পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ এপ্রিল, ২০২৫সময়45 minutes৫৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদের নাম: প্রভাষক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৭.০২.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ এপ্রিল, ২০২৫ · ৬০ প্রশ্ন

.
যোগরূঢ় শব্দ কোনটি?
  1. কলস
  2. মলম
  3. বাঁশি
  4. শাখামৃগ
সঠিক উত্তর:
শাখামৃগ
উত্তর
সঠিক উত্তর:
শাখামৃগ
ব্যাখ্যা
যোগরূঢ় শব্দ:
- সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।

যেমন:
- 'অসুখ' ব্যুৎপত্তিগত অর্থ-'সুখের অভাব'। ব্যবহারিক অর্থ-'রোগ'। তাই 'অসুখ' একটি যোগরূঢ় শব্দ। 
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।

- শাখার ন্যায় মৃগ শাখামৃগ সমাসবদ্ধ শব্দটি ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বিচরণ করে এবং লম্বা লেজ ও লোমাবৃত দেহবিশিষ্ট মাঝারি আকৃতির স্তন্যপায়ী বৃক্ষচর প্রাণীকে বোঝায়। তবে ব্যবহারীক অর্থে শাখামৃগ শব্দটি শুধু 'বানর'কে বোঝাতে ব্যবহৃত হয়। তাই 'শাখামৃগ' একটি যোগরূঢ় শব্দ।
 
অন্যদিকে,
রূঢ় বা রূঢ়ি শব্দ - বাঁশি।
কলস; মলম - মৌলিক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'Pedagogy' শব্দের পরিভাষা-
  1. সহশিক্ষা
  2. নারীশিক্ষা
  3. শিক্ষাতত্ত্ব
  4. শিক্ষানীতি
সঠিক উত্তর:
শিক্ষাতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষাতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুসারে,
'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।

• Cambridge Dictionary অনুসারে,
'pedagogy' means - the study of the methods and activities of teaching.

অপশন বিবেচনায়, 'pedagogy' শব্দের বাংলা পরিভাষা হিসাবে সঠিক উত্তর হবে ⎯ শিক্ষাতত্ত্ব। 

অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ: 
• ‘Coeducation’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
• ‘Education policy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; Cambridge Dictionary এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
.
'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা কে?
  1. রামমোহন রায়
  2. অক্ষয়কুমার দত্ত
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. রাধানাথ শিকদার
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
'রত্নপরীক্ষা':
- 'রত্নপরীক্ষা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেনামি রচিত রচনাগুলোর মধ্যে একটি। এটি বেনামি লেখা ঈশ্বরচন্দ্রের পঞ্চম রচনা।
- তিনি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো-সহচরস্য' ছদ্মনামে গ্রন্তটি রচনা করে।
- এতে ভাষা নির্মাণে বিদ্যাসাগর সাধুরীতিকে কথ্যরীতিতে নিয়ে এসেছেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে কলকাতার ‘সংস্কৃত কলেজ’ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়। তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়।
- তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন।

উৎস: লাল নীল দীপাবলি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
Rank শব্দের বাংলা পরিভাষা কী?
  1. পদ
  2. পদমর্যাদা
  3. মাত্রা
  4. উচ্চতা
সঠিক উত্তর:
পদমর্যাদা
উত্তর
সঠিক উত্তর:
পদমর্যাদা
ব্যাখ্যা
• 'Rank' এর বাংলা পরিভাষা - পদমর্যাদা

এছাড়া,
‘Post’ এর বাংলা পারিভাষিক শব্দ - পদ।
‘Degree’ এর বাংলা পারিভাষিক শব্দ - মাত্রা।
‘Height’ এর বাংলা পারিভাষিক শব্দ - উচ্চতা। 

উৎস: বাংলা একাডেমি প্রণীত প্রশাসনিক পরিভাষা।
.
'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারার অর্থ কী?
  1. রামায়ণের সাত পর্ব
  2. রামায়ণে বর্ণিত বৃক্ষ
  3. জটিল বিষয়
  4. বৃহৎ বিষয়
সঠিক উত্তর:
বৃহৎ বিষয়
উত্তর
সঠিক উত্তর:
বৃহৎ বিষয়
ব্যাখ্যা
• 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ 'বৃহৎ বিষয়'।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'হাড়হদ্দ' বাগধারার অর্থ - সবকিছু।
- 'উড়নচণ্ডী' বাগধারার অর্থ  - বেহিসেবি।
- ঢাকঢাক গুড় গুড় - লুকোচুরি।
- দিবাস্বপ্ন - অলীক কল্পনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
.
'নীললোহিত' কোন লেখকের ছদ্মনাম?
  1. অরুন মিত্র
  2. সমরেশ বসু
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. সমরেশ মজুমদার
সঠিক উত্তর:
সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
• 'নীললোহিত', 'সনাতন পাঠক', 'নীল উপাধ্যায়' সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।

অন্যদিকে,
- 'কালকূট' ও 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?
  1. বিষমীভবন
  2. সমীভবন
  3. ব্যঞ্জনদ্বিত্ব
  4. ব্যঞ্জনবিকৃতি
সঠিক উত্তর:
ব্যঞ্জনদ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনদ্বিত্ব
ব্যাখ্যা
দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব:
কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে।

যেমন -
- পাকা > পাক্কা
- সকাল > সক্কাল
তেমনিভাবে,
বড় > বড্ড

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।
.
'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. অব্যয়ীভাব
  4. তৎপুরুষ
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: 
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।

যেমন-
- সিংহ চিহ্নিত আসন= সিংহাসন। 
 - চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ ও ২০২১ সংস্করণ)।
.
'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।'-এটি কোন ধরণের বাক্য?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. খণ্ড
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা
জটিল বাক্য:
- কোন কোন বাক্যে উদ্দেশ্য ও বিধেয় অর্থাৎ কর্তা ও সমাপিকা ক্রিয়া ছাড়া এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে। এ অপ্রধান খণ্ডাংশ মূল বাক্যেরই অংশ। এ ধরনের বাক্যকে মিশ্র বা জটিল বাক্য বলে।

যেমন -
- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
- যে ভিক্ষা চায় তাকে দান করো।
- যদি বৃষ্টি হয়, তবে বের হব না।

তেমনিভাবে,
- যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'সজনীকান্ত দাস' সম্পর্কিত পত্রিকার নাম কী?
  1. শনিবারের চিঠি
  2. রবিবারের ডাক
  3. বিজলী
  4. বঙ্গদর্শন
সঠিক উত্তর:
শনিবারের চিঠি
উত্তর
সঠিক উত্তর:
শনিবারের চিঠি
ব্যাখ্যা
শনিবারের চিঠি পত্রিকা:
- শনিবারের চিঠি  স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা।
- পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল।
- পত্রিকার প্রাণপুরুষ ছিলেন - সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন পত্রিকাটি সম্পাদনা করেন।
- উল্লেখ্য, পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন - যোগানন্দ দাস।
- শনিবারের চিঠির প্রায় সব রচনা বেনামে প্রকাশিত হয়েছে।
- লেখকদের মধ্যে উলে­খযোগ্য ছিলেন,  অবনীন্দ্রনাথ ঠাকুর, রামানন্দ চট্টপাধ্যায়,  সুনীতিকুমার চট্টপাধ্যায়, অশোক চট্টপাধ্যায়, সুবিমল রায়,  মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, যোগানন্দ দাস, নীরদচন্দ্র চৌধুরী প্রমুখ।

উৎস: বাংলাপিডিয়া।
১১.
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়?
  1. হিন্দি
  2. পর্তুগিজ
  3. ফার্সি
  4. সংস্কৃত
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ:
- ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাকরণের কাজ ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। 

• প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়।
- এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
- তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-
  1. বাক্যতত্ত্ব
  2. ব্যাকরণ
  3. অর্থতত্ত্ব
  4. রূপতত্ত্ব
সঠিক উত্তর:
ব্যাকরণ
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকরণ
ব্যাখ্যা
ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ:
- ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়।
- ব্যাকরণের কাজ ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা। 
- যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। 
- প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়।
- এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
- তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৩.
বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-
  1. সাধুরীতি
  2. লেখ্যরীতি
  3. প্রমিতরীতি
  4. আঞ্চলিক রীতি
সঠিক উত্তর:
প্রমিতরীতি
উত্তর
সঠিক উত্তর:
প্রমিতরীতি
ব্যাখ্যা
প্রমিত রীতি:
- বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রতিতে পরিণত হয়।
- একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি’। এটি ‘মান রীতি’ নামেও পরিচিত।
- বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসাবে প্রমিত রীতির লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে।

প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য:
- প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর।
- প্রমিত রীতিতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন: তৎসম ‘বৎসর’-ও লেখা যায় আবার তদ্ভব ‘বছর’-ও লেখা যায়।
- প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৪.
বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
  1. দাঁত
  2. মূর্ধা
  3. দন্তমূল
  4. জিভ
সঠিক উত্তর:
জিভ
উত্তর
সঠিক উত্তর:
জিভ
ব্যাখ্যা
জিভ:
- মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান।
- বাগযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ।
- জিভের উচ্চতা, সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়।

অন্যদিকে,
মূর্ধা:
- শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল মূর্ধা বলে।
- কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভ মূর্ধাকে স্পর্শ করে।

ওষ্ঠ:
- বাক্‌প্রত্যঙ্গের সবচেয়ে বাইরে অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট।
- ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনি সংবৃত ও বিবৃত এই দুই ভাগে ভাগ করা যায়।
- এছাড়াও ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১৫.
উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ কয়ভাবে বিভক্ত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
উচ্চারণের স্থানভেদে ব্যঞ্জনধ্বনির বিভাগ:
- ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক জিহবা ও ওষ্ঠ।
- আর উচ্চারণের স্থান হলাে কণ্ঠ বা জিহ্বামূল, অগ্রতাল, মূর্ধা বা পশ্চাৎ দন্তমূল, দন্ত বা অগ্র দন্তমূল, ওষ্ঠ্য ইত্যাদি।

- উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলােকে পাঁচ ভাগে ভাগ করা হয়:
যেমন:
১) কণ্ঠ্য বা জিহ্বামুলীয়,
২) তালব্য বা অগ্রতালুজাত,
৩) মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়,
৪) দন্ত্য বা অগ্র দন্তমূলীয় এবং
৫) ওষ্ঠ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৬.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয়?
  1. ১০%
  2. ১১%
  3. ১২%
  4. ১১.৫%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয়?

সমাধান:
দেওয়া আছে,
১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা
২ হালি ডিমের বিক্রয়মূল্য = ৫৬ টাকা
১ হালি ডিমের বিক্রয়মূল্য = ৫৬/২ = ২৮ টাকা

∴ লাভ হয় = (২৮ - ২৫) = ৩ টাকা

২৫ টাকায় লাভ হয় = ৩ টাকা
১ টাকায় লাভ হয় = ৩/২৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩ × ১০০)/২৫ = ১২ টাকা
১৭.
সূত্রের সাহায্যে (x2 + 2)(x4- 2x2 + 4) এর গুণফল কত?
  1. x6 + 8
  2. x + 8
  3. x4 - 8
  4. x6 - 8
সঠিক উত্তর:
x6 + 8
উত্তর
সঠিক উত্তর:
x6 + 8
ব্যাখ্যা
প্রশ্ন: সূত্রের সাহায্যে (x2 + 2)(x4 - 2x2 + 4) এর গুণফল কত?

সমাধান:
(x2 + 2)(x4 - 2x2 + 4)
= (x2 + 2)(x2)2 - 2.x2 + 22)
= (x2)3 + 23
= x6 + 8
১৮.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘ক’ হয়, তবে ক্ষেত্রফল কত হবে?
  1. (√3/4)ক
  2. (√3/2)ক
  3. (√3/5)ক
  4. (√3/2)ক
সঠিক উত্তর:
(√3/4)ক
উত্তর
সঠিক উত্তর:
(√3/4)ক
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 'ক' হয়, তবে ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 'ক' হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4)ক
১৯.
১ ইঞ্চি = কত সে.মি.?
  1. ২.৫৪
  2. ২.৩৪
  3. ১.৩৭
  4. ২.৩৯
সঠিক উত্তর:
২.৫৪
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি = কত সে.মি.?

সমাধান: 
আমরা জানি, 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি ।
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
২০.
6x2 - 7x - 4 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব
  2. বাস্তব ও অসমান
  3. বাস্তব ও সমান
  4. অসমান
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 4 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
6x- 7x - 4 = 0 
এখানে,
a = x2 এর সহগ = 6
b = x এর সহগ = - 7
c = ধ্রুবক = - 4

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 7)2 - 4. 6. (- 4)
= 49 + 96
= 145 > 0

নিশ্চায়ক ধনাত্মক হলে, মূল দুইটি বাস্তব ও অসমান হবে।
∴ মূলদ্বয় বাস্তব ও অসমান।
২১.
প্রশ্ন:
  1. ৪০/৮৫
  2. ৪৩/৯০
  3. ৮৭/৯০
  4. ৪১/৯০
সঠিক উত্তর:
৪৩/৯০
উত্তর
সঠিক উত্তর:
৪৩/৯০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২২.
a2 + (1/a2) = 51 হলে, a - (1/a) এর মান কত? 
  1. ±a
  2. ±7
  3. ±5
  4. ±3
সঠিক উত্তর:
±7
উত্তর
সঠিক উত্তর:
±7
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + (1/a2) = 51 হলে, a - (1/a) এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
     a+ 1/a2= 51
⇒ (a - 1/a)2 + 2.a.1/a = 51
⇒ (a - 1/a)2 + 2= 51
⇒ (a - 1/a)2 = 49
∴ a - 1/a = ±7
২৩.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব হবে?
  1. ৩. : ৪ : ৫
  2. ৬ : ৮ : ১২
  3. ৩ : ৪ : ৫
  4. ৩ : ৫ : ৪
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ৫ = ৩ + ৪
সুতরাং, ৩ : ৪ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।

দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
২৪.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত ৪ : ১ হবে?
  1. ৩ গ্রাম
  2. ২ গ্রাম
  3. ২.৫ গ্রাম
  4. ৪ গ্রাম
অনির্ধারিত
ব্যাখ্যা
লাইভ পরীক্ষার প্রশ্নটি অসম্পূর্ণ ছিলো। প্রশ্নটি হওয়ার কথা-একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা : তামা এর পরিমাণ ৩ : ১। গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত ৪ : ১ হবে?
প্রশ্নটি অসম্পূর্ণ বাতিল করা হলো।
-------------------------------------------------------
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা ও তামার অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬ × ১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম
২৫.
(১৫ ÷ ১৫ × ১৫)/(১৫ ÷ ১৫ এর ১৫) = কত?
  1. ১০
  2. ২২৫
  3. ১/২২৫
  4. ২৫
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (১৫ ÷ ১৫ × ১৫)/(১৫ ÷ ১৫ এর ১৫) = কত?

সমাধান: 
(১৫ ÷ ১৫ × ১৫)/(১৫ ÷ ১৫ এর ১৫) 
= (১ × ১৫)/(১৫ ÷ ২২৫)
= ১৫/{১৫ × (১/২২৫)} 
= ১৫/(১/১৫)
= ১৫ × ১৫
= ২২৫
২৬.
The art of cooking _____ in ancient India.
  1. is perfected
  2. will perfected
  3. were perfected
  4. was perfected
সঠিক উত্তর:
was perfected
উত্তর
সঠিক উত্তর:
was perfected
ব্যাখ্যা
• Complete sentence: The art of cooking was perfected in ancient India.
- Bangla Meaning: প্রাচীন ভারতে রান্নার শিল্প পরিপূর্ণ ছিল।

• Explanation:
- Past tense ("ancient India" indicates a historical context).
- অর্থাৎ, ancient India অতীতকাল নির্দেশ করে, তাই verb টি past tense -এ হবে।
- Subject "the art" is singular, তাই verb টি singular (was) হবে।

- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- was perfected.
২৭.
The bird flew high.
Here, the word 'high' is a/an-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• The bird flew high. (পাখিটি উঁচুতে উড়েছিল।)
- Here, the word 'high' is an- গ) Adverb

• প্রদত্ত sentence -এর verb কে where দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় high.
- তাই 'high' এখানে Adverb.

• High (adverb)
- English Meaning: at or to a high place, altitude, level, or degree.
- Bangla Meaning: উচ্চ স্থানে, উচ্চতায়, স্তরে, বা ডিগ্রিতে।

• Adverb
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- সাধারণত verb কে কোথায় (where), কখন (when), কীভাবে (how), কেন (why) ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে adverb পাওয়া যায়।
২৮.
Choose the correct one-
  1. He is caught of flattery
  2. He is ill of flattery
  3. He is sick of flattery
  4. He is angry of flattery
সঠিক উত্তর:
He is sick of flattery
উত্তর
সঠিক উত্তর:
He is sick of flattery
ব্যাখ্যা
• Correct sentence: He is sick of flattery
- Bangla meaning: সে তোষামোদে বিরক্ত।

- "sick of flattery" সঠিক প্রয়োগ কারণ "sick of something" বলতে কোনো জিনিসের প্রতি ক্ষুব্ধ, বিরক্ত বা অসন্তুষ্ট থাকা বোঝায়।

• Sick (and tired/to death) of someone/something - ক্লান্ত; বিতৃষ্ণ।
- এর অর্থ হল যে, কোনো কিছু খুব বেশি ঘটলে তাতে ক্ষুব্ধ হওয়া বা কোনো কিছুর প্রতি অসন্তোষ পোষণ করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৯.
The word 'electrifying' means-
  1. Very exciting
  2. Electric fire
  3. Electric change
  4. Illuminating
সঠিক উত্তর:
Very exciting
উত্তর
সঠিক উত্তর:
Very exciting
ব্যাখ্যা
• The word 'electrifying' means- ক) Very exciting

• Electrifying (verb)
- English Meaning: arousing a sudden sense of great excitement; thrilling.
- Bangla Meaning: উত্তেজিত করা; চমকিত করা।

• Ex. Sentence:
Tens of thousands of fans were treated to an electrifying performance.
- Bangla Meaning: হাজার হাজার ভক্ত এক মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩০.
Adulterate means-
  1. Adult
  2. to make impure
  3. Pollute
  4. Contaminate
সঠিক উত্তর:
to make impure
উত্তর
সঠিক উত্তর:
to make impure
ব্যাখ্যা
• Adulterate means- খ) to make impure

• Adulterate (verb, adjective)
- English meaning: not pure or genuine; to make food or drink weaker or to lower its quality, by adding something else.
- Bangla meaning: ভেজাল দেওয়া/ মেশানো, দূষিত /অপকৃষ্ট/ হীনমূল্য করা।

