পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৫ আগস্ট, ২০২২সময়45 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর - ১০.১২.২০২১ পদের নাম: ক্যাশিয়ার /সাঁটলিপিকার (গ্রেড-১৬)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৫ আগস্ট, ২০২২ · ৭০ প্রশ্ন

.
Would you please find out Bangladesh _____ the map?
  1. ক) to
  2. খ) into
  3. গ) upon
  4. ঘ) on
ব্যাখ্যা
on a map
- I’m just trying to find Vancouver on the map.
- Would you please find out Bangladesh on the map?

Source: Longman Dictionary
.
সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. ক) Lieftanant
  2. খ) Lieutenant
  3. গ) Leftenant
  4. ঘ) Leaftanant
ব্যাখ্যা
- Lieutenant is a Noun word.
- The meaning of this word is: A rank of officer in the navy, above sub-lieutenant and below lieutenant commander.
- Origin of the word is: Late Middle English from Old French
- Lieutenant শব্দটির বাংলা অর্থ ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; [লটেনান্‌ট্] নৌবাহিনীর অধস্তন অফিসার।

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
.
The meaning of the word 'obese' is
  1. ক) Beautiful
  2. খ) Very fat
  3. গ) Slim
  4. ঘ) Pretty
ব্যাখ্যা
Obese (Adjective):
Meaning: extremely fat in a way that is dangerous for health.
Bangla Meaning: ভীষণ মোটা
Example Sentence: She was not just overweight; she was clinically obese.

Source: Cambridge Dictionary
.
What does people put on their face to protect from COVID-19?
  1. ক) Musk
  2. খ) Maskh
  3. গ) Mask
  4. ঘ) Max
ব্যাখ্যা
Mask (noun) - মুখোশ; নকল মুখ; ছদ্মবেশ।
Musk (noun) [uncountable noun] - কস্তুরী; মৃগনাভি; মৃগমদ।

Source: Accessible Dictionary by Bangla Academy
.
Which one is the correct sentence?
  1. ক) He deals in rice.
  2. খ) He deals with rice.
  3. গ) He deals by rice.
  4. ঘ) He deals of rice.
ব্যাখ্যা
Deal in - ব্যবসা করা।
Deal with - আচরণ করা।
তিনি চালের ব্যবসা করেন বোঝাতে He deals in rice. সঠিক বাক্য।
.
'সে সাঁতার জানেনা' এর ইংরেজি কী?
  1. ক) He does not swim.
  2. খ) He does not swimming.
  3. গ) He does not know how to swim.
  4. ঘ) He do not know swim.
ব্যাখ্যা
Sentence টি Present Indefinite Tense হওয়ায় Subject ‘He’ (3rd person singular number) এর সাথে does বসবে।
এবং know how থাকলে verb in infinitive (to + verb) হয়।
যেমন:` Bill knows how to play tennis well.

সুতরাং, সঠিক বাক্যটি হবে - He does not know how to swim.

Source: Cliff’s Toefl
.
Which one is correct?
  1. ক) Entreprenure
  2. খ) Entrepreneur
  3. গ) Enterpreneour 
  4. ঘ) Entreprenure
ব্যাখ্যা
The correct word is 'Entrepreneur'.
Bangla Meaning: (noun) উদ্যোক্তা; শিল্প/বাণিজ্য সংগঠক।

Source: Accessible Dictionary by Bangla Academy
.
Change the voice of 'I don't know him.'
  1. ক) He is not known by me.
  2. খ) He is not known me.
  3. গ) He is not know me.
  4. ঘ) He is not known to me.
ব্যাখ্যা
Passive voice এ know এর পরে by না বসে to বসে।
তাই, "He is not known to me." সঠিক।
.
Following his illness, he was kept under close _____ for a week.
  1. ক) Persual
  2. খ) Perusal
  3. গ) Investigation
  4. ঘ) Monitoring
ব্যাখ্যা
Monitor - to watch and check a situation carefully for a period of time in order to discover something about it.

Following his illness, he was kept under close monitoring for a week.
- তার অসুস্থতার কারণে, তাকে এক সপ্তাহের জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
১০.
The construction of Metrorail is going on -
  1. ক) In full swing
  2. খ) In out swing.
  3. গ) In reverse swing
  4. ঘ) In late swing
ব্যাখ্যা
In full swing- At the height of activity.

