পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
গণিত পরীক্ষা – ৬ টপিক: ১. গুণোত্তর ধারা, ২. লগারিদম, ৩. সম্ভাব্যতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
একটি ফলের ঝুড়িতে 4টি লিচু, 11টি আম এবং 15টি কমলা আছে। ঝুড়ি থেকে দৈবভাবে একটি ফল নেওয়া হলে লিচু অথবা কমলা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/15
  2. 11/19
  3. 19/30
  4. 11/31
সঠিক উত্তর:
19/30
উত্তর
সঠিক উত্তর:
19/30
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে 4 টি লিচু, 11টি আম এবং 15 টি কমলা আছে। ঝুড়ি থেকে দৈবভাবে একটি ফল নেওয়া হলে লিচু অথবা কমলা হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
দেওয়া আছে,
ঝুড়িতে লিচু আছে = 4 টি
ঝুড়িতে আম আছে =11টি
ঝুড়িতে কমলা আছে = 15 টি

মোট ফল আছে = (4 + 11 + 15) টি  = 30 টি

∴ ফলটি লিচু হওয়ার সম্ভাবনা = 4/30 
∴ ফলটি কমলা হওয়ার সম্ভাবনা = 15/30

∴ ফলটি লিচু অথবা কমলা হওয়ার সম্ভাবনা = (4/30) + (15/30)
= (4 + 15)/30
= 19/30
.
যদি loga4 = 0.4 হয়, তাহলে a- 1 এর মান কত?
  1. 1/8
  2. 16
  3. 1/16
  4. 1/32
সঠিক উত্তর:
1/32
উত্তর
সঠিক উত্তর:
1/32
ব্যাখ্যা
প্রশ্ন: যদি loga4 = 0.4 হয়, তাহলে a- 1 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
loga4 = 0.4 
বা, loga4 = 4/10
বা, loga4 = 2/5
বা, a2/5 = 4
বা, a = 45/2
বা, a = 22(5/2)
বা, a = 25
বা, a = 32
∴ a-1 = 1/32
.
  1. 3/2
  2. 1/2
  3. 5/2
  4. 3
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
.
কোনটি গুণোত্তর ধারা নয়?
  1. ২ + ৫ + ৮ + .....................
  2. ১/২ + ১/৪ + ১/৮ + ................
  3. ৩ + ৯ + ২৭ +...............
  4. ২ + ৪ + ৮ + ...........
সঠিক উত্তর:
২ + ৫ + ৮ + .....................
উত্তর
সঠিক উত্তর:
২ + ৫ + ৮ + .....................
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি গুণোত্তর ধারা নয়?

সমাধান:
গুণোত্তর ধারা
যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। 

যেমন:
২ + ৪ + ৮ + ........... একটি গুণোত্তর ধারা।
৩, ৯, ২৭...............
১/২, ১/৪ ১/৮................
.
52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে, টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 2/13
  3. 1/26
  4. 4/13
সঠিক উত্তর:
1/13
উত্তর
সঠিক উত্তর:
1/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে, টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
তাসের সংখ্যা = 52 টি

এখন,
একটি তাসের প্যাকেটে,
সাহেবের সংখ্যা = 4 টি
বিবির সংখ্যা = 4 টি
টেক্কার সংখ্যা = 4 টি

∴ তাসটি  টেক্কা হওয়ার সম্ভাবনা =  (4/52)
= 4/52
= 1/13
.
রাকিব একটি মাটির ব্যাংকে প্রথম দিনে ১টি, ২য় দিনে ২টি, ৩য় দিনে ৪টি মুদ্রা জমা করে। এভাবে মুদ্রা জমা করলে ৮ দিনে মোট কতটি মুদ্রা জমা করবে?
  1. ১৩৪ টি
  2. ২৫৫ টি
  3. ১৫২ টি
  4. ২৫৬টি
সঠিক উত্তর:
২৫৫ টি
উত্তর
সঠিক উত্তর:
২৫৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব একটি মাটির ব্যাংকে প্রথম দিনে ১টি, ২য় দিনে ২টি, ৩য় দিনে ৪টি মুদ্রা জমা করে। এভাবে মুদ্রা জমা করলে ৮ দিনে মোট কতটি মুদ্রা জমা করবে?

