পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ১০ রিভিশন পরীক্ষা - (৬-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
I live ___ Akhalia ___ Sylhet.
  1. at, on
  2. in, at
  3. at, in
  4. on, at
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো: গ) at, in.
- I live at Akhalia in Sylhet.
- আমি সিলেটের আখালিয়াতে থাকি।

- "At" ব্যবহৃত হয় ছোট বা নির্দিষ্ট স্থান (যেমন: একটি এলাকা, মোহল্লা বা ঠিকানা) বোঝাতে।
- at Akhalia, at the station, at home
"In" ব্যবহৃত হয় বড় স্থান (যেমন: শহর, দেশ বা জেলা) বোঝাতে।
- in Sylhet, in Bangladesh, in Dhaka.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
'Go to the dogs' এর সঠিক অর্থ হচ্ছে-
  1. ইতস্তত ঘুরে বেড়ানো
  2. ক্ষীণতম সুযোগ
  3. গোল্লায় যাওয়া
  4. স্বর্ণযুগ / সুখের সময়
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) Go to the dogs.
Go to the dogs

English Meaning: to get into a very bad situation.
Bangla Meaning: গোল্লায় যাওয়া।
Example Sentence: The country is going to the dogs.
Bangla Meaning: দেশটা গোল্লায় যাচ্ছে।

Golden age
English Meaning: a period of time, sometimes imaginary, when everyone was happy, or when a particular art, business, etc. was very successful.
Bangla Meaning: স্বর্ণযুগ / সুখের সময়।

Half a chance
English Meaning: the slightest opportunity.
Bangla Meaning: ক্ষীণতম সুযোগ / কিছু সুযোগ।

Hang around / about
English Meaning: spend time aimlessly; wait around.
Bangla Meaning: ইতস্তত ঘুরে বেড়ানো । 

Source: Live MCQ lecture.
.
What is the synonym of the Word 'Flamboyance'?
  1. Fabricated
  2. Show off
  3. Fragile
  4. Huge
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Show off.
Flamboyance
(noun):
- the quality of being very noticeable in style, colour, etc.
- জাঁকজমক; ধুমধাম; সমারোহ।
- Show off- জাহির করা যা Flamboyance এর প্রতিশব্দ।

অন্যান্য অপশন:
ক) Fabricated = মনগড়া/বানোয়াট।
গ) Fragile = ভঙ্গুর।
ঘ) Huge = বিশাল। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
What is the correct plural form?
  1. Criterion
  2. Hypotheses
  3. Crisis
  4. Radius
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Hypotheses,

ক) Criterion- এটি Singular।
Plural: Criteria.
খ) Hypotheses- এটি Hypothesis-এর সঠিক plural form. 
Singular: Hypothesis 
Plural: Hypotheses
গ) Crisis- এটি singular.
Plural: Crises.
ঘ) Radius- এটি singular.
Plural: Radii বা Radiuses.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
The antonym of the word 'eccentric' is-
  1. Peculiar
  2. Ordinary
  3. Articulate
  4. Miscellaneous
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো: খ) Ordinary,
Eccentric শব্দের অর্থ "অস্বাভাবিক," "বিচিত্র," বা "প্রথাবিরুদ্ধ"।
এর বিপরীত শব্দ (Antonym) হলো Ordinary, যার অর্থ "সাধারণ," "স্বাভাবিক," বা "প্রথানুগ"।

অন্যান্য অপশনগুলো:
ক) Peculiar- অর্থ "অস্বাভাবিক" বা "বিশেষ," যা eccentric-এর কাছাকাছি অর্থ বহন করে ।
গ) Articulate- অর্থ "স্পষ্টভাবে বলা" বা "প্রাঞ্জল," যা এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
ঘ) Miscellaneous- অর্থ "বিবিধ" বা "মিশ্র," যা eccentric-এর বিপরীত নয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
What is the correct Feminine form of 'emperor'?
  1. Empress
  2. Empres
  3. Empries
  4. Empros
ব্যাখ্যা
The correct feminine form of "emperor" is: ক) Empress,

সঠিক উত্তর: ক) Empress
- "Emperor" (সম্রাট) শব্দটির Feminine Gender (স্ত্রীলিঙ্গ) হলো "Empress" (সম্রাজ্ঞী)।
- The emperor ruled the kingdom with wisdom, while the empress was known for her kindness.
অন্যান্য অপশনগুলো:
খ) Empres → এই শব্দটি ইংরেজিতে নেই।
গ) Empries → বানান ও ব্যবহার ভুল।
ঘ) Empros → এই শব্দটিও অস্তিত্বহীন।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
I am not concerned ___ the coup.
  1. at
  2. of
  3. in
  4. for
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো: গ) in,

ক) Concerned at: সাধারণত কোনো নির্দিষ্ট বিষয় বা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়।
খ) Concerned of: সাধারণত এই ধরনের প্রয়োগ ইংরেজিতে ঠিক নয়।
গ) Concerned in: ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তি সরাসরি কোনো ঘটনা বা কার্যকলাপের সাথে জড়িত থাকে।
ঘ) Concerned for: ব্যবহৃত হয় যখন কেউ অন্য কারো জন্য চিন্তিত হয় (যেমন: I am concerned for her safety.)।

এখানে বক্তা অভ্যুত্থানের সাথে জড়িত নন বা এতে তার কোনো সম্পৃক্ততা নেই, তাই "concerned in" সঠিক ব্যবহার।
সুতরাং, এই বাক্যের প্রেক্ষাপটে "concerned in" সবচেয়ে উপযুক্ত।

Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.
.
What is the meaning of 'Harbinger'?
  1. জীবনের মত
  2. জাহাজের কর্মচারী
  3. অগ্রদূত
  4. ঢেকে রাখা
ব্যাখ্যা
সঠিক উত্তর, গ) অগ্রদূত।
Harbinger
(Noun):
অগ্রদূত,অপরের আগমন-বার্তাবাহী দূত
harbinger, ambassador, pioneer, precursor, forerunner, vanguard, harbinger.

Example Sentence:
1. The cuckoo is a harbinger of spring.
2. It was not a harbinger; it was a clear symptom of the move from a bipolar to a unipolar world.
.
'Manual’ শব্দের বাংলা পরিভাষা -
  1. পাণ্ডুলিপি
  2. সারগ্রন্থ
  3. স্মারকলিপি
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা
• 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - 'সারগ্রন্থ'।

অন্যদিকে,
• 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
• 'Gazette' শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১০.
"কাজলকালো" এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. কাজলের কালো
  2. কাজল ও কালো
  3. কাজলের ন্যায় কালো
  4. কাজল রুপ কালো
ব্যাখ্যা
'কাজলকালো'- উপমান কর্মধারয় সমাস।
এর সঠিক ব্যাসবাক্য: কাজলের ন্যায় কালো।

• উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
- এগুলকে উপমান কর্মধারয় সমাস বলে।
- যেমন-
- কাজলের মতো কালো = কাজলকালো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
‘প্রাণভয়’ কোন সমাসের উদাহরণ?
  1. সাধারণ কর্মধারয় সমাস
  2. মধ্যপদলোপী কর্মধারয় সমাস
  3. রূপক কর্মধারয় সমাস
  4. উপমান কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে মধ্য পদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। 

• মধ্য পদলোপী কর্মধারয় সমাসের কিছু উদাহরণ হলো:
- বৌ ভাত = বৌ পরিবেশন করা ভাত, 
- একাদশ = এক অধিক দশ, 
- ভিক্ষান্ন = ভিক্ষা লব্ধ অন্ন, 
- প্রাণভয় = প্রাণ যাওয়ার তরে ভয়।

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'Terminology' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুবাদ
  2. বিদেশী ভাষা
  3. পরিভাষা
  4. ভাষাবিদ্যা
ব্যাখ্যা
Terminology এর বাংলা পারিভাষিক অর্থ = পরিভাষা, পারিভাষিক শব্দ। 

অন্যদিকে, 
Translation = অনুবাদ, ভাষান্তর। 
Foreign language = বিদেশী ভাষা।
Linguistics = ভাষাবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
১৩.
‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ - 
  1. দুর্বল ছেলে
  2. অনভিজ্ঞ
  3. অপব্যয়ী
  4. সম্পূর্ণ মূর্খ
ব্যাখ্যা
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।

অন্যদিকে,
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগধারাটির অর্থ = সম্পূর্ণ মূর্খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
  1. দ্বন্দ্ব
  2. তৎপুরুষ
  3. বহুব্রীহি
  4. দ্বিগু
ব্যাখ্যা
• যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন : 
- তেমাথা = তিন মাথার সমাহার,
- ত্রিফলা = তিন ফলের সমাহার,
- তেপান্তর = তিন প্রান্তরের সমাহার,
- ত্রিপদী = তিন পদের সমাহার,
- ত্রিকাল = তিন কালের সমাহার
- ত্রিলোক = তিন লোকের সমাহার ইত্যাদি।

উৎস : বাংলা একাডেমি প্রমিত ব্যবহারিক ব্যাকরণ ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৫.
নিচের কোন বাগ্‌ধারাটি দিয়ে 'গুরুভার' বােঝায়?
  1. গৌড়চন্দ্রিকা
  2. চক্ষু চড়ক গাছ
  3. জগদ্দল পাথর
  4. গাছপাথর
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ- গুরুভার।

অন্যদিকে,
• 'চক্ষু চড়ক গাছ' বাগ্‌ধারার অর্থ- বিস্ময়;
• 'গাছপাথর' বাগ্‌ধারার অর্থ- হিসাবনিকাশ;
• 'গৌড়চন্দ্রিকা' বাগ্‌ধারার অর্থ- ভুমিকা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬.
"হাটবাজার" কোন সমাস?
  1. দ্বন্দ্ব 
  2. বহুব্রীহি
  3. অব্যয়ীভাব 
  4. কর্মধারয় 
ব্যাখ্যা
• হাটবাজার- দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
সমার্থক দ্বন্দ্ব সমাস- হাট ও বাজার= হাটবাজার। 
 
• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয় ।

আরো কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ: 
- মিলনার্থক শব্দযোগে: মা - বাপ
- বিরোধার্থক শব্দযোগে: দা - কুমড়া, অহি - নকুল
- প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে: ধুতি - চাদর ।
- সমার্থক দ্বন্দ্ব সমাস- হাট ও বাজার= হাটবাজার। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম - দশম শ্রেণী ( ২০১৯ সংস্করণ)। 
১৭.
পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১২, ১৮, ২০ ও ৩৫ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে?
  1. ৯৯৫৯০
  2. ৯৯৫৭৫
  3. ৯৯৫৫৫
  4. ৯৯৫৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১২, ১৮, ২০ ও ৩৫ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে?

সমাধান:
১২, ১৮, ২০ ও ৩৫ এর ল.সা.গু = ১২৬০

পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯

৯৯৯৯৯ কে ১২৬০ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ৪৫৯
তাহলে সংখ্যাটি হবে ৯৯৯৯৯ - ৪৫৯ = ৯৯৫৪০

∴ ৫ ভাগশেষ থাকবে যদি সংখ্যাটি = (৯৯৫৪০ + ৫) = ৯৯৫৪৫ হয়।

পাঁচ অঙ্কের ৯৯৫৪৫ এই বৃহত্তম সংখ্যাকে ১২, ১৮, ২০ ও ৩৫ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে।
১৮.
দুইটি সংখ্যার যোগফল ২৪০। তাদের অনুপাত ১ : ৪ হলে, ১ম সংখ্যা ২য় সংখ্যার শতকরা কত অংশ?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ২৪০। তাদের অনুপাত ১ : ৪ হলে, ১ম সংখ্যা ২য় সংখ্যার শতকরা কত অংশ?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার যোগফল = ২৪০
তাদের অনুপাত = ১ : ৪

ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে = ক এবং ৪ক

প্রশ্নমতে,
ক + ৪ক = ২৪০
⇒ ৫ক = ২৪০
⇒ ক = ২৪০/৫
∴ ক = ৪৮

∴ অপর সংখ্যা = ৪ × ৪৮ = ১৯২

∴ ১ম সংখ্যা ২য় সংখ্যার শতকরা = (৪৮/১৯২) × ১০০ = ২৫%
১৯.
বার্ষিক ৯% হারে ৬ মাসে ৯,০০০ টাকার উপর সুদ কত হবে?
  1. ৪০৫ টাকা
  2. ৪২৫ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৪৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৯% হারে ৬ মাসে ৯,০০০ টাকার উপর সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছর বা ১২ মাসের সুদ ৯ টাকা
১ টাকার ১ মাসের সুদ ৯/(১০০ × ১২) টাকা
৯,০০০ টাকার ৬ মাসের সুদ (৯ × ৯,০০০ × ৬)/(১০০ × ১২) টাকা
= ৪০৫ টাকা
২০.
৮% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ১ টাকা
  2. ২ টাকা
  3. ৩ টাকা
  4. ৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ৬২৫,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ = ২/২৫

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে,
সুদ I = Pnr = ৬২৫ × ২ × (২/২৫)
= ১০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে, সুদাসল C = P(1 + r)n
= ৬২৫ × {১ + (২/২৫)}
= ৬২৫ × (২৭/২৫)
= (৬২৫ × ২৭ × ২৭)/(২৫ x ২৫)
= ৭২৯ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ = ৭২৯ - ৬২৫ = ১০৪ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য = (১০৪ - ১০০) = ৪ টাকা।
২১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক এবং ১২ক
∴ তাদের ল.সা.গু. = ৬০ক এবং গ.সা.গু. = ক

প্রশ্নমতে,
৬০ক = ৩০০
∴ ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু. = ৫
২২.
একটি পণ্যের উপর ভ্যাট ১০% থেকে ১২% করা হলো। একজন ক্রেতা ২৫,০০০ টাকার পণ্য কিনলে অতিরিক্ত কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ৪০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের উপর ভ্যাট ১০% থেকে ১২% করা হলো। একজন ক্রেতা ২৫,০০০ টাকার পণ্য কিনলে অতিরিক্ত কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
ভ্যাট বৃদ্ধি পায় = (১২ - ১০)%
= ২%

১০০ টাকায় ভ্যাট বৃদ্ধি পায় = ২ টাকা
১ টাকায় ভ্যাট বৃদ্ধি পায় = ২/১০০ টাকা
২৫,০০০ টাকায় ভ্যাট বৃদ্ধি পায় = (২ × ২৫,০০০)/১০০ টাকা
= ৫০০ টাকা
২৩.
শতকরা বার্ষিক ৮ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে তিনগুণ হবে?
  1. ২৭ বছরে
  2. ২৫ বছরে
  3. ২০ বছরে
  4. ১৬ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৮ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে তিনগুণ হলে হবে = ৩০০ টাকা
∴ সুদ = (৩০০ - ১০০) = ২০০ টাকা

এখন,
৮ টাকা সুদ হয় = ১ বছরে
∴ ১ টাকা সুদ হয় = ১/৮ বছরে
∴ ২০০ টাকা সুদ হয় = ২০০/৮ বছরে
= ২৫ বছরে
২৪.
১৫% লাভে একটি পণ্যের বিক্রয়মূল্য ৬৯০ টাকা হলে, ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য কত হবে?
  1. ৪৪৫ টাকা
  2. ৮৭০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫% লাভে একটি পণ্যের বিক্রয়মূল্য ৬৯০ টাকা হলে, ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
১৫% লাভে, বিক্রয় মূল্য (১০০ + ১৫) টাকা
= ১১৫ টাকা

বিক্রয় মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১৫ টাকা
∴ বিক্রয় মূল্য ৬৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬৯০)/১১৫ টাকা
= ৬০০ টাকা

আবার,
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) টাকা
= ৮৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ৬০০)/১০০ টাকা
= ৫১০ টাকা

∴ ১৫% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য = ৫১০ টাকা।
২৫.
কতজন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক চকলেট ও বিস্কুট পায়?
  1. ৩৬ জন
  2. ৩২ জন
  3. ২৪ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক চকলেট ও বিস্কুট পায়?

সমাধান:
এখানে,
১৪৪ ও ১৮০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।

১৪৪ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫

∴ ১৪৪ ও ১৮০ এর গ.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬

∴ ৩৬ জন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
২৬.
প্রাচীন বাংলার পূর্বাংশে কোন অঞ্চল ছিল?
  1. রাঢ়
  2. বরেন্দ্র
  3. চন্দ্রদ্বীপ
  4. হরিকেল
ব্যাখ্যা
• হরিকেল:
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ। 
- খ্রিস্টীয় সাত শতকের প্রাচীন ভারতীয় লেখকগণ পূর্বভারতীয় একটি অঞ্চলকে হরিকেল বলে উলে­খ করেন।
- এটি পূর্ববঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাজ্য।
- সাত শতকের চৈনিক পরিব্রাজক  ই-ৎসিঙ্ হরিকেলের অবস্থানকে ‘পূর্বভারতের পূর্বসীমা’য় নির্দেশ করেন। 
- বর্তমান সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে এই অঞ্চল নিয়ে গঠিত। 

উৎস: বাংলাপিডিয়া।
২৭.
'বিক্রমাদিত্য' প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম?
  1. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  2. অশোক
  3. হর্ষবর্ধন
  4. শশাঙ্ক
ব্যাখ্যা
• দ্বিতীয় চন্দ্রগুপ্ত:
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেই গুপ্ত সাম্রাজ্য উন্নতি ও গৌরবের চরম শিখরে পৌঁছেছিল।
- সমুদ্রগুপ্তকে যদি গুপ্ত সাম্রাজ্যের বিস্তারকর্তা বলা যায় তবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এই সাম্রাজ্যের সংগঠক বলা চলে।
- তিনি ছিলেন একজন বীরযোদ্ধা ও সুদক্ষ শাসক।
- সামরিক প্রতিভার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতিও তাঁর ছিল প্রগাঢ় অনুরাগ।
- বিদ্যোৎসাহী সম্রাট হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
- মহাকবি কালিদাস ছিলেন তাঁর সমকালীন।
- নব-রত্নের বেশ কয়েকজন তাঁর সভা অলংকৃত করতেন।
- তিনি 'বিক্রমাদিত্য' বা 'শক্তির সূর্য' উপাধী গ্রহণ করেন।
- এই উপাধীর কারণে অনেকেই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে 'কিংবদন্তীর বিক্রমাদিত্য' হিসেবে মনে করেন।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
মাৎস্যন্যায় কোন সময়কালকে নির্দেশ করে?
  1. শশাঙ্ক পরবর্তীকাল
  2. গোপাল পরবর্তীকাল
  3. হর্ষবর্ধন পরবর্তীকাল
  4. সমুদ্রগুপ্ত পরবর্তীকাল
ব্যাখ্যা
• মাৎস্যন্যায়:
- রাজা শশাঙ্ক এর মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়ে বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করে।
- ছোট ছোট রাজ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাদের পারস্পরিক যুদ্ধবিগ্রহের ফলে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।
- বাংলার নৈরাজ্য অবস্থাকে মাৎস্যন্যায় বলে উল্লেখ করা হয়।
- মাৎস্যন্যায় শব্দের অর্থ: আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা।
- মাৎস্যন্যায় সময়কাল: আনুমানিক ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
- মাৎস্যন্যায় সময়: গুপ্ত ও পাল আমলের মধ্যবর্তী তাম্রশাসন যুগ।
- পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এ বিশৃঙ্খল অবস্থায় রাজ ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং মাৎস্যন্যায় অবসান ঘটান।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নবম দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
২৯.
অতীশ দীপঙ্কর বর্তমান বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. মানিকগঞ্জ
  2. মুন্সিগঞ্জ
  3. টাঙ্গাইল
  4. ফরিদপুর
ব্যাখ্যা
• অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান:
- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (৯৮০-১০৫৩) বৌদ্ধ পন্ডিত, ধর্মগুরু ও দার্শনিক।
- দশম-একাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি পন্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান ৯৮০ খ্রিস্টাব্দে বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে জন্মগ্রহণ করেন।
- পিতা কল্যাণশ্রী এবং মাতা প্রভাবতী দেবী। তাঁর বাল্যনাম ছিল চন্দ্রগর্ভ।
- মায়ের নিকট এবং স্থানীয় বজ্রাসন বিহারে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বিখ্যাত বৌদ্ধ গুরু জেতারির নিকট বৌদ্ধধর্ম ও শাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন।
- এ উদ্দেশ্যে তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গিয়ে রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন, বৌদ্ধশাস্ত্রের আধ্যাত্মিক গুহ্যবিদ্যায় শিক্ষালাভ করে 'গুহ্যজ্ঞানবজ্র' উপাধিতে ভূষিত হন।
- মগধের ওদন্তপুরী বিহারে মহাসাংঘিক আচার্য শীলরক্ষিতের নিকট দীক্ষা গ্রহণের পর তাঁর নতুন নামকরণ হয় 'দীপঙ্কর শ্রীজ্ঞান'।
- একত্রিশ বছর বয়সে তিনি আচার্য ধর্মরক্ষিত কর্তৃক সর্বশ্রেষ্ঠ ভিক্ষুদের শ্রেণিভুক্ত হন।
- পরে দীপঙ্কর মগধের তৎকালীন শ্রেষ্ঠ আচার্যদের নিকট কিছুকাল শিক্ষালাভ করে শূন্য থেকে জগতের উৎপত্তি এ তত্ত্ব (শূন্যবাদ) প্রচার করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৩০.
গিয়াসউদ্দিন আজম শাহ এর মাজার কোথায় অবস্থিত?
  1. নদীয়া
  2. মুর্শিদাবাদ
  3. নারায়ণগঞ্জ
  4. দিনাজপুর
ব্যাখ্যা
• গিয়াসউদ্দীন আজম শাহ'র সমাধি বাংলাদেশে সুলতানি আমলের টিকে থাকা একটি প্রাচীনতম সৌধ।
• প্রস্তর নির্মিত শবাধার সম্বলিত এ সমাধিসৌধ সোনারগাঁয়ের শাহ চিলাপুরে অবস্থিত এবং বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর সমাধি বলে কথিত।

• গিয়াসউদ্দিন আজম শাহ:

- গিয়াসউদ্দীন আজম শাহ (১৩৮৯-১৪১০/৭৯২-৮১৩ হিজরি) বাংলার প্রথম ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান।
- রাজ্যের বিস্তৃতির চেয়ে তিনি রাজ্যকে সুদৃঢ় করার দিকে বেশি মনোযোগ দেন।
- তিনি তাঁর রাজত্বের প্রথম দিকে শুধু কামরূপএ অভিযান করে তা দখল করেন এবং কামরূপের উপর কয়েক বছর তাঁর নিয়ন্ত্রণ বজায় রাখেন।
- তাঁর পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর তাঁর বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা' রচনা করেন।
- সম্ভবত সুলতান কৃত্তিবাসকেও বাংলায় রামায়ণ লেখার নির্দেশ দিয়েছিলেন।
- পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তাঁর পত্রালাপ ছিল।

উৎস: বাংলাপিডিয়া।
৩১.
পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন-
  1. নব সিং হাজারী
  2. ইয়ার লতিফ
  3. মোহন লাল
  4. মীর মর্দান
ব্যাখ্যা
• পলাশী যুদ্ধ:
- ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়।
- ১৭৫৭ সালের ২৩ জুন সকাল ৮টার দিকে যুদ্ধ আরম্ভ হয়।
- মীর মর্দান, মোহন লাল, খাজা আব্দুল হাদী খান, নব সিং হাজারী প্রমুখের অধীন নওয়াব সেনা বীরত্বের সঙ্গে যুদ্ধ চালায়,
- অন্যদিকে মীরজাফর, ইয়ার লতিফ এবং রায় দুর্লভরামের অধীন নওয়াবের প্রায় দুই তৃতীয়াংশ সেনা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে ও পরিস্থিতি অবলোকন করে।
- জেতার সবধরণের সুযোগ সুবিধা এবং এদের প্রাণপাত লড়াইয়ের পরও নবাব পরাজিত হন তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে।
- সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে।
- যুদ্ধের ফলে মীরজাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে।
- পলাশী যুদ্ধের ফলে ইংরেজ বা বাংলায় একচেটিয়া ব্যবসা-বাণিজ্যের সুযোগ পায়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।