূরত্বের জন্য ভালো, তাই একে একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় না।
- (খ) মোরস কোড – এটা পুরনো যোগাযোগ পদ্ধতি, স্মার্ট ডিভাইসে ব্যবহার হয় না।
- (গ) স্যাটেলাইট সিগন্যাল – স্যাটেলাইট সংকেত সাধারণত GPS বা টিভি ব্রডকাস্টের জন্য ব্যবহৃত হয়, স্মার্ট হোম ডিভাইসে নয়।

⚪ স্মার্ট হোম প্রযুক্তি:
- স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্ট হোম প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়।
- স্মার্ট হোমের পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) বলা হয়।
- একটি স্মার্ট হোমে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস যেমন- টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল বা রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে সেগুলোকে কোনো কেন্দ্রীয় অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- বর্তমানে বিভিন্ন শিল্পোন্নত দেশ যেমন-চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশে গ্লোবাল রেসিডেন্স বা বৈশ্বিক বাসস্থান তৈরি করা হচ্ছে।
- বাসস্থানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে আইপি ক্যামেরা।
- রিমোট কন্ট্রোল বা ভয়েস কমান্ডের সাহায্যে গাড়ির গ্যারেজ, ঘরের দরজা-জানালা খোলা বা বন্ধ করা, লাইট, ফ্যান, কম্পিউটার ও টেলিফোন চালু কিংবা বন্ধ করা যায়।
- বাইরে থাকাকালে কোনো মেহমান বাসায় আসলে সিকিউরিটি এলার্মের সাহায্যে মোবাইল ফোনে তা জানা যায় ।
- কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটের সাহায্যে চা বানানো, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার ও ময়লা নিষ্কাশন করা সম্ভব হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) sciencedirect
২৩.
আইবিএম-এর আরেকটি পরিচিত নাম কী?
  1. Cloud Master
  2. Tech Titan
  3. Big Blue
  4. Red Giant
সঠিক উত্তর:
Big Blue
উত্তর
সঠিক উত্তর:
Big Blue
ব্যাখ্যা
⚪ IBM-কে সাধারণভাবে "Big Blue" নামে ডাকা হয়। এই নামটি এসেছে কোম্পানিটির লোগোর নীল রঙ এবং কর্পোরেট পরিচয়ের কারণে। এটি একটি জনপ্রিয় উপনাম যা IBM-এর দীর্ঘদিনের ইতিহাস ও প্রযুক্তি ক্ষেত্রে প্রভাবকে বোঝায়।

⚪ আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines.
- ১৯১১ সালে আইবিএম প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। (এপ্রিল, ২০২৫)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM এর অফিসিয়াল ওয়েবসাইট।
২৪.
ক্লাউড কম্পিউটিং এর সেবা নয় কোনটি?
  1. Amazon Web Services (AWS)
  2. Microsoft Azure
  3. Google Cloud
  4. VMware Workstation
সঠিক উত্তর:
VMware Workstation
উত্তর
সঠিক উত্তর:
VMware Workstation
ব্যাখ্যা
⚪ Google Cloud, Microsoft Azure, এবং Amazon Web Services (AWS) — এই তিনটি হলো বড় বড় ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এগুলো ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল সার্ভার, ডেটা স্টোরেজ, নেটওয়ার্কিং ইত্যাদি সেবা দিয়ে থাকে।
- VMware Workstation হলো একটি ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এটি ব্যক্তিগত কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম চালাতে সাহায্য করে, কিন্তু এটি ক্লাউড কম্পিউটিং পরিষেবা নয়।

⚪ ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-

১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PanS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২৫.
মাইক্রোসফটের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
  2. টেক্সাস, যুক্তরাষ্ট্র
  3. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
⚪ মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (তথ্য: এপ্রিল, ২০২৫ পর্যন্ত)

- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- MS DOS এর পূর্ণরূপ Microsoft Disk Operating System.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS.

উৎস: ব্রিটানিকা।
২৬.
নিচের কোনটি GSM এর বৈশিষ্ট্য?
  1. আলাদা কোড সহ ব্যান্ডউইথ বরাদ্দ করে
  2. কল খরচ কম
  3. রোমিং সুবিধা পাওয়া যায়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
রোমিং সুবিধা পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
রোমিং সুবিধা পাওয়া যায়
ব্যাখ্যা
⚪ জিএসএম (GSM):
- GSM এর পূর্ণরূপ Global System for Mobile Communications হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো ব্যক্তি জিএসএম-এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন।
- স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস)-এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএসএম পথিকৃৎ।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম-এর সাথে সংযুক্ত হয়।
- এর সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।

⚪ জিএসএম এর বৈশিষ্ট্য:
১. সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
২. সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।
৩. অধিকাংশ টুজি জিএসএম নেটওয়ার্কগুলো 900 MHz বা 1800MHz ব্যান্ডে পরিচালিত হয়।
৪. ব্যান্ডউইথকে টাইম স্লটে ভাগ করে।
৫. কলের খরচ বেশী। 
৬. রোমিং সুবিধা পাওয়া যায়।

⚪ সিডিএমএর বৈশিষ্ট্য: 
১.আলাদা কোড সহ ব্যান্ড উইডথ বরাদ্দ করে।
২. কলের খরচ কম।
৩. রোমিং সুবিধা পাওয়া যায় না।
৪. সিডিএমএ হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু বেশী।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
মানবাকৃতি রোবট সোফিয়ার নির্মাণে কোন কোম্পানির অবদান রয়েছে?
  1. Google
  2. Tesla
  3. Hanson Robotics
  4. Boston Dynamics
সঠিক উত্তর:
Hanson Robotics
উত্তর
সঠিক উত্তর:
Hanson Robotics
ব্যাখ্যা

⚪ সোফিয়া (Sophia) হল একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট, যা Hanson Robotics নামক হংকং ভিত্তিক একটি রোবোটিক কোম্পানি তৈরি করেছে। সোফিয়া রোবটটি মানুষের মতো চেহারা এবং আচরণ প্রদর্শন করতে সক্ষম। এটি বিশেষ করে তার সুনির্দিষ্ট মুখাবয়ব এবং মানুষের মতো অনুভূতি প্রকাশ করার ক্ষমতার জন্য পরিচিত।

এখানে কিছু বিস্তারিত তথ্য:

1. সোফিয়া প্রথম ২০১৬ সালে প্রকাশিত হয়। এটি তৈরি করেছিলেন ডেভিড হ্যানসন, যিনি Hanson Robotics-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উদ্ভাবক। সোফিয়া একটি উদ্ভাবনী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং সিস্টেমের সঙ্গে কাজ করে, যা তাকে মানুষের মতো কথা বলতে, ভাবনাচিন্তা করতে এবং আবেগ প্রকাশ করতে সাহায্য করে।

2. ফিচার এবং ক্ষমতা:

  • সোফিয়া বিভিন্ন ধরনের অনুভূতি যেমন হাসি, দুঃখ, রাগ ইত্যাদি প্রকাশ করতে পারে।
  • এটি বেশ কিছু ভাষায় কথা বলতে সক্ষম, এবং এটি সাধারণ কথোপকথনে অংশ নিতে পারে।
  • সোফিয়া সঠিকভাবে মুখাবয়ব এবং শারীরিক ভাষা (body language) বিশ্লেষণ করতে পারে, যা তাকে আরও বাস্তবসম্মত করে তোলে।

3. বিশ্ববিদ্যালয় এবং সরকারী অনুষ্ঠানে উপস্থিতি: সোফিয়া অনেক আন্তর্জাতিক সম্মেলন এবং টক শোতে অংশগ্রহণ করেছে, যেখানে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স সম্পর্কে আলোচনা করেছে। সোফিয়াকে ২০১৭ সালে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয়, যা রোবটদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল।

4. সোফিয়া এবং মানব-রোবট সম্পর্ক: সোফিয়া সমাজে রোবট এবং মানবের সম্পর্ক নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। এটি তুলে ধরে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটগুলোর জন্য মানবিক মর্যাদা এবং সামাজিক গ্রহণযোগ্যতার কি প্রভাব হতে পারে।

- Hanson Robotics-এর লক্ষ্য হলো রোবটের মাধ্যমে মানবতার উন্নতি সাধন করা এবং সোফিয়ার মতো রোবটের মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তির একটি মানবিক রূপ উপস্থাপন করা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৮.
কোন সংস্থা বিশ্বব্যাপী IMEI নাম্বার নিয়ন্ত্রণ করে?
  1. W3C
  2. GSM Association
  3. IETF
  4. ITU
সঠিক উত্তর:
GSM Association
উত্তর
সঠিক উত্তর:
GSM Association
ব্যাখ্যা
⚪ IMEI (International Mobile Equipment Identity) নম্বরগুলি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণকারী সংস্থা হলো GSM Association।
- অতএব, সঠিক উত্তর হলো: GSM Association
- GSM Association (GSMA) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা মোবাইল যোগাযোগের মান নির্ধারণ এবং মোবাইল ফোনের জন্য IMEI নম্বর বরাদ্দের দায়িত্বে থাকে।
- IMEI নম্বর মোবাইল ডিভাইসের বৈশিষ্ট্য এবং পরিচয় নিশ্চিত করতে ব্যবহৃত হয়।

⚪ IMEI: 
- IMEI এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের 3GPP মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
২৯.
নিচের কোন ভাইরাসের নিউক্লিক এসিড হিসেবে DNA পাওয়া যায়?
  1. হেপাটাইটিস বি
  2. পোলিও
  3. র‍্যাবিস
  4. রুবেলা
সঠিক উত্তর:
হেপাটাইটিস বি
উত্তর
সঠিক উত্তর:
হেপাটাইটিস বি
ব্যাখ্যা
• নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার। যথা-
• DNA ভাইরাস:
- যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA থাকে তাদেরকে DNA ভাইরাস বলা হয়।
- DNA ভাইরাসের উদাহরণ হলো- T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, TIV (Tipula Iridiscent Virus), এডিনোহার্পিস সিমপ্লেক্স, হেপাটাইটিস- বি ইত্যাদি ভাইরাস।
- Parvoviridae গোত্রের ভাইরাসের DNA একসূত্রক।

• RNA ভাইরাস:

- যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে RNA থাকে তাদেরকে RNA ভাইরাস বলা হয়।
- RNA ভাইরাসের উদাহরণ হলো- TMV, HIV, ডেঙ্গু, পোলিও, মাম্পস, র‍্যাবিস, হাম, রুবেলা, নভেল করোনা ইত্যাদি ভাইরাস।
- Reoviridae গোত্রের (রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস) ভাইরাসের RNA দ্বিসূত্রক।

উৎস: জীববিজ্ঞান-প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।
৩০.
TT টিকা এর পূর্ণরূপ কী?
  1. Tetanus Toxin
  2. Tuberculosis Toxin
  3. Tetanus Toxoid
  4. Typhoid Toxoid
সঠিক উত্তর:
Tetanus Toxoid
উত্তর
সঠিক উত্তর:
Tetanus Toxoid
ব্যাখ্যা
• TT  টিকা এর পূর্ণরূপ Tetanus Toxoid.
- সাধারণত ধনুষ্টকার রোগ প্রতিরোধে এই টিকা দেওয়া হয়ে থাকে।

• বিভিন্ন রোগের টিকা:
- যক্ষার টিকা: বিসিজি B.C.G(Bacillus Calmette-Guérin)। 
- ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকারের টিকা: ডিপিটি (D.P.T)। 
- পোলিও টিকা: ওপিভি OPV( Oral Polio Vaccine)। 

উৎস: ব্রিটানিকা।
৩১.
AIDS এর বিস্তার ঘটে না- 
  1. নারী পুরুষের যৌন সম্পর্কের মাধ্যমে
  2. সংক্রমিত সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে
  3. সেলুনে একই ব্লেড বা ক্ষুর বিভিন্ন জনে ব্যবহার করলে
  4. একই জামা-কাপড় পরিধান করলে
সঠিক উত্তর:
একই জামা-কাপড় পরিধান করলে
উত্তর
সঠিক উত্তর:
একই জামা-কাপড় পরিধান করলে
ব্যাখ্যা
• AIDS এর বিস্তার ঘটে না- একই জামা-কাপড় পরিধান করলে।

• AIDS এর বিস্তার:

- বিভিন্ন উপায়ে এইডসের ভাইরাস একজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
যেমন-
- সংক্রমিত সিরিঞ্জ ব্যবহার,
- সংক্রমিত রক্ত গ্রহণ,
- সংক্রমিত মায়ের গর্ভে জন্ম গ্রহণকারী শিশু,
- সেলুনে একই ব্লেড বা ক্ষুর বিভিন্ন জনে ব্যবহার করা,
- দন্ত চিকিৎসা ও শল্য চিকিৎসা গ্রহণকারী
- নারী পুরুষের অস্বাভাবিক ও অসামাজিক যৌন আচরণ ইত্যাদি।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
ব্যাটারিতে সঞ্চিত শক্তি কোন ধরনের শক্তি?
  1. রাসায়নিক শক্তি
  2. যান্ত্রিক শক্তি
  3. তাপশক্তি
  4. বিদ্যুৎ শক্তি
সঠিক উত্তর:
রাসায়নিক শক্তি
উত্তর
সঠিক উত্তর:
রাসায়নিক শক্তি
ব্যাখ্যা
•  ব্যাটারির রাসায়নিক শক্তি:
- ব্যাটারির মধ্যে থাকে এক ধরনের রাসায়নিক পদার্থ (যেমন – লিথিয়াম, জিঙ্ক, বা অ্যাসিড)।

- যখন ব্যাটারিটি ব্যবহার করা হয়, তখন এই রাসায়নিক পদার্থগুলো একে অপরের সঙ্গে বিক্রিয়া (chemical reaction) করে ইলেকট্রন তৈরি করে।
- এই ইলেকট্রনগুলো বাইরে দিয়ে প্রবাহিত হলে সেটা আমরা তড়িৎ শক্তি (electric energy) হিসেবে পাই।
- ব্যাটারির ভিতরে শক্তি সঞ্চিত থাকে রাসায়নিক আকারে ব্যবহারের সময় সেটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়

উৎস: ব্রিটানিকা; পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
n-p-n ট্রানজিস্টরে 'p' অংশটি কী?
  1. নিঃসারক
  2. সংগ্রাহক
  3. ভিত্তি
  4. বিবর্ধক
সঠিক উত্তর:
ভিত্তি
উত্তর
সঠিক উত্তর:
ভিত্তি
ব্যাখ্যা
• p-n-p or n-p-n ট্রানজিস্টরে সজ্জিত কেলাসের প্রথমটিকে নিঃসারক, মাঝেরটিকে পীঠ বা ভিত্তি এবং অন্য পাশেরটিকে সংগ্রাহক বলা হয়।

• ট্রানজিস্টর:
• ট্রানজিস্টর হলো তিন প্রান্ত (terminal) বিশিষ্ট একটি ডিভাইস (Device)।
- ১৯৪৮ সালে আমেরিকায় বেল ল্যাবরেটরীতে (Bell Laboratory) প্রথম এর আবিষ্কার হয়।
- আবিষ্কারের পর থেকেই ট্রানজিস্টার ইলেকট্রনিক জগতে বিপ্লবের সৃষ্টি করেছ।
- বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক।
- সাধারণ ট্রানজিস্টারে ইলেকট্রন এবং হোল উভয় ধরনের চার্জ বাহক (Charge carrier) থাকে বলে একে বাইপোলার ট্রানজিস্টার বলে।
- পয়েন্ট কন্টাক্ট (Point contact) এবং জাংশন পদ্ধতিতে ট্রানজিস্টর তৈরি করা হয়।
- ট্রানজিস্টর দু'ধরনের। যথা- n-p-n এবং এ p-n-pl
- বিশেষ প্রক্রিয়ায় দুটি p-n জাংশন পাশাপাশি সংযোগ করলে n-p-n বা p-n-p ট্রানজিস্টর পাওয়া যায়।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
কোনো বস্তুর অবস্থানের কারণে যেই Energy উৎপন্ন হয় তাকে কী বলে?
  1. Kinetic Energy
  2. Potential Energy
  3. Electrical Energy
  4. Chemical Energy
সঠিক উত্তর:
Potential Energy
উত্তর
সঠিক উত্তর:
Potential Energy
ব্যাখ্যা
• স্থিতিশক্তি (Potential Energy):
- কোনো বস্তুর অবস্থানের কারণে যে শক্তি উৎপন্ন হয়, তাকে বলে স্থিতিশক্তি (Potential Energy)।
- স্থিতিশক্তি হলো সেই শক্তি, যা কোনো বস্তু তার অবস্থান বা গঠনের কারণে ধারণ করে।
- অর্থাৎ, কোনো বস্তুকে যখন এমন জায়গায় রাখা হয় যেখান থেকে এটি নিচে পড়তে পারে বা কোনো পরিবর্তন ঘটাতে পারে, তখন সেই অবস্থানের কারণে তার মধ্যে শক্তি সঞ্চিত থাকে এটাই স্থিতিশক্তি।

