পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পরীক্ষা - ৪ সাধারণ গণিত (পাটি গণিত) বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত, ঐকিক নিয়ম, ট্রেন, দূরত্ব ও গতি, নৌকা ও স্রোত, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা, দিন, তারিখ, মাস ও বছর নির্ণয়, ঘড়ি বিষয়ক সমস্যা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
রউফ সাহেব ১২০০০ টাকার ৩০% খাজনা প্রদান করবেন। তিনি ১২টি সমান কিস্তির মাধ্যমে উক্ত খাজনা পরিশোধ করতে চাইলে প্রতি কিস্তির পরিমাণ কত টাকা হবে?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রউফ সাহেব ১২০০০ টাকার ৩০% খাজনা প্রদান করবেন। তিনি ১২টি সমান কিস্তির মাধ্যমে উক্ত খাজনা পরিশোধ করতে চাইলে প্রতি কিস্তির পরিমাণ কত টাকা হবে?

সমাধান:
মোট খাজনার পরিমাণ = ১২০০০ এর ৩০%
= ১২০০০ × (৩০/১০০)
= ৩৬০০ টাকা

১২টি কিস্তিতে পরিশোধ করবেন = ৩৬০০ টাকা
∴ ১ টি কিস্তিতে পরিশোধ করবেন = ৩৬০০/১২ টাকা
= ৩০০ টাকা
.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২) = কত?
  1. ০.০০২৫
  2. ০.০০০২৫
  3. ০.০০০০২৫
  4. ০.০২৫
সঠিক উত্তর:
০.০০০২৫
উত্তর
সঠিক উত্তর:
০.০০০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২) = কত?

সমাধান:
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২)
= ০.০০০০০১/.০০৪
= ০.০০০২৫
.
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
  1. ১০
  2. ২০
  3. ৩০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
৫, ১০ ও ১৫ ল.সা.গু = ৩০

এখন,
১০০০ ÷ ৩০ ⇒ 
ভাগফল = ৩৩
ভাগশেষ = ১০

∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ১০
.
ঘড়িতে যখন ১০ : ১৫ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
  1. ১১৭.৫°
  2. ১২৩.৫°
  3. ১৪২.৫°
  4. ১৭২.৫°
সঠিক উত্তর:
১৪২.৫°
উত্তর
সঠিক উত্তর:
১৪২.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ১০ : ১৫ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ১৫) - (৬০ × ১০)}/২ |
= | (১৬৫ - ৬০০)/২ |
= |- ৪৩৫/২ |
= |- ২১৭.৫ |
= ২১৭.৫°

∴ উৎপন্ন কোণ = ৩৬০° - ২১৭.৫°
= ১৪২.৫°
.
একটি স্কুলের ৪০% ছাত্র। ছাত্রদের ৩০% এবং ছাত্রীদের ২০% ডিবেটিং ক্লাবে যােগ দিলে মােট ছাত্রছাত্রীর কত শতাংশ ডিবেটিং ক্লাবে যােগ দিল?
  1. ১২%
  2. ১৬%
  3. ১৮%
  4. ২৪%
সঠিক উত্তর:
২৪%
উত্তর
সঠিক উত্তর:
২৪%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের ৪০% ছাত্র। ছাত্রদের ৩০% এবং ছাত্রীদের ২০% ডিবেটিং ক্লাবে যােগ দিলে মােট ছাত্রছাত্রীর কত শতাংশ ডিবেটিং ক্লাবে যােগ দিল?

সমাধান:
ধরি, মোট ছাত্র-ছাত্রী = ১০০ জন
৪০% ছাত্র হলে, ছাত্রী = ৬০%

ছাত্র যোগ দেয় = ৪০ × ৩০% = ৪০ × (৩০/১০০) = ১২ জন
ছাত্রী অংশ নেয় = ৬০ × ২০% = ৬০ × (২০/১০০) =  ১২ জন

∴ ডিবেটিং ক্লাবে মোট  ছাত্র-ছাত্রী যোগ দেয় = ১২ + ১২ = ২৪%

.
কবির, খোকন ও গণেশের বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খোকন, গণেশ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, কবির গণেশ অপেক্ষা কত টাকা বেশি বেতন পায়?
  1. ৫৫৫ টাকা
  2. ৪৪৪ টাকা
  3. ৩৩৩ টাকা
  4. ১১১ টাকা
সঠিক উত্তর:
৪৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কবির, খোকন ও গণেশের বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খোকন, গণেশ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, কবির গণেশ অপেক্ষা কত টাকা বেশি বেতন পায়?

সমাধান:
ধরি,
কবিরের বেতন = ৭ক টাকা
খোকনের বেতন ৫ক টাকা
গণেশের বেতন = ৩ক টাকা

প্রশ্নমতে,
৫ক - ৩ক = ২২২
⇒ ২ক = ২২২
∴ ক = ১১১

কবির, গণেশ অপেক্ষা বেশি বেতন পায় = (৭ × ১১১) - (৩ × ১১১) টাকা
= ৪৪৪ টাকা
.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৬ সেকেন্ড
  3. ২০ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
সঠিক উত্তর:
১৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটি খুঁটিকে অতিক্রম করবে।

৯০ কিলোমিটার = ৯০ × ১০০০ = ৯০০০০ মিটার
৯০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে
= ১৬ সেকেন্ডে

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে ১৬ সেকেন্ড সময় লাগবে।
.
একটি সংখ্যার ১৫% যদি ১২ হয় তবে, সংখ্যাটির ৪০% = কত?
  1. ২৮
  2. ৩২
  3. ৩৬
  4. ৪০
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ১৫% যদি ১২ হয় তবে, সংখ্যাটির ৪০% = কত?

সমাধান:
 ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১৫% = ১২
⇒ ক × (১৫/১০০) = ১২
⇒ ক = ১২০০/১৫
∴ ক = ৮০

৮০ এর ৪০% = (৮০ × ৪০)/১০০
= ৩২
.
৮ টাকায় ৪টি করে আম কিনে ৬০ টাকায় কয়টি আম বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ২০ টি
  2. ২৪ টি
  3. ৩২ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ টাকায় ৪টি করে আম কিনে ৬০ টাকায় কয়টি আম বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৪টি আমের বিক্রয়মূল্য = ৮ × (১২৫/১০০) টাকা = ১০ টাকা

১০ টাকায় বিক্রয় করতে হবে = ৪ টি আম
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৪/১০ টি আম
∴ ৬০ টাকায় বিক্রয় করতে হবে = (৪/১০) × ৬০ টি আম
= ২৪ টি আম

∴  ৬০ টাকায় বিক্রয় করতে হলে ২৪ টি আম বিক্রি করতে হবে।
১০.
একটি ক্লাসের ৫০% ছাত্র ইংরেজিতে এবং ২৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৩৫%
উত্তর
সঠিক উত্তর:
৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ৫০% ছাত্র ইংরেজিতে এবং ২৫% ছাত্র গনিতে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?

সমাধান:
অন্তত একটি বিষয়ে বা উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = ইংরেজিতে অকৃতকার্য + গনিতে অকৃতকার্য - উভয় বিষয়ে অকৃতকার্য
= ৫০ + ২৫ - ১০
= ৬৫%

∴ উভয় বিষয়ে কৃতকার্য = ১০০% - ৬৫% = ৩৫%
১১.
দুটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৬৪ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ১৩
  2. ১৫
  3. ১৭
  4. ১৯
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৬৪ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
(ক + ২) - ক = ৬৪
⇒ ক+ ২ · ক · ২ + ২- ক= ৬৪
⇒ ৪ক = ৬৪ - ৪
⇒ ক = ৬০/৪
∴ ক = ১৫

∴ বড় সংখ্যাটি =  ১৫ + ২ = ১৭
১২.
একটি দেয়াল ঘড়িতে সময় দেখাচ্ছে ৫ : ৩০ মিনিট। ঘণ্টার কাঁটাটি যদি উত্তর-পূর্ব দিকে অবস্থান করে তবে মিনিটের কাঁটাটি কোন দিকে অবস্থান করছে?
  1. পূর্ব দিকে
  2. উত্তর দিকে
  3. দক্ষিণ-পশ্চিম দিকে
  4. দক্ষিণ দিকে
সঠিক উত্তর:
পূর্ব দিকে
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে সময় দেখাচ্ছে ৫ : ৩০ মিনিট। ঘণ্টার কাঁটাটি যদি উত্তর-পূর্ব দিকে অবস্থান করে তবে মিনিটের কাঁটাটি কোন দিকে অবস্থান করছে?

সমাধান:

ঘণ্টার কাঁটাটি যদি উত্তর-পূর্ব দিকে অবস্থান করে তবে মিনিটের কাঁটাটি অবস্থান করছে পূর্ব দিকে।,
১৩.
৮% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৫১২ টাকা হবে?
  1. ৬ বছর
  2. ৭ বছর
  3. ৮ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৫১২ টাকা হবে?

সমাধান:
এখানে,
সুদের হার = ৮%
আসল = ৮০০ টাকা
মোট সুদ = ৫১২ টাকা

আমরা জানি,
সময় = (১০০ × মোট সুদ)/(আসল × সুদের হার)
= (১০০ × ৫১২)/(৮০০ × ৮)
= ৫১২/৬৪
= ৮ বছর
১৪.
একজন ব্যবসায়ী গম বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি গমের বিক্রয়মূল্য ২০ কেজি গমের ক্রয়মূল্যের সমান। ব্যবসায়ীর শতকরা কত ক্ষতি হলো?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী গম বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি গমের বিক্রয়মূল্য ২০ কেজি গমের ক্রয়মূল্যের সমান। ব্যবসায়ীর শতকরা কত ক্ষতি হলো?

সমাধান:
ধরি,
২০ কেজি গমের বিক্রয়মূল্য = ১০০ টাকা
১ কেজি গমের বিক্রয়মূল্য = ১০০/২০ টাকা
= ৫ টাকা

আবার,
২৫ কেজি গমের ক্রয়মূল্য = ১০০ টাকা
১ কেজি গমের ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
= ৪ টাকা

প্রতি কেজি গমে ক্ষতি = ৫ - ৪ = ১ টাকা
∴ শতকরা ক্ষতি = (১/৫) × ১০০% = ২০%
১৫.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ৪৯ হলে, মধ্য সমানুপাতীটি কত?
  1. ১৪
  2. ১৯
  3. ২১
  4. ২৭
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ৪৯ হলে, মধ্য সমানুপাতীটি কত?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।
ক্রমিক সমানুপাতে,
⇒ (মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (মধ্য রাশি) = ৪ × ৪৯
⇒ (মধ্য রাশি) = ১৯৬
⇒ মধ্য রাশি = √১৯৬
∴ মধ্য রাশি = ১৪
১৬.
কোনো স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল এবং ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ১৫৪৮ জন
  2. ১৮৩৬ জন
  3. ১৬৩৪ জন
  4. ১৯২০ জন
সঠিক উত্তর:
১৮৩৬ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮৩৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল এবং ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা = ১৮০০ জন
৪% ছাত্র চলে যাওয়ায় এবং ৫% নতুন ছাত্রী ভর্তি হওয়ায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায় = ২%

∴ বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা= ১৮০০ + ১৮০০ এর ২ %
= ১৮০০ + ১৮০০ × (২/১০০)
= ১৮০০ + ৩৬
= ১৮৩৬ জন
১৭.
১টি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা ১০ মিনিট
  3. ৫ ঘণ্টা ২০ মিনিট
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৫ ঘণ্টা ২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘণ্টা ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৩/৭) = ৪/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৭ অংশ পূর্ণ হতে সময় লাগে = ৪ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭)/৩ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ৪/৭ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭ × ৪)/(৩ × ৭) ঘণ্টা
= ১৬/৩ ঘণ্টা
= ৫ ঘণ্টা ২০ মিনিট
১৮.
১৯৭১ সালের ২ মার্চ মঙ্গলবার হলে, ২৫ মার্চ কী বার ছিলো?
  1. বুধবার
  2. বৃহঃপতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
বৃহঃপতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহঃপতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৭১ সালের ২ মার্চ মঙ্গলবার হলে, ২৫ মার্চ কী বার ছিলো?

সমাধান:
• আমরা জানি যে প্রতি ৭ দিন পর পর একই বার হয়।
• সুতরাং ২, ৯, ১৬ ও ২৩ তারিখ মঙ্গলবার হবে।
• ২৪ তারিখ হবে বুধবার।
• ২৫ তারিখ হবে বৃহঃপতিবার।
১৯.
ডিমের দাম (১০০/৭)% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি ডিম বেশি পাওয়া যায়। প্রতি হালি ডিমের বর্তমান মূল্য কত?
  1. ২৪ টাকা
  2. ২৮ টাকা
  3. ৩২ টাকা
  4. ৩৮ টাকা
সঠিক উত্তর:
২৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডিমের দাম (১০০/৭)% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি ডিম বেশি পাওয়া যায়। প্রতি হালি ডিমের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০০ টাকায় ডিমের দাম কমে = ১০০/৭ টাকা
১ টাকায় ডিমের দাম কমে = ১০০/(৭ × ১০০) টাকা
∴ ৪২০ টাকায় ডিমের দাম কমে = (১০০ × ৪২০)/(৭ × ১০০) টাকা
= ৬০ টাকা

প্রশ্নমতে,
১০টি ডিমের দাম = ৬০ টাকা
১টি ডিমের দাম = ৬০/১০ টাকা 
১ হালি বা ৪টি ডিমের দাম = (৬০ × ৪)/১০ টাকা
= ২৪ টাকা
২০.
৫০০ এর থেকে কম সর্বাধিক কতটি কয়েন ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪৮০ টি
  2. ৪৮২ টি
  3. ৪৭৮ টি
  4. ৪৭৫ টি
সঠিক উত্তর:
৪৮০ টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ এর থেকে কম সর্বাধিক কতটি কয়েন ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৬, ১৫, ও ২০ এর ল.সা.গু = ৬০
১০০০/৬০ ⇒ 
ভাগফল = ৮
ভাগশেষ = ২০ 

∴ ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে = ৫০০ - ২০ = ৪৮০ টি কয়েন
২১.
তেলের দাম ১৫% কমে যাওয়ায় ১৩৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ লিটার তেল বেশি পাওয়া যায়। ১ লিটার তেলের বর্তমান মূল্য কত?
  1. ৬৮ টাকা
  2. ৭৪ টাকা
  3. ৮০ টাকা
  4. ৮২ টাকা
সঠিক উত্তর:
৬৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তেলের দাম ১৫% কমে যাওয়ায় ১৩৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ লিটার তেল বেশি পাওয়া যায়। ১ লিটার তেলের বর্তমান মূল্য কত?

সমাধান:
১৫% হ্রাসে,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮৫ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮৫/১০০ টাকা
পূর্বমূল্য ১৩৬০ টাকা হলে বর্তমান মূল্য = (৮৫ × ১৩৬০)/১০০ টাকা
= ১১৫৬ টাকা

∴ ৩ লিটার তেলের বর্তমান মূল্য = ১৩৬০ - ১১৫৬ = ২০৪ টাকা
∴ ১ লিটার তেলের বর্তমান মূল্য = ২০৪/৩ = ৬৮ টাকা
২২.
একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৭/১৭
  2. ৯/১৯
  3. ৩/১৩
  4. ৪/১৫
সঠিক উত্তর:
৭/১৭
উত্তর
সঠিক উত্তর:
৭/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ১০ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৮ যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ক + ১০

প্রশ্নমতে,
(ক + ৮)/(ক + ১০ + ৮) = ৩/৫
⇒ (ক + ৮)/(ক + ১৮) = ৩/৫
⇒ ৫ক + ৪০ = ৩ক + ৫৪
⇒ ২ক = ১৪
∴ ক = ৭

∴ ভগ্নাংশটি = ৭/(৭ + ১০) = ৭/১৭
২৩.
একটি পণ্যের মূল্য প্রথমে ১০% বৃদ্ধি পায় এবং পরে ১০% হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাসের হার কত?
  1. ১% হ্রাস
  2. ০.৯% হ্রাস
  3. ১% বৃদ্ধি
  4. হ্রাস বা বৃদ্ধি ঘটেনি
সঠিক উত্তর:
১% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
১% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য প্রথমে ১০% বৃদ্ধি পায় এবং পরে ১০% হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাসের হার কত?

সমাধান:
ধরি, পণ্যের মূল্য = ১০০ টাকা
১০% বৃদ্ধিতে, পণ্যের মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

১০% হ্রাসে,
১০০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ১০০ - ১০ = ৯০ টাকা
∴ ১ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ৯০/১০০ টাকা
∴ ১১০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = (৯০/১০০) × ১১০ টাকা
= ৯৯ টাকা

∴ হ্রাস পেয়েছে = ১০০ - ৯৯ = ১%
২৪.
কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে ৬/৭ হবে?
  1. ২/৩
  2. ৩/২
  3. ৪/৫
  4. ৫/৪
সঠিক উত্তর:
৩/২
উত্তর
সঠিক উত্তর:
৩/২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে ৬/৭ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪/৭ = ৬/৭
⇒ ক = (৬/৭) × (৭/৪)
∴ ক = ৩/২

∴ সংখ্যাটি ৩/২
২৫.
২৪০ টাকা মূল্যের একটি শার্ট দুুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?
  1. ১৪৩ টাকা
  2. ১৫৩ টাকা
  3. ১৬৩ টাকা
  4. ১৭৩ টাকা
সঠিক উত্তর:
১৫৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টাকা মূল্যের একটি শার্ট দুুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?

সমাধান:
প্রথম বার ১৫% ছাড়ে,
শার্টিটির মূল্য = ২৪০ - ২৪০ এর ১৫%
= ২৪০ - {২৪০ × (১৫/১০০)}
= ২০৪ টাকা

দ্বিতীয় বার ২৫% ছাড়ে,
শার্টিটির মূল্য = ২০৪ - ২০৪ এর ২৫%
= ২০৪ - {২০৪ × (২৫/১০০)}
= ১৫৩ টাকা

∴ শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য ১৫৩ টাকা।
২৬.
৫০ এর কত শতাংশ ৩০?
  1. ৫৮%
  2. ৬০%
  3. ৬২%
  4. ৬৫%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এর কত শতাংশ ৩০?

সমাধান:
ধরি,
৫০ এর ক শতাংশ ৩০

প্রশ্নমতে,
৫০ এর ক% = ৩০
৫০ এর ক/১০০ = ৩০
ক = (৩০ × ১০০)/৫০
= ৬০
২৭.
৭ : ২ এবং ৪ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ৭ : ৫
  2. ১১ : ৭
  3. ১৪ : ৫
  4. ৩৫ : ৮
সঠিক উত্তর:
১৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
১৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ : ২ এবং ৪ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৭ : ২ এবং ৪ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৭ × ৪) : (২ × ৫)
= ২৮ : ১০
= ১৪ : ৫
২৮.
কোনো আসল ৫ বছরে মুনাফাসহ ৯১০০ টাকা হয়, মুনাফা আসলের ৫/৮ অংশ হলে মুনাফার হার কত?
  1. ১০.৫%
  2. ১২.৫%
  3. ১৩.৭৫%
  4. ১৫.৫%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে মুনাফাসহ ৯১০০ টাকা হয়, মুনাফা আসলের ৫/৮ অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
মুনাফা আসলের ৫/৮ অংশ।
∴ মুনাফা ৫ টাকা হলে আসল = ৮ টাকা
তাহলে, সুদাসল = ৫ + ৮ = ১৩ টাকা

এখন,
সুদাসল ১৩ টাকা হলে মুনাফা = ৫ টাকা
সুদাসল ১ টাকা হলে মুনাফা = ৫/১৩ টাকা
সুদাসল ৯১০০ টাকা হলে মুনাফা = (৯১০০ × ৫)/১৩ = ৩৫০০ টাকা

∴ আসল = ৯১০০ - ৩৫০০= ৫৬০০ টাকা 

∴ মুনাফার হার = (৩৫০০ × ১০০)/(৫৬০০ × ৫) 
= ২৫/২%
= ১২.৫%
২৯.
  1. মূলদ সংখ্যা
  2. আদর্শ সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
মূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
মূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:


মূলদ সংখ্যা:
- যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

• আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমন ৬ এর উৎপাদকগুলো হলো ১, ২, ৩, ৬।
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো ১, ২, ৩
এখানে,১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান। সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।
৩০.
একজন ফল ব্যবসায়ীর ১০% ফল পচে যায় এবং আরও ১০% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?
  1. ৪০%
  2. ৪৫%
  3. ৫০%
  4. ৫৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল ব্যবসায়ীর ১০% ফল পচে যায় এবং আরও ১০% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?

সমাধান:
ধরি,
ফল ক্রয় করে ১০০ টাকার

মোট ফল নষ্ট হয় = ১০ + ১০ = ২০%
বাকি থাকে = ১০০ - ২০ = ৮০%

২০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

৮০ টাকায় লাভ করতে হবে = ১২০ - ৮০ = ৪০ টাকা
∴ ১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৪০ × ১০০)/৮০ টাকা
= ৫০ টাকা বা ৫০%
৩১.
দুইটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ১৬৮ ও ৬। একটি সংখ্যা ২৪ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৮
  4. ৫৪
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ১৬৮ ও ৬। একটি সংখ্যা ২৪ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা 
= (১৬৮ × ৬)/২৪
= ৪২
৩২.
একটি ট্রেন ১৫ কি.মি./ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি./ঘণ্টা বেগে দৌড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ২০০ মিটার
  3. ২৫০ মিটার
  4. ৩০০ মিটার
সঠিক উত্তর:
২৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৫ কি.মি./ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি./ঘণ্টা বেগে দৌড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
 আপেক্ষিক বেগ = ১৫ - ১০ = ৫ কি.মি.
= ৫০০০ মিটার

৬০ মিনিটে অতিক্রম করে = ৫০০০ মিটার
১ মিনিটে অতিক্রম করে = ৫০০০/৬০ মিটার
∴ ৩ মিনিটে অতিক্রম করে = (৫০০০ × ৩)/৬০ মিটার
= ২৫০ মিটার

অর্থাৎ, ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার।
৩৩.
তিনটি সংখ্যার অনুপাত 8 : 3 : 2 এবং ল.সা.গু 96 হলে তাদের গ.সা.গু কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত 8 : 3 : 2 এবং ল.সা.গু 96 হলে তাদের গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু = 96

ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে 8a, 3a এবং 2a

এখন,
8a, 3a এবং 2a এর গ.সা.গু = a
8a, 3a এবং 2a এর ল.সা.গু = 24a

প্রশ্নমতে,
24a = 96
বা, a = 96/24
∴ a = 4

∴নির্ণেয় গ.সা.গু = 4