সমাধান:
রাকিবের টাকা জমা করার অনুক্রম: ১, ২, ৪, . . . ., n

এখানে অনুক্রমটির,
মোট পদ, n = ৮
১ম পদ, a = ১
অনুপাত, r = ২/১ = ২

∴ ৮টি পদের সমষ্টি = ১ × {(২ - ১)/(২ - ১)} [∵ n তম পদের সমষ্টি = a × {(rn - 1)/(r - 1)}]
= (২৫৬ - ১)/১
= ২৫৫ 

∴ রাকিব ৮ দিনে মোট ২৫৫ টি মুদ্রা জমা করবে।
.
একটি ছক্কা দুইবার চাল দেওয়া হলো। প্রথম চালে 4, 5 অথবা 6 এবং দ্বিতীয় চালে 1, 2, 3 অথবা 4 ওঠার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 2/3
  4. 1/6
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা দুইবার চাল দেওয়া হলো। প্রথম চালে 4, 5 অথবা 6 এবং দ্বিতীয় চালে 1, 2, 3 অথবা 4 ওঠার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে সম্ভাব্য নমুনা = {1, 2, 3, 4, 5, 6} = 6টি

এখন,
প্রথম চালে 4, 5 অথবা 6 ওঠার সম্ভাবনা = 3/6
= 1/2
এবং, দ্বিতীয় চালে 1, 2, 3 অথবা 4 ওঠার সম্ভাবনা = 4/6
= 2/3

∴ প্রথম চালে 4, 5 অথবা 6 এবং দ্বিতীয় চালে 1, 2, 3 অথবা 4 ওঠার সম্ভাবনা = (1/2) × (2/3)
= 2/6
= 1/3
.
  1. 27
  2. 81
  3. 243
  4. 729
সঠিক উত্তর:
729
উত্তর
সঠিক উত্তর:
729
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
.
একজন লোকের ময়মনসিংহ হতে কুমিল্লায় বাসে যাবার সম্ভাবনা ৩/৫ এবং কুমিল্লা থেকে চট্রগ্রাম ট্রেনে যাবার সম্ভাবনা ৪/৭। কুমিল্লায় বাসে যাবার এবং চট্রগ্রাম ট্রেনে না যাবার সম্ভাবনা কত?
  1. ৫/১২
  2. ৬/৩৫
  3. ৩/৭
  4. ৯/৩৫
সঠিক উত্তর:
৯/৩৫
উত্তর
সঠিক উত্তর:
৯/৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ময়মনসিংহ হতে কুমিল্লায় বাসে যাবার সম্ভাবনা ৩/৫ এবং কুমিল্লা থেকে চট্রগ্রাম ট্রেনে যাবার সম্ভাবনা ৪/৭। কুমিল্লায় বাসে যাবার এবং চট্রগ্রাম ট্রেনে না যাবার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
কুমিল্লায় বাসে যাবার সম্ভাবনা = ৩/৫
 চট্রগ্রাম ট্রেনে যাবার সম্ভাবনা = ৪/৭

∴  চট্রগ্রাম ট্রেনে না যাবার সম্ভাবনা = ১ - (৪/৭)
 = (৭ - ৪)/৭
= ৩/৭

∴ কুমিল্লায় বাসে যাবার এবং চট্রগ্রাম ট্রেনে না যাবার সম্ভাবনা = (৩/৫) × (৩/৭)
= ৯/৩৫
১০.
  1. abcd
  2. 0
  3. 1
  4. 1/abcd
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১১.
a + b + c + d + . . . . একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?
  1. c/b = a/b
  2. a = (b + c)/2
  3. b/a = d/c
  4. r = (a + b)/2
সঠিক উত্তর:
b/a = d/c
উত্তর
সঠিক উত্তর:
b/a = d/c
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c + d + . . . .  একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a + b + c + d + . . . .  একটি গুণোত্তর ধারা হলে,
ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ/১মপদ = ৩য় পদ/২য় পদ = চতুর্থ পদ/৩য় পদ
∴ b/a = c/b = d/c

