পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৮৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সহকারী পরিচালক (এডি) পদের জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৮৮ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. উদ্ধূত
  2. উদ্বুত
  3. ঊদ্ভুত
  4. উদ্ভূত
সঠিক উত্তর:
উদ্ভূত
উত্তর
সঠিক উত্তর:
উদ্ভূত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - উদ্ভূত। 
 - এটি একটি বিশেষ্য পদ।
- এটি একয়ও সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- উৎপন্ন, জাত, সৃষ্ট।
- প্রকাশিত, উদিত, উদ্‌গত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
"অনসূয়া" বলতে কী বোঝায়?
  1. যে নারীর হাসি সুন্দর
  2. যে নারীর হিংসা নেই
  3. যে নারীর হাসি পবিত্র
  4. যে নারীর স্বামী বর্তমান
সঠিক উত্তর:
যে নারীর হিংসা নেই
উত্তর
সঠিক উত্তর:
যে নারীর হিংসা নেই
ব্যাখ্যা

• 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ - অনসূয়া

অন্যদিকে,
যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
যে নারীর স্বামী বর্তমান - সধবা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

.
'Intervention' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উগ্রস্বাদেশিকতা
  2. হস্তক্ষেপ
  3. অচলাবস্থা
  4. আভিজাত্য
সঠিক উত্তর:
হস্তক্ষেপ
উত্তর
সঠিক উত্তর:
হস্তক্ষেপ
ব্যাখ্যা

• 'Intervention' এর বাংলা পরিভাষা - হস্তক্ষেপ

অন্যদিকে,
Chauvinism - উগ্রস্বাদেশিকতা।
Deadlock - অচলাবস্থা।
Aristocracy - অভিজাততন্ত্র / আভিজাত্য।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

.
'পবিত্র' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পো + বিত্র
  2. পো + ইত্র
  3. পৈ + ইত্র
  4. পৌ + ইত্র
সঠিক উত্তর:
পো + ইত্র
উত্তর
সঠিক উত্তর:
পো + ইত্র
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
• এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।

যেমন:
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- পো + ইত্র = পবিত্র
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
"কোলন" চিহ্নের বিরতিকাল কতটুকু?
  1. এক সেকেন্ড
  2. এক বলার দ্বিগুণ সময়
  3. এক বলতে যে সময় প্রয়োজন
  4. থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর:
এক সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
এক সেকেন্ড
ব্যাখ্যা

• "কোলন" চিহ্নের বিরতিকাল - এক সেকেন্ড।

বিরাম চিহ্ন:

- মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:

১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়?
  1. যদিও
  2. অধিকন্তু
  3. যথা-তথা
  4. নয়তো
সঠিক উত্তর:
যথা-তথা
উত্তর
সঠিক উত্তর:
যথা-তথা
ব্যাখ্যা

নিত্য সম্বন্ধীয় অব্যয়:
- কতকগুলো যুগ্ম শব্দ পরস্পরের ওপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত।

যেমন:
- যথা-তথা,
- যখন-তখন,
- যেমন-তেমন,
- যেরূপ- সেরূপ ইত্যাদি।

অন্যদিকে,
অনুগামী সমুচ্চয়ী অব্যয়:
- যে, যদি, যদিও, যেন। 
যেমন: এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।

সংযোজক অব্যয়:
- ও, আর, তাই, অধিকন্তু, সুতরাং। 
যেমন: তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে। 

বিয়োজক অব্যয়:
- বা, অথবা, নতুবা, নয়তো
যেমন: হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
"সরব" শব্দের উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সম্যক
  2. সম্মুখে
  3. সঙ্গে
  4. উৎকৃষ্ট
সঠিক উত্তর:
সঙ্গে
উত্তর
সঠিক উত্তর:
সঙ্গে
ব্যাখ্যা

'স' বাংলা উপসর্গের ব্যবহার: 
- 'সঙ্গে' অর্থে সরাজ, সরব, সঠিক, সজোর, সপাট।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
কোনটি দন্ত্য ব্যঞ্জন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের , থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
 
অন্যদিকে,
দন্তমূলীয় ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের , র, , দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
কোন শব্দে স্বভাবত 'ণ' ব্যবহৃত হয়েছে?
  1. ভণিতা
  2. বর্ণনা
  3. ব্যাকরণ
  4. ভাষণ
সঠিক উত্তর:
ভণিতা
উত্তর
সঠিক উত্তর:
ভণিতা
ব্যাখ্যা

কতকগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু, বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, চিক্কণ, নিক্কণ, তুণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পিণাক, পণ্য, বাণ।

অন্যদিকে,
ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১০.
'আর্তনাদ' কোন প্রকার সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. নাটক
  3. কাব্যনাট্য
  4. প্রবন্ধগ্রন্থ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা

'আর্তনাদ' উপন্যাস:
- দেশভাগের পর পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে দগ্ধ জীবনের অভিজ্ঞতালব্ধ ঔপন্যাসিক শওকত ওসমানের লেখা উপন্যাসের নাম-আর্তনাদ।
'আর্তনাদ' শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
- এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়।

শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। 
- তাঁর 'জননী' ও 'ক্রীতদাসের হাসি' উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। 
- তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, একুশে পদক, ফিলিপস পুরস্কার লাভ করেন।
- তিনি ১৯৯৮ সালের ১৪ই মে মৃত্যুবরণ করেন ।

শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়, 
- দুই সৈনিক, 
- নেকড়ে অরণ্য, 
- জলাংগী।

• তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়, 
- দুই সৈনিক, 
- নেকড়ে অরণ্য, 
- জলাংগী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১১.
অর্থগতভাবে "বাঁশি" কোন ধরনের শব্দ?
  1. যোগরূঢ়
  2. রূঢ়ি
  3. যৌগিক
  4. মৌলিক
সঠিক উত্তর:
রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১২.
"যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই দিকচক্রবাল।" - এটি কোন ধরনের বাক্য?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. ক্রিয়া-বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা

মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার:
১) বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
২) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
৩) ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। 

ক্রিয়া-বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য:
- যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া-বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন:
- ‘যতই করিবে দান, তত যাবে বেড়ে।’
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
- যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই দিকচক্রবাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৩.
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?
  1. শ্রীমতী রাধামণি দেবী
  2. নীললোহিত
  3. হাবু শর্মা
  4. ভ্রমর
সঠিক উত্তর:
নীললোহিত
উত্তর
সঠিক উত্তর:
নীললোহিত
ব্যাখ্যা

• সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীললোহিত

অন্যদিকে, 
- প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম - শ্রীমতী রাধামণি দেবী।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম 'হাবু শর্মা'। 
- 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
কোনটি আবুল হাসান রচিত কাব্যগ্রন্থ?
  1. প্রেম ও ফুল
  2. রাজা যায় রাজা আসে
  3. চুনিয়া আমার আর্কেডিয়া
  4. উদাত্ত পৃথিবী
সঠিক উত্তর:
রাজা যায় রাজা আসে
উত্তর
সঠিক উত্তর:
রাজা যায় রাজা আসে
ব্যাখ্যা

'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থ:
- 'রাজা যায় রাজা আসে' আবুল হাসান রচিত কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশ ডিসেম্বর ১৯৭২।
- উৎসর্গ পত্রে লেখক লিখেন- উৎসর্গ আমার মা, আমার মাতৃভূমির মতোই অসহায়।
- কাব্যগ্রন্থটিতে রয়েছে সমকালীন রাজনৈতিক চেতনা, মানবিক যন্ত্রণা ও আত্মবীক্ষণের দারুণ প্রকাশ।

এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখ্যযোগ্য কবিতা:
- বনভূমির ছায়া;
- প্রত্যাবর্তনের সময়;
- স্বীকৃতি চাই;
- পাখি হয়ে যায় প্রাণ।

অন্যদিকে,
রফিক আজাদর রচিত কাব্যগ্রন্থ - চুনিয়া আমার আর্কেডিয়া।
গােবিন্দচন্দ্র দাস রচিত কাব্যগ্রন্থ - প্রেম ও ফুল।
সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ - উদাত্ত পৃথিবী।

আবুল হাসান:
- আবুল হাসান ১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্ণি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। তাঁর সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি পেশায় সাংবাদিক ছিলেন।
- ১৯৭৫ সালের ২৬ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
‘নেমেসিস’ নাটকের প্রেক্ষাপট কী?
  1. ৭১-এর মুক্তিযুদ্ধ
  2. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ 
  4. পানিপথের তৃতীয় যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ 
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ 
ব্যাখ্যা

‘নেমেসিস’ নাটক:
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম সুরজিত নন্দী, নৃপেন বোস, সুলতা, অসীম, অমল বাবু, ইয়াকুব ইত্যাদি।

নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ:
- যদি এমন হতো,
- নয়া খান্দান, 
- আলোছায়া,
- আইনের অন্তরালে, 
- শতকরা আশি, 
- রূপলেখা, 
- যেমন ইচ্ছা তেমন।

উৎস:
১)বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৬.
'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আদিত্য
  2. মার্তণ্ড
  3. কৃশানু
  4. দিবাকর
সঠিক উত্তর:
কৃশানু
উত্তর
সঠিক উত্তর:
কৃশানু
ব্যাখ্যা

'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭.
'কাহার' সম্প্রদায়ের জীবন, সংস্কৃতি নিয়ে উপন্যাস কোনটি?
  1. পুতুলনাচের ইতিকথা
  2. গঙ্গা
  3. গৃহদাহ
  4. হাঁসুলী বাঁকের উপকথা
সঠিক উত্তর:
হাঁসুলী বাঁকের উপকথা
উত্তর
সঠিক উত্তর:
হাঁসুলী বাঁকের উপকথা
ব্যাখ্যা

'হাঁসুলী বাঁকের উপকথা' উপন্যাস:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হাঁসুলী বাঁকের উপকথা।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে। উপন্যাসে বীরভূমের 'কাহার' সম্প্রদায়ের জীবন, তাদের সংস্কৃতি, ধর্মবিশ্বাস, আচার-আচরণ, লোককথা আন্তরিকতার সাথে তুলে ধরা হয়েছে।
- একদিকে এই সম্প্রদায়ের আত্মবিরোধ, পরিবর্তন ও বিলুপ্তি যেমন কাহিনির একটি প্রধান ধারা, আরেকটি ধারা হলো প্রাচীন সমাজের সঙ্গে নতুন পরিবর্তমান জগতের সংঘাত।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার বংশে তাঁর জন্ম।
- তারাশঙ্করের প্রথম গল্প 'রসকলি' সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
এছাড়াও কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় প্রভৃতি প্রথম শ্রেণির পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি, 
- পঞ্চগ্রাম, 
- ধাত্রীদেবতা, 
- কালিন্দী, 
- গণদেবতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

১৮.
পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে কী বলে?
  1. অন্তর্হতি
  2. অভিশ্রুতি
  3. অপিনিহিতি
  4. ব্যঞ্জন বিকৃতি
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা

অপিনিহিতি:
- পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে। 
যেমন:
- চারি > চাইর,
- মারি > মাইর।

অন্যদিকে,
অন্তর্হতি - পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
অভিশ্রুতি - বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।
ব্যঞ্জন বিকৃতি - শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৯.
যা দমন করা কষ্টকর - 
  1. দুর্গম
  2. দুস্তর
  3. দুর্মর
  4. দুর্দমনীয়
সঠিক উত্তর:
দুর্দমনীয়
উত্তর
সঠিক উত্তর:
দুর্দমনীয়
ব্যাখ্যা

• 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়

অন্যদিকে,
- যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।
- যা সহজে মরে না - দুর্মর।

উৎস: ভাষা শিক্ষা. ড. হায়াৎ মামদ।

২০.
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
  1. বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া
  2. বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
  3. শব্দগঠন প্রক্রিয়া
  4. যতিচিহ্ন
সঠিক উত্তর:
বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
উত্তর
সঠিক উত্তর:
বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
ব্যাখ্যা

অর্থতত্ত্ব আলোচ্য বিষয়:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

এছাড়াও,
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়:
- বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

রূপতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, শব্দগঠন প্রক্রিয়া ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়:
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, (২০২১সংস্করণ)।

২১.
The feminine gender of 'Fox' is-
  1. Doe
  2. Oxen
  3. Vixen
  4. She-fox
সঠিক উত্তর:
Vixen
উত্তর
সঠিক উত্তর:
Vixen
ব্যাখ্যা

• The feminine gender of 'Fox' is- Vixen.

• Fox [Masculine gender]
- English Meaning: A male wild mammal belonging to the dog family that has a pointed face and ears, a wide tail covered in fur, and often reddish-brown fur.
- Bangla Meaning: খেঁকশিয়াল; শৃগাল।

- এর Feminine হচ্ছে - Vixen (খেঁকশিয়ালিনী)।

• Vixen (noun) [Feminine gender]
- English Meaning: a female fox.
- Bangla Meaning: শৃগালী; স্ত্রীশেয়াল। 

অন্যদিকে,
• Doe [Feminine gender]:
- English meaning: A female deer.
- Bangla meaning: হরিণী।

- Doe এর Masculine gender হলো: Buck.

• Ox (ষাঁড়) -এর Plural হলো: Oxen.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২২.
In Shelley's "Ode to the West Wind", the West Wind is mainly represented as-
  1. A bringer of summer and joy
  2. A destroyer and preserver
  3. A symbol of romantic love
  4. A gentle breeze of spring
সঠিক উত্তর:
A destroyer and preserver
উত্তর
সঠিক উত্তর:
A destroyer and preserver
ব্যাখ্যা

• In Shelley's "Ode to the West Wind", the West Wind is mainly represented as- A destroyer and preserver.

• Ode to the West Wind:
- 'Ode to the West Wind' হলো P.B. Shelley রচিত একটি বিখ্যাত কবিতা।
- কবিতায় তিনি West Wind কে 'destroyer and preserver' বলে আখ্যায়িত করেছেন।
- ১৮২০ সালে এটি প্রকাশিত হয়।
- একটি বিখ্যাত রোমান্টিক কবিতা, যেখানে পশ্চিমা বাতাসকে শক্তিশালী, ধ্বংসকারী এবং পুনর্জীবনদানকারী শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
- কবি পশ্চিমা বাতাসকে শুধু প্রকৃতির একটি উপাদান হিসেবে দেখেন না, বরং তাকে পরিবর্তন, বিপ্লব এবং নবজাগরণের প্রতীক হিসেবে কল্পনা করেন।
- "If winter comes, can spring be far behind?" -এই কবিতার একটি বিখ্যাত লাইন।
- এই লাইনটির সাথেই কবিতাটি শেষ হয়।

• P. B. Shelley (1792-1822):
- তার পুরো নাম Percy Bysshe Shelley.
- P. B. Shelley ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- তিনি ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য প্রবল সমর্থনের জন্য পরিচিত।
- তিনি রোমান্টিক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন এবং তাঁর ভাষা এবং বিষয়ের উদ্ভাবনী ব্যবহারের জন্য প্রশংসিত।
- তিনি বিশ্বাস করতেন সমাজের পরিবর্তনের জন্য একটি গুনগত বিপ্লবের প্রয়োজন।
- এজন্য তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।

• Famous Poems:
- To a Skylark,
- Ode to the West Wind,
- Queen Mab,
- Adonais,
- The Cloud,
- Ozymandias,
- Rosalind and Helen,
- The Revolt of Islam, etc.

• Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

২৩.
Which one is in plural number?
  1. Leaf
  2. Man
  3. Children
  4. Economics
সঠিক উত্তর:
Children
উত্তর
সঠিক উত্তর:
Children
ব্যাখ্যা

• The plural noun is: গ) Children.

• Child [singular]
- English Meaning: a young person especially between infancy and puberty.
- Bangla Meaning: নবজাত মানবশিশু; বালক বা বালিকা; (যেকোনো বয়সের) পুত্র বা কন্যা।

- Child এর plural form হলো- Children.

অন্যদিকে,
• Leaf → singular (plural: leaves).

• Man → singular (plural: men).

• Economics → singular noun (field of study).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৪.
Choose the correct spelling:
  1. Liason
  2. Liaison
  3. Laiason
  4. Lieason
সঠিক উত্তর:
Liaison
উত্তর
সঠিক উত্তর:
Liaison
ব্যাখ্যা

• The correct spelling: খ) Liaison.

• Liaison (noun)
- English Meaning: Communication or cooperation that facilitates a close working relationship between people or organizations.
- Bangla Meaning: দুই পক্ষের সংযোগ বা যোগাযোগ।

• Ex. Sentence: She acts as a liaison between the police department and city schools.
- Bangla Meaning: তিনি পুলিশ বিভাগ এবং শহরের স্কুলগুলির মধ্যে যোগাযোগকারী হিসেবে কাজ করেন।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৫.
Change the voice: We saw him cross the street.
  1. He was seen cross the street by us.
  2. He was seen to be cross the street by us.
  3. He was seen to cross the street by us.
  4. He was seen crossed the street by us.
সঠিক উত্তর:
He was seen to cross the street by us.
উত্তর
সঠিক উত্তর:
He was seen to cross the street by us.
ব্যাখ্যা

- Active: We saw him cross the street.
- Passive: He was seen to cross the street by us.

• Need, bid, dare, let, make, know, see, hear, feel, watch, behold, ইত্যাদি verb গুলোর পর Active voice এর ‘to’ উহ্য থাকে। 
- তবে passive করার সময় তাদের পর 'to' বসে।

• নিয়মানুযায়ী,
- Object -কে Subject করতে হবে।
-  Tense ও subject অনুযায়ী Auxiliary verb (was) বসে।
- তারপর মূল Verb -এর Past Participle বসবে।
- তারপর Active voice -এ  উহ্য থাকা to বসবে।
- তারপর বাকি অংশ বসবে।
- শেষে by + Active voice -এর Subject টি Object হবে।

More examples:
- Active: Our parents made us study hard.
- Passive: We were made to study hard by our parents.

- Active: She felt the ground shake beneath her feet.
- Passive: The ground was felt to shake beneath her feet by her.

২৬.
A synonym of the word 'Prolific' is-
  1. Predominant
  2. Fertile
  3. Conflict
  4. Scanty
সঠিক উত্তর:
Fertile
উত্তর
সঠিক উত্তর:
Fertile
ব্যাখ্যা

• A synonym of the word 'Prolific' is- Fertile.

• Prolific (Adjective)
- English Meaning: Producing a great number or amount of something.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।

• Given options:
ক) Predominant - প্রাধান্যপূর্ণ; কর্তৃত্বকর।

খ) Fertile - উর্বর; ফলপ্রসূ; ফলনশীল।

গ) Conflict - দ্বন্দ্ব; সংঘাত; যুদ্ধ; প্রতিদ্বন্দ্বীদের সংঘর্ষ।

ঘ) Scanty - সংখ্যায় বা পরিমাণে অল্প।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, A synonym of the word 'Prolific' is- Fertile.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৭.
"The Metamorphosis" was written by-
  1. Albert Camus
  2. Fyodor Dostoyevsky
  3. Franz Kafka
  4. H.G. Wells
সঠিক উত্তর:
Franz Kafka
উত্তর
সঠিক উত্তর:
Franz Kafka
ব্যাখ্যা

• "The Metamorphosis" was written by Franz Kafka.

• The Metamorphosis:
- Franz Kafka -এর একটি বিখ্যাত novella (symbolic story).
- এটি 1915 সালে প্রকাশিত হয়।
- কেন্দ্রীয় চরিত্র: Gregor Samsa.
- The opening sentence of The Metamorphosis has become one of the most famous in Western literature: “As Gregor Samsa awoke one morning from uneasy dreams, he found himself transformed in his bed into a gigantic insect.”

• Franz Kafka (1883-1924):
- Franz Kafka is a German-language writer who was a novelist, short story writer, and existentialist.
- তিনি ২০ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিত এবং আধুনিকতাবাদী সাহিত্য আন্দোলনের এক গুরুত্বপূর্ণ চরিত্র।
- Franz Kafka ছিলেন একজন আধুনিকতাবাদী জার্মান ভাষার লেখক, যিনি মূলত মানব অস্তিত্বের অসহায়তা, অস্তিত্ব সংকট, আমলাতন্ত্রের অমানবিকতা, এবং বাস্তব ও অবাস্তবের দ্বন্দ্ব নিয়ে লিখেছেন।
- তাঁর লেখায় দেখা যায় মানুষ কীভাবে সমাজ, কর্তৃত্ব ও নিজের ভেতরের দ্বন্দ্বের কাছে বিচ্ছিন্ন, বিপন্ন ও নিরুপায় হয়ে পড়ে।

• Notable works:
- The Metamorphosis,
- Amerika,
- The Trial,
- The Castle,
- Meditation,
- The Judgment,
- In the Penal Colony,
- Description of a Struggle,
- A Country Doctor (short story),
- Letter to Father, etc.

Source:
1. Britannica.com
2. Goodreads.com

২৮.
Sweet are the uses of adversity.
Here, the word 'Sweet' is-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Pronoun
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

• Sweet are the uses of adversity.
- Here, the word 'Sweet' is an Adjective.

- জোরসূচক বাক্যে Adjective প্রথমে বসে। তখন subject টি verb এরপরে বসে।
- Verb টি Subject অনুসারে ব্যবহার করা হয়।

- এখানে "Sweet" শব্দটি "the uses of adversity" (বিপদের ব্যবহার) নামক noun phrase- এর গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করছে।
- Adjective সব সময় Noun বা Pronoun এর আগে বসে Noun বা Pronoun এর দোষ, গুণ এর ধারণা দেয় এবং Noun বা Pronoun কে modify করে।
- Structure: Adjective + verb + subject + ext.

More examples:
- Blessed be your tongue.
- Happy are the pious.

২৯.
The word 'Lethal' is closest in meaning to-
  1. Healthy
  2. Unlawful
  3. Deadly
  4. Bountiful
সঠিক উত্তর:
Deadly
উত্তর
সঠিক উত্তর:
Deadly
ব্যাখ্যা

• The word 'Lethal' is closest in meaning to- Deadly.

• Lethal (adjective, noun)
- English Meaning: of, relating to, or causing death.
- Bangla Meaning: প্রাণঘাতী; মারাত্মক।

• Given options:
ক) Healthy - স্বাস্থ্যবান; স্বাস্থ্যবতী; সুস্থ; নীরোগ; নিরাময়।

খ) Unlawful - বেআইনী, আইনবিরুদ্ধ।

গ) Deadly - মারাত্মক; প্রাণান্তক; প্রাণঘাতী; সাংঘাতিক।

ঘ) Bountiful - (সাহিত্যিক) প্রচুর; যথেষ্ট।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The word 'Lethal' is closest in meaning to- Deadly.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩০.
Which of the following is not a verb?
  1. Worsen
  2. Bounden
  3. Flatter
  4. Hearten
সঠিক উত্তর:
Bounden
উত্তর
সঠিক উত্তর:
Bounden
ব্যাখ্যা

• 'Bounden' is not a verb.

• Bounden (adjective)
- English Meaning: being under obligation: beholden.
- Bangla Meaning: (পুরাতনী) বিবেক নির্দেশিত কাজ

অন্যদিকে,
ক) Worsen (verb) - অধিকতর মন্দ হওয়া বা করা।

গ) Flatter (verb) - চাটূক্তি/ চাটুবাদ করা, স্তাবকতা/ তোষামোদ করা; ফোলানো।

ঘ) Hearten (verb) - উৎসাহ দেওয়া; উল্লসিত করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩১.
Choose the correct spelling:
  1. Coronel
  2. Cornel
  3. Colonel
  4. Colonal
সঠিক উত্তর:
Colonel
উত্তর
সঠিক উত্তর:
Colonel
ব্যাখ্যা

• The correct spelling: গ) Colonel.

• Colonel (noun)
- English Meaning: a commissioned officer in the army, air force, or marine corps ranking above a lieutenant colonel and below a brigadier general.
- Bangla Meaning: সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের পরবর্তী উচ্চতর পদমর্যাদার সেনাপতি; কর্নেল।

• Ex. Sentence: He retired as a colonel in the air force.
- Bangla Meaning: তিনি বিমানবাহিনীর কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩২.
There was no evidence that he was concerned ____ any criminal activity.
  1. of
  2. in
  3. on
  4. to
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা

• Complete sentence: There was no evidence that he was concerned in any criminal activity.
- Bangla Meaning: তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

• Concerned in (plot/criminal activity):
- English Meaning: involved in something.
- Bangla Meaning: কোন কিছুতে জড়িত থাকা।

অন্যদিকে,
• Concerned with somebody/something
- English Meaning: interested in; having to do with: about.
- Bangla Meaning: আগ্রহী; এর সাথে সম্পর্কিত/জড়িত থাকা।
- যেমন:
- Her job is only concerned with costs and fees.
- She was more concerned with flirting than with getting the job done.

• Concerned for (someone/something):
- English Meaning: a worried or nervous feeling about something, or something that makes you feel worried.
- Bangla Meaning: কোন কিছুর জন্য উদ্বিগ্ন হওয়া।
- যেমন: Concern for the safety of the two missing teenagers is growing.

• Concerned about/over:
- English Meaning: a worried or nervous feeling about something.
- Bangla Meaning: কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
- যেমন:
- There's a lot of public concern about dangerous toxins recently found in food.
- Critics have again raised concerns over safety and medical training.

Source:
1. Longman Dictionary.
2. Cambridge Dictionary.

৩৩.
He contemplated marrying his cousin.
- Here 'marrying' is a/an-
  1. Infinitive
  2. Past participle
  3. Gerund
  4. Present participle
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

• 'He contemplated marrying his cousin.'
- Here, 'marrying' is a Gerund.

- এখানে, 'marrying' শব্দটি contemplated – Verb এর Object হিসেবে বসে Noun এর কাজ করছে।
- আর Verb+ing → Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• More examples:
- I like reading poetry.
- We considered moving to another city.

• Functions of the Gerund:
1. Subject of a verb: Rising early is a good habit.
2. Object of a verb: I like reading poetry.
3. Object of a preposition: I am tired of waiting.
4. Complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): a swimming pool.

• অন্যদিকে,
- Participle হলো verbal adjective যা noun/pronoun কে modify করে অর্থাৎ, adjective-এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার। যথা: 
1. Present Participle (যেমন: running, swimming, dancing). 
2. Past Participle (যেমন: played, walked). 
3. Perfect Participle (যেমন: having eaten, having seen).

Source: High School English Grammar and Composition by Wren And Martin.

৩৪.
Give the antonym of the word 'Venerate'.
  1. Exalt
  2. Despise
  3. Adore
  4. Revere
সঠিক উত্তর:
Despise
উত্তর
সঠিক উত্তর:
Despise
ব্যাখ্যা

• The antonym of the word 'Venerate' is- Despise.

• Venerate (verb)
- English Meaning: To honor or have great respect for a person or thing.
- Bangla Meaning: গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।

• Given options:
ক) Exalt - পদোন্নতি দেওয়া; উচ্চপ্রশংসা করা।

খ) Despise - অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা।

গ) Adore - পূজা/উপাসনা/ভজনা করা; গভীরভাবে ভালোবাসা ও শ্রদ্ধা করা; ভক্তি করা।

ঘ) Revere - গভীরভাবে শ্রদ্ধা করা; পবিত্র হিসেবে শ্রদ্ধা করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word 'Venerate' is- Despise.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৫.
Who is the writer of "Great Expectations"?
  1. Charles Dickens
  2. George Orwell
  3. Henry Fielding
  4. Thomas Hardy
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা

• The writer of "Great Expectations" is Charles Dickens.

• Great Expectations:
- 'Great Expectations' is a novel written by Charles Dickens.
- ১৮৬০ সালে প্রকাশিত এই উপন্যাস টি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে।
- ১৮ শতকের গোড়ার কাহিনী তুলে ধরা হয়েছে উপন্যাসে -এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে, যারা নানা কারণে অসুখী। সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।

- এই মূল বিষয়টি উপন্যাসে ফুটে উঠেছে Pip -এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মধ্য দিয়ে। সে শিখতে পারে যে সামাজিক মর্যাদা ও সম্পদ আসল সুখ বা নৈতিক মূল্যবোধ নিশ্চিত করে না। Dickens এই গল্পের মাধ্যমে ভিক্টোরিয়ান সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবের সমালোচনা করেছেন।

• Main characters: 
- Pip (Philip Pirrip),
- Joe Gargery,
- Abel Magwitch,
- Estella Havisham,
- Miss Havisham, etc.

• Charles Dickens (1812-1870):
- Charles Dickens was an English novelist, generally considered the greatest of the Victorian era.
- তিনি মূলত তাঁর A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইতাদি উপন্যাসের জন্য তাঁর জীবদ্দশায়ই জনপ্রিয়তা লাভ করেছিলেন।

• Best Works:
- A Tale of Two Cities,
- Great Expectations,
- David Copperfield,
- Bleak House,
- A Christmas Carol,
- Our Mutual Friend,
- Hard Times, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.

৩৬.
I can't find the books that I got from the library.
The underlined word is-
  1. An indefinite pronoun
  2. A distributive pronoun
  3. A demonstrative pronoun
  4. A relative pronoun
সঠিক উত্তর:
A relative pronoun
উত্তর
সঠিক উত্তর:
A relative pronoun
ব্যাখ্যা

• I can't find the books that I got from the library.
- The underlined word is a relative pronoun.

• Relative pronoun:
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যাংশ/ বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/whom/whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/ that বসে।

- প্রদত্ত বাক্যে "that" pronoun টি noun "books" এর সাথে relative clause "that I got from the library" যুক্ত করছে।
- এবং noun "the books" কে describe করছে।

- সুতরাং, এই বাক্যে "that" হলো- relative pronoun.

৩৭.
A greenhorn is-
  1. A jealous person
  2. A weak person
  3. An inexperienced person
  4. A soft-hearted person
সঠিক উত্তর:
An inexperienced person
উত্তর
সঠিক উত্তর:
An inexperienced person
ব্যাখ্যা

• A greenhorn is- An inexperienced person.

• A greenhorn:
- English Meaning: an inexperienced or naive person; a person who is new to or inexperienced at a particular activity.
- Bangla Meaning: অনভিজ্ঞ ও সহজে প্রতারিত ব্যক্তি।

• Ex. Sentence: I'm not a seasoned veteran, but I'm no greenhorn either.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩৮.
Fill in the blank: Both of the mice ____ underfed.
  1. is
  2. are
  3. was
  4. will
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা

• Complete sentence: Both of the mice are underfed.

• Subject–Verb Agreement অনুযায়ী:

- সাধারণত একটি singular subject একটি singular verb গ্রহণ করে।
- He/She writes every day.

- আবার Plural subject সাধারণত Plural verb গ্রহণ করে।
- They write every day.

• Both -এর অর্থ হচ্ছে উভয়ই, দুইজনই, তাই Both হচ্ছে plural subject এবং এর পরে plural verb বসে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হিসেবে 'are' বসবে।

৩৯.
"Words inscribed on a tombstone" is called-
  1. Epilogue
  2. Epitome
  3. Epithet
  4. Epitaph
সঠিক উত্তর:
Epitaph
উত্তর
সঠিক উত্তর:
Epitaph
ব্যাখ্যা

• "Words inscribed on a tombstone" is called- Epitaph.

• Epitaph (Noun)
- English Meaning:
1. a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone.
2. Something by which a person, time, or event will be remembered.
- Bangla meaning: সমাধিলিপি।

Other options:
ক) Epilogue
- English Meaning: a concluding section that rounds out the design of a literary work.
- Bangla Meaning: সাহিত্যকর্মের সমাপ্তি অংশ; নাটক শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার বিশেষ সংলাপ।

খ) Epitome
- English Meaning: A person or thing that is a perfect example of a particular quality or type.
- Bangla Meaning: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।

গ) Epithet
- English Meaning: An adjective or phrase expressing a quality or attribute regarded as characteristic of the person or thing mentioned.
- Bangla Meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪০.
You like _____ sugar in your tea than I do. 
  1. most
  2. more
  3. many
  4. much
সঠিক উত্তর:
more
উত্তর
সঠিক উত্তর:
more
ব্যাখ্যা

• Complete sentence: You like more sugar in your tea than I do.
- Bangla meaning: তুমি আমার চেয়ে চায়ে চিনি বেশি পছন্দ করো।

- প্রদত্ত বাক্যে, "than" ব্যবহার করে তুলনা বুঝানো হয়েছে।
- তাই, এখানে comparative form ব্যবহার করতে হবে।

• Given options:
ক) most হলো 'much' এবং 'more' এর superlative form.

খ) more হলো 'much' এবং 'many' এর comparative form যা countable এবং uncountable উভয় noun -এর পূর্বে ব্যবহৃত হয়।

গ) many হলো positive form যা countable noun -এর পূর্বে ব্যবহৃত হয়।

ঘ) much হলো positive form যা uncountable noun -এর পূর্বে ব্যবহৃত হয়।

- সুতরাং, অপশন বিবেচনা করে বুঝা যাচ্ছে যে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- খ) more.

৪১.
Choose the correct sentence:
  1. These books are belonged by Towhid.
  2. These books belongs by Towhid.
  3. These books belongs to Towhid.
  4. These books belong to Towhid.
সঠিক উত্তর:
These books belong to Towhid.
উত্তর
সঠিক উত্তর:
These books belong to Towhid.
ব্যাখ্যা

• Correct sentence: ঘ) These books belong to Towhid.

• Subject–Verb Agreement অনুযায়ী:
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.

2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.

• প্রদত্ত বাক্যে,
- "These books" হলো plural subject, তাই plural verb "belong" ব্যবহার করতে হবে।
- Plural Subject সাধারণত একাধিক ব্যক্তি, বস্তুর নাম বা কোনো বিষয়কে নির্দেশ করে এবং এর সাথে Plural Verb ব্যবহৃত হয়।
- Plural Verb-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

- আবার, "belong" এর সাথে preposition হিসেবে 'to' বসে।

Source: Cambridge Dictionary.

৪২.
I don't feel like _______ there today.
  1. going
  2. to go
  3. go
  4. have gone
সঠিক উত্তর:
going
উত্তর
সঠিক উত্তর:
going
ব্যাখ্যা

• Complete Sentence: I don't feel like going there today.
- Bangla Meaning: আজ আমার ওখানে যেতে ভালো লাগছে না।

• Feel like something/doing something
- To have a wish for something, or to want to do something, at a particular moment.
- অর্থাৎ, কোনো কিছু করতে ইচ্ছা করা (wish) বা করতে চাওয়া (want) অর্থে feel like ব্যবহৃত হয়।
- "Feel like" must be followed by a noun or a gerund (verb + -ing).
- যেমন: I don't feel like going there today.

• More examples:
- I feel like going for a swim.
- He didn’t feel like going to work.

• Note: এখানে 'like' preposition হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Source: Cambridge Dictionary.

৪৩.
Choose the correct sentence:
  1. Hardly did she finished her homework when her friends called.
  2. Hardly had she finished her homework when her friends called.
  3. Hardly she finished her homework when her friends called.
  4. Hardly she had finished her homework when her friends called.
সঠিক উত্তর:
Hardly had she finished her homework when her friends called.
উত্তর
সঠিক উত্তর:
Hardly had she finished her homework when her friends called.
ব্যাখ্যা

• Correct Sentence: Hardly had she finished her homework when her friends called.
- Bangla Meaning: সে তার বাড়ির কাজ শেষ করতে না করতেই তার বন্ধুরা ফোন করল।

• No sooner had ..... than, Scarcely had ....... when, hardly had ..... when থাকলে than, when এর পূর্বে verb এর past participle এবং পরে verb এর past form হয়।
• অর্থাৎ, Hardly had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle এবং দ্বিতীয় clause টি past indefinite হয়।

- প্রদত্ত বাক্যে জোর প্রদান করতে প্রথমে Hardly ব্যবহার হয়েছে তাই, পরবর্তী অংশে  when + sub + verb এর past form বসবে।
- অর্থাৎ, Hardly যুক্ত clause -এ subject + verb এর past participle থাকলে, এর পরে had বসবে।

• Inversion of verb:
- প্রশ্ন করতে বা জোর প্রদান করতে বাক্যে subject এর পূর্বে verb ব্যবহৃত হওয়াকে Inversion of verb বলে।
- "Hardly" একটি negative adverb (সবেমাত্র), যা যখন বাক্যের শুরুতে আসে, তখন inversion হয়।

• More Examples:
- Nowhere will you find such a country.
- Barely had she got back in bed when her alarm went off.

৪৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৬ এবং ২০ দ্বারা ভাগ করলে সর্বদা ৫ অবশিষ্ট থাকবে? 
  1. ২৪৫
  2. ২৪০
  3. ২৩৫
  4. ২৬৫ 
সঠিক উত্তর:
২৪৫
উত্তর
সঠিক উত্তর:
২৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৬ এবং ২০ দ্বারা ভাগ করলে সর্বদা ৫ অবশিষ্ট থাকবে?

সমাধান:
সংখ্যাটি হবে ৮, ১২, ১৬ এবং ২০ এর ল.সা.গু অপেক্ষা ৫ বেশি

৮, ১২, ১৬ এবং ২০ এর ল.সা.গু = ২৪০

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ২৪০ + ৫ = ২৪৫

৪৫.
যদি 2n - 1 + 2n + 1 = 320 হয়, তাহলে n = ?
  1. 6
  2. 8
  3. 7
  4. 10
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2n - 1 + 2n + 1 = 320 হয়, তাহলে n = ?

সমাধান: 
দেওয়া আছে, 
2n - 1 + 2n + 1 = 320
⇒ 2n - 1 + 2n - 1 + 2 = 320
⇒ 2n - 1 + 2n - 1⋅22 = 320
⇒ 2n - 1 + 4⋅2n - 1 = 320
⇒ 2n - 1(1 + 4) = 320
⇒ 2n - 1⋅5 = 320
⇒ 2n - 1 = 320/5 = 64
⇒ 2n - 1 = 26
⇒ n - 1 = 6
∴ n = 7

৪৬.
মানুষের রক্ত লাল রঙের হওয়ার প্রধান কারণ কোনটি?
  1. রক্তে লাল তন্তুর উপস্থিতি 
  2. রক্তে লৌহ আয়নের বৃদ্ধি 
  3. হিমোগ্লোবিন নামক লৌহ-ঘটিত প্রোটিনের উপস্থিতি
  4. রক্তে অক্সিজেনের উপস্থিতি
সঠিক উত্তর:
হিমোগ্লোবিন নামক লৌহ-ঘটিত প্রোটিনের উপস্থিতি
উত্তর
সঠিক উত্তর:
হিমোগ্লোবিন নামক লৌহ-ঘটিত প্রোটিনের উপস্থিতি
ব্যাখ্যা

রক্ত: 
- প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। 
- একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%। 
- মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের। 
- রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ-ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রঙ লাল হয়। 
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। 
- কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 

৪৭.
(0, 0) এবং (7, 21) বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 
  1. - 2
  2. 0
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: (0, 0) এবং (7, 21) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বিন্দু দুইটি হলো (x1, y1) = (0, 0)
এবং (x2, y2) = (7, 21)

আমরা জানি,
সরলরেখার ঢাল, m = (y2 - y1)/(x2 - x1)
= (21 - 0)/(7 - 0)
= 21/7
= 3
সুতরাং, সরলরেখার ঢাল হলো 3।

৪৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 12 মিটার
  2. 6√2 মিটার
  3. 8 মিটার
  4. 8√3 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 72 বর্গমিটার 
বর্গক্ষেত্রের বাহু = √72 মিটার 
= √(36 × 2) মিটার
= 6√2 মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 6√2 মিটার
= 12 মিটার

৪৯.
১ ওয়াট-ঘণ্টা সমান কত জুল? 
  1. ৩৬ জুল
  2. ৩৬০ জুল
  3. ৩৬০০ জুল
  4. ৩৬০০০ জুল
সঠিক উত্তর:
৩৬০০ জুল
উত্তর
সঠিক উত্তর:
৩৬০০ জুল
ব্যাখ্যা

ওয়াট-ঘন্টা: 
- এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা ব্যাপী কাজ করলে যে শক্তি ব্যয়িত হয় তাকে এক ওয়াট-ঘণ্টা বলে। 
এক ওয়াট-ঘণ্টা = এক ওয়াট × এক ঘন্টা 
= এক ওয়াট × 3600 সেকেন্ড 
= 3600 (এক ওয়াট × এক সেকেন্ড) 
= 3600 জুল। 
এক ওয়াট-ঘণ্টা = 3600 জুল। 

তড়িৎ ক্ষমতা হতে তড়িৎ শক্তি: 
- এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। 
অর্থাৎ, এক ওয়াট = এক জুল/এক সেকেন্ড 
বা, এক জুল = এক ওয়াট × এক সেকেন্ড 
সুতরাং, শক্তি = ক্ষমতা × সময়। 
- যদি এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক সেকেন্ড ব্যাপী কাজ করে তবে যে শক্তি ব্যয়িত হয় তাকে এক জুল বলে। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫০.
যদি x = 2015, y = 2014 এবং z = 2013 হয়, তবে  x2 + y2 + z2 - xy - yz - zx এর মান কত? 
  1. 3
  2. 144
  3. 18
  4. 169
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x = 2015, y = 2014 এবং z = 2013 হয়, তবে  x2 + y2 + z2 - xy - yz - zx এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x = 2015, y = 2014 এবং z = 2013

প্রদত্ত রাশি, 
x2 + y2 + z2 - xy - yz - zx
= (1/2)[2x2 + 2y2 + 2z2 - 2xy - 2yz - 2zx]
= (1/2)[(x - y)2 + (y - z)2 + (z - x)2]
= (1/2)[(2015 - 2014)2 + (2014 - 2013)2 + (2013 - 2015)2]
= (1/2)(1 + 1 + 4)
= (1/2) × 6
= 3

৫১.
বার্ষিক ১২% মুনাফায় 'ক' বছরে ১৫০০ টাকার সরল মুনাফা ৯০০ টাকা হলে 'ক' এর মান কত?
  1. ৬ বছর
  2. ৫/২ বছর
  3. ৭ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় 'ক' বছরে ১৫০০ টাকার সরল মুনাফা ৯০০ টাকা হলে 'ক' এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১৫০০ টাকা
মুনাফার হার, r = ১২%
সরল মুনাফা, SI = ৯০০ টাকা
সময়, n = 'ক' বছর

আমরা জানি, 
SI = Prn
⇒ ৯০০ = (১৫০০ × ১২ × ক)/১০০ 
⇒ ৯০০ = ১৫ × ১২ × ক
⇒ ৯০০ = ১৮০ × ক
⇒ ক = ৯০০/১৮০ 
∴ ক = ৫ 

সুতরাং, 

'ক' এর মান = ৫ বছর। 

৫২.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মাঠের বাইরের দিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ১২ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে? 
  1. ৯৭০৮ টাকা
  2. ৮৪৬০  টাকা
  3. ৯৪০৮ টাকা
  4. ১০২৫০ টাকা
সঠিক উত্তর:
৯৪০৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৪০৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মাঠের বাইরের দিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ১২ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
মাঠের দৈর্ঘ্য = ৫০ মিটার
মাঠের প্রস্থ = ৪০ মিটার
∴ মাঠের ক্ষেত্রফল = ৫০ × ৪০ = ২০০০ বর্গমিটার

আবার,
রাস্তার প্রস্থ = ৪ মিটার
যেহেতু রাস্তাটি মাঠের বাইরের দিকে তৈরি করা হয়েছে,
∴ রাস্তাসহ দৈর্ঘ্য = ৫০ + ৪ + ৪ = ৫৮ মিটার
∴ রাস্তাসহ প্রস্থ = ৪০ + ৪ + ৪ = ৪৮ মিটার

∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ৫৮ × ৪৮ = ২৭৮৪ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল - মাঠের ক্ষেত্রফল
= ২৭৮৪ - ২০০০ = ৭৮৪ বর্গমিটার

এখন,
প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় ১২ টাকা
∴ ৭৮৪ বর্গমিটার রাস্তার মোট ব্যয় = ৭৮৪ × ১২ টাকা
= ৯৪০৮ টাকা

∴ রাস্তাটি তৈরি করতে মোট ৯৪০৮ টাকা লাগবে।

৫৩.
একটি সমান্তর ধারার ৫ম পদ ১৫ এবং প্রথম ৭টি পদের সমষ্টি ৭০ হলে, প্রথম পদটি কত?
  1. ৭ 
  2. - ৫ 
  3. - ৪ 
  4. ৬ 
সঠিক উত্তর:
- ৫ 
উত্তর
সঠিক উত্তর:
- ৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার ৫ম পদ ১৫ এবং প্রথম ৭টি পদের সমষ্টি ৭০ হলে, প্রথম পদটি কত?

সমাধান:
ধরি,
ধারাটির ১ম পদ = a
সাধারণ অন্তর = d 

আমরা জানি, 
সমান্তর ধারার n তম পদ = a + (n - ১)d
৫ম পদ = a + (৫ - ১)d
⇒ a + (৫ - ১)d = ১৫ 
∴ a + ৪d = ১৫ ......(১)

আবার, 
৭টি পদের সমষ্টি = ৭০
⇒ (৭/২){২a + (৭ - ১)d = ৭০ 
⇒ (৭/২)(২a + ৬d) = ৭০
∴ a + ৩d = ১০  ......(২)

এখন, (২) - (১) করে পাই, 
⇒ a + ৩d - a - ৪d = ১০ - ১৫
⇒ - d = - ৫  
∴ d = ৫  

d এর মান (১) নং এ বসিয়ে পাই, 
a + ৪d = ১৫
a + ২০ = ১৫ 
∴ a = - ৫  

অতএব, ধারাটির প্রথম পদটি - ৫ 

৫৪.
sinθ + cosθ = √2 হলে, θ এর মান নির্ণয় করুন, যেখানে 0 < θ < 90°.
  1. 45°
  2. 30°
  3. 60°
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

প্রশ্ন: sinθ + cosθ = √2 হলে, θ এর মান নির্ণয় করুন, যেখানে 0 < θ < 90°.

সমাধান: 
sinθ + cosθ = √2
⇒ sinθ = √2 - cosθ
⇒ sin2θ = (√2 - cosθ)2  ; [বর্গ করে]
⇒ 1 - cos2θ = (√2)2 - 2.√2.cosθ + cos2θ
⇒ 1 - cos2θ = 2 - 2√2cosθ + cos2θ
⇒ 2cos2θ - 2√2cosθ + 1 = 0
⇒ (√2cosθ - 1)2 = 0
⇒ √2cosθ - 1 = 0
⇒ √2cosθ = 1
⇒ cosθ = 1/√2
⇒ cosθ = cos45°
⇒ θ = 45°

৫৫.
জোয়ার-ভাঁটার তেজ কটাল কখন হয়?
  1. অষ্টমী তিথিতে
  2. যখন চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে সমকোণ অবস্থান করে
  3. একাদশীতে
  4. অমাবস্যার তিথিতে
সঠিক উত্তর:
অমাবস্যার তিথিতে
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যার তিথিতে
ব্যাখ্যা

পানির উচ্চতা ভিত্তিক শ্রেণিবিভাগ: 
- পানির উচ্চতার উপর ভিত্তি করে জোয়ার ভাঁটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. তেজ কটাল বা ভরা কটাল এবং 
২. মরা কটাল। 

তেজ কটাল বা ভরা কটাল (Spring Tide): 
- চন্দ্রের মত সূর্যও জোয়ার-ভাঁটা সৃষ্টিতে সাহায্য করে। 
- যখন অমাবস্যার সৃষ্টি হয় তখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। 
- অন্যদিকে পূর্ণিমার সময় পৃথিবীর একপাশে সূর্য ও অন্যপাশে চন্দ্র অবস্থান করে। এই সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে। 
- মূলত পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ারের পানি ফুলে উঠে, এই জোয়ারকেই বলা হয় ভরা কটাল বা তেজ কটাল। 
- পূর্ণিমা তিথিতে পৃথিবী পৃষ্ঠের যে স্থানে চন্দ্রের প্রভাবে মুখ্য জোয়ার হয়, সে স্থানে সূর্যের প্রভাবে গৌণ জোয়ার হয়। 
- আবার চন্দ্রের প্রভাবে যে স্থানে গৌণ জোয়ার হয় ঐ স্থানে সূর্যের আকষর্ণে মুখ্য জোয়ার হয়। 

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫৬.
|2x + 3| ≤ 9 হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. 12
  2. 4
  3. 6
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: |2x + 3| ≤ 9 হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|2x + 3| ≤ 9
= - 9 ≤ 2x + 3 ≤ 9
= - 9 - 3 ≤ 2x + 3 - 3 ≤ 9 - 3
= - 12 ≤ 2x ≤ 6
= - 6 ≤ x ≤ 3

∴ x এর সর্বোচ্চ মান 3

৫৭.
কোন কোণকের উচ্চতা 15 সে.মি এবং ভূমির ব্যাসার্ধ 8 সে.মি হলে কোণকটির তির্যক উচ্চতা কত?
  1. 21 সে.মি
  2. 17 সে.মি
  3. 7 সে.মি
  4. 23 সে.মি
সঠিক উত্তর:
17 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
17 সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন কোণকের উচ্চতা 15 সে.মি এবং ভূমির ব্যাসার্ধ 8 সে.মি হলে কোণকটির তির্যক উচ্চতা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
কোণকের উচ্চতা, h = 15 সে.মি
এবং
কোণকের ব্যাসার্ধ, r = 8 সে.মি 

আমরা জানি, 
কোণকের তির্যক উচ্চতা, l = √(h2 + r2) একক
= √(152 + 82) সে.মি
= √(225 + 64) সে.মি
= √(289) সে.মি
= 17 সে.মি

∴ কোণকের তির্যক উচ্চতা = 17 সে.মি।

৫৮.
একটি পণ্য নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রয় করে। যদি পণ্যটির নির্মাণ খরচ ৫০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
  1. ৬৯০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৬৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৯০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রয় করে। যদি পণ্যটির নির্মাণ খরচ ৫০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?

সমাধান:
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ২০%
= ৫০০ + ১০০ টাকা 
= ৬০০ টাকা

আবার,
১৫% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (৬০০ + ৬০০ এর ১৫%)
= ৬০০ + ৬০০ এর ১৫/১০০
= (৬০০ + ৯০)
= ৬৯০ টাকা।

৫৯.
যদি log2[log3(log2x)] = 1 হয়, তাহলে x এর মান কত?
  1. 0
  2. 128
  3. 12
  4. 512
সঠিক উত্তর:
512
উত্তর
সঠিক উত্তর:
512
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log2[log3(log2x)] = 1 হয়, তাহলে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
log2[log3(log2x)] = 1
⇒ log3(log2x) = 21 = 2
⇒ log2x = 32 = 9
⇒ x = 29 = 512
∴ x = 512

৬০.
যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাকে কী বলা হয়?
  1. প্লাজমা কোষ
  2. প্রকৃত কোষ
  3. আদি কোষ 
  4. ডিপ্লয়েড কোষ 
সঠিক উত্তর:
প্রকৃত কোষ
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃত কোষ
ব্যাখ্যা

- নিউক্লিয়াসের গঠনের উপর নির্ভর করে কোষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। 
যথা-
১) আদি কোষ: 
- যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে তাদেরকে বলা হয় আদি কোষ। 
- এ সকল কোষে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সেন্ট্রিয়োল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অনুপস্থিত থাকে। 
- তবে বিক্ষিপ্ত DNA এবং রাইবোসোম থাকে। 
- Mycoplasma নামক PPLO (Pleuro pneumonia like organism), ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ ব্যাকটেরিয়া, ইত্যাদি আদি কোষীয় জীব। 

২) প্রকৃত কোষ: 
- যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। 
- শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্মস, অ্যানজিওস্পার্মস ইত্যাদি প্রকৃত কোষ দ্বারা গঠিত। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৬১.
চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার সময় একটি ট্রেনের গতিবেগ ছিল ১২০ কি.মি./ঘণ্টা এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর ফিরে আসার সময় এর গতিবেগ ছিল ৮০ কি.মি./ঘণ্টা। পুরো যাত্রার গড় গতিবেগ কত?
  1. ৯২ কি.মি./ঘণ্টা
  2. ১০২ কি.মি./ঘণ্টা
  3. ৯৬ কি.মি./ঘণ্টা
  4. ৮৮.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৯৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার সময় একটি ট্রেনের গতিবেগ ছিল ১২০ কি.মি./ঘণ্টা এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর ফিরে আসার সময় এর গতিবেগ ছিল ৮০ কি.মি./ঘণ্টা। পুরো যাত্রার গড় গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি, 
পুরো যাত্রার গড় গতিবেগ = ২ × x × y/(x + y)
= (২ × ১২০ × ৮০)/(১২০ + ৮০)
= (২ × ১২০ × ৮০)/২০০ 
= ৯৬ কি.মি./ঘণ্টা

সুতরাং, পুরো যাত্রার গড় গতিবেগ ৯৬ কি.মি./ঘণ্টা। 

৬২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 13 একক এবং ভূমি 24 একক হলে, ক্ষেত্রফল কত?
  1. 64 বর্গ একক
  2. 37 বর্গ একক
  3. 60 বর্গ একক
  4. 48 বর্গ একক
সঠিক উত্তর:
60 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
60 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 13 একক এবং ভূমি 24 একক হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 24 একক
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 13 একক

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2) বর্গ একক
= (24/4) × √{(4 × 132) - 242}
= 6 × √{(4 × 169) - 576}
= 6 × √(676 - 576)
= 6 × √100
= 6 × 10
= 60 বর্গ একক

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 60 বর্গ একক।

৬৩.
১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে, সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১২ 
  2. ১/৮
  3. ১/১০ 
  4. ১/১৬ 
সঠিক উত্তর:
১/১০ 
উত্তর
সঠিক উত্তর:
১/১০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে, সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট সংখ্যা = ৮০

এখন, বর্গ সংখ্যা (Perfect Square) হবে-
, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮.......- এভাবে যতক্ষণ না বর্গফল ≤ ৮০ হয়।

অতএব, বর্গ সংখ্যা আছে মোট ৮ টি

অতএব, সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফল / সম্ভাব্য মোট ফলাফল
= ৮/৮০ 
= ১/১০

সুতরাং, সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা ১/১০ 

৬৪.
১২ জন ছাত্র গড় ৮০ এবং ১৮ জন ছাত্র গড় ৭০।
  1. ৭২ 
  2. ৬৮ 
  3. ৮২ 
  4. ৭৪
অনির্ধারিত
ব্যাখ্যা

৭২) প্রশ্নটি হওয়া উচিত ছিল - ১২ জন ছাত্রের গড় নম্বর ৮০ এবং ১৮ জন ছাত্রের গড় নম্বর ৭০। মোট ৩০ জন ছাত্রের নম্বরের গড় কত?
Live পরীক্ষা চলাকালীন প্রশ্নটি অসম্পূর্ণ থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------- 

সমাধান:
১২ জনের মোট = ১২ × ৮০ = ৯৬০
এবং, 
১৮ জনের মোট = ১৮ × ৭০ = ১২৬০ 
∴ মোট ছাত্র = ৩০

∴ মোট নম্বর = ৯৬০ + ১২৬০ = ২২২০ 

∴ গড় = ২২২০/৩০ = ৭৪

৬৫.
বায়ু প্রবাহজনিত গতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 
  1. আলোক শক্তিতে
  2. তড়িৎ শক্তিতে
  3. তাপ শক্তিতে 
  4. শব্দ শক্তিতে 
সঠিক উত্তর:
তড়িৎ শক্তিতে
উত্তর
সঠিক উত্তর:
তড়িৎ শক্তিতে
ব্যাখ্যা

বায়ু শক্তি: 
- পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়। 
- বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। 
- যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে বায়ুকল বলে। 
- বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে প্রাচীনকালের মানুষেরা কুয়া থেকে পানি তোলা, জাহাজ চালানো ইত্যাদি কাজ সম্পাদন করতো। 
- নৌকায় পাল তুলে আজও বায়ু শক্তিকে কাজে লাগানো হয়। 
- বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে বায়ু কল কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৬৬.
একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটি ২০০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ২০ সেকেন্ডে ১০০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১২০ মিটার
  2. ২২০ মিটার
  3. ১০০ মিটার
  4. ১৫০ মিটার
সঠিক উত্তর:
১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটি ২০০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ২০ সেকেন্ডে ১০০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ২০০)/৩০ = (ক + ১০০)/২০
⇒ ২০(ক + ২০০) = ৩০(ক + ১০০)
⇒ ২০ক + ৪০০০ = ৩০ক + ৩০০০
⇒ ৩০ক - ২০ক = ৪০০০ - ৩০০০
⇒ ১০ক = ১০০০ 
⇒ ক = ১০০০/১০ 
∴ ক = ১০০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১০০ মিটার।

৬৭.
রেডিও বা ঘড়ি তৈরিতে কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয়? 
  1. সিলভার
  2. চুনাপাথর
  3. মাইকা
  4. কোয়ার্টজ
সঠিক উত্তর:
কোয়ার্টজ
উত্তর
সঠিক উত্তর:
কোয়ার্টজ
ব্যাখ্যা

খনিজ পদার্থ: 
- পৃথিবীর অধিকাংশই খনিজই মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ যার বেশির ভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়। 
- এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় ২৫০০ রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। 
- খনিজ পদার্থ ধাতব কিংবা অধাতব দুটোই হতে পারে।
১। ধাতব খনিজ পদার্থ: লোহা (Fe), তামা  (Cu), সোনা (Au) এবং  রূপা (Ag) ইত্যাদি।
২। অধাতব খনিজ পদার্থ: কোয়ার্টজ (Quartz), মাইকা (Mica) এবং খনিজ লবণ ইত্যাদি।

- গ্যাস, কয়লা, পেট্রোল এগুলোকে জৈব খনিজ পদার্থ বলে। 
- মাইকা (Mica) খনিজ পদার্থ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। 
- কোয়ার্টজ (Quartz) খনিজ পদার্থ কাচ, সিরিজ কাগজ, রেডিও বা ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়। 
- ম্যাগনেটাইট (Fe3O4) খনিজ পদার্থ লোহা (Fe) তৈরিতে ব্যবহার করা হয়। 
- চুনাপাথর (CaCO3) খনিজ পদার্থ ঘরবাড়ি তৈরিতে এবং সিমেন্ট, সোডা, গ্লাস, লোহা ও স্টীল উৎপাদনে ব্যবহৃত হয়। এ ছাড়া মাটি এসিডিক হলেও এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৮.
প্রাচীন জনপদ গৌড়ের রাজধানী শহর ছিল কোনটি?
  1. কোটিবর্ষ
  2. মহাস্থানগড়
  3. কর্ণসুবর্ণ
  4. তাম্রলিপ্তি
সঠিক উত্তর:
কর্ণসুবর্ণ
উত্তর
সঠিক উত্তর:
কর্ণসুবর্ণ
ব্যাখ্যা

গৌড়:
- বাংলার প্রাচীন জনপদগুলো যে যুগে যুগে সীমানা সম্প্রসারণ করেছে তার বড় উদাহরণ হলো গৌড়।
- এই জনপদের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে, সমগ্র বাংলাকেই সময়ে সময়ে গৌড়দেশ বিবেচনা করা হতো।
- পূর্ব ভারতীয় দেশসমূহের সামগ্রিক নাম হিসেবে এমনকি উত্তর ভারতের আর্যাবর্তের নাম হিসেবেও কখনো কখনো গৌড়ের ব্যবহার দেখা যায়।
- সর্বপ্রথম পাণিনির গ্রন্থে গৌড়ের উল্লেখ পাওয়া যায়।
- সেনবংশীয় রাজারা ‘গৌড়েশ্বর' উপাধি গ্রহণ করে গৌরববোধ করতেন।
- ব্যাপক অর্থে ‘গৌড়' বলতে অনেক সময় বাংলা ভাষাভাষী সমগ্র অঞ্চলকে বুঝাত।
- আদিকালে গৌড় বলতে বর্তমানের মুর্শিদাবাদ জেলা ও মালদা জেলার দক্ষিণাংশকে বুঝাত।
- হিউয়েন সাঙ শশাঙ্ককে কর্ণসুবর্ণ দেশের সম্রাট বলেছেন এবং হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে ‘গৌড়াধিপতি' বলে উল্লেখ করা হয়েছে।
- গৌড়ের রাজধানী শহর ছিল কর্ণসুবর্ণ।
- মুসলিম যুগে অঞ্চলটি কখনো ‘গৌড়' আবার কখনো লক্ষ্মণাবতী নামে পরিচিত ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৯.
COMESA-এর পূর্ণরূপ কী?
  1. Common Market for Eastern and Southern Asia
  2. Common Market for Eastern and Southern Africa
  3. Common Market for Europe and South Africa
  4. Central Organization for Market and Economic Southern Africa
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
উত্তর
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
ব্যাখ্যা

COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।

৭০.
তমদ্দুন মজলিশের প্রকাশিত পুস্তিকাটির নাম কী ছিল?
  1. বাংলা ভাষার অধিকার
  2. রাষ্ট্রভাষা সংগ্রাম
  3. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
  4. উর্দু বনাম বাংলা
সঠিক উত্তর:
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ১৯৪৭ সালে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন।
- এই সংগঠন ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে।
- বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে তমদ্দুন মজলিশের প্রকাশিত পুস্তিকাটির নাম ছিল 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'।
- তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
- ১৯৪৭ সালের মধ্যেই বহু প্রখ্যাত এবং অখ্যাত লেখক বাংলা রাষ্ট্রভাষার প্রতি তাদের দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছিলেন।
- পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে এবং নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাদ দেয়া হয়।
- এমনকি পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ও উর্দুকে নির্বাচন করা হয়। ফলে বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭১.
জেনেভা কনভেনশনের আওতায় কয়টি চুক্তি রয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
- যুদ্ধপরাধকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জেনেভা কনভেনশনকে মান্য করা হয়।
- মূলত এটি যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি চুক্তি থাকায় এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

কনভেনশনসমূহ:
• ১ম জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।

• ২য় জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।

• ৩য় জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত।

• ৪র্থ জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে, যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত।

তথ্যসূত্র - Britannica.com & History.com

৭২.
উপকূলীয় বনের বৃক্ষ কোনটি?
  1. পশুর
  2. কেওড়া
  3. গরান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

উপকূলীয় বন:
- সমুদ্র উপকূলে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বনকে উপকূলীয় বন বলা হয়।
- এ ছাড়া পরিকল্পিত উপায়ে সমুদ্র উপকূলে সামাজিক বন গড়ে তোলা হলেও তাকে উপকূলীয় বন বলে।
- কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় উপকূলীয় বন অবস্থিত।
- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পটুয়াখালীর উপকূলীয় বন সুন্দরবন নামে পরিচিত।
- প্রতিনিয়ত সমুদ্রের জোয়ারের পানিতে প্লাবিত হয় বলে একে ম্যানগ্রোভ বনও বলা হয়।
- সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন।
- এ বনের মোট আয়তন ৬ হাজার বর্গ কিলোমিটার।
- এ বন পৃথিবীর বৃহত্তম উপকূলীয় প্রাকৃতিক বন।
- এ বনের প্রধান বৃক্ষ সুন্দরি। এ ছাড়া পশুর, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা প্রভৃতি এ বনের উল্লেখযোগ্য বৃক্ষ।
- এ বনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। চিত্রা হরিণ, চিতাবাঘ, বন্য শূকর, বানর, কুমির, ঘড়িয়াল, অজগর এবং নানা প্রজাতির পাখি, কীটপতঙ্গ এ বনে বাস করে।
- এ বনের বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ গৃহনির্মাণ, নিউজপ্রিন্ট তৈরি ও জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র - কৃষি শিক্ষা, ৭ম শ্রেণি বোর্ড বই।

৭৩.
'ISI' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. রাশিয়া
  3. পাকিস্তান
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com

৭৪.
প্রথম আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
  1. Mark-1
  2. EDSAC
  3. UNIVAC-1
  4. ENIAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

এনিয়াক:
- প্রথম আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম এনিয়াক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এটি নির্মাণ করে।
- ১৯৪৩ সালের প্রথম দিকে ENIAC-তে কাজ শুরু হয়।
- এটির সুবিধা ছিল যে, একবার নির্দেশাবলী প্রোগ্রাম করা হয়ে গেলে, মেশিনটি ইলেকট্রনিক গতিতে চলত। 

অন্যদিকে,
- Mark-1 হলো প্রথম বৈদ্যুতিক কম্পিউটার।
- EDSAC হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC-1 হলো বাণিজ্যিকভাবে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার।

তথ্যসূত্র - কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।

৭৫.
'অ্যাডামস পিক' কোন দেশে অবস্থিত?
  1. সিরিয়া
  2. জর্ডান
  3. তুরস্ক
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা

অ্যাডামস পিক:
- অ্যাডামস পিক শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- এর উচ্চতা ৭,৫৫৯ ফুট (২,৩০৪ মিটার)।
- এটি রত্নাপুরা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
- এর শীর্ষে অবস্থিত শ্রী পাদা নামক পদচিহ্ন, যা বহু ধর্মাবলম্বীর কাছে পবিত্র।
- বৌদ্ধরা এটিকে বুদ্ধের, হিন্দুরা শিবের, মুসলমানরা আদমের এবং খ্রিস্টানরা সেন্ট থমাসের পদচিহ্ন মনে করেন।
- প্রতি বছর হাজারো তীর্থযাত্রী বিভিন্ন ধর্ম থেকে এসে এ শিখরে আরোহণ করেন।
- এর চারপাশে ঘন বৃষ্টি অরণ্য রয়েছে, যা ১৯৪০ সালে পিক উইল্ডারনেস স্যাংচুয়ারি হিসেবে সংরক্ষিত হয়।
- এই পর্বত থেকে কেলানি, কালু ও ওয়ালাভে—শ্রীলঙ্কার তিনটি প্রধান নদীর উৎস।
- পর্বতটি মূলত গ্নেইস পাথরে গঠিত এবং এতে রুবি, স্যাফায়ারসহ মূল্যবান রত্ন পাওয়া যায়।
- প্রাচীন রাজারা তীর্থযাত্রীদের সুবিধার্থে রাস্তা, বিশ্রামাগার ও লোহার শিকল নির্মাণ করেছিলেন।
- মার্কো পোলো, ইবনে বতুতা, মা হুয়ানসহ বহু ভ্রমণকারীর ভ্রমণবৃত্তান্তে অ্যাডামস পিকের উল্লেখ আছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৭৬.
মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থায় সরকারের প্রধান নির্বাহীকর্তা ছিলেন -
  1. ফৌজদার
  2. শিকদার
  3. সুবাহদার
  4. ওয়াজির
সঠিক উত্তর:
ফৌজদার
উত্তর
সঠিক উত্তর:
ফৌজদার
ব্যাখ্যা

মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থা:
- মুঘল শাসনব্যবস্থা এক-কেন্দ্রিক ও স্বৈরতন্ত্রী হলেও জনকল্যাণকামী ছিল।
- এই শাসনব্যবস্থা ছিল প্রধানত সামরিক শক্তি নির্ভর।
- একমাত্র সদর ও কাজী ছাড়া অন্যসব কর্মচারিকে সামরিক দায়িত্ব পালন করতে হত।
- মুঘল শাসন ব্যবস্থার মূল ভিত্তি রচিত হয় তুর্কি-পারস্য শাসন ব্যবস্থার অনুকরণে।
- মুঘলরা একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাশাপাশি স্থানীয় প্রাদেশিক শাসন কাঠামোও গড়ে তুলেছিল।
- মুঘল শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বময় ক্ষমতার উৎস ছিলেন 'পাদশাহ' বা সম্রাট।
- তিনি একাধারে রাষ্ট্রীয় প্রধান, সামরিক প্রধান এবং প্রধান বিচারক হিসেবে রাজ্য পরিচালনা ও প্রশাসন নিয়ন্ত্রণ করতেন।
- সম্রাটের পরই প্রধানমন্ত্রী বা ওয়াজিরের স্থান ছিল।
- বিশাল মুঘল সাম্রাজ্যের সুষ্ঠু শাসনের জন্য সমগ্র সাম্রাজ্যকে কতগুলো 'সুবাহ' বা প্রদেশে ভাগ করা হয়েছিল।
- সুবাহদার ছিলেন সুবাহর প্রধান কর্ম নির্বাহক।
- মুঘল আমলে প্রতিটি প্রদেশ কয়েকটি সরকার বা জেলায় এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনায় বিভক্ত ছিল।
- ফৌজদার ছিলেন সরকারের প্রধান নির্বাহীকর্তা।
- শিকদার ছিলেন পরগণার প্রধান নির্বাহীকর্তা।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৭.
‘চেতনা ৭১’ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  3. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

‘চেতনা ৭১’:
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতার ভাস্কর্য ‘চেতনা ৭১’।
- এই ভাস্কর্যটির নকশা করেছেন স্থপতি নৃপল খান।
- নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন তারই সংগঠন ‘নৃ’ এর স্কুল অব স্কালপচার।
- চেতনা ৭১ ভাস্কর্যটি রূপ লাভ করে ২০১১ সালের ৩০ জুলাই।
- ভাস্কর্যটিতে বর্তমান সময়ের শিক্ষার্থীদের আদলে ব্যবহার করা হয়েছে। পোশাক ও আনুষঙ্গিক উপকরণও বর্তমান সময়ের। মডেলে ছাত্রের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা উঁচুতে তুলে ধরার ভঙ্গিমা এবং ছাত্রীর হাতে বই, যা বাংলাদেশের সংবিধানের প্রতীক নির্দেশ করে।
- একাডেমিক ভবনগুলোর সঙ্গে মিল রেখে বেদির নিচের প্লট ৩টা বানানো হয়েছে সিরামিক ইট দিয়ে।
- প্লেটটির ব্যাস ১৫ ফুট, মাঝের প্লেটের ব্যাস সাড়ে ১৩ ফুট এবং উপরের প্লেট ১২ ফুট। প্রত্যেকটি আবার ১০ ইঞ্চি করে উঁচু। প্লেট ৩টার উপরে মূল বেদিটি হবে ৪ ফুট উঁচু, তার উপরে ৮ ফুট উঁচু ফিগার।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা ও ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।

৭৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর আসন সংখ্যা কত?
  1. ১০০টি
  2. ১৫০টি
  3. ৩০০টি
  4. ৪৩৫টি
সঠিক উত্তর:
৪৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৩৫টি
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৭৯.
নিচের কোনটি মেলানেশিয়া অঞ্চলের দেশ?
  1. নাউরু
  2. ফিজি
  3. মারিয়ানা
  4. টোঙ্গা
সঠিক উত্তর:
ফিজি
উত্তর
সঠিক উত্তর:
ফিজি
ব্যাখ্যা

মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৮০.
এখন পর্যন্ত বাংলাদেশে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়? (নভেম্বর, ২০২৫)
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
তিন
উত্তর
সঠিক উত্তর:
তিন
ব্যাখ্যা

⇒ গণভোট:
- বাংলাদেশে ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়।
- ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে এই গণভোট অনুষ্ঠিত হয়।
- এর মধ্যে ২ বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট।
- এবং ১ বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট।

⇒ প্রথম গণভোট:
- প্রশাসনিক গণভোট হয় ১৯৭৭ সালে।
- প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দান।
- ফলাফল ৯৮.৮০% 'হ্যাঁ' ভোট।

⇒ দ্বিতীয় গণভোট:
- প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে।
- হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।
- ফলাফল ৯৪.১৪% হ্যাঁ ভোট।

⇒ তৃতীয় গণভোট:
- সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
- এটি সর্বশেষ গনভোট।
- সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।
- ফলাফল ৮৪.৩৮% হ্যাঁ ভোট।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮১.
যুক্তফ্রন্টের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট ছিল?
  1. ৪ জন
  2. ১১ জন
  3. ১৪ জন
  4. ১৭ জন
সঠিক উত্তর:
১৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪ জন
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট মন্ত্রিসভা:
- ১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। মুখ্যমন্ত্রী হন শের-ই-বাংলা এ কে ফজলুল হক। অন্যান্য মন্ত্রী-
১. অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র- এ কে ফজলুল হক।
২. বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার- আবু হোসেন সরকার।
৩. বেসামরিক সরবরাহ ও যোগাযোগ মন্ত্রী- আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী।
৪. শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প - সৈয়দ আজিজুল হক।
- পরবর্তীতে ১৫ মে,১৯৫৪ সালে ১৪ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হয়।
- রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করবে এমন অজুহাতে ১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন।
- ফজলুল হক মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ৫৬ দিন যার মধ্যে পূর্নাঙ্গ মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক।

৮২.
নাগর্নো-কারাবাখ কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল?
  1. জর্জিয়া ও আর্মেনিয়া
  2. আর্মেনিয়া ও আজারবাইজান
  3. রাশিয়া ও তুরস্ক
  4. আর্মেনিয়া ও জর্জিয়া
সঠিক উত্তর:
আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া ও আজারবাইজান
ব্যাখ্যা

নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য:
- আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ২১ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।

৮৩.
আবগারি শুল্ক কোন ধরনের দ্রব্যের উপর ধার্য করা হয়?
  1. বিদেশি মুদ্রায় ক্রয়কৃত দ্রব্য
  2. দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্য
  3. রপ্তানিকৃত দ্রব্য
  4. আমদানিকৃত দ্রব্য
সঠিক উত্তর:
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্য
উত্তর
সঠিক উত্তর:
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্য
ব্যাখ্যা

আবগারি শুল্ক (Excise Duties):
- দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়।
- রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়।
- বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

তথ্যসূত্র - অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৮৪.
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা

আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

১ম আরব-ইসরাইল যুদ্ধ:
- এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।

২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।

৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

তথ্যসূত্র - Worldatlas.com

৮৫.
বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক কে?
  1. মুহাম্মদ আব্দুল মান্নান
  2. ড. মুহাম্মদ ইউনুস
  3. ফজলে হাসান আবেদ
  4. আখতার হামিদ খান
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনুস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনুস
ব্যাখ্যা

ক্ষুদ্র ঋণ:
- বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক ড. মুহাম্মদ ইউনুস।

⇒ বহু পরীক্ষা-নিরীক্ষার পর মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশেষ আইনবলে যাত্রা শুরু করে ১৯৮৩ সালে।
- এ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বহুমাত্রিক সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের সূচনা হয়।
- এ জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারও পান ড. মুহাম্মদ ইউনুস।

উল্লেখ্য,
- ক্ষুদ্রঋণের মূল ধারণাটি হচ্ছে, দরিদ্র ব্যক্তিদের কিছু টাকা ঋণ দেওয়া।
- সেই টাকায় তাঁরা ছোট আকারে ব্যবসা শুরু করবেন। ব্যবসার মুনাফা থেকে ঋণের টাকা ফেরত দেবেন প্রতিষ্ঠানকে।
- প্রতিষ্ঠান আবার ওই টাকা ঋণ দেবে অন্য কাউকে।
- এভাবেই বিষয়টি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।

তথ্যসূত্র - প্রথম আলো ও বিবিসি বাংলা পতিকার রিপোর্ট।

৮৬.
রবার্ট ক্লাইভ কোন মুঘল সম্রাটের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন?
  1. বাহাদুর শাহ জাফর
  2. দ্বিতীয় শাহ আলম
  3. আওরঙ্গজেব
  4. ফররুখসিয়ার
সঠিক উত্তর:
দ্বিতীয় শাহ আলম
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় শাহ আলম
ব্যাখ্যা

রবার্ট ক্লাইভ:
- উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ।
- উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
- তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরী গ্রহণ করে স্বীয় কর্ম প্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তাঁর অবদান অস্বীকার করা যায় না।
- উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসাবে লর্ড ক্লাইভের নাম অবিস্মরণীয়।
- কেননা প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
- দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন। তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭.
সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ১১৮
  2. অনুচ্ছেদ ১১৯
  3. অনুচ্ছেদ ১২০
  4. অনুচ্ছেদ ১২১
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১১৮
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১১৮
ব্যাখ্যা

অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১১৮ - নির্বাচন কমিশন প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ১১৯ - নির্বাচন কমিশনের দায়িত্ব।
- অনুচ্ছেদ ১২০ - নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
- অনুচ্ছেদ ১২১ - প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
- অনুচ্ছেদ ১২২ - ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা।
- অনুচ্ছেদ ১২৩ - নির্বাচন-অনুষ্ঠানের সময়।
- অনুচ্ছেদ ১২৪ - নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
- অনুচ্ছেদ ১২৫ - নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা।
- অনুচ্ছেদ ১২৬ - নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

৮৮.
কোন ব্রিগেড ফোর্স ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়?
  1. কে ফোর্স
  2. জেড ফোর্স
  3. আর ফোর্স
  4. এস ফোর্স
সঠিক উত্তর:
জেড ফোর্স
উত্তর
সঠিক উত্তর:
জেড ফোর্স
ব্যাখ্যা

ব্রিগেড ফোর্স:
- মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়।
• জেড ফোর্স,
• কে ফোর্স,
• এস ফোর্স।

⇒ জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স।
- ‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।

⇒ কে.এম.সফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স।
- ‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি অক্টোবরে গঠিত হয়।
- ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়।

⇒ খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স।
- ‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।