The construction of Metrorail is going on in full swing.
- মেট্রোরেলের নির্মাণ কাজ পুরোদমে চলছে।

Source: Oxford Dictionary.
১১.
Feminine gender of 'Tiger' is
  1. ক) Tygris
  2. খ) Tigresh
  3. গ) Tigress
  4. ঘ) Tygrees
ব্যাখ্যা
Tiger (noun) বাঘ; ব্যাঘ্র; শার্দূল।
Tigress (noun) বাঘিনী; ব্যাঘ্রী।

Source: Accessible Dictionary by Bangla Academy
১২.
In no time means-
  1. ক) Instant
  2. খ) In time
  3. গ) Very quickly
  4. ঘ) At best time 
ব্যাখ্যা
In no time
- খুব শীঘ্র; অচিরে;
- very quickly or Very soon.

Source: Oxford Languages
১৩.
What is the antonym of 'Best'?
  1. ক) Waste
  2. খ) Worst
  3. গ) Weak
  4. ঘ) Boost 
ব্যাখ্যা
Best (superlative form of good) - সবচেয়ে ভালো।
Worst (superlative form of bad) - সবচেয়ে খারাপ।

-------------------------
Waste - নিষ্ফলা; পতিত।
Weak - দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
Boost -  নিচ থেকে ঠেলে তোলা; উন্নতিতে সহায়তা করা; খ্যাতি বা মূল্য বাড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৪.
What is the synonym of 'annoyed'?
  1. ক) Angry
  2. খ) Blissful
  3. গ) Rough
  4. ঘ) Jealous 
ব্যাখ্যা
Annoyed - বিরক্ত, অসন্তুষ্ট।
Angry - ক্রুদ্ধ; রুষ্ট।
Blissful - পরম সুখময়।
Rough - অমার্জিত; অসভ্য
Jealous - ঈর্ষাপরায়ণ।

সুতরাং, Annoyed এর synonym হবে Angry.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫.
'Pledge' means-
  1. ক) Happy
  2. খ) Unhappy
  3. গ) Make a promise
  4. ঘ) Pleased
ব্যাখ্যা
Pledge (noun) 

English Meaning:
A promise or agreement by which one binds one's self to do, or to refrain from doing, something; especially, a solemn promise in writing to refrain from using intoxicating liquors or the like; as, to sign the pledge; the mayor had made no pledges.

Bangla Meaning:
বন্ধক থাকার অবস্থা।
অঙ্গীকার; প্রতিশ্রুতি; প্রতিজ্ঞা।
ভালোবাসা, অনুমোদন ইত্যাদির চিহ্নস্বরূপ প্রদত্ত কোনো কিছু; অভিজ্ঞান নিদর্শন।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৬.
'খাজাঞ্চি' শব্দের ইংরেজি কী?
  1. ক) Casheer
  2. খ) Chashear
  3. গ) Casheur
  4. ঘ) Cashier
ব্যাখ্যা
Cashier (noun) 
ব্যাংক, দোকান, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদিতে যে ব্যক্তি নগদ অর্থ দেওয়া-নেওয়া করে; কোষাধ্যক্ষ; খাজাঞ্চি; ক্যাশিয়ার।

খাজাঞ্চি

English definition[Turkish] (noun)
(1) One who has the charge of a treasury of funds; a treasurer.  
(2) One in charge of revenue administration.

Source: Accessible Dictionary by Bangla Academy
১৭.
The National Mausoleum is -
  1. ক) At Savar
  2. খ) In Savar
  3. গ) Near Savar
  4. ঘ) By Savar
ব্যাখ্যা
The National Mausoleum is at Savar.
- জাতীয় সমাধিসৌধ সাভারে।

ছোট স্থানের মধ্যে অবস্থিত বুঝাতে এর পূর্বে at বসে এবং বড় স্থানের মধ্যে অবস্থিত বুঝাতে এর পূর্বে in বসে।
Savar যেহেতু ছোট জায়গা তাই এর পূর্বে at বসবে।
১৮.
What is the right spelling?
  1. ক) Chrsise
  2. খ) Crisis
  3. গ) Crisies
  4. ঘ) Crisees
ব্যাখ্যা
The right spelling is - 
Crisis (noun)
(plural crises ক্রাইসীজ্‌)
- সংকটকাল; চূড়ান্ত পর্যায়; সন্ধিক্ষণ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
He died __ cancer?
  1. ক) off
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) of
ব্যাখ্যা
রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।
ক্যান্সার যেহেতু একটি রোগ তাই ‘He died of cancer’ বাক্যটিই সঠিক হবে।

