পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes১২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩
সিলেবাস
"Exam - 53 Bangla - 2 Topic: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ, শব্দজোড় (সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ) ইত্যাদি।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
'আজকাল শহরের অনেকেই কুলোপনা চক্করের দলে পড়েছেন।' - এখানে 'কুলোপনা চক্কর' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. উচ্ছৃঙ্খল
  2. অত্যন্ত কৃপণ
  3. সাড়হীন আড়ম্বর
  4. অনভিজ্ঞ
ব্যাখ্যা
• 'আজকাল শহরের অনেকেই কুলোপনা চক্করের দলে পড়েছেন।' - এখানে 'কুলোপনা চক্কর' বাগ্‌ধারাটির অর্থ - 'সাড়হীন আড়ম্বর'।

অন্যদিকে, 
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - 'উচ্ছৃঙ্খল',
• 'কিপটের জাসু' বাগ্‌ধারাটির অর্থ - 'অত্যন্ত কৃপণ',
• 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ - 'অনভিজ্ঞ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন শব্দার্থটি সঠিক নয়?
  1. সুরভি-সুভাস
  2. সাক্ষর-দস্তখত
  3. সন- বৎসর
  4. উষ্ণীষ-পাগড়ি
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) সুরভি-সুভাস ও খ) সাক্ষর-দস্তখত
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------- 

• 'সাক্ষর' শব্দের অর্থ- অক্ষর জ্ঞানসম্পন্ন,  
আবার,
'স্বাক্ষর' শব্দের অর্থ- 'দস্তখত'। 

অন্যদিকে,
• 'সুরভি' শব্দের অর্থ- সুবাস, 
আবার, 'সুরভী' শব্দের অর্থ- 'পৃথিবী'। 

• উষ্ণীষ শব্দের অর্থ- পাগড়ি।

• 'সন' শব্দের অর্থ- 'বৎসর', 
'শন' শব্দের অর্থ- 'তৃণবিশেষ'। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'ইনকিলাব' শব্দের অর্থ কী?
  1. বিপ্লব
  2. বিদ্রোহ
  3. আন্দোলন
  4. সবগুলো
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'ইনকিলাব' (বিশেষ্য) - আরবি শব্দ। 

• শব্দের অর্থ -
- বিপ্লব;
- বিদ্রোহ,
- আন্দোলন। 

উল্লেখ্য,  
- বিপ্লব: দেশের শাসনব্যবস্থা বা সমাজব্যবস্থায় দ্রুত ও আমূল পরিবর্তন, কোনো সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন। 
- আন্দোলন: বিক্ষোভ; আলোড়ন, বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য প্রচার বা আলোচনা দ্বারা উত্তেজনা সৃষ্টি করা (যেমন - ভাষা আন্দোলন)।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'ধীমান' এর প্রতিশব্দ -
  1. শান্ত
  2. বিশুদ্ধ
  3. বুদ্ধিমান
  4. ছদ্মবেশী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ধীমান' এর প্রতিশব্দ - 'বুদ্ধিমান'।
----------------
• আরো কিছু শব্দার্থ:
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'কামিন' শব্দের অর্থ কী?
  1. গাছের পাতা
  2. নারী শ্রমিক
  3. পত্রঝরা
  4. পত্রমোচী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'কামিন' শব্দের অর্থ- নারী শ্রমিক। 

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘জরা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. যৌবন
  2. বৃদ্ধ
  3. জীর্ণ
  4. শীর্ণ
ব্যাখ্যা
• জরা শব্দের অর্থ – বার্ধক্যজনিত দুর্বল অবস্থা, জীর্ণতা, স্থবিরতা।
- এর বিপরীত শব্দ — যৌবন।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা - প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ - সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত। 
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - অসংযত।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সাপ' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. আশীবিষ
  2. নাগ
  3. ফণী
  4. মৃগরাজ
ব্যাখ্যা
• 'সাপ' শব্দের কিছু প্রতিশব্দ শব্দ:
- সৰ্প, ফণী, নাগ, ভুজগ, আশীবিষ, বিষধর, পন্নগ ইত্যাদি।
 
অন্যদিকে,
'সিংহ' শব্দের প্রতিশব্দ শব্দ: মৃগরাজ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন শব্দজোড় ভিন্নার্থক?
  1. লোচন : নেত্র
  2. পাষাণ : পাথর
  3. আত্মজ : দুলাল
  4. আসক্তি : আসত্তি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'আসক্তি' শব্দের অর্থ- গভীর অনুরাগ,
অন্যদিকে,
'আসত্তি' শব্দের অর্থ- নৈকট্য।

অন্য অপশনের, শব্দগুলো পরস্পর প্রতিশব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
.
'সর্গ' ও 'স্বর্গ'- এই শব্দ দুটির মধ্যে পার্থক্য হয় কোন ক্ষেত্রে?
  1. বানানে
  2. উচ্চারণে
  3. অর্থে
  4. বানানে ও অর্থে
ব্যাখ্যা
• 'সর্গ' শব্দের অর্থ- অধ্যায়।

অন্যদিকে,
'স্বর্গ' শব্দের অর্থ - বেহেশ্‌ত।

• শব্দ দুটির মধ্যে বানানে ও অর্থে পার্থক্য রয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
১০.
'বসুমতী' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. সূর্য
  2. কন্যা
  3. পৃথিবী
  4. মেঘমালা
ব্যাখ্যা
• 'বসুমতী' শব্দের প্রতিশব্দ - পৃথিবী।

অন্যদিকে, 
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১১.
'স্বাদ' ও 'সাধ' শব্দ দুটির অর্থ যথাক্রমে -
  1. ফল, ইচ্ছা
  2. আস্বাদ, ইচ্ছা
  3. আস্বাদ, বিয়ে
  4. ভূমিকা, শখ
ব্যাখ্যা
• 'স্বাদ' ও 'সাধ' শব্দজোড়ের অর্থ যথাক্রমে - আস্বাদ, ইচ্ছা। 
------------------- 
• শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

• কিছু শব্দজোড়ের উদাহরণ:
• শব - লাশ।
• সব - সকল।
• শারি - স্ত্রী শালিক।
• সারি - পঙ্‌ক্তি।
• স্বাদ - আস্বাদ।
• সাদ - ইচ্ছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
'ইনাম' শব্দের অর্থ-
  1. নামহীন
  2. কিংবদন্তি
  3. বখশিশ
  4. প্রশস্ত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ইনাম' শব্দের অর্থ- 'বখশিশ'। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
 অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি,
ইনাম- পুরস্কার। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘স্বার্থসিদ্ধির ব্যবস্থা’ অর্থে কোন প্রবাদটি ব্যবহার করা হয়?
  1. নিজের চরকায় তেল দেয়া।
  2. নিজের ঢাক নিজে পেটানো।
  3. নিজের কোলে ঝোল টানা।
  4. মাছের তেলে মাছ ভাজা।
ব্যাখ্যা
• ‘স্বার্থসিদ্ধির ব্যবস্থা’ অর্থে ব্যবহৃত প্রবাদটি হচ্ছে: 
- নিজের কোলে ঝোল টানা - স্বার্থসিদ্ধির ব্যবস্থা।

অন্যান্য প্রবাদ-প্রবাচনের অর্থ:
• মাছের তেলে মাছ ভাজা - কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া।
• নিজের চরকায় তেল দেয়া - নিজের কাজে মনোযোগী হওয়া।
• নিজের ঢাক নিজে পেটানো - নিজেই নিজের গুণগান করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।