পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৭
সিলেবাস
৪৬তম বি.সি.এস. ফাইনাল মডেল টেস্ট ⎯ ১৫ [বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ মার্কের ফুল মডেল টেস্ট] ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯ পরীক্ষাটি জ্যাকপট পুরস্কারের অন্তর্ভূক্ত। ৪৬তম বিসিএস প্রস্তুতি নিন ⎯ ৩ লক্ষ টাকার জ্যাকপট পুরস্কার জিতুন! [শুধু আজকের পরীক্ষায় অংশগ্রহণ করলেই থাকছে ১০০০০ টাকা জেতার সুযোগ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০৭ প্রশ্ন

.
Who of the following authors doesn't belong to the Victorian period?
  1. William Makepeace Thackeray
  2. George Eliot
  3. Edward Fitzgerald
  4. Alexander Pope
সঠিক উত্তর:
Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
Alexander Pope
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে Alexander Pope ছাড়া বাকি তিনজন ভিক্টোরিয়ান যুগের লেখক। Alexander Pope ছিলেন Augusthan period এর একজন লেখক।

• Alexander Pope:
- তিনি একজন English author.
- তিনি English Augustan period এর একজন poet ও satirist.
-  He is one of the most epigrammatic of all English authors.
 
Poems:
- An Essay on Criticism (1711),
- The Rape of the Lock (1712–14),
- The Dunciad (1728),
- An Essay on Man (1733–34).
 
Source: Britannica.
.
Who authored the poem 'Andrea Del Sarto'?
  1. Alfred, Lord Tennyson
  2. Robert Browning
  3. Sylvia Plath
  4. W.B. Yeats
সঠিক উত্তর:
Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
Robert Browning
ব্যাখ্যা
• Andrea Del Sarto:
- এটি Robert Browning রচিত।
- শিল্পী Andrea del Sarto এখানে নিজেই কথা বলছেন।
- তিনি তার স্ত্রীকে ডেকে পাশে বসান এবং কিছু নিরুপদ্রব ভালো সময় দুইজন একসাথে কাটাতে চান এমন মনোভাব ব্যক্ত করেন।
- এরপর কবি তার ফেলে আসা জীবনের কিছু হতাশার দিক তুলে ধরেন এবং তার জন্য আফসোস করেন। পরিশেষে স্ত্রীর সব আব্দার তিনি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন বিনিময়ে তিনি শুধু শান্তি চান।

• Robert Browning:
- তিনি একজন British poet.
- He is noted for his mastery of dramatic monologue.
- His wife Elizabeth Barrett was also a poet of that time.

Notable Works:
Poems:
- My Last Duchess.
- The Pied Piper of Hamelin.
- Fra Lippo Lippi.
- Andrea del Sarto.

Plays:
- Browning's first play, Strafford (1837), closed after only five performances.

Source: Britannica.com and Encyclopedia.com
.
Which of the following literary pieces is not written by an Irish author?
  1. The Importance of Being Earnest
  2. Waiting for Godot
  3. Gerontion
  4. A Modest Proposal
সঠিক উত্তর:
Gerontion
উত্তর
সঠিক উত্তর:
Gerontion
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে Gerontion ব্যতিত বাকি তিনটি সাহিত্যকর্ম হলো Irish author রচিত, কেবল Gerontion T.S. Eliot লিখিত একটি কবিতা। Eliot হলেন American-English poet, playwright, এবং literary critic.

- আইরিশ লেখক Oscar Wilde-এর লেখা নাটক The Importance of Being Earnest.
- Waiting for Godot আরেকজন আইরিশ লেখক Samuel Beckett-এর লেখা নাটক।
- A Modest Proposal, Jonathan Swift-এর লেখা একটি Esay যিনি একজন Anglo-Irish লেখক।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
• Gerontion:
- এটি T.S. Eliot লিখিত একটি কবিতা।
- যুদ্ধের পাশাপাশি এর মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম এবং রাজনৈতিক অভ্যুত্থান।
- কবিতাটি 1919 সালে সংঘটিত বিভিন্ন ঘটনাবলী এবং এসকল বিষয়ে কবির নিজস্ব বিশ্ব, যুদ্ধ, ধর্ম এবং রাজনীতির একটি জটিল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।
- It an eight-stanza poem that's divided into uneven sets of lines.

• T. S. Eliot (Thomas Stearns Eliot)
-  He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
 
• Best works:
•  Poems
- The Waste Land (1922)
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock
- Ash Wednesday (Poem)
 
• His well known plays:
- The Confidential Clerk
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman
- The Trail of a Judge etc.

 
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
.
Who of the following is not a Metaphysical poet?
  1. Sir John Suckling
  2. John Cleveland
  3. Henry Vaughan
  4. George Herbert
সঠিক উত্তর:
Sir John Suckling
উত্তর
সঠিক উত্তর:
Sir John Suckling
ব্যাখ্যা
• অপশনে প্রদত্ত চারজন সাহিত্যিকের মধ্যে ব্যতিক্রম হলেন Sir John Suckling, কেবলমাত্র তিনিই এখানে Cavalier poets এর অন্তর্ভুক্ত, বাকি তিনজন Metaphysical poet.

• Metaphysical poet, any of the poets in 17th-century England who inclined to the personal and intellectual complexity and concentration that is displayed in the poetry of John Donne, the chief of the Metaphysicals.

• Metaphysical Poet of English literature:
- John Donne,
- George Herbert,
- Abraham Cowley,
- Henry Vaughan,
- Andrew Marvell,
- John Cleveland,
- Richard Crashaw

-----------------------------------
 
• Cavalier poets:
- A group of lyric poets associated with the Cavaliers are called Cavalier Poets.
- তাদেরকে Sons of Ben ও বলা হতো। কারণ তারা ছিলেন সাহিত্যিক Ben Jonson এর অনুগামী।
• They are:
- Richard Lovelace,
- Sir John Suckling,
- Robert Herrick,
- Thomas Carew,
- Edmund Waller.
.
Famous play 'The Death of a Salesman' is a/an -
  1. one-act play
  2. two-act play
  3. four-act play
  4. five-act play
সঠিক উত্তর:
two-act play
উত্তর
সঠিক উত্তর:
two-act play
ব্যাখ্যা
• The Death of a Salesman: 
- এটি Arthur Miller লিখিত একটি play.
- এটি একটি two acts play.
- Willy Loman হলো এই নাটকের protagonist.
- তিনি বাবা ও husband হিসেবে ব্যর্থ। 
- His sons, Happy and Biff, are not successful.
 
• এই play এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Willy Loman
- Biff Loman
- Linda Loman
- Happy Loman
- Charley
- Bernard
- Ben
- The Woman.
 
⇒ Arthur Miller, ১৯১৫ সালে আমেরিকার New York এ জন্মগ্রহণ করেন।
⇒ পুরো নাম Arthur Asher Miller.
- He is best known for Death of a Salesman.
 
Source: Britannica.
.
"Angry people are not always wise." - This line is phrased by -
  1. Lord Byron
  2. A. P. J. Abdul Kalam
  3. Jane Austen
  4. Alexander Pope
সঠিক উত্তর:
Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
Jane Austen
ব্যাখ্যা
• "Angry people are not always wise." - This line is phrased by - Jane Austen.

• Pride and Prejudice:
- এটি Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- এটি একটি Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।
 
• Some Quotes:
- “A lady's imagination is very rapid; it jumps from admiration to love, from love to matrimony in a moment.”
- “It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.”
- “Angry people are not always wise.”
 
• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.
 
• Notable works: 
• Novels: 
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814),
- Emma (1815).
 
Source: Britannica.
.
The word 'Hunch' is related to -
  1. Taste
  2. Sound
  3. Gesture
  4. Intuition
সঠিক উত্তর:
Intuition
উত্তর
সঠিক উত্তর:
Intuition
ব্যাখ্যা
• Hunch:
English meaning: an idea that is based on feeling and for which there is no proof.
Bangla meaning: have a hunch that...(কথ্য) কেন যেন মনে হচ্ছে… …, মন বলছে...।

Options,
• Intuition:
- স্বতঃলব্ধজ্ঞান,অনুভূতি,স্বজ্ঞা।
-  সচেতন যুক্তিতর্ক বা বিচারবিশ্লেষণ ছাড়া কোনোকিছুর অব্যবহিত জ্ঞান; ঐরূপ জানার শক্তি; স্বজ্ঞা; অন্তর্জ্ঞান।
- অন্তর্জ্ঞানলব্ধ স্বজ্ঞাত; স্বজ্ঞামূলক: intuitive knowledge, অন্তর্জ্ঞান; সহজজ্ঞ; অন্তর্জ্ঞানী।

• Taste:
- মিষ্টতা, তিক্ততা, লবণাক্ততা প্রভৃতির উপলব্ধি।
- taste bud (noun) জিহ্বায় অবস্থিত স্বাদ নিরূপক কোষগ্রন্থি।

• Sound: 
(1) স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ; ভালো অবস্থায় আছে এমন; অক্ষত; অটুট।
(2) শব্দ; ধ্বনি।

• Gesture:
- ইশারা; ইঙ্গিত; সদিচ্ছাজ্ঞাপক ভঙ্গি, কাজ, পদক্ষেপ ইত্যাদি।
- ইঙ্গিত বা ব্যঞ্জনাময় ভঙ্গির ব্যবহার।

অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'Hunch' is related to - Intuition.

Source: Cambridge Dictionary.
.
Change the voice: Do not hate the poor.
  1. Let the poor not hated.
  2. Let not hate the poor.
  3. Let not the poor be hated.
  4. Let not the poor hated.
সঠিক উত্তর:
Let not the poor be hated.
উত্তর
সঠিক উত্তর:
Let not the poor be hated.
ব্যাখ্যা
• Do not দিয়ে শুরু Imperative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তরিত করার নিয়ম:
- প্রথমে Let not বসে
- Object টি subject রূপে বসে
- be বসে
- মূল Verb-এর Past Participle বসে।

সুতরাং, নিয়মানুযায়ী,
Active: Do not hate the poor.
Passive: Let not the poor be hated.

Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Rumi plays _________ piano.
  1. a
  2. an
  3. the
  4. No article needed
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• Article:
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An.
• Definite Articles: The.

• Musical instrument এর পূর্বে the বসে।

Complete sentence: Rumi plays the piano.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১০.
Special equipment and training are needed for climbing. Here the underlined part is -
  1. Gerund
  2. Participle
  3. Model auxiliary
  4. Adjective
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Special equipment and training are needed for climbing. Here the underlined part is - Gerund.
 
• Gerund:
- Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়।
- যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইত্যাদি।
 
• Gerund (verb + ing) preposition-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷
- উপরের বাক্যটিতে climbing একটি gerund কারণ এটি বাক্যে 'for' preposition-টির object হিসেবে বসেছে।
১১.
If he had followed the recipe exactly, the cake __________ out perfectly.
  1. had have turned
  2. have turned
  3. would turn
  4. would have turned
সঠিক উত্তর:
would have turned
উত্তর
সঠিক উত্তর:
would have turned
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি Third conditional sentence এ রয়েছে।

• Third conditional এর নিয়মানুযায়ী - 
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext.
এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়। তাই পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
 
• এটি 3rd Conditional হওয়ায় পরের অংশ "would have turned" হবে।
 
Complete sentence: If he had followed the recipe exactly, the cake would have turned out perfectly.
১২.
When someone says, "Can we take a rain check on dinner tonight?" What are they likely expressing?
  1. They are suggesting cancelling dinner plans altogether.
  2. They are indicating they want to go out for dinner immediately.
  3. They are politely declining dinner plans but expressing interest in rescheduling.
  4. They are confirming dinner plans for tonight.
সঠিক উত্তর:
They are politely declining dinner plans but expressing interest in rescheduling.
উত্তর
সঠিক উত্তর:
They are politely declining dinner plans but expressing interest in rescheduling.
ব্যাখ্যা
• Take a rain check (on something)
English meaning: to refuse an offer or invitation politely, or say that you would like to accept it, but at a different time.
Bangla meaning: বিনীতভাবে কারো কোন নিমন্ত্রণ ফিরিয়ে দেওয়া ও পরে কোন সময় নিমন্ত্রণ গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়া।

• Can we take a rain check on dinner tonight?
এই বাক্যটি দ্বারা বোঝাতে চাচ্ছে "They are politely declining dinner plans but expressing interest in rescheduling."

Source: Collins Dictionary.
১৩.
I would not do it even if you paid me. Here the underlined part is -
  1. Adverb clause of concession
  2. Adverb clause of reason
  3. Adverb clause of purpose
  4. Adverb clause of comparison
সঠিক উত্তর:
Adverb clause of concession
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause of concession
ব্যাখ্যা
• I would not do it even if you paid me. Here the underlined part is - Adverb clause of concession.
 
• Adverb clause of supposition/ concession/ contrast:
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
 
• I would not do it even if you paid me.
- 'কী সত্ত্বেও' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'even if you paid me'.
- তাই এটি Adverb clause of concession.

•  Adverb clause of supposition/ concession/ contrast একই, যেহেতু অপশনে Adverb clause of concession আছে তাই এটিই উত্তর।

Source: English Wizard Grammar by Saleh Ahmed.
১৪.
Choose the antonym of 'wreck'.
  1. Queer
  2. Zest
  3. Raze
  4. Salvage
সঠিক উত্তর:
Salvage
উত্তর
সঠিক উত্তর:
Salvage
ব্যাখ্যা
• Wreck:
English meaning: to destroy or badly damage something.
Bangla meaning: ধ্বংস বা বিনাশ।

Options,
ক) Queer: অদ্ভুত; অস্বাভাবিক।
খ) Zest: প্রবল উৎসাহ ও আনন্দ, উচ্ছ্বাস।
গ) Raze: সম্পূর্ণ বিনষ্ট করা; ধূলিসাৎ করা।
ঘ) Salvage: সম্পত্তি রক্ষা; উদ্ধারকার্য।

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of 'wreck' - Salvage.

Source: Cambridge & Accessible Dictionary.
১৫.
The earth's resources are being used __________ at an alarming rate.
  1. up
  2. on
  3. to
  4. off
সঠিক উত্তর:
up
উত্তর
সঠিক উত্তর:
up
ব্যাখ্যা
• Use something up: [phrasal verb]
English meaning: to finish a supply of something.
Bangla meaning: খরচ করা; নিঃশেষ করা।

Complete sentence: The earth's resources are being used up at an alarming rate.

Options,
- used to: অভ্যস্ত।

উল্লিখিত অন্য অপশনগুলো অর্থ এখানে অপ্রাসঙ্গিক।

Source: Accessible & Cambridge Dictionary.
১৬.
Tina as well as Tumpa _________ going to the party tonight.
  1. have been
  2. have
  3. are
  4. is
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী verb প্রথম subject অনুযায়ী হয়।

• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
Structure: Subject + verb + as well as + verb + object.
 
• প্রশ্নে উল্লেখিত বাক্যে as well as এর পুর্বে subject "Tina" Third person singular হওয়ায় শূন্যস্থানে is/ was বসতে পারে, যেহেতু অপশনে is আছে তাই is সঠিক উত্তর।
 
• Complete sentence: Tina as well as Tumpa is going to the party tonight.
১৭.
Soldiers from many countries have been ___________ into the United Nations peacekeeping force.
  1. garruloused
  2. subsumed
  3. inundate
  4. enfeebled
সঠিক উত্তর:
subsumed
উত্তর
সঠিক উত্তর:
subsumed
ব্যাখ্যা
• অপশনগুলোর অর্থ:

- Subsume: কোনো নিয়মের অধীনে কিংবা বিশেষ কোনো শ্রেণির) অন্তর্ভুক্ত করা।
- Garrulous: বাক্যবাগীশ।
- Inundate: প্লাবিত/পরিপ্লাবিত/পরিপ্লুত করা। 
- Enfeeble: ক্ষীন হওয়া।

অপশন এর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে subsumed বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

Complete sentence: Soldiers from many countries have been subsumed into the United Nations peacekeeping force.

বাংলা অর্থ: অনেক দেশের সৈন্যদের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
Source: Live MCQ Lecture.
১৮.
The athletes trained hard to vie ________ their competitors for the gold medal.
  1. of
  2. on
  3. within
  4. with
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Vie with:
Meaning: পাল্লা দেওয়া/ প্রতিদ্বন্দ্বিতা করা।
 
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Vie এর সাথে 'প্রতিদ্বন্দ্বিতা করা' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।
 
Complete sentence: The athletes trained hard to vie with their competitors for the gold medal.

উল্লিখিত অন্য অপশনগুলো এই বাক্যের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
 
Source: Accessible Dictionary.
১৯.
When Rupom was four, he left his village. (Make it Simple)
  1. At the age of four, Rupom left his village.
  2. At Rupom was four, Rupom left his village.
  3. As Rupom was four, he left his village.
  4. In four, Rupom left his village.
সঠিক উত্তর:
At the age of four, Rupom left his village.
উত্তর
সঠিক উত্তর:
At the age of four, Rupom left his village.
ব্যাখ্যা
• Complex to Simple:
 
• When যুক্ত সময় নির্দেশক Complex Sentence কে Simple Sentence এ রূপান্তর করার নিয়ম:
When clause এ ছোট সময়/ বয়স/ ঋতুর উল্লেখ থাকলে,
- When উঠে যায় +
- When এর পরে যে Subject ও Verb থাকে তা উঠে যায় +
- ছোট সময় বুঝালে at/in বসে, ঋতু থাকলে তার পূর্বে in বসে, বয়সের উল্লেখ থাকলে তার পূর্বে at the age of বসে পরবর্তী clause অপরিবর্তিত থাকে।

Complex Sentence: When Rupom was four, he left his village.
Simple Sentence: At the age of four, Rupom left his village.

Complex Sentence: When it is spring, the cuckoo sings.
Simple Sentence: In spring the cuckoo sings.

Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২০.
The three smaller parties gained an aggregate of 25 per cent of the vote. Here the word 'aggregate' is a/an -
  1. Adjective
  2. Verb
  3. Noun
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• Aggregate: (noun) / (Adjective) (Verb)
 
English Meaning: Something formed by adding together several amounts or things; total.
Bangla Meaning: 
(১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল।
in the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে।
(২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)।

• Article এবং preposition এর মধ্যে একটি মাত্র শব্দ থাকলে সেটা Noun হয়।
 
Other Forms: 
- Aggregate [অ্যাগ্রিগেইট্‌] (verb transitive, verb intransitive)
(১) সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা।
(২) (নির্দিষ্ট সাকল্যের) মোট পরিমাণ হওয়া।

- Aggregation [আগ্রিগেইশ্‌ন্‌] [Uncountable noun] সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।
 
Source: Live MCQ Lecture.
২১.
‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• আদর্শ হিন্দু হোটেল:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'আদর্শ হিন্দু হোটেল'। 
- বিভূতিভূষণের বাস্তব অভিজ্ঞতার মানুষ, ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুরের অপূর্ণ স্বাদ ও আকাঙ্খাকেই উপন্যাসে রূপদানের প্রয়াস করা হয়েছে।
- নিজের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ নিজে যেমন প্রতিষ্ঠিত হয়েছেন তেমনিভাবে লাভ করেছেন মানুষের ভালোবাসা। 
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪০ সালে।
 
------------------------
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস ‘ইছামতী’ প্রকাশিত হয় ১৯৫০ সালে।
- মানুষের জীবনের কথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- ‘ইছামতী’ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৪৯) লাভ করেন।
- ১৯৫০ সালের ১লা, সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
 
তাঁর রচিত গ্রন্থসমূহ: 
• উপন্যাস:
- পথের পাঁচালী, 
- অপরাজিত, 
- অশনি সংকেত, 
- আরণ্যক, 
- আদর্শ হিন্দু হোটেল, 
- দেবযান, 
- ইছামতী, 
- দৃষ্টি প্রদীপ,  
- চাঁদের পাহাড়।  
 
• ছোটগল্প:
- মেঘমল্লার,  
- মৌরীফুল,  
- যাত্রাবদল,  
- কিন্নরদল ইত্যাদি। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
‘আধুনিক বঙ্গসাহিত্যে এই প্রথম বোধ হয় কবির নিজের কথা প্রকাশ পাইয়াছে।’- ‘বঙ্গসুন্দরী’ গীতিকবিতা সম্পর্কে উক্তিটি করেছেন-
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাঙাল হরিনাথ
  3. কাজী নজরুল ইসলাম
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• ‘বঙ্গসুন্দরী’ গীতিকবিতা:
- বিহারীলালের প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ ‘বঙ্গসুন্দরী’ (১৮৭০)।
- গ্রন্থটি ১০টি সর্গে বিভক্ত।
- গ্রন্থটির প্রথম সর্গ উপহার, দ্বিতীয় সর্গ নারীবন্দনা, তৃতীয় সর্গ সুরভালা, চতুর্থ সর্গ চিরপরাধীনা, পঞ্চম সর্গ করুণাসুন্দরী, ষষ্ঠ সর্গ বিষাদিনী, সপ্তম সর্গ প্রিয়সখী, অষ্টম সর্গ বিরহিণী, নবম সর্গ প্রিয়তমা ও দশম সর্গ অভাগিনী নামকরণ করা হয়েছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর এ গ্রন্থ-প্রসঙ্গে বলেছেন: ‘আধুনিক বঙ্গসাহিত্যে এই  প্রথম বোধ হয় কবির নিজের কথা প্রকাশ পাইয়াছে।’
 
এ কাব্যে কবি বলেছেন:
 
''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন,
চারদিকে ঝালাপালা,
উঃ কি জ্বলন্ত জ্বালা!
অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।''
 
-----------------------
• বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী ২৫শে মে, ১৮৩৫ সালে কলকাতার নিমতলায় জন্মগ্রহণ করেন।
- তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদামঙ্গল। 
 
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদামঙ্গল,
- প্রেম প্রবাহিণী।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৩.
'অবরোধবাসিনী' বেগম রোকেয়া রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. গদ্যগ্রন্থ
  2. প্রবন্ধ
  3. উপন্যাস
  4. গল্প
সঠিক উত্তর:
গদ্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গদ্যগ্রন্থ
ব্যাখ্যা
• 'অবরোধবাসিনী' গদ্যগ্রন্থ:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী'।
- এই গ্রন্থে মোট ৪৭টি ঘটনা অনুগল্প আকারে লেখা হয়েছে।
- এই গ্রন্থের মাধ্যমে বেগম রোকেয়া গল্প আকারে পর্দা প্রথার ফলে নারীদের অবস্থা সবার কাছে উপস্থাপন করেছেন। ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেওয়া।

------------------------
• বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন।
- সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আনজুমান -ই- খাওয়াতীন -ই- ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন।
 
তাঁর উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৪.
রাজনৈতিক উপন্যাস জোড় কোনটি?
  1. গোরা ও পথের পাঁচালী
  2. চার অধ্যায় ও পথের দাবী
  3. আরেক ফাল্গুন ও রাজসিংহ
  4. দেয়াল ও বাাঁধনহারা
সঠিক উত্তর:
চার অধ্যায় ও পথের দাবী
উত্তর
সঠিক উত্তর:
চার অধ্যায় ও পথের দাবী
ব্যাখ্যা
♦ চার অধ্যায়:
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত সর্বশেষ উপন্যাস চার অধ্যায় (১৯৩৪)।
- এটি একটি রাজনৈতিক উপন্যাস।
- অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা দেখা দিয়েছিলো, 'চার অধ্যায়' উপন্যাসে তার তত্ত্ববিশ্লেষণ এবং নিরপেক্ষ মূল্য নির্ধারণের চেষ্টা আছে৷
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অতীন, এলা, ইন্দ্রনাথ৷
- 'চার অধ্যায়' কাহিনির সঙ্গে রবীন্দ্রনাথের 'রবিরার' গল্পের সম্পর্ক রয়েছে। 

♦ পথের দাবী:
• 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৬ সালে।
• এটি স্বদেশী বিপ্লবীদের হাতে হাতে থাকতো। কাহিনির পটভূমিকা ব্রহ্মদেশ। কারো এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র। কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। নিঃসন্দেহে এই কাহিনিতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন আছে।
• গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। নান্দনিক মানদণ্ডে ‘পথের দাবী' উৎকৃষ্ট সাহিত্য কিনা এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে এ উপন্যাস উদ্দীপকের ভূমিকা রাখে।
• ‘আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য,আমার একটি মাত্র সাধনা।' আমার একটিমাত্র এই বক্তব্য ছিল উপন্যাসের শেষে। ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
• 'বঙ্গবাণী' পত্রিকায় ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবী’ ধারাবাহিকরূপে প্রকাশিত হয়।


অন্যদিকে,
• গোরা (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস। কিন্তু ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস।

• ‘দেয়াল’ হুমায়ূন আহমেদ রচিত রাজনৈতিক উপন্যাস। তবে ‘বাাঁধনহারা’ কাজী নজরুল ইসলাম রচিত পত্র উপন্যাস।
 
• বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন। অন্যদিকে ‘রাজসিংহ’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস।
 
অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৫.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসে ঐতিহাসিকতার ছোঁয়া থাকলেও ইতিহাসের সরাসরি সম্পর্ক নেই?
  1. ঘরে বাইরে
  2. বউ ঠাকুরানীর হাট
  3. চতুরঙ্গ
  4. করুণা
সঠিক উত্তর:
বউ ঠাকুরানীর হাট
উত্তর
সঠিক উত্তর:
বউ ঠাকুরানীর হাট
ব্যাখ্যা
• ‘বউ ঠাকুরানীর হাট’ উপন্যাস:
- এটি ১৮৮১-৮২ খ্রিষ্টাব্দে 'ভারতী' পত্রিকায় প্রথম ছাপা হয়।
- ১৮৮৩ খ্রিষ্টাব্দে তা গ্রন্থাকার প্রকাশিত হলে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাসের মর্যাদা লাভ করে।
- রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসের কাহিনি সূত্র পেয়েছিলেন প্রতাপচন্দ্র ঘোষের 'বঙ্গাধিপতি পরাজয়' গ্রন্থের মধ্যে।
- উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম ও কিছু ঘটনায় ঐতিহাসিকতার ছোঁয়া থাকলেও এর সঙ্গে ইতিহাসের সরাসরি সম্পর্ক নেই।
- চরিত্রসমূহ যেমন, বসন্ত রায়, উদয়াদিত্য, বিভার সম্পর্ক রবীন্দ্রভাবনা তাড়িত।
- শিশুকালে ভৃত্যলালিত রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃবিয়োগ হবার পর জ্যেষ্ঠ ভগ্নী সৌদামিনী দেবীর স্নেহে লালিত-পালিত হন।
- 'বউ ঠাকুরানীর হাটে' সেই স্নেহের সুষমা আছে।
- গ্রন্থটি উৎসর্গ করা হয় সৌদামিনী দেবীকে।
- এই উপন্যাসের কাহিনি অবলম্বনে পরে রবীন্দ্রনাথ ঠাকুর 'প্রায়শ্চিত্ত' (১৯০৯) নামে নাটক রচনা করেন।

অন্যদিকে,
• ঘরে-বাইরে:
- 'ঘরে-বাইরে' (১৯১৬) চলিতভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস।
- উপন্যাসটি 'সবুজপত্রে' প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী-পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ-বিকর্ষণের বিশ্লেষণ।

• চতুরঙ্গ:
চতুরঙ্গ রবীন্দ্রনাথের ছোট উপন্যাস। কিন্তু স্বল্পাকৃতির হলেও এর গঠনরীতিতে আছে অভিনবতা, স্বাতন্ত্র্য ও কলানৈপুণ্য; এবং প্রকৃতিতে এটি একটি গুরুতর শিল্পকর্ম।
- পৌরাণিক যুদ্ধবিগ্রহে হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সৈন্যদলের চতুবর্গকে চতুরঙ্গ বলে। অন্যদিকে চতুরঙ্গ হলো দাবাখেলা।
- তবে এই উপন্যাসে চতুরঙ্গ হলো চারটি চরিত্র- জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস।
- এই চারটি চরিত্র চার অঙ্গের মতো উপন্যাস-দেহকে গঠন দিয়েছে।
- চারজনকে নিয়েই শচীশের সহপাঠী ও অন্তরঙ্গ বন্ধু শ্রীবিলাসের বিবরণ এবং সেই উপন্যাসের কাহিনির সূত্রধর।
 
• করুণা:
- ‘করুণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস নয়।
- রবীন্দ্রনাথের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস ‘বউ ঠাকুরানীর হাট’।
- মাসিক ‘ভারতী’ পত্রিকায় এক বছর ধরে (আশ্বিন-ভাদ্র ১২৮৪-৮৫) ‘করণা’ উপন্যাসটি ছাপা হয়।
- তবে ‘করুণা’ উপন্যাসটি রবীন্দ্রনাথের জীবৎকালে গ্রন্থাকারে প্রকাশিত হয় নি। রবীন্দ্রনাথের মৃত্যুবরণের (১৯৪১) পর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত ‘রবীন্দ্র রচনাবলি’তে (১৯৬১) ‘করুণা’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং ‘চতুরঙ্গ’ উপন্যাস।
২৬.
‘বাংলার কাব্য বাংলার ভাষা
মিটায় আমার প্রাণের পিপাসা।’- পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা কে?
  1. অতুল প্রসাদ সেন
  2. আলাওল
  3. আবদুল হাকিম
  4. কাজেম আল কোরেশী
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
উত্তর
সঠিক উত্তর:
কাজেম আল কোরেশী
ব্যাখ্যা
পঙ্‌ক্তিগুলো কায়কোবাদ রচিত ‘বাংলা আমার’ কবিতার অন্তর্ভুক্ত।
- কায়কোবাদের প্রকৃত নাম ⎯ কাজেম আল কোরেশী। তাই এই প্রশ্নের সঠিক উত্তর ⎯ ঘ) কাজেম আল কোরেশী।

• কায়কোবাদ:
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশীকায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)। মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
 
• তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।
-----------------------

'বাংলা আমার' কবিতার কিছু অংশ -

বাংলার গল্প বাংলার গীত
শুনিলে এ চিত্ত সদা বিমোহিত
সুখ দুঃখ সব নিরালা বসিয়া
বলি বাঙালির কাছে।
 
বাংলার কাব্য বাংলার ভাষা
মিটায় আমার প্রাণের পিপাসা
সে দেশ আমার নয় গো আপন
যে দেশে বাঙালি নাই।

 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৭.
নিচের কোন বাগ্‌ধারাদুটি প্রায় একই অর্থ প্রকাশ করে?
  1. বামনের গরু ও রামগরুড়ের ছানা
  2. পুঁটিমাছের প্রাণ ও কৈ মাছের প্রাণ
  3. তোলা হাঁড়ি ও রাশভারি
  4. ছয়কে নয় নয়কে ছয় ও নমাসে-ছমাসে
সঠিক উত্তর:
তোলা হাঁড়ি ও রাশভারি
উত্তর
সঠিক উত্তর:
তোলা হাঁড়ি ও রাশভারি
ব্যাখ্যা
• ‘রাশভারি’ বাগ্‌ধারার অর্থ - গম্ভীর প্রকৃতির।
• ‘তোলা হাাঁড়ি’ বাগ্‌ধারার অর্থ - গম্ভীর।

অন্যদিকে,
• ‘বামনের গরু’ বাগ্‌ধারার অর্থ - যে অল্প পরিশ্রমে বেশি কাজ করে।
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্‌ধারার অর্থ - গোমড়ামুখো লোক।

• ‘পুঁটিমাছের প্রাণ’ বাগ্‌ধারার অর্থ - ক্ষীণজীবী লোক / ছোট মন। 
• ‘কৈ মাছের প্রাণ’ বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না।

• ‘ছয়কে নয় নয়কে ছয়’ বাগ্‌ধারার অর্থ - অপচয় করা।
• ‘নমাসে-ছমাসে’ বাগ্‌ধারার অর্থ - কালে-ভদ্রে বা কদাচিৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. কিংকর্তব্যবীমূঢ়
  2. কল্যাণবরেষু
  3. কষ্টর্জিত
  4. কক্ষাচ্যুত
সঠিক উত্তর:
কল্যাণবরেষু
উত্তর
সঠিক উত্তর:
কল্যাণবরেষু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: কল্যাণবরেষু (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: পত্রে স্নেহভাজন পাত্রকে সম্বোধনসূচক পাঠ।

অন্যান্য অপশনগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ বানান: কিংকর্তব্যবিমূঢ় (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: কর্তব্য নিরূপণে অক্ষম।

• শুদ্ধ বানান: কষ্টার্জিত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন।

• শুদ্ধ বানান: কক্ষচ্যুত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: নির্দিষ্ট পরিক্রমণপথ থেকে বিচ্যুত, কক্ষভ্রষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা কোনটি?
  1. বাংলা
  2. খরষ্ঠি
  3. সংস্কৃত
  4. কুটিল
সঠিক উত্তর:
কুটিল
উত্তর
সঠিক উত্তর:
কুটিল
ব্যাখ্যা
• বাংলা ভাষার লিপি:
• বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি– স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
• প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়।
• ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
• বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তিত রূপ।
• অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়।
• সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো।
 
ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।

অন্যদিকে,
খরোষ্ঠী প্রাচীন উত্তর পশ্চিম ভারতের গান্ধার সভ্যতার গান্ধারী ভাষা লেখার লিপি পদ্ধতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণে) এবং বাংলাপিডিয়া।
৩০.
‘বিস্তারপ্রধান’ নামে অভিহিত করা হয় কোন ছন্দকে?
  1. অক্ষরবৃত্ত ছন্দ
  2. স্বরবৃত্ত ছন্দ
  3. মাত্রাবৃত্ত ছন্দ
  4. অমিত্রাক্ষর ছন্দ
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত ছন্দ
উত্তর
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত ছন্দ
ব্যাখ্যা
• ছন্দ:
কাব্যের গতিসৌন্দর্য বিধায়ক একটি স্বতঃস্ফূর্ত নির্মাণকৌশল। হাজার বছর ধরে বিচিত্র আবেগ, অনুভূতি ও বিষয়ভাবনা দ্বারা পরিপুষ্ট বাংলা কাব্যের গতিময় নান্দনিক সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে কবিরা বহুবিধ ছন্দের নির্মাণ ও বিকাশ সাধন করেছেন।
 
• মাত্রাবৃত্ত ছন্দ:
• মাত্রাবৃত্ত ছন্দ বাংলা কাব্যে ব্যবহৃত অন্যতম প্রাচীন ছন্দ।
• অক্ষরবৃত্তের প্রভাব থেকে রবীন্দ্রনাথ একে মুক্ত করে এতে এক নতুন রীতি প্রবর্তন করেন, যে কারণে মাত্রাবৃত্তকে কেউ কেউ রবীন্দ্রনাথেরই সৃষ্টি বলে মনে করেন।
• এ ছন্দ চর্যাপদে  প্রথম লক্ষিত হয়। মূলত মাত্রাবৃত্ত একটি সর্বভারতীয় ছন্দ এবং সংস্কৃত ও প্রাকৃতের সময় থেকেই এটি ভারতবর্ষে প্রচলিত।
• বাংলা ভাষায় এটি প্রবেশ করেছে  প্রাকৃত ও  অপভ্রংশ কবিতা এবং সংস্কৃত কাব্য  গীতগোবিন্দম্-এর মাধ্যমে। রবীন্দ্রনাথও স্বীকার করেছেন যে, এ ছন্দের সৃষ্টি হয়েছে সংস্কৃত ছন্দকে বাংলায় ভেঙে নিয়ে।
 
• অন্যান্য বাংলা ছন্দের তুলনায় মাত্রাবৃত্ত একটি দুর্বল ছন্দ; কেননা পর্বদৈর্ঘ্য অনুযায়ী চার, পাঁচ, ছয় বা সাত মাত্রার এ ছন্দে স্বাভাবিকভাবেই দুর্বল উচ্চারণভঙ্গি ফুটে ওঠে এবং এতে শক্তি বা সুরের স্বাভাবিক প্রকাশ না হয়ে কেবল মাত্রারই প্রাধান্য প্রতিফলিত হয়। এজন্যই এ ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়।
• বাংলা সাহিত্যে এ ছন্দকে ধ্বনিপ্রধান, বিস্তারপ্রধান, সরল কলামাত্রিক ইত্যাদি নামেও অভিহিত করা হয়।
• চর্যাপদে মাত্রাবৃত্ত ছন্দের প্রথম প্রকাশ পরিলক্ষিত হলেও সেখানে তা একেবারেই সাধারণ ও প্রাথমিক পর্যায়ের। 
 
উৎস: বাংলাপিডিয়া।
৩১.
“ভীরু” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সাহস
  2. তেজী
  3. নিংশঙ্ক
  4. চালাক
সঠিক উত্তর:
নিংশঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
নিংশঙ্ক
ব্যাখ্যা
• “ভীরু” শব্দের বিপরীতার্থক শব্দ - নিংশঙ্ক / নির্ভীক।

অন্যদিকে,
- ‘তেজী’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- ‘চালাক’ শব্দের বিপরীতার্থক শব্দ - বোকা।
- ‘সাহস’ শব্দের বিপরীতার্খ শব্দ - ভয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
কোনটি পরাগত স্বরসঙ্গতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. মুলা > মুলো
  2. শিকা > শিকে
  3. দেশি > দিশি
  4. বিলাতি > বিলিতি
সঠিক উত্তর:
দেশি > দিশি
উত্তর
সঠিক উত্তর:
দেশি > দিশি
ব্যাখ্যা
• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যথা-
 
• প্রগত স্বরসঙ্গতি:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো;
- শিকা > শিকে;
- তুলা > তুলো।
 
• পরাগত স্বরসঙ্গতি:
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- আখো > আখুয়া > এখো;
- দেশি > দিশি।
 
• মধ্যগত স্বরসঙ্গতি:
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বিলাতি > বিলিতি।
 
• অন্যোন্য স্বরসঙ্গতি:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মোজা > মুজো।
 
• চলিত বাংলায় স্বরসঙ্গতি:
যেমন:
- গিলা > গেলা;
- মিলামিশা > মেলামেশা;
- মিঠা > মিঠে;
- ইচ্ছা > ইচ্ছে ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩.
নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই?
  1. মেয়ে
  2. নারী
  3. কিশোরী
  4. সুন্দরী
সঠিক উত্তর:
মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
মেয়ে
ব্যাখ্যা
• কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না।
যেমন:
- ভাই - বােন,
- পিতা - মাতা,
- ছেলে - মেয়ে,
- বর - কনে,
- বাদশা - বেগম।
 
• নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়। এ রকম কয়েকটি প্রত্যয়যোগে গঠিত শব্দ হলো:
‘আ’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• প্রিয় - প্রিয়া;
• কনিষ্ঠ - কনিষ্ঠা।
 
‘ইনী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• বিজয়ী - বিজয়িনী;
• যোগী - যোগিনী;
• তেজস্বী - তেজস্বিনী।

‘মতী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• বুদ্ধিমান - বুদ্ধিমতী;
• শ্রীমান - শ্রীমতী।

‘ঈ’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• কিশোর - কিশোরী;
• নর - নারী;
• সুন্দর - সুন্দরী।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৩৪.
‘বেশ, তবে যাওয়াই যাক।’- বাক্যে ব্যবহৃত ‘বেশ’ কোন পদ?
  1. যোজক
  2. অনুসর্গ
  3. সর্বনাম
  4. আবেগ
সঠিক উত্তর:
আবেগ
উত্তর
সঠিক উত্তর:
আবেগ
ব্যাখ্যা
• আবেগ শব্দ:
মনের নানা ভাব প্রকাশ করা হয় যেসকল শব্দ দিয়ে তাকে আবেগ বলে।
 
নিম্নে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো:
• অলংকার আবেগ:
এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- যাকগে, ওসব কথা থাক। 
 
• সিদ্ধান্ত আবেগ:
এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি প্রকাশ করা হয়।
যেমন:
- বেশ, তবে যাওয়াই যাক।
- হুঁ, যুক্তিটা মন্দ মনে হচ্ছে না।
 
• প্রশংসা আবেগ:
এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- বাহ, চমৎকার লিখেছ।
- শাবাশ! খেলার মতো খেলা দেখালে।
 
• বিরক্তি আবেগ:
এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- ছি ছি! এরকম কথা মুখে মানায় না।
- কী জ্বালা! আর কতক্ষণ অপেক্ষা করব।
 
• আতঙ্ক আবেগ:
এ ধরনের শব্দ আতঙ্ক, যন্ত্রনা, কাতরতা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- উহ! কি বিপদে পরা গেল।
- আহ! কী বিপদ।
 
• বিস্ময় আবেগ:
এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার  ভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- আরে! তুমি আবার কখন এলে?
- অ্যাঁ, বলছ কী?
 