• die of (disease): He died of cholera/cancer.
• die from (effect ): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country .
• die in ( place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident ): He died in a train accident.
• die on ( name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at( time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time ): He died within five minutes.
২০.
Another war that Bangabandhu had to wage. Here the meaning of the underline word is-
  1. ক) Pay
  2. খ) Carry on
  3. গ) Salary
  4. ঘ) Currency
ব্যাখ্যা
Wage
(noun) - বেতন, মজুরি।
(verb transitive) (যুদ্ধ ইত্যাদি) চালিয়ে যাওয়া।

এখানে যেহেতু Wage verb হিসাবে ব্যবহৃত হয়েছে তাই এর অর্থ হবে চালিয়ে যাওয়া বা Carry on.

Source: Accessible Dictionary by Bangla Academy
২১.
'মাধুর্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় হল-
  1. ক) মধু + জ
  2. খ) মধুর + য
  3. গ) মাধু + র্য
  4. ঘ) মাধু + য
ব্যাখ্যা
মাধুর্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = মধুর + য
অর্থ: 
- মধুরতা, মনোহারিতা। 
- সৌন্দর্য, লাবণ্য। 
- কাব্যের যে গুণ চিত্তকে দ্রবীভূত করে। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২২.
চর্যাপদ কে সম্পাদনা করেন?
  1. ক) দীনেশ চন্দ্ৰ সেন
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) কালিদাস রায়
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী 
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন।
- হরপ্রসাদ শাস্ত্রী এর সম্পাদনায় সাড়ে ৪৬টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে  বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি  সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৩.
কোনটি সঠিক বানান?
  1. ক) মুহুর্ত
  2. খ) মুহুর্ত্য‌
  3. গ) মুহূর্ত
  4. ঘ) মুহর্তো
ব্যাখ্যা
মুহূর্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √হুর্চ্ছ্‌+ত
অর্থ: 
- দিবানিশির ৩০ ভাগের ১ ভাগ, আটচল্লিশ মিনিট। 
- অতি অল্প সময়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৪.
'অরণ্য' শব্দের স্ত্রী লিঙ্গ কী?
  1. ক) অরন্যাণী
  2. খ) অরণ্যানি
  3. গ) অরণ্যানী
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
'অরণ্য' শব্দের স্ত্রী লিঙ্গ অরণ্যানি

অরণ্যানি
(বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = অরণ্য+আন+ই
অর্থ: বিশাল অরণ্য, মহাবন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৫.
'অনুচিত' কোন সমাস? 
  1. ক) বহুব্রীহি 
  2. খ) তৎপুরুষ 
  3. গ) কর্মধারয় 
  4. ঘ) দ্বিগু 
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। 
'অনুচিত' তৎপুরুষ সমাস এর একটি প্রকার নঞ তৎপুরুষ সমাসের অন্তর্ভূক্ত। 

নঞ তৎপুরুষ সমাস: নাবাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমন-
নয় সুখ = অসুখ,
নয় উচিত = অনুচিত,
নেই বিশ্বাস = অবিশ্বাস,
নাই হায়া = বেহায়া প্রভৃতি।

এছাড়া সংস্কৃত নঞ অব্যয়ের বাংলা প্রতিরূপ রূপে অ, অন, আনা, গর, বে, বি, ন, না, নি ইত্যাদি এসেছে।
যেমন-
নাই আহার = অনাহার,
নয় জোড় = বিজোড়,
নয় অতি দূর = নাতিদূর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
'অক্ষৌহিণী' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অক্ষ + উহিণী
  2. খ) অক্ষ + ঊহিণী
  3. গ) অক্ষ + উহিনি
  4. ঘ) অক্ষ + উহীনী
ব্যাখ্যা
'অক্ষৌহিণী' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = অক্ষ + ঊহিণী 
এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এর উদাহরণ। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
'মরণ পথের প্রতীক্ষা করছে যে' এর এক কথায় প্রকাশ
  1. ক) মূমূর্ষ্যা
  2. খ) মুমুর্ষা 
  3. গ) মূমুর্ষা 
  4. ঘ) মুমূর্ষু
ব্যাখ্যা
মুমূর্ষু(বিশেষণ) = মৃত্যুকাল আসন্ন এমন। 
মুমূর্ষা (বিশেষ্য) = প্রাণত্যাগের ইচ্ছা।  

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৮.
'এক ঘুম ঘুমিয়েছি' কিসের উদাহরণ?
  1. ক) প্রযোজক কর্তা
  2. খ) অসমাপিকা ক্রিয়া
  3. গ) সমধাতুজ ক্রিয়া
  4. ঘ) সমধাতুজ কর্ম
ব্যাখ্যা
বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদটিকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে।
যেমন -
আর কত খেলে খেলবে।
এখানে 'খেল' ধাতু থেকে ক্রিয়াপদ 'খেলবে' এবং কর্মপদ 'খেলা' উভয়ই গঠিত হয়েছে।
তাই 'খেলা' পদটি সমধাতুজ বা ধাত্বর্থক কর্ম।
- সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে।
যেমন:
- এমন সুখের মরণ কে মরতে পারে?
- বেশ এক ঘুম ঘুমিয়েছি।
- আর মায়াকান্না কেঁদো না গো বাপু।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৯.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উপহার দিয়েছেন?
  1. ক) সঞ্চয়িতা
  2. খ) সঞ্চিতা
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) গল্পগুচ্ছ
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর বসন্ত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে 'বসন্ত' নাটকটি উৎসর্গ করেছেন।
‘বসন্ত’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গীতিনাট্য। 
- এটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।

‘সঞ্চিতা' কাব্যসংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
'উনুন' শব্দটি কোথা থেকে এসেছে?
  1. ক) তৎসম
  2. খ) সংস্কৃত
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) তদ্ভব
ব্যাখ্যা
উনুন (বিশেষ্য) 
- সংস্কৃত ভাষা থেকে আগত। 
অর্থ: চুল্লি, চুলা, আখা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩১.
'রেখাচিত্র' কোন ধরনের রচনা?
  1. ক) মুক্তিযুদ্ধ বিষয়ক
  2. খ) আত্মজীবনী মূলক
  3. গ) সমালোচনা মূলক
  4. ঘ) ভ্রমণ মূলক
ব্যাখ্যা
‘রেখাচিত্র’ (১৯৬৬) আবুল ফজল রচিত একটি দিনিলিপি।  

তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন। 
- এ আন্দোলনের মুখপত্র শিখা পত্রিকা। 
- আবুল ফজল শিখা পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন। 
- আবুল ফজল  উপন্যাস,  ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।

তাঁর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
- চৌচির 
- প্রদীপ ও পতঙ্গ
- মাটির পৃথিবী
- বিচিত্র কথা
- রাঙ্গা প্রভাত
- রেখাচিত্র
- দুর্দিনের দিনলিপি প্রভৃতি।

এছাড়া 'রেখাচিত্র' (১৯৩১) গল্পের রচয়িতা বুদ্ধদেব বসু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
'নাড়াবুনে' বাগধারার সঠিক অর্থ কোনটি?
  1. ক) বুনো
  2. খ) শহুরে
  3. গ) মূর্খ
  4. ঘ) অলস
ব্যাখ্যা
'নাড়াবুনে' বাগধারাটির অর্থ= মূর্খ 
অর্থ: নাড়াবুনেদের স্বর্গে ধর্মের কথার মূল্য নেই। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
'হ' কোন ধ্বনির অন্তর্ভুক্ত?
  1. ক) ঘোষ
  2. খ) অঘোষ
  3. গ) অনুনাসিক
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ঘােষ ব্যঞ্জন
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ,

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৪.
'কন্যা' শব্দের অপিনিহিতি কোনটি?
  1. ক) কৈন্যা
  2. খ) কইন্যা
  3. গ) কইণ্যা
  4. ঘ) কৌন্যা
ব্যাখ্যা
অপিনিহিতি (Apenthesis):
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন – আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া » রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।
তেমনি 'কন্যা' শব্দের অপিনিহিতি 'কইন্যা'

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৩৫.
'উদ্যম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
  1. ক) উদ্‌ + দম
  2. খ) উদ্য + যম
  3. গ) উৎ + দম
  4. ঘ) উৎ + ম
ব্যাখ্যা
'উদ্যম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- উৎ + দম। 
- এটি একটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 
- এতে ত্‌+য = দ্‌+য সূত্রটি প্রয়োগ ঘটেছে। 
অনুরূপভাবে, উৎ + যোগ = উদ্যোগ। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
'সকলকে মরতে হবে' বাক্যে সকলকে কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে ২য়া
  2. কর্তায় ৭মী
  3. অপাদানে ৭মী
  4. কর্তায় ২য়া
ব্যাখ্যা
বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা ৩ রকম হতে পারে।
যেমন-
১. কর্মবাচ্যের কর্তা (পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে),
২. ভাববাচ্যের কর্তা (আমার যাওয়া হবে না) এবং
৩. কর্ম-কর্তৃবাচ্যের কর্তা (কলমটা লেখে ভালো)।

ভাববাচ্যের বৈশিষ্ট্য:
- ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
যেমন - আমার খাওয়া হলো না। (কর্তায় ষষ্ঠী)

'সকলকে মরতে হবে' - এই বাক্যে সকলকে হচ্ছে ভাববাচ্যের কর্তা।
এবং এর সাথে ২য়া বিভক্তি (কে) যুক্ত হয়েছে।

সুতরাং, 
'সকলকে মরতে হবে' বাক্যে 'সকলকে' - কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
কোন শব্দটি 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) বিধু
  2. খ) ইন্দু
  3. গ) অর্ক
  4. ঘ) মৃগাঙ্ক
ব্যাখ্যা
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ হলো - চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক, কুমুদনাথ ইত্যাদি।

'অর্ক' 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।
'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ - আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
তুমি কী খাবে? বাক্যে 'কী' ব্যবহৃত হয়েছে-
  1. ক) প্রশ্নবোধক হিসেবে
  2. খ) বিশেষণ হিসেবে
  3. গ) ক্রিয়া বিশেষণ হিসেবে
  4. ঘ) সর্বনাম হিসেবে
ব্যাখ্যা
সর্বনামকে মোট ৯টি শ্রেণিতে ভাগ করা যায়।
তাঁর মধ্যে অন্যতম হলো - প্রশ্নবাচক সর্বনাম।

প্রশ্নবাচক সর্বনাম:
প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম তৈরি করা হয়।
যেমন: কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।

কী দিয়ে ভাত খাবে? - এখানে 'কী' সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়েছে।
তেমনিভাবে, তুমি কী খাবে? - বাক্যটিতেও "কী" প্রশ্নবাচক সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

==============
মনে রাখার উপায়:
কী + ক্রিয়া = সর্বনাম
কী + বিশেষ্য = বিশেষণ।
৩৯.
বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি বলা হয় কাকে?
  1. ক) ঈশ্বরগুপ্ত
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) ইশ্বরগুপ্ত
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত।
- ১৭০০-১৮৬০ খ্রিষ্টাব্দ কে বাংলা সাহিত্যে যুগসন্ধিকাল ধরা হয়ে থাকে। 
- মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম পুরুষ মাইকেল মধুসূদন, এই দুই মনীষীর মধ্যবর্তীকালে  ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব।
- তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে তাঁকে যুগসন্ধির কবি বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪০.
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কবে?
  1. ক) ১১ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ
  2. খ) ১২ জ্যৈষ্ঠ ১৩৮৩ বঙ্গাব্দ
  3. গ) ১১ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
  4. ঘ) ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪১.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৪৮
  2. খ) ৫০
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 
৬ - ৪ = ২
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩, ৪, ৫, ৬ - এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ২) = ৫৮
৪২.
২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
ধরি,
২৫ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক/২৫ টাকা 

২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক/২০ টাকা

লাভ = (ক/২০) - (ক/২৫)  টাকা 
        = (৫ক - ৪ক)/১০০ 
          = ক/১০০ টাকা 

শতকরা লাভ  = {(ক/১০০) × (২৫/ক) × ১০০%}  
                     =২৫%
৪৩.
x4 - x2 + 1 = 0 হলে x3 + 1/x3 = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে,
x4 - x2 + 1 = 0
x4/x2 + 1/x2 = x2/x2
x2 + 1/x2 = 1
(x + 1/x)2 - 2x.1/x = 1
(x + 1/x)2 = 3
x + 1/x = √3

x3 + 1/x3 = (x+ 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
                = (√3)3 - 3√3
                = 3√3 - 3√3
                = 0
৪৪.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৫ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩৫ক

শর্তমতে, 
৩৫ক = ১৪০ 
ক = ১৪০/৩৫ 
ক = ৪

সংখ্যা দুটির গ.সা.গু = ৪
৪৫.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর?
  1. ক) 6/11
  2. খ) 3/5
  3. গ) 5/8
  4. ঘ) 4/7
ব্যাখ্যা
6/11 = 0.5454
3/5 = 0.6
5/8 = 0.625
4/7 = 0.571
৪৬.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং ভূমি ১৮ মিটার হলে উচ্চতা কোনটি?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ২৪ মিটার
ব্যাখ্যা
দেয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২১৬ বর্গমিটার
ভূমি = ১৮ মিটার 

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
২১৬ = (১/২) × ১৮ × উচ্চতা 
৯ × উচ্চতা = ২১৬
উচ্চতা = ২১৬/৯
উচ্চতা = ২৪ মিটার
৪৭.
একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৪০°
  3. গ) ৪৫°
  4. ঘ) ৬০°
ব্যাখ্যা
একটি কোণ x হলে,
কোনটির পূরক কোণ (90°- x)
x = (90°- x)/2
2x = 90°- x
3x = 90°
x =90°/3
x = 30°
৪৮.
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ২০ দিনে
  2. খ) ২৪ দিনে
  3. গ) ২৫ দিনে
  4. ঘ) ৩০ দিনে
ব্যাখ্যা
২ জন ১ দিনে করে ১/৮ অংশ

প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ
২য় ব্যক্তি ১ দিনে করে (১/৮ - ১/১২) অংশ
                                   = (৩ - ২)/২৪
                                   = ১/২৪ অংশ
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে ১ দিনে 
২য় ব্যক্তি ১ অংশ বা সম্পূর্ণ  কাজ করে (১ × ২৪)/১ দিনে 
                                                         = ২৪ দিনে
৪৯.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ২৪১
  2. খ) ২৩৩
  3. গ) ২৫৩
  4. ঘ) ২৬৩
ব্যাখ্যা
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে : 
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।
২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১×২৩
৫০.
১৭ সে. মি. ১৫ সে. মি. এবং ৮ সে. মি. দৈর্ঘ্য বিশিষ্ট্য ত্রিভুজটি হবে-
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা
এখানে,
১৭ =২৮৯
১৫ + ৮ =  ২২৫ + ৬৪ = ২৮৯

অর্থাৎ, ত্রিভুজের বাহুগুলো অতিভুজ= ভূমি + লম্ব সূত্রটি মেনে চলে। 
সুতরাং, ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।
৫১.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১০০°
ব্যাখ্যা
আমরা জানি,
চতুর্ভুজের চারকোণের সমষ্টি ৩৬০°
চতুর্থ কোণের সমষ্টি = ৩৬০° - ২৮০° = ৮০°
৫২.
a2 - c2 - 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?
  1. ক) (a + b + c)(a - b + c)
  2. খ) (a - b - c)(a - b + c)
  3. গ) (a - b - c)(a + b - c)
  4. ঘ) (a + b + c)(a - b - c)
ব্যাখ্যা
a2 - c2 - 2ab + b2 
a2  - 2ab + b2 - c2
(a - b)2 - c2
(a - b + c)(a - b - c)
৫৩.
x - y = 2 এবং xy = 24 হলে, x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
দেয়া আছে,
 x - y = 2 ............. (1)
xy = 24 

এখানে 
(x + y)2 = (x - y)2 + 4xy 
(x + y)2 = (2)2 + 4 × 24
(x + y)2 = 4 + 96
(x + y)2 =100
(x + y)2 =102
x + y = 10..................(2)

(1)নং + (2)নং যোগ করে পাই 
x + y + x - y = 2 + 10
2x = 12
x = 6 
৫৪.
০.০৪ × ০.০২ × ০.০৮ = কত?
  1. ক) ০.৬৪
  2. খ) ০.০৬৪
  3. গ) ০.০০৬৪
  4. ঘ) ০.০০০০৬৪
ব্যাখ্যা
০.০৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০০৬৪
৫৫.
log3(1/9) এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 3
  4. ঘ) - 3
ব্যাখ্যা
log3(1/9) 
= log3(1/32)
= log3(3- 2)
= -2log33
= - 2 × 1
= - 2
৫৬.
ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে?
  1. ক) জেরুজালেম
  2. খ) পেরু
  3. গ) রোম
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
- ইনকা সভ্যতা হলো দক্ষিণ আমেরিকায় বিকশিত একটি সভ্যতা। দ্বাদশ শতকে রেড ইন্ডিয়ানরা এই সভ্যতার সূচনা করে।
- উত্তরদিকে ইকুয়েডর থেকে শুরু করে দক্ষিণ দিকে মধ্য চিলি পর্যন্ত ইনকা সাম্রাজ্য বিস্তৃত ছিলো যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল পেরু। 
- পেরুতে অবস্থিত মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন যা পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।
- ষোড়শ শতকে স্পেনিশ উপনিবেশিকদের দ্বারা ইনকা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।

(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
৫৭.
জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
- G-7 এর পূর্ণরূপ- Group of 7।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট। 
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- G-7 প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান
- রাশিয়া বর্তমানে জি-৭ ভুক্ত দেশ নয়।

উৎসঃ ব্রিটানিকা
৫৮.
এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি?
  1. ক) ৪৭
  2. খ) ১৭
  3. গ) ১৬৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(সূত্রঃ SDG ওয়েবসাইট)
৫৯.
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বিজয়ী দেশ কোনটি?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ভারত
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
- ২০২১ সালের ১৭ অক্টোবর-১৪ নভেম্বর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ৭ম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
- এতে ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়।
- ২০২২ সালের অক্টোবর-নভেম্বর মাসে ৮ম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট।
৬০.
কপ-২৬ সম্মেলন ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) আয়ারল্যান্ড
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) স্কটল্যান্ড
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
৬১.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
  1. ক) ১২০ তম
  2. খ) ১২৫ তম
  3. গ) ১৪০ তম
  4. ঘ) ১৩৬ তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্যপদ লাভ করে।

এর আগে ১৯৭২ সালের ৮ আগস্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের জন্যে আবেদন করে। কিন্তু চীনের ভেটোর কারণে বাংলাদেশ সদস্যপদ লাভে ব্যর্থ হয়। ১৭ অক্টোবর ১৯৭২ বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।

বাংলাদেশের সাথে একই অধিবেশনে গ্রানাডা (১৩৭তম সদস্য) এবং গিনি বিসাউ (১৩৮তম সদস্য) জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিলো।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬২.
'সিটি অব লাভ এন্ড লাইটস' কোথায়?
  1. ক) বার্লিন
  2. খ) প্যারিস
  3. গ) হেগ
  4. ঘ) লাস ভেগাস
ব্যাখ্যা
- প্যারিস হলো ফ্রান্সের রাজধানীর।
- প্যারিস শহরটি City of Love এবং City of Light নামে পরিচিত।

উৎসঃ ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট।
৬৩.
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধিক্ষেত্র কোথায়?
  1. ক) সাজেক
  2. খ) বরকল
  3. গ) নানিয়ারচর
  4. ঘ) লংগদু
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ (১ মে ১৯৪৯ – ৮ এপ্রিল ১৯৭১)
জন্মস্থান: ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে৷
সমাধি স্থল: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে ৷

বীরশ্রেষ্ঠদের মধ্যে সবার আগে শহীদ হন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তিনি ১৯৭১ সালের ৮ এপ্রিল ১ নং সেক্টরে রাঙামাটি জেলার নানিয়ারচরের চিংড়ি খাল এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ ‍যুদ্ধে শহীদ হন।

তথ্যসূত্র: প্রথম আলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৬৪.
'বাংলার নৌকা বাইচ' উৎসবের সূচনা করেছিলেন কে?
  1. ক) ইসলাম খান
  2. খ) মীর মুরাদ
  3. গ) শাহবাজ খান
  4. ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা
- ইসলাম খান বাংলায় নিযুক্ত প্রথম মুঘল সুবেদার।
- ইসলাম খান ১৬১০ সালে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানীর মর্যাদা প্রদান করেন।
- ঢাকার ধোলাই খাল খনন ও নৌকা বাইচের প্রচলন করেন ইসলাম খান।

উৎস : বাংলাপিডিয়া।
৬৫.
১ জিবি = কত?
  1. ক) ৫১২ কেবি
  2. খ) ১০২৪ এমবি
  3. গ) ১০২৪ কেবি
  4. ঘ) ৫১২ এমবি
ব্যাখ্যা
বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক।

(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৬৬.
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর কোনটি?
  1. ক) ২০২১
  2. খ) ২০২০
  3. গ) ২০২২
  4. ঘ) ২০২৩
ব্যাখ্যা
- ২০২১ সালে বাংলাদেশর স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়।
- ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলো। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ হানাদার মুক্ত হয়।
- ১৯৯৬ সালে বাংলাদেশের স্বাধীনতার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী পালিত হয়।

(তথ্যসূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলাপিডিয়া)
৬৭.
কোভিড-১৯ এ কোয়ারেন্টাইন সময়কাল কত দিন?
  1. ক) ১৬
  2. খ) ১৫
  3. গ) ১৪
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
যারা এখনো অসুস্থ না এবং যাদের মধ্যে উপসর্গ দেখা দেয়নি, তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়।
আইসোলেশন হচ্ছে, কারো মধ্যে যখন জীবাণুর উপস্থিতি ধরা পড়বে বা ধরা না পড়লেও তার মধ্যে উপসর্গ থাকবে তখন তাকে আলাদা করে যে চিকিৎসার ব্যবস্থা করা হবে তাকে বলা হয় আইসোলেশন
সংক্ষেপে বলতে গেলে বলা যায়, আইসোলেশন হচ্ছে অসুস্থ ব্যক্তিদের জন্য আর কোয়ারেন্টিন হচ্ছে সুস্থ বা আপাত সুস্থ ব্যক্তিদের জন্য।
করোনাভাইরাসের ক্ষেত্রে, এই ভাইরাসটির সুপ্তকাল হচ্ছে ১৪ দিন। অর্থাৎ ১৪ দিন পর্যন্ত কাউকে কোয়ারেন্টিন করে রাখলে যদি তার ভেতরে জীবাণু থাকে তাহলে এই সময়কালের মধ্যে তার উপসর্গ দেখা দেবে।

উৎসঃ বিবিসি ওয়েবসাইট।
৬৮.
বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিত রোগী প্রথম কোন তারিখে সনাক্ত হয়?
  1. ক) ৭ মার্চ, ২০২০
  2. খ) ৮ এপ্রিল, ২০২০
  3. গ) ৭ এপ্রিল, ২০২০
  4. ঘ) ৮ মার্চ, ২০২০ 
ব্যাখ্যা
- বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়।
- ১৮ মার্চ ২০২০ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যায়।
- ১৮ মার্চ ২০২০ তারিখে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
- ২৬ মার্চ ২০২০ তারিখে করোনা ইস্যুতে সারাদেশ ব্যাপী প্রথমবারের লকডাউন ঘোষণা করা হয়।
- ২৭ জানুয়ারি ২০২১ বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনো ভেরোনিকা কস্তা ভারতের সিরাম ইনস্টিটিউটি উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেন।
- ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে সারাদেশ কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকাদান শুরু হয়।

(তথ্যসূত্র: করোনা ইনফো, বাংলাদেশ সরকার এবং বিবিসি বাংলা)
৬৯.
পদ্মা সেতুর স্প্যান কতটি?
  1. ক) ৪১
  2. খ) ৪২
  3. গ) ৪৩
  4. ঘ) ৪৭
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
• অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
• সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
• প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
• সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
• দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
• প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
• লেন: ৪টি 
• সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
• ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
স্প্যান: ৪১টি
• পিলার বা পিয়ার: ৪২টি
• পাইল: ২৯৪টি 
• নির্মাণের উপাদান: কংক্রিট ও স্টিল 
• ডিজাইন: AECOM (যুক্তরাষ্ট্র)
• সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান: JICA
• নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)
• নদী শাসক প্রতিষ্ঠান: সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)
• নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান: কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া) 
• প্রথম স্প্যান বসানো হয়: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নম্বর পিলারে) 
• ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়: ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩ নম্বর পিলারে)

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৭০.
পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়?
  1. ক) শরিয়তপুর
  2. খ) চাঁদপুর
  3. গ) ভৈরব
  4. ঘ) মুন্সিগঞ্জ
ব্যাখ্যা
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল : ভৈরববাজার (কিশোরগঞ্জ)
- সুরমা ও কুশিয়ারার মিলনস্থল (মেঘনা) : আজমিরিগঞ্জ (হবিগঞ্জ)
- পদ্মা ও যমুনার মিলনস্থল : গোয়ালন্দ (রাজবাড়ী)
- পদ্মা ও মেঘনার মিলনস্থল : চাঁদপুর
- ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল : চিলমারি (কুড়িগ্রাম)।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন)