পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ, FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
'NATO' কতটি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত?
  1. ক) ৩৫টি
  2. খ) ২৫টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ২০টি
ব্যাখ্যা
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০টি। 
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হওয়ার সময় এই জোটের ১২টি প্রতিষ্ঠাতা সদস্য ছিল: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- ২০২২ সালের জুন পর্যন্ত আরো পাঁচটি  রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে: বসনিয়া ও হার্জেগোভিনা, ফিনল্যান্ড, জর্জিয়া, সুইডেন এবং ইউক্রেন। কসোভোও ন্যাটোতে যোগ দিতে চায়। 

উৎস: NATO ওয়েবসাইট 
.
'ওয়ারশ চুক্তি' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) পোল্যান্ড
  2. খ) রোমানিয়া
  3. গ) বসনিয়া
  4. ঘ) হাঙ্গেরি
ব্যাখ্যা
- ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact-Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
- ওয়ার'শ চুক্তি সংক্ষেপে ওয়ারশ প্যাক্ট  হিসেবে পরিচিত।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ১৪ মে, ১৯৫৫, ওয়ারশো্, পোল্যান্ড
- চিফ অব কম্বাইন্ড স্টাফ: ভলাদিমির লোবোভ (প্রথম)।
- ধরন: সামরিক মৈত্রী।
- বিলুপ্ত: ১ জুলাই ১৯৯১

উৎস: Britannica.
.
ইন্টারপোলের প্রধান কাজ কী?
  1. ক) আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা করা
  2. খ) বৈশ্বিক অর্থনীতিতে সাহায্য করা
  3. গ) অপরাধ দমনে নতুন আইন প্রবর্তন করা
  4. ঘ) যেকোন দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা
ব্যাখ্যা
- ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা করা। 
- এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়।
- সদর দপ্তর: লিয়ন, ফ্রান্স।
- বর্তমান প্রেসিডেন্ট: আহমেদ নাসের আল-রাইসি।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ৭ সেপ্টেম্বর, ১৯২৩, ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: Interpol ওয়েবসাইট।
.
ANZUS চুক্তি কতটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
- ANZUS হলো একটি সামরিক চুক্তি বা জোট। তিনটি দেশের সমন্বয়ে এই জোট গঠিত।
দেশগুলো হলো:
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কমিউনিজম আগ্রাসন রোধে ১৯৫১ সালে ANZUS গঠিত হয়।

(তথ্যসূত্রঃ ANZUS ওয়েবসাইট)
.
“মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২২” কবে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) ১৮-২০ ফেব্রুয়ারি
  2. খ) ২০-২২ ফেব্রুয়ারি
  3. গ) ২৩- ২৫ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৬-২৮ ফেব্রুয়ারি 
ব্যাখ্যা
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
- ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২২ সালের ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 

- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

- মহামারি, জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন সংকটসহ বেশ কয়েকটি বিষয় সামনে রেখে হয় মিউনিখ নিরাপত্তা সম্মেলন। ২০২২ সালের সম্মেলনটি মিউনিখের ঐতিহাসিক হোটেল বায়েরিশার হফে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (২০ ফেব্রুয়ারি) এই সম্মেলন হয়। 

তথ্যসূত্র: সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট এবং ডয়েচভেলে।
.
'মোসাদ' গোয়েন্দা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৩ ডিসেম্বর, ১৯৪৯
  2. খ) ১৫ ডিসেম্বর, ১৯৪৮
  3. গ) ১৮ সেপ্টেম্বর, ১৯৪৯
  4. ঘ) ২৬ অগাস্ট, ১৯৫০
ব্যাখ্যা
- বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)।
-  এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে। 
- মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর।
- মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমএসএস, এফএসবি, এমআইএসআইআরআই, হিজবুল্লাহ এবং হামাস।
- মোসাদের বর্তমান পরিচালকের নামঃ ডেভিড বার্নিয়া (১৩-তম), ১লা জুন, ২০২১ হতে বর্তমানে দায়িত্বরত আছেন। 
- প্রতিষ্ঠাতা: দাভিদ বেন গুরিয়ন
- সদর দপ্তর: তেল আবিব, ইসরাইল

