পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
ILO, IMO, UNEP, WHO, IFAD, UNFPA, UNESCO, WMO, IPCC, FAO, IAEA, UNIDO, WIPO. সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মন্ট্রিয়াল
  2. খ) লন্ডন
  3. গ) সিডনি
  4. ঘ) লিসবন
ব্যাখ্যা
International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) যা ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়। ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি এবং সহযোগী সদস্য ৩টি। বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার কিতাক লিম। বাংলাদেশ ১৯৭৬ সালে IMO’র সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ IMO ওয়েবসাইট)
.
কোন সংস্থা বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করে?
  1. ক) IPCC
  2. খ) UNFPA
  3. গ) UNESCO
  4. ঘ) WIPO
ব্যাখ্যা
World Intellectual Property Organisation-WIPO বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে থাকে। কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুলের সাথে যৌথভাবে WIPO এ রিপোর্ট প্রকাশ করে।
২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম। শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।
(সূত্র: WIPO ওয়েবসাইট এবং বাংলাদেশ প্রতিদিন)
.
UNFPA এর পূর্ণরূপ কী?
  1. ক) United Nations Fund for Public Health
  2. খ) United Nations Population Fund
  3. গ) United Nations Fund for Reproductive Health
  4. ঘ) United Nations Polulation Agency
ব্যাখ্যা
UNFPA বর্তমান পূর্ণরূপ হলো United Nations Population Fund. তবে ১৯৬৭ সালে প্রতিষ্ঠালগ্নে এর পূর্ণরূপ ছিলো United Nations Fund for Population Activities. পরবর্তীতে ১৯৮৭ সালে এটি United Nations Population Fund নামধারণ করে। তবে এর Abbreviation পূর্বের UNFPA থেকে যায়।
(সূত্রঃ UNFPA ওয়েবসাইট)
.
IPCC প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
  1. ক) জলবায়ু তহবিল সংগ্রহ
  2. খ) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা
  3. গ) জলবায়ু পরির্তন মোকাবেলায় অবকাঠামোগত সহায়তা
  4. ঘ) জলবায়ু পরিবর্তন বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ
ব্যাখ্যা
UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠা করা হয়। এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন দেশের সরকার ও নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করা।
(সূত্র: IPCC ওয়েবসাইট)
.
কোন সংস্থাটি ভৌগোলিক নির্দেশক সনদ প্রদান করে?
  1. ক) UNESCO
  2. খ) WIPO
  3. গ) UNID0
  4. ঘ) IFAD
ব্যাখ্যা
Geographical Indication হলো পণ্যের একপ্রকার ভৌগোলিক সত্ব যা একটি দেশকে প্রদান করা হয়। এতে ঐ পণ্যের সুনাম বৃদ্ধি পায় এবং রাষ্ট্রীয় সত্ব প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী Geographical Indication (GI) বা ভৌগোলিক নির্দেশক সনদ বা স্বীকৃতি প্রদান করে WIPO-World Intellectual Property Organisation.
তবে WIPO সরাসরি এ সনদ প্রদান করে না। WIPO অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (যেমন: বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) এই সনদ প্রদান করে। পরবর্তীতে WIPO চূড়ান্ত অনুমোদন দেয়।
বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিমসাগর আম স্বীকৃতি পায়।
(সূত্রঃ Geographical Indication এবং বাংলাদেশ প্রতিদিন)
.
২০২০ সালে কোন সংস্থাটির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী?
  1. ক) World Tourism Organization
  2. খ) International Maritime Organisation
  3. গ) World Meteorological Organization
  4. ঘ) World Intellectual Property Organisation
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা বা World Meteorological Organization (WMO) ২০২০ সালে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। WMO ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫১ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এটি ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত International Meteorological Organization (IMO) এর স্থলে প্রতিষ্ঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। সদরদপ্তর জেনেভায়। বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে। বর্তমান সভাপতি গেরহার্ড আড্রিয়ান।
(সূত্র: WMO ওয়েবসাইট)