পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
"Award Mania: Season - 15” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- ৫০তম বিসিএস প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন বিষয়ের নাম: মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
A হল B এর পুত্র; B এবং D বোন; E হল D এর মা এবং C হল E এর পুত্র। C, A এর সম্পর্কে কী হয়? 
  1. চাচা 
  2. ভাই 
  3. বাবা 
  4. মামা 
ব্যাখ্যা

প্রশ্ন: A হল B এর পুত্র; B এবং D বোন; E হল D এর মা এবং C হল E এর পুত্র। C, A এর সম্পর্কে কী হয়?

সমাধান:
A হল B এর পুত্র

B এবং D বোন
অতএব, D, A এর খালা
B, A এর মা

E হল D এর মা
E হলেন A এর নানী

C হল E এর পুত্র
অতএব, C, A এর মামা।

.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১, ৩, ৮, ১৯, ৪২, ৮৯, ?
  1. ১৯২ 
  2. ১৮৪
  3. ১০২ 
  4. ১৭৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১, ৩, ৮, ১৯, ৪২, ৮৯, ?

সমাধান:
পরবর্তী সংখ্যা = (আগের সংখ্যা × ২) + (ক্রমিক সংখ্যা)
১ম সংখ্যা = ১ 
২য় সংখ্যা = ১ × ২ + ১ = ৩ 
৩য় সংখ্যা = ৩ × ২ + ২ = ৮ 
৪র্থ সংখ্যা = ৮ × ২ + ৩ = ১৯ 
৫ম সংখ্যা = ১৯ × ২ + ৪ = ৪২
৬ষ্ঠ সংখ্যা = ৪২ × ২ + ৫ = ৮৯ 
৭ম সংখ্যা = ৮৯ × ২ + ৬ = ১৮৪

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১৮৪ সংখ্যাটি বসবে। 

.
একজন সাইকেল আরোহী উত্তর দিকে 30 কি.মি. যান এবং তারপর পূর্ব দিকে ঘুরে 40 কি.মি. যান। আবার তিনি ডান দিকে ঘুরে 20 কি.মি. যান। এরপর তিনি আবার ডান দিকে ঘুরে 40 কি.মি. যান। তিনি তার শুরুর স্থান থেকে কত দূরে আছেন?
  1. 40 কি.মি.
  2. 25 কি.মি.
  3. 50 কি.মি.
  4. 10 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন সাইকেল আরোহী উত্তর দিকে 30 কি.মি. যান এবং তারপর পূর্ব দিকে ঘুরে 40 কি.মি. যান। আবার তিনি ডান দিকে ঘুরে 20 কি.মি. যান। এরপর তিনি আবার ডান দিকে ঘুরে 40 কি.মি. যান। তিনি তার শুরুর স্থান থেকে কত দূরে আছেন?

সমাধান: 

সাইকেল আরোহীর শুরুর বিন্দু O থেকে শেষ বিন্দু D পর্যন্ত দূরত্ব = 30 - 20 = 10 কি.মি.

সুতরাং, তিনি তার শুরুর স্থান থেকে 10 কি.মি. দূরে আছেন।

.
'হিমানী' শব্দটির অর্থ কোনটি?
  1. তুষারপুঞ্জ
  2. সূর্য
  3. যুবতি
  4. সম্মাননীয়
ব্যাখ্যা

প্রশ্ন: 'হিমানী' শব্দটির অর্থ কোনটি?

সমাধান:
'হিমানী' শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ। 

অন্যদিকে, 
"গণ্যমান্য" শব্দটির অর্থ হলো- সম্ভ্রান্ত, বিশেষভাবে মান্য, সম্মাননীয়।
"হিরণ্যরেতা" শব্দটির অর্থ হলো- অগ্নি, সূর্য, শিব।
"তরুণী" শব্দটির অর্থ হলো- যুবতি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

.
পাঁচটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে। পঞ্চম গিয়ারটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার বিপরীতে
  2. ঘড়ির কাঁটার দিকে
  3. কোনটিই ঘুরবে না 
  4. সবগুলো গিয়ার একই দিকে ঘুরবে
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।  পঞ্চম গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:  
১ম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 
২য় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 
৩য় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 
৪র্থ গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
৫ম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

সুতরাং, পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

সহজ নিয়ম: গিয়ারের সংখ্যা বিজোড় হলে (যেমন ১, ৩, ৫, ৭...) শেষ গিয়ারটি আর প্রথমটির একই দিকে ঘুরে।
জোড় হলে (২, ৪, ৬...) বিপরীত দিকে।

.
একটি কাজ ২৫ জন শ্রমিক ১৮ দিনে করতে পারে। কাজটি শুরু করার পর ৬ দিন কাজ করার পরে ৫ জন শ্রমিক চলে গেল। বাকি কাজ শেষ করতে আরও কত দিন লাগবে?
  1. ২৪ দিন
  2. ৩০ দিন
  3. ১৫ দিন
  4. ২০ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাজ ২৫ জন শ্রমিক ১৮ দিনে করতে পারে। কাজটি শুরু করার পর ৬ দিন কাজ করার পরে ৫ জন শ্রমিক চলে গেল। বাকি কাজ শেষ করতে আরও কত দিন লাগবে?

 সমাধান:
২৫ জন শ্রমিক ১৮ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
২৫ জন শ্রমিক ৬ দিনে করে = ৬/১৮ অংশ
= ১/৩ অংশ

∴ কাজ বাকি থাকে = ১ - (১/৩) অংশ
= (৩ - ১)/৩
= ২/৩ অংশ

∴ শ্রমিক রইল  = ২৫ - ৫ = ২০ জন 

∴ ২৫ জন শ্রমিক ১ অংশ শেষ করে ১৮ দিনে
∴ ২০ জন শ্রমিক ২/৩ অংশ শেষ করে = (১৮ × ২৫ × ২)/(৩ × ২০) = ১৫ দিনে

.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 

    সমাধান: 
    চিত্রে ভাগের সংখ্যা এক করে বৃদ্ধি পায়। 
    এই নিয়ম অনুসারে অপশন গ এর চিত্রটি সঠিক।

    .
    P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?
    1. S
    2. R
    3. P
    4. T
    ব্যাখ্যা

    প্রশ্ন: P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?

    সমাধান:
    প্রদত্ত তথ্য থেকে পাই,
    1. P এবং Q এর উচ্চতা সমান: P = Q
    2. R হলো P এর থেকে খাটো: P > R
    3. S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা: T > S > Q

    1, 2 এবং 3 একত্রিত করলে আমরা পাই,
    T > S > (P = Q) > R

    সুতরাং সবার মধ্যে সবচেয়ে খাটো হলো R।

    .
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 13
    2. 144
    3. 105
    4. 85
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান: 
    ১ম ক্ষেত্রে, 
    42 + 52 = 16 + 25 = 41

    ২য় ক্ষেত্রে, 
    12 + 22 = 1 + 4 = 5

    ৩য় ক্ষেত্রে, 
    62 + 72 = 36 + 49 = 85

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে 85 সংখ্যাটি বসবে। 

    ১০.
    প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
    1. 12টি
    2. 10টি
    3. 9টি
    4. 11টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 

    সমাধান:

    ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে = 1, 2, 3, 4 = 4টি 
    ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে = 12, 35, 45 = 3টি
    ৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে = 123, 124 = 2টি
    সবগুলো ঘর নিয়ে ত্রিভুজ আছে = 12345 = 1টি

    ∴ মোট ত্রিভুজ আছে = 4 + 3 + 2 + 1 = 10টি

    ১১.
    এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-
    1. ঞ্জ তা লি গী
    2. চৈ লি তা
    3. ফু ন ব ল
    4. রা গো
    ব্যাখ্যা

    প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-

    সমাধান: 
    অর্থবোধক ব্যতিক্রম শব্দ- 'গোরা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
    আর 'গীতাঞ্জলি, চৈতালি, বনফুল' তাঁর রচিত কাব্যগ্রন্থ।

    ১২.
    বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
    1. 21 Kg
    2. 18.5 Kg
    3. 17 Kg
    4. 22.5 Kg
    ব্যাখ্যা

    প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?

    সমাধান:
    কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/(বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা)
    = 68/4 Kg
    = 17 Kg

    ১৩.
    একটি আয়তাকার পানির ট্যাংকের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং গভীরতা ০.৫ মিটার। ট্যাংকে সর্বোচ্চ ৬৭৫০০ লিটার পানি ধরে। ট্যাংকের দৈর্ঘ্য কত মিটার?
    1. ১৫ মিটার
    2. ২২ মিটার
    3. ২৫ মিটার
    4. ১৬ মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি আয়তাকার পানির ট্যাংকের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং গভীরতা ০.৫ মিটার। ট্যাংকে সর্বোচ্চ ৬৭৫০০ লিটার পানি ধরে। ট্যাংকের দৈর্ঘ্য কত মিটার?

    সমাধান:
    আমরা জানি,
    ১০০০ লিটার = ১ ঘনমিটার
    ∴ ৬৭৫০০ লিটার = ৬৭.৫ ঘনমিটার

    ধরি,
    দৈর্ঘ্য = ৫ক মিটার
    প্রস্থ = ৩ক মিটার
    এবং গভীরতা = ০.৫ মিটার (দেওয়া আছে)

    আমরা জানি, 
    ট্যাংকের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
    ৫ক × ৩ক × ০.৫ = ৬৭.৫
    ⇒ ১৫ক × ০.৫ = ৬৭.৫
    ⇒ ৭.৫ক = ৬৭.৫
    ⇒ ক = ৬৭.৫/৭.৫ = ৯
    ⇒ ক = √৯ = ৩
    ∴ ক = ৩ 
    ∴ দৈর্ঘ্য = ৫ক = ৫ × ৩ = ১৫ মিটার

    অতএব, ট্যাংকের দৈর্ঘ্য ১৫ মিটার। 

    ১৪.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে?
    1. a
    2. b
    3. c
    4. d
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে?