উৎস:- মোসাদ ওয়েবসাইট।
.
'হামাস' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) লেবানন
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
- হামাস, হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (ইসলামি প্রতিরোধ আন্দোলন) এর একটি সংক্ষিপ্ত রূপ) হল ফিলিস্তিনের একটি ইসলামিক রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে।
- হামাসের ইজ্ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড নামে একটি সামরিক শাখা আছে।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ১৯৮৭
- সদর দপ্তর: গাজা
- প্রতিষ্ঠাতা: আহমেদ ইয়াসিন, আবদেল আজিজ আল-রান্তিসি
- হামাস ১৯৮৭ সালের শেষদিকে প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থানের) শুরুতে গঠিত হয়। এর শিকড় মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখায় রয়েছে এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে একটি শক্তিশালী আর্থ-রাজনৈতিক কাঠামো দ্বারা সমর্থিত। 

উৎস: Britannica
.
লস্কর-ই-তৈইয়্যেবার প্রতিষ্ঠাতা-
  1. ক) হাফিজ সাঈদ
  2. খ) কাশেম বিন ওয়ালিদ
  3. গ) ওসামা বিন লাদেন
  4. ঘ) কাশেম সুলাইমানি
ব্যাখ্যা
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের কাশ্মির উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়েবাকে দায়ী করে থাকে।
- ইসলামিক স্টেটের স্বঘোষিত খলিফা ছিলেন আবু বকর আল বাগদাদি।

তথ্যসূত্র:- বিবিসি ওয়ার্ল্ড।
.
আল কায়েদার ইরাক শাখা কী নামে পরিচিত?
  1. ক) হিজবুত তাহরীর
  2. খ) লস্কর - ই তৈইব্যা
  3. গ) তানজিম আল জিহাদ
  4. ঘ) হুথি
ব্যাখ্যা
- তানজিম আল জিহাদ হলো ইরাকের আল কায়েদার শাখা।
- ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন।
- তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত।
- আবু সায়াফ ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও দ্বীপের একটি গেরিলা সংগঠন। এটি ১৯৯০ সালের দিকে গঠিত হয়।
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১০.
ইসলামিক স্টেট (আইএস) কত সালে প্রতিষ্ঠা করা হয়?
  1. ক) ২০১৪ সাল
  2. খ) ২০১৩ সাল
  3. গ) ২০১৫ সাল
  4. ঘ) ২০১৬ সাল
ব্যাখ্যা
- ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন। শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট(আইএসআইএল)। 
- আইএস প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।
- আইএসের নেতা আবু বকর আল-বাগদাদি।
- ২০১৪ সালের ২৯ জুন আইসিল খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আল-বাগদাদীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

তথ্যসূত্র:- প্রথম আলো।
১১.
‘টুপাক আমারু’ গেরিলা সংগঠনটি প্রতিষ্ঠার সাথে জড়িত-
  1. ক) ভিক্টর পোলো
  2. খ) আহমেদ আবদি গোদানে
  3. গ) ইমাদ মুঘনিয়েহ
  4. ঘ) আব্বাস আল-মুসাওয়ি
ব্যাখ্যা
- বিংশ শতকের আশির দশকের শুরুর দিকে পেরুর মার্কসবাদী নেতা ভিক্টর পোলোর নেতৃত্বে Túpac Amaru Revolutionary Movement (MRTA) গঠিত হয়। 
- এটি একটি গেরিলা সংগঠন।
- এটি পেরুতে কিউবার আদলে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে সশ্বস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
- শাইনিং পাথ পেরুর অপর একটি গেরিলা কমিউনিস্ট সংগঠন।

তথ্যসূত্র:- কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট।