পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 10 mins৫৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৯
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। পার্ট-২) ১) বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। ২) সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। ৩) সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন) এবং এ সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে সাধারণ তথ্যাবলি দেখে নিন। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৯ প্রশ্ন

.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক কে?
  1. ক) মাশরাফি বিন মুর্তজা
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) তামিম ইকবাল
সঠিক উত্তর:
ঘ) তামিম ইকবাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তামিম ইকবাল
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত ৬ মার্চ মাশরাফি বিন মুর্তজা ওয়ানডে অধিনায়কত্ব থেকে সড়ে দাড়ালে ৮ মার্চ বিসিবি তামিম ইকবালকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করে। টেস্ট ও টি২০ ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক যথাক্রমে মমিনুল হক সৌরভ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। (সূত্রঃ বিসিবি ওয়েবসাইট)
.
বাংলাদেশে প্রতি লাখে মাতৃ মৃত্যুহার কত?
  1. ক) ১৬৯ জন
  2. খ) ১৯৩ জন
  3. গ) ২১১ জন
  4. ঘ) ৩১৬ জন
সঠিক উত্তর:
ক) ১৬৯ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬৯ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018 অনুসারে প্রতি এক লক্ষ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার ১৬৯ জন। গ্রামে এই হার প্রতি লাখে ১৯৩ জন এবং শহর অঞ্চলে ১৩২ জন। ২০১৬ ও ২০১৪ সালে প্রতি লাখে মাতৃ ‍মৃত্যুহার ছিলো যথাক্রমে ১৭৮ জন ও ১৯৩ জন। (সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018)
.
কোন নৃ-গোষ্ঠীটি পার্বত্য চট্টগ্রামে বাস করে?
  1. ক) খাসিয়া
  2. খ) চাক
  3. গ) ওরাওঁ
  4. ঘ) মুন্ডা
সঠিক উত্তর:
খ) চাক
উত্তর
সঠিক উত্তর:
খ) চাক
ব্যাখ্যা
চাক সম্প্রদায় বান্দরবান ও চট্টগ্রামের চাক পাহাড়ে বসবাস করে। এরা আরাকান রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামে আসে। এরা নিজেদের আচাকঃ বলে পরিচয় দিতে পছন্দ করে। তাদের ভাষার নাম চাক। খাসিয়া সম্প্রদায় বৃহত্তর সিলেট অঞ্চল, ওরাওঁ জনগোষ্ঠী উত্তরবঙ্গ এবং মুন্ডা সম্প্রদায় উত্তরবঙ্গ, সিলেট অঞ্চলের চা বাগান এবং যশোর-খুলনা অঞ্চলে বসবাস করে। (সূত্র: বান্দরবান জেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)
.
কক্সবাজার জেলায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে?
  1. ক) লুসাই
  2. খ) রাখাইন
  3. গ) খাসিয়া
  4. ঘ) ওরাওঁ
সঠিক উত্তর:
খ) রাখাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) রাখাইন
ব্যাখ্যা
কক্সবাজার জেলায় রাখাইন সম্প্রদায় বসবাস করে। আঠারো শতকের শেষ দিকে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে এসে রাখাইনরা কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাস শুরু করে। এরা পিতৃতান্ত্রিক এবং মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্গত। এরা নিজেদের রাক্ষাইন নামে পরিচয় দিতে পছন্দ করে। এরা বৌদ্ধ ধর্মের অনুসারি। রাখাইনরা এক সময় মগ নামে পরিচিত ছিলো। কেউ কেউ রাখাইন এবং মারমাদের একই সম্প্রদায় হিসেবে গণ্য করে থাকে। রাখাইনরা ব্যতীত কক্সবাজার জেলায় মারমা, তঞ্চঙ্গা ও ত্রিপুরাদেরও কিছু বসতি রয়েছে। (সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং সরকারি নৃগোষ্ঠী সনদ ওয়েবসাইট)
.
পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন বা আদি নৃগোষ্ঠী কোনটি?
  1. ক) মুরং
  2. খ) চাকমা
  3. গ) লুসাই
  4. ঘ) মারমা
সঠিক উত্তর:
ক) মুরং
উত্তর
সঠিক উত্তর:
ক) মুরং
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রাচীন হলো মুরং বা ম্রো সম্প্রদায়। এরা আনুমানিক ১৪৩০ খ্রিষ্টাব্দে আরাকান রাজ্য থেকে বান্দরবান জেলায় এসে বসতি স্থাপন করে। বান্দরবান জেলায় বর্তমানে প্রায় ২৮ হাজারের অধিক মুরং জনগোষ্ঠী বাস করে যা সংখ্যায় বান্দরবানের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়। (সূত্র: বান্দরবান জেলা ও নৃগোষ্ঠী সনদ ওয়েবসাইট)
.
হিন্দু ধর্মাবলম্বী নৃগোষ্ঠী হলো -
  1. ক) বিষ্ণুপ্রিয়া মণিপুরী
  2. খ) ত্রিপুরা
  3. গ) হাজং
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
হাজং, ত্রিপুরা, বিষ্ণুপ্রিয়া (মণিপুরী) সম্প্রদায় হলো সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী। এছাড়া বর্মন, রাজবংশী, ওরাও, কোচ ও পাহান সম্প্রদায়ের ভেতরেও হিন্দু অনুসারী বৃদ্ধি পাচ্ছে। একমাত্র মুসলিম উপজাতি হলো পাঙন যারা সিলেটে বসবাস করে৷ (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
.
কোনটি পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সার্কেল নয়?
  1. ক) চাকমা সার্কেল
  2. খ) ত্রিপুরা সার্কেল
  3. গ) বোমাং সার্কেল
  4. ঘ) মং সার্কেল
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা সার্কেল
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা সার্কেল
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে তিনটি সার্কেল বা প্রথাগত প্রশাসনিক এলাকা বিদ্যমান। এগুলো হলোঃ চাকমা সার্কেল, বোমাং সার্কেল এবং মং সার্কেল। চাকমা সার্কেল রাঙামাটি জেলায়, বোমাং সার্কেল বান্দরবান জেলায় এবং খাগড়াছড়ি জেলায় মং সার্কেল অবস্থিত। সার্কেল প্রধানরা রাজা নামে পরিচিত। এই প্রথাগত শাসন ব্যবস্থা বাংলাদেশ সরকারের আইন দ্বারা স্বীকৃত। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী, পৃষ্ঠা-৩১)
.
বাংলাদেশে মহিলা প্রতি প্রজনন হার কত?
  1. ক) ২.০৫
  2. খ) ২.১৫
  3. গ) ২.৩৮
  4. ঘ) ২.৫০
সঠিক উত্তর:
ক) ২.০৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২.০৫
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018 অনুসারে ১৫-৪৯ বয়সী মহিলাদের জনপ্রতি সন্তান প্রজনন হার বা মোট প্রজনন হার ২.০৫। এর মধ্যে গ্রামাঞ্চলে এই হার ২.৩৮ এবং শহরাঞ্চলে ১.৬৮। ২০১৬ ও ২০১৪ সালে (১৫-৪৯ বয়সী)মহিলা প্রতি মোট প্রজনন হার ছিলো যথাক্রমে ২.১০ ও ২.১১। (সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2018)
.
গারো সম্প্রদায়ের বসবাস রয়েছে -
  1. ক) ময়মনসিংহ
  2. খ) নেত্রকোনা
  3. গ) টাঙ্গাইল
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
গারোরা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের শ্রীপুর ও বৃহত্তর সিলেট অঞ্চলের কিছু অংশে বসবাস করে। তারা তিব্বত থেকে এদেশে আসে। এরা নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর। নিজেদের গারোরা মান্দি বলে পরিচয় দিয়ে থাকে। তাদের ভাষার নাম আচিক খুসিক। তবে গারো ভাষার নিজস্ব বর্ণমালা নেই। (সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১০.
আর্যদের আদি নিবাস ছিলো কোথায়?
  1. ক) তিব্বত মালভূমি
  2. খ) ইউরাল পর্বতের দক্ষিণে
  3. গ) ইন্দোচীন
  4. ঘ) দক্ষিণ ভারত
সঠিক উত্তর:
খ) ইউরাল পর্বতের দক্ষিণে
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরাল পর্বতের দক্ষিণে
ব্যাখ্যা
আর্যদের আদি নিবাস ছিলো ইউরাল পর্বতমালার দক্ষিণে বর্তমান ইরান ও কিরগিজস্থানে। সেখান থেকে খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার অব্দে আর্যরা পশ্চিম প্রদেশ দিয়ে ভারতে আগমন করে। প্রথম তারা সিন্ধু তীরে বসতি স্থাপন করে। পরবর্তীতে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। বাংলায় আর্যদের আগমন শুরু হয় খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ থেকে। (সূত্র: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা)
১১.
আর্যরা কখন বাংলাদেশ ভূখণ্ডে আসে?
  1. ক) খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে
  2. খ) খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে
  3. গ) খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে
  4. ঘ) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে
সঠিক উত্তর:
ঘ) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে
ব্যাখ্যা
আর্যদের আদি নিবাস ছিলো ইউরাল পর্বতমালার দক্ষিণে বর্তমান ইরান ও কিরগিজস্থানে। সেখান থেকে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে আর্যরা ভারতে আগমন করে। আর্যরা বাংলাকে অপবিত্র মনে করতো বিধায় দীর্ঘদিন তারা বাংলা ভূখন্ডে প্রবেশ করেনি। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ থেকে আর্যরা বাংলায় প্রবেশ ও বসতি স্থাপন করতে শুরু করে। প্রথমে তারা গাঙ্গেয় উচ্চভূমিতে বসতি স্থাপন করে। পরবর্তীতে গাঙ্গেয় নদী অঞ্চলে আর্যদের প্রভাব বিস্তৃত হলেও এরা বাংলার অনার্য জনগোষ্ঠীর সাথে গভীরভাবে মিশেনি। এর ফলে বাঙালি জাতিগঠন প্রক্রিয়ায় অনার্য জাতিগোষ্ঠী অস্ট্রিক ও দ্রাবিড়দের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। বাংলায় পাল আমলে আর্য সংস্কৃতি বিকাশ লাভ করে। (সূত্র: বাংলাপিডিয়া)
১২.
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিতব্য 'বঙ্গবন্ধু' বায়োপিকের পরিচালক কে?
  1. ক) দয়াল নিহালানি
  2. খ) অতুল তিওয়ারি
  3. গ) শ্যাম বেনেগাল
  4. ঘ) শ্যামা জায়েদী
সঠিক উত্তর:
গ) শ্যাম বেনেগাল
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্যাম বেনেগাল
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় প্রায় ৩৫ কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বায়োপিক বঙ্গবন্ধু। এর পরিচালক ভারতের শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক দয়াল নিহালানি। চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি এবং শ্যামা জায়েদী। এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। এছাড়া অন্যান্য চরিত্রে আরও ৪৯ জন বাংলাদেশি তারকা অভিনয় করবেন। ১৮ মার্চ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনার জন্যে তা স্থগিত করা হয়। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
১৩.
আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্র কোনটি?
  1. ক) একাত্তরের যীশু
  2. খ) ধীরে বহে মেঘনা
  3. গ) হাঙর নদী গ্রেনেড
  4. ঘ) আগুনের পরশমনি
সঠিক উত্তর:
খ) ধীরে বহে মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
খ) ধীরে বহে মেঘনা
ব্যাখ্যা
আলমগীর কবির নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত চলচ্চিত্র হলো ধীরে বহে মেঘনা। এটি ১৯৭৩ সালে মুক্তি পায়। ছবিটির পরিকল্পনা করেন জহির রায়হান। আলমগীর কবির পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, মোহনা, রূপালি সৈকতে, মহানায়ক ইত্যাদি। একাত্তরের যীশু, আগুনের পরশমনি এবং হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রের পরিচালক যথাক্রমে নাসির উদ্দীন ইউসুফ, হুমায়ুন আহমেদ এবং চাষী নজরুল ইসলাম। (সূত্রঃ বাংলাপিডিয়া এবং দৈনিক প্রথম আলো)
১৪.
সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে কোন জেলায়?
  1. ক) বান্দরবান
  2. খ) ঢাকা
  3. গ) রাঙামাটি
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
জেলা অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে ঢাকা জেলায়। ঢাকা জেলার সরকারি ওয়েবসাইট অনুযায়ী জেলার বর্তমান জনসংখ্যা ১ কোটি ২৬ লক্ষ। জনসংখ্যার ঘনত্বও সবচেয়ে বেশি ঢাকা জেলায় (৮,২২৯ জন)। দেশের সর্বনিম্ন জনবহুল জেলা হলো বান্দরবান (জনসংখ্যা প্রায় ৪ লক্ষ ও ঘনত্ব ৬৭ জন)। আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি। (সূত্রঃ ঢাকা ও বান্দরবান জেলা ওয়েবসাইট)
১৫.
বাংলাদেশ প্রথমবারের মতো কোন বৈশ্বিক ক্রীড়া আসরে চ্যাম্পিয়ন হয়?
  1. ক) সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
  2. খ) এশিয়া কাপ ক্রিকেট
  3. গ) অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
  4. ঘ) এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল
সঠিক উত্তর:
গ) অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
ব্যাখ্যা
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০২০ জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো কোন বৈশ্বিক ক্রীড়া আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৯ ফেব্রুয়ারি ২০২০ ফাইনালে ভারতকে ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এর আগে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০০৩ ও নারীদের এশিয়া কাপ ক্রিকেট-২০১৮ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় যা ছিলো আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা। (সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো এবং দৈনিক প্রথম আলো)
১৬.
মানব উন্নয়ন সূচক-২০১৯ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১১৩
  2. খ) ১৩৫
  3. গ) ১৩৬
  4. ঘ) ১৪৬
সঠিক উত্তর:
খ) ১৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৫
ব্যাখ্যা
ইউএনডিপি বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ১৯৯১ সাল থেকে প্রতিবছর মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে আসছে। ২০১৯ সালে প্রকাশিত ২৯তম মানব উন্নয়ন প্রতিবেদন এ মোট ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ ০.৬১৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৩৫ তম অবস্থানে। প্রতিবেদনের শীর্ষদেশ নরওয়ে (০.৯৫৪)এবং সর্বনিম্ন দেশ নাইজার (০.৩৭৭)। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৫ম। (সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
১৭.
প্রথম স্বাধীনতা পদক লাভ করেন-
  1. ক) শিল্পাচার্য জয়নুল আবেদীন
  2. খ) মাওলানা ভাসানী
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বা পদক। এটি ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেন। ১৯৭৭ সালে মোট ১০ জন ব্যক্তিকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। তারা হলেনঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (জনসেবা), কাজী নজরুল ইসলাম (সাহিত্য), শিল্পাচার্য জয়নুল আবেদীন (চারুকলা), ড. মোকাররম হোসেন খন্দকার (বিজ্ঞান ও প্রযুক্তি), মাহবুব আলম চাষী (পল্লী উন্নয়ন), বিগ্রেডিয়ার মাহমুদুর রহমান (চিকিৎসা), ডা. জাফরুল্লাহ চৌধুরী (জনসংখ্যা নিয়ন্ত্রণ), রুনা লায়লা (সংগীত), হাবিলদার মোস্তাক আহমেদ (ক্রীড়া) এবং এনায়েত করিম (জনসেবা)। (সূত্রঃ মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
১৮.
এ পর্যন্ত মোট কতজন বাঙালি নোবেল পুরষ্কার লাভ করেন?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
সঠিক উত্তর:
গ) ৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ জন
ব্যাখ্যা
এ পর্যন্ত মোট ৪ জন বাঙালি নোবেল পুরষ্কার লাভ করেন। এর মধ্যে সর্বপ্রথম ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। দ্বিতীয় বাঙালি হিসেবে অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতি, তৃতীয় বাঙালি ও প্রথম-একমাত্র বাংলাদেশি হিসেবে ড. মুহম্মদ ইউনুস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার এবং সর্বশেষ ২০১৯ সালে অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জি নোবেল পুরষ্কার লাভ করেন। (সূত্রঃ নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১৯.
'রাজসিক বিহার' কোথায় অবস্থিত?
  1. ক) বাংলামোটর
  2. খ) সাভার
  3. গ) মতিঝিল
  4. ঘ) সোনারগাঁও
সঠিক উত্তর:
ক) বাংলামোটর
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলামোটর
ব্যাখ্যা
২০০৮ সালের ১৯ জানুয়ারিতে ঢাকা নগরীর ৪০০ বছর পূর্তি উপলক্ষে কাজী নজরুল ইসলাম এভিনিউর শেরাটন হোটেলের সামনে নির্মাণ করা হয় 'রাজসিক বিহার' নামক একটি ভাস্কর্য। শিল্পী মৃণাল হক এটির নির্মাতা।
(সূত্রঃ দৈনিক কালেরকণ্ঠ)
২০.
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা যান কবে?
  1. ক) ০২ ডিসেম্বর ২০১৯
  2. খ) ১০ ডিসেম্বর ২০১৯
  3. গ) ১৫ ডিসেম্বর ২০১৯
  4. ঘ) ২০ ডিসেম্বর ২০১৯
সঠিক উত্তর:
ঘ) ২০ ডিসেম্বর ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ ডিসেম্বর ২০১৯
ব্যাখ্যা
স্যার ফজলে হাসান আবেদ ২০ ডিসেম্বর ২০১৯ মারা যান। তিনি ১৯৭২ সালে ব্র্যাক এনজিও প্রতিষ্ঠা করেন যা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিও। ২০১০ সালে তিনি ব্রিটেনের নাইটহুট উপাধি ও ২০১৯ সালে ইদান পুরস্কার লাভ করেন। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
২১.
'বাংলাপিডিয়া' কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হয়?
  1. ক) বাংলা একাডেমী
  2. খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  3. গ) বিশ্বসাহিত্য কেন্দ্র
  4. ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ব্যাখ্যা
বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি'র উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশ করা হয়। এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ১৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন। এর প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। (সূত্রঃ বাংলাপিডিয়া)
২২.
ড. মুহম্মদ শামসুজ্জোহা কোন আন্দোলন চলাকালে শহীদ হয়?
  1. ক) ৫২ এর ভাষা আন্দোলন
  2. খ) ৬২ এর শিক্ষা আন্দোলন
  3. গ) ৬৯ এর গণঅভ্যূত্থান
  4. ঘ) ৭১ এর মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর:
গ) ৬৯ এর গণঅভ্যূত্থান
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৯ এর গণঅভ্যূত্থান
ব্যাখ্যা
ড. মুহম্মদ শাসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লেকচারার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাবি’র প্রধান ফটকে পাকবাহিনীর গুলিতে তিনি শহীদ হন। তার ‍মৃত্যুতে আইয়ুববিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। (সূত্র: বাংলাপিডিয়া)
২৩.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন কোন বাংলাদেশী?
  1. ক) এস এ করিম
  2. খ) ইসমাত জাহান
  3. গ) আনোয়ারুল করিম চৌধুরী
  4. ঘ) হুমায়ুন রশীদ চৌধুরী
সঠিক উত্তর:
গ) আনোয়ারুল করিম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) আনোয়ারুল করিম চৌধুরী
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। এর মধ্যে ২০০০ সালের মার্চ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। তখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী নিরাপত্তা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে ৪১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২৪.
মাকসুদুল আলম একজন-
  1. ক) ভাস্কর
  2. খ) ছড়াকার
  3. গ) বিজ্ঞানী
  4. ঘ) চিকিৎসক
সঠিক উত্তর:
গ) বিজ্ঞানী
উত্তর
সঠিক উত্তর:
গ) বিজ্ঞানী
ব্যাখ্যা
মাকসুদুল আলম বাংলাদেশের একজন প্রথিতযশা বিজ্ঞানী। তিনি ২০১০ সালে পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন। এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন। ২০১৪ সালের ২০ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান। (সূত্রঃ বিবিসি বাংলা)
২৫.
x + y = 5 হলে, x3 + y3 + 15xy = কত হবে?
  1. ক) 115
  2. খ) 43
  3. গ) 125
  4. ঘ) 40
সঠিক উত্তর:
গ) 125
উত্তর
সঠিক উত্তর:
গ) 125
ব্যাখ্যা

