পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৩১ অক্টোবর, ২০২৪সময়40 minutes৫৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (BAPEX) [পেট্রোবাংলা] পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.০৪.২০১৭ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৩১ অক্টোবর, ২০২৪ · ৬০ প্রশ্ন

.
'খেচর' শব্দের অর্থ কী?
  1. উট
  2. পাখি
  3. বাঘ
  4. মাছ
সঠিক উত্তর:
পাখি
উত্তর
সঠিক উত্তর:
পাখি
ব্যাখ্যা
• 'খেচর'
- এটি একটি বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ
এর অর্থ:
- আকাশে বিচরণ করে এমন,
- পাখি

অন্যদিকে,
- 'কণ্টকভুক' শব্দের অর্থ - উট।
- 'মীন' শব্দের অর্থ - মীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'প্রথিতযশা' শব্দের অর্থ কী?
  1. প্রার্থী
  2. যুবক
  3. খ্যাতনামা
  4. অভিভাবক
সঠিক উত্তর:
খ্যাতনামা
উত্তর
সঠিক উত্তর:
খ্যাতনামা
ব্যাখ্যা
• 'প্রথিতযশা' শব্দের অর্থ - খ্যাতনামা / প্রসিদ্ধ

অন্যদিকে,
- 'যাচক' শব্দের অর্থ - প্রার্থী।
- 'যুবক' শব্দের অর্থ - তরুণ / জোয়ান।
- 'অভিভাবক' শব্দের অর্থ - তত্ত্বাবধায়ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'ধামাধরা'।
  1. কপট গাম্ভীর্য
  2. চাটুকারিতা
  3. পরিপাটি থাকা
  4. মিথ্যা বলা
সঠিক উত্তর:
চাটুকারিতা
উত্তর
সঠিক উত্তর:
চাটুকারিতা
ব্যাখ্যা
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী / চাটুকারিতা

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - চাটুকার।
- 'রাবণের চিতা' বাগ্‌ধারাটির অর্থ - চির অশান্তি।
- 'ভরাডুবি' বাগ্‌ধারাটির অর্থ - সর্বনাশ।
- 'তাসের ঘর' বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী বস্তু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আদ্যোপান্ত' শব্দের অর্থ কী?
  1. অতি পুরাতন
  2. প্রাথমিক
  3. অবিমিশ্র
  4. আগাগোড়া
সঠিক উত্তর:
আগাগোড়া
উত্তর
সঠিক উত্তর:
আগাগোড়া
ব্যাখ্যা
• 'আদ্যোপান্ত'
- ক্রিয়া বিশেষণ।
- সংস্কৃত শব্দ।
- উচ্চারণ: আদ্‌দোপান্‌তো।
- প্রকৃতি প্রত্যয়: আদ্য + উপান্ত।
অর্থ:
- প্রথম থেকে শেষ পর্যন্ত।
- আগাগোড়া

অন্যদিকে,
- 'প্রাথমিক' শব্দের অর্থ - প্রারম্ভিক।
- 'অবিমিশ্র' শব্দের অর্থ - খাঁটি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. মাধ্যাকর্ষণ
  2. মধ্যাকর্ষণ
  3. মাধ্যাকর্ষন
  4. মধ্যাকর্ষণ্‌
সঠিক উত্তর:
মাধ্যাকর্ষণ
উত্তর
সঠিক উত্তর:
মাধ্যাকর্ষণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: মাধ্যাকর্ষণ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মহাকর্ষ,
- জড় পদার্থের পাস্পরিক আকর্ষণশক্তি,
- অভিকর্ষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'দুহিতা' শব্দের অর্থ কী?
  1. দুই হাতে কাজ করে
  2. কন্যা
  3. জননী
  4. গগন
সঠিক উত্তর:
কন্যা
উত্তর
সঠিক উত্তর:
কন্যা
ব্যাখ্যা
• 'দুহিতা' শব্দের অর্থ - কন্যা

অন্যদিকে,
- 'সব্যসাচী' শব্দের অর্থ - দুহাত সমান পারদর্শী।
- 'জননী' শব্দের অর্থ - গর্ভধারিণী।
- 'গগন' শব্দের অর্থ - আকাশ, অম্বর, খ, নভঃ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'সমীরণ' শব্দের অর্থ কী?
  1. বিদ্যুৎ
  2. মৃত্তিকা
  3. অরণ্য
  4. বাতাস
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা।

'মৃত্তিকা' শব্দের সমার্থক শব্দ:
- মাটি, ভূমি, ভূতল।

‘বন’ শব্দের সমার্থক শব্দ:

- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অভিরুচি' শব্দের অর্থ কী?
  1. বিকৃত রুচি
  2. ইচ্ছা
  3. সুন্দর রুচি
  4. সাগর
সঠিক উত্তর:
ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ইচ্ছা
ব্যাখ্যা
• 'অভিরুচি' শব্দের অর্থ - অভিলাষ, বাসনা, ইচ্ছা, প্রবৃত্তি।

অন্যদিকে,
'সাগর' শব্দের সমার্থক শব্দ:
- সমুদ্র, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

• রুচি (বিশেষ্য পদ), 
অর্থ:
- পছন্দ; মার্জিত আচার ও আচরণ। 
- দীপ্তি; উজ্জ্বলতা; শোভা; সৌন্দর্য; লাবণ্য। 
- স্পৃহা; ইচ্ছা; অভিলাষ। 
- অনুরাগ; আকর্ষণ; আগ্রহ; আসক্তি।

['অভিরুচি' শব্দের অর্থ ইচ্ছা ও অভিলাষ হলেও এটি নির্দিষ্ট করে (বিকৃত রুচি বা সুন্দর রুচি) অর্থ প্রকাশ করে না।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; অভিগম্য অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'হর্ষ' শব্দটির অর্থ কী?
  1. হলুদ
  2. চালাক
  3. আনন্দ
  4. বোকা
সঠিক উত্তর:
আনন্দ
উত্তর
সঠিক উত্তর:
আনন্দ
ব্যাখ্যা
• 'হর্ষ' শব্দটির অর্থ - আনন্দ, উল্লাস, পুলক।

অন্যদিকে,
- ‘হলুদ’ শব্দের অর্থ - হলুদ গাছ ও তার কন্দ, মসলাবিশেষ, হলুদ রং।
- 'চালাক' শব্দের অর্থ - বুদ্ধিমান, চতুর।
- 'বোকা' শব্দের অর্থ - বুদ্ধিহীন, নির্বোধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'পাথার' শব্দের অর্থ কী?
  1. সৈকত
  2. শৈল
  3. আকাশ
  4. সমুদ্র
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা
• 'পাথার' শব্দের অর্থ - সমুদ্র

'সাগর' শব্দের সমার্থক শব্দ:
- সমুদ্র, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

অন্যদিকে,
- 'সৈকত' শব্দের অর্থ - পুলিন, তট।

'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল।

'আকাশ' শব্দের অর্থ - গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
I will give you a map of the new town in case you ______ lost.
  1. will get
  2. would get
  3. got
  4. get
সঠিক উত্তর:
get
উত্তর
সঠিক উত্তর:
get
ব্যাখ্যা
• ইংরেজিতে, যখন আমরা "in case" ব্যবহার করে একটি সম্ভাব্য ভবিষ্যৎ শর্ত বা ঘটনা বর্ণনা করি, তখন "in case" এর পরবর্তী বাক্যাংশ সাধারণত সাধারণ বর্তমান কালে (simple present tense) হওয়া উচিত, যদিও আমরা ভবিষ্যতের একটি পরিস্থিতির কথা বলছি। কারণ ‘in case’ ইতোমধ্যে একটি future condition নির্দেশ করে।
Will ব্যবহার করলে এটি Redundancy হয়ে যায়।
- Redundancy refers to the repetition of the same idea or item of information within a phrase, clause, or sentence.

Complete sentence: I will give you a map of the new town in case you get lost.

১২.
Why _____ angry with me yesterday?
  1. were you
  2. was you
  3. you were
  4. have you been
সঠিক উত্তর:
were you
উত্তর
সঠিক উত্তর:
were you
ব্যাখ্যা
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়।

তাই সঠিক উত্তর: were you.

• It's a question in 'past simple tense'.
- "You" takes "were" (not "was") in both statements and questions.

Complete sentence: Why were you angry with me yesterday?

Options,
The other options are incorrect because:
- "was you" - grammatically incorrect as "you" always takes "were".
- "you were" - incorrect word order for a question.
- "have you been" - present perfect tense, which doesn't match with "yesterday" in the question.
১৩.
This contract will be confirmed _____ December.
  1. on
  2. in
  3. for
  4. at
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• মাসের নামের পূর্বে Preposition in বসে।
Complete sentence: This contract will be confirmed in December.

• Day/Date: On.
Example: The meeting was held on Monday

• Month: In.
Example: He was born in March

• Year: In.
Example: I was in a hospital last year

• Time: At.
Example: I will see you at 5 pm
১৪.
______ is a good exercise.
  1. To walk
  2. on walk
  3. Walking
  4. Talking
অনির্ধারিত
ব্যাখ্যা
• এখানে 'To walk' ও 'Walking' দুটোই সঠিক। অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Complete Sentence: Walking is a good exercise.
• Gerund:
- কোন বাক্যে Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun।
- Preposition এর object হিসেবে Verb+ing বসলে তা Gerund হয়।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।

যেমন:
- Swimming is a good exercise.
- Reading books is my hobby.
------