∴ b/a = d/c সম্পর্কটি সঠিক।
১২.
40 থেকে 50 পর্যন্ত সংখ্যা থেকে ইচ্ছেমতো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 2/3
  3. 9/11
  4. 6/11
সঠিক উত্তর:
6/11
উত্তর
সঠিক উত্তর:
6/11
ব্যাখ্যা
প্রশ্ন: 40 থেকে 50 পর্যন্ত সংখ্যা থেকে ইচ্ছেমতো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
40 থেকে 50 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি
40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা = 41, 43, 47 = 3 টি
40 থেকে 50 পর্যন্ত 3 এর গুণিতক = 42, 45, 48 = 3 টি

এখন,
সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা = 3/11
এবং, সংখ্যাটি 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা = 3/11

∴ সংখ্যাটি মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা = (3/11) + (3/11)
= (3 + 3)/11
= 6/11
১৩.
একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা ৮ হলে এবং শেষে ১ জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?
  1. ২৫৬ জন
  2. ১২৮ জন
  3. ৬৪ জন
  4. ৩২ জন
সঠিক উত্তর:
১২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
১২৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসে যতজন যাত্রী ছিল তা থেকে প্রতি ষ্টেশনে অর্ধেক করে যাত্রী নেমে যায়। এভাবে মোট ষ্টেশন সংখ্যা ৮ হলে এবং শেষে ১ জন যাত্রী অবশিষ্ট থাকলে প্রথম ষ্টেশনে কতজন যাত্রী নেমে যায়?

সমাধান:
মনেকরি, যাত্রার শুরুতে যাত্রী ছিল = ক জন
প্রতি ষ্টেশনে অর্ধেক করে নেমে গেলে ৮ টি ষ্টেশনে নামার পর অবশিষ্ট থাকে 1 জন।

প্রশ্নমতে,
বা, ক × (১/২) = ১
বা, ক/২৫৬ = ১
বা, ক = ২৫৬

যাত্রার শুরুতে যাত্রী ছিল = ২৫৬ জন
∴ প্রথম ষ্টেশনে যাত্রী নেমে যায় = ২৫৬/২ জন
= ১২৮ জন
১৪.
loga(5/2) = - (1/2) হলে a এর মান কত?
  1. 2/5
  2. 1/4
  3. 4/25
  4. 2
সঠিক উত্তর:
4/25
উত্তর
সঠিক উত্তর:
4/25
ব্যাখ্যা
প্রশ্ন: loga(5/2) = - (1/2) হলে a এর মান কত?

সমাধান:
loga(5/2) = - (1/2)
⇒ a-(1/2) = 5/2
⇒ 1/a(1/2) = 5/2
⇒ 1/√a = 5/2
⇒ 1/a = 25/4 [বর্গ করে]
∴ a = 4/25
১৫.
4 + (4/3) + (4/9) + . . . . ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + (4/3) + (4/9) + . . . .  ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ = 4
২য় পদ = 4/3

∴ ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ/১মপদ
= (4/3)/4
= (4/3) × (1/4)
= 1/3
১৬.
একটি অফিসের ৭০% কর্মচারী যানবাহনে যাতায়াত করে যার মধ্যে ৩০% বাসে যাতায়াত করে। যদি অফিসের একজন কর্মচারী দৈবভাবে নির্বাচন করা হয়, তাহলে তার বাসে যাতায়াত করার সম্ভাব্যতা কত?
  1. ০.৩০
  2. ০.৭০
  3. ০.২১
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
০.২১
উত্তর
সঠিক উত্তর:
০.২১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের ৭০% কর্মচারী যানবাহনে যাতায়াত করে যার মধ্যে ৩০% বাসে যাতায়াত করে। যদি অফিসের একজন কর্মচারী দৈবভাবে নির্বাচন করা হয়, তাহলে তার বাসে যাতায়াত করার সম্ভাব্যতা কত?

সমাধান:
মনেকরি
মোট কর্মচারী = ১০০ জন
যানবাহনে যাতায়াত করে = ৭০%
৭০% এর মধ্যে বাসে যাতায়ত করে = ৩০%

∴ বাসে যাতায়ত করে = ৭০ এর ৩০%
= ৭০ × (৩০/১০০)
= ২১ জন

∴ বাসে যাতায়তের সম্ভাব্যতা = ২১/১০০
= ০.২১
১৭.
একটি গুণোত্তর ধারার, প্রথম পদ a, সাধারণ অনুপাত r এবং পদ সংখ্যা n হলে নিচের কোনটি ভুল?
  1. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার, প্রথম পদ a, সাধারণ অনুপাত r এবং পদ সংখ্যা n হলে নিচের কোনটি ভুল?

সমাধান:
১৮.
একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে দুইটি টেল ও একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/৮
  3. ৩/৮
  4. ৫/৮
সঠিক উত্তর:
৩/৮
উত্তর
সঠিক উত্তর:
৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে দুইটি টেল ও একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে মোট ঘটনা = ২= ৮ টি

দুইটি টেল ও একটি হেড পাওয়ার অনুকূল ঘটনা = {TTH, THT, HTT} = ৩ টি

∴ দুইটি টেল ও একটি হেড পাওয়ার সম্ভাবনা = ৩/৮
১৯.
3log2 + log5 = ?
  1. 3log5
  2. log13
  3. log45
  4. log40
সঠিক উত্তর:
log40
উত্তর
সঠিক উত্তর:
log40
ব্যাখ্যা
প্রশ্ন: 3log2 + log5 = ?

সমাধান:
3log2 + log5
= log23 + log5
= log8 + log5
= log(8 × 5)
= log 40

২০.
1 + (1/2) + (1/4) + .................. ধারাটির প্রথম 6 টি পদের সমষ্টি কত?
  1. 63/32
  2. 63/34
  3. - 63/34
  4. 64/33
সঠিক উত্তর:
63/32
উত্তর
সঠিক উত্তর:
63/32
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/4) + . . . . . . ধারাটির প্রথম 6 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
n = 6
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1
= 1/2 ;যা 1 থেকে ছোট

  ∴ 6 টি পদের সমষ্টি = a × {(1 - rn)/(1 - r)}
= 1 × [{1 - (1/2)6}/{1 - (1/2)}]
= {1 - (1/64)}/{1 - (1/2)}
= {(64 - 1)/64}/{(2 - 1)/2}
= (63/64)/(1/2)
= (63/64) × (2/1)
= 63/32
২১.
2022 সালের সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1
  2. 2/7
  3. 3/7
  4. 4/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: 2022 সালের সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
দেওয়া আছে,
বৃষ্টি হয়েছে মোট = 4 দিন

আমরা জানি,
কোন ঘটনা নিশ্চিত ঘটার সম্ভাবনা = 1

এখন, যেকোনো দিন বৃষ্টি হওয়া মানে শনিবারও বৃষ্টি হতে পারে।
∴ ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7 [∵ 1 সপ্তাহ = 7 দিন]

∴ শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = 1 - (4/7)
= (7 - 4)/7
= 3/7
২২.
3 + 9 + 27 + ............ গুণোত্তর ধারাটির কত তম পদ 729 হবে?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + 27 + ............  গুণোত্তর ধারাটির কত তম পদ 729 হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 9/3 = 3

ধরি,
n তম পদ = 729
বা, arn - 1 = 729
বা, 3 × 3n - 1 = 729
বা, 31 + n - 1 = 36
বা, 3n = 36
∴ n = 6

∴ ধারাটির 6 তম পদ 729 হবে।