উদাহরণ:
যদি একটা পাথর পাঁচতলার ছাদে রাখা হয়, তাহলে তার একটি স্থিতিশক্তি থাকে, কারণ সেটা নিচে পড়লে শক্তি উৎপন্ন করতে পারে।

উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৫.
ফিউশন প্রক্রিয়ায় তৈরীকৃত বোমার নাম কী?
  1. হাইড্রোজেন বোমা
  2. পারমানবিক বোমা
  3. এটম বোমা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
হাইড্রোজেন বোমা
উত্তর
সঠিক উত্তর:
হাইড্রোজেন বোমা
ব্যাখ্যা
• ফিউশন প্রক্রিয়ায় তৈরীকৃত বোমার নাম হলো হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা ।

• ফিউশন:

- ফিউশন হলো এমন একটি পারমাণবিক প্রক্রিয়া, যেখানে দুইটি হালকা পরমাণু (যেমন ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম) একত্রিত হয়ে একটি ভারী পরমাণু (যেমন হেলিয়াম) তৈরি করে।
- এই একত্রিত হওয়ার সময় প্রচুর শক্তি মুক্তি পায়।
- এই নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় যা পারমাণবিক (fission) বোমার থেকেও অনেক গুণ বেশি।

অন্যদিকে,
- 'পারমানবিক বোমা' তৈরী হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে।

উৎস: ব্রিটানিকা।
৩৬.
Bauxite কিসের আকরিক?
  1. লোহা
  2. তামা
  3. অ্যালুমিনিয়াম
  4. লেড
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
• অ্যালুমিনিয়ামের আকরিক:
- Bauxite হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক।
- এটি অ্যালুমিনিয়ামের একটি মূলে পরিণত হওয়ার জন্য প্রাথমিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
- বক্সাইটে সাধারণত অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃) থাকে, যা পরে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় বিশুদ্ধ অ্যালুমিনিয়ামে রূপান্তরিত করা হয়।

অন্যদিকে,
- লোহার প্রধান আকরিক হেমাটাইট (Hematite) এবং ম্যাগনেটাইট (Magnetite)।
- তামার প্রধান আকরিক কুপ্রাইট (Cuprite) এবং চালকোজাইট (Chalcocite)।
- লেডের প্রধান আকরিক গ্যালেনা (Galena), যা PbS (লেড সালফাইড) আকারে থাকে।

উৎস: ব্রিটানিকা।
৩৭.
'ফুরসত' শব্দের সমার্থক শব্দ -
  1. সুন্দর
  2. নদী
  3. ইচ্ছা
  4. অবকাশ
সঠিক উত্তর:
অবকাশ
উত্তর
সঠিক উত্তর:
অবকাশ
ব্যাখ্যা
'অবকাশ' শব্দের সমার্থক শব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

অন্যদিকে,
'ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা।

'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী।

'সুন্দর' শব্দের সমার্থক শব্দ:
মনোরম, মনোহর, শোভন, সুদৃশ, চারু, রমণীয়, রম্য, কমনীয়, কান্তিমান, লাবণ্যময়, সুদর্শন, ললিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৮.
‘শারি’ শব্দের অর্থ কী?
  1. সকল
  2. পঙ্‌ক্তি
  3. স্ত্রী শালিক
  4. আস্বাদ
সঠিক উত্তর:
স্ত্রী শালিক
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী শালিক
ব্যাখ্যা
• ‘শারি’ শব্দের অর্থ - স্ত্রী শালিক
- ‘সারি’ শব্দের অর্থ - পঙ্‌ক্তি।

অন্যদিকে,
• ‘শব’ শব্দের অর্থ - লাশ।
• ‘সব’ শব্দের অর্থ - সকল।

• ‘স্বাদ’ শব্দের অর্থ - আস্বাদ
• ‘সাদ’ শব্দের অর্থ - ইচ্ছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৯.
শুদ্ধ বানান -
  1. জ্বরাজীর্ণ
  2. কুটনীতি
  3. আইনজীবি
  4. অগ্নিমান্দ্য
সঠিক উত্তর:
অগ্নিমান্দ্য
উত্তর
সঠিক উত্তর:
অগ্নিমান্দ্য
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অগ্নিমান্দ্য

অন্যদিকে,
আইনজীবি – আইনজীবী, 
কুটনীতি – কূটনীতি, 
জ্বরাজীর্ণ – জরাজীর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪০.
'ইদানীন্তন' এর বিপরীতার্থক শব্দ -
  1. বর্তমান
  2. আধুনিক
  3. অদানীন্তন
  4. তদানীন্তন
সঠিক উত্তর:
তদানীন্তন
উত্তর
সঠিক উত্তর:
তদানীন্তন
ব্যাখ্যা
• 'ইদানীন্তন' এর বিপরীতার্থক শব্দ - তদানীন্তন

উল্লেখ্য,
- 'ইদানীন্তন' শব্দের অর্থ - আধুনিক, বর্তমানকালীন, সাম্প্রতিক।
- 'তদানীন্তন' শব্দের অর্থ - সেই সময়ের, তখনকার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪১.
'উদগিরণ করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. উপচিকীর্ষা
  2. উদ্‌দ্গীর্ণ
  3. অলোলিক্য
  4. উদীচ্য
সঠিক উত্তর:
উদ্‌দ্গীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌দ্গীর্ণ
ব্যাখ্যা
• 'উদগিরণ করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ - উদ্‌দ্গীর্ণ

অন্যদিকে,
উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য।
উলু উলু ধ্বনি - অলোলিক্য।
উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. বিবিধপ্রকার
  2. যদ্যপি
  3. স্বাস্থ্য
  4. প্রয়োজন
সঠিক উত্তর:
বিবিধপ্রকার
উত্তর
সঠিক উত্তর:
বিবিধপ্রকার
ব্যাখ্যা
• সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি - বিবিধপ্রকার
- এর শুদ্ধ প্রয়োগ - বিবিধ।

অন্যদিকে,
- প্রয়োজন,
- স্বাস্থ্য,
- যদ্যপি।
উপরিউক্ত শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৩.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. সব মাছগুলোর দাম কত।
  3. আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। 
  4. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। 
উত্তর
সঠিক উত্তর:
আমি অহর্নিশ সে কথাই ভেবেছি। 
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য - আমি অহর্নিশ সে কথাই ভেবেছি

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

অশুদ্ধ বাক্য: সব মাছগুলোর দাম কত।
শুদ্ধ বাক্য: মাছগুলোর দাম কত।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৪.
'Mint' শব্দের বাংলা পরিভাষা -
  1. অল্পতম
  2. সংখ্যালঘু
  3. টাকশাল
  4. প্রচারকদল
সঠিক উত্তর:
টাকশাল
উত্তর
সঠিক উত্তর:
টাকশাল
ব্যাখ্যা
• 'Mint' শব্দের বাংলা পরিভাষা - টাকশাল

অন্যদিকে,
Minority - সংখ্যালঘু, 
Mission - প্রচারকদল,
Minimal -অল্পতম, লঘিষ্ঠ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৫.
বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন চিহ্ন ব্যবহার হয়?
  1. কমা
  2. কোলন
  3. সেমিকোলন
  4. দাঁড়ি
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা
কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়

যেমন,
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, ও বসন্ত - বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যাবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৬.
'চোখ বুজে থাকা' বাগ্‌ধারার অর্থ -
  1. সহজলভ্য
  2. ভূমিকা না রাখা
  3. বিপদে দিশেহারা হওয়া
  4. কূটবুদ্ধি
সঠিক উত্তর:
ভূমিকা না রাখা
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকা না রাখা
ব্যাখ্যা
• 'চোখ বুজে থাকা' বাগ্‌ধারার অর্থ - ভূমিকা না রাখা

অন্যদিকে,
চোখে সরষে ফুল দেখা - বিপদে দিশেহারা হওয়া।
ছেলের হাতের মোয়া - সহজলভ্য।
জিলাপির প্যাঁচ - কূটবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।