পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
Subject - English Literature Topics: 1. Literary Terms: With Genres [Poetry, Drama, Fiction, Non-fiction, Criticism] 2. Literary Terms: (Mix) [Alliteration, Allusion, Anapaest, Aphorism, Anti-Climax, Assonance, Apostrophe, Blank Verse, Catastrophe, Caesura, Chorus, Chiasmus, Catharsis, Classic/Classicism, Climax, Comic Relief, Conceit, Connonation, Consonance, Couplet, Denotation, Diction, Dactyle, Denouement, Didactic, Dramatic Parsonae, Dramatic Irony, Epic Simile, Epigram, Epiphany, Exposition, Episode, Ephiet, Figure of Speech, Hamartia, Heroic Couplet, Hyperbole, Humorous, Iamb, Image, Imagery, Innuedo, Internal Rhyme, Invocation, Irony, Machinery, Metaphor, Metre, Metanomy, Objective Correlative, Objectivity, Onomatopoeia, Oxymoron, Paradox, Persona, Personification, Plot and Story, Poetic Justice, Point of View, Pun/Paronomisia, Pyrrhic, Rhythm, Romanticism, Stanza, Periphrasis, Wit etc. 3. Famous Quotation and Characters (All Ages). ------------- নির্দেশনা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
'Classicism' refers to -
  1. The ancient doctrine of art and literature.
  2. A work of literature which has stood the test of time for its timeless qualities.
  3. A doctrine of art and literature that involves high imagination, love of nature, subjectivism etc.
  4. One of the dominant ideas in a work of literature.
ব্যাখ্যা
The ancient doctrine of art and literature is known as Classicism.
- এটি pre- Christian যুগে গ্রীক এবং রোমে বিকশিত হয়েছিল।
- Classicism হচ্ছে Romanticism এর বিপরীত।

• Classicism এর কিছু বৈশিষ্ট্য:
• Restraint or control over imagination,
- Classicism এ কল্পনা ও আবেগের পরিবর্তে রক্ষণশীলতা এবং শৃঙ্খলা প্রাধান্য পায়।

• Predominance of reason over emotion: 
- এখানে যৌক্তিকতা ও চিন্তাভাবনার গুরুত্ব থাকে, আবেগ বা অনুভূতির চেয়ে বেশি অর্থাৎ, যৌক্তিকতার আধিপত্য বিদ্যমান।

• Objectivity
- এখানে বিষয়বস্তুর নিরপেক্ষতা এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়।

 • Moral lesson:
- Classicism এ সাধারণত নৈতিক শিক্ষার প্রতিফলন দেখা যায়, যা মানুষের সঠিক আচরণ ও মূল্যবোধকে উদ্ভাসিত করে।

• Universal subjects rather than temporal or local subjects:
- ক্লাসিকাল কাজগুলো সাধারণত এমন বিষয় নিয়ে তৈরি হয় যা বিশ্বব্যাপী প্রাসঙ্গিক এবং স্থান বা সময়ের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়।

• Lofty language:
- ক্লাসিক্যাল কাজগুলোতে ব্যবহৃত ভাষা সাধারণত অনেক বৈশিষ্ট্যপূর্ণ; চমৎকার,  ঊর্ধ্বমুখী বা শুদ্ধতা বজায় রেখে রচিত হয়।

• এগুলো ক্লাসিক্যাল শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্য।

• অন্যদিকে,
খ) A work of literature which has stood the test of time for its timeless qualities - Classic.
গ) A doctrine of art and literature that involves high imagination, love of nature, subjectivism etc - Romanticism.
ঘ) One of the dominant ideas in a work of literature - Motif.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman & Live MCQ Literature.
.
"Life's but a walking shadow, a poor player" is an example of -
  1. Epigram
  2. Irony
  3. Metaphor
  4. Allusion
ব্যাখ্যা
• "Life's but a walking shadow, a poor player" is an example of - Metaphor.

• Metaphor:
- A metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।

• Metaphor এর আরো কিছু উদাহরণ হলো - 
- Life is but a walking shadow.
- "She's all states, and all princes, I"
- "Revenge is a wild justice.
- All the world's a stage, And all the men and women merely players.

• Metaphor এবং Simile  এর মাঝে পার্থক্য হলো As ও Like  এর উল্লেখ না থাকা।
- অর্থাৎ উপমাবাচক শব্দের প্রয়োগ না করে, উভয়ের মধ্যে সাধারণ গুনের উল্লেখ না করে সাদৃশ্য প্রদর্শনের নাম Metaphor.

• যেমন: Liza is a rose. এটি একটি Metaphor এর উদাহরণ।
- কিন্তু, Liza is lovely like a rose - এটি একটি Simile এর উদাহরণ।

অন্যদিকে, 
• Irony
- A statement or a situation or an action which actually means the opposite of its surface meaning.
- (বঙ্গানুবাদে 'ব্যঙ্গার্থ' বা 'বৈপরীত্য') এমন একটি কৌশল যেখানে লেখক বা চরিত্র কোনো কথা বলে বা কোনো কাজ করে, যা তার প্রকৃত অর্থের বিপরীত অর্থ প্রকাশ করে। এটি সাধারণত পাঠকের মনের মধ্যে একটি গভীর প্রভাব সৃষ্টি করতে বা সামাজিক বা নৈতিক অসঙ্গতিগুলো তুলে ধরতে ব্যবহৃত হয়।

• Epigram: 
- A brief and witty statement that is apparently self - self-contradictory.
- তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত বা ব্যঞ্জনাময় উক্তি; ক্ষুদ্র শ্লেষসমৃদ্ধ কবিতা বিশেষ।

• Allusion:
- Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
- কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে পরোক্ষভাবে উপস্থাপন করা। এছাড়া বিষয়ভেদে একই বস্তুর বিভিন্ন দৃষ্টিকোণের দর্শনে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে Allusion বলে।

Source:  Live MCQ Lecture and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
"It was the best of times, it was the worst of times" is the opening line of -
  1. A Farewell to Arms
  2. A Tale of Two Cities
  3. Arms and the Man
  4. The Jew of Malta
ব্যাখ্যা

• 'It was the best of times; it was the worst of times' is the opening line of the novel - A Tale of Two Cities' by Charles Dickens.

• Complete quotation:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.”

• A Tale of Two Cities একটি Historical Novel. 
- এই Novel টিতে দুইটি city কে ঘিরে কাহিনী গড়ে উঠেছে। এগুলো হচ্ছে London and Paris.
-  The story is set in the late 18th century against the background of the French Revolution.
- অর্থাৎ, এটি লন্ডন এবং প্যারিস শহরের পটভূমিতে রচিত, বিশেষ করে ফরাসি বিপ্লবের সময়কার ঘটনাবলির উপর ভিত্তি করে। উপন্যাসটি ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনার পাশাপাশি ভালোবাসা, ত্যাগ, এবং পারিবারিক গল্পও তুলে ধরে।
- The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.

• Summary:
• কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।Doctor Manette এক ফরাসি ডাক্তার, যিনি ১৮ বছর ধরে বাসটিলে কারাগারে বন্দী ছিলেন। তিনি তাঁর মেয়ে লুসি মানেটের ভালোবাসা ও যত্নে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন। জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন। তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।

• পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল। তিনি তাঁর পরিবারের অত্যাচারী ঐতিহ্য ত্যাগ করে লন্ডনে সাধারণ জীবন যাপন করতে চান। তিনি লুসিকে ভালোবাসেন এবং বিয়ে করেন। কিন্তু Darnay এর পরিচয় গোপন থাকে।

• এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর। একজন ব্রিটিশ আইনজীবী, যিনি জীবন নিয়ে হতাশাগ্রস্ত। তিনি লুসিকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং তাঁর জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করেন।

• গল্পের অন্যতম আরেকটি চরিত্র একজন প্রতিশোধপরায়ণ ফরাসি নারী Madame Defarge, যিনি ফরাসি অভিজাত শ্রেণির প্রতি ঘৃণা পোষণ করেন। তাঁর কাজ ও প্রতিশোধ প্রবণতা ফরাসি বিপ্লবের উন্মত্ততাকে প্রতিফলিত করে।

• উপন্যাসের দ্বিতীয় ভাগ্যে দেখা যায় ফ্রান্সে তখন চরম উত্তেজনাময় মুহূর্ত চলছ এবং  ফরাসি বিপ্লব শুরু হইয়েছে। ম্যাডাম ডিফার্জ এবং তাঁর দল ফরাসি অভিজাতদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে। এমন সময় Charles Darnay ফ্রান্সে যান তাঁর পরিবারের পুরনো চাকরকে সাহায্য করতে যে তাকে লালন পালন করেছিলো। কিন্তু বিপ্লবীদের দ্বারা বন্দী হন।

• লুসি এবং ডক্টর ম্যানেট ফ্রান্সে Charles Darnay কে  বাঁচানোর চেষ্টা করেন। ডক্টর ম্যানেট  তাঁর পুরনো কারাগারে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডারনেইর মুক্তির জন্য চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হোন, বিপ্লবীরা Charles Darnay কে মৃত্যুদণ্ড দেয়া হয়। Charles Darnay কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলে, সিডনি কার্টন নিজের ভালোবাসা প্রমাণ করতে তাঁর জন্য নিজের জীবন উৎসর্গ করেন। Darnay এর  মতো দেখতে হওয়ার কারণে, কার্টন তাঁর জায়গায় গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেন।

• সিডনি কার্টনের আত্মত্যাগকে উপন্যাসের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। মৃত্যুর আগে তিনি বলেন:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest that I go to, than I have ever known."

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Sydne Carton (Main lead)
- Lucie Manette (Female lead)
- Charles Darnay (another male lead)
- Dr. Alexandre Manette (father of Lucie)
- Madame Defarge.

• Charles Dickes:
- Born: February 7, 1812, Portsmouth, Hampshire, England
- Death: June 9, 1870.
- Boz' was the pseudonym of Charles Dickens.
- He was considered the greatest novelist of the Victorian era.

• Best Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend,
- Hard Times, etc.

Source: Britannica.

.
“All the world’s a stage” is a quotation by -
  1. Alexander Pope
  2. Jonathan Swift
  3. G. B Shaw
  4. William Shakespeare
ব্যাখ্যা
“All the world’s a stage” is a quotation by - William Shakespeare in his famous comedy 'As You Like It'.
- সম্পূর্ণ উক্তিটি হচ্ছে - "All the world's a stage. And all the men and women merely players".
- এটি একটি metaphor এর ও উদাহরণ। 

• Shakespeare's famous comedy হচ্ছে As you Like It.
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। 
- Shakespeare based the play on Rosalynde (1590), a prose romance by Thomas Lodge.

- The Forest of Arden নামক একটি কাল্পনিক বনে অধিকাংশ কাহিনির অবতারণা। 
-রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকে  Orlando এবং Rosalind এর প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। 
-ক্ষমতার দ্বন্দ্ব থেকে ছোটভাই Duke Frederick তার বড় ভাই  Duke Senior কে নির্বাসিত করে। এদিকে  Orlando কে তার ছোট ভাই Oliver নায্য অধিকার থেকে বঞ্চিত করে। 
-অপর দিকে, Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে।
- এভাবে নানা ঘটনা দূর্ঘটনার পর প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায় আর্ডেনের জঙ্গলে।

• The major characters in this play are-
- Rosalind (Female lead),
- Celia (Cousin of Rosalind),
- Orlando (Male lead),
- Oliver,
- Duke Senior,
- Duke Frederick,
- Touchstone,
- Audrey, etc.

• The important questions of this comedy:
• 'All the world's a stage
And all the men and women are merely players.'
•'Sweet are the uses of adversity'
• Love is merely a madness.
• To the last gasp with truth and loyalty.
• I'll have no husband, if you be not he.
• 'Under the greenwood tree who loves to die with me, and turn his merry note.'
• “Blow, blow, thou winter wind,
 Thou art not so unkind”.

• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time. 
- তিনি ১৫৪ টি সনেট, ৩টি long narrative poem, ৩৭ টি play লিখেন।
- ১৫৯৯ সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre"

Source: Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman, Britannica and Live MCQ Lecture.
.
'Good Angle and Bad Angel' are two significant characters from -
  1. Paradise Lost
  2. Doctor Faustus
  3. The Rime of the Ancient Mariner
  4. Ulysses
ব্যাখ্যা
• 'Good Angle and Bad Angel' are two significant characters from - Doctor Faustus.
- এই নাটকে, Good Angel এবং Bad Angel চরিত্রগুলি ড. ফাউস্টাসের মনের ভেতরের নৈতিক দ্বন্দ্বের প্রতীক।
- Good Angel তাকে অনুতপ্ত হতে এবং পরিত্রাণ খুঁজে পেতে উৎসাহিত করে, আর Bad Angel তাকে শয়তানের সাথে চুক্তি করতে এবং পাপী পথে চলতে উৎসাহিত করে। এই দুই চরিত্র ভালো ও খারাপের প্রতিনিধিত্ব করে, এবং Dr. Faustus এর ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত ও তার শেষ পতনকে চিত্রিত করে।

• Doctor Faustus.
- Christopher Marlowe এর রচিত নাটক Doctor Faustus.
- নাটকটির পুরো নাম The Tragical History of the life & Death of Doctor.
- এটি একটি 5 acts বিশিষ্ট একটি নাটক যেটি ১৬০৪ সালে এটি প্রকাশিত হয়। 
- In Doctor Faustus Marlowe tells the story of Faust, the doctor-turned-necromancer, who makes a pact with the devil in order to obtain knowledge and power.
- In this play, Doctor Faustus and Mephistopheles, who is the devil’s intermediary in the play, are subtly and powerfully portrayed. 
-  এই নাটকে Mephistopheles হচ্ছে The embodiment of evil আর এই নাটকের কেন্দ্রীয় চরিত্র Doctor Faustus যে অপরিসীম ক্ষমতা লাভের আশায় শয়তান অর্থাৎ Mephistopheles এর কাছের নিজের আত্না বিক্রি করে দিয়েছিল।
- তিনি শয়তানের সাথে এমন একটি চুক্তি করেন যাতে করে তিনি জ্ঞান ও শক্তি প্রাপ্ত হতে পারেন।
- পরবর্তীতে Good Angel এবং Bad Angel নামক দুইজন ফেরেশতা Doctor Faustus কে প্রভাবিত করতে চায়।
- একপর্যায়ে ফিরে আসতে চাইলেও শেষ অবধি Doctor Faustus বুঝতে পারেন আর ফেরার সুযোগ নেই।

• The important character of Doctor Faustus:
- Mephistopheles,
- Lucifer,
- Faustus,
- Wagner,
- Robin,
- Clown,
- Beelzebub,
- Rafe,
- Valdes and Cornelius,
- Martino and Frederick,
- Helen of Troy,
- Good angel,
- Bad Angel etc.

• Some quotes of Doctor Faustus:
- Pluck up your hearts, since fate still rests our friend.
- Hell is just a frame of mind.
- Fools that will laugh on earth, most weep in hell.
- Money can't buy love, but it improves your bargaining position.
- He that loves pleasure must for pleasure fall.
- Was this the face that launched a thousand ships/And burnt the topless towers of Ilium?
- The stars move still, time runs, the clock will strike.
- It is a comfort to the wretched to have companions in misery.
- Sweet Helen, make me immortal with a kiss.

Source: Britannica and Live MCQ Lecture.
.
'All animals are equal, but some animals are more equal than others.' is an example of -
  1. Denotation
  2. Oxymoron
  3. Exposition
  4. Paradox
ব্যাখ্যা

• 'All animals are equal, but some animals are more equal than others.' is an example of - Paradox.

• Paradox

 - A self-contradictory statement that hides a rational meaning is called a Paradox.
- Paradox হচ্ছে আপাত বিরোধী কিন্তু সত্য।
- কূটাভাস; যে উক্তি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও সত্যবর্জিত নয়।
- এর উদ্দেশ্য হচ্ছে মনোযোগ আকর্ষণ করে পাঠক বা দর্শকদের সেই সাহিত্যের মধ্যে এক প্রকার আটকে ফেলা এবং নতুন চিন্তার উদ্রেক করা।

- George Orewell তাঁর famous allegory Animal Farm এ 'All animals are equal, but some animals are more equal than others.' এই লাইনটি লিখেছেন। 
- এই লাইনটিতে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে লাইনটির অর্থ contradictory.
- আপাত দৃষ্টিতে লাইনটি এমন অর্থ দিচ্ছে যে, সকল প্রাণীই সমান, কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে যে কিন্তু কিছু প্রাণীর জন্য অধিকার অন্যদের চেয়েও বেশি।
- মূলত এই লাইনটি introduces a contradiction. 
- This phrase implies that while all animals are supposed to be equal, there exists a hierarchical structure where certain animals are considered to have more rights or privileges than others. 
- সুতরাং, এখানে লাইনটির surface meaning is contradictory to depper meaning.

• বিভিন্ন সাহিত্যিকগণ তাদের লেখায় Paradox এর ব্যাপক প্রয়োগ ঘটিয়েছেন।
- যেমন - William Shakespeare তাঁর 'As You Like It' এ লিখেছেন -
-  'Sweet are the uses of adversity'.
- এখানে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে লাইনটির অর্থ contradictory, মনে হয় যে, adversity is bitter.
- কিন্তু এর Depper meaning এ বোঝা যায় যে adversity carries within itself the sweetness of achievement.

• More Examples of paradox:
-  I must be cruel to be kind.
- The world will be saved by failure.
- Cowards die many times before their deaths.
- There is no one so poor as a wealthy miser.
- The world will be saved by failure.
- Ignorance is strength.

• অন্যদিকে, 
• আবার, A figure of speech in which contradictory words are put together is called Oxymoron.
- সংজ্ঞা অনুযায়ী দেখা যাচ্ছে, Paradox এবং Oxymoron প্রায় একই ধরণের অর্থ প্রকাশ করছে।
- কিন্তু আসলে তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান। 
- Paradox এর মাঝে একাধিক বাক্য বা বিবৃতি অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু Oxymoron এর মাঝে কেবল দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসবে। 
- যেমন: All changed, changed utterly: A terrible beauty is born.
- এই বাক্যে 'terrible beauty' হচ্ছে Oxymoron এর উদাহরণ, কারণ এখানে দুইটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসেছে।

•  'Exposition' in a drama refers to -The beginning of a play.
- একটি নাটকের সূচনা যা শৈল্পিকভাবে অতীত এবং বর্তমানের কিছু ঘটনাকে উপস্থাপন করে এবং পরবর্তী কী হতে চলেছে সে সম্পর্কে ইঙ্গিত দেয়।
- It builds the background of the plot, introduces the major theme or themes, and characters, locates the story in time and place, and also sets the tone of the play.

• Denotation:
- The direct or lexical meaning of any word.
- Denotation is a word or thing’s literal or main definition
- অর্থাৎ এটি কোনো শব্দের সরাসরি বা আভিধানিক অর্থ নির্দেশ করে।

Example:
- A "Bird" is a winged biped that can Fly.
- "Man" is a wingless biped.

Source: An ABC off English Literature by Dr M Mofizar Rahman, Britannica, and Live MCQ Lecture.

.
"The moon gazed down on the silent sea." is an example of -
  1. Paronomasia
  2. Simile
  3. Personification
  4. Epic simile
ব্যাখ্যা
• "The moon gazed down on the silent sea." is an example of - Personification.
- Here, The moon is personified as "gazing," a human action, giving it an observing, contemplative role.
- এই বাক্যটি একটি Personification এর উদাহরণ, কারণ এখানে নির্জীব moonকে ব্যক্তিরূপে দান করা হয়েছে, বাস্তবিক অর্থে moon তাকিয়ে থাকতে পারে না, অর্থাৎ একে মানবিক রূপ দেওয়া হয়েছে তাই এটি Personification এর উদাহরণ।

• Personification: (ব্যক্তিরূপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়। 

যেমন:
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
The vessel has been used as a living being.

• অন্যদিকে, 
• Pun or Paronomasia:
- A play upon words which are similar in sound but different in meaning.
অর্থাৎ pun হচ্ছে শব্দের এক মজার ব্যবহার যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।

• ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিকেরা তাদের লেখায় এমনকি তাদের লেখার শিরোনামেও Pun এর ব্যবহার করেছেন।
যেমন - 
- The title of Hemingway's famous novel, Farewell to Arms has a Pun on it.
- এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্রের পাশাপাশি প্রেমিকার হাতকেও বোঝানো হয়েছে।

• Simile:
- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it.
- In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- যেমন: She is as innocent as a lamb.

• Epic simile refers to an open comparison between two dissimilar objects of which one is fairly elaborated.
- এটিকে epic simile বলা হয় কারন the epic poets introduced the tradition of this kind of simile.
- For example, in 'The Iliad' Hector was compared with a boar and a lion.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman & Live MCQ literature.
.
"Here’s the smell of the blood still: all the perfumes of Arabia will not sweeten this little hand." Here 'all the perfumes of Arabia will not sweeten this little hand' is an example of -
  1. Onomatopoeia
  2. Simile
  3. Hyperbole
  4. Apostrophe
ব্যাখ্যা
•"Here’s the smell of the blood still: all the perfumes of Arabia will not sweeten this little hand." Here 'all the perfumes of Arabia will not sweeten this little hand' is an example of - Hyperbole.

• Hyperbole (noun) [uncountable noun, countable noun]
- English Meaning: A way of speaking or writing that makes someone or something sound much bigger, better, smaller, worse, more unusual, etc. than they are.
- Bangla Meaning: অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
-  কোন ব্যক্তি বা বস্তুকে তার বাস্তব অবস্থানের চেয়ে বাড়িয়ে বলা। 

• ইংরেজি সাহিত্যে সাহিত্যিকরা তাদের বিভিন্ন রচনায় Hyperbole এর ব্যাপক প্রয়োগ ঘটিয়েছেন।
- অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়। 
-  প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে কিংবা হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতেও Hyperbole এর ব্যবহার হয়ে থাকে।
- সে কারণে Hyperbole negative or positive দুই রকমই হতে পারে। 

• Here’s the smell of the blood still: all the perfumes of Arabia will not sweeten this little hand.
- এখানে লেডি ম্যাকবেথ রক্তের গন্ধ এতটাই প্রবলভাবে অনুভব করছেন যে তিনি মনে করছেন, আরবের সব সুগন্ধি মিশিয়েও তার হাত থেকে এই রক্তের গন্ধ দূর করা সম্ভব নয়। এটি বাস্তবিকভাবে অসম্ভব এবং একটি অতিরঞ্জিত উক্তি। এর মাধ্যমে তার অপরাধবোধ ও মানসিক সংকটের গভীরতাকে প্রকাশ করা হয়েছে।

• Hyperbole এর আরো কিছু উদাহরণ হচ্ছে -
• "Ten thousand saw I at a glance."

• " I’ll love you, dear, I’ll love you
 Till China and Africa meet,
 And the river jumps over the mountain
 And the salmon sing in the street."

• 'I loved Ophelia: forty thousand brothers. Could not, with all their quantity of love, Make up my sum.'

• অন্যদিকে, 
• Simile
- A simile is an explicit comparison between two different things.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- যেমন: She is as innocent as a lamb.

• Apostrophe: (সম্বোধন অলঙ্কার)
- An address to someone absent or something abstract as if the person or the thing were present.
- অর্থাৎ, অনুপস্থিত কোনো ব্যাক্তি বা বস্তুকে সম্বোধন করে তারঁ উদ্দেশ্যে কিছু বলা।
- By using an apostrophe, a speaker turns from the audience to address a single person or thing.
- এটা এক ধরনের Personification ।
- এখানে লেখক প্রানহীন, নির্জীব বস্তুকে ব্যক্তিরুপে কিংবা অনুপস্থিত ব্যক্তিকে উপস্থিত ব্যক্তিরুপে সম্বোধন করেন।
- In other words, the addressing of a usually absent person or a usually personified thing rhetorically.

• Onomatopoeia: 
- The act of creating or using words that include sounds that are similar to the noises the words refer to.
- আমরা বাংলায় বলি অনুকার অব্যয়। বৃষ্টির ঝমঝম শব্দ, ঘড়ির টিকটিক শব্দ, হাওয়ার শনশন শব্দ ইত্যাদি অনুকার অব্যয়ের উদাহরণ।
- এই ধরণের শব্দ ধ্বণির অণুকরণে গঠিত হয়।
- যেমন: ঘড়ির কাঁটা টিকটক শব্দ করে বলে ইংরেজিতে এটিকে ঘড়ির শব্দের বোঝাতে ব্যবহৃত হয়।
- তাই, এটি Onomatopoeia-এর উদাহরণ।

Source: Live MCQ Lecture and  An ABC of English Literature, Dr M Mofizar Rahman.
.
'A form of prose narrative which comprises wild and horrific incidents' can be termed as -
  1. Regional Novel
  2. Gothic Novel
  3. Picaresque Novel
  4. Epistolary novel
ব্যাখ্যা
• Gothic Novel:
- A form of prose narrative which comprises wild and horrific incidents can be termed as Gothic Novel.
-  ভৌতিক উপাদান এবং ডার্ক থিম সমৃদ্ধ হয় এই উপন্যাসগুলো।
- পাশাপাশি দ্বন্দ্ব, সংঘাত কিংবা উন্মত্ততাও থাকে কাহিনী জুড়ে।
- Example: Wuthering Heights by Emily Bronte. Great Expectations by Charles dickens; Mary Shelley's Frankenstein ইত্যাদি।

• অন্যদিকে, 
• Epistolary novel:
- A novel in the form of letters.
- The narrative of this type of novel is carried forward by letters written by one or more of the characters of that novel.
- Richardson's Pamela is an example.
- অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাসগুলো।

• Picaresque Novel:
- A novel that tells the story of a rascal or knave who moves from place to place for adventures and fights his evil antagonists is called - Picaresque Novel.
- অর্থাৎ, Picaresque Novel বলতে এমন ধরনের Novel বোঝায় যেখানে Novel এর প্রধান চরিত্র  একজন rascal or knave যে এক স্থান থেকে অন্য স্থানে adventures এর জন্য ঘুরে বেড়ায় এবং তার evil antagonist দের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- এই ধরনের Novel গুলো manner এর দিক থেকে realistic এবং aim এর দিক থেকে satiric. 

• Regional novel:
- A novel that depicts in its plot the customs, dialects and ways of life of a specific rural region.
- একজন novelist যিনি regional novel লিখেন তিনি সাধারণত একটি নির্দিষ্ট fictional region কে ভিত্তি করে লিখেন এবং তাঁর সকল novel এর settings এর জন্য সেটিকেই ব্যবহার করেন। 

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and SparkNotes.
১০.
John Keats in his poem 'Endymion' said, "A thing of ___ is a joy forever."
  1. nature
  2. beauty
  3. art
  4. truth
ব্যাখ্যা
• John Keats in his poem Endymion said, "A thing of beauty is a joy forever" 

• Endymion:
- গ্রীক মিথ অনুযায়ী Endymion একজন অনিন্দ্য সুন্দর যুবকের নাম।
- কবিতায় দেখানো হয়েছে Endymion একজন রাখাল যে তার প্রেমিকার সন্ধান করে, যার নাম Cynthia.
- এই কবিতায় কবি truth of beauty এর অনুসন্ধান করেছেন। 
- সৌন্দর্য চিরস্থায়ী এবং সৌন্দর্যের এই চেতনা আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
- কবিতার প্রথম লাইন: A thing of beauty is a joy forever.

- এই কবিতাটি John Keats এর  first long poem.
- কবিতাটিকে poetic epic ও বলা হয়ে থাকে।
- This work is divided into four 1,000-line sections, and its verse is composed in loose rhymed couplets.
• 'A thing of beauty is a joy for ever' এই কবিতাটির প্রথম লাইন।

• John Keats:
- English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- তাকে ‘Poet of beauty’ বলা হয়।

• John Keats's famous poems are:
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci.

Source: Britannica and Poetry Foundation.