পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
Freedom House কোন দেশভিত্তিক এনজিও সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. নেদারল্যান্ডস
  4. জার্মানি
ব্যাখ্যা
Freedom House:
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৩১ অক্টোবর, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

উৎস: Freedom House ওয়েবসাইট।
.
পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক কোথায় চালু হয়েছিল?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. মস্কো, রাশিয়া
ব্যাখ্যা
ব্লাড ব্যাংক:
- রক্তদানে সংগৃহীত রক্ত পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে যেখানে সংরক্ষণ করা হয় তাকে ব্লাড ব্যাংক বলা হয়।
- রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিতে ব্লাড ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
- যুক্তরাষ্ট্রের শিকাগোয় প্রথম ব্লাড ব্যাংক চালু হয়।
- ডাঃ বার্নার্ড ফান্টাসের নেতৃত্বে ১৯৩৭ সালের ১৫ মার্চ কুক কাউন্টি হাসপাতালে দেশের প্রথম ব্লাড ব্যাংক খোলা হয়।
- বিশ্বে রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য এটাই চালু হওয়া প্রথম ব্লাড ব্যাংক।

উৎস: Cook County Health ওয়েবসাইট।
.
Human Rights Watch কোন দেশভিত্তিক সংগঠন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা
Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- সংস্থাটির প্রধান কাজ: মানব অধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা।
- এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।
.
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. পিটার বেনেনসন
  2. অ্যাগনেস ক্যালামার্ড
  3. হেনরি ডুনান্ট
  4. পল পি. হ্যারিস
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস
- নীতিবাক্য: নিজের উপরে সেবা।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Rotary International ওয়েবসাইট।
.
আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
  1. ভেলরি এ টেইলর
  2. ব্যাডেন পাওয়েল
  3. অ্যাঞ্জেলা গোমেজ
  4. হারম্যান মেইনার
ব্যাখ্যা
Save Our Soul:
- সেভ আওয়ার সোল শিশুদের অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- এটিকে আন্তর্জাতিক শিশু পল্লী হিসেবে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- সদর দপ্তর: ইন্সব্রাক, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: হারম্যান মেইনার।

উৎস: Save Our Soul ওয়েবসাইট।
.
হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে কোন সংস্থা?
  1. Transparency International
  2. CARE
  3. Save the children
  4. Human Rights Watch
ব্যাখ্যা
Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- সংস্থাটির প্রধান কাজ: মানব অধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা।
- এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।
.
বাংলাদেশে স্কাউট আন্দোলন প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
স্কাউট আন্দোলন:
- স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন পাওয়েল।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- বিশ্ব স্কাউট সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে এর সদস্য সংখ্যা: ১৭৪টি।

উল্লেখ্য,
- ১৯৭২ সালে 'বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন' নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে।

উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
.
BRAC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
BRAC:
- BRAC-এর পূর্ণরূপ: Bangladesh Rural & Advancement Committee।
- এটি বিশ্বের বৃহত্তম এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা।
- ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ BRAC প্রতিষ্ঠা করেন।
- ব্র্যাক হলো একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- এটি নারী ও শিশুদের উপর বিশেষ ফোকাস রেখে কাজ করে।

উৎস: ব্র্যাক ওয়েবসাইট।
.
রেড ক্রিসেন্ট শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ১৯১৭ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৬৩ সালে
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
রেড ক্রিসেন্ট
- রেড ক্রিসেন্ট একটি বিশ্বব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।
- ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের নাগরিক হেনরী ডুনান্ট, অন্য চার জন সদস্য নিয়ে ‘কমিটি অফ ফাইভ’ গঠন করেন।
- এই কমিটি ১৮৬৩ সালের ২৬ অক্টোবর ১৬টি দেশের প্রতিনিধি নিয়ে রেড ক্রস প্রতিষ্ঠা লাভ করে।
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

উল্লেখ্য,
- ১৯১৭ সালে, ১৯৪৪ সালে ও ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Red Cross ওয়েবসাইট।
১০.
বিশ্ব রোটারি ক্লাবের হেড অফিস কোথায়?
  1. লিভারপুল
  2. ইলিনয়স
  3. বোস্টন
  4. হেগ
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- নীতিবাক্য: নিজের উপরে সেবা।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়স, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Rotary International ওয়েবসাইট।
১১.
Lions Club International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র
  3. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
  4. আটলান্টা, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Lions Club International:
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মেলভিন জন্স।
- সদরদপ্তর: ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Lions Club International ওয়েবসাইট।
১২.
Amnesty International-এর মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড কোন দেশের নাগরিক?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।

উল্লেখ্য,
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড ফ্রান্সের।
- তিনি ২০২১ সালে Amnesty International-এর মহাসচিব হিসেবে মনোনীত হন।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
১৩.
আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'Save Our Soul' শিশুদের কী বিষয়ে কাজ করে?
  1. ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে
  2. চক্ষু বিষয়ক
  3. ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহে
  4. অধিকার রক্ষা
ব্যাখ্যা
Save Our Soul:
- সেভ আওয়ার সোল শিশুদের অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- সদর দপ্তর: ইন্সব্রাক, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: হারম্যান মেইনার।

উৎস: Save Our Soul ওয়েবসাইট।
১৪.
’স্মাইল ট্রেন’ কী?
  1. রাজনৈতিক সংস্থা
  2. মানবাধিকার সংস্থা
  3. দাতব্য সংস্থা
  4. বাণিজ্যিক সংস্থা
ব্যাখ্যা
স্মাইল ট্রেন:
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- ব্রিয়েন মুলেনি এবং চার্লস ওয়াংয়ের উদ্যোগে 'Smile Train' প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: Amnesty International ওয়েবসাইট।