    সমাধান: 


    সঠিক উত্তর খ) b

    ১৫.
    Heart : Pump : : Lungs : ? 
    1. Transporter
    2. Circulator 
    3. Breather
    4. Filter
    ব্যাখ্যা

    প্রশ্ন: Heart : Pump : : Lungs : ? 

    সমাধান:
    Heart হলো একটি Pump যা রক্ত সার্কুলেশন করতে সাহায্য করে।
    Lungs হলো সেই অঙ্গ যা শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করে।

    সুতরাং সম্পর্ক হলো
    Heart → Pump (কার্য)
    Lungs → Breather

    সঠিক উত্তর: গ) Breather

    ১৬.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 9
    2. 12
    3. 3
    4. 6
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান: 
    নিচের সংখ্যাটি উপরে দেওয়া সংখ্যাগুলোর গ.সা.গু.। 

    ১ম ক্ষেত্রে, 
    12, 18, 30 এর গ.সা.গু. = 6

    ২য় ক্ষেত্রে, 
    16, 32, 40 এর গ.সা.গু. = 8

    ৩য় ক্ষেত্রে, 
    36, 18, 27 এর গ.সা.গু. = 9

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে 9 সংখ্যাটি বসবে। 

    ১৭.
    এক সকালে জামাল এবং কামাল একটি ক্রসিং-এ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন। যদি কামালের ছায়া ঠিক জামালের বাম দিকে পড়ে, তাহলে জামাল কোন দিকে মুখ করে দাঁড়িয়ে কথা আছেন?
    1. পূর্ব দিক
    2. দক্ষিণ দিক
    3. পশ্চিম দিক
    4. উত্তর দিক
    ব্যাখ্যা

    প্রশ্ন: এক সকালে জামাল এবং কামাল একটি ক্রসিং-এ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন। যদি কামালের ছায়া ঠিক জামালের বাম দিকে পড়ে, তাহলে জামাল কোন দিকের মুখ করে দাঁড়িয়ে আছেন?

    সমাধান:
     
    সকালে সূর্য পূর্ব দিকে আছে।
    সূর্য পূর্ব দিকে থাকলে যেকোনো ব্যক্তির ছায়া পশ্চিম দিকে পড়ে।
    জামাল ও কামাল মুখোমুখি দাঁড়িয়ে আছেন। কামালের ছায়া জামালের বাম দিকে পড়ছে। অর্থাৎ, কামালের ছায়া পশ্চিম দিকে পড়ছে এবং সেটি জামালের বাম দিকে অবস্থিত।

    যদি জামালের বাম দিক পশ্চিম হয়, তাহলে জামালের ডান দিক পূর্ব, সামনে দক্ষিণ এবং পিছনে উত্তর।
    সুতরাং জামাল উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। কারণ তার বাম দিক = পশ্চিম, যেখানে বিশালের ছায়া পড়ছে।

    অতএব, সঠিক উত্তর হলো ঘ) উত্তর দিক 

    ১৮.
    'R E E I N I S L C E' by arranging the jumble letters make a meaningful word and the word is-
    1. SILENCE
    2. RESILIENCE
    3. LICENSE
    4. RELIANCE
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'R E E I N I S L C E' by arranging the jumble letters make a meaningful word and the word is-

    সমাধান:
    দেওয়া বর্ণগুলো: R E E I N I S L C E
    এগুলো সাজালে গঠিত অর্থবোধক শব্দটি হলো-  RESILIENCE
    অর্থ: স্থিতিস্থাপকতা, প্রতিকূলতা থেকে দ্রুত পুনরুদ্ধারের ক্ষমতা, মানসিক দৃঢ়তা । 

    সুতরাং, সঠিক শব্দটি হলো RESILIENCE।

    ১৯.
    ওজনগুলো উত্তোলন করতে ডান পাশে কত বলের প্রয়োজন?
    1. 30.5 lbs
    2. 45 lbs
    3. 3.5 lbs
    4. 35 lbs
    ব্যাখ্যা

    প্রশ্ন: ওজনগুলো উত্তোলন করতে ডান পাশে কত বলের প্রয়োজন?
     

    সমাধান: 
    f = (w1 × d1) + (w2 × d2)/d
    ⇒ f = (20 × 10) + (30 × 5)/10  ; [যেখানে, w1 = 20, w2 = 30, d1 = 10, d2 = 5 এবং d = 10] 
    ⇒ f = (200 + 150)/10
    ⇒ f = 350/10
    ∴ f = 35 lbs

    সুতরাং, ওজনগুলো উত্তোলন করতে ডান পাশে 35 lbs বলের প্রয়োজন। 

    ২০.
    একটি খামারে মোট ৫০ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ১৩৪ টি পা থাকলে। ঐ খামারে মোট কতটি হাঁস আছে? 
    1. ২৯ টি
    2. ৩৩ টি
    3. ৩০ টি
    4. ৩৫ টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি খামারে মোট ৫০ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ১৩৪ টি পা থাকলে। ঐ খামারে মোট কতটি হাঁস আছে?

    সমাধান:
    ধরি,
    হাঁসের সংখ্যা = ক
    তাহলে গরুর সংখ্যা = ৫০ - ক

    আমরা জানি,
    হাঁসের পা = ২টি
    গরুর পা = ৪টি

    প্রশ্নমতে,
    ২ক +৪(৫০ - ক) = ১৩৪
    ⇒ ২ক + ২০০ - ৪ক = ১৩৪
    ⇒ - ২ক = ১৩৪ - ২০০
    ⇒ - ২ক = - ৬৬
    ∴ ক = ৩৩

    ∴ হাঁসের সংখ্যা = ৩৩ টি

    ২১.
    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 

    সমাধান: 



    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ)

    ২২.
    একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ৪০ মিনিটে এবং ৬০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
    1. ১৮ মিনিট
    2. ২৪ মিনিট
    3. ২৮ মিনিট
    4. ৩২ মিনিট 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ৪০ মিনিটে এবং ৬০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?

    সমাধান:
    প্রথম নল দ্বারা,
    ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৪০ অংশ

    দ্বিতীয় নল দ্বারা,
    ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৬০ অংশ

    ∴ দুটি নল দ্বারা, ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/৪০) + (১/৬০) অংশ
    = (৩ + ২)/১২০ অংশ
    = ৫/১২০ অংশ
    = ১/২৪ অংশ

    চৌবাচ্চার ১/২৪ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
    ∴ চৌবাচ্চার ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (১ × ২৪) মিনিটে
    = ২৪ মিনিটে

    ∴ চৌবাচ্চাটি পূর্ণ হয় = ২৪ মিনিটে।

    ২৩.
    প্রদত্ত চিত্রে x এর মান কত? 
    1. 32
    2. 25
    3. 14
    4. 23
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রে x এর মান কত? 

    সমাধান: 
    উপরের সংখ্যা দুইটির গুণফলের বর্গমূল নিচের সংখ্যা। 

    ১ম চিত্রে, 
    4 × 9 = 36; 36 এর বর্গমূল = 6

    ২য় চিত্রে,
    9 × 16 = 144; 144 এর বর্গমূল = 12

    ৩য় চিত্রে,
    ⇒ 16 × x = 202
    ⇒ 16x = 400
    ⇒ x = 400/16
    ∴ x = 25

    সুতরাং, প্রদত্ত চিত্রে x এর মান 25। 

    ২৪.
    শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
    QAR, RAS, SAT, TAU, _____.
    1. TAS
    2. UAS
    3. TAW
    4. UAV
    ব্যাখ্যা

    প্রশ্ন: শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
    QAR, RAS, SAT, TAU, _____.

    সমাধান:
    - পূর্বের পদের শেষ বর্ণ পরবর্তী পদের প্রথম বর্ণ হবে।
    - মধ্যম বর্ণটি একই থাকবে।
    - তৃতীয় বর্ণটি এক বর্ণ বেড়ে পরবর্তী বর্ণ হবে।

    ∴ সঠিক উত্তর: UAV

    ২৫.
    What is the correct spelling?
    1. Pharoanic
    2. Pharaonic
    3. Pharaonick
    4. Pharaonique
    ব্যাখ্যা

    প্রশ্ন: What is the correct spelling?

    সমাধান: 
    'Pharaonic' শব্দের অর্থ হলো- ফারাও সম্পর্কিত বা ফারাওদের শাসনের সঙ্গে যুক্ত
    সাধারণভাবে বোঝায় প্রাচীন মিশরের ফারাওদের মতো বা তাদের শাসন-প্রথা অনুসারে

    উদাহরণ:
    The pyramids are a Pharaonic achievement.(পিরামিডগুলো ফারাওদের যুগের একটি বিশাল কীর্তি)

    অন্য অপশনগুলো ভুল। 

    ২৬.
    একটি ৫০০ ওয়াটের ইলেকট্রিক কেটলি পানি গরম করতে ৬ মিনিট সময় নেয়। যদি প্রতিদিন ৪ বার ব্যবহার করা হয়, তাহলে ১৫ দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
    1. ০.২ ইউনিট
    2. ২ ইউনিট
    3. ২.৫ ইউনিট
    4. ৩ ইউনিট
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ৫০০ ওয়াটের ইলেকট্রিক কেটলি পানি গরম করতে ৬ মিনিট সময় নেয়। যদি প্রতিদিন ৪ বার ব্যবহার করা হয়, তাহলে ১৫ দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

    সমাধান: 
    কেটলির ক্ষমতা = ৫০০ ওয়াট = ০.৫ কিলোওয়াট
    একবার পানি গরম করতে সময় = ৬ মিনিট = ৬/৬০ ঘণ্টা = ০.১ ঘণ্টা
    প্রতিদিন মোট সময় = ৪ × ০.১ = ০.৪ ঘণ্টা ; [প্রতিদিন ব্যবহার = ৪ বার] 

    ∴ প্রতিদিন বিদ্যুৎ খরচ = ০.৫ কিলোওয়াট × ০.৪ ঘণ্টা = ০.২ ইউনিট

    ∴ ১৫ দিনে মোট খরচ = ০.২ × ১৫ = ৩ ইউনিট

    সুতরাং, ১৫ দিনে ৩ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

    ২৭.
    2 টা 20 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. 50°
    2. 61°
    3. 75°
    4. 55°
    ব্যাখ্যা

    প্রশ্ন: 2 টা 20 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান: 
    মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
    = │(11 × 20 -  60 × 2)/2│°
    = │(220 - 120)/2│°
    = │100/2│°
    = 50°

    ২৮.
    একটি ছোট শিশু রাস্তায় কাঁদছে এবং তার মা-বাবা দেখা যাচ্ছে না। আপনি কী করবেন?
    1. তাকে একা ছেড়ে চলে যাবেন। 
    2. তাকে সান্ত্বনা দিয়ে নিকটস্থ পুলিশ বা কর্তৃপক্ষকে জানাবেন। 
    3. আপনার কাজে ব্যস্ত থাকবেন।
    4. দূর থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন।
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ছোট শিশু রাস্তায় কাঁদছে এবং তার মা-বাবা দেখা যাচ্ছে না। আপনি কী করবেন? 

    সমাধান:
    যেখানে শিশু নিরাপদ নয় বা তার মা-বাবা নেই, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো তার নিরাপত্তা নিশ্চিত করা। সরাসরি সাহায্য করা এবং কর্তৃপক্ষের কাছে জানানো সবচেয়ে যুক্তিসঙ্গত ও নৈতিক পথ।

    অন্য অপশনগুলো নিরাপত্তা ও নৈতিকতার দিক থেকে সঠিক নয়।
     
    সুতরাং, সঠিক উত্তর খ)  তাকে সান্ত্বনা দিয়ে নিকটস্থ পুলিশ বা কর্তৃপক্ষকে জানাবেন। 

    ২৯.
    ১০০, ৫০, ৫২, ২৬, ২৮, ?, ১৬, ৮
    প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ৩০
    2. ৩৬
    3. ১৪
    4. ৩২
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১০০, ৫০, ৫২, ২৬, ২৮, ?, ১৬, ৮
    প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এই সিরিজে দুটি আলাদা প্যাটার্ন রয়েছে।
    বিজোড় পদ (১ম, ৩য়, ৫ম, ৭ম) =  ১০০, ৫২, ২৮, ১৬
    (প্রতিবার ÷ ২) + ২
    এখন, 
    ১০০ ÷ ২ = ৫০ + ২ = ৫২
    ৫২ ÷ ২ = ২৬ + ২ = ২৮
    ২৮ ÷ ২ = ১৪ + ২ = ১৬

    আবার,
    জোড় পদ (২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম) = ৫০, ২৬, ?, ৮
    (প্রতিবার ÷ ২) + ১
    এখন, 
    ৫০ ÷ ২ = ২৫ + ১ = ২৬
    ২৬ ÷ ২ = ১৩ + ১ = ১৪
    ১৪ ÷ ২ = ৭ + ১ = ৮

    পুরো সিরিজ হলো-  ১০০, ৫০, ৫২, ২৬, ২৮, ১৪, ১৬, ৮

    অতএব, প্রশ্নবোধক চিহ্নের (৬ষ্ঠ পদ) স্থানে ১৪ বসবে।

    ৩০.
    যদি HAND কে SZMW লেখা হয়, তাহলে MILK =  কী হবে?
    1. ORNP
    2. PNRO
    3. NROP
    4. RNOP
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি HAND কে SZMW লেখা হয়, তাহলে MILK =  কী হবে?

    সমাধান:
     
    ইংরেজি বর্ণমালায় যদি কোনো বর্ণ শুরু থেকে (A = 1 হিসেবে) n-তম বর্ণ হয়, তাহলে কোডে তার পরিবর্তে শেষ থেকে (Z থেকে পিছিয়ে) n-তম বর্ণ বসানো হয়।
    অর্থাৎ, কোডের বর্ণের অবস্থান = 27 - মূল বর্ণের অবস্থান
    H = 8, A = 1, N = 14, D = 4
    S = 19, Z = 26, M = 13, W = 24

    একইভাবে, 
    M = 13, I = 9, L = 12, K = 11
    শেষ থেকে হিসাব করে পাই,
    14 = N, 18 = R, 15 = O, 16 = P 

    সুতরাং, MILK = NROP

    ৩১.
    Epitaph শব্দটির অর্থ কোনটি?
    1. শোকগাথা
    2. সমাধি লিপি
    3. প্রশংসা বক্তৃতা
    4. গীতিকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: Epitaph শব্দটির অর্থ কোনটি?

    সমাধান: 
    Epitaph শব্দটি গ্রিক শব্দ "Epitaphios" থেকে উদ্ভূত, যার অর্থ 'সমাধি লিপি'।

    অন্য অপশনগুলো 
    শোকগাথা হলো Elegy
    প্রশংসা বক্তৃতা হলো Eulogy
    গীতিকা হলো Ballad

    ৩২.
    যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 125 সে.মি. সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু সংকুচিত করবে?
    1. 64 সে.মি.
    2. 62.5 সে.মি.
    3. 64.5 সে.মি.
    4. 60 সে.মি.
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 125 সে.মি. সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু সংকুচিত করবে?

    সমাধান:
    আমরা জানি,
    সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলি তাদের মধ্যে প্রয়োগকৃত বলকে সমানভাবে ভাগ করে।

    যদি একই বল স্প্রিং B তে প্রয়োগ করা হয়, তাহলে বলটি অর্ধেক হয়ে যাবে কারণ স্প্রিং B তে 2 টি স্প্রিং আছে।
    এর ফলে সংকোচনের পরিমাণ অর্ধেক হবে।

    ∴ স্প্রিং B এর সংকোচনের পরিমাণ হবে = 125/2 সে.মি. = 62.5 সে.মি.

    ৩৩.
    তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 365 হলে, বড় সংখ্যাটি কত?
    1. 19
    2. 20
    3. 18
    4. 12
    ব্যাখ্যা

    প্রশ্ন: তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 365 হলে, বড় সংখ্যাটি কত?

    সমাধান:
    ধরি,
    তিনটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে,  n - 1, n, n + 1 (যেখানে n মধ্যবর্তী সংখ্যা)।

    প্রশ্নমতে,
    (n - 1)2 + n2 + (n + 1)2 = 365
    ⇒ n2 - 2n + 1 + n2 + n2 + 2n + 1 = 365
    ⇒ 3n2 + 2 = 365
    ⇒ 3n2 = 365 - 2 = 363
    ⇒ n2 = 363/3 = 121
    ⇒ n2 = 112
    ∴ n = 11
    অতএব, সংখ্যাগুলো: 10, 11, 12
    ∴ বড় সংখ্যাটি = 12

    ৩৪.
    Arrange the following words in a meaningful sequence.
    1. Punishment, 2. Arrest, 3. Investigation, 4. Trial, 5. Complaint
    1. 5, 3, 2, 4, 1
    2. 1, 2, 5, 4, 3
    3. 5, 1, 2, 4, 3
    4. 2, 1, 4, 5, 3
    ব্যাখ্যা

    প্রশ্ন: Arrange the following words in a meaningful sequence.
    1. Punishment, 2. Arrest, 3. Investigation, 4. Trial, 5. Complaint

    সমাধান: 
    Complaint অর্থ অভিযোগ
    Investigation অর্থ তদন্ত
    Arrest অর্থ গ্রেপ্তার
    Trial অর্থ বিচার
    Punishment অর্থ দণ্ড

    সঠিক ক্রম: Complaint ⇒ Investigation ⇒ Arrest ⇒ Trial ⇒ Punishment
    5 ⇒ 3 ⇒ 2 ⇒ 4 ⇒ 1

    ৩৫.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    1. 32
    2. 16
    3. 20
    4. 12
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

    সমাধান: 
    √(উপরের বাম পাশের সংখ্যা) ×  উপরের ডান পাশের সংখ্যা = নিচের সংখ্যা 

    ১ম বৃত্তে, 
    √(64) ×  5 = 8 ×  5 = 40

    ২য় বৃত্তে,
    √(81) ×  7 = 9 ×  7 = 63

    ৩য় বৃত্তে,
    √(16) ×  4 = 4 ×  4 = 16

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে 16 সংখ্যাটি বসবে। 

    ৩৬.
    যদি MONKEY দিয়ে 468129 এবং KEY দিয়ে 219 বোঝায়, তাহলে MONEY দিয়ে নিচের কোনটি বোঝাবে?
    1. 46892
    2. 46891
    3. 46819
    4. 46829
    অনির্ধারিত
    ব্যাখ্যা

    প্রশ্নটি হওয়া উচিত ছিল - " যদি MONKEY দিয়ে 468129 এবং KEY দিয়ে 129 বোঝায়, তাহলে MONEY দিয়ে নিচের কোনটি বোঝাবে?" 
    প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
    ---------------- 

    প্রশ্ন: 
    যদি MONKEY দিয়ে 468129 এবং KEY দিয়ে 129 বোঝায়, তাহলে MONEY দিয়ে নিচের কোনটি বোঝাবে?

    সমাধান:
    দেওয়া আছে, 
    MONKEY = 468129
    M = 4
    O = 6
    N = 8
    K = 1
    E = 2
    Y = 9

    একইভাবে, 
    M = 4
    O = 6
    N = 8
    E = 2
    Y = 9
    ∴ MONEY = 46829

    সঠিক উত্তর: ঘ) 46829

    ৩৭.
    'পঙ্কিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
    1. নির্মল
    2. কদাচিৎ
    3. অধীর
    4. দুর্লভ
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'পঙ্কিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?

