পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
বিষয়: English Grammar -------------- Topic: i) Names of the Parts of Paragraphs/Letters/Applications, ii) Sentence Transformation, iii) Clause, iv) Correction, v) Phrase & idioms. [Number Cover - 6]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
Can you explain why the project failed?
Here, is the underlined clause a/ an -
  1. Adjective Clause
  2. Adverbial Clause
  3. Noun Clause
  4. Prepositional Clause
সঠিক উত্তর:
Noun Clause
উত্তর
সঠিক উত্তর:
Noun Clause
ব্যাখ্যা
• Can you explain why the project failed?
- Here is the underlined clause a/ an - Noun Clause.

• Noun Clause যখন verb এর Object হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, where, whom, why, whether, how এবং if দিয়ে শুরু হয়।
- প্রদত্ত sentence টিতে 'why the project failed' Noun clause এর নিয়ম অনুযায়ী Why দ্বারা শুরু হয়েছে এবং understand (verb) এর object হিসেবে ব্যবহার করা হয়েছে।
- উল্লেখ্য Noun Clause যখন transitive Verb এর Object হিসেবে That দিয়ে শুরু হয় তখন That বাদ যায়।

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।
.
The garden is a source of peace and tranquility.
Here, 'of peace and tranquility' is -
  1. Noun phrase
  2. Adverb phrase
  3. Prepositional phrase
  4. none
সঠিক উত্তর:
Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
Prepositional phrase
ব্যাখ্যা
• The garden is a source of peace and tranquility.
- বাগান শান্তি এবং প্রশান্তির এক নির্ভরযোগ্য স্থান।

• "of peace and tranquility" একটি prepositional phrase.
- এটি "of" (preposition) দিয়ে শুরু হয়েছে,
- তারপর রয়েছে "peace and tranquility"- একটি noun phrase.

- সঠিক উত্তর: Prepositional Phrase.

• Prepositional Phrase:
- যে phrase - preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb-এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- এখানে 'of peace and tranquility', Preposition দিয়ে শুরু হয়ে Adjective এর কাজ করছে তাই এটি Prepositional Phrase.

More Examples:
- She wore a necklace of gold and pearls.
- Here, underlinded part is - Prepositional phrase.

- The film tells a story of love and betrayal.
- Here, underlinded part is - Prepositional phrase.

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
.
Which of the following best contributes to cohesion in a paragraph?
  1. Using linking words like “however” and “therefore”
  2. Using a wide range of vocabulary
  3. Adding unrelated facts to support the main idea
  4. Repeating the same word over and over
সঠিক উত্তর:
Using linking words like “however” and “therefore”
উত্তর
সঠিক উত্তর:
Using linking words like “however” and “therefore”
ব্যাখ্যা
• একটি অনুচ্ছেদের মধ্যে সংহতি (cohesion) গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সংযোগকারী শব্দ ব্যবহার, যেমন “however”, “therefore” ইত্যাদি। এই শব্দগুলো বাক্যগুলোর মধ্যে অর্থগত সম্পর্ক স্থাপন করে এবং পাঠককে মূল ধারণার ধাপে ধাপে অগ্রসর হতে সাহায্য করে। অপশন C (“Using linking words like ‘however’ and ‘therefore’”) তাই সবচেয়ে উপযুক্ত উত্তর। 

• বিস্তারিত আলোচনা:
• Cohesion:
- The smooth flow and logical connection between sentences.
- Paragraph লেখার ক্ষেত্রে, cohesion বলতে বোঝায় বাক্যগুলি কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে, এবং paragraph এ একটি অর্থের সুন্দর প্রবাহ তৈরি করে।
- অন্যদিকে coherence সামগ্রিক যৌক্তিক সংগঠন এবং paragraph এর মধ্যে ধারণাগুলির বিকাশের সাথে সম্পর্কিত।
- সুতরাং, Cohesion বাক্যগুলিকে সংযুক্ত করার প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে, অন্যদিকে coherence নিশ্চিত করে যে অনুচ্ছেদটি সম্পূর্ণরূপে অর্থবহ এবং একটি কেন্দ্রীয় চিত্রকে সমর্থন করে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Which sentence uses the idiom "tie the knot" correctly?
  1. She tied the knot on her shoes before jogging.
  2. He tied the knot with weapons when he joined the army.
  3. They tied the knot in a beautiful beach ceremony.
  4. After years of studying, she finally tied the knot with her degree.
সঠিক উত্তর:
They tied the knot in a beautiful beach ceremony.
উত্তর
সঠিক উত্তর:
They tied the knot in a beautiful beach ceremony.
ব্যাখ্যা
• The required answer is - They tied the knot in a beautiful beach ceremony.

• tie the knot (idiom)
English Meaning: to get married.
Bangla Meaning: বিয়ে করা; বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।

Example Sentence:
– They tied the knot in a beautiful beach ceremony.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
She showed me the book which she bought yesterday.
Here, the underlined clause is a/ an -
  1. Adjective Clause
  2. Prepositional Clause
  3. Adverbial Clause
  4. Noun Clause
সঠিক উত্তর:
Adjective Clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective Clause
ব্যাখ্যা
• She showed me the book which she bought yesterday.
- Here, the underlined clause is an - Adjective Clause.
• উল্লিখিত Sentence এ 'which she bought yesterday' হচ্ছে Adjective Clause. কারণ, প্রশ্নে উল্লিখিত বাক্যে Object এর Post modifier হিসেবে এটি Adjective Clause. 

• Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Object (noun) এর post modifier. (subject + verb + Object + adjective clause).
02. Subject (noun) এর post modifier. (Subject + adjective clause + verb + object).

• Note
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

More Examples:
- They visited the park which is famous for its gardens.
- Here, the underlined clause is an - Adjective Clause.

- She bought a dress which fits perfectly.
- Here, the underlined clause is an - Adjective Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
What does the idiom "Take the bull by the horns" mean?
  1. Complain about a situation without acting
  2. Ask someone else to solve a problem
  3. Confront a problem directly and confidently
  4. Avoid a difficult situation
সঠিক উত্তর:
Confront a problem directly and confidently
উত্তর
সঠিক উত্তর:
Confront a problem directly and confidently
ব্যাখ্যা
• The idiom "Take the bull by the horns" means – Confront a problem directly and confidently.

• take the bull by the horns (idiom)
English Meaning: to deal with a difficult situation in a brave and determined way.
Bangla Meaning: সাহসিকতার সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবেলা করা।

Example Sentence:
– She decided to take the bull by the horns and start her own business despite the risks.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
He was too drained to continue the journey. (Compound)
  1. He was very drained and then could not continue the journey.
  2. He was very drained and can not continue the journey.
  3. He was very drained so could continue the journey.
  4. He was very drained and could not continue the journey.
সঠিক উত্তর:
He was very drained and could not continue the journey.
উত্তর
সঠিক উত্তর:
He was very drained and could not continue the journey.
ব্যাখ্যা
Simple: He was too drained to continue the journey.
Compound: He was very drained and could not continue the journey.

• Simple to Compound:
• Simple sentence এ too + adjective + to + verb থাকলে Compound এ too এর স্থলে very এবং to এর স্থলে and বসে।
- Tense অনুযায়ী can not/could not বসে।
- বাকী অংশ বসে।

Simple sentence: Sabbir was too weak to walk.
Compound sentence: Sabbir was very weak and could not walk.
.
What does RSVP on an invitation typically ask the recipient to do?
  1. Bring a gift
  2. Confirm attendance
  3. Dress formally
  4. Arrive early
সঠিক উত্তর:
Confirm attendance
উত্তর
সঠিক উত্তর:
Confirm attendance
ব্যাখ্যা
• আমন্ত্রণপত্রে "RSVP" লেখা থাকলে সাধারণত এটি প্রাপকের কাছ থেকে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া বা উত্তর প্রত্যাশা করে। "RSVP" একটি ফরাসি শব্দগুচ্ছ “Répondez s'il vous plaît”-এর সংক্ষিপ্ত রূপ, যার অর্থ হলো "অনুগ্রহ করে উত্তর দিন।" এর মাধ্যমে আয়োজক জানতে চান আমন্ত্রিত ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা। এতে আয়োজকদের জন্য পরিকল্পনা সহজ হয়, যেমন আসন সংখ্যা নির্ধারণ, খাবারের পরিমাণ ঠিক করা ইত্যাদি। তাই, "RSVP" আসলে অতিথিকে অনুরোধ করে যেন তারা তাদের উপস্থিতি নিশ্চিত করেন। সুতরাং, সঠিক উত্তর হলো: C) Confirm attendance.

• বিস্তারিত আলোচনা:
• RSVP:
- RSVP is an abbreviation of the French phrase "Répondez s'il vous plaît," which means "Please respond."
- It is used on invitations to request that the guest let the host know whether they will attend the event.
- অর্থাৎ, এটি একটি French Phrase -এর abbreviation যার অর্থ হলো please respond/please reply.
- Invitation Card -এ তথা একটি লিখিত আমন্ত্রণের শেষে ব্যবহার করা হয়।
- এটি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে - যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসছে কি আসছে না (confirm attendance) সে সম্পর্কে যেনো প্রাপক কে অভিহিত করে দেয়া হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.
.
Which sentence correctly uses the word "Inevitable"?
  1. Her decision was inevitable after long consideration.
  2. He brushed his inevitable every morning.
  3. Inevitable is what I wear to the gym.
  4. We cooked some inevitable for dinner.
সঠিক উত্তর:
Her decision was inevitable after long consideration.
উত্তর
সঠিক উত্তর:
Her decision was inevitable after long consideration.
ব্যাখ্যা
• The correct answer is - ক) Her decision was inevitable after long consideration.

• Inevitable (Adjective)
English Meaning: Certain to happen and impossible to avoid or prevent.
Bangla Meaning: অবশ্যম্ভাবী; যা এড়ানো যায় না বা যে ঘটনা অবশ্যই ঘটবেই।

• Example Sentences:
- After the storm damaged the bridge, its closure was inevitable for safety reasons.
- With the evidence stacked against him, his resignation seemed inevitable.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) He brushed his inevitable every morning.
- ভুল। এখানে "inevitable" ব্যবহার করা হয়েছে, যা বিশেষণ। কিন্তু "inevitable" কখনো নাম বা বস্তু নির্দেশ করে না, তাই "his inevitable" অর্থগত ও ব্যাকরণগত দিক থেকে ভুল।
- "Inevitable" কোনো বস্তু নয়, তাই "brush" করার সঙ্গে এটি মেলে না।

গ) Inevitable is what I wear to the gym.
- ভুল। এখানে "inevitable"কে কোনো পোশাকের নামে ব্যবহার করা হয়েছে, যা অপ্রাসঙ্গিক।
- "Inevitable" শব্দটি এমন কোনো বস্তু বা পোশাক নির্দেশ করে না।

ঘ) We cooked some inevitable for dinner.
- ভুল। "Inevitable" কোনো খাবারের নাম নয়, তাই রান্নার প্রসঙ্গে এর ব্যবহার ভুল।
- বাক্যে "inevitable" ব্যবহার অর্থগত ও প্রসঙ্গগতভাবে অযথা ও অসঙ্গত।

Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১০.
Choose the correct sentence.
  1. He had better taken an umbrella.
  2. He had better took an umbrella.
  3. He had better taking an umbrella.
  4. He had better take an umbrella.
সঠিক উত্তর:
He had better take an umbrella.
উত্তর
সঠিক উত্তর:
He had better take an umbrella.
ব্যাখ্যা
• Correct sentence: He had better take an umbrella.

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- We had better check the weather before going hiking.
- You had better be careful with that glass vase.
- I had better get some sleep—I have a big day tomorrow.
১১.
Pablo Picasso is one of the most brilliant artists. (Positive)
  1. Very few artists are as brilliant as Pablo Picasso.
  2. No other artist are as brilliant as Pablo Picasso.
  3. No other artists are as brilliant as Pablo Picasso.
  4. Very few artist are as brilliant as Pablo Picasso.
সঠিক উত্তর:
Very few artists are as brilliant as Pablo Picasso.
উত্তর
সঠিক উত্তর:
Very few artists are as brilliant as Pablo Picasso.
ব্যাখ্যা
Superlative: Pablo Picasso is one of the most brilliant artists.
Positive: Very few artists are as brilliant as Pablo Picasso.

• One of the যুক্ত Superlative Degree কে Positive Degree করার নিয়ম:
- Very few বসে।
- Superlative Adjective এর পর থেকে বাকি অংশ বসে।
- Verb এর Plural form বসবে।
- As/So + Superlative Adjective positive form + As
- প্রদত্ত Sentence এর Subject বসে।

Superlative: Iron is one of the most useful metals.
Positive: Very few metals are as useful as iron.
১২.
Work while the music plays.
The underlined part is an example of -
  1. Principal clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
• Work while the music plays.
- The underlined part is an example of - Adverb clause.

• প্রদত্ত বাক্যে - while the music plays- clause টি verb 'Work' কে modify করছে।
- Speak verb টিকে when বা কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে, while everyone is listening.
- সময় নির্দেশ করছে বিধায় এটি averb clause of time.
- Before, after, since, when, wherever, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।

• Adverb clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
- Adverbial clause সাধারণত complex sentence এর verb, adjective বা adverb কে modify করে, অর্থাৎ adverb এর মত কাজ করে।

More Examples:
- Run while the sun is shining.
- Here, the underlined clause is an - Adverb clause.

- Wait while I get ready.
- Here, the underlined clause is an - Adverb clause.
১৩.
Select the most suitable formal salutation when the recipient’s name is unknown:
  1. Hello friend,
  2. To whom it may concern,
  3. Yo!,
  4. Cheers,
সঠিক উত্তর:
To whom it may concern,
উত্তর
সঠিক উত্তর:
To whom it may concern,
ব্যাখ্যা
• যখন প্রাপকের নাম জানা না থাকে, তখন সবচেয়ে উপযুক্ত অফিসিয়াল সালামেশন হলো "To whom it may concern,". এটি একটি প্রচলিত এবং শ্রদ্ধাশীল অভিবাদন যা আনুষ্ঠানিক চিঠিপত্র বা ইমেইলে ব্যবহৃত হয়। এটি সাধারণত অফিসিয়াল যোগাযোগে ব্যবহার করা হয় যখন প্রাপকের পরিচয় অজানা বা অস্পষ্ট থাকে। অন্যদিকে, "Hello friend," বেশ অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূর্ণ, "Yo!" খুবই অলঙ্ঘনীয় এবং অভদ্র, আর "Cheers," সাধারণত বন্ধুত্বপূর্ণ সমাপ্তি হিসেবে ব্যবহৃত হয়। তাই, প্রাপকের নাম জানা না থাকলে প্রথম বিকল্পই সবচেয়ে যথোপযুক্ত এবং গ্রহণযোগ্য।

• বিস্তারিত আলোচনা:

• Formal Letter:
- একটি Formal/ Official Letter/ Application এর ৬টি অংশ থাকে।যথা:
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient.
2. Salutation (সম্বোধন): যেমন: Dear Sir/Madam.
3. Body (মূল বক্তব্য).
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir.
5. Signature of the Writer.
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৪.
Though the man has many assets, he wants more. (make it simple)
  1. In spite of his having many assets, the man wants more.
  2. Despite of his having many assets, he wants more.
  3. In spite of his being many assets, he wants more.
  4. Because of his having many assets, he wants more.
সঠিক উত্তর:
In spite of his having many assets, the man wants more.
উত্তর
সঠিক উত্তর:
In spite of his having many assets, the man wants more.
ব্যাখ্যা
• Though/ Although Clause- এ has/ have/ had থাকলে সে ক্ষেত্রে Complex Sentence কে Simple Sentence এ রূপান্তরের নিয়ম:
- Though/ Although এর পরিবর্তে Despite/ Inspite of বসে।
- Subject অনুসারে এর Possessive form বসে।
- has/ have/ had এর পরিবর্তে having বসে।
- প্রদত্ত Sentence এর বাকী অংশ বসবে।

Complex Sentence: Though the man has much assets, he wants more.
Simple Sentence: In spite of his having much assets, he wants more.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৫.
She’s very talented, but unfortunately, she always seems to ________ when it matters most.
  1. drop the ball
  2. bend over backward
  3. jump the gun
  4. hit the ground running
সঠিক উত্তর:
drop the ball
উত্তর
সঠিক উত্তর:
drop the ball
ব্যাখ্যা
• Complete Sentence: She’s very talented, but unfortunately, she always seems to drop the ball when it matters most.
- Bangla Meaning: সে খুব মেধাবী, তবে দুর্ভাগ্যবশত, যখন সবচেয়ে জরুরি তখনই সে ভুল করে বসে।

অপশন আলোচনা:
ক) drop the ball:
- অর্থ: ভুল করা বা দায়িত্বে অবহেলা করা, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়।
- উদাহরণ: He was doing great, but he dropped the ball during the final presentation.
- এই বাক্যে প্রাসঙ্গিক কারণ এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় সে ভুল করে বা ব্যর্থ হয়, যা “drop the ball” এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।

খ) bend over backward:
- অর্থ: খুব কঠোর পরিশ্রম করা বা অতিরিক্ত চেষ্টা করা কারো জন্য।
- উদাহরণ: She bent over backward to help her team finish the project.
- এই phrase এই বাক্যের সাথে মানানসই নয়, কারণ এখানে ভুল বা ব্যর্থতার কথা বলা হচ্ছে, অতিরিক্ত চেষ্টা করার কথা নয়।

গ) jump the gun:
- অর্থ: আগে থেকেই কিছু করা বা সময়ের আগে শুরু করা।
- উদাহরণ: Don’t jump the gun and start the meeting without the manager.
- এই phrase মানায় না, কারণ বাক্যে ভুল বা ব্যর্থতার কথা বলা হয়েছে, অগ্রিম কাজ করার কথা নয়।

ঘ) hit the ground running:
- অর্থ: খুব দ্রুত এবং প্রস্তুত হয়ে কাজ শুরু করা।
- উদাহরণ: The new employee hit the ground running from day one.
- এখানে অর্থের মিল নেই, কারণ বাক্যে ব্যর্থতা বা ভুলের কথা বলা হয়েছে, দ্রুত কাজ শুরু করার কথা নয়।

সঠিক উত্তর: ক) drop the ball.
- কারণ: বাক্যে বলা হয়েছে সে প্রতিভাবান হলেও গুরুত্বপূর্ণ সময়ে ভুল করে বা ব্যর্থ হয়, যা “drop the ball” এর সঠিক অর্থ।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
By taking physical exercise, you may be robust. [complex]
  1. You take physical exercise, so you may robust.
  2. If you take physical exercise, so you may be robust.
  3. If you take physical exercise, you may be robust.
  4. You take physical exercise, you may be robust.
সঠিক উত্তর:
If you take physical exercise, you may be robust.
উত্তর
সঠিক উত্তর:
If you take physical exercise, you may be robust.
ব্যাখ্যা
Simple: By taking physical exercise, you may be robust
Complex: If you take physical exercise, you may be robust.

• By/ In case of যুক্ত simple sentence টি যদি Modal auxiliary যোগে গঠিত হয়, তবে তা complex sentence এ পরিণত করার নিয়ম:
-  By/in case of এর পরিবর্তে  If বসে + 
- Subject বসে +
- Verb বসে + 
- Adjective /Noun বসে + 
- Comma বসে + 
- অপর বাক্যটি বসে
- আর মূল Clause টি Future/ Present হলে If যুক্ত Clause টি Present Tense হয়।

Simple: By working hard, you will shine in life.
Complex: If you work hard, you will shine in life.
১৭.
What does the idiom "wear and tear" most closely mean?
  1. Sudden damage caused by an accident
  2. Normal damage caused by regular use
  3. Completely new and unused condition
  4. Careful preservation and maintenance
সঠিক উত্তর:
Normal damage caused by regular use
উত্তর
সঠিক উত্তর:
Normal damage caused by regular use
ব্যাখ্যা
• The idiom "wear and tear" means – Normal damage caused by regular use.

• wear and tear (idiom)
English Meaning: damage that naturally and inevitably occurs as a result of normal use.
Bangla Meaning: নিয়মিত ব্যবহারের ফলে স্বাভাবিকভাবে যে ক্ষয় বা ক্ষতি হয়।

Example Sentence:
- The insurance policy does not cover damage from normal wear and tear.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
She danced like no one was watching.
The underlined part is an example of -
  1. Adverb clause
  2. Noun clause
  3. Principal clause
  4. Adjective clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
• She danced like no one was watching.
- The underlined part is an example of - Adverb clause.
- এটি মূলত Adverb clause of manner.
- উক্ত বাক্যে সে কিভাবে হাঁটছে তা নির্দেশ করছে বিধায় এটি adverb clause of manner হয়েছে।

• Adverb clause:
- যে subordinate clause কোন বাক্যে adverb এর মত কাজ করে তাকে Adverb clause বলে।
- Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

• Adverb clause of manner কোন কাজ কীভাবে ঘটলো তা নির্দেশ করে।
- Sub-ordinate clause টি যদি how, as, as if, like দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of manner অথবা Verb কে How দিয়ে প্রশ্ন করলে Adverb Clause of Manner পাওয়া যায়।

More Examples:
- She cooks like she was born to do it.
- Here, the underlined clause is an - Adverb clause.

- He behaves like he owns the place.
- Here, the underlined clause is an - Adverb clause.
১৯.
In which sentence is the use of “ephemeral” incorrect or awkward?
  1. The diamond’s value was ephemeral.
  2. The sunset’s colors were ephemeral.
  3. Their fame turned out to be ephemeral.
  4. Life’s most beautiful moments are often ephemeral.
সঠিক উত্তর:
The diamond’s value was ephemeral.
উত্তর
সঠিক উত্তর:
The diamond’s value was ephemeral.
ব্যাখ্যা
• The correct answer is - ক) The diamond’s value was ephemeral.

• Ephemeral (Adjective)
English Meaning: Lasting for a very short time.
Bangla Meaning: অতি ক্ষণস্থায়ী; ক্ষণিকের জন্য স্থায়ী।

• Example Sentences:
- The beauty of a butterfly is ephemeral.
- Their romance was passionate but ephemeral.
- Spring flowers are ephemeral in nature.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) The sunset’s colors were ephemeral.
- সঠিক। সূর্যাস্তের রঙ সাধারণত খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়, তাই এখানে “ephemeral” শব্দটির ব্যবহার একেবারে যথাযথ।

গ) Their fame turned out to be ephemeral.
- সঠিক। খ্যাতি অনেক সময় অস্থায়ী হয় — অল্প সময়েই আসে, আবার চলে যায়। তাই এখানে “ephemeral” শব্দের ব্যবহার উপযুক্ত।

ঘ) Life’s most beautiful moments are often ephemeral.
- সঠিক। জীবনের সুন্দর মুহূর্তগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয় না, তাই “ephemeral” শব্দের ব্যবহার যথার্থ।

• ভুল ব্যবহার:
ক) The diamond’s value was ephemeral.
- এখানে “ephemeral” শব্দের ব্যবহার অসঙ্গতিপূর্ণ বা awkward।
- “Ephemeral” সাধারণত সময়-নির্ভর কোনোকিছুর জন্য ব্যবহৃত হয়, যেমন অনুভূতি, মুহূর্ত, রঙ, খ্যাতি ইত্যাদি — যা প্রকৃতিগতভাবে অল্প সময় স্থায়ী হয়।
- কিন্তু হীরার মূল্য সাধারণত ক্ষণস্থায়ী নয়, বরং স্থায়ী বা দীর্ঘমেয়াদে টিকে থাকে।
- হীরার মূল্য পরিবর্তনশীল হতে পারে, তবে সেটিকে “ephemeral” বলা সঠিক নয়। এর পরিবর্তে “unstable”, “fluctuating”, বা “volatile” শব্দ ব্যবহার করলে অর্থবোধক হতো।
- তাই, এই বাক্যে ephemeral ব্যবহার প্রাসঙ্গিক বা স্বাভাবিক নয়।

Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary.
২০.
Choose the correct one.
  1. I felt as if I had been made a terrible mistake.
  2. I felt as if I make a terrible mistake.
  3. I felt as if I had made a terrible mistake.
  4. I felt as if I had make a terrible mistake.
সঠিক উত্তর:
I felt as if I had made a terrible mistake.
উত্তর
সঠিক উত্তর:
I felt as if I had made a terrible mistake.
ব্যাখ্যা
• Complete sentence: I felt as if I had made a terrible mistake.

• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন:
- He speaks as if he were mad.
- He talks as though he were a child.

- As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়। যেমন:
- He ran away as if he had committed a crime.
- They stared at her as if she had said something shocking.
- You spoke as if you had met him already.
২১.
The New York-Los Angeles highway is one of the busiest highways in USA. (Make it comparative)
  1. Very few highways are busier than the New York-Los Angeles highway.
  2. The New York-Los Angeles highway is busier than other highways in USA.
  3. The New York-Los Angeles highway is busier than most other highways in USA.
  4. The New York-Los Angeles highway is busier than all other highways in USA.
সঠিক উত্তর:
The New York-Los Angeles highway is busier than most other highways in USA.
উত্তর
সঠিক উত্তর:
The New York-Los Angeles highway is busier than most other highways in USA.
ব্যাখ্যা
• Superlative: The New York-Los Angeles highway is one of the busiest highways in USA.
• Comparative: The New York-Los Angeles highway is busier than most other highways in USA.

• One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree করার নিয়ম:
- প্রথমে প্রদত্ত Sentence- এর Subject ও Verb বসে,
- One of the উঠে যায়,
- Superlative Degree -এর Comparative form বসে,
- than most other/than many other বসে,
- প্রদত্ত Sentence -এর বাকী অংশ বসে।

• Structure: Subject (Subject 1) + Verb + Superlative Degree এর Comparative form + than most other + প্রদত্ত Sentence এর বাকী অংশ।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২২.
Which of the following is an example of a postscript?
  1. Dear John,
  2. P.S. Don’t forget to bring your book.
  3. Sincerely,
  4. Thank you for your time.
সঠিক উত্তর:
P.S. Don’t forget to bring your book.
উত্তর
সঠিক উত্তর:
P.S. Don’t forget to bring your book.
ব্যাখ্যা
• পোস্টস্ক্রিপ্ট হল এমন একটি অংশ যা মূল চিঠি লেখার পরে অতিরিক্ত কিছু যোগ করার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত "P.S." দিয়ে শুরু হয় এবং চিঠির শেষে লেখা হয়, যেখানে লেখক কিছু গুরুত্বপূর্ণ কিন্তু চিঠির মূল অংশে উল্লেখ না করা তথ্য বা বার্তা যোগ করে। অপশন গুলোর মধ্যে, "C) P.S. Don’t forget to bring your book." হলো পোস্টস্ক্রিপ্টের উদাহরণ, কারণ এটি "P.S." দিয়ে শুরু এবং চিঠির শেষের অতিরিক্ত বার্তা দেয়। অন্যগুলো যেমন "Dear John," (চিঠির শুরু), "Sincerely," (চিঠির শেষের স্বাক্ষর আগে ব্যবহার) এবং "Thank you for your time." (ধন্যবাদ জ্ঞাপনের অংশ) পোস্টস্ক্রিপ্ট নয়।

• বিস্তারিত আলোচনা:

• Postscript (n) (সংক্ষেপে PS): 
- An additional remark at the end of a letter, after the signature and introduced by ‘PS’.
- an extra piece of information about an event that is added after it has happened.
- বাংলা অর্থ - পুনশ্চ।
- It comes from the Latin - postscriptum, which literally means “written after.”
- An extra message added at the end of a letter after it is signed.
- চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলী; পুনশ্চ; অতিরিক্ত বা সর্বশেষ তথ্য।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Choose the correct sentence.
  1. Let’s have a look at the plans, won’t we?
  2. Let’s have a look at the plans, do we?
  3. Let’s have a look at the plans, shall we?
  4. Let’s have a look at the plans, don’t we?
সঠিক উত্তর:
Let’s have a look at the plans, shall we?
উত্তর
সঠিক উত্তর:
Let’s have a look at the plans, shall we?
ব্যাখ্যা
• Complete Sentence: Let’s have a look at the plans, shall we?

• Let যুক্ত imperative sentence এর tag question করার নিয়ম:
- Let এরপর 's থাকলে বুঝতে হবে যে 's দ্বারা us কে বুঝানো হয়েছে।
- "Let’s" (Let us) দ্বারা suggestion বা প্রস্তাব বোঝালে tag question -এ  "shall we" ব্যবহার করা হয়।
- তবে প্রস্তাব না বোঝালে will you বসে।
- সুতরাং, tag question এর নিয়ম অনুসারে সঠিক উত্তর হলো: shall we.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৪.
The fact that metals expand when heated is useful in engineering.
Here 'that metals expand when heated' is an example of -
  1. Adjective Clause
  2. Adverbial Clause
  3. Noun clause
  4. Principal Clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• The fact that metals expand when heated is useful in engineering.
- Here 'that metals expand when heated' is an example of - Noun clause.
- Noun বা pronoun এর apposition হিসেবে- News, Belief, Fact, Rumour ইত্যাদি এরপর Noun in apposition হিসেবে Noun Clause হয়।
- Noun in apposition হিসেবে Clause টি that দ্বারা শুরু হয়।
- তাই 'that metals expand when heated' একটি Noun clause.

• উল্লেখ্য, Apposition হল কোন Noun/ pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা।
- এই অতিরিক্ত তথ্য noun/pronoun কে modify করে না। তাই তা adjective clause হবে না।

• Noun clause:
- যে সব subordinate clause noun এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition- এর কাজ করে থাকে তাদেরকে বলে noun clause.
- Nouns clauses are used when a single word isn't enough.

• Noun clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Transitive verb এর object হিসেবে।
- Linking verb এর পরে complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।
- Noun বা pronoun এর apposition হিসেবে।

More Examples:
- The fact that ice floats on water is due to its lower density.
- Here, the underlined clause is an - Noun Clause.

- The fact that all living organisms need water to survive highlights the importance of clean water.
- Here, the underlined clause is an - Noun Clause.

--------------
• Clause ও phrase এর পার্থক্য:
- Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না। অন্য কথায় Clause এর মধ্যে Verb - Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।
২৫.
Choose the best option.
The manager gave his team a ________ speech to motivate them before the deadline.
  1. tongue-in-cheek
  2. candid
  3. deadpan
  4. pep talk
সঠিক উত্তর:
pep talk
উত্তর
সঠিক উত্তর:
pep talk
ব্যাখ্যা
• Complete Sentence: The manager gave his team a pep talk speech to motivate them before the deadline.
- Bangla Meaning: সময়সীমার আগেই দলকে উদ্দীপনা জোগাতে ম্যানেজার একটি প্রেরণামূলক কথা বললেন।

Options Discussion:
ক) tongue-in-cheek:
- অর্থ: রসিক বা ব্যঙ্গাত্মক ভাষণ বা মন্তব্য।
- উদাহরণ: His comment was tongue-in-cheek, so don’t take it seriously.
- এই বাক্যে প্রাসঙ্গিক নয়, কারণ ম্যানেজার একটি প্রেরণাদায়ক ভাষণ দিয়েছেন, ব্যঙ্গাত্মক নয়।

খ) candid:
- অর্থ: সরল, স্পষ্ট ও সত্যবাদী কথা বলা।
- উদাহরণ: She gave a candid opinion about the project.
- যদিও এটি সত্য বলার সাথে সম্পর্কিত, কিন্তু প্রেরণাদায়ক বক্তব্যের জন্য যথার্থ নয়।

গ) deadpan:
- অর্থ: নির্লিপ্ত বা আবেগহীন ভঙ্গিতে কথা বলা।
- উদাহরণ: He delivered a deadpan joke that no one laughed at.
- এই শব্দটি হাস্যরসাত্মক, কিন্তু আবেগহীন বক্তৃতার জন্য ব্যবহৃত হয়, তাই এখানে ভুল।

ঘ) pep talk:
- সঠিক উত্তর।
- অর্থ: উৎসাহব্যঞ্জক বা প্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তৃতা।
- উদাহরণ: Before the game, the coach gave the team a pep talk to boost their confidence.
- এই বাক্যে ম্যানেজার তার টিমকে প্রেরণা দিতে একটি উৎসাহমূলক বক্তৃতা দিয়েছেন, তাই এটি সঠিক।

- Final Answer: ঘ) pep talk.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
No other flower is as beautiful as the daisy in the garden. (Superlative)
  1. The daisy is the most beautiful flower in garden.
  2. The daisy is the most beautiful flowers in the garden.
  3. The daisy is one of the most beautiful flower in the garden.
  4. The daisy is the most beautiful flower in the garden.
সঠিক উত্তর:
The daisy is the most beautiful flower in the garden.
উত্তর
সঠিক উত্তর:
The daisy is the most beautiful flower in the garden.
ব্যাখ্যা
Positive: No other flower is as beautiful as the daisy in the garden.
Superlative: The daisy is the most beautiful flower in the garden.

• Positive sentence এ No other থাকলে Superlative করতে হলে -
- প্রথমে no other বাদ যাবে।
- এরপর the + superlative degree বসবে।
- এর পাশাপাশি Subject - Object এবং Object - Subject হয়ে বসবে।

Positive: No other person is as good as Kabir in the team.
Superlative: Kabir is the best person in the team.
২৭.
In a formal letter, what is typically written just below the salutation?
  1. Signature
  2. Subject
  3. Date
  4. Greeting
সঠিক উত্তর:
Subject
উত্তর
সঠিক উত্তর:
Subject
ব্যাখ্যা
• Formal চিঠিতে সাধারণত সালুটেশন বা সম্ভাষণের ঠিক নিচে কী লেখা হয় তা হলো বিষয়বস্তু বা সাবজেক্ট। বিষয় অংশে চিঠির মূল বিষয় সংক্ষেপে উল্লেখ করা হয়, যাতে পাঠক সহজেই বুঝতে পারে চিঠির উদ্দেশ্য কী। এটি চিঠির গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি পাঠকের মনোযোগ আকর্ষণ করে এবং চিঠির প্রধান বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেয়। তাই, formal চিঠিতে সালুটেশনের নিচে সাধারণত ‘Subject’ লেখা হয়। তাই সঠিক উত্তর হলো C) Subject। অন্যান্য অপশন যেমন Greeting, Date, Signature আলাদা জায়গায় লেখা হয়।

• বিস্তারিত আলোচনা:

• চিঠির বিভিন্ন অংশ -
1. Heading,
2. Salutation,
3. Subject,
4. Body of the Letter,
5. subscription,
6. signature.

1. Heading (শিরোনাম) -
- লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরিভাগে লেখা হয়।

2. Salutation (সম্ভাষণ/সম্বোধন) -
এই অংশে যার কাছে পত্র লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
বামদিকে, Heading থেকে একটু নিচে Capital Letter দিয়ে শুরু, শেষে কমা থাকে।
উদাহরণ:
আত্মীয়: My dear Father,
বন্ধু: My dear Karim,
অপরিচিত: Sir, Madam,
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen.

3. Subject (চিঠির মূল বিষয়) -
- সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।

4. Body of the Letter (মূল অংশ) -
- বিস্তারিত বক্তব্য থাকে কাজেই এই অংশ সবচেয়ে প্রয়োজনীয়।
- এক বা একাধিক Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
- সম্ভাষণের একটু নিচে ডানদিকে সরিয়ে Capital Letter ব্যবহার করে এই অংশের প্রথম লাইনটি আরম্ভ করতে হয়।

5. Subscription (বিদায় বক্তব্য) -
- মূল চিঠি শেষ হলে বক্তব্যের শেষ লাইনের ঠিক নিচে ডানদিকে লেখকের দস্তখতের ঠিক উপরে আলাদা লাইনে এটি লিখতে হয়।
- উদাহরণ:
আত্মীয়: Your affectionate son,
বন্ধু: Yours sincerely,
অপরিচিত: Yours truly, Yours faithfully,
শিক্ষক: Your most obedient pupil.

6. Signature (দস্তখত/স্বাক্ষর) -
- Subscription-এর নিচে, ডানদিকে লেখকের Signature করতে হবে।

7. Superscription (প্রাপকের ঠিকানা) -
- এই অংশে প্রাপকের সম্পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লিখতে হয়।

Source: BBS Program, Bangladesh Open University.