পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের কৃষিজ সম্পদ : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ পার্ট-২) ১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই, কৃষি পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
নিচের কোনটি পাট পঁচানোর একটি পদ্ধতি?
  1. ক) বায়োফ্লক
  2. খ) রিবন রেটিং
  3. গ) ক্রস বাইন্ডিং
  4. ঘ) ডাবল কাটিং
সঠিক উত্তর:
খ) রিবন রেটিং
উত্তর
সঠিক উত্তর:
খ) রিবন রেটিং
ব্যাখ্যা
রিবন রেটিং হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পাট পঁচানোর একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কাঁচা পাট থেকে ছাল ছাড়িয়ে অল্প পানিতে পঁচানো যায়। তাই এটি যথেষ্ট সাশ্রয়ী একটি পদ্ধতি।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
.
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) গাজীপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
ক) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল দেশের কৃষি গবেষণা বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের ফার্মগেটে অবস্থিত যা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ কৃষি গবেষণা কাউন্সিল ওয়েবসাইট)
.
দেশে কোন মাসে আমন ধান কাটার উৎসব হয়ে থাকে?
  1. ক) ফাল্গুন
  2. খ) অগ্রহায়ণ
  3. গ) বৈশাখ
  4. ঘ) শ্রাবণ
সঠিক উত্তর:
খ) অগ্রহায়ণ
উত্তর
সঠিক উত্তর:
খ) অগ্রহায়ণ
ব্যাখ্যা
আমাদের দেশে অগ্রহায়ণ মাসে আমন ধান কাটাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে নবান্ন উৎসব পালিত হয়। সরকারি ঘোষণায় পহেলা অগ্রহায়ণ বর্তমানে জাতীয় কৃষি দিবস হিসেবে পালিত হয়।
আমন ধান দেশের দ্বিতীয় প্রধান ধান উৎপাদন মৌসুম। স্থানভেদে কার্তিক থেকে অগ্রহায়ণ ও পৌষ মাস পর্যন্ত আমন ধান কাটার মৌসুম চলে।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
.
কোনটি জলাভূমির বন?
  1. ক) শালবন
  2. খ) চুনাতি
  3. গ) রাতারগুল
  4. ঘ) লাউয়াছড়া
সঠিক উত্তর:
গ) রাতারগুল
উত্তর
সঠিক উত্তর:
গ) রাতারগুল
ব্যাখ্যা
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল হলো একটি জলমগ্ন বনভূমি। এটি বছরের প্রায় প্রায় অর্ধেক সময় জলমগ্ন থাকে। এটির আয়তন ২০৪.২৫ হেক্টর। হিজল, করচ, বরুন ইত্যাদি এ বনের প্রধান উদ্ভিদ।
(সূত্র: বন অধিদপ্তর)
.
চলতি ২০২০-২০২১ অর্থবছরে সরকারের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ২৪,১২৪ কোটি টাকা
  2. খ) ২২,৭৪৯ কোটি টাকা
  3. গ) ২৬,২৯২ কোটি টাকা
  4. ঘ) ২৯,৩০০ কোটি টাকা
সঠিক উত্তর:
গ) ২৬,২৯২ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬,২৯২ কোটি টাকা
ব্যাখ্যা
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ সরকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৬,২৯২ কোটি টাকা যা আগের অর্থবছরের চেয়ে ২,১৬৮ কোটি টাকা বেশি।
২০১৯-২০২০ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিলো ২৪,১২৪ কোটি টাকা। তার মধ্যে বিতরণ করা সম্ভব হয় ২২,৭৪৯ কোটি টাকা।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
.
বাংলাদেশে কোন কৃষিপণ্যটি সর্বাধিক আমদানি নির্ভর?
  1. ক) আলু
  2. খ) ধান
  3. গ) গম
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
গ) গম
উত্তর
সঠিক উত্তর:
গ) গম
ব্যাখ্যা
বাংলাদেশে খাদ্যশস্যের মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় গম। ২০১৯ সালে বাংলাদেশ বিশ্ববাজার থেকে মোট ৬৭ লক্ষ মেট্রিক টন গম আমদানি করে।
২০১৮-২০১৯ সালে দেশে গমের উৎপাদন ছিলো ১০ লক্ষ মেট্রিক টন। যার কারণে গমের চাহিদার সিংহভাগই আমদানি করে মেটাতে হয়। গম ব্যতীত ভুট্টা, সয়াবিন, পেঁয়াজ প্রভৃতির আমদানিও উল্লেখযোগ্য।
(সূত্র: FAO এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯)
.
কোন বানানটি সঠিক?
  1. ক) প্রতিযোগীতা
  2. খ) নিশিথিনী
  3. গ) শ্রদ্ধাঞ্জলী
  4. ঘ) সমীচীন
সঠিক উত্তর:
ঘ) সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমীচীন
ব্যাখ্যা
ভুল বানানগুলোর শুদ্ধরূপ - প্রতিযোগিতা, শ্রদ্ধাঞ্জলি, নিশীথিনী।
.
শব্দ : কর্ণ :: আলো : ?
  1. ক) শোনা
  2. খ) সূর্য
  3. গ) চক্ষু
  4. ঘ) অন্ধকার
সঠিক উত্তর:
গ) চক্ষু
উত্তর
সঠিক উত্তর:
গ) চক্ষু
ব্যাখ্যা
শব্দ শোনা হয় কর্ণ দ্বারা এবং আলো দেখা যায় চক্ষু দ্বারা।
.
দুইটি নল দিয়ে কোনো চৌবাচ্চা যথাক্রমে ১০ ঘন্টায় ও ১২ ঘন্টায় পূর্ণ হয়। অপর নল দিয়ে ২০ ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। তিনটি নল একই সাথে খোলা থাকলে কত সময়ে সেটা পূর্ণ হবে?
  1. ক) ৭ ঘন্টা ২০ মিনিট
  2. খ) ৭ ঘন্টা ৪০ মিনিট
  3. গ) ৭ ঘন্টা ৩০ মিনিট
  4. ঘ) ৭ ঘন্টা ২৫ মিনিট
সঠিক উত্তর:
গ) ৭ ঘন্টা ৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ ঘন্টা ৩০ মিনিট
ব্যাখ্যা

১ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় (১/১০ + ১/১২ - ১/২০) = ৮/৬০= ২/১৫
∴ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে ১৫/২ = ৭.৫
= ৭ ঘন্টা ৩০ মিনিট

১০.
নিচের ধারাটির পরবর্তী অক্ষর কি হবে?
অ, ই, উ, ঋ, __?
  1. ক) ও
  2. খ) ঔ
  3. গ) এ
  4. ঘ) ঐ
সঠিক উত্তর:
ঘ) ঐ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐ
ব্যাখ্যা
ধারাটি স্বরবর্নের এবং একটি অক্ষর বাদে পরের অক্ষরটি বসবে, সুতরাং ধারার পরের অক্ষর - ঐ।
১১.
৮টি বক্সে গড়ে ৭৫টি ডিম আছে। নতুন ২টি বক্সে কয়টা করে ডিম রাখলে গড়ে ৭৭টি হবে?
  1. ক) ৬৬টি
  2. খ) ৮৫টি
  3. গ) ৭০টি
  4. ঘ) ৬০টি
সঠিক উত্তর:
খ) ৮৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫টি
ব্যাখ্যা
৮টি বক্সে মোট ডিম আছে = ৬০০ ১০টি বক্সে ৭৭টি গড় করতে হলে লাগবে ৭৭০টি ডিম। অর্থাৎ, আরও ১৭০টি ডিম। তারমানে, প্রতি বক্সে লাগবে ৮৫টি।
১২.
Choose the correct spelling -
  1. ক) Archeaology
  2. খ) Archaeology
  3. গ) Acrchelogy
  4. ঘ) Arckeology
সঠিক উত্তর:
খ) Archaeology
উত্তর
সঠিক উত্তর:
খ) Archaeology
ব্যাখ্যা
Archaeology = The study of human history and prehistory through the excavation of sites and the analysis of artefacts and other physical remains.
১৩.
রাকিব, মনির থেকে লম্বা। নয়ন, জহির থেকে বেঁটে। রাকিব, মিরাজ থেকে বেঁটে৷ মনির, জহির থেকে লম্বা। এদের মধ্যে সবচেয়ে খাটো কে?
  1. ক) মনির
  2. খ) নয়ন
  3. গ) রাকিব
  4. ঘ) জহির
সঠিক উত্তর:
খ) নয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) নয়ন
ব্যাখ্যা
রাকিব > মনির, জহির > নয়ন, মিরাজ > রাকিব, মনির > জহির৷ সুতরাং, মিরাজ > রাকিব > মনির > জহির > নয়ন। অর্থাৎ সবচেয়ে খাটো নয়ন।
১৪.
“শকল” শব্দের অর্থ কি?
  1. ক) অংশ
  2. খ) খণ্ড
  3. গ) মাছের আঁশ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
“শকল” শব্দের অর্থ অংশ,খণ্ড, মাছের আঁশ।
১৫.
সাকিব দৈনিক ৫ ঘণ্টা কাজ করে ৮ দিনে একটি কাজ শেষ করতে পারে। অন্যদিকে তামিম দৈনিক ৬ ঘন্টা কাজ করে ঐ কাজটি ১০ দিনে শেষ করতে পারে। দৈনিক ৮ ঘন্টা কাজ করে সাকিব তামিম এক সঙ্গে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ২ দিনে
  2. খ) ৩ দিনে
  3. গ) ৪ দিনে
  4. ঘ) ৬ দিনে
সঠিক উত্তর:
খ) ৩ দিনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ দিনে
ব্যাখ্যা

সাকিব দৈনিক ৫ ঘণ্টা করে ৮ দিনে শেষ করে অর্থাৎ ৪০ ঘন্টায় কাজটি শেষ করে।
অন্যদিকে তামিম, ৬০ ঘন্টায় কাজটি শেষ করে।
দুইজনের ১ ঘন্টার কাজ, (১/৪০) + (১/৬০) = ১/২৪
অর্থাৎ, পুরো কাজটি দুইজন ২৪ ঘন্টায় শেষ করতে পারবে।
অর্থাৎ,৩ দিন লাগবে।

১৬.
আপনার কোন ঘনিষ্ঠ বন্ধুর বাসায় একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলো এবং সে আপনাকে একটি সৎকাজের পরিকল্পনা দিল এবং অনেক্ষন কথা বলতে চাইল। এমতাবস্থায় আপনি কি করবেন?
  1. ক) তার কথা মনযোগ দিয়ে শুনবেন।
  2. খ) বন্ধুকে কোন অজুহাত দিয়ে বাড়ি চলে যাবেন।
  3. গ) তাকে বলবেন আপনি সৎকাজের পরিকল্পনা কিনতে আসেন নি।
  4. ঘ) আপনার নিজের একটি পরিকল্পনা বলবেন।
সঠিক উত্তর:
ক) তার কথা মনযোগ দিয়ে শুনবেন।
উত্তর
সঠিক উত্তর:
ক) তার কথা মনযোগ দিয়ে শুনবেন।
ব্যাখ্যা
আপনার কোন ঘনিষ্ঠ বন্ধুর বাসায় একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলো এবং সে আপনাকে একটি সৎকাজের পরিকল্পনা দিল এবং অনেক্ষন কথা বলতে চাইল। এমতাবস্থায় তার কথা শোনাটাই বেশি যুক্তিযুক্ত।
১৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) গাজর
  2. খ) আলু
  3. গ) পিঁয়াজ
  4. ঘ) টমেটো
সঠিক উত্তর:
ঘ) টমেটো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টমেটো
ব্যাখ্যা
পিয়াজ, গাজর ও আলু মাটির নিচে জন্মে কিন্তু টমেটো গাছের ডালে জন্মে। উল্লেখ্য, পেঁয়াজ মসলা নয়, পেঁয়াজ সবজি।
১৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পীপিলিকা
  2. খ) পিপীলীকা
  3. গ) পিপিলিকা
  4. ঘ) পিপীলিকা
সঠিক উত্তর:
ঘ) পিপীলিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পিপীলিকা
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১৯.
পরপর ৫ টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষের সংখ্যাটি কত?
  1. ক) ১১১
  2. খ) ১১৪
  3. গ) ১১৫
  4. ঘ) ১১৬
সঠিক উত্তর:
খ) ১১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১৪
ব্যাখ্যা

যেহেতু, ৫ টি সংখ্যার যোগফল দেয়া, ৫ দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে মাঝখানের সংখ্যাটি বের হবে।
অর্থ্যাৎ, তৃতীয় সংখ্যাটি হবে - ৫৬০/৫ = ১১২।
সুতরাং, ১ম সংখ্যা - ১১০,
দ্বিতীয় সংখ্যা - ১১১,
তৃতীয় সংখ্যা - ১১২,
চতুর্থ সংখ্যা - ১১৩ ও
পঞ্চম/শেষ সংখ্যা - ১১৪।

২০.
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় কি করবেন?
  1. ক) সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন
  2. খ) বন্ধুদের সাথে পরামর্শ করবেন
  3. গ) খুবই হতাশাবোধ করবেন
  4. ঘ) পরিবারের সদস্যদের প্রতি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করবেন
সঠিক উত্তর:
ক) সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন
উত্তর
সঠিক উত্তর:
ক) সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন
ব্যাখ্যা
এখানে, সংসারের প্রতি নিজে মনোযোগী হওয়াটাই বেশি যুক্তিযুক্ত।
২১.
FRIEND যদি HUMJTK হয়, তাহলে CANDLE=?
  1. ক) EDRIRL
  2. খ) ESJFME
  3. গ) DEQJQM
  4. ঘ) DCQHQK
সঠিক উত্তর:
ক) EDRIRL
উত্তর
সঠিক উত্তর:
ক) EDRIRL
ব্যাখ্যা
এখানে,কোডের প্রথম বর্ণটি দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণটি তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণটি চতুর্থ বর্ণের আকারে এভাবে ক্রমবর্ধমান ভাবে কোড করা হয়েছে।
২২.
নিম্নের কোনটি ভিন্নধর্মী?
  1. ক) লোহা
  2. খ) টিন
  3. গ) তামা
  4. ঘ) পিতল
সঠিক উত্তর:
ঘ) পিতল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পিতল
ব্যাখ্যা
পিতল - একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। অন্যদিকে, তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।
২৩.
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছেলে আপনার কি হবে?
  1. ক) ভাগ্নে
  2. খ) মামা
  3. গ) ভাতিজা
  4. ঘ) ভাই
সঠিক উত্তর:
ক) ভাগ্নে
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাগ্নে
ব্যাখ্যা
চাচার একমাত্র ভাইয়ের মেয়ে হচ্ছে বোন। বোনের ছেলে হবে ভাগ্নে।
২৪.
একটি পাইপ ৩০ ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে, ওই একই ট্যাংক পূর্ণ করতে ৪৫ ঘন্টা লাগে অন্য একটি পাইপের। দুইটি পাইপ দ্বারা একইসাথে ওই ট্যাংক পূর্ণ করতে কতক্ষণ লাগবে?
  1. ক) ১৬ ঘন্টা
  2. খ) ১৮ ঘন্টা
  3. গ) ২০ ঘন্টা
  4. ঘ) ২২ ঘন্টা
সঠিক উত্তর:
খ) ১৮ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮ ঘন্টা
ব্যাখ্যা

প্রথম পাইপ প্রতি ঘন্টায় পূর্ণ করে ১/৩০ অংশ এবং
দ্বিতীয় পাইপ প্রতি ঘন্টায় পূর্ণ করে ১/৪৫ অংশ৷
উভয়ে একত্রে প্রতি ঘন্টায় পূর্ণ করে
= (১/৩০)+(১/৪৫)
=(৬+৪)/১৮০
= ১/১৮ অংশ৷
সুতরাং, সম্পূর্ণ ট্যাংক পূর্ণ করতে লাগবে
=১/(১/১৮)
=১৮ ঘন্টা৷

২৫.
নিচের কোন স্থানটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. ক) রেসকোর্স ময়দান
  2. খ) শহীদ মিনার
  3. গ) রায়ের বাজার বধ্যভূমি
  4. ঘ) মুজিবনগর
সঠিক উত্তর:
খ) শহীদ মিনার
উত্তর
সঠিক উত্তর:
খ) শহীদ মিনার
ব্যাখ্যা
শহীদ মিনার ভাষা আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত এবং বাকি তিনটি অপশন মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত।
২৬.
নিচের কোনটি সমুদ্রের প্রতিশব্দ নয়?
  1. ক) সাগর
  2. খ) অর্ণব
  3. গ) বারিধি
  4. ঘ) জলদ
সঠিক উত্তর:
ঘ) জলদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জলদ
ব্যাখ্যা
সমুদ্রের প্রতিশব্দ- সাগর, সিন্ধু, বারীশ, উদধি, বারিধি, জলধি, অর্ণব, পয়োনিধি ইত্যাদি। জলদ হচ্ছে মেঘ এর প্রতিশব্দ।
২৭.
২০২০ সালের ১ জানুয়ারি বুধবার ছিলো। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে কি বার হবে?
  1. ক) বুধবার
  2. খ) বৃহস্পতিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
খ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
লিপ-ইয়ার ব্যতীত অন্যান্য বছরগুলোর ক্ষেত্রে বছরের শুরুর দিন ও শেষের দিন একই হয়। কিন্তু ২০২০ সাল লিপ-ইয়ার। সুতরাং, ১ জানুয়ারি ও ৩১ ডিসেম্বর একই বার হবেনা, পরের দিন হবে।
২৮.
তাম্বূলিক - শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) পর্ণকার
  2. খ) পান-ব্যবসায়ী
  3. গ) তামসিক
  4. ঘ) বারুই
সঠিক উত্তর:
গ) তামসিক
উত্তর
সঠিক উত্তর:
গ) তামসিক
ব্যাখ্যা

তাম্বুলিক শব্দের অর্থ - পান ব্যবসায়ী;
বারুই শব্দের অর্থ - যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে;
পর্ণকার অর্থ - পান বিক্রেতা বা পান ব্যবসায়ী।
অন্যদিকে, তামসিক শব্দের অর্থ - ঘন অন্ধকারাচ্ছন্ন।

২৯.
সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
সঠিক উত্তর:
ক) ১ বার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ বার
ব্যাখ্যা
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই দুই ঘণ্টা সময়ের মধ্যে শুধুমাত্র দুপুর ১২টা বাজার মুহূর্তেই ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করবে।
৩০.
৩০০ মিটার লম্বা ট্রেন ৯০০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ কত হবে?
  1. ক) ৩০ মিটার/সেকেন্ড
  2. খ) ৪০ মিটার/সেকেন্ড
  3. গ) ৫০ মিটার/সেকেন্ড
  4. ঘ) ৬০ মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা

আমরা জানি, দূরত্ব/বেগ = সময়
⇒ (৩০০+৯০০)/v = ৩০
⇒ ৩০v = ১২০০
⇒ v = ১২০০/৩০ = ৪০ মিটার/সে

৩১.
___ এর সাথে কুষ্টিয়ার যেমন সম্পর্ক, তেমনি ___ এর সাথে বরিশালের সম্পর্ক।
  1. ক) পদ্মা-কুশিয়ারা
  2. খ) গড়াই-কীর্তনখোলা
  3. গ) গড়াই-সুরমা
  4. ঘ) গড়াই-কপোতাক্ষ
সঠিক উত্তর:
খ) গড়াই-কীর্তনখোলা
উত্তর
সঠিক উত্তর:
খ) গড়াই-কীর্তনখোলা
ব্যাখ্যা
প্রদত্ত নদী জোড়াগুলোর মধ্যে গড়াই নদী কুষ্টিয়ায় এবং কীর্তনখোলা নদী বরিশালে অবস্থিত। তাই, গড়াই-এর সাথে কুষ্টিয়ার যেমন সম্পর্ক, তেমনি কীর্তনখোলা-এর সাথে বরিশালের সম্পর্ক।
৩২.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচ, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ ফুট পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ঘ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪
ব্যাখ্যা

বাঁশের দৈর্ঘ্য x ফুট হলে, x/2 + x/3 + 4 = x
(3x + 2x + 24)/6 = x
5x - 6x = -24
x = 24 

৩৩.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) দুষণ
  2. খ) দূষণ
  3. গ) দূষন
  4. ঘ) দুষন
সঠিক উত্তর:
খ) দূষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দূষণ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩৪.
একজন পিতা সবসময়ই তার সন্তানের চেয়ে ____ হয়।
  1. ক) বয়স্ক
  2. খ) জ্ঞানী
  3. গ) কর্মঠ
  4. ঘ) চালাক
সঠিক উত্তর:
ক) বয়স্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) বয়স্ক
ব্যাখ্যা
একজন পিতা তার সন্তানের চেয়ে জ্ঞানী, কর্মঠ ও চালাক নাও হতে পারেন। কিন্তু বয়স সবসময়ই তার সন্তানের চেয়ে বেশি হয়৷
৩৫.
সত্যি কথা বললে অনেকেরই ______ লাগে।
  1. ক) আঁতে ঘা
  2. খ) একচোখা
  3. গ) খারাপ
  4. ঘ) ভালো
সঠিক উত্তর:
ক) আঁতে ঘা
উত্তর
সঠিক উত্তর:
ক) আঁতে ঘা
ব্যাখ্যা
আঁতে ঘা - অপমান বোধ করা, মনে ব্যথা পাওয়া। তাই সত্যি কথা বললে অনেকেরই মনে ব্যথা লাগে।
৩৬.
ঘড়িতে ৬ টা বেজে ১৫ মিনিট হলে, ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ক) ৯৭.৫°
  2. খ) ৯৬.৫°
  3. গ) ৯৫.৫°
  4. ঘ) ৯০.৫°
সঠিক উত্তর:
ক) ৯৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৭.৫°
ব্যাখ্যা

মধ্যবর্তী কোণ
= |(১১×১৫ – ৬০×৬)/২|°
= |-(১৯৫/২)|°
= ৯৭.৫°