পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ২৫ টপিক: যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) i) সরল ও জটিল যন্ত্র সম্পর্কিত জ্ঞান ও ব্যবহার; ii) যান্ত্রিক উপকরণগত সাদৃশ্য; iii) ভারোত্তলক যন্ত্র (Lever), গিয়ার (Gears); iv) স্প্রিং (Spring), কপিকল (Pully); v) অন্যান্য যন্ত্র সম্পর্কিত সমস্যা বিমূর্ত যুক্তি: i) চিত্রভিত্তিক বিন্যাস পূর্ণকরণ (Series Completion) ii) চিত্রভিত্তিক সাদৃশ্য/সামঞ্জস্য/আন্তঃসম্পর্ক/বৈসাদৃশ্য/অসামঞ্জস্য/ভিন্নতা (Picture Analogy) iii) লুকায়িত চিত্র নিরূপণ/অনুসন্ধান (Detection of Hidden Figure) iv) চিত্র পূর্ণকরণ (Shape completion) v) পানিতে প্রতিবিম্ব (Water Image) [এই টপিক্সের উপর লাইভ ক্লাস নেই। যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানের দূরত্ব কত হতে হবে?
  1. ১১ মিটার
  2. ১৩ মিটার
  3. ২২ মিটার
  4. ২৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানের দূরত্ব কত হতে হবে?


সমাধান:
ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশের দৈর্ঘ্য ও ভরের গুণফল সমান হতে হয়।
১২ × ৫.৫ = ৩ × ?
⇒ ৩ × ? = ৬৬
∴ ? = ৬৬/৩ = ২২ মিটার

নির্দেশিত স্থানের দূরত্ব ২২ মিটার হতে হবে।
.
নিচের যন্ত্রটির নাম কী?
  1. স্পেকট্রোমিটার
  2. গ্যালভানোমিটার
  3. ম্যাগনেটোমিটার
  4. স্ফিগমোম্যানোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?

সমাধান:
ছবিতে দেখানো যন্ত্রটির নাম গ্যালভানোমিটার (Galvanometer)। এটি একটি বৈদ্যুতিক যন্ত্র যা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি এবং তার দিক নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
.
একটি স্প্রিং-এ 20 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 30 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
  1. 0.75 ইঞ্চি
  2. 1 ইঞ্চি
  3. 0.5 ইঞ্চি
  4. 1.5 ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্প্রিং-এ 20 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 30 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx

20 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
20 = K × 0.5
⇒ K = 20/0.5
∴ K = 40

এখন, 30 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
30 = K × x
⇒ x = 30/K
⇒ x = 30/40
∴ x = 0.75

∴ সুতরাং, 30 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.75 ইঞ্চি প্রসারিত হবে।
.
নিচের কোন ডায়াগ্রামটি সপ্তাহ, মাস ও বছরের মধ্যে সম্পর্ক প্রকাশ করে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ডায়াগ্রামটি সপ্তাহ, মাস ও বছরের মধ্যে সম্পর্ক প্রকাশ করে?

সমাধান:
সপ্তাহ থেকে মাস হয়, মাস থেকে বছর হয়।
ছোট, বড় ক্রম হিসেব করলেও সবচেয়ে ছোট, সপ্তাহ তারপর মাস তারপর বছর।
.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -
  1. ক্রোনােমিটার
  2. ফ্যাদোমিটার
  3. সিসমোগ্রাফ
  4. ব্যারােমিটার
ব্যাখ্যা
• সিসমোগ্রাফ হচ্ছে  ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।

• বিভিন্ন পরিমাপক যন্ত্র:
- সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
- ব্যারােমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র।
- সেক্সট্যান্ট - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
- ম্যানােমিটার - গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
- ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
- ক্রোনােমিটার - সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র।

উৎস: ব্রিটানিকা।