    সমাধান: 
    'পঙ্কিল' শব্দের বিপরীত শব্দ: 'নির্মল'। 
    --------------------------
    অন্যদিকে,
    - 'কদাচিৎ' এর বিপরীত শব্দ- 'হরদম'। 
    - 'অধীর' শব্দের বিপরীত শব্দ: 'ধীর'।
    - 'দুর্লভ' শব্দের বিপরীত শব্দ হলো- 'সুলভ'।

    উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

    ৩৮.
    হাইড্রোলিক লিফটে ছোট পিস্টনের ক্ষেত্রফল 0.05 বর্গ মি. এবং বড় পিস্টনের ক্ষেত্রফল 2 বর্গ মি.। ছোট পিস্টনে 200 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত নিউটন বল পাওয়া যাবে?
    1. 160 N
    2. 8000 N
    3. 800 N
    4. 1600 N
    ব্যাখ্যা

    প্রশ্ন: হাইড্রোলিক লিফটে ছোট পিস্টনের ক্ষেত্রফল 0.05 বর্গ মি. এবং বড় পিস্টনের ক্ষেত্রফল 2 বর্গ মি.। ছোট পিস্টনে 200 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত নিউটন বল পাওয়া যাবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    ছোট পিস্টনের ক্ষেত্রফল, A1 = 0.05 বর্গ মি.
    বড় পিস্টনের ক্ষেত্রফল, A2 = 2 বর্গ মি.
    ছোট পিস্টনে প্রয়োগকৃত বল, F1 = 200 N

    আমরা জানি,
    প্যাসকেলের সূত্র হতে পাই,
    F1/A1 = F2/A2
    ⇒ F2 = (F1 × A2)/A1
    ⇒ F2 = (200 × 2)/0.05
    ∴ F2 = 8000 N

    সুতরাং, বড় পিস্টনে 8000 N বল পাওয়া যাবে।

    ৩৯.
    করিম সাহেবের জীবনের ১/২​ অংশ কাটিয়েছেন গ্রামে, ১/৩​ অংশ কাটিয়েছেন শহরে এবং বাকি ১০ বছর কাটিয়েছেন বিদেশে। তাঁর বর্তমান বয়স কত?
    1. ৭২ বছর
    2. ৮০ বছর
    3. ৪৫ বছর
    4. ৬০ বছর
    ব্যাখ্যা

    প্রশ্ন: করিম সাহেবের জীবনের ১/২​ অংশ কাটিয়েছেন গ্রামে, ১/৩​ অংশ কাটিয়েছেন শহরে এবং বাকি ১০ বছর কাটিয়েছেন বিদেশে। তাঁর বর্তমান বয়স কত?

    সমাধান:
    ধরি,
    তাঁর বর্তমান বয়স = ক বছর

    প্রশ্নমতে,
    (ক/২) + (ক/৩) + ১০ = ক
    ⇒ (৩ক + ২ক + ৬০)/৬ = ক
    ⇒ ৫ক + ৬০ = ৬ক
    ⇒ ৬ক - ৫ক = ৬০ 
    ∴ ক = ৬০

    ∴ করিম সাহেবের বর্তমান বয়স = ৬০ বছর।

    ৪০.
    প্রদত্ত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্ন (?) এর স্থলে নিম্নলিখিত কোন সংখ্যাটি বসবে?
    7, 18, 34, 72, 142, ?
    1. 228
    2. 282
    3. 298
    4. 288
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্ন (?) এর স্থলে নিম্নলিখিত কোন সংখ্যাটি বসবে?
    7, 18, 34, 72, 142, ?

    সমাধান: 


    সঠিক উত্তর ঘ) 288

    ৪১.
    প্রদত্ত চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে? 
    1. 14টি
    2. 6টি
    3. 12টি
    4. 10টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে? 

    সমাধান: 

     
    ২টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = HIOL, IEJO, JFKO এবং KGLO = 4টি 
    ৪টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = AEOH, EBFO, OFGC এবং HOGD = 4টি 
    ৮টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = EFGH = 1টি 
    ১৬টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = ABCD =1টি 

    ∴ মোট বর্গক্ষেত্র আছে = 4 + 4 + 1 + 1 = 10টি 

    ৪২.
    'Constituency' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
    1. হালনাগাদ
    2. নির্বাচনী এলাকা
    3. শিক্ষাবিদ
    4. পরিপত্র
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'Constituency' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

    সমাধান: 
    Constituency - শব্দের বাংলা পারিভাষিক শব্দ নির্বাচনী এলাকা। 

    অন্যান্য অপশন আলোচনা-
    - 'Up-to-date' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - হালনাগাদ।
    - 'Educationist' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষাবিদ।
    - 'Circular' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - পরিপত্র।

    ৪৩.
    একটি গিয়ারে ৮০টি দাঁত রয়েছে এবং এটি একটি ১৬টি দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ২৪ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে?
    1. ১২০ বার
    2. ২০ বার
    3. ৪ বার
    4. ২ বার
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি গিয়ারে ৮০টি দাঁত রয়েছে এবং এটি একটি ১৬টি দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ২৪ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে?

    সমাধান:
    দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে, 
    ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা
    = (৮০ × ২৪)/১৬ 
    = ১২০ বার 
    অর্থাৎ, ছোট গিয়ার প্রতি মিনিটে ১২০ বার ঘোরে।

    ∴ প্রতি সেকেন্ডে ঘূর্ণন = ১২০/৬০ = ২ বার

     সুতরাং, ছোট গিয়ারটি প্রতি সেকেন্ডে ২ বার ঘূর্ণন হবে।

    ৪৪.
    আপনার কাছে ৩টি ৫০ পয়সার মুদ্রা, ১০টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা থাকলে মোট ৬ টাকা হবে?
    1. ২২টি
    2. ২০টি
    3. ২৫টি
    4. ১২টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনার কাছে ৩টি ৫০ পয়সার মুদ্রা, ১০টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা থাকলে মোট ৬ টাকা হবে?

    সমাধান:
    ৫০ পয়সার = ০.৫ × ৩ = ১.৫ টাকা
    ২৫ পয়সার = ০.২৫ × ১০ = ২.৫ টাকা

    ∴ দুটির যোগফল = ১.৫ + ২.৫ = ৪ টাকা

    ∴ বাকি = ৬ - ৪ = ২ টাকা

    ১০ পয়সার মুদ্রার মূল্য = ০.১ টাকা

    ∴ প্রয়োজনীয় ১০ পয়সার মুদ্রা = ২/০.১ = ২০টি 

    ৪৫.
    A novel always has_____.
    1. Chapters
    2. Author
    3. Story
    4. Publisher
    ব্যাখ্যা

    প্রশ্ন: A novel always has_____.

    সমাধান: 
    একটি উপন্যাসের প্রধান এবং অপরিহার্য উপাদান হলো একটি কাহিনী বা গল্প। অনেক উপন্যাসে অধ্যায় (Chapters) নাও থাকতে পারে, আবার অনেক প্রাচীন বা লোকগাথাধর্মী উপন্যাসের নির্দিষ্ট কোনো লেখকের (Author) নাম না ও পাওয়া যেতে পারে, কিন্তু গল্প ছাড়া উপন্যাস হওয়া অসম্ভব।

    সঠিক উত্তর গ) Story

    ৪৬.
    প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
    20 - 13 + (25 × 25) ÷ 125 - 20% এর 240 + 50 = ?
    1. 14
    2. 28
    3. 21
    4. 7
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
    20 - 13 + (25 × 25) ÷ 125 - 20% এর 240 + 50 = ?

    সমাধান:
    20 - 13 + (25 × 25) ÷ 125 - 20% এর 240 + 50 = ?
    ⇒ 7 + 625 ÷ 125 - 240 × (20/100) + 50 = ?
    ⇒  7 + 5 - 240 × (1/5) + 50 = ?
    ⇒ ? = 12 - 48 + 50
    ⇒ ? = 14

    ∴ প্রশ্নবোধক চিহ্নের স্থানে 14 সংখ্যাটি বসবে। 

    ৪৭.
    বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ঠ' বর্ণের পূর্বের ৫ম বর্ণটি কী?
    1. ছ 
    2. জ 
    3. ঙ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ঠ' বর্ণের পূর্বের ৫ম বর্ণটি কী? 

    সমাধান: 
    বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি। 
    এগুলো হলো - ক, চ, ট, ত, প।

    প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে।
    যথা-
    ক, খ, গ, ঘ, ঙ
    চ, ছ, জ, ঝ, ঞ
    ট, ঠ, ড, ঢ, ণ
    ত, থ, দ, ধ, ন
    প, ফ, ব, ভ, ম 

    ব্যঞ্জনবর্ণ মালায় 'ঠ' বর্ণের পূর্বের ৫ম বর্ণটি  হবে 'ছ'।

    ৪৮.
    স্ক্রু খোলা এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক- 
    1. বিপরীত দিকে
    2. একই দিকে
    3. উলম্ব রেখায়
    4. সবগুলোই হতে পারে
    ব্যাখ্যা

    প্রশ্ন: স্ক্রু খোলা এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-

    সমাধান:
    সাধারণ ডানহাতি স্ক্রু খোলার জন্য (অর্থাৎ বের করতে) ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে হয়।

    যেখানে,
    স্ক্রু লাগাতে (ভিতরে ঢোকাতে) ⇒ ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয়। 
    স্ক্রু খোলতে (বের করতে) ⇒ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে হয়।

    সুতরাং, স্ক্রু খোলার ঘূর্ণনের দিক এবং ঘড়ির কাঁটার গতির দিক বিপরীত।

    ৪৯.
    ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল 87 বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?
    1. 31 বর্গএকক
    2. 17√3 বর্গএকক
    3. 27 বর্গএকক
    4. 29 বর্গএকক
    ব্যাখ্যা

    প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল 87 বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত? 

    সমাধান:

    আমরা জানি, 
    ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিন ভাগে ভাগ করে। 
    ∴ BGA ত্রিভুজের ক্ষেত্রফল = (1/3) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল 
    = (1/3) × 87 
    = 29 বর্গএকক।

    ৫০.
    আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি অপরিবর্তিত থাকবে?
    1. POD
    2. OTTO
    3. SWIMS
    4. BIB
    ব্যাখ্যা

    প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি অপরিবর্তিত থাকবে? 

    সমাধান:
    আয়নায় প্রতিফলন হওয়ার পরেও A, H, I, M, O, T, U, V, W, X এবং Y এর পরিবর্তন হবে না,
    তাই এদের মধ্য থেকে অক্ষর নিয়ে গঠিত শব্দ OTTO এর কোনো পরিবর্তন হবে না।