• করুণা আবেগ:
এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন:
- আহা! বেচারার কত কষ্ট।
- হায়! হায়! এখন ওদের কে দেখবে!
 
• সম্বোধন আবেগ:
এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
যেমন:
- ওগো, তোরা সব জয়ধ্বনি কর।
- ওরে, তুই কোথায় চললি ?
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৫.
‘পাতিলেবু’ শব্দে পাতি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিশিষ্ট
  2. ক্ষুদ্র
  3. বড়
  4. ভিন্নতা
সঠিক উত্তর:
ক্ষুদ্র
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুদ্র
ব্যাখ্যা
• 'পতি' খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ। 
• 'পাতি' উপসর্গটি ‘ক্ষুদ্র’ অর্থে ব্যবহৃত হয়েছে: পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু ইত্যাদি শব্দে।

---------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 
 
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
 
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
 
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
 
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
৩৬.
‘শিঙ্গার হুঙ্কারে থরথর যামিনী!’- এখানে ‘যামিনী’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. পৃথিবী
  2. হৃদয়
  3. রাত্রি
  4. চাঁদ
সঠিক উত্তর:
রাত্রি
উত্তর
সঠিক উত্তর:
রাত্রি
ব্যাখ্যা
• ‘যামিনী’ শব্দের অর্থ রাত্রি।

• ‘রাত্রি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলো হলো:
‍নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, যামবতী, যামী, যামিকা, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিণী, অন্ধিকা, শর্বরী, বিভবরী। 

অন্যদিকে,
যামিনীনাথ, যামিনীকান্ত চাঁদ এর সমার্থক শব্দ।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
 
৩৭.
কোনগুলো মহাপ্রাণ ঘােষ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
  1. ভ, ধ, ঘ
  2. দ, ড, জ
  3. ঝ, গ, হ
  4. ব, দ, জ,
সঠিক উত্তর:
ভ, ধ, ঘ
উত্তর
সঠিক উত্তর:
ভ, ধ, ঘ
ব্যাখ্যা
• ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘোষ।
 
• ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।
 
• অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি।
যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।
 
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।
• অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।
 
• মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
৩৮.
‘ঈষৎ কম্পিত’ এক কথায় বলে-
  1. ঈদৃত
  2. অধীত
  3. স্মিত
  4. আধুত
সঠিক উত্তর:
আধুত
উত্তর
সঠিক উত্তর:
আধুত
ব্যাখ্যা
• ‘ঈষৎ কম্পিত’ এক কথায় প্রকাশ - আধুত।
 
এছাড়া,
• ঈষৎ হাস্য এক কথায় প্রকাশ - স্মিত।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত।
 
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• 'যা পূর্বে দেখা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
• ‘যা লাফিয়ে চলে এমন’ এক কথায় প্রকাশ - প্লবগ।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
• ‘ঈষৎ উষ্ণ’ এক কথায় প্রকাশ - কবোষ্ণ।
• ‘ঈষৎ রক্তবর্ণ’ এক কথায় প্রকাশ - আরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯.
ফয়সাল সাহেব ১০০০০ টাকা বার্ষিক ৫% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৪ বছরের জন্য বিনিয়োগ করলেন। ৪ বছর শেষে ফয়সাল সাহেবের মুনাফা কত হবে?
  1. ২১৫৫ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২১৬৫ টাকা
  4. ২২৫০ টাকা
সঠিক উত্তর:
২১৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ফয়সাল সাহেব ১০০০০ টাকা বার্ষিক ৫% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৪ বছরের জন্য বিনিয়োগ করলেন। ৪ বছর শেষে ফয়সাল সাহেবের মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১০০০০ টাকা
সময়, n = ৪ বছর
সুদের হার, r = ৫/১০০
 
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(১ + r)n
= ১০০০০(১ + ৫/১০০)
= ১০০০০ × (১০৫/১০০)
= ১০০০০ × ১.০৫ × ১.০৫ × ১.০৫
= ১২১৫৫.০৬
= ১২১৫৫ (প্রায়)

চক্রবৃদ্ধি মুনাফা = ১২১৫৫ - ১০০০০
= ২১৫৫
৪০.
যদি 492x + 4 = 73x + 3 হয়, তবে 2x এর মান কত?
  1. - 32
  2. 1/64
  3. - 10
  4. 1/32
সঠিক উত্তর:
1/32
উত্তর
সঠিক উত্তর:
1/32
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 492x + 4 = 73x + 3 হয়, তবে 2x এর মান কত?
 
সমাধান:
 492x + 4 = 73x + 3
⇒ (72)2x + 4 = 73x + 3
⇒ 74x + 8 = 73x + 3
⇒ 4x + 8 = 3x + 3
⇒ 4x - 3x = 3 - 8
∴ x = - 5

2x = 2- 5 = 1/25 = 1/32
৪১.
0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
  1. 24
  2. 96
  3. 120
  4. 144
সঠিক উত্তর:
96
উত্তর
সঠিক উত্তর:
96
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
 
সমাধান:
মোট বিন্যাস সংখ্যা = 5! = 120
 
0 কে প্রথমে রেখে বিন্যাস সংখ্যা = 4! = 24

∴ পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা = (120 - 24)
= 96
৪২.
যদি কোন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ২০% বৃদ্ধি পায় তবে দ্রব্যটির ব্যবহার শতকরা কত কমালে দ্রব্য বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ২৫%
  2. ১৬.৬৭%
  3. ১৫.৩৩%
  4. ২১.৬৭%
সঠিক উত্তর:
১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ২০% বৃদ্ধি পায় তবে দ্রব্যটির ব্যবহার শতকরা কত কমালে দ্রব্য বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
 
সমাধান:
ধরি,
দ্রব্যের মূল্য ১০০ টাকা

২০% বৃদ্ধিতে দ্রব্যের মূল্য হয় ১২০ টাকা

১২০ টাকায় কমাতে হবে ২০ টাকার দ্রব্য
∴ ১০০ টাকায় কমাতে হবে (১০০ × ২০)/১২০ = ১৬.৬৭ টাকা
৪৩.
3x2 - 7x + 11 = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল কত?
  1. - 7/3
  2. 33
  3. 11/3
  4. - 21
সঠিক উত্তর:
11/3
উত্তর
সঠিক উত্তর:
11/3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x + 11 = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল কত?

সমাধান:
3x2 - 7x + 11 = 0

∴ মূলদ্বয়ের গুণফল = 11/3
৪৪.
ABCD সামান্তরিকের দুটি কোণের মান দেয়া আছে। x এর মান কত?
  1. 10
  2. 20
  3. 22
  4. 24
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের দুটি কোণের মান দেয়া আছে। x এর মান কত?

সমাধান:
ABCD সামান্তরিকের ∠A = ∠C এবং ∠B = ∠D
এখানে,
∠D + ∠C = 180°
⇒ ∠B + ∠C = 180°
⇒ 4x + 12° + 3x + 14° = 180°
⇒ 7x + 26° = 180°
⇒ 7x = 154°
∴ x = 22°
৪৫.
2log4x + 5log4y - (1/2)log4z =?
  1. 2x + 5y - z/2
  2. x2 + y5 - √z
  3. log4(x2.y5)/√z
  4. log4(x2.y5 .√z)
সঠিক উত্তর:
log4(x2.y5)/√z
উত্তর
সঠিক উত্তর:
log4(x2.y5)/√z
ব্যাখ্যা
প্রশ্ন: 2log4x + 5log4y - (1/2)log4z =?

সমাধান:
2log4x + 5log4y - (1/2)log4z
= log4x2 + log4y5 - log4z1/2
= log4(x2.y5)/√z
৪৬.
একটি অফিসে ৫ জন লোক থাকে যাদের উচ্চতা (ফুট) ৪, ৪.৫, ৩, ৪, ৫.৫। তাদের উচ্চতার গাণিতিক গড় কত?
  1. ৪.২
  2. ৪.৩
  3. ৩.৯
সঠিক উত্তর:
৪.২
উত্তর
সঠিক উত্তর:
৪.২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসে ৫ জন লোক থাকে যাদের উচ্চতা (ফুট) ৪, ৪.৫, ৩, ৪, ৫.৫। তাদের উচ্চতার গাণিতিক গড় কত?

সমাধান:
উচ্চতার সমষ্টি = ৪ + ৪.৫+ ৩ + ৪ + ৫.৫ = ২১

∴ গাণিতিক গড় = সমষ্টি/উপাত্তের সংখ্যা = ২১/৫ = ৪.২
৪৭.
৬০ লিটার লেবু পুদিনার শরবতে লেবু ও পুদিনার অনুপাত ২ : ১। পুদিনার পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?
  1. ৪০ লিটার
  2. ৫০ লিটার
  3. ৬০ লিটার
  4. ৭০ লিটার
সঠিক উত্তর:
৬০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার লেবু পুদিনার শরবতে লেবু ও পুদিনার অনুপাত ২ : ১। পুদিনার পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে?

সমাধান:
৬০ লিটার শরবতে লেবু আছে (৬০ × ২)/(২ + ১) = ৪০ লিটার।
∴ পুদিনা আছে (৬০ - ৪০) = ২০ লিটার।

শরবতে লেবু ও পুদিনার অনুপাত ১ : ২ হতে হলে পুদিনা থাকতে হবে (৪০ × ২) = ৮০ লিটার।
∴ পুদিনা মিশাতে হবে (৮০ - ২০) = ৬০ লিটার।
৪৮.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে বড়জোড় একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. 3/8
  2. 1/2
  3. 5/8
  4. 2/3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে বড়জোড় একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
= ৪ টি
তাহলে বড়জোড় একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো ={HTT, THT, TTH, TTT} = 4টি
বড়জোড় একটি টেল পাওয়ার সম্ভাবনা = 4/8 = 1/2
৪৯.
বৃত্তের কেন্দ্র (4, 5) ও ব্যাসার্ধ 10 একক হলে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করুন।
  1. x2 + y2 + 8x + 10y + 59 = 0
  2. x2 + y2 + 8x - 10y + 59 = 0
  3. x2 + y2 + 8x + 10y - 59 = 0
  4. x2 + y2 - 8x - 10y - 59 = 0
সঠিক উত্তর:
x2 + y2 - 8x - 10y - 59 = 0
উত্তর
সঠিক উত্তর:
x2 + y2 - 8x - 10y - 59 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র (4, 5) ও ব্যাসার্ধ 10 একক হলে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করুন।

সমাধান:
আমরা জানি,
বৃত্তের সমীকরণ: (x - h)2 + (y - k)2 = a2
এখানে, h = 4, k = 5 এবং a = 10.

∴ বৃত্তটির সমীকরণ,
(x - 4)2 + (y - 5)2 = 102
⇒ x2 - 8x + 16 + y2 - 10y + 25 = 100
⇒ x2 + y2 - 8x - 10y - 59 = 0
ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ।
৫০.
নিচের শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোনটি সবার পরে আসবে?
1. Abandon 2. Actuate 3. Accumulate 4. Acquit 5. Achieve
  1. Actuate
  2. Accumulate
  3. Acquit
  4. Achieve
সঠিক উত্তর:
Actuate
উত্তর
সঠিক উত্তর:
Actuate
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোনটি সবার পরে আসবে?
1. Abandon 2. Actuate 3. Accumulate 4. Acquit 5. Achieve

সমাধান:
1. Abandon 2. Actuate 3. Accumulate 4. Acquit 5. Achieve শব্দগুলো সাজিয়ে পাই,
Abando
Accumulate
Achieve
Acquit
Actuate

∴ সবার শেষে আসবে Actuate.
৫১.
3, 5, 5, 19, 7, 41, 9, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 61
  2. 69
  3. 71
  4. 79
সঠিক উত্তর:
71
উত্তর
সঠিক উত্তর:
71
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5, 5, 19, 7, 41, 9, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
বিজোড় স্থানের সংখ্যাগুলোর ধারা: 3, 5, 7, 9
জোড় স্থানের সংখ্যাগুলোর ধারা: 5, 19, 41, ?
২য় ধারার পদগুলোর পার্থক্য:
19 - 5 = 14, 
41 - 19 = 22 
পার্থক্য পূর্বের পার্থক্যের চেয়ে 8 বৃদ্ধি পায়।
∴ ? - 41 = 22 + 8
⇒ ? = 30 + 41
∴ ? = 71
৫২.
যদি '134' দ্বারা 'good and tasty'; '478' দ্বারা 'see good pictures' এবং '729' দ্বারা 'pictures are faint' বুঝায়, তাহলে 'see' এর জন্য কোন অঙ্কটি বসবে?
  1. 9
  2. 2
  3. 1
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '134' দ্বারা 'good and tasty'; '478' দ্বারা 'see good pictures' এবং '729' দ্বারা 'pictures are faint' বুঝায়, তাহলে 'see' এর জন্য কোন অঙ্কটি বসবে?

সমাধান:
১ম ও ২য় বাক্যে, সাধারণ অঙ্ক '4' এবং সাধারণ শব্দ হলো 'good'.
সুতরাং, '4' দ্বারা 'good' বুঝায়।

.২য় ও ৩য় বাক্যে, সাধারণ অঙ্ক '7' এবং সাধারণ শব্দ হলো 'pictures'.
সুতরাং, '7' দ্বারা 'pictures' বুঝায়।

তাহলে, ২য় বাক্য হতে বলতে পারা যায়, '8' দ্বারা 'see' বুঝায়। 
৫৩.
A, B- এর বোন, C, B- এর মা, D, C- এর বাবা, E, D এর মা হলে, A, D- এর কী হয়?
  1. নাতনী
  2. নাতী
  3. কন্যা
  4. দাদী
সঠিক উত্তর:
নাতনী
উত্তর
সঠিক উত্তর:
নাতনী
ব্যাখ্যা
প্রশ্ন: A, B- এর বোন, C, B- এর মা, D, C- এর বাবা, E, D এর মা হলে, A, D- এর কী হয়?

সমাধান:
 A, B- এর বোন, C, B- এর মা
∴ A  একজন মেয়ে এবং C, A এর মা

D, C- এর বাবা
∴ D, A এর নানা
∴ A, D এর নাতনী।
৫৪.
যদি দক্ষিণ-পূর্ব দিক উত্তরে, উত্তর-পূর্ব দিক পশ্চিমে এভাবে সকল দিক পরিবর্তিত হয়, তাহলে পশ্চিম দিকটি কোন দিকে পরিবর্তিত হবে?
  1. উত্তর-পূর্ব
  2. উত্তর-পশ্চিম
  3. দক্ষিণ-পূর্ব
  4. দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দক্ষিণ-পূর্ব দিক উত্তরে, উত্তর-পূর্ব দিক পশ্চিমে এভাবে সকল দিক পরিবর্তিত হয়, তাহলে পশ্চিম দিকটি কোন দিকে পরিবর্তিত হবে?

সমাধান:

∴ পশ্চিম দিকটি দক্ষিণ-পূর্ব দিকে পরিণত হবে।
৫৫.
একটি সারিতে, A বাম দিক থেকে ১০তম অবস্থানে এবং B ডানদিক থেকে ৯ম অবস্থানে রয়েছে। তারা যদি নিজেদের মাঝে অবস্থানের পরিবর্তন করে তাহলে A এর অবস্থান বামদিক থেকে ১৫তম হয়। সারিতে কতজন লোক আছে?
  1. ২৩ জন
  2. ৩১ জন
  3. ২৭ জন
  4. ২৮ জন
সঠিক উত্তর:
২৩ জন
উত্তর
সঠিক উত্তর:
২৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সারিতে, A বাম দিক থেকে ১০তম অবস্থানে এবং B ডানদিক থেকে ৯ম অবস্থানে রয়েছে। তারা যদি নিজেদের মাঝে অবস্থানের পরিবর্তন করে তাহলে A এর অবস্থান বামদিক থেকে ১৫তম হয়। সারিতে কতজন লোক আছে?

সমাধান:

সারিতে মোট লোক আছে = ১৫ + ৯ - ১ = ২৪ - ১ = ২৩ জন
৫৬.
ঢাকা থেকে নারায়ণগঞ্জের ২টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ৩টি টিকেটের মূল্য ৭৭ টাকা। কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জের ৩টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ২টি টিকেটের মূল্য ৭৩ টাকা। ঢাকা থেকে গাজীপুরের জনপ্রতি ভাড়া কত?
  1. ১৩ টাকা
  2. ১৭ টাকা
  3. ১৪ টাকা
  4. ২৩ টাকা
সঠিক উত্তর:
১৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে নারায়ণগঞ্জের ২টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ৩টি টিকেটের মূল্য ৭৭ টাকা। কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জের ৩টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ২টি টিকেটের মূল্য ৭৩ টাকা। ঢাকা থেকে গাজীপুরের জনপ্রতি ভাড়া কত?

সমাধান:
ধরি,
ঢাকা থেকে নারায়ণগঞ্জের ভাড়া x টাকা
ঢাকা থেকে গাজীপুরের ভাড়া y টাকা
প্রশ্নমতে,
2x + 3y = 77 ................(1)
3x + 2y = 73 ................(2)
 
(1) × 3 -  (2) × 2 হতে পাই,
6x + 9y - 6x - 4y = 231 - 146
⇒ 5y = 85
∴ y = 17.
 
∴ ঢাকা থেকে গাজীপুরের জনপ্রতি ভাড়া 17 টাকা
৫৭.
Vaunt : Flaunt : : Disparate :?
  1. Similar
  2. Homogenous
  3. Contrast
  4. Alike
সঠিক উত্তর:
Contrast
উত্তর
সঠিক উত্তর:
Contrast
ব্যাখ্যা

প্রশ্ন: Vaunt : Flaunt : : Disparate :?

সমাধান:
Vaunt : জাঁক/দম্ভ/বড়াই/আস্ফালন (করা)।
Flaunt : (আত্মতৃপ্তির সঙ্গে) জাহির করা, জাঁক/ভড়ং করা। সগর্বে/সদর্পে আন্দোলিত হওয়া বা করা
দুটি শব্দ পরস্পর সমার্থক


Disparate : অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।
Similar : সদৃশ, একই ধরণের।
Homogenous : সমজাতীয়
Constrast : তুলনা করা; তুলনামূলক বৈষম্য প্রদর্শনের জন্য বিরুদ্ধে স্থাপন করা। (তুলনা করার ফলে) বিপরীত বা বিরুদ্ধ বলে প্রতীয়মান হওয়া
Alike : একই রকম; সদৃশ।

সুতরাং, Disparate এবং Constrast দুটি শব্দ পরস্পর সমার্থক।

৫৮.
CONCEPTUALIZATION শব্দটির অক্ষর গুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
  1. ACTUAL
  2. PETROL
  3. TOTAL
  4. PETAL
সঠিক উত্তর:
PETROL
উত্তর
সঠিক উত্তর:
PETROL
ব্যাখ্যা
প্রশ্ন: CONCEPTUALIZATION শব্দটির অক্ষর গুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?

সমাধান:
PETROL শব্দটি তৈরি করা যাবে না কারণ CONCEPTUALIZATION শব্দটিতে R  অক্ষরটি নেই।
৫৯.
আদিত্য ২০ মিটার উত্তরে গেল। তারপর ডানদিকে ঘুরল এবং ৩০ মিটার হাটল। তারপর আবার ডান দিকে ঘুরল এবং ৩৫ মিটার হাটল। তারপর সে বামে ঘুরল এবং ১৫ মিটার হাটল এবং সর্বশেষ আবার বামদিকে ঘুরল এবং ১৫ মিটার হাটল। যাত্রা শুরুর স্থান থেকে তার সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ১৫ মিটার
  2. ৩০ মিটার
  3. ৪৫ মিটার
  4. ৬৫ মিটার
সঠিক উত্তর:
৪৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আদিত্য ২০ মিটার উত্তরে গেল। তারপর ডানদিকে ঘুরল এবং ৩০ মিটার হাটল। তারপর আবার ডান দিকে ঘুরল এবং ৩৫ মিটার হাটল। তারপর সে বামে ঘুরল এবং ১৫ মিটার হাটল এবং সর্বশেষ আবার বামদিকে ঘুরল এবং ১৫ মিটার হাটল। যাত্রা শুরুর স্থান থেকে তার সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

সরাসরি দূরত্ব AF = ৩০ + ১৫ মিটার = ৪৫ মিটার 
৬০.
যদি Z = 52 এবং BAT = 46 হয়, তাহলে ACT =?
  1. 64
  2. 50
  3. 46
  4. 48
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
প্রশ্ন: যদি Z = 52 এবং  BAT = 46 হয়, তাহলে ACT =?

সমাধান:

Z = 26 × 2 = 52

BAT = (2 + 1 + 20) × 2 = 23 × 2 = 46

ACT = (1 + 3 + 20) × 2 = 24 × 2 = 48
৬১.
প্রশ্নবোধক স্থান দুটিতে কোন কোন সংখ্যা বসবে?
  1. 55, 100
  2. 57, 100
  3. 67, 100
  4. 54, 100
সঠিক উত্তর:
55, 100
উত্তর
সঠিক উত্তর:
55, 100
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থান দুটিতে কোন কোন সংখ্যা বসবে?

সমাধান:
বন্ধনীর ডান পাশের সংখ্যাটি বন্ধনীর বাম পাশের সংখ্যার বর্গ।
বন্ধনীর মাঝের সংখ্যাটি বন্ধনীর উভয় পাশের সংখ্যার সমষ্টির অর্ধেক।

∴ বন্ধনীর ডান পাশের সংখ্যাটি হবে 102 = 100
বন্ধনীর মাঝের সংখ্যাটি হবে = (10 + 100)/2 = 110/2 = 55
৬২.
চাকার ব্যাসার্ধ ৩ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৯০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১৫০
  2. ৬০০
  3. ৪৫০
  4. ৩০০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ৩ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৯০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ৯০০ কেজি-ওজন
চাকার ব্যাসার্ধ ৩ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
বল = ?

আমরা জানি,
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ
বা, বল/৯০০ = ১/৩
বা, বল = ৯০০/৩
∴ বল = ৩০০
৬৩.
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কতজন ইপিআর (বর্তমান - বিজিবি) সদস্য 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত হন?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিজিবি (তৎকালীন ইপিআর) খেতাব প্রাপ্তদের বিবরণ:
- মুক্তিযুদ্ধের রক্তাক্ত প্রান্তরে এক অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে বিজিবি (তৎকালীন ইপিআর)।
- একটি আধা সামরিক বাহিনী হয়েও সামান্য সংখ্যক সনাতন অস্ত্রকে সম্বল করে এই বাহিনীর বীর সৈনিকবৃন্দ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
- রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ৮১৭ বীর সৈনিক ইপিআর সদস্য শহীদ হন।

উল্লেখ্য,
স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ইপিআর বাহিনীর -
- ২ জনকে সর্বোচ্চ সামরিক খেতাবে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। তারা হলেন -
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ)
,
এছাড়া,
- ৮ জনকে ‘বীর উত্তম’,
- ৩২ জনকে ‘বীর বিক্রম’ এবং ,
- ৭৮ জনকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয় ।

উৎস: বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েবসাইট।
৬৪.
'ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন' কবে উদ্বোধন করা হয়?
  1. ১২ মার্চ, ২০২৩
  2. ১৮ মার্চ, ২০২৩
  3. ২৪ মার্চ, ২০২৩
  4. ২৮ মার্চ, ২০২৩
সঠিক উত্তর:
১৮ মার্চ, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
১৮ মার্চ, ২০২৩
ব্যাখ্যা
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন:
- ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসবে।
- ১৮ মার্চ,২০২৩ তারিখে এই ফ্রেন্ডশিপ পাইপলাইন ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়।
- পাইপলাইনটি উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

উল্লেখ্য,
- শিলিগুড়ি টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইন তৈরি করা হয়েছে।
- বছরে ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে এই পাইপলাইন দিয়ে। 
- চুক্তি অনুসারে, সরবরাহ শুরুর পর ১৫ বছর পর্যন্ত এই পাইপলাইন দিয়ে ভারত থেকে ডিজেল নেবে বিপিসি।
- এ পাইপলাইন নির্মাণ প্রকল্পের আওতায় মোট ১৩১.৫৭ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে।
- তার মধ্যে বাংলাদেশ অংশে ১২৬.৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে।

উৎস: ১৮ মার্চ ২০২৩, প্রথম আলো।
৬৫.
মাস্টারদা সূর্যসেনকে বৈপ্লবিক আর্দশে উদ্বুদ্ধ করেন কে?
  1. মহাত্মা গান্ধী
  2. সুভাষ চন্দ্র বসু
  3. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
  4. সতীশ চন্দ্র চক্রবর্তী
সঠিক উত্তর:
সতীশ চন্দ্র চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
সতীশ চন্দ্র চক্রবর্তী
ব্যাখ্যা
মাস্টারদা সূর্য সেন:
- চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় ১৯৩০ সালে।
- ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের প্রধান সংগঠক মাস্টারদা সূর্যসেন।
- মাস্টারদা সূর্যসেনের জন্ম ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে।
- পুরো নাম সূর্যকুমার সেন।
- বিএ পড়ার সময় তিনি তাঁর এক শিক্ষক সতীশ চন্দ্র চক্রবর্তী কর্তৃক বৈপ্লবিক আদর্শে দীক্ষিত হন।
- অধ্যাপক সতীশ চন্দ্র চক্রবর্তী যুগান্তর নামে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন।
- সূর্য সেন ১৯১৮ সালে চট্টগ্রামে ফিরে বিপ্লবী যুগান্তর দলকে পুনরুজ্জীবিত করেন। 
- শিক্ষকতা করার কারণে তিনি পরিচিত মহলে 'মাস্টারদা' আখ্যা পান।
- ১৯৩০ সালের ১৮ এপ্রিলের সশস্ত্র বিদ্রোহ ছিল সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীদের দীর্ঘ সময়ের প্রস্তুতি ও সুষ্ঠু পরিকল্পনার ফসল।
- ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে তাঁর ফাঁসি কার্যকর হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৬৬.
মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে?
  1. শংকু মজুমদার
  2. রফিকউদ্দিন আহমেদ
  3. শংকু সমজদার
  4. মনু মিয়া
সঠিক উত্তর:
শংকু সমজদার
উত্তর
সঠিক উত্তর:
শংকু সমজদার
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ:
- ১৯৭১ সালের ৩ মার্চ দেশব্যাপী হরতাল চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন শংকু সমজদার
- ওই সময় রংপুরের কৈলাশ রঞ্জন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।
- তাকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়।
- স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হিসেবে ২০১২ সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল রংপুরের শঙ্কু সমাজদার।
- পরে ক্যাটগরির মধ্যে পড়ে না বলে তার নাম প্রত্যাহার করা হয়।

অন্যদিকে -
- ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া।
- ভাষার আন্দোলনের প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) ৩ মার্চ, ২০২২, দ্য ডেইলি স্টার বাংলা।
৬৭.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
  1. ২৮ (১)
  2. ২৮ (২)
  3. ২৮ (৩)
  4. ২৮ (৪)
সঠিক উত্তর:
২৮ (৪)
উত্তর
সঠিক উত্তর:
২৮ (৪)
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অংশে বিশেষ উদ্দেশ্যে মৌলিক অধিকার রহিত করার ক্ষমতা দেয়া হয়েছে।
- সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, 'নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এ অনুচ্ছেদের কোনোকিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।'

অন্যদিকে-
- সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান বা পেশাগত কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না।
- সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। 
- সংবিধানের ২৮(৩) অনুচ্ছেদে বলা হয়েছে,  ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী- পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না’।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৮.
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা কোনটি?
  1. শাহজালাল সার কারখানা, সিলেট
  2. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম
  3. ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
  4. যমুনা সার কারখানা, জামালপুর
সঠিক উত্তর:
ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
ব্যাখ্যা
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা হলো ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
- এটি নরসিংদীতে অবস্থিত।
- দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩,৪০,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।
 
 উল্লেখ্য,
- ১২ নভেম্বর ২০২৩ তারিখে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
- সার উৎপাদনের ক্ষমতা: বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন।
- বিসিক জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
- ১১০ একর জমিতে কারখানাটি নির্মিত হবে।
- নির্মাণ ব্যয়: ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
- কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
- এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা হবে (প্রায় ১০ শতাংশ)।
- এটি দেশে ‘অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও সবুজ’ সার কারখানা, যা ইউরিয়া সারের আমদানি কমিয়ে দেবে এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।
 
উৎস: i) ১২ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
৬৯.
বাংলাদেশের কৃষিতে ‘কার্ডিনাল’ কোন ফসলের উন্নত জাত?
  1. আলু
  2. আম
  3. গম
  4. কলা
সঠিক উত্তর:
আলু
উত্তর
সঠিক উত্তর:
আলু
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।
 
উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।
 
উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।
 
উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।
 
উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।
 
উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।
 
উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।
 
উৎস: জাতীয় কৃষি বাতায়ন।
 
৭০.
সম্প্রতি রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের কোন সম্মাননা পদক লাভ করেন?
  1. পদ্মবিভূষণ পুরস্কার
  2. পদ্মভূষণ পুরস্কার
  3. পদ্মশ্রী পুরস্কার
  4. ভারতেন্দু পুরস্কার
সঠিক উত্তর:
পদ্মশ্রী পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
পদ্মশ্রী পুরস্কার
ব্যাখ্যা
পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা:
- দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দারুণ শ্রোতাপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
- ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 
- এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
- ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার দেওয়া শুরু করে।
- ১৯৫৫ সালে এটি ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী-এ তিনটি বিভাগে দেওয়া হয়।
- সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।
 
উল্লেখ্য,
- এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পেয়েছিলেন তিনি।
- সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা।
- এছাড়া ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।
 
 উৎস: ২৭ জানুয়ারি ২০২৪, যুগান্তর।
৭১.
'জাতীয় শিশু দিবস' পালিত হয় -
  1. ৭ মার্চ
  2. ১৭ মার্চ
  3. ২৬ মার্চ
  4. ১৮ অক্টোবর
সঠিক উত্তর:
১৭ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১৭ মার্চ
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:
- ১৭ মার্চ 'জাতীয় শিশু দিবস' পালিত হয়।

উল্লেখ্য,
- ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান।
- তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক  শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।
- তিনি ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা।
- শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। 
- তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
 
অন্যদিকে -
- শেখ রাসেল দিবস' পালিত হয় ১৮ অক্টোবর।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭২.
কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেন?
  1. গোপাল
  2. ধর্মপাল
  3. দেবপাল
  4. রামপাল
সঠিক উত্তর:
রামপাল
উত্তর
সঠিক উত্তর:
রামপাল
ব্যাখ্যা
পাল রাজবংশ:
- শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশ বছর বাংলায় অরাজকতা চলে।
- এই অরাজক অবস্থাকে বলা হয় 'মাৎস্যন্যায়'।
- গোপাল নামক একজন শক্তিশালী লোক এই অরাজকতার অবসান ঘটান।
- তাঁর প্রতিষ্ঠিত বংশের নাম পালবংশ।
- পালবংশের রাজারা প্রায় চারশ বছর রাজত্ব করেন।
- এযুগে বাংলা একটি স্থিতিশীল ও ঐশ্বর্যশালী রাষ্ট্রে পরিণত হয়।
- গোপালের পর তাঁর পুত্র ধর্মপাল সিংহাসনে বসেন।
- তাঁর সময় উত্তর ভারতের আধিপত্য নিয়ে গুর্জর প্রতিহার, রাষ্ট্রকুট ও পালবংশের মধ্যে ত্রিপক্ষীয় যুদ্ধ সংঘটিত হয়।
- ধর্মপালের পর রাজা হলেন তাঁর পুত্র দেবপাল।
- তাঁর শাসনামলে পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃত হয়।
- দেবপালের পর পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে।
- প্রথম মহীপালের রাজত্বকালে পালবংশের গৌরব পুনরায় ফিরে আসে।
- দ্বিতীয় মহীপাল ও রামপালের রাজত্বকালে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়।
- রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করে বরেন্দ্র অঞ্চল পুনরুদ্ধার করেন।
- তিনি পালবংশের শেষ মুকুটমণি।
- অবশেষে সেনবংশের উত্থানের মধ্য দিয়ে পাল শাসনের অবসান ঘটে।
 
উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
  1. ১২০০ মেগাওয়াট
  2. ১৩২০ মেগাওয়াট
  3. ১৪০০ মেগাওয়াট
  4. ২৪০০ মেগাওয়াট
সঠিক উত্তর:
১৩২০ মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
১৩২০ মেগাওয়াট
ব্যাখ্যা
রামপাল বিদ্যুৎ কেন্দ্র: 
- রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত।
- এটি একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
- প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা: বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (বিআইএফপিসিএল)।
- উৎপাদন ক্ষমতা ১,৩২০ (২×৬৬০) মেগাওয়াট ক্ষমতা (সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি)।
- প্রকল্প ব্যয়: ১৬,০০০ কোটি টাকা।
 
উল্লেখ্য,
- সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল থেকে রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকা ১৪ কিলোমিটার দূরে। 
- সরকারি হিসেবে বিশ্ব ঐতিহ্য এলাকা থেকে প্রকল্পের দূরত্ব ৬৯ কিলোমিটার। 
 
উৎস: i) বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
          ii) ১০ মার্চ ২০১৬, বিবিসি বাংলা।
৭৪.
সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয় -
  1. ১৮৭৩ সালে
  2. ১৮৭৪ সালে
  3. ১৮৭৭ সালে
  4. ১৮৭৮ সালে
সঠিক উত্তর:
১৮৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৮ সালে
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
 
উল্লেখ্য,
- খুলনা জেলা ওয়েবসাইট অনুযায়ী, ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- বাংলাপিডিয়া অনুযায়ী, ১৮৭৫ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- সুন্দরবন পশ্চিম বনবিভাগ ওয়েবসাইট অনুযায়ী, ১৮৬৫ সালেে বর্তমান খুলনা এবং বাগেরহাট জেলাধীন সুন্দরবনের বনাঞ্চলকে সংরক্ষিত ঘোষণা করা হয়।
- ১৮৭৬ সালে বর্তমান সাতক্ষীরা জেলাধীন সুন্দরবনের বনাঞ্চলকে সংরক্ষিত ঘোষণা করা হয়।
- অতঃপর ১৮৭৮ সালে পূর্বে সংরক্ষিত বন হিসেবে ঘোষিত খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলাধীন সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
 
উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
         ii) বাংলাপিডিয়া।
৭৫.
‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’-উক্তিটি কার?
  1. আইয়ুব খান
  2. টিক্কা খান
  3. ইয়াহিয়া খান
  4. খাজা নাজিমউদ্দিন
সঠিক উত্তর:
টিক্কা খান
উত্তর
সঠিক উত্তর:
টিক্কা খান
ব্যাখ্যা
জেনারেল টিক্কা খান:
- জেনারেল টিক্কা খান পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের অধিনায়ক।
- বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে ১৯৭১ সালে ঢাকায় সামরিক অভিযান ও নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনার জন্য তিনি ‘বাংলাদেশের কসাই’ হিসেবে পরিচিত।
- ১৯৬২ সালে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন।
- ১৯৬৯ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন।
- বাংলাদেশের  মুক্তিযুদ্ধ চলাকালে টিক্কা খানকে পূর্বাঞ্চলীয় কম্যান্ড-এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
- ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ের পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তাঁকে জেনারেল পদে উন্নীত করেন ।
- ১৯৭২ সালের ৩ মার্চ তাঁকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করা হয়। 

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা।
- পাকিস্তানি শাসকগোষ্ঠীর তৎকালীন পাকিস্তানে পোড়া মাটি নীতি বাস্তবায়নে জেনারেল টিক্কা খান বলেছিলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’।
- ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। 
- ২৫শে মার্চ পাক-হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 

উৎস: i) বাংলাদেশ আওয়ামীলীগ ওয়েবসাইট।
         ii) বাংলাপিডিয়া।
৭৬.
কোন বিদেশী বণিকরা চট্টগ্রামের নাম রাখেন 'পোর্টো গ্র্যান্ডে'?
  1. পর্তুগিজরা
  2. ওলন্দাজরা
  3. ফরাসিরা
  4. ইংরেজরা
সঠিক উত্তর:
পর্তুগিজরা
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজরা
ব্যাখ্যা
চট্টগ্রাম:
- চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী।[
- এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
- ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম চট্টগ্রামে আগমন করে।
- পর্তুগিজরা প্রথমে জন দ্য সিলভিরার নেতৃত্বে ১৫১৭ সালে এবং পরে আলফন্সো দ্য মিলোর নেতৃত্বে ১৫২৭ সালে চট্টগ্রাম দখলের ব্যর্থ চেষ্টা করে। 
- তারা বাংলার সুলতান মাহমুদ শাহকে সাহায্য করার বিনিময়ে তার কাছ থেকে চট্টগ্রাম ও সাতগাঁওয়েরও অধিকার লাভ করে। 
- এটিকে পর্তুগিজরা পোর্টো গ্র্যান্ডে নামকরণ করেন।
- জোয়াও ডি ব্যারোস ১৫৫২ সালে 'বাংলা রাজ্যের সবচেয়ে বিখ্যাত এবং ধনী শহর' হিসাবে বর্ণনা করেছিলেন। 
- সাতগাঁও বন্দরের নামকরণ হয় ‘পোর্টো পেকুইনে’।
- ১৬৬৫-৬৬ সালে বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান চট্টগ্রাম অভিযান করে অতর্কিত আক্রমণে বন্দরটি দখল করে নেন।
- চট্টগ্রাম ১৭৬০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।

উৎস: Britannica.
৭৭.
নিচের সংস্থাগুলোর মধ্যে কোনটি আগে প্রতিষ্ঠিত হয়?
  1. ITU
  2. ILO
  3. FAO
  4. UPU
সঠিক উত্তর:
ITU
উত্তর
সঠিক উত্তর:
ITU
ব্যাখ্যা
সংস্থাগুলোর মধ্যে ITU আগে প্রতিষ্ঠিত হয়। 

• ITU: 
- পূর্ণরূপ: International Telecommunication Union.
- ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। 
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা সুইজারল্যান্ড। 
 
• অপরদিকে,
- ILO প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- FAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে। 
- UPU প্রতিষ্ঠিত হয় ১৮৭৪ সালে। 
 
উৎস: ITU ওয়েবসাইট এবং সংস্থাগুলোর ওয়েবসাইট।
৭৮.
বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
  1. অস্ট্রেলিয়া
  2. সাইপ্রাস
  3. আর্জেন্টিনা
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
ভোট প্রদান:
- পৃথিবীতে  কিছু দেশ রয়েছে যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক।
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সাইপ্রাস ও ইকুয়েডোর ইত্যাদি দেশে ভোট দিতেই হবে।
- এ ছাড়াও দক্ষিণ কোরিয়া, পেরু, সিঙ্গাপুর, উরুগুয়ে, সুইজারল্যান্ডে এই কম্পলসারি ভোটের আইন চালু রয়েছে।
- আর্জেন্টিনায় ১৭ থেকে ৭০ বছরের নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে সেখানে আইন চালু হয় ১৯১২ সালে।
- অস্ট্রেলিয়ায় ১৯২৪ সালে প্রথম কম্পলসারি ভোটের আইন চালু হয়।
- সাইপ্রাসে ১৯৬০ সাল থেকে এই আইন চালু হয়।
 
উৎস: Worldatlas & জনকন্ঠ পত্রিকা রিপোর্ট। [link]
৭৯.
'ক্রিমিয়া উপদ্বীপ' কোথায় অবস্থিত?
  1. কৃষ্ণ সাগরের উত্তরে
  2. দক্ষিণ চীন সাগর
  3. কৃষ্ণ সাগরের দক্ষিণে
  4. উত্তর চীন সাগর
সঠিক উত্তর:
কৃষ্ণ সাগরের উত্তরে
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণ সাগরের উত্তরে
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ক্রিমিয়া উপদ্বীপটি কৃষ্ণ সাগরের উত্তরে অবস্থিত।
- এটি নিয়ে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়। 
- রাশিয়া "ক্রিমিয়া উপদ্বীপ" দখল করে রাশিয়ার অংশ করে নেয় ২০১৪ সালে।
- ক্রিমিয়ার ৬০ ভাগ অধিবাসী রাশিয়ান জাতিগোষ্ঠীর।
- কৃষ্ণসাগর কিংবা ভূমধ্যসাগরে প্রবেশের ক্ষেত্রে রাশিয়ার জন্যে গুরুত্বপূর্ণ হলো সেবাস্তাপুল বন্দর যা ক্রিমিয়ায় অবস্থিত।
- এতে রাশিয়া সেখানে একটি গণভোট আয়োজন করে যেখানে অধিকাংশ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে মত দেয়।
 
উৎস:- হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড পত্রিকা রিপোর্ট।
৮০.
নিচের কোনটি জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা?
  1. WIPO
  2. UNIDA
  3. ICAO
  4. UNIDO
সঠিক উত্তর:
UNIDO
উত্তর
সঠিক উত্তর:
UNIDO
ব্যাখ্যা
UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ - United Nations Industrial Development Organization.
- এটি জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- এর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের প্রচার এবং ত্বরান্বিত করা।
- সদর দপ্তর– ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য সংখ্যা– ১৭২টি।
- বর্তমান মহাপরিচালক– গের্ড মুলার, (দায়িত্ব গ্রহণ–১০ ডিসেম্বর, ২০২১)।

উৎস: UNIDO Official Website.
৮১.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. ইন্দোনেশিয়া
  2. ব্রুনাই
  3. ভিয়েতনাম
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- ভারত ASEAN ভুক্ত দেশ নয়। 
 
• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
 
উৎস: ASEAN ওয়েবসাইট।
৮২.
মায়া সভ্যতার অন্যতম নিদর্শন 'চিচেন ইৎজা' বর্তমানে কোন দেশে অবস্থিত?
  1. পেরু
  2. হন্ডুরাস
  3. মেক্সিকো
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতার অন্যতম নিদর্শন চিচেন ইৎজা হলো মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলায় অবস্থিত একটি প্রাচীন পাথুরে শহর।
- ক্লাসিক মায়া সভ্যতার যুগে পঞ্চম শতাব্দীতে চিচেন ইৎজা তৈরি হয় বলে ধারণা করা হয়।
- সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত চিচেন ইৎজা ছিলো মায়া সভ্যতার অন্যতম প্রধান শহর।
- চিচেন ইৎজা বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম।
- ইউনেস্কো ১৯৮৮ সালে চিচেন ইৎজাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
- বর্তমান মধ্য আমেরিকার গুয়েতেমালা, মেক্সিকোর দক্ষিণাংশ, বেলিজ, হন্ডুরাস ও এল সালভাদরে মায়া সভ্যতা গড়ে উঠেছিলো।
 
সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট।
৮৩.
কোন দেশের প্রধানমন্ত্রী ‘দ্য ম্যাজিশিয়ান ও কিং বিবি’ নামে পরিচিত?
  1. রাশিয়া
  2. যুক্তরাজ্য
  3. ইসরায়েল
  4. সাইবেরিয়া
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
নেতানিয়াহু:
- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।
- তিনি তিন দশকের বেশি সময় ধরে ইসরায়েলি রাজনীতিতে রয়েছেন।
- পরাজয়ের মুখ থেকে বিজয় ছিনিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতার জন্য নেতানিয়াহু ‘দ্য ম্যাজিশিয়ান’ নাম পেয়েছেন।
- আবার ইসরায়েলি রাজনীতিতে অন্য কারও চেয়ে বেশি সময় ধরে সক্রিয় থাকার জন্য নেতানিয়াহু পেয়েছেন ‘কিং বিবি’ নাম।
- নেতানিয়াহুর আরেকটি ডাকনাম আছে ‘মিস্টার সিকিউরিটি’।
 
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
৮৪.
'দ্য নাইট ওয়াচ' শিল্পকর্মের শিল্পী কে?
  1. লিওনার্দো দ্যা ভিঞ্চি
  2. তিশিয়ান পিউ
  3. রেমব্রান্ট ভ্যান রিজন
  4. ম্যাসাচ্চিও বোন্ডি
সঠিক উত্তর:
রেমব্রান্ট ভ্যান রিজন
উত্তর
সঠিক উত্তর:
রেমব্রান্ট ভ্যান রিজন
ব্যাখ্যা
রেমব্রান্ট ভ্যান রিজন:
- নাইট ওয়াচ দ্বারা পেইন্টিং রেমব্রান্ট ভ্যান রিজন ১৬৪২ সালে সম্পন্ন তৈরী করেছিল।
- এটি আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন ফ্রান্স ব্যানিঙ্ক কক-এর অধীনে ডিস্ট্রিক্ট II-এর মিলিশিয়া কোম্পানি নামে পরিচিত.
- রেমব্রান্টের কর্মজীবনের উচ্চতায়, ১২.৪ × ১৪.৯ ফুট (৩৭৯.৫ × ৪৫৩.৫ সেমি)।
- এটি মিলিশিয়া কোম্পানির একটি কমিশনড গ্রুপ প্রতিকৃতি।

উৎস: ব্রিটানিকা.কম।[লিঙ্ক]
৮৫.
‘গ্রান্ড ক্যানিয়ন’ কোন মহাদেশে অবস্থিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. এশিয়া
  3. উত্তর আমেরিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
গ্র্যান্ড ক্যানিয়ন:
- বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- গ্রান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম অ্যারিজোনার উচ্চ মালভূমি অঞ্চলে অবস্থিত।
- এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে।
- এটি এর চমৎকার আকার এবং রঙের জন্য বিখ্যাত।
- গ্র্যান্ড ক্যানিয়ন মূলত অনুভূমিক স্তরযুক্ত শিলা এবং লাভা প্রবাহ নিয়ে গঠিত।
 
উৎস: Britannica.com
৮৬.
ইসরাইল 'গোলান মালভূমি' দখল করে কত সালে?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৬৬সালে
  4. ১৯৬৭ সালে
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- ১১৫০ বর্গকিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ।
- এটি সিরিয়া-ইসরাইল সীমান্তে অবস্থিত।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- পরবর্তীতে, ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি ফেরত দেয়।
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।
 
উৎস: Britannica.
৮৭.
২০২৩ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ-
  1. বেলারুশ
  2. চীন
  3. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  4. এস্তোনিয়া
সঠিক উত্তর:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব ক্ষুধা সূচক:
- 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (বিশ্ব ক্ষুধা সূচক) ২০২৩' ১২ অক্টোবর, ২০২৩ তারিখে প্রকাশিত হয়।
- প্রতি বছর আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মানভিত্তিক ভেল্ট হ্যুঙ্গার হিলফে যৌথভাবে এই সূচক প্রকাশ করে।
- একটি দেশে অপুষ্টির মাত্রা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার হিসাব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়।

• সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বেলারুশ, বসনিয়া-হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া।
• সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ সুদান, বুরুন্ডি, সোমালিয়া, মাদাগাস্কার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

উৎস: 
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স রিপোর্ট এবং প্রথম আলোম পত্রিকা রিপোর্ট।
৮৮.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
 - অ্যামনেস্টির বর্তমান (২০২৪) মহাসচিব ডাঃ অ্যাগনেস ক্যালামার্ড (Dr Agnès Callamard)।
 
উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৮৯.
APEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ -
  1. ১২টি
  2. ১৩টি
  3. ১৪টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ ‘Asia-Pacific Economic Cooperation’। 
- এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এই জোট তার সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্য সহযোগিতার বৃদ্ধি ও শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার লক্ষ্যে APEC গঠিত হয় । 

এছাড়াও,
- প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে,
- প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া
- সদস্য সংখ্যা: ২১টি দেশ,
- সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর 
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
 
সূত্র: APEC ওয়েবসাইট।[লিঙ্ক]
৯০.
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারি ধাতু কোনটি?
  1. হীরক
  2. লিথিয়াম
  3. প্লাটিনাম
  4. ইউরেনিয়াম
সঠিক উত্তর:
ইউরেনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ইউরেনিয়াম
ব্যাখ্যা
ধাতু: 
- ধাতু দেখতে চকচকে। একে আঘাত করলে টুনটুন শব্দ হয়। 
- ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। 
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারি ধাতু - ইউরেনিয়াম। 

অন্যদিকে, 
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক। 
- সবচেয়ে ভারী মূল্যবান ধাতু প্লাটিনাম। 
- পারদ হলো সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু। 
- সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। 
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু - টাংস্টেন। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯১.
ঈস্ট কোষ থেকে নিঃসৃত এনজাইম নয় কোনটি? 
  1. মলটেস
  2. জাইমেস
  3. ডায়াস্টেস 
  4. ইনভারটেস
সঠিক উত্তর:
ডায়াস্টেস 
উত্তর
সঠিক উত্তর:
ডায়াস্টেস 
ব্যাখ্যা
ঈস্ট (Yeast): 
- ঈস্ট এক প্রকার ছত্রাক জাতীয় নিম্ন স্তরের এককোষী উদ্ভিদ। 
- পঁচা প্রাণিজ বা উদ্ভিজ পদার্থ থেকে ঈস্ট খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। 
- ঈস্টের কোষে জাইমেস, ইনভারটেস, মলটেস ইত্যাদি বিভিন্ন ধরনের এনজাইম থাকে। 

মল্ট (Mould): 
- বার্লির দানাকে পানিতে 15°C তাপমাত্রায় অন্ধকারে খোলা অবস্থায় রেখে দিলে বার্লির দানা অংকুরিত হয় এবং অংকুরিত শুষ্ক বার্লির দানাকে গুঁড়া করে নিলে মল্ট গুড়া পাওয়া যায়। 
- মল্ট থেকে ডায়াস্টেস এনজাইম নিঃসৃত হয়। 

এনজাইম: 
- এনজাইম হল এক প্রকার প্রাণ-শক্তিহীন, অদানাদার, নাইট্রোজেন বিশিষ্ট, অজানা, রহস্যময় জটিল জৈব যৌগ। 
- ঈস্ট (Yeast), ছত্রাক (fungus) বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী কোষ হতে এনজাইম নিঃসৃত হয়। 
যেমন - ঈস্ট কোষে জাইমেস, ইনভারটেস, মলটেস প্রভৃতি এনজাইম থাকে। 
- এনজাইমগুলো নিজে পরিবর্তিত না হয়ে জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 
- এজন্য এনজাইমকে জৈব প্রভাবক বলে। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
মানবদেহে কত ধরনের অ্যাামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে? 
  1. ১২ ধরনের
  2. ১৫ ধরনের
  3. ১৮ ধরনের
  4. ২০ ধরনের
সঠিক উত্তর:
২০ ধরনের
উত্তর
সঠিক উত্তর:
২০ ধরনের
ব্যাখ্যা
আমিষ: 
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। 
- শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যাামাইনো এসিডে পরিণত হয়। 
- মানুষের শরীরে এ পর্যন্ত ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে এবং এই অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক। 
- উৎস বিবেচনায় আমিষ দুই প্রকার। 
যথা: প্রাণিজ ও উদ্ভিজ। 
- প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তা প্রাণিজ আমিষ। 
যেমন: মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি। 
- আর উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিজ্জ আমিষ। 
যেমন: ডাল, শিমের বিচি, মটরশুঁটি,বাদাম ইত্যাদি। 
- প্রাণিদেহের গঠনে প্রোটিন অপরিহার্য। 
- দেহকোষের বেশির ভাগই প্রোটিন দিয়ে তৈরি। 
- দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং- এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। 
- প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে প্রোটিন। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৩.
পোস্ট অফিস বক্স নিচের কোন নিয়মটি মেনে চলে?
  1. হুইটস্টোন ব্রিজের নীতি
  2. ফ্যারাডের সূত্র
  3. ওহমের সূত্র
  4. জুলের সূত্র
সঠিক উত্তর:
হুইটস্টোন ব্রিজের নীতি
উত্তর
সঠিক উত্তর:
হুইটস্টোন ব্রিজের নীতি
ব্যাখ্যা
পোস্ট অফিস বক্স: 
- যে রোধ বাক্সের রোধগুলোকে হুইটস্টোন ব্রিজের তিনটি বাহু হিসেবে বিবেচনা করে এর সাহায্যে হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে কোনো অজানা রোধ নির্ণয় করা যায়, তাকে পোস্ট অফিস বক্স বলে। 
- পোস্ট অফিস বক্স হুইটস্টোন ব্রিজের নীতির আরেকটি রূপ। 
- পূর্বে পোস্ট অফিসের লোকজন টেলিগ্রাম, টেলিফোন লাইনের তারের রোধ নির্ণয়ের জন্য এই যন্ত্র ব্যবহার করতেন বলে একে পোস্ট অফিস বক্স বলা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. শাহজাহান তপন)।
৯৪.
'Kaspersky' হলো একটি-
  1. Photo editing software
  2. Computer Antivirus
  3. Computer Virus
  4. Spreadsheet program
সঠিক উত্তর:
Computer Antivirus
উত্তর
সঠিক উত্তর:
Computer Antivirus
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯৫.
বিশ্বের প্রথম সফল প্রোগ্রামিং ভাষার আবিষ্কারক কে?
  1. অ্যাডা লাভলেস
  2. ডেনিস রিচি
  3. জন বাকাস
  4. চার্লস ব্যাবেজ
সঠিক উত্তর:
জন বাকাস
উত্তর
সঠিক উত্তর:
জন বাকাস
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে ফোরট্রান Ⅰ, ফোরট্রান II, ফোরট্রান iv, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০।