• Example sentence: There were complaints that the beer had been adulterated with water.
- Bangla meaning: কোম্পানিটির বিরুদ্ধে সস্তা বস্তু দিয়ে তার পণ্যগুলিতে ভেজাল মেশানোর অভিযোগ রয়েছে।

• Other options:
- Adult - বয়ঃপ্রাপ্ত বা পূর্ণবয়স্ক ব্যক্তি।
- Pollute - দূষিত করা; কলুষিত করা।
- Contaminate -  দূষিত করা ; সংত্রুামিত করা।

• Note: 
- Here, the question asks for the primary meaning of "adulterate," which is "to make impure" (often intentionally, e.g., mixing water with milk).
- Pollute/ Contaminate এই দুইটি synonyms হলেও ইচ্ছাকৃতভাবে ভেজাল দেওয়া/ মেশানো অর্থে খ) to make impure ই বেশি গ্রহণযোগ্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩১.
Select the antonym of the word 'Destitute'-
  1. Affluent
  2. Necessary
  3. Bold
  4. Talkative
সঠিক উত্তর:
Affluent
উত্তর
সঠিক উত্তর:
Affluent
ব্যাখ্যা
• The antonym of the word 'Destitute'- ক) Affluent

• Destitute (Adjective)
- English meaning: without money, food and the other things necessary for life.
- Bangla meaning: খাদ্য, বস্ত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে বঞ্চিত; দুঃস্থ; দুর্গত; নিঃস্ব।

• Synonym: Impoverished (দরিদ্র; গরিব), Poor (দরিদ্র), Broke (কপর্দকশূন্য).
• Antonym: Wealthy (ধনী; সম্পদশালী্‌), Rich (ধনী), Affluent (সমৃদ্ধিশালী; সমৃদ্ধ; ধনী).

• অন্যদিকে,
- Necessary - অপরিহার্য, প্রয়োজনীয়।
- Bold - সাহসী।
- Talkative -  বাচাল; ধৃষ্ট; গল্পপ্রিয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩২.
Find the correctly spelt word-
  1. Condemen
  2. Condemn
  3. Condamn
  4. Condeme
সঠিক উত্তর:
Condemn
উত্তর
সঠিক উত্তর:
Condemn
ব্যাখ্যা
• The correctly spelt word is - খ) Condemn

• Condemn (Verb)
- English meaning: To say very strongly that you think something is bad, usually for moral reasons
- Bangla meaning: দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।

• Synonym: Denounce, Criticize, Blame.
• Antonym: Approve, Endorse, Bless.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৩.
Would that I _____ to college.
  1. Can go
  2. Shall go
  3. Could go
  4. Might have gone
সঠিক উত্তর:
Could go
উত্তর
সঠিক উত্তর:
Could go
ব্যাখ্যা
• Would that I could go to college. 

• Sentence এর শুরুতে would that থাকলে subject এর পরে could বসে এবং প্রদত্ত verb এর present form বসে। 
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

• যেমন: 
- Would that I could go to college. 
- Would that I could buy the latest car.

Source: Advanced Learner's English Grammar & Composition.
৩৪.
Oncology: Tumor::
  1. Theology : Tenet
  2. Oral : Sound
  3. Chronology : Time
  4. Taxonomy : Classification
সঠিক উত্তর:
Taxonomy : Classification
উত্তর
সঠিক উত্তর:
Taxonomy : Classification
ব্যাখ্যা
• Oncology : Tumor:: Taxonomy: Classification

• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
• Oncology
- English Meaning: The study and treatment of tumours; a branch of medicine concerned with the prevention, diagnosis, treatment, and study of cancer.
- Bangla Meaning: ক্যান্সারবিদ্যা; ক্যান্সার (tumour) রোগবিষয়ক চিকিৎসাবিজ্ঞান।

• Tumor/tumour: a swelling of a part of the body, generally without inflammation, caused by an abnormal growth of tissue, whether benign or malignant.

• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
• Taxonomy
- English Meaning: The branch of science concerned with classification, especially of organisms; systematics.
- Bangla Meaning: শ্রেণীবিন্যাস।

• Classification:
The action or process of classifying something.

• Analogical Relation:
- ক্যান্সার রোগবিষয়ক চিকিৎসাবিজ্ঞান কে বলা হয় Oncology, তেমনি classification সংক্রান্ত বিজ্ঞান হচ্ছে Taxonomy.

• Other options:
ক) Theology (ধর্মতত্ত্ব) : Tenet (মতবাদ; নীতি)
খ) Oral (মৌখিক): Sound (শব্দ; ধ্বনি)
গ) Chronology (কালপঞ্জি; কালক্রম): Time (সময়; কাল)

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩৫.
A person who thinks only of himself-
  1. Eccentric
  2. Boaster
  3. Proud
  4. Egoist
সঠিক উত্তর:
Egoist
উত্তর
সঠিক উত্তর:
Egoist
ব্যাখ্যা
• A person who thinks only of himself- ঘ) Egoist

• Egoist (noun)
- English Meaning: a person who thinks that they are better than other people and who thinks and talks too much about themselves. 
- Bangla Meaning: দাম্ভিক; আত্মপর; স্বার্থপর ব্যক্তি।

• অন্যদিকে,
ক) Eccentric: a person of unconventional and slightly strange views or behaviour.
খ) Boaster: a person who boasts or brags, often excessively.
গ) Proud: feeling or showing pride.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩৬.
What is meaning of 'face of music'-
  1. run away from a problem
  2. create a problem
  3. deal with a problem
  4. hide the truth
সঠিক উত্তর:
deal with a problem
উত্তর
সঠিক উত্তর:
deal with a problem
ব্যাখ্যা
• প্রশ্নটি face of music না হয়ে হবে "Face the music"

• "Face the music" means - গ) deal with a problem


• Face the music
- English Meaning: be confronted with the unpleasant consequences of one's actions.
- Bangla Meaning: নিজের কাজের অপ্রীতিকর পরিণতির মুখোমুখি হওয়া; পরীক্ষা বা বিপদের সময় ভীত নড়া-হওয়া।

• Ex. Sentence: If she lied to me, then she'll just have to face the music.
- Bangla Meaning: যদি সে আমার সাথে মিথ্যা বলে থাকে, তাহলে তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Oxford Dictionary.
৩৭.
Both parties must adhere ______ the terms of the contract.
  1. in
  2. by
  3. on
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Both parties must adhere to the terms of the contract.
- Bangla meaning: উভয় পক্ষকে চুক্তির শর্তাবলীর প্রতি প্রতিপালন করতে হবে।

• Adhere to something (phrasal verb)
- English Meaning: to continue to obey, believe in, or support something, esp. a custom or belief.
- Bangla Meaning:
(১) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
(২) বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা: adhere to an opinion.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৮.
The child cried for _____ mother.
  1. his
  2. her
  3. its
  4. none
সঠিক উত্তর:
its
উত্তর
সঠিক উত্তর:
its
ব্যাখ্যা
• The child cried for its mother.
- Bangla meaning:  শিশুটি তার মায়ের জন্য কেঁদে উঠল।

• সাধারণত noun যদি প্রাণহীন (জড়) পদার্থ হয় তবে তাকে neuter gender বলে।
- কিন্তু প্রাণহীন না হওয়া সত্ত্বেও young Children (child, baby) এবং lower animals (dog, cat, bird, mouse etc) কে সর্বদাই neuter gender বলে গণ্য করা হয়।
- তাই এদের singular pronoun হিসেবে it, its ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৩৯.
Identify masculine gender-
  1. Spinster
  2. Ewe
  3. Sow
  4. Stag
সঠিক উত্তর:
Stag
উত্তর
সঠিক উত্তর:
Stag
ব্যাখ্যা
• The masculine gender is - ঘ) Stag

• Stag [masculine gender] - পুরুষ হরিণ।
- এর feminine gender হলো- Hind

• অন্যদিকে,
ক) Spinster [feminine form] - (সাধারণত আনুষ্ঠানিক বা আইনগত ব্যবহার) অবিবাহিতা মহিলা; চিরকুমারী।
- এর Masculine gender: Bachelor

খ) Ewe [feminine form] -  স্ত্রী-ভেড়া ; ভেড়ী।
- এর masculine gender হলো- Ram

গ) Sow [feminine form] - (পূর্ণবয়স্ক শূকরী).
- Boar (বন্য মর্দা শূকর) হচ্ছে Sow -এর masculine gender.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪০.
Time after twilight and before night-
  1. Evening
  2. Dawn
  3. Dusk
  4. Eclipse
সঠিক উত্তর:
Dusk
উত্তর
সঠিক উত্তর:
Dusk
ব্যাখ্যা
• Time after twilight and before night - গ) Dusk.

• Dusk (noun)
- English Meaning: the time before night when it is not yet dark.
- Bangla Meaning: সন্ধ্যার প্রাক্কাল; গোধূলি; আংশিক অন্ধকার রঙের কালচে ভাব।
- Example Sentence: As dusk fell, bats began to fly between the trees.

• Twilight (noun)
- English Meaning: the time before night when it is not yet dark.
- Bangla Meaning: গোধূলি; সন্ধ্যালোক।
- Example Sentence: I could make out a dark figure in the twilight.

• অন্যদিকে,
• Evening:
- English meaning: the part of the day between the end of the afternoon and night:
- Bangla Meaning: সন্ধ্যাকাল।

• Dawn:
- English Meaning: the period in the day when light from the sun begins to appear in the sky:
- Bangla Meaning: ঊষা; ভোর; প্রত্যুষ; প্রভাত; নিশান্ত।

• Eclipse:
- English meaning: An occasion when the sun disappears from view, either completely or partly, while the moon is moving between it and the earth, or when the moon becomes darker while the shadow of the earth -moves over it
- Bangla Meaning: সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ এসে পড়লে, অথবা সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবী এসে পড়লে, তেমন অবস্থায় সূর্য ও চাঁদের আলোর সাময়িক, আংশিক বা পূর্ণ আচ্ছাদন


Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৪১.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো-
  1. Uranium 235
  2. Uranium 238
  3. Uranium 233
  4. Uranium 239
সঠিক উত্তর:
Uranium 235
উত্তর
সঠিক উত্তর:
Uranium 235
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: 
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে। 
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করেছে রাশিয়া। 
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করেছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করছে। 
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার। 
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। 
- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম - ২৩৫ । 

উৎস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৪২.
লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-
  1. তামা
  2. দস্তা
  3. রূপা
  4. এলুমিনিয়াম
সঠিক উত্তর:
দস্তা
উত্তর
সঠিক উত্তর:
দস্তা
ব্যাখ্যা
গ্যালভানাইজিং: 
- দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে জিংক বা দস্তা ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম হলো গ্যালভানাইজিং। 
- লোহার তৈরি দ্রব্যসামগ্রীর উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। 
- জিংক এর আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে, ফলে মরিচা পড়তে পারে না এবং লোহারও ক্ষতি হয় না। 
- দস্তার পরিবর্তে টিন দিয়েও অনেক সময় আবরণ দিয়ে ধাতব পদার্থকে ক্ষয় হতে রক্ষা করা যায়। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৪৩.
কোন ধাতু সর্বাপেক্ষা হালকা
  1. লিথিয়াম
  2. টাইটেনিয়াম
  3. দস্তা
  4. নিকেল
সঠিক উত্তর:
লিথিয়াম
উত্তর
সঠিক উত্তর:
লিথিয়াম
ব্যাখ্যা
- সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। 

ধাতু: 
- ধাতু দেখতে চকচক করে। 
- একে আঘাত করলে টুনটুন শব্দ হয়। 
- ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। 

উল্লেখযোগ্য আরো কিছু ধাতু
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক। 
- সবচেয়ে ভারী মূল্যবান ধাতু প্লাটিনাম। 
- পারদ হলো সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু। 
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন। 
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারি ধাতু - ইউরেনিয়াম। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৪.
‘রুন্টজেন’ কিসের একক?
  1. এক্সরে
  2. লেন্সের ক্ষমতা
  3. তেজস্ত্রিয়তা
  4. দীপন ক্ষমতা
সঠিক উত্তর:
এক্সরে
উত্তর
সঠিক উত্তর:
এক্সরে
ব্যাখ্যা
এক্সরে: 
- এক্সরে হলো এক ধরনের তাড়িতচৌম্বক বিকিরণ। 
- এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক কম। 
- এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10-10 m এর কাছাকাছি। 
- ১৮৯৫ সালে রন্টজেন এক্সরে আবিস্কার করেন। তাই এক্সরে রঞ্জন রশ্মি নামেও পরিচিত। 
- ‘রুন্টজেন’ এক্সরে বা রঞ্জন রশ্মির একটি একক। 

- চিকিৎসা বিজ্ঞানে এক্সরের অবদান নিচে বর্ণনা করা হলো- 
১. স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি এক্সরের সাহায্যে খুব সহজেই সনাক্ত করা যায়। 
২. মুখমন্ডলীর যে কোনো ধরনের রোগ নির্ণয়ে এক্সরের ব্যবহার অনেক যেমন- দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরে ব্যবহৃত হয়। 
৩. পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়। 
৪. এক্সরের সাহায্যে পিত্ত থলি ও কিডনির পাথরকে সনাক্ত করা যায়। 
৫. বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন- যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়।
৬. চিকিৎসার কাজেও এক্সরে ব্যবহার করা যায়। এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে। রেডিওথেরাপি প্রয়োগ করে ক্যান্সারের চিকিৎসা করা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
‘আলোকবর্ষ’ ব্যবহার করে পরিমাপ করা হয়-
  1. দূরত্ব
  2. সময়
  3. ভর
  4. ওজন
সঠিক উত্তর:
দূরত্ব
উত্তর
সঠিক উত্তর:
দূরত্ব
ব্যাখ্যা
নক্ষত্র (Stars): 
- যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। 
- মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে। খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। 
- নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিণ্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। 
- এই গ্যাস অতি উচ্চ (প্রায় ৬০০০° সেলসিয়াস) তাপমাত্রায় জ্বলছে। 
- সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না। 
- পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলো যেন একই সমতলে অবস্থান করছে। 
- কিন্তু পৃথিবী থেকে এরা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। 

- পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা এই দূরত্ব প্রকাশ করা যায় না। 
- এই দূরত্ব আলোক বর্ষ এককে মাপা হয়। 
- আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। 
- এই বেগে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে। 
- সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। 
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। 
- সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্‌টারাই (Proxima Centauri)। 
- পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৬.
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
  1. ঘনীভবন
  2. বাষ্পীভবন
  3. গলনাঙ্ক
  4. স্ফুটনাঙ্ক
সঠিক উত্তর:
গলনাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
গলনাঙ্ক
ব্যাখ্যা
গলন ও গলনাঙ্ক: 
- কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। 
- নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে। 
- কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়।  
- এক বায়ু মণ্ডলীয় চাপে বরফের গলনাংক 0°C, সমস্ত পদার্থ না গলা পর্যন্ত তাপমাত্র অপরিবর্তিত থাকে। 

স্ফুটন ও স্ফুটনাঙ্ক: 
- তাপ প্রয়োগ করে নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের দ্রুত বাষ্পীভবন ঘটানোর প্রক্রিয়াকে স্ফুটন বলে। 
- যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের স্ফুটন সংঘটিত হয় তাকে ঐ পদার্থের স্ফুটনাঙ্ক বলে। 
- এক বায়ু মণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°C । 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৭.
’সুপার বাষ্প’ কি কাজে ব্যবহৃত হয়?
  1. সমুদ্রের তেল উত্তোলনে
  2. সমুদ্রের তেল অপসারণে
  3. সমুদ্রের গভীরতা নির্ণয়ে
  4. সমুদ্রের সীমানা নির্ণয়ে
সঠিক উত্তর:
সমুদ্রের তেল উত্তোলনে
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্রের তেল উত্তোলনে
ব্যাখ্যা
সুপার বাষ্প (Superheated Steam): 
- সুপার বাষ্প হলো এমন একটি বাষ্প যা স্যাচুরেটেড (saturated) বাষ্পকে আরও উত্তপ্ত করে তৈরি করা হয়, যাতে তার তাপমাত্রা বাড়ে কিন্তু পানির ফোঁটা থাকে না। 
- এর তাপমাত্রা সাধারণত 100°C-এর অনেক বেশি হয়ে থাকে এবং এটি খুবই উচ্চ শক্তির হয়ে থাকে। 
- সুপার বাষ্পের অন্যতম ব্যবহার হলো সমুদ্রের তেল উত্তোলন (Offshore Oil Recovery)। 
- সুপার বাষ্পকে ভূগর্ভে প্রবেশ করানো হয় যাতে সেখানে থাকা ভারী তেল গলে তরল আকারে সহজে পাম্প করা যায়। 
- এটি বিশেষ করে "thermal enhanced oil recovery (EOR)" পদ্ধতির অধীনে ব্যবহৃত হয়। 

উৎস: U.S. Department of Energy – Office of Fossil Energy and Carbon Management [লিঙ্ক]।
৪৮.
জীব জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
  1. আলফা রশ্মি
  2. বিটা রশ্মি
  3. গামা রশ্মি
  4. আল্ট্রা ভায়োলেট রশ্মি
সঠিক উত্তর:
গামা রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
গামা রশ্মি
ব্যাখ্যা
গামা রশ্মি: 
- গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে। 
- আলট্রাভায়ােলেট বা অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে যা তেজস্ক্রিয় রশ্মি থেকে কম ক্ষতিকর। 
- জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলাে গামা রশ্মি। 
- গামা রশ্মির ভেদন ক্ষমতা অন্যান্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। 
- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি। 
- পারমাণবিক বিস্ফোরণে গামা রশ্মি নির্গত হয়। 
- বিটা ও আলফা রশ্মি গামা রশ্মির তুলনায় কম ক্ষতিকর। 

উৎস: নাসা ওয়েবসাইট।
৪৯.
কোনটি জারক পদার্থ নয়?
  1. হাইড্রোজেন
  2. অক্সিজেন
  3. ক্লোরিন
  4. ব্রোমিন
সঠিক উত্তর:
হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
হাইড্রোজেন
ব্যাখ্যা
জারক পদার্থ: 
- জারণ-বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে অর্থাৎ জারক পদার্থ ইলেকট্রন গ্রহীতা। 
- জারক ইলেকট্রন গ্রহণের পর নিজে বিজারিত হয়। 
- যে পদার্থের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, সে পদার্থ তত বেশি জারকধর্মী হয়। 
যেমন- HNO3, H2SO4, H2O2, SO2, O2, Cl2, Br2, F2 ইত্যাদি জারক পদার্থ। 

বিজারক পদার্থ: 
- জারণ-বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ক ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে অর্থাৎ বিজারক পদার্থ ইলেকট্রন দাতা। 
- বিজারক ইলেকট্রন দান করার পর নিজে জারিত হয়। 
- যে পদার্থের ইলেকট্রন দান করার প্রবণতা যত বেশি, সে পদার্থ তত বেশি বিজারকধর্মী হয়। 
যেমন- H, Li, Na, K, Rb প্রত্যেকেই তীব্র বিজারক। 
- এছাড়াও H2S, H2O2, Mg, Ca, SO2 প্রভৃতি বিজারক পদার্থ। 

উল্লেখ্য যে, 
- SO2 একই সাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করে। 
- H2O2 সচরাচর জারকের মত ব্যবহার করলেও অম্লীয় বা ক্ষারীয় দ্রবণে বিজারক হিসেবে কাজ করে। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া।
৫০.
ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
  1. মদ্য শিল্পে
  2. রুটি শিল্পে
  3. সাইট্রিক এসিড উৎপাদনে
  4. এককোষীয় প্রোটিন ভাঙতে
সঠিক উত্তর:
সাইট্রিক এসিড উৎপাদনে
উত্তর
সঠিক উত্তর:
সাইট্রিক এসিড উৎপাদনে
ব্যাখ্যা
ইস্ট: 
- ইস্ট একটি ছত্রাকজাতীয় এককোষী অণুজীব। 
- এটি বিভিন্ন শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
যেমন- 
- বেকারি ও মদ্য শিল্পে ইস্ট ব্যবহৃত হয় ইথানল উৎপাদন ও খাদ্য ফোলাতে। 
- এটি চিনি থেকে গাঁজন প্রক্রিয়ায় অ্যালকোহল ও কার্বন ডাই-অক্সাইড তৈরি করে। 
- এককোষী প্রোটিন (SCP) তৈরিতে ইস্ট ব্যবহৃত হয়, যা প্রাণীদেহের জন্য প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। 
- ইস্টে বিভিন্ন ভিটামিন, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স বিদ্যমান থাকায়, এটি স্বাস্থ্যসম্পূরক ট্যাবলেট হিসেবে ব্যবহৃত হয়। 
- খাদ্যোপযোগী এককোষী প্রোটিন উৎপাদনে এটি একটি কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 
- তবে সাইট্রিক অ্যাসিড বা ভিটামিন সি উৎপাদনে ইস্টের কোনো ভূমিকা নেই। 

 উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?
  1. হিঞ্জ বার্গ
  2. জেনারেল জোসেফ
  3. লডেন্ট অফ
  4. জেনারেল আইসেন হাওয়ার
অনির্ধারিত
ব্যাখ্যা
(অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হল)

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

- মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানী বাহিনীর নেতৃত্বে ছিলেন এডলফ হিটলার।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
৫২.
WIPO এর সদর দপ্তর কোথায়?
  1. ব্রাসেলস
  2. জেনেভা
  3. লন্ডন
  4. স্পেন
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
WIPO:
- WIPO হল জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
৫৩.
কার্টাগোনা প্রোটোকল হলো-
  1. শিশু অধিকার চুক্তি
  2. ইরাক পুনর্গঠন চুক্তি
  3. যুক্তরাষ্ট্র ম্যাক্সিকো চুক্তি
  4. জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি
সঠিক উত্তর:
জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।
৫৪.
মিশরের বর্তমান রাজধানীর নাম কী?
  1. আন্তানা
  2. কায়রো
  3. ব্রাসেলস
  4. টরেন্টো
সঠিক উত্তর:
কায়রো
উত্তর
সঠিক উত্তর:
কায়রো
ব্যাখ্যা
মিশর:
- এটি উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৩৮৪,৭৮৮ বর্গ মাইল (৯৯৬,৬০৩ বর্গ কিমি)।
- রাজধানী: কায়রো।
- ভাষা: আরবি (সরকারি)।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি) ও এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড।

তথ্যসূত্র - Britannica.com
৫৫.
বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো-
  1. জারগোস
  2. জাওয়ার
  3. জাগরোস
  4. ল্যারোস
সঠিক উত্তর:
জাগরোস
উত্তর
সঠিক উত্তর:
জাগরোস
ব্যাখ্যা
গোয়েন্দা জাহাজ:
- প্রথমবারের মত গোয়েন্দা জাহাজ তৈরী করেছে ইরান।
- এই গোয়েন্দা জাহাজটির নাম দেয়া হয়েছে জাগরোস।
- এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত।
- শত্রুদের সঙ্গে টেক্কা দিতে এই জাহাজই এখন থেকে ব্যবহার করা হবে।
- এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরো গতিশীল করবে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৫৬.
মঙ্গল গ্রহের নতুন নাম কি?
  1. নিউ আর্থ
  2. নিউ ওয়ার্ল্ড
  3. নিউ টাউন
  4. নিউ ভিশন
সঠিক উত্তর:
নিউ ওয়ার্ল্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউ ওয়ার্ল্ড
ব্যাখ্যা
• মঙ্গল গ্রহের নতুন নাম- নিউ ওয়ার্ল্ড।

মঙ্গল গ্রহ:
- ১৪৯২ সালে অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশে প্রথম পা রাখার পর থেকে আমেরিকাকে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড নামে ডাকা শুরু হয়।
- তারপর কয়েক শতাব্দী ধরে আমেরিকাকে নতুন পৃথিবী নামেই ডাকা হতো।
- এইবার মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মঙ্গল গ্রহকে নিউ ওয়ার্ল্ড হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছে।
- বিষ্যতে মানুষকে রক্ষার জন্য মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদি মানববসতি স্থাপনের গুরুত্ব তুলে ধরে গ্রহটির নতুন নামকরণের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক।
- মঙ্গল গ্রহের গেল ক্রেটার নামের খাদে অবস্থান করছে কিউরিওসিটি রোভার।
- মঙ্গল গ্রহে টেকসই মানববসতি তৈরির জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছেন ইলন মাস্ক।
- মানবপ্রজাতির দীর্ঘমেয়াদি বেঁচে থাকার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন ইলন মাস্ক।
- আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের।
- বসতি গড়ার জন্য ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি, এ জন্য নিজের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স রকেটের সক্ষমতাও তুলে ধরেছেন।

উৎস: টাইমস অব ইন্ডিয়া এবং প্রথম আলো পত্রিকা (২৯ ডিসেম্বর, ২০২৪)।
৫৭.
’সংগ্রাম’ তেল চিত্র কে এঁকেছেন?
  1. আবু সাইদ
  2. জয়নুল আবেদিন
  3. শিল্পি ডাইলাম
  4. রফিকুল বারি
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা
⇒ ‘সংগ্রাম’ তেল চিত্রটি এঁকেছেন জয়নুল আবেদিন।

জয়নুল আবেদিন:
- জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।
- তিনি বেড়ে উঠেছেন ব্রহ্মপুত্রের লালিত্যে গড়ে ওঠা সবুজ শ্যামলিমায়।
- জয়নুল তাঁর প্রথম জীবনেই নদী ও অবারিত প্রকৃতির মাঝে রোমান্টিকতার অনুপ্রেরণা পান।
- তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর সেখানে ব্রিটিশ / ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশুনা করেন।
- জয়নুল আবেদিন ও তাঁর কয়েকজন সহযোগী, যারা দেশ ভাগের পর ঢাকায় অভিবাসী হয়েছিলেন, আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
- ‘দুই মহিলা’ (গোয়াশ, ১৯৫৩), ‘পাইন্যার মা’ (গোয়াশ, ১৯৫৩) ও ‘মহিলা’ (জলরং, ১৯৫৩), 'ফসল মাড়াই', জলরং (১৯৬৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম।
- ‘বিদ্রোহী’, ‘মই দেওয়া’, ‘সাঁওতাল যুগল’ তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম।
- ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং জাতীয় জাদুঘর ওয়েবসাইট।
৫৮.
আইএসবিএন যে বিষয়ের সাথে জড়িত-
  1. জীব বিজ্ঞান
  2. বই ও প্রকাশনা
  3. চিত্র শিল্প
  4. জীনম কোড
সঠিক উত্তর:
বই ও প্রকাশনা
উত্তর
সঠিক উত্তর:
বই ও প্রকাশনা
ব্যাখ্যা
⇒ আইএসবিএন বই ও প্রকাশনার সাথে জড়িত।

ISBN:
- ISBN এর পূর্ণরূপ International Standard Book Number.
- এটি বইয়ের একটি অনন্য শনাক্তকারী সংখ্যা।
- প্রতিটি প্রকাশিত বইয়ের জন্য একটি আলাদা ISBN থাকে, যা সেই বইটিকে বিশ্বের অন্য সব বই থেকে আলাদা করে চিনতে সাহায্য করে।
- ISBN সাধারণত ১০ বা ১৩ অঙ্কের একটি সংখ্যা হয়।
- এটি বইয়ের সংস্করণ, প্রকাশক, এবং বইয়ের নির্দিষ্ট সংস্করণ সম্পর্কিত তথ্য বহন করে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৫৯.
জলজ উদ্ভিদ নয় কোনটি?
  1. গজারি
  2. সাইকাস
  3. হিজল
  4. সেগুন
সঠিক উত্তর:
গজারি
উত্তর
সঠিক উত্তর:
গজারি
ব্যাখ্যা
জলজ উদ্ভিদ: 
 - জলজ উদ্ভিদ পানিতে বসবাস ও বেড়ে ওঠা এবং প্রায়শ সুচিহ্নিত উদ্ভিদকুল। 
- এগুলো খাদ্যবস্ত্ত ও শক্তির উৎস এবং সৌরশক্তির দক্ষ পরিবর্তক। 
- কৃষি, মৎস্যচাষ ও জলাশয়ের আবাদে জলজ উদ্ভিদকুলের গুরুত্ব সম্প্রতি বেড়েছে। 
- বাংলাদেশে প্রায় ১৩০ সপুষ্পক, ৬ ফার্নজাতীয় (pteridophyte), ৩ মসজাতীয় (bryophyte) ও কয়েকশ  শৈবাল প্রজাতি জলজ উদ্ভিদ হিসেবে শনাক্ত হয়েছে। 
- জলজ উদ্ভিদকুল সম্পূর্ণ ডুবন্ত, উপরিতলে ডুবন্ত, বিক্ষিপ্ত ও ভাসমান আগাছা হিসেবে বিভক্ত। 
- শৈবাল ছাড়া জলজদের মধ্যে আছে সম্পূর্ণ ডুবন্ত ৩৫, উপরিতলে ডুবন্ত ২০, ভাসমান ১৭ প্রজাতি। 
- জলজ উদ্ভিদের মধ্যে রয়েছে জলকণা, পদ্ম, ডাকউইডস, মশার ফার্ন, ভাসমান হৃদয়, জলকণা, ঘোড়ার লেজ, জলকণা, জলকণা, হিজল, সেগুন, সাইকাস এবং শৈবাল ইত্যাদি। 

অন্যদিকে, 
- গজারির অপর নাম শাল। 
- ভাওয়াল ও মধুপুরের গাজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল। 
- লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে। তবে পানিতে এ গাছ বেশিদিন বাঁচে না। 
- এ গাছের বৈজ্ঞানিক নাম Shorea robusta। 
- সরল কাণ্ডের গজারিগাছ মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। 
- গজারির বড় পাতা ঠোঙা, চালের পিঠা তৈরির কাজে ব্যবহার করা হয়। 
- গজারি পাতায় রস কৃমিনাশক, এ গাছের ফলের গুঁড়া আমাশয় ভালো করে। 

উৎস: বাংলাপিডিয়া [লিঙ্ক] ও দৈনিক ইত্তেফাক পত্রিকা।
৬০.
হাওরের গেটওয়ে বলা হয় যে জেলাকে?
  1. সুনামগঞ্জ
  2. কিশোরগঞ্জ
  3. নেত্রকোনা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কিশোরগঞ্জ
ব্যাখ্যা
হাওরের গেটওয়ে:
- হাওর হচ্ছে জলপূর্ণ বিস্তৃত প্রান্তর।
- এটি অগভীর। বর্ষাকালে সাগরের মতো মনে হয় এবং শীতের মৌসুমে শুধু ফসলের মাঠ।
- হাওরের গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জ জেলাকে।
- অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা এই তিনটি উপজেলা ঘিরেই কিশোগঞ্জ জেলার বিশাল হাওর এলাকা বিস্তৃত।
- এ অঞ্চল দিয়ে হাওরাঞ্চলের প্রবেশপথ হওয়ায় কিশোরগঞ্জকে হাওরের গেটওয়ে বলা হয়।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।