পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলী - টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন। [৭০ নাম্বার] i) বাংলাদেশের জাতীয় বিষয়াবলি; ii) বাংলাদেশের কৃষিজ সম্পদ; iii) বাংলাদেশের অর্থনীতি; iv) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ফকিরহাট
  2. খ) করমজল
  3. গ) ডুলাহাজরা
  4. ঘ) চকোরিয়া
সঠিক উত্তর:
গ) ডুলাহাজরা
উত্তর
সঠিক উত্তর:
গ) ডুলাহাজরা
ব্যাখ্যা

হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত ডুলাহাজরা, চকোরিয়া, কক্সবাজার।
(ডুলাহাজরা সাফারি পার্ক/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক)
মূলত ডুলাহাজরা কক্সবাজারের চকোরিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন
ডুলাহাজরায় অবস্থিত বাংলাদেশের প্রথম সাফারি পার্ক যা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক’ হিসাবে পরিচিত।
এখানেই হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত।
উল্লেখ্য, যদি অপশনে ডুলাহাজরা না থাকে, তাহলে উত্তর ‘চকোরিয়া’ হবে।

- কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত করমজল, সুন্দরবন।
- মহিষ প্রজনন কেন্দ্র অবস্থিত ফকিরহাট, বাগেরহাট।
- গরুর প্রজনন কেন্দ্র অবস্থিত সাভার, ঢাকা।
- ছাগল প্রজনন কেন্দ্র অবস্থিত টিলাগড়, সিলেটর

উৎস: সংশ্লিষ্ট জেলা ও উপজেলার ওয়েবসাইট।

.
'তমুদ্দিন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
  1. ক) কামরুদ্দীন আহমদ
  2. খ) আবুল কালাম
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) আবুল কাশেম
সঠিক উত্তর:
ঘ) আবুল কাশেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবুল কাশেম
ব্যাখ্যা
তমদ্দুন মজলিস:
 - 'তমদ্দুন মজলিস' ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
- তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া, শাহেদ আলী, আবদুল গফুর, বদরুদ্দীন উমর, হাসান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সিনিয়র ছাত্র।
- প্রফেসর আবুল কাশেম ছিলেন পাকিস্তান তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

উৎস: বাংলাপিডিয়া ও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র।
উল্লেখ্য - তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠার তারিখ নিয়ে তথ্যকল্পদ্রুমের ৭নং পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
.
বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য-
  1. ক) ১০টি
  2. খ) ৯টি
  3. গ) ১১টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
গ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১টি
ব্যাখ্যা

• বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য ১১টি।
যথা-
১. জামদানি শাড়ি (১৭ নভেম্বর, ২০১৬)
২. ইলিশ মাছ (৬ আগস্ট, ২০১৭)
৩. ক্ষীরশাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯)
৪. ঢাকাই মসলিন (২৮ ডিসেম্বর, ২০২০)
৫. রাজশাহী সিল্ক (২০২১),
৬. রংপুরের শতরঞ্জি (২০২১),
৭. নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি (২০২১),
৮. দিনাজপুরের কাটারিভোগ, (২০২১),
৯. বাংলাদেশি কালিজিরা (২০২১),
১০. বাগদা চিংড়ি (২০২২) ও
১১. ফজলি আম (২০২২)।

.
'নর্থবেঙ্গল পেপার মিল' অবস্থিত-
  1. ক) পাবনা
  2. খ) দর্শনা
  3. গ) নাটোর
  4. ঘ) বগুড়া
সঠিক উত্তর:
ক) পাবনা
উত্তর
সঠিক উত্তর:
ক) পাবনা
ব্যাখ্যা

- পাবনা জেলার পাকশিতে অবস্থিত নর্থবেঙ্গল পেপার মিল ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- উৎপাদন শুরু করে ১৯৬৯ সালে।
- ক্রমাগত লোকসানের জন্যে ৩০ ডিসেম্বর ২০০২ এটি বন্ধ ঘোষণা করা হয়।
- এই পেপার মিলে কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গের চিনিকল সমূহ হতে প্রাপ্ত আখের ছোবড়া ব্যবহার করা হতো।
- কর্ণফুলী পেপার মিলে বাঁশ এবং
- খুলনা নিউজপ্রিন্ট মিলে সুন্দরবনের গেওয়া কাঠ ব্যবহৃত হয়।
- খুলনা নিউজপ্রিন্ট মিলও বর্তমানে বন্ধ।

উৎসঃ বিসিআইসি ওয়েবসাইট।

.
৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন-
  1. ক) আসম আব্দুর রব
  2. খ) তোফায়েল আহমেদ
  3. গ) শাহজাহান সিরাজ
  4. ঘ) নূরে আলম সিদ্দিকী
সঠিক উত্তর:
গ) শাহজাহান সিরাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহজাহান সিরাজ
ব্যাখ্যা

- ৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
- ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও আওয়ামীলীগের ওয়েবসাইট।

.
ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা ছিল-
  1. ক) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা চালু
  2. খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
  3. গ) পূর্ব বাংলার স্বাধীনতা
  4. ঘ) রাষ্ট্রভাষা বাংলার দাবি
সঠিক উত্তর:
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

• বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত বঙ্গবন্ধু ছয় দফা ঘোষিত হয় ১৯৬৬ সালে।
• দফা গুলো হলোঃ
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
কোন ভাষা শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
  1. ক) রফিক
  2. খ) জব্বার
  3. গ) সালাম
  4. ঘ) বরকত
সঠিক উত্তর:
ঘ) বরকত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বরকত
ব্যাখ্যা

- শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
- তিনি ১৯৪৮ সালে ভর্তি হোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
- ১৯৫২ সালে এম.এ. ২য় বর্ষের ছাত্র ছিলেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
বাংলাদেশ প্রথম 'PRSP' গ্রহণ করে-
  1. ক) ২০০৫ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ২০০৯ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
ক) ২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০৫ সালে
ব্যাখ্যা

- 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Proverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র).
- আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP.
- বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

উৎসঃ IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।

.
বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে ঘটে?
  1. ক) ১৮৫৭ সালে
  2. খ) ১৭৭০ সালে
  3. গ) ১১৭৬ সালে
  4. ঘ) ১৭৯৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৭৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৭০ সালে
ব্যাখ্যা

- রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে।
- যার ফলে বাংলায় এক অভূতপর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- এর ফল হিসেবে ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া।

১০.
'ECNEC' এর সভাপতির দায়িত্ব পালন করেন-
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) পরিকল্পনা মন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
ঘ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা

- ECNEC (Executive Committee of the National Economic Council) গঠিত হয় ১৯৮২ সালে।
- একনেকের সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি।
- অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১১.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের নিয়মিত বৈঠক হয়-
  1. ক) প্যারিসে
  2. খ) লন্ডনে
  3. গ) জেনেভায়
  4. ঘ) ঢাকায়
সঠিক উত্তর:
ঘ) ঢাকায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকায়
ব্যাখ্যা

- বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম যা ১৯৭৪ সালে গঠিত হয়।
- তখন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
- প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
- বিশ্বব্যাংক এই ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে।

উৎসঃ ইআরডি ওয়েবসাইট।

১২.
কোন জেলায় সাধারণত জুম চাষ হয় না?
  1. ক) রাঙ্গামাটিতে
  2. খ) বান্দরবানে
  3. গ) খাগড়াছড়িতে
  4. ঘ) ময়মনসিংহে
সঠিক উত্তর:
ঘ) ময়মনসিংহে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ময়মনসিংহে
ব্যাখ্যা

- জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের এক ধরনের চাষাবাদ পদ্ধতি।
- পাহাড়ের ঢালু এলাকায় জঙ্গল কেটে বা পুড়িয়ে পাহাড়িরা সাধারণত চাষাবাদ করে থাকে।
- বাংলাদেশের বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে জুম চাষ হয়।

১৩.
মুজিবনগর সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন-
  1. ক) এম মনসুর আলী
  2. খ) মোশতাক আহমেদ
  3. গ) কামরুজ্জামান
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
ঘ) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে এবং এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
- ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৪.
সর্বশেষ কৃষিশুমারি হয়-
  1. ক) ২০২১ সালে
  2. খ) ২০১৯ সালে
  3. গ) ২০১৭ সালে
  4. ঘ) ২০১৫ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৯ সালে
ব্যাখ্যা

• বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৬টি।
• সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
• এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'।
• স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
• কৃষি শুমারিতে কৃষির অন্তর্ভুক্ত বিষয় ৩ টি। যথা- শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

১৫.
'গ্রীন এক্সপ্রেস' কোন ফসলের জাত?
  1. ক) মিষ্টিকুমড়া
  2. খ) পেঁয়াজ
  3. গ) বাঁধাকপি
  4. ঘ) তামাক
সঠিক উত্তর:
গ) বাঁধাকপি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাঁধাকপি
ব্যাখ্যা

• উচ্চ ফলনশীল বাঁধাকপির জাতঃ
- গ্রীন এক্সপ্রেস,
- ড্রামহেড,
- গোল্ডেন ক্রস,
- প্রভাতী,
- অগ্রদূত ইত্যাদি।

১৬.
আসাদুজ্জামান আসাদ শহীদ হন-
  1. ক) ৫২ এর ভাষা আন্দোলনে
  2. খ) ৬২ এর শিক্ষা আন্দোলনে
  3. গ) ৬৯ এর গণ আন্দোলনে
  4. ঘ) ৬৬ এর ছয় দফা আন্দোলনে
সঠিক উত্তর:
গ) ৬৯ এর গণ আন্দোলনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৯ এর গণ আন্দোলনে
ব্যাখ্যা

- ঊনসত্তরের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হন।
- তিনি ২০ জানুয়ারি ১৯৬৯ সালে শহীদ হন।
- এইজন্য বাংলাদেশে ২০ জানুয়ারিকে শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি।

১৭.
বায়ান্নর একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ-
  1. ক) শহীদ আব্দুল জব্বার
  2. খ) শহীদ আবুল বরকত
  3. গ) শহীদ শফিউর রহমান
  4. ঘ) রফিকউদ্দিন আহমদ
সঠিক উত্তর:
ঘ) রফিকউদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রফিকউদ্দিন আহমদ
ব্যাখ্যা

- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদ রফিক।
- তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পারিল গ্রামের উত্তরপাড়ায় ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম আব্দুল লতিফ এবং মাতার নাম রাফিজা খাতুন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৮.
ফজলে কবীর বাংলাদেশ ব্যাংকের কততম গর্ভনর?
  1. ক) দশম
  2. খ) একাদশ
  3. গ) দ্বাদশ
  4. ঘ) ত্রয়োদশ
সঠিক উত্তর:
খ) একাদশ
উত্তর
সঠিক উত্তর:
খ) একাদশ
ব্যাখ্যা

- ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবীর। তিনি ১১তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের মেয়াদকাল ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন এম হামিদুল্লাহ।

উৎসঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১৯.
বরেন্দ্র জনপদ বর্তমান কোন অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল?
  1. ক) কুমিল্লা অঞ্চল
  2. খ) রাজশাহী অঞ্চল
  3. গ) ঢাকা অঞ্চল
  4. ঘ) সিলেট অঞ্চল
সঠিক উত্তর:
খ) রাজশাহী অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজশাহী অঞ্চল
ব্যাখ্যা

- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিল।
- এদের মধ্যে ‘বঙ্গ’ জনপদ ছিলো অন্যতম। বৃহত্তর ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ’ জনপদ গঠিত হয়েছিল।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

২০.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত-
  1. ক) ময়মনসিংহে
  2. খ) ফার্মগেটে
  3. গ) জয়দেবপুরে
  4. ঘ) দিনাজপুরে
সঠিক উত্তর:
গ) জয়দেবপুরে
উত্তর
সঠিক উত্তর:
গ) জয়দেবপুরে
ব্যাখ্যা

- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজিপুরের জয়দেবপুরে অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
- এর প্রধান অঙ্গ হল ধান গবেষণা ইনস্টিটিউট।

উৎসঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট।

২১.
'কামতা' গ্যাসক্ষেত্রটি অবস্থিত-
  1. ক) নোয়াখালী
  2. খ) ব্রাহ্মণবাড়িয়া
  3. গ) গাজীপুর
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা

- সেমুতাং গ্যাসক্ষেত্রটি খাগড়াছড়িতে অবস্থিত।
- 'কামতা' গ্যাসক্ষেত্র অবস্থিত গাজীপুরে।
- এটি ১৯৮১ সালে যাত্রা শুরু করে।
- সালদা গ্যাসক্ষেত্র, তিতাস গ্যাসক্ষেত্র, শ্রীকাইল গ্যাসক্ষেত্র কুমিল্লায় অবস্থিত।
- সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি নোয়াখালীতে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।