অন্যদিকে,
- অ্যাডা লাভলেসকে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে সম্মানিত করা হয়।
- ডেনিস রিচিকে 'C' ভাষার জনক বলা হয়।
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৯৬.
CISC এর পূর্ণরূপ কী?
  1. Computer Instruction Set Computer
  2. Computer Integrated Sequential Compiler
  3. Complex Instruction Set Computer
  4. Complex Integrated Sequential Compiler
সঠিক উত্তর:
Complex Instruction Set Computer
উত্তর
সঠিক উত্তর:
Complex Instruction Set Computer
ব্যাখ্যা
• CISC:
- CISC এর পূর্ণরূপ হলো Complex Instruction Set Computer.
- CISC এবং RISC হলো CPU ডিজাইনের দুটি রূপ।
- একটি CISC হলো একটি কম্পিউটার আর্কিটেকচার যেখানে একক নির্দেশাবলী বিভিন্ন নিম্ন-স্তরের ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে বা একক নির্দেশের মধ্যে বহু-পদক্ষেপ অপারেশন বা ঠিকানা মোড করতে সক্ষম।
- এটি তাদের RISC মাইক্রোপ্রসেসরের তুলনায় কম নির্দেশাবলী সহ আরও জটিল কাজ সম্পাদন করতে দেয়।
- CISC মাইক্রোপ্রসেসর বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
- অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিং এর জন্য এই প্রসেসর বেশি উপযোগী তবে উচ্চতর ভাষার জন্য RISC প্রসেসর বেশি উপযোগী।
- Intel Pentium, AMD K6 এই প্রসেসরের উদাহরণ।

উৎস:
1. sciencedirect [Link]
2 Brirannica [Link]
৯৭.
'Lollipop' কোন অপারেটিং সিস্টেমের একটি ভার্সন?
  1. Windows
  2. Linux
  3. Android
  4. IOS
সঠিক উত্তর:
Android
উত্তর
সঠিক উত্তর:
Android
ব্যাখ্যা
• 'Lollipop' হলো Android অপারেটিং সিস্টেমের একটি ভার্সন।

- Android হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- Open Handset Alliance এই অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে এবং পরে গুগল এটি কিনে নেয়।
- এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের সবচেয়ে জনপ্রিয় সফটওয়‍্যার।
- Android বর্তমানে গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android package file এর এক্সটেনশন .apk
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।
- Android অপারেটিং সিস্টেমটি প্রথম বাজারে আসে ২০০৮ সালে।

উৎস: Android website.
৯৮.
ওয়াই-ফাই কোন ধরনের মাল্টিপ্লেক্সিং ব্যবহার করে?
  1. WDM
  2. OFDM
  3. TDM
  4. TCP
সঠিক উত্তর:
OFDM
উত্তর
সঠিক উত্তর:
OFDM
ব্যাখ্যা
- Wi-Fi uses Orthogonal Frequency Domain Multiplexing (OFDM). 

• ওয়াই-ফাই:
- Wi-Fi-এর পূর্ণরূপ হচ্ছে Wireless Fidelity
- Wi-Fi-এর অপর নাম হচ্ছে ওয়‍্যারলেস ইন্টারনেট এক্সেস।
- Wi-Fi হলো তারবিহীন এক ধরনের প্রযুক্তি, যা রেডিও ওয়েব ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে।
- Wi-Fi প্রযুক্তিই বিশ্ব পর্যায়ে মানুষকে জোগাচ্ছে ব্রডব্যান্ড ওয়‍্যারলেস সার্ভিস।
- Wi-Fi-এ ২.৪ গিগাহার্টজ (GHz) ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েব ব্যবহার করা হয়।
- Wi-Fi-এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11b (Institute of Electrical and Electronics Engineers)।
- IEEE 802.11 হচ্ছে একটি ওয়‍্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড।
- একটি Wi-Fi নেটওয়ার্কে দশটি বা তার অধিক কম্পিউটার বা অন্যান্য ডিভাইস সংযুক্ত করতে পারে।
- ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেসকে Wi-Fi-এর জনক বলা হয়।
- Wi-Fi-এর অন্য স্ট্যান্ডার্ডসমূহ হলো 802.11a, 802.11g, 802.11n ।
- বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে 802.11n স্ট্যান্ডার্ডটি।
- IEEE 802.11a স্ট্যান্ডার্ডটি অধিক ব্যয়বহুল হওয়ায় বর্তমানে এর Public access নেই।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Stanford University.
৯৯.
কম্পিউটার সিস্টেম তৈরির সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে কী বলে?
  1. হার্ডওয়্যার
  2. হিউম্যানওয়্যার
  3. ফার্মওয়্যার
  4. সফটওয়্যার
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
ব্যাখ্যা
• ফার্মওয়্যার:
- কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।
 
• হার্ডওয়্যার:
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ।
 
• সফটওয়্যার:
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।
 
 • হিউম্যানওয়্যার:
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।
 
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস?
  1. পাঞ্চকার্ড
  2. প্লটার
  3. মাল্টিমিডিয়া প্রজেক্ট
  4. স্পিকার
সঠিক উত্তর:
পাঞ্চকার্ড
উত্তর
সঠিক উত্তর:
পাঞ্চকার্ড
ব্যাখ্যা
• ইনপুট ইউনিট:
- ইনপুট ইউনিট ব্যবহারকারী প্রদত্ত উপাত্ত বা বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের প্রধান স্মৃতিতে সংরক্ষণ করে।
- অর্থাৎ ইনপুট অংশের কাজ হলো ব্যবহারকারী বা বিভিন্ন উৎস থেকে ডেটা বা নির্দেশ গ্রহণ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রেরণ করা।
- বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট ইউনিট কম্পিউটারকে ডেটা বা নির্দেশ প্রদানের কাজটি সম্পাদন করে।
- ইনপুট ডিভাইসের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো কি-বোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর (OMR), ওসিআর (OCR), জয়স্টিক, পাঞ্চকার্ড, লাইটপেন ইত্যাদি।
 
• আউটপুট ইউনিট:
- আউটপুট ইউনিট কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
- আউটপুট ডিভাইসের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
১০১.
এমএস এক্সেলে নিচের কোন কাজটি করতে Alt+H প্রেস করা হয়?
  1. Choose a fill color
  2. Add borders
  3. Remove cell contents
  4. Go to the View tab
সঠিক উত্তর:
Choose a fill color
উত্তর
সঠিক উত্তর:
Choose a fill color
ব্যাখ্যা
• This table lists the most frequently used shortcuts in Excel:
• Close a workbook - Ctrl+W
• Open a workbook - Ctrl+O
• Go to the Home tab - Alt+H
• Save a workbook - Ctrl+S
• Copy selection - Ctrl+C
• Paste selection - Ctrl+V
• Undo recent action - Ctrl+Z
• Remove cell contents - Delete
• Choose a fill color - Alt+H
• Cut selection - Ctrl+X
• Go to the Insert tab - Alt+N
• Apply bold formatting - Ctrl+B
• Center align cell contents - Alt+H, A, C
• Go to the Page Layout tab - Alt+P
• Go to the Data tab - Alt+A
• Go to the View tab - Alt+W
• Open the context menu - Shift+F10 or Windows Menu key 
• Add borders - Alt+H, B
• Delete column - Alt+H, D, C
• Go to the Formula tab - Alt+M
• Hide the selected rows - Ctrl+9
• Hide the selected columns - Ctrl+0
 
উৎস: Microsoft
১০২.
উদ্ভিদ বৈচিত্র অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি 
  4. ৬টি 
সঠিক উত্তর:
৪টি 
উত্তর
সঠিক উত্তর:
৪টি 
ব্যাখ্যা
উদ্ভিজ বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে প্রধানত: চারটি ভাগে ভাগ করা যায়।
→ (১) ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি যা মূলতঃ পাহাড়ী বনভূমি নামে পরিচিত;
→ (২) ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বা শালবন;
→ (৩) গরান বা স্রোতজ বনভূমি বা সুন্দরবন;
→ (৪) অশ্রেণীভূক্ত সরকারী মালিকানাধীন ছন জাতীয় মিশ্র জঙ্গলাকীর্ণ বনভূমি। 

তথ্যসূত্র: অর্থনৈতিক ভূগোল (একাদশ-দ্বাদশ শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৩.
বাংলাদেশে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
  1. ২৯° সেলসিয়াস
  2. ৩৪° সেলসিয়াস
  3. ২৭° সেলসিয়াস
  4. ৩২° সেলসিয়াস
সঠিক উত্তর:
৩৪° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
৩৪° সেলসিয়াস
ব্যাখ্যা
• বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য:
→ বাংলাদেশের গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১° সেলসিয়াস
→ শীতকালীন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯° এবং ১১° সেলসিয়াস।
→ এদেশের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ২৭° থেকে ৩২.২° সেলসিয়াস
→ শীতকালীন গড় উষ্ণতা ১৩.২° থেকে ২১° সেলসিয়াস।
→ বর্ষাকালে গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৪.
‘পোর্টোরিকো’ নামটি কোন মহাসাগরের সাথে সম্পৃক্ত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. আটলান্টিক মহাসাগর
  4. উত্তর মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
গভীর সমুদ্রখাত:
→ গভীর সমুদ্রের সমভূমিতে অর্থাৎ সমুদ্রের তলদেশে মাঝে মাঝে যে সুগভীর খাত থাকে সেগুলোকে গভীর সমুদ্র খাত বলে। এই সমুদ্র খাত অল্প পরিসর জায়গা জুড়ে থাকে।
→ এদের গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের অধিক। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সৃষ্ট হওয়ায় সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত। অর্থাৎ আগ্নেয়গিরি ও ভ‚মিকম্পপ্রবণ অঞ্চলে সমুদ্রখাত বেশি দেখতে পাওয়া যায়।
→ মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক। এখানকার খাতগুলোর মধ্যে মারিয়ানা খাত সর্বাপেক্ষা গভীর। এর গভীরতা ১০,৮৬০ মিটার এবং এটি পৃথিবীর গভীরতম খাত।
→ এছাড়া আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাত (৮,৫৩৮ মিটার)।
→ ভারত মহাসাগরের সুন্ডা খাত (৭,৩০৩ মিটার) বিশেষভাবে উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৫.
'ধর্মাবলম্বীদের ধর্মকর্ম' ও 'ধর্ম প্রচারে বাধা না দেয়া' কোন ধরনের মূল্যবোধ
  1. সামাজিক
  2. ধর্মীয়
  3. আধ্যাত্মিক
  4. সাংস্কৃতিক
সঠিক উত্তর:
ধর্মীয়
উত্তর
সঠিক উত্তর:
ধর্মীয়
ব্যাখ্যা
• ধর্মীয় মূল্যবোধ (Religious Values):
- যে সব ধর্মীয় অনুশাসন, আচার-আচরণ ধর্মীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তাকে ধর্মীয় মূল্যবোধ বলে।
- সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, অপরের ধর্মমতকে সহ্য করা, অন্য ধর্মাবলম্বীদের ধর্মকর্ম ও ধর্ম প্রচারে বাধা না দেয়া, রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো ধর্মকে শ্রেষ্ঠ ভাবা এবং সেভাবে বিশেষ কোনো সুযোগ-সুবিধা প্রদান না করাই হলো ধর্মীয় মূল্যবোধ।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।
১০৬.
কোন ধরনের কর্তব্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে?
  1. রাজনৈতিক কর্তব্য
  2. আইনগত কর্তব্য
  3. নৈতিক কর্তব্য
  4. সামাজিক কর্তব্য
সঠিক উত্তর:
নৈতিক কর্তব্য
উত্তর
সঠিক উত্তর:
নৈতিক কর্তব্য
ব্যাখ্যা
• নৈতিক কর্তব্য (Moral Duty):
- ব্যক্তি ও সমাজের নীতিবোধ থেকে যে কর্তব্য জন্ম নেয় এবং যা নাগরিক পর স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে তাকে নৈতিক কর্তব্য বলে।
যেমন-
→ বাবা-মা ও শিক্ষককে শ্রদ্ধা করা,
→ ভিক্ষুকে ভিক্ষা দেয়া,
→ দরিদ্রকে সাহায্য করা,
→ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা,
→ দুর্যোগ মোকাবিলার জন্য রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থ দান করা ইত্যাদি।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১০৭.
নাগরিকের সামাজিক অধিকার -
  1. বিদেশে নিরাপত্তা লাভ
  2. দায়মুক্তি
  3. সরকারি চাকুরি
  4. আইনের চোখে সমতা লাভ
সঠিক উত্তর:
আইনের চোখে সমতা লাভ
উত্তর
সঠিক উত্তর:
আইনের চোখে সমতা লাভ
ব্যাখ্যা
• সামাজিক অধিকার:
→ সমাজে সুন্দরভাবে সুখ-শান্তিতে বসবাসের জন্য নাগরিকগণ যেসব অধিকার ভোগ করে, সেগুলোকে সামাজিক অধিকার ভোগ বলে। যেমন:  জীবন রক্ষা, মত প্রকাশ, চলাফেরা, বিনা বিচারে আটক না হওয়া, সংঘবদ্ধ হওয়া, সভা-সমিতি, চুক্তি স্থাপন, সম্পত্তি ভোগ, আইনের চোখে সমতা লাভ, শিক্ষা লাভ, সংবাদপত্রের স্বাধীনতা, পরিবার গঠন, নিজ-নিজ সংস্কৃতি ও ভাষা চর্চার অধিকার। সভ্য জীবন-যাপনের জন্য এসব অধিকার নাগরিকের জন্য অপরিহার্য। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।