x³ + y³ + 15xy
= (x + y) ³ - 3xy(x + y) + 15xy
= 5³ - 15xy + 15xy
= 5³ = 125

২৬.
b2 - 4ac > 0 হলে নিচের কোনটি সত্য?
  1. ক) মূল দুইটি বাস্তব এবং সমান
  2. খ) মূল দুইটি অবাস্তব এবং সমান
  3. গ) মূল দুইটি বাস্তব এবং অসমান
  4. ঘ) মূল দুইটি অবাস্তব এবং অসমান
সঠিক উত্তর:
গ) মূল দুইটি বাস্তব এবং অসমান
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল দুইটি বাস্তব এবং অসমান
ব্যাখ্যা

b² - 4ac = 0 হলে মূল দুইটি বাস্তব এবং সমান এবং মূলদ
b² - 4ac পূর্ণ বর্গ হলে বাস্তব এবং অসমান এবং অমূলদ
b² - 4ac < 0 হলে মূল দুইটি জটিল সংখ্যা
b² - 4ac > 0 হলে মূল দুইটি বাস্তব এবং অসমান

২৭.
(x) – (1/x) = p হলে, c / x(x – p) এর মান নির্ণয় করুন।
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) c – 1
  4. ঘ) c
সঠিক উত্তর:
ঘ) c
উত্তর
সঠিক উত্তর:
ঘ) c
ব্যাখ্যা

x – 1/x = p
বা, (x² - 1)/x = p
বা, x² - 1 = px
বা, x² - px = 1
বা, x(x - p) = 1
c/x(x – p)
= c/1
= c

২৮.
যদি (x) + (1/x) = 3 হয় তবে 3x / (x - 1)2 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) x – 1
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ঘ) 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3
ব্যাখ্যা

x + 1/x = 3
বা, (x² + 1)/x = 3
বা, (x² + 1) = 3x
বা, x² - 2x + 1 = x
বা, (x - 1)² = x
3x/(x - 1)²
= 3x/x
= 3

২৯.
উৎপাদকে বিশ্লেষণ করুন: 9a4 - 34a²x² + 25x4
  1. ক) (3a + 5x) (3a – 5x) (a - x)2
  2. খ) (3a + 5x) (3a – 5x) (a + x)2
  3. গ) (5a + 3x) (5a – 3x) (a + x)(a - x)
  4. ঘ) (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)
সঠিক উত্তর:
ঘ) (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)
ব্যাখ্যা

9a4 - 34a²x² + 25x4
= 9a4 -9a²x² - 25a²x² + 25x4
= 9a²( a² - x²) - 25x²( a² - x²)
= (9a² - 25x²)( a² - x²)
= (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)

৩০.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্কের অর্ধেক। সংখ্যাটিকে অঙ্ক দুইটির গুণফল দিয়ে ভাগ করলে ভাগফল ৭/২ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৭৩
  2. খ) ৫৩
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৭
সঠিক উত্তর:
গ) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৩
ব্যাখ্যা

ধরি, দশক স্থানের অঙ্কে = ২x
তাহলে, একক স্থানের অঙ্ক = ২x এর ১/২ = x
সংখ্যাটি = ১০(২x) + x = ২১x
প্রশ্নমতে,
২১x/(২x²) = ৭/২
x = ৩
সংখ্যাটি = ২১ x ৩ = ৬৩

৩১.
উৎপাদকে বিশ্লেষণ করুন: a2 + 3a - x2 - x + 2
  1. ক) (a + x + 2) (a – x + 1)
  2. খ) (a + 2x) (a – x)
  3. গ) (a + x +1) (a + x + 1)
  4. ঘ) (a + x) (a – x)
সঠিক উত্তর:
ক) (a + x + 2) (a – x + 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (a + x + 2) (a – x + 1)
ব্যাখ্যা

a² + 3a - x² - x + 2
= a² - x² + 2a – 2x + a + x + 2
= (a + x)(a – x) + 2(a - x) + (a + x +2)
= (a - x) (a + x + 2) + (a + x +2)
= (a + x + 2) (a – x + 1)

৩২.
উৎপাদকে বিশ্লেষণ করুন: 2√2x3 + 125
  1. ক) (x + 1) (2x2 - 5√2x + 25)
  2. খ) (√2x + 5) (2x2 + √2x + 25)
  3. গ) (2x + 5) (2x2 - 5.2x + 25)
  4. ঘ) (√2x + 5) (2x2 - 5√2x + 25)
সঠিক উত্তর:
ঘ) (√2x + 5) (2x2 - 5√2x + 25)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (√2x + 5) (2x2 - 5√2x + 25)
ব্যাখ্যা

2√2x³ + 125
= (√2x)³ + (5)³
= (√2x + 5) {(√2x)² - √2x.5 + 5²}
= (√2x + 5) (2x² - 5√2x + 25)

৩৩.
{1 - (x²/4)}8 এর বিস্তৃতির x6 এর সহগ নির্ণয় করুন?
  1. ক) 7/8
  2. খ) - 7/8
  3. গ) 7/4
  4. ঘ) - 7/4
সঠিক উত্তর:
খ) - 7/8
উত্তর
সঠিক উত্তর:
খ) - 7/8
ব্যাখ্যা

(1 - x²/4)8
= 1.1 - 8(- x²/4) + (8.7/2)(- x²/4)² - (8.7.6/2.3)(- x²/4)³ +………
= 1 – 2x² + 7x4/4 – 7x6/8 +…………
x6 এর সহগ – 7/8

৩৪.
অসমতাটির সমাধান করুন: x/3 + x/4 + x/5 > 47/60
  1. ক) x > 1
  2. খ) x < 1/2
  3. গ) x ≤ 1/2
  4. ঘ) x ≥ 1/2
সঠিক উত্তর:
ক) x > 1
উত্তর
সঠিক উত্তর:
ক) x > 1
ব্যাখ্যা

x/3 + x/4 + x/5 > 47/60
(20x + 15x + 12X)/60 > 47/60
47x/60 > 47/60
x > 1

৩৫.
70 টাকা কেজি দরে সোবহান সাহেব x কেজি আম কিনলেন। বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিলেন। বিক্রেতা 20 টাকার x খানা নোটসহ বাকি টাকা ফেরত দিলেন। x এর সম্ভাব্য মান কত?
  1. ক) x < 6
  2. খ) 0 < x < 6
  3. গ) 5 < x < 6
  4. ঘ) x ≤ 6
সঠিক উত্তর:
খ) 0 < x < 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 0 < x < 6
ব্যাখ্যা

70 টাকা কেজি দরে x কেজি আমের মূল্য 70x টাকা
x খানা 20 টাকার মূল্যমান 20x টাকা
প্রশ্নমতে,
70x + 20x < 500
90x < 500
x < 500/90
x < 5.55
সম্ভাব্য মান 0 < x < 6

৩৬.
3x3 + 2x2 - 21x – 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
  1. ক) (x + 2)
  2. খ) (x – 2)
  3. গ) (x + 1)
  4. ঘ) (x - 1)
সঠিক উত্তর:
গ) (x + 1)
উত্তর
সঠিক উত্তর:
গ) (x + 1)
ব্যাখ্যা

f(x) = 3x³ + 2x² - 21x – 20
f(-1) = 3(-1)³ + 2(-1)² - 21.-1 -20
= 0
সুতরাং রাশিটির একটি উৎপাদক হলো x – (-1) = x + 1

৩৭.
7x – 2 – 3x2 = 0 হলে, x এর মান কত?
  1. ক) (1/3, 2)
  2. খ) (1, 3)
  3. গ) (2, 1/2)
  4. ঘ) (1, 0)
সঠিক উত্তর:
ক) (1/3, 2)
উত্তর
সঠিক উত্তর:
ক) (1/3, 2)
ব্যাখ্যা

7x – 2 – 3x² = 0
x = [-7 ± √{(7)² - 4.3.1}]/2.(-3)
x = (-7 ± √25)/-6
x = - (7 ± 5)/-6
x = 1/3, 2

৩৮.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক দশক স্থানীয় অংকের তিনগুণ অপেক্ষা এক বেশি। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা অঙ্ক সমষ্টির আটগুণের সমান, সংখ্যাটি কত?
  1. ক) ৭৩
  2. খ) ২৩
  3. গ) ২৭
  4. ঘ) ৬৩
সঠিক উত্তর:
গ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭
ব্যাখ্যা

মনে করি, দশক স্থানীয় অংকটি = x
এবং একক স্থানীয় অংঙ্কটি = y
সংখ্যাটি = 10x + y
১ম শর্তমতে, y = 3x + 1 ------------ (1)
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যটি 10y + x
২য় শর্তমতে, 10y + x = 8(x +y) -------- (2)
সমীকরণ দুটি থেকে পাই,
10(3x + 1) + x = 8(x + 3x + 1)
30x + 10 + x = 32x + 8
31x + 10 = 32x + 8
-x = -2
x = 2
(1) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই y = 7
তাহলে, সংখ্যাটি 10x + y = 10.2 + 7 = 27

৩৯.
সমাধান করুন: [3m + 1/(3m)m-1] ÷ [9m + 1/(3m - 1)m + 1] ÷ [3-2]
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

3m + 1/(3m)m-1 ÷ 9m + 1/(3m - 1)m + 1 ÷ 3-2
3m + 1/(3m)m-1 ÷ 9m + 1/(3m - 1)m + 1 ÷ 3-2
= 3m + 1/(3m² - m ÷ 32m + 2/3m² - 1 ÷ 3-2
= 3m + 1 - m² + m ÷ 32m + 2 - m² + 1 ÷ 3-2
= 3m + 1 - m² + m - 2m - 2 + m² - 1 + 2
= 30
= 1

৪০.
(a-1 + b-1)-1 এর মান কত? যেখানে [a > 0, b > 0]
  1. ক) (a + b)/ab
  2. খ) ab/(a - b)
  3. গ) 0
  4. ঘ) ab/(a + b)
সঠিক উত্তর:
ঘ) ab/(a + b)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ab/(a + b)
ব্যাখ্যা

(a-1 + b-1)-1
= (1/a + 1/b)-1
= {(a+b) / ab}-1
= ab / (a+b)

৪১.
সমাধান করুন: [3√27. 2n] - [(3√64. 2n-2) / (2n - 2n-1)]
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষায় ব্র্যাকেট ভুল জায়গাতে ছিল। তাই, বাতিল করা হল।
সমীকরণ নিয়ে ইদানীং বেশ সমস্যা হয়েছে। তাই, আগামী পরীক্ষা থেকে ম্যাথের সকল সমীকরণ বইয়ে যেভাবে থাকে সেভাবে দেয়া হবে।

[3√27. 2n] - [(3√64. 2n-2) / (2n - 2n-1)]

= [(33)1/3. 2n] – [{(43)1/3. 2n– 2} / (2n - 2n/2)]

= [3 . 2n] - (22.2n – 2) / (2n(1 – 1/2)

= [3. 2n] - [2n/2n(1 – 1/2)]

= 2n(3 - 1) / 2n(1 – 1/2)

= 2/(1/2)

= 4

৪২.
যদি ax = by = cz এবং b² = ac হয়, তাহলে (1/x) + (1/z) = কত?
  1. ক) 1/2
  2. খ) 2/y
  3. গ) 3/2
  4. ঘ) 2y/3
সঠিক উত্তর:
খ) 2/y
উত্তর
সঠিক উত্তর:
খ) 2/y
ব্যাখ্যা

ax = by
ax/x = by/x (উভয় পাশে 1/x ঘাত নিয়ে)
a = by/x
আবার, by = cz
cz/z = by/z (উভয় পাশে 1/z ঘাত নিয়ে)
c = by/z

b² = ac
b² = by/x.by/z (মান বসিয়ে)
b² = by/x + y/z
2 = y/x + y/z
2 = y(1/x + 1/z)
(1/x + 1/z) = 2/y

৪৩.
সরল করুন: log5(√5) (√5) - log2√5400 + log66√6
  1. ক) log5
  2. খ) log3/2
  3. গ) - log3/2
  4. ঘ) -3/2
সঠিক উত্তর:
ঘ) -3/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -3/2
ব্যাখ্যা

log5(√5) (√5) - log2√5400 + log66√6
log5(51/2+1/2) - log2√5(2√5)4 + log663/2
log55 – 4log2√5(2√5) + 3/2log66
1 – 4 + 3/2
-3/2

৪৪.
Log[98 + √(x2 - 12x + 36)] = 2 হলে, x - এর মান নির্ণয় করুন।
  1. ক) 2 or 3
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা

Log[98 + √(x² - 12x + 36)] = 2
[98 + √(x² - 12x + 36)] = antilog 2
[98 + √(x² - 12x + 36)] = 100
√(x² - 12x + 36) = 2
x² - 12x + 36 = 4
x² - 12x + 32 = 0
(x - 4)(x - 8) = 0
x = 4 or 8

৪৫.
x এর মান নির্ণয় করুন logx324 = 4
  1. ক) 3
  2. খ) √2
  3. গ) 3√2
  4. ঘ) 2√3
সঠিক উত্তর:
গ) 3√2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3√2
ব্যাখ্যা

logx324 = 4
x4 = 324
x4 = (3√2)4
x = 3√2

৪৬.
7 + 12 + 17 +………….ধারাটির 30 টি পদের সমষ্টি কত?
  1. ক) 2300
  2. খ) 2350
  3. গ) 2385
  4. ঘ) 2245
সঠিক উত্তর:
গ) 2385
উত্তর
সঠিক উত্তর:
গ) 2385
ব্যাখ্যা

১ম পদ a = 7
সাধারন অন্তর d = 12 – 7 = 5
30 টি পদের সমষ্টি = n/2{2a + (n - 1)d}
= 30/2{2.7 + (30 - 1)5}
= 15(14 + 145) = 15 x 159 = 2385

৪৭.
কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে ধারাটি নির্ণয় করুন।
  1. ক) 1 + 2 + 3 +……
  2. খ) 2 + 4 + 6 +…..
  3. গ) 1 + 3 + 5 +……
  4. ঘ) 12 + 22 + 32 +……
সঠিক উত্তর:
খ) 2 + 4 + 6 +…..
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 + 4 + 6 +…..
ব্যাখ্যা

n = 1 হলে, ধারাটির ১ম পদ /১ম পদের সমষ্টি = 1(1 + 1) = 2
n = 2 হলে, ধারাটির ১ম দুটি পদের সমষ্টি = 2(2 + 1) = 6
ধারাটির ২য় পদ = 6 – 2 = 4
n = 3 হলে, ধারাটির ১ম তিনটি পদের সমষ্টি = 3(3 + 1) = 12
ধারাটির ৩য় পদ = 12 – (2 + 4) = 6
তাহলে, ধারাটি 2 + 4 + 6 +………………………

৪৮.
5 + x + y + 135 গুনোত্তর ধারাভুক্ত হলে, x এবং y এর মান নির্ণয় করুন।
  1. ক) x = 15, y = 45
  2. খ) x = 10, y = 40
  3. গ) x = 10, y = 15
  4. ঘ) (x, y) (5, 10)
সঠিক উত্তর:
ক) x = 15, y = 45
উত্তর
সঠিক উত্তর:
ক) x = 15, y = 45
ব্যাখ্যা

5 + x + y + 135
ধারাটির ১ম পদ a = 5
সাধারন অনুপাত r = x/5 = y/x -----------------(1)
তাহলে, চতুর্থ পদ = ar4-1
= 5.(x/5)³
প্রশ্নমতে, 5.(x/5)³ = 135
5x³/5³ = 135
x³ = 135 . 5³/5
x = 15
সমীকরণ ১ থেকে পাই, y = 45

৪৯.
5 + 8 + 11 + 14 +…………+ 305 = কত?
  1. ক) 16555
  2. খ) 1565
  3. গ) 15655
  4. ঘ) 15000
সঠিক উত্তর:
গ) 15655
উত্তর
সঠিক উত্তর:
গ) 15655
ব্যাখ্যা

{(শেষ পদ + ১ম পদ)/২} x {(শেষ পদ-১ম পদ)/পদের অন্তর}+১
= (৩০৫ + ৫)/২ x ((৩০৫ - ৫)/৩) +১
= ১৫৫ x ১০১
= ১৫৬৫৫

৫০.
নিচের কোনটি সঠিক?
  1. ক) (A ∪ B) ∪ C = A ∪ (B ∪ C)
  2. খ) (A ∪ B)’ = A’ ∪ B’
  3. গ) (A ∩ B)’ = A’ ∩ B’
  4. ঘ) (A ∩ B) ∩ C = A ∩ (B ∪ C)
সঠিক উত্তর:
ক) (A ∪ B) ∪ C = A ∪ (B ∪ C)
উত্তর
সঠিক উত্তর:
ক) (A ∪ B) ∪ C = A ∪ (B ∪ C)
ব্যাখ্যা

সঠিক সূত্র গুলো হলো: (A ∪ B)′ = A′ ∩ B′
(A ∩ B)′ = A′ ∪ B
(A ∩ B) ∩ C = A ∩ (B ∩ C)

৫১.
একটি শ্রেণীর ১০০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফুটবল, ৪৬ জন ক্রিকেট এবং ৩৯ জন হকি খেলে। এদের মধ্যে ১৩ জন ফুটবল ও ক্রিকেট, ১৪ জন ক্রিকেট ও হকি এবং ১২ জন ফুটবল ও হকি খেলতে পারে। প্রত্যেকেই কোন না কোন খেলা পারে। তাহলে কতজন তিনটি খেলাই খেলে?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা

n(A∪B∪C) = 100, n(A) = 42, n(B) = 46, n(C) = 39, n(A∩B) = 13, n(B∩C) = 14, n(C∩A) = 12, n(A∩B∩C) = ?
n(A∪B∪C) = n(A) + n(B) + n(C) - n(A∩B) - n(B∩C) - n(C∩A) + n(A∩B∩C)
100 = 42 + 46 + 39 – 13 – 14 – 12 + n(A∩B∩C)
n(A∩B∩C) = 100 – 88 = 12

৫২.
প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে ৮, ৯, ৭, ৬, ৩, ২ অঙ্কগুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়?
  1. ক) ১১০
  2. খ) ৬০
  3. গ) ১২০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০
ব্যাখ্যা

৬ টি অঙ্কই ভিন্ন ভিন্ন এজন্য এদেরকে সাজালে ভিন্ন ভিন্ন সংখ্যা হয়।
৬ টি জিনিসের মধ্যে ৩ টি কে নিয়ে বিন্যাস সংখ্যা 6P3 = 6!/(6 - 3)!
= 6!/3! = 6.5.4 = 120

৫৩.
MILLENNIUM শব্দটির প্রথমে ও শেষে M রেখে বাকি বর্ণগুলোকে মোট কত প্রকারে সাজানো যাবে?
  1. ক) ২২৬৮০০
  2. খ) ৫০৬০
  3. গ) ২২৬৯০০
  4. ঘ) ৫০৪০
সঠিক উত্তর:
ঘ) ৫০৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০৪০
ব্যাখ্যা

MILLENNIUM শব্দটিতে মোট বর্ণ আছে ১০ টি
প্রথমে ও শেষে M রাখলে বর্ণ থাকে (১০ - ২) বা ৮ টি তার মধ্যে L = 2, I = 2, N = 2
তাহলে সাজানো যাবে ৮!/ (২! ২! ২!)
= ৮.৭.৬.৫.৩ = ৫০৪০

৫৪.
একজন ব্যক্তির ১২ জন বন্ধু আছে যাদের মধ্যে ৭ জন মেয়ে। তিনি কত প্রকারে ৬ জন বন্ধুকে দাওয়াত দিতে পারেন যাদের মধ্যে ৪ জন মেয়ে বন্ধু থাকবেন?
  1. ক) ৩৩৬
  2. খ) ৩৫০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৩৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫০
ব্যাখ্যা

৭ জন মেয়ে বন্ধু থেকে ৪ জনকে সাজানো যায় 7C4 উপায়ে
(১২ - ৭) বা ৫ জন ছেলে বন্ধু থেকে (৬ - ৪) বা ২ জন ছেলে বন্ধুকে সাজানো যায় 5C2 উপায়ে
মোট সাজানো সংখ্যা =7C4 x 5C2 
= 7.6.5.4!/4!3! x 5.4.3!/2!3!
= 35 x 10 = 350

৫৫.
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী আগস্ট মাসে ঢাকা শহরে ২২ দিন বৃষ্টি হয়েছে। তাহলে ৪ঠা আগস্ট বৃষ্টি হবার সম্ভাবনা কত?
  1. ক) ২২/৩১
  2. খ) ১/৩১
  3. গ) ১/২২
  4. ঘ) উত্তর নাই
সঠিক উত্তর:
ক) ২২/৩১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২/৩১
ব্যাখ্যা

আগস্ট মাস = ৩১ দিন এবং বৃষ্টি হয়েছে ২২ দিন।
তাহলে, ৪ঠা আগস্ট বৃষ্টি হবার সম্ভাবনা ২২/৩১।

৫৬.
একটি বাক্সে বিভিন্ন আকারের ৭ টি সাদা বল, ৪ টি কমলা বল এবং ৯ টি সবুজ বল আছে। এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হলো। বলটি কমলা বা সবুজ হবার সম্ভাব্যতা কত?
  1. ক) ৩৬/৪০০
  2. খ) ১৩/২০
  3. গ) ৪/২০
  4. ঘ) ৯/২০
সঠিক উত্তর:
খ) ১৩/২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩/২০
ব্যাখ্যা

মোট বল = ৭ + ৪ + ৯ = ২০ টি
একটি বল তুললে বলটি কমলা হবার সম্ভাবনা ৪/২০
আবার, একটি বল তুললে বলটি সবুজ হবার সম্ভাবনা ৯/২০
ঘটনা দুটি পরষ্পর বর্জনশীল।
এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হলো। বলটি কমলা বা সবুজ হবার সম্ভাব্যতা = ৪/২০ + ৯/২০ = ১৩/২০

৫৭.
ইংরেজী বর্ণমালা থেকে যে কোন একটি বর্ণ টানলে সেটি D বা স্বরবর্ণ হবার সম্ভাব্যতা কত?
  1. ক) ৫/২৬
  2. খ) ৩/১৩
  3. গ) ১২/১৩
  4. ঘ) ১
সঠিক উত্তর:
খ) ৩/১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩/১৩
ব্যাখ্যা

ইংরেজী বর্ণমালায় বর্ণ আছে ২৬টি
বর্ণ D হবার সম্ভাব্যতা = ১/২৬
বর্ণটি স্বরবর্ণ হবার সম্ভাব্যতা = ৫/২৬
বর্ণটি D বা স্বরবর্ণ হবার সম্ভাব্যতা = ১/২৬ + ৫/২৬ = ৬/২৬ = ৩/১৩

৫৮.
১ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ১০.৫
  2. খ) ১০
  3. গ) ৯.৬
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৯.৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯.৬
ব্যাখ্যা

১ থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯
গড় = (২+৩+৫+৭+১১+১৩+১৭+১৯)/৮ = ৯.৬২

৫৯.
নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করুন: ১১, ২৩, ১৩, ২৫, ৩১, ১৫, ২১, ১২, ২০, ২৭, ৮, ৩৪, ১৮, ২২, ২৯, ৯
  1. ক) ২০
  2. খ) ২০.৫
  3. গ) ২১
  4. ঘ) ২১.৫
সঠিক উত্তর:
খ) ২০.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০.৫
ব্যাখ্যা

সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে উর্ধ্বক্রমে সাজানো হলো ৮, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৭, ২৯, ৩১, ৩৪
মধ্যক = {১৬/২ তম ও (১৬/২ + ১) তম পদের মানের যোগফল} / ২
= {৮ ও ৯ তম পদের মানের যোগফল}/২
= (২০ + ২১)/২ = ২০.৫