প্রশ্ন: একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 9 ফুট হয়, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি, খুঁটির দৈর্ঘ্য = r মিটার
এখন,
মাটির নিচে আছে খুঁটিটির = r × (1/3) = r/3 অংশ
পানিতে আছে খুঁটিটির = (r/3) × (1/2) = r/6 অংশ
∴ বাকি অংশ বা পানির উপরে আছে = r - (r/3) - (r/6)
= (6r - 2r - r)/6
= 3r/6
= r/2
প্রশ্নমতে,
r/2 = 9
∴ r = 18 ফুট
∴ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য = 18 ফুট