পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯১
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯১ প্রশ্ন

.
"ব্যাধি এ পীড়িত মোর বিকল শরীর।
ঔষধ দর্শনে প্রাণ শান্ত নহে স্থির।।" পঙ্কতির রচয়িতা-
  1. ভারতচন্দ্র রায়
  2. ফকির গরিবুল্লাহ
  3. দৌলত উজির
  4. শাহ্ মুহম্মদ সগীর
সঠিক উত্তর:
শাহ্ মুহম্মদ সগীর
উত্তর
সঠিক উত্তর:
শাহ্ মুহম্মদ সগীর
ব্যাখ্যা

• শাহ্ মুহম্মদ সগীর রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য 'ইউসুফ-জুলেখা'।
• এ কারণে তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বলা হয়।
• এই কাব্যের কিছু পঙক্তি-
''ব্যাধি এ পীড়িত মোর বিকল শরীর।
ঔষধ দর্শনে প্রাণ শান্ত নহে স্থির।।
এহেন নির্জন পুরী বিরল সম্ভোগ।
পরিহরি লজ্জা ভীতি কর উপভোগ।।
না জানি কেমন আছে নিষেধ কারণ।
বুঝিলু তোমার ইচ্ছা আমার মরণ।।''
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'বিশ শতকের বাঙালী' প্রবন্ধটি কার?
  1. নীলিমা ইব্রাহিম
  2. আহমদ শরীফ
  3. কাজী আব্দুল ওদুদ
  4. বদরুদ্দীন উমর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
ব্যাখ্যা

আহমদ শরীফ রচিত প্রবন্ধঃ
- বিচিত্র চিন্তা,
- স্বদেশ চিন্তা,
- সাহিত্য ও সংস্কৃতি চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- বিশ শতকের বাঙালি,
- কালের দর্পণের স্বদেশ,
- স্বদেশ চিন্তা,
- জিজ্ঞাসা ও অন্বেষা,
- জীবনে সমাজে সাহিত্যে,
- একালে নজরুল ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'আকাশ ভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ।' গানটির কার?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. কাজী নজরুল ইসলাম
  4. অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান-
''আকাশ ভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ।
তাহারি মাঝখানে আমি পেয়েছি,
আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান।।''

.
'মুহূর্তের কবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. অমিয় চক্রবর্তী
  2. ফররুখ আহমদ
  3. কায়কোবাদ
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ফররুখ আহমদ
উত্তর
সঠিক উত্তর:
ফররুখ আহমদ
ব্যাখ্যা

• মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদ।
• তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি।
• মুহূর্তের কবিতা তাঁর সনেট সংকলন।
• নৌফেল ও হাতেম তাঁর রচিত কাব্যনাট্য।
• হাতেম তায়ী তাঁর কাহিনীকাব্য।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নতুন লেখা,
- সিন্দাবাদ,
- হাবেদা মরুর কাহিনী,
-সিরাজাম মুনীরা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
গোয়েন্দা ভিত্তিক উপন্যাস-
  1. যাত্রা
  2. মুক্তি
  3. জাল
  4. চৌচির
সঠিক উত্তর:
জাল
উত্তর
সঠিক উত্তর:
জাল
ব্যাখ্যা

• আবু ইসহাক রচিত গোয়েন্দা ভিত্তিক উপন্যাস 'জাল'।
• উপন্যাসটি বাস্তব ঘটনা অবলম্বনে রচিত।
• ১৯৫০ সালে সরকারি কর্মকর্তা থাকাকালীন সময়ে 'জাল নোট' এর কয়েকটা মামলার তদন্তের ভার পড়েছিলো লেখকের ওপর। সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই তাঁর 'জাল' উপন্যাসটি রচিত।
• তাঁর রচিত সামাজিক উপন্যাস- সূর্য দীঘল বাড়ী ও পদ্মার পলিদ্বীপ।
• 'যাত্রা' শওকত আলী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• 'মুক্তি' উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দীন।
•'চৌচির' উপন্যাসের রচয়িতা আবুল ফজল।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস-
  1. গাভী বিত্তান্ত
  2. সূর্য তুমি সাথী
  3. ওঙ্কার
  4. নিহত নক্ষত্র
সঠিক উত্তর:
ওঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ওঙ্কার
ব্যাখ্যা

• আহমদ ছফা প্রতিবাদী লেখক, প্রগতিপন্থী সাহিত্যকর্মী ও সংগঠক ছিলেন।
• তাঁর প্রথাবিরোধী, নির্মোহ, অকপট দৃষ্টিভঙ্গীর জন্য বুদ্ধিজীবী মহল বিশেষ আলোচিত ছিলেন।
• তাঁর উনসত্তরের প্রেক্ষাপটে রচিত উপন্যাস- ওঙ্কার।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- সূর্য তুমি সাথী,
- একজন আলী কেনানের উত্থান-পতন,
- মরণবিলাস,
- গাভী বিত্তান্ত,
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,
- পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'প্রবোধ চন্দ্রিকা' গ্রন্থটি কার লেখা?
  1. রাজা রাম মোহন রায়
  2. উইলিয়াম কেরি
  3. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. রামরাম বসু
সঠিক উত্তর:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা

• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বিখ্যাত পণ্ডিত ছিল।
• তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন।
• তাঁর রচিত গ্রন্থ ছিল ৫ টি।
• তাঁর রচিত গ্রন্থগুলো হলোঃ
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- রাজাবলি,
- প্রবোধ চন্দ্রিকা ও
- বেদান্ত চন্দ্রিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-
  1. উপমিত
  2. উপমান
  3. রূপক
  4. উপমেয়
সঠিক উত্তর:
উপমেয়
উত্তর
সঠিক উত্তর:
উপমেয়
ব্যাখ্যা

• উপমান অর্থ তুলনীয় বস্তু।
• প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়।
• আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।
• উপমান এবং উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
'কাজটি করে দাও না ভাই।' বাক্যটি একটি-
  1. প্রার্থনাসূচক বাক্য
  2. বর্ণনামূলক বাক্য
  3. অনুজ্ঞাসূচক বাক্য
  4. বিবৃতিমূলক বাক্য
সঠিক উত্তর:
অনুজ্ঞাসূচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
অনুজ্ঞাসূচক বাক্য
ব্যাখ্যা

যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞা বাক্য বলে। একে আজ্ঞাসূচক, আজ্ঞাবাহক, অনুজ্ঞাসূচক বাক্যও বলা হয়। যেমনঃ
উপদেশ-
- সদা সত্য কথা বলবে।
- দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করবে।

আদেশ-
- কাছে এসো।
- চুপটি করে বসো।
- উঠে দাঁড়াও।

অনুরোধ-
- দয়া করে আমাকে কাজটা করে দেবেন/দিন।
- কাজটি করে দাও না ভাই।

উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

১০.
বাক্যে ব্যবহৃত একই ক্রিয়া থেকে উৎপন্ন কর্মকে বলে-
  1. অকর্মক ক্রিয়া
  2. সমধাতুজ ক্রিয়া
  3. মিশ্র ক্রিয়া
  4. প্রযোজক ক্রিয়া
সঠিক উত্তর:
সমধাতুজ ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
সমধাতুজ ক্রিয়া
ব্যাখ্যা

বাক্যে ব্যবহৃত একই ক্রিয়া থেকে উৎপন্ন কর্মকে সমধাতুজ ক্রিয়া বলা হয়। যেমন-
- আর মায়াকান্না কেঁদো না গো বাপু।
- বেশ এক ঘুম ঘুমিয়েছি।
- এমন সুখের মরণ কে মরতে পারে? ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১১.
'God is on the side of big battalions' was quoted by-
  1. George Orwell
  2. Thomas Jefferson
  3. Lord Tennyson
  4. George Bernard Shaw
সঠিক উত্তর:
George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
George Bernard Shaw
ব্যাখ্যা

• G. B. Shaw is the greatest Dramatist of modern English Literature.
• His important quotations:
- 'It is our duty to live as long as we can',
- 'Nine shoulders out of ten are born fools',
- 'God is on the side of big battalions'.
Source: Encyclopedia of Britannica and Live MCQ Lecture.

১২.
A short story 'Shooting an Elephant' was written by-
  1. Sir Philip Sydney
  2. Adgaon Allan Poe
  3. George Orwell
  4. Ernest Hemingway
সঠিক উত্তর:
George Orwell
উত্তর
সঠিক উত্তর:
George Orwell
ব্যাখ্যা

• George Orwell is an English Novelist, Essayist, Journalist and Critic.
• His real name is Eric Arthur Blair.
• He was a police officer in Burma.
• His famous Novels:
- Animal Farm,
- Nineteen Eighty-Four,
- Burmese Days,
- Coming up for Air
- Homage to Catalonia etc.
• Shooting an Elephant is a famous Short Story of George Orwell.
Source: Live MCQ Lecture and Encyclopedia of Britannica.

১৩.
The duration of 'Neo-Classical Period' is-
  1. 1660-1700
  2. 1700-1745
  3. 1745-1785
  4. 1660-1798
সঠিক উত্তর:
1660-1798
উত্তর
সঠিক উত্তর:
1660-1798
ব্যাখ্যা

• The duration of Neo-Classical period is 1660 to 1798.
• This period divided into three shorten period-
- The Restoration Age (1660-1700),
- The Augustan Period (1700-1745) and
- Age of Sensibility (1745-1785/98)
• The duration of The Romantic Period is 1798 to 1832.
• The duration of The Victorian Period is 1832 to 1901.
Source: An ABC of English Literature and Live MCQ Lecture.

১৪.
'Love in the Time of Cholera' was written by-
  1. George Bernard Shaw
  2. Rudyard Kipling
  3. Gabriel Garcia Marquez
  4. William Faulkner
সঠিক উত্তর:
Gabriel Garcia Marquez
উত্তর
সঠিক উত্তর:
Gabriel Garcia Marquez
ব্যাখ্যা

• Gabriel Garcia Marquez was a Colombian novelist and one of the greatest writers of the 20th century.
• He awarded the Nobel Prize for Literature in 1982, mostly for his masterpiece 'One Hundred Years of Solitude'.
• His notable works:
- Love in the Time of Cholera,
- No One Writes to the Colonel,
- The Leaf Storm,
- Memories of My Melancholy Whores,
- News of a Kidnapping.
Source: Encyclopedia of Britannica.

১৫.
'Sorrows are the best educator' was stated by-
  1. Aristotle
  2. Alfred Tennyson
  3. William Wordsworth
  4. Francis Bacon
সঠিক উত্তর:
Alfred Tennyson
উত্তর
সঠিক উত্তর:
Alfred Tennyson
ব্যাখ্যা

• Alfred Tennyson is a famous Victorian poet.
• His famous quotations:
- 'Sorrows are the best educator',
- 'The old order changeth yielding place to new',
- 'Authority forgets a dying king',
- 'Knowledge comes but wisdom lingers'.
Source: Encyclopedia of Britannica.

১৬.
Father of English Modern Poetry is-
  1. Edmund Spenser
  2. Wordsworth
  3. Geoffrey Chaucer
  4. Robert Frost
সঠিক উত্তর:
Geoffrey Chaucer
উত্তর
সঠিক উত্তর:
Geoffrey Chaucer
ব্যাখ্যা

• Geoffrey Chaucer is called
- Morning Star of Renaissance,
- The First Great Modernist,
- Father of English Language,
- Father of English Literature,
- Father of English Modern Poetry, etc.
• He is the Representative Poet of the Fourteenth century.
Source: Encyclopedia of Britannica and Live MCQ Lecture.

১৭.
From which book the important character 'Laputans' is taken from?
  1. David Copperfield
  2. Journey to Stella
  3. Caesar and Cleopatra
  4. Gulliver's Travel
সঠিক উত্তর:
Gulliver's Travel
উত্তর
সঠিক উত্তর:
Gulliver's Travel
ব্যাখ্যা

• Gulliver's Travel is a fiction which is written by Jonathan Swift.
• The important character of this fiction:
- Gulliver,
- Laputans,
- Lilliputians,
- Houyhnhnms,
- Glumdalclitch,
- Brobdingnagians,
- Flimnap,
- Blefuscudians etc.
Source: Live MCQ Lecture and Encyclopedia of Britannica.

১৮.
Could you please put ____ the light in the kitchen?
  1. off
  2. in
  3. out
  4. down
সঠিক উত্তর:
out
উত্তর
সঠিক উত্তর:
out
ব্যাখ্যা
ব্যাখ্যা:
বাক্যের অর্থ: তুমি কি রান্নাঘরের আলোটা দয়া করে নিভিয়ে দেবে?
Put out একটি phrasal verb যার অর্থ নিভিয়ে দেওয়া।
১৯.
Which of the following words can be used as a verb?
  1. refrigerator
  2. kitchen
  3. garden
  4. talent
সঠিক উত্তর:
garden
উত্তর
সঠিক উত্তর:
garden
ব্যাখ্যা

ব্যাখ্যা:
garden শব্দটি noun। আবার এটি Verb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
garden ( verb)
Meaning: To cultivate or work in a garden
Example: She wrote books, kept journals, and gardened.
Source: oxford languages

২০.
What is the purpose of summary in a report?
  1. This summarizes only the conclusions of the report
  2. This summarizes only the recommendations of the report
  3. This summarizes only the findings of the report
  4. This is a brief description of the report
সঠিক উত্তর:
This is a brief description of the report
উত্তর
সঠিক উত্তর:
This is a brief description of the report
ব্যাখ্যা
Summary-কে abstractও বলা হয়। Summary-এর ভিতরে যে বিষয়গুলো থাকতে হয় তা হল: statement of purpose, method, conclusion এবং recommendation। পুরো রিপোর্ট লিখে তারপর Summary লেখায় হাত দিতে হয়।
২১.
Which word is the quantifier in the sentence “I have got no money''.
  1. have
  2. money
  3. no
  4. I
সঠিক উত্তর:
no
উত্তর
সঠিক উত্তর:
no
ব্যাখ্যা
Quantifier সাধারণত noun বা noun phrase-এর পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে। no শব্দটি money-এর পরিমাণ প্রকাশ করছে। তাই, no একটি quantifier।
২২.
There lived a woman in a village. Here the underlined word is a/an-
  1. genitive adverb
  2. adverb of place
  3. introductory adverb
  4. preposition
সঠিক উত্তর:
introductory adverb
উত্তর
সঠিক উত্তর:
introductory adverb
ব্যাখ্যা
ব্যাখ্যা:
There শব্দটি কোন স্থান বুঝায় নি, এটি শুধু বাক্য শুরু করার জন্য ব্যবহৃত হয়েছে। তাই এটি adverb of place নয়। এটি introductory adverb।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain
২৩.
I am very hungry today, I had better ____.
  1. take heavy meal
  2. took heavy meal
  3. taken heavy meal
  4. to take heavy meal
সঠিক উত্তর:
take heavy meal
উত্তর
সঠিক উত্তর:
take heavy meal
ব্যাখ্যা
had better-এর পরে verb-টি base form-এ হয়।
২৪.
This is a truth nicely put by the poets. The underlined word is a-
  1. Bare infinitive
  2. Past participle
  3. Perfect participle
  4. Verbal noun
সঠিক উত্তর:
Past participle
উত্তর
সঠিক উত্তর:
Past participle
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: এটি কবিদের দ্বারা চমৎকারভাবে উপস্থাপিত একটি সত্য।
আমরা জানি, put-এর past participle ফর্ম হল put এবং past participle অনেক সময় noun-এর মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে।
এখানে truth বা সত্যকে মডিফাই করা হচ্ছে put শব্দ দিয়ে।
তাই, সঠিক উত্তর past participle।

২৫.
Which one is a complex sentence?
  1. He studied hard in order to pass in the first division.
  2. He studied hard so that he might pass in the first division.
  3. He studied hard to pass in the first division.
  4. He studied hard and he passed in the first division.
সঠিক উত্তর:
He studied hard so that he might pass in the first division.
উত্তর
সঠিক উত্তর:
He studied hard so that he might pass in the first division.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Simple sentence-পরবর্তী অংশটি in order to দ্বারা যুক্ত থাকে। কিন্তু Complex Sentence-এর ক্ষেত্রে in order that/so that + sub + may/might দ্বারা পরবর্তী অংশ গঠিত হয়।
সুতরাং, He studied hard so that he might pass in the first division হল একটি Complex Sentence।
২৬.
They have a cow ___ gives a calf every year
  1. these
  2. those
  3. that
  4. which
সঠিক উত্তর:
which
উত্তর
সঠিক উত্তর:
which
ব্যাখ্যা
ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে which ব্যবহৃত হয়।
২৭.
I didn’t delay ____ her my number.
  1. giving
  2. give
  3. given
  4. gave
সঠিক উত্তর:
giving
উত্তর
সঠিক উত্তর:
giving
ব্যাখ্যা
ব্যাখ্যা:
admit, consider, delay, dislike, enjoy, escape, excuse, finish, forgive, imagine, insist, keep, mind, miss, practice, prevent, risk, suggest, understand ইত্যাদি verb-এর পরে verb-এর gerund form বসে।
Source: learnenglish.britishchouncil.org
২৮.
The idiom ''to give it a shot'' means-
  1. to kill someone
  2. to get vaccinated
  3. to fire a shot
  4. to make an attempt
সঠিক উত্তর:
to make an attempt
উত্তর
সঠিক উত্তর:
to make an attempt
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Meaning: to make an attempt.
Source: theidioms.com

২৯.
Which sentence has a demonstrative pronoun?
  1. He went there on foot.
  2. There are two pens here.
  3. That is your purse.
  4. Whom do you love?
সঠিক উত্তর:
That is your purse.
উত্তর
সঠিক উত্তর:
That is your purse.
ব্যাখ্যা
ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun।
যেমন: this, that, these, those। That is your purse-বাক্যে that একটি demonstrative pronoun।
৩০.
What would be an antonym of ''laudable''?
  1. blameworthy
  2. commendable
  3. praiseworthy
  4. sterling
সঠিক উত্তর:
blameworthy
উত্তর
সঠিক উত্তর:
blameworthy
ব্যাখ্যা
laudable (adjective)
Meaning: (of an action, idea, or aim) deserving praise and commendation
Synonym: commendable, praiseworthy, sterling, creditable, applaudable
Antonym: blameworthy, shameful
Source: Oxford Languages
৩১.
Which one is an abstract noun?
  1. baby
  2. animal
  3. freedom
  4. moon
সঠিক উত্তর:
freedom
উত্তর
সঠিক উত্তর:
freedom
ব্যাখ্যা
ব্যাখ্যা:
যে শব্দগুলো দ্বারা কোন physical object-কে না বুঝিয়ে কোন ধারণা বা সাধারণ গুণ বা বৈশিষ্ট্যকে বুঝায় তাহলে সেটি abstract noun।
যেমন: beauty, freedom।
Source: oxfordlearnersdictionaries.com
৩২.
একটি সংখ্যা ৫৭০ থেকে যতবড় ৭৫০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৫৭০
  2. ৬৬০
  3. ৭৫০
  4. ৭৬০
সঠিক উত্তর:
৬৬০
উত্তর
সঠিক উত্তর:
৬৬০
ব্যাখ্যা

সংখ্যাটি = (৫৭০+৭৫০)/২ = ৬৬০

৩৩.
৪৫০ টাকার x% যদি ২০০ টাকার ৯% এর সমান হয় তবে x = ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

৪৫০ টাকার x% = ৪৫০ × x/১০০
আবার, ২০০ টাকার ৯% = ২০০ × ৯/১০০
∴ ৪৫০x/১০০
= ২০০ × ৮৯ / ১০০
বা, x = ২০০ × ৯ / ৪৫০ = ৪

৩৪.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত ১৯ঃ২৫ হলে দ্রব্যটি শতকরা কত ক্ষতিতে বিক্রয় হয়?
  1. ২০%
  2. ২৪%
  3. ১৯%
  4. ২৫%
সঠিক উত্তর:
২৪%
উত্তর
সঠিক উত্তর:
২৪%
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য = ২৫x টাকা, বিক্রয়মূল্য = ১৯x টাকা
∴ ক্ষতি = ২৫x - ১৯x = ৬x টাকা
∴ ক্ষতির হার = (৬x × ১০০) / ২৫x = ২৪%

৩৫.
x2 - x - 1 = 0 হলে, x2 - (1/x2) = ?
  1. 0
  2. √3
  3. √5
  4. 1
সঠিক উত্তর:
√5
উত্তর
সঠিক উত্তর:
√5
ব্যাখ্যা

x2 - x - 1 = 0
বা, x - 1 - 1/x = 0 [x দ্বারা উভয় পক্ষকে ভাগ করে]
বা, x - 1/x = 1

এখন, (x + 1/x)2
= (x - 1/x)2 + 4.x.1/x
= 12 + 4
= 5

∴ x + 1/x = √5

∴ x2 - 1/x2
= (x + 1/x)(x - 1/x)
= √5.1
= √5

৩৬.
(x + 2y, 0) = (4, x - 2y) হলে 4xy = ?
  1. 8
  2. 6
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

এখানে, x + 2y = 4 ............(1)
x - 2y = 0 ...............(2)
(1) নং (2) নং দ্বারা পাই 2x = 4
∴ x = 2
 (2) নং থেকে পাই 2 - 2y = 0
∴ y = 1
∴ 4xy = 4.2.1 = 8

৩৭.
x2 - x - 20 > 0 অসমতার সমাধান -
  1. -4 <x < 5
  2. 4 < x < 5
  3. x < -4 অথবা x > 5
  4. x < 4 অথবা x > 5
সঠিক উত্তর:
x < -4 অথবা x > 5
উত্তর
সঠিক উত্তর:
x < -4 অথবা x > 5
ব্যাখ্যা

x2 - x - 20 > 0
বা, (x - 5)(x + 4) > 0

সংখ্যারেখা থেকে পাই,
x < -4 অথবা x > 5

৩৮.
5x+2 = 625 হলে 7x-2 = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 7
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

5x+2 = 625
বা, 5x+2 = 54
বা, x + 2 = 4
বা, x - 2 = 0


∴ 7x-2
= 7°
= 1

৩৯.
যদি A = {0 , 1}, B = {0, 3} হলে, P(A) - P(B) = ?
  1. {{1}, {0, 1}}
  2. {{3}, {0, 3}}
  3. {{0}, ∅}
সঠিক উত্তর:
{{1}, {0, 1}}
উত্তর
সঠিক উত্তর:
{{1}, {0, 1}}
ব্যাখ্যা

P(A) = {∅, {0}, {1}, {0, 1}}

P(B) = {{0}, {3}, {0, 3}, ∅}

∴ P(A) - P(B) = {{1},{0, 1}}

৪০.
EVERGIVEN শব্দের সবগুলো অক্ষর একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা -
  1. 15120
  2. 362880
  3. 30240
  4. 60480
সঠিক উত্তর:
30240
উত্তর
সঠিক উত্তর:
30240
ব্যাখ্যা

EVERGIVEN শব্দটিতে মোট 9 টি অক্ষর আছে যাদের 3 টি E, 2 টি V এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন।
∴ সবগুলো অক্ষর একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা = 9!/(3!2!)
= 360880/12
= 30240

৪১.
3, k, 2, 8, k, 3 সংখ্যাগুলোর গড় 4 হলে, তথ্য সারির মধ্যক কোনটি?
  1. 3
  2. 3.5
  3. 4
  4. 4.5
সঠিক উত্তর:
3.5
উত্তর
সঠিক উত্তর:
3.5
ব্যাখ্যা

মোট সংখ্যা 6 টি
∴ গড় = (3+k+2+8+k+3)/6 = 4
বা, 2k + 16 = 24
বা, 2k = 8
∴ k = 4
∴ সংখ্যাগুলো = 3, 4, 2, 8, 4, 3
= 2, 3, 3, 4, 4, 8
∴ মধ্যক = 6/2 তম এবং ((6/2) + 1) তম পদের গড়
= ৩য় এবং ৪র্থ পদের গড়
= (3+4)/2
= 3.5

৪২.
তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্র তৈরি করা হয়?
  1. ট্রানজিস্টর
  2. অ্যামপ্লিফায়ার
  3. জেনারেটর
  4. ফিউজ
সঠিক উত্তর:
জেনারেটর
উত্তর
সঠিক উত্তর:
জেনারেটর
ব্যাখ্যা
তাড়িতচৌম্বক আবেশঃ

কোনো বদ্ধ কুন্ডলী এবং কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে ঐ কুন্ডলীতে
একটি আবিষ্ট তড়িচ্চালক শক্তির সৃষ্টি হয়। এই ঘটনাকে তাড়িতচৌম্বক আবেশ বলে।

যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার যন্ত্রকে জেনারেটর বলে। তড়িৎ
চৌম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৩.
২০ Ω মানের দুটি রোধ সমান্তরাল সন্নিবেশে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে?
  1. ৪০ Ω
  2. ১/১০ Ω
  3. ১০ Ω
  4. ২০ Ω
সঠিক উত্তর:
১০ Ω
উত্তর
সঠিক উত্তর:
১০ Ω
ব্যাখ্যা

রোধের সমান্তরাল সন্নিবেশঃ- কতগুলো রোধ যদি এমন ভাবে যুক্ত থাকে যেন সবগুলো রোধের এক প্রান্তগুলো এক
বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর এক বিন্দুতে একত্রে যুক্ত থাকে তাহলে এই সন্নিবেশকে রোধের সমান্তরাল সন্নিবেশ
বলে। সমান্তরাল সন্নিবেশে প্রতিটি রোধ ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহের পথ তৈরি করায় প্রতিটি রোধের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন
তড়িৎ প্রবাহ চলবে।

যদি n সংখ্যক রোধ সমান্তরাল সন্নিবেশে যুক্ত থাকে, তাহলে তুল্যরোধ



সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৪.
অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি?
  1. গ্যালেনা
  2. লিমোনাইট
  3. চালকোসাইট
  4. বক্সাইট
সঠিক উত্তর:
বক্সাইট
উত্তর
সঠিক উত্তর:
বক্সাইট
ব্যাখ্যা

সূত্রঃ রসায়ন, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৫.
ক্রোমোপ্লাস্টে কোনটির আধিক্য থাকে?
  1. ক্লোরোফিল
  2. লিউকোপ্লাস্ট
  3. লাইকোপিন
  4. ক্যারোটিন ও জ্যান্থোফিল
সঠিক উত্তর:
ক্যারোটিন ও জ্যান্থোফিল
উত্তর
সঠিক উত্তর:
ক্যারোটিন ও জ্যান্থোফিল
ব্যাখ্যা
ক্রোমোপ্লাস্ট- সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন- লাল, হলুদ ইত্যাদি বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়।
ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন ও জ্যান্থোফিল বেশি পরিমাণে এবং ক্লোরোফিল অল্প পরিমাণে থাকে। ফুলের পাপড়িতে ও ফলে
ক্রোমোপ্লাস্ট থাকে। এজন্য ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখায়। ফুলের বিভিন্ন বর্ণের দ্বারা আকৃষ্ট হয়ে বিভিন্ন পতঙ্গ ও পাখি
পরাগায়নে এবং বংশবিস্তারে সাহায্য করে।

সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৬.
জীববিজ্ঞানের কোন শাখায় জীবের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?
  1. Physiology
  2. Morphology
  3. Cytology
  4. Genetics
সঠিক উত্তর:
Morphology
উত্তর
সঠিক উত্তর:
Morphology
ব্যাখ্যা
অঙ্গসংস্থান (Morphology) : এ শাখায় জীবের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। বাহ্যিক গঠনকে
বহিঃঅঙ্গসংস্থান এবং অভ্যন্তরীণ গঠনকে অন্তঃঅঙ্গসংস্থান বলে। মানুষের দু’টি পা, দু’টি হাত, দু’টি চোখ,
একটি মাথা, একটি মুখ, একটি নাক, গড়ন ইত্যাদি বৈশিষ্ট্যের বর্ণনাহলো বহিঃঅঙ্গসংস্থান।
দেহাভ্যন্তরে হাড়, সন্ধি, পেশির বিন্যাস, বিভিন্ন তন্ত্র ইত্যাদি হলো অন্তঃঅঙ্গসংস্থান।

শারীরবিদ্যা (Physiology) : জীবের শ্বসন, রেচন, প্রজনন, পরিপাক ও আত্তীকরণ, সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ
এসব জৈব রাসায়নিক প্রক্রিয়াসমূহ এ শাখায় আলোচনা করা হয়।

কোষবিদ্যা (Cytology) : জীবদেহের গঠন ও কার্যের একক হলো কোষ। কোষ ও কোষাঙ্গাণুর গঠন, কাজ ও
বিভাজন সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।

বংশগতিবিদ্যা (Genetics) : মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়। বংশগতির এ ধারা সম্বন্ধে এ শাখায়
আলোচনা করা হয়।

সূত্রঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪৭.
কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ ‘g‘ এর মান সর্বোচ্চ?
  1. মেরু অঞ্চলে
  2. বিষুব অঞ্চলে
  3. ভূপৃষ্ঠের অভ্যন্তরে
  4. পৃথিবীর কেন্দ্রে
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
ব্যাখ্যা
g-এর মান কোনো ধ্রব রাশি নয়। বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব পরিবর্তনের সাথে সাথে g-এর মান পরিবর্তন হয়।
পৃথিবীর ঘূর্ণন গতির কারণেও পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে বস্তুর উপর g-এর মানের পরিবর্তন ঘটে। বিষুব রেখা বরাবর
g-এর মান সর্বনিম্ন এবং মেরু বিন্দুতে সর্বোচ্চ। পরীক্ষা করে দেখা যায় বিষুব রেখা বরাবর g-এর মান প্রায় ৯.৭৮ মি/সে
এবং মেরু এলাকায়, ৯.৮৩ মি/সে

সূত্রঃ পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৮.
BIOS কোথায় সংরক্ষিত থাকে ?
  1. Hard Disk
  2. EPROM
  3. SRAM
  4. DRAM
সঠিক উত্তর:
EPROM
উত্তর
সঠিক উত্তর:
EPROM
ব্যাখ্যা
BIOS, in full Basic Input/Output System, Computer program that is typically stored in EPROM and used by the CPU to perform start-up procedures when the computer is turned on.
Source: Britannica.com
৪৯.
আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতিতে কোনটি মৌলিক অংক নয়?
  1. 0
  2. 9
  3. F
  4. H
সঠিক উত্তর:
H
উত্তর
সঠিক উত্তর:
H
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। অর্থাৎ এই পদ্ধতিতে 16 টি মৌলিক অংক রয়েছে। এই সংখ্যাসমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং অতঃপর A, B, C, D, E ও F . বর্ণ এবং সংখ্যা উভয়ের ব্যবহার থাকার কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫০.
সোর্স কোড থেকে অবজেক্ট কোডে অনুবাদ করতে সাধারণত কয় ধরনের প্রোগ্রাম ব্যবহৃত হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

Translators

Any program written in a high level language is known as source code. However, computers cannot understand source code. Before it can be run, source code must first be translated into a form which a computer understands - this form is called object code.

A translator is a program that converts source code into object code. Generally, there are three types of translator:

• compilers
• interpreters
• assemblers
Source: bbc.co.uk

৫১.
কোনটি কনজিউমার টু কনজিউমার ই-কমার্সের উদাহরণ?
  1. amazon.com
  2. monster.com
  3. ebay.com
  4. rokomary.com
সঠিক উত্তর:
ebay.com
উত্তর
সঠিক উত্তর:
ebay.com
ব্যাখ্যা
এ জাতীয় ব্যবসায়ে কোনো ব্যবহারকারি থেকে অন্য কোনো ব্যবহারকারীর মধ্যে লেনদেন সম্পাদিত হয়।
অর্থাৎ অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে
ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়। এ জাতীয় ব্যবসায়ে কোনো
বিজনেস মিডলম্যান থাকে না।
উদাহরণ : ebay.com
সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫২.
ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান নয় কোনটি?
  1. source
  2. medium
  3. information
  4. field
সঠিক উত্তর:
field
উত্তর
সঠিক উত্তর:
field
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের উপাদান

ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা:
১। ডাটা বা তথ্য (information)
২। ডাটার উৎস (source)
৩। প্রেরক (sender)
৪। মাধ্যম (medium)
৫। প্রাপক (receiver) ও
৬। গন্তব্য (destination)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৩.
IEEE এর পূর্ণরুপ কী?
  1. Internet and Electronic Equipment Engineering
  2. Institute of Electrical and Electronics Engineers
  3. Institute of Enhanced Electrical Engineering
  4. International Electrical and Electronics Engineering
সঠিক উত্তর:
Institute of Electrical and Electronics Engineers
উত্তর
সঠিক উত্তর:
Institute of Electrical and Electronics Engineers
ব্যাখ্যা
Meaning of I-E-E-E

IEEE, pronounced ''Eye-triple-E,'' stands for the Institute of Electrical and Electronics Engineers.
The association is chartered under this name and it is the full legal name.

Source: ieee.org

৫৪.
জিএসএম এর সার্ভিস কোনটি?
  1. এসএমএম
  2. কল ফরওয়ার্ডিং
  3. কল হেডিং
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেব বিবেচনা করা হয়। GSM,TDMA
ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হল- এসএমএম, কল ফরওয়ার্ডিং,
আউটগোয়িং কলকে নিয়ন্ত্রণ করা, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি
সার্ভিস ইত্যাদি।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৫.
8, 27, 64, 100, 125, 216, 343 - কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. 27
  2. 100
  3. 125
  4. 343
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা

এখানে প্যাটার্নটি হচ্ছে - 23, 33, 43, 53, 63, 73.
কিন্তু 100 কোন পূর্ণ ঘন সংখ্যা নয়। .

৫৬.
এক বিকালে রিমু এবং জারিন পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলো। যদি জারিনের ছায়া তার ডান দিকে পড়ে, তাহলে রিমু কোনদিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. পূর্ব
  3. দক্ষিণ
  4. পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
সন্ধ্যায় সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাই তখন যে কোনো ছায়া পূর্ব দিকে পড়বে। যেহেতু জারিনে ছায়া তার ডান দিকে পড়ছিলো, অর্থাৎ সে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলো।
সুতরাং, রিমু দক্ষিণ দিকে মুখ করে দাড়িয়েছিলো।
৫৭.
Choose the correct spelling.
  1. Comitment
  2. Commitment
  3. Commitmant
  4. Commitmment
সঠিক উত্তর:
Commitment
উত্তর
সঠিক উত্তর:
Commitment
ব্যাখ্যা
Commitment - the state or quality of being dedicated to a cause, activity, etc.
৫৮.
ক হলো খ এর ছেলের ভাইয়ের ছেলে। তাহলে খ, ক এর কী হয়?
  1. ভাতিজা
  2. ভাই
  3. দাদা
  4. নাতী
সঠিক উত্তর:
দাদা
উত্তর
সঠিক উত্তর:
দাদা
ব্যাখ্যা
খ এর ছেলের ভাইও তার ছেলে হবে। এবং সেই ছেলের ছেলে অর্থাৎ ক, খ এর নাতী হবে।
সুতরাং, খ হচ্ছে ক এর দাদা।
৫৯.
Telephone : Cable :: Radio : ?
  1. Station
  2. Wireless
  3. Fiber Optic
  4. Microphone
সঠিক উত্তর:
Wireless
উত্তর
সঠিক উত্তর:
Wireless
ব্যাখ্যা
টেলিফোন এমন একটি যন্ত্র যেটা ব্যবহার করতে তার প্রয়োজন হয়। কিন্তু রেডিও তারবিহীন যন্ত্র।
৬০.
  1. 37
  2. 39
  3. 40
  4. 43
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা
সংখ্যা 2, 3, 4 করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং প্রশ্নবোধক স্থানে হবে 35 + 5 = 40
৬১.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. পারদ
  2. এলুমিনিয়াম
  3. লোহা
  4. তামা
সঠিক উত্তর:
পারদ
উত্তর
সঠিক উত্তর:
পারদ
ব্যাখ্যা
পারদ ছাড়া বাকি পদার্থগুলো কঠিন প্রকৃতির।
৬২.
'8 + 4 ÷ 3 × 5 - 9' এখানে যদি '+' দ্বারা '÷', '÷'দ্বারা '-', '-' দ্বারা '×', এবং '×' দ্বারা '+' বােঝায় তাহলে নিচের কোনটি সঠিক হবে?
  1. 34
  2. 38
  3. 43
  4. 44
সঠিক উত্তর:
44
উত্তর
সঠিক উত্তর:
44
ব্যাখ্যা
প্রশ্নমতে, 8 ÷ 4 - 3 + 5 × 9
= 2 - 3 + 45
= 44
৬৩.
সঠিক বানানটি চিহ্নিত করুন।
  1. স্বতঃস্ফুর্ত
  2. স্বতস্ফূর্ত
  3. সতঃস্ফূর্ত
  4. স্বতঃস্ফূর্ত
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
উত্তর
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
ব্যাখ্যা
স্বতঃ : স্বতঃস্ফূর্ত (বিশেষণ) স্বয়ং প্রকাশিত; নিজে নিজেই প্রকাশিত।
৬৪.
কোন চিত্রটি অন্যগুলোর সাথে মানানসই নয়?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
C ব্যতীত অন্যসব চিত্রের বাহির এবং ভেতরের আকার ভিন্ন ভিন্ন, কিন্তু এটাতে দুইটা চিত্রই ত্রিভুজ।
৬৫.
FAA, GAE, HAI, IAO, ____.
  1. HAJ
  2. JAU
  3. HAK
  4. UAJ
সঠিক উত্তর:
JAU
উত্তর
সঠিক উত্তর:
JAU
ব্যাখ্যা
এখানে তিনটি ভিন্ন ধারা আছে।
প্রতি ত্রয়ীর প্রথম অক্ষর গুলোর ধারাঃ F G H I J
প্রতি ত্রয়ীর ২য় অক্ষর গুলো সবসময়ই একই থাকে।
এবং, প্রতি ত্রয়ীর তৃতীয় অক্ষর গুলোর ধারা ইংরেজি স্বরবর্ণঃ A E I O U
৬৬.
Choose the word which has similar meaning as ‘Subjugate’ -
  1. Quirk
  2. Quick
  3. Crush
  4. Aleatory
সঠিক উত্তর:
Crush
উত্তর
সঠিক উত্তর:
Crush
ব্যাখ্যা
Subjugate - bring under domination or control, especially by conquest.
Synonyms: conquer, vanquish, defeat, crush.
৬৭.
শশাঙ্ক কত খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় রাজ্যের অধিপতি ছিলেন?
  1. ৫৯৪ খ্রিস্টাব্দ
  2. ৬২০ খ্রিস্টাব্দ
  3. ৬২৪ খ্রিস্টাব্দ
  4. ৬৩৭ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
৬৩৭ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
৬৩৭ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
- খ্রিস্টীয় ষষ্ঠ শতকে উত্তর বাংলা, পশ্চিম বাংলার উত্তরাংশ এবং মগধ গৌড় জনপদ রূপে পরিচিতি লাভ করে।
- গুপ্ত সাম্রাজ্যের পতন পরবর্তী বিশৃঙ্খল অবস্থার সুযোগ গ্রহণ করে শশাঙ্ক ৫৯৪ খ্রিস্টাব্দে গৌড় অঞ্চল অধিকার করে ‘স্বাধীন গৌড় রাজ্য’ স্থাপন করেন।
- তার রাজধানী ছিলো কর্ণসুবর্ণ।
- ৬৩৭ খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বপর্যন্ত শশাঙ্ক গৌড় রাজ্যের অধিপতি ছিলেন।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৬৮.
ইমডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় কবে?
  1. ১০ জুলাই ১৯৯৬
  2. ২০ আগস্ট ১৯৯৬
  3. ২৬ সেপ্টেম্বর ১৯৯৬
  4. ১২ নভেম্বর ১৯৯৬
সঠিক উত্তর:
১২ নভেম্বর ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
১২ নভেম্বর ১৯৯৬
ব্যাখ্যা
- ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ কুখ্যাত ইমডেমনিটি অধ্যাদেশ জারি করেন।
- এই কুখ্যাত অধ্যাদেশের মাধ্যমে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়। তাদের বিচারের আওতায় আনা যাবে না মর্মে ঘোষণা দেয় হয়।
- ১২ নভেম্বর ১৯৯৬ তৎকালীন আওয়ামীলীগ সরকার ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৬৯.
মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরের অধীনে ক্র্যাক প্লাটুন গঠিত হয়েছিলো?
  1. ২ নং সেক্টর
  2. ৩ নং সেক্টর
  3. ১০ নং সেক্টর
  4. ১১ নং সেক্টর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
ব্যাখ্যা
- ক্র্যাক প্লাটুন হলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরের তরুণদের সমন্বযে গঠিত একটি গেরিলা সংগঠন।
- ২নং সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশারফ এই বাহিনী গড়ে তুলেন।
- ১৯৭১ সালের জুনে ভারতের মেঘালয়ের মেলাঘর ক্যাম্প থেকে প্রথমে ১৭ জন গেরিলা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ক্র্যাক প্লাটুনের যাত্রা শুরু করে।
- শহীদ জননী জাহানারা ইমামের সন্তান শহিদ রুমী ইমাম, শহিদ জুয়েল, শহিদ আলতাফ মাহমুদ, প্রয়াত আযম খান, প্রয়াত সাদেক হোসেন খোকা, ইশতিয়াক আজিজ উলফাত, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ ক্র্যাক প্লাটুনের সাথে যুক্ত ছিলেন।
(তথ্যসূত্র: কালেরকণ্ঠ এবং একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম)
৭০.
২০১৯-২০ অর্থবছরে দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. মুন্সিগঞ্জ
  2. রংপুর
  3. দিনাজপুর
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে মোট আলু উৎপাদিত হয় ১০৯.১৭ লক্ষ মেট্রিক টন।
আলু উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : রংপুর (১৩.১৭ লক্ষ মে.টন)
- দ্বিতীয় : বগুড়া (১২.১৯ লক্ষ মে. টন)
- তৃতীয় : দিনাজপুর (১০.৭৯ লক্ষ মে. টন)
- চতুর্থ : মুন্সিগঞ্জ (৯.৯৫ লক্ষ মে. টন)
- পঞ্চম : জয়পুরহাট (৯.১৯ লক্ষ মে. টন)।
(তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
৭১.
বাংলাদেশে কোন সরকারি প্রতিষ্ঠানটি জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত?
  1. বাংলাদেশ ব্যাংক
  2. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  3. অর্থ বিভাগ
  4. পরিকল্পনা কমিশন
সঠিক উত্তর:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
ব্যাখ্যা
- বাংলাদেশে জিডিপি (মোট দেশজ উৎপাদন) গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
- বিবিএস প্রতিবছর চলতি ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি নির্ণয় করে থাকে।
- জিডিপি নির্ণয়ে প্রতিষ্ঠানটি উৎপাদন ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে থাকে।
(তথ্যসূত্র: অর্থনীতি : নবম-দশম শ্রেণী)
৭২.
বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয় কবে থেকে?
  1. ১৮৫৪ সাল
  2. ১৯০১ সাল
  3. ১৯৬০ সাল
  4. ১৯৬৬ সাল
সঠিক উত্তর:
১৯৬০ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সাল
ব্যাখ্যা
- ১৯৬০ সালে বনবিভাগের উদ্যোগে কক্সবাজার জেলার রামুতে ৩০ একর এবং চট্টগ্রাম জেলার রাউজানে ১০ একর জমিতে প্রথম রাবার বাগান গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশে পরিকল্পিতভাবে রাবার চাষ শুরু হয়।
- বর্তমানে চট্টগ্রাম, সিলেট ও টাঙ্গাইল-শেরপুর অঞ্চলে মোট ১৮টি রাবার বাগান রয়েছে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইট)
৭৩.
‘কাগমারি সম্মেলন’ অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ফরিদপুর
  2. ময়মনসিংহ
  3. দিনাজপুর
  4. টাঙ্গাইল
সঠিক উত্তর:
টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গাইল
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে আওয়ামী লীগের ‘কাগমারি সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে সোহরাওয়ার্দীর সাথে মাওলানা ভাসনীর বিরোধ দেখা দেয়। এতে করে ১৮ই মার্চ ১৯৫৭ মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।
- পরবর্তীতে ১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানী ‘ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’ গঠন করেন।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৪.
জনসংখ্যার দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. তৃতীয়
  2. চতুর্থ
  3. পঞ্চম
  4. অষ্টম
সঠিক উত্তর:
পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম
ব্যাখ্যা
জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২০ অনুসারে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান:
- বিশ্বে : অষ্টম
- এশিয়ায় : পঞ্চম
- মুসলিম বিশ্বে : চতুর্থ
- দক্ষিণ এশিয়ায় : তৃতীয়।
- রিপোর্ট অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬.৪৭ কোটি।
(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : আগস্ট, ২০২০)
৭৫.
বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় কোন ধর্মের অনুসারী?
  1. বৌদ্ধ
  2. খ্রিস্টান
  3. বৈষ্ণব
  4. ইসলাম
সঠিক উত্তর:
বৈষ্ণব
উত্তর
সঠিক উত্তর:
বৈষ্ণব
ব্যাখ্যা
- বাংলাদেশে বসবাসকারী মণিপুরী সম্প্রদায়ের তিনটি শাখার মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় অন্যতম।
- ধর্মীয় দিক থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারী।
- তাদের ধর্মীয় উৎসবসমূহের মধ্যে রয়েছে: রাসযাত্রা, সংকীর্তন, রথযাত্রা প্রভৃতি।
- সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ভুক্ত ছিলেন।
(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
৭৬.
বাজারে উৎপাদনের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে গেলে কোনটি ঘটে?
  1. মুদ্রা সংকোচন
  2. মুদ্রাস্ফীতি
  3. মুদ্রার অবমূল্যায়ন
  4. মুদ্রানীতি
সঠিক উত্তর:
মুদ্রাস্ফীতি
উত্তর
সঠিক উত্তর:
মুদ্রাস্ফীতি
ব্যাখ্যা
- বাজারে উৎপাদনের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি ঘটে। অর্থাৎ মুদ্রাস্ফীতি হলো মুদ্রার সরবরাহ বৃদ্ধি। এতে করে টাকা তথা মুদ্রার মান হ্রাস পায়।
- পক্ষান্তরে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। একই পরিমাণ পণ্য ক্রয়ে পূর্বাপেক্ষা অধিক অর্থ ব্যয় হয়।
অন্যদিকে,
- উৎপাদনের তুলনায় বাজারে মুদ্রার সরবরাহ কমে গেলে ‍মুদ্রা সংকোচন ঘটে।
- ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার মান হ্রাস করাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
- মুদ্রানীতি হলো ‍মুদ্রার প্রক্ষেপণ যা কেন্দ্রীয় ব্যাংক প্রণয়ন করে থাকে।
(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক অর্থনীতি ও বাংলাদেশ ব্যাংক)
৭৭.
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অবস্থান কোথায়?
  1. গাজীপুর
  2. চট্টগ্রাম
  3. মাদারীপুর
  4. নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে যার আয়তন প্রায় ৩০ হাজার একর।
- এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।
(তথ্যসূত্রঃ বেজা ওয়েবসাইট এবং বনিকবার্তা)
৭৮.
গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকার নাম কী?
  1. বঙ্গভ্যাক্স
  2. বাংলা ভ্যাকসিন
  3. গ্লোবভ্যাক্স
  4. ভ্যাকশিল্ড
সঠিক উত্তর:
বঙ্গভ্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গভ্যাক্স
ব্যাখ্যা
- বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা হলো বঙ্গভ্যাক্স।
- শুরুতে এটির নাম ছিলো ব্যানকোভিড (ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ)।
- গত ২ জুলাই ২০২০ গ্লোব বায়োটেক এই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর ২০২০ টিকাটিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে টিকাটি মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।
গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের অপর দুটি টিকা হলো হলো:
- ডিএনএ প্লাসমিড
- এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর।
(তথ্যসূত্র: গ্লোব বায়োটেক ও সমকাল)
৭৯.
‘ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১’ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
  1. আত্রাই নদী
  2. পুরাতন ব্রহ্মপুত্র নদী
  3. আড়িয়াল খা নদী
  4. ফেনী নদী
সঠিক উত্তর:
ফেনী নদী
উত্তর
সঠিক উত্তর:
ফেনী নদী
ব্যাখ্যা
- ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১’ ফেনী নদীর উপর অবস্থিত।
- ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি খাগড়াছড়ির রামগড়ের সঙ্গে ত্রিপুরার সাবরুমকে যুক্ত করেছে।
- গত ৯ মার্চ ২০২১ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটি উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ৬ জুন দুই প্রধানমন্ত্রী এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ভারত ও বাংলাদেশকে সংযোগকারী এটি প্রথম সেতু।
- চট্টগাম সমুদ্রবন্দর থেকে সেতুটির দূরত্ব ৮০ কিলোমিটার।
(তথ্যসূত্র: দৈনিক ‍যুগান্তর)
৮০.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৩৩তম
  2. ১৩৬তম
  3. ১৪২তম
  4. ১৪৬তম
সঠিক উত্তর:
১৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৪৬তম
ব্যাখ্যা
- বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২০:
- বাংলাদেশের অবস্থান ১৪৬তম
- বাংলাদেশের স্কোর : ২৬
- শীর্ষদেশ : ডেনমার্ক ও নিউজিল্যান্ড
- সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ : সোমালিয়া ও দক্ষিণ সুদান।
(তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল)
৮১.
SIPRI প্রকাশিত রিপোর্ট অনুসারে সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের তৃতীয় শীর্ষদেশ কোনটি?
  1. রাশিয়া
  2. সৌদি আরব
  3. যুক্তরাজ্য
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- সুইডেনভিত্তিক The Stockholm International Peace Research Institute (SIPRI) প্রকাশিত World military expenditure-2020 রিপোর্ট অনুসারে ২০২০ সালে বিশ্বে সামরিক খাতে মোট ব্যয়ের পরিমাণ ১,৯৮১ বিলিয়ন মার্কিন ডলার।
সামরিক ব্যয়ে বিশ্বের শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৭৭৮ বি. মা. ড.)
- দ্বিতীয় : চীন (২৫২ বি. মা. ড.)
- তৃতীয় : ভারত (৭২.৯ বি. মা. ড.)
- চতুর্থ : রাশিয়া (৬১.৭ বি. মা. ড.)
- পঞ্চম : যুক্তরাজ্য (৫৯.২ বি. মা. ড.)।
(তথ্যসূত্র: SIPRI ওয়েবসাইট)
৮২.
যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের মধ্যকার কোন চুক্তিটির মেয়াদ সম্প্রতি আরো পাঁচ বছরের জন্যে বৃদ্ধি করেছে?
  1. New START
  2. START-1
  3. INF
  4. SALT-2
সঠিক উত্তর:
New START
উত্তর
সঠিক উত্তর:
New START
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্প্রতি নিজেদের মধ্যকার New START (The New Strategic Arms Reduction Treaty) চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।
- ২০১০ সালের ৮ এপ্রিল কৌশলগত বিপজ্জনক অস্ত্র হ্রাসকরণের লক্ষ্যে New START চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো যা ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
- ১০ বছর মেয়াদী চুক্তিটির মেয়াদ গত ৫ ফেব্রুয়ারি ২০২১ শেষ হয়েছিলো।
(সূত্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়)
৮৩.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. কানাডা
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- The Economist Intelligence Unit (EIU) প্রকাশিত ‘Global Food Security Index 2020’ রিপোর্ট অনুসারে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে:
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- সর্বনিম্ন দেশ : ইয়েমেন
- বাংলাদেশের অবস্থান : ৮৪তম।
(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : মার্চ-এপ্রিল সংখ্যা)
৮৪.
কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ৯৩তম অস্কার পুরস্কার লাভ করেছে?
  1. প্যারাসাইট
  2. দ্য ফাদার
  3. নোম্যাডল্যান্ড
  4. মিনারি
সঠিক উত্তর:
নোম্যাডল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নোম্যাডল্যান্ড
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
- সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
- সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
- সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
- সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
- সেরা এনিমেটেড সিনেমা : সোল
- সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
- সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
- প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
৮৫.
WTO এর ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. নুর সুলতান
  2. জেনেভা
  3. ব্রিজটাউন
  4. নাইরোবি
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রিপর্যায়ের সম্মেলন। সাধারণত প্রতি দুই বছর পরপর WTO মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- WTO এর পরবর্তী ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৮৬.
নিচের কোন দেশটি ন্যাটোর সদস্য নয়?
  1. হাঙ্গেরি
  2. বুলগেরিয়া
  3. রোমানিয়া
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
- NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়াসহ ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন ন্যাটোভুক্ত নয়।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
(তথ্যসূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
৮৭.
১৯১৭ সালে রাশিয়ায় সংঘটিত বিপ্লব কী নামে পরিচিত?
  1. বলশেভিক বিপ্লব
  2. ডিসেম্বর বিপ্লব
  3. বুর্জোয়া বিপ্লব
  4. রোজ বিপ্লব
সঠিক উত্তর:
বলশেভিক বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
বলশেভিক বিপ্লব
ব্যাখ্যা
- ১৯১৭ সালের ২৪ ও ২৫ অক্টোবর (জুলিয়ান পঞ্জিকা অনুসারে) রাশিয়ায় সংঘটিত বিপ্লব ‘বলশেভিক বিপ্লব’ নামে পরিচিত।
- এই বিপ্লবে নেতৃত্ব দেন ভি আই লেনিন। এই বিপ্লবের ফলে জারতন্ত্রের উচ্ছেদ হয়ে রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয়।
- লেনিনের নেতৃত্বে ১৯২২ সালে ‘সোভিয়েত ইউনিয়ন’ প্রতিষ্ঠিত হয় যার পতন ঘটে ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর।
অন্যদিকে,
- রোজ বিপ্লব সংঘটিত হয় জর্জিয়ায় (২০০৩ সালে)
- ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লব বুর্জোয়া শ্রেণীর বিপ্লব হিসেবে অভিহিত।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৮৮.
F-35 কী?
  1. একটি সাবমেরিন
  2. চালকবিহীন বিমান
  3. পঞ্চম প্রজন্মের স্টিল্থ ফাইটার
  4. বিমানবাহী রণতরী
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্মের স্টিল্থ ফাইটার
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্মের স্টিল্থ ফাইটার
ব্যাখ্যা
- F-35 হলো পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল স্টিলথ যুদ্ধ বিমান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, নরথ্রুপ গ্রুমান এবং বিএই সিস্টেমস কোম্পানি যৌথভাবে এটি তৈরি করেছে। তবে এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের সাথে আরও সাতটি দেশ সংশ্লিষ্ট।
- ১৯৯৭ সালে F-35 যুদ্ধ বিমান তৈরির প্রকল্প গৃহিত হয় এবং ২০১২ সালে এটি প্রথম অপারেশনে আসে।
(তথ্যসূত্রঃ লকহিড মার্টিন ওয়েবসাইট)
৮৯.
আফ্রিকার কোন দেশ থেকে ইবোলা ভাইরাসের উৎপত্তি ঘটেছিলো?
  1. সিয়েরা লিওন
  2. গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
  3. গাম্বিয়া
  4. তাঞ্জানিয়া
সঠিক উত্তর:
গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
উত্তর
সঠিক উত্তর:
গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
ব্যাখ্যা
- ইবোলা একটি প্রাণঘাতী সংক্রামক রোগ। ১৯৭৬ সালে গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।
- ইবোলা নদীর নামানুসারেই ভাইরাসটির নামকরণ করা হয় ইবোলা।
- পশ্চিম আফ্রিকার কিছু দেশে ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিলো। তবে ইউরোপ ও আমেরিকাতেও ইবোলা ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়েছে।
(তথ্যসূত্র: সিডিসি ওয়েবসাইট)
৯০.
শৈবাল সাগর কোথায় অবস্থিত?
  1. দক্ষিণ আটলান্টিক মহাসাগর
  2. উত্তর প্রশান্ত মহাসাগর
  3. দক্ষিণ প্রশান্ত মহাসাগর
  4. উত্তর আটলান্টিক মহসাগর
সঠিক উত্তর:
উত্তর আটলান্টিক মহসাগর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আটলান্টিক মহসাগর
ব্যাখ্যা
- শৈবাল সাগর বা সারগ্যাসো সাগর উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এটি পৃথিবীর একমাত্র সাগর যার কোন তীর নেই। শৈবাল সাগর চারপাশে চারটি সামুদ্রিক স্রোত দ্বারা বেষ্টিত। যার কারণে এর মধ্য প্রবাহহীন ও শান্ত।
- জীবৈচিত্র্যের দিক থেকে এই সাগর অত্যন্ত সমৃদ্ধ।
- শৈবাল সাগরের মধ্যে শৈবালের আধিক্যের কারণে এটিকে পর্তুগিজরা সারগ্যাসো বা শৈবাল সাগর নামকরণ করে।
- এটির আয়তন প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার।
(তথ্যসূত্র: সারগ্যাসো কমিশন ওয়েবসাইট)
৯১.
সুশাসন মূল্যায়নে সরকারি খাতের ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেছে কে?
  1. ইউএনডিপি
  2. এডিবি
  3. বিশ্বব্যাংক
  4. আইডিবি
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- ১৯৯৪ সালে বিশ্বব্যাংক ''Governance : The World Bank Experience'' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সুশাসনকে মূল্যায়নের জন্যে চারটি বিষয়ের উল্লেখ করা হয়।
এগুলো হলোঃ
- সরকারি খাত বা প্রশাসন ব্যবস্থাপনা
- দায়বদ্ধতা ও জবাবদিহিতা
- উন্নয়নের বৈধ বা আইনি কাঠামো
- স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ।
(তথ্যসূত্রঃ বিশ্বব্যাংক ওয়েবসাইট)