পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি লিখেছেন -
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  2. খ) নাথিনিয়েল ব্রাশি হ্যালহ্যাড
  3. গ) মানোএল দা আস্‌সুম্পসাঁউ
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
খ) নাথিনিয়েল ব্রাশি হ্যালহ্যাড
উত্তর
সঠিক উত্তর:
খ) নাথিনিয়েল ব্রাশি হ্যালহ্যাড
ব্যাখ্যা
নাথিনিয়েল ব্রাশি হ্যালহ্যাড (১৭৫১-১৮৩০)-
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা নাথিনিয়েল ব্রাশি হ্যালহ্যাড৷ তার রচিত গ্রন্থটির নাম 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' (১৭৭৮)। গ্রন্থটি মূলত ইংরেজী ভাষায় রচিত। তবে দৃষ্টান্ত দেবার সময় এর কিছু অংশ বাংলা লিপিতে মুদ্রিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'অশনি সংকেত' –উপন্যাসটির পটভূমি কোনটি?
  1. ক) '৭১ এর মুক্তিযুদ্ধ
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) দুর্ভিক্ষ
  4. ঘ) সামাজিক ব্যাধি
সঠিক উত্তর:
গ) দুর্ভিক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্ভিক্ষ
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'অশনি সংকেত' -এর পটভূমি দ্বিতীয় মহাযুদ্ধের বিষময় ফল ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষের করাল গ্রাস গ্রাম বাংলায় কীভাবে বিস্তার লাভ করেছে তার নিখুঁত বর্ণনা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন এই উপন্যাসটি। এটা প্রথম প্রকাশ হয় ১৯৫৯ সালে। তবে পুস্তকাকারে প্রকাশের ১৯৪৪-৪৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাসিক 'মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত।
তার রচিত অন্যান্য উপন্যাস-
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আরণ্যক (১৯৩৮),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯),
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা হিসেবে কে চিরস্মরণীয়?
  1. ক) নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড
  2. খ) মনােএল দা আসসুম্পসাঁউ
  3. গ) রাজা রামমোহন রায়
  4. ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর:
খ) মনােএল দা আসসুম্পসাঁউ
উত্তর
সঠিক উত্তর:
খ) মনােএল দা আসসুম্পসাঁউ
ব্যাখ্যা

মনােএল দা আসসুম্পসাঁউ ছিলেন একজন খ্রিষ্টান ধর্মযাজক। জাতিতে ছিলেন পর্তুগিজ। তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
রচয়িতা।

মনােএলের আগে কেউ বাংলা ভাষার ব্যাকরণ লেখেন নি। ১৭৪৩ খ্রিষ্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন শহরে রােমান লিপিতে মনােএল দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন। গ্রন্থ দুটি হলাে :
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' এবং 'ভােকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পােরতুগিজ'। এর মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ ভােকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পােরতুগিজ মূলত অভিধান গ্রন্থ। তবুও এই গ্রন্থেই মনােএল অতি সংক্ষেপে বাংলা ভাষার ব্যাকরণ একটি অধ্যায়ে সংযােজন করেন। এটাকেই মনােএলের ব্যাকরণ বলে এবং এ কারণেই তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

অন্যদিকে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা নাথিনিয়েল ব্রাশি হ্যালহ্যাড৷ তার রচিত গ্রন্থটির নাম 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' (১৭৭৮)। গ্রন্থটি মূলত ইংরেজী ভাষায় রচিত। তবে দৃষ্টান্ত দেবার সময় এর কিছু অংশ বাংলা লিপিতে মুদ্রিত হয়৷
রামমােহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। রামমােহন রচিত ব্যাকরণ গ্রন্থের নাম 'গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'সভ্যতা' ও 'সুখ' গদ্যগ্রন্থগুলির রচয়িতা কে?
  1. ক) নবীনচন্দ্র সেন
  2. খ) নিলীমা ইব্রাহিম
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) মোতাহের হোসেন চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা

মােতাহের হােসেন চৌধুরী:
তিনি মূলত বিশিষ্ট গদ্যশিল্পী ছিলেন।
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর রচিত গদ্যগ্রন্থগুলাের নাম :
- সংস্কৃতি-কথা (১৯৫৮)
- সভ্যতা (১৯৬৫)
- সুখ (১৯৬৮)

তিনি সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ দেন 'সংস্কৃতি-কথা' প্রবন্ধে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'আনোয়ারা' —এ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) ফররুখ আহমেদ
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) মোহাম্মদ নজিবর রহমান
  4. ঘ) মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা

মোহাম্মদ নজিবর রহমান: তিনি ছিলেন মূলত ঔপন্যাসিক।

তার রচিত উপন্যাস -
- আনোয়ারা
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি (১৯১৭),
- পরিণাম (১৯১৮),
- গরীবের মেয়ে (১৯২৩),
- দুনিয়া আর চাই না (১৯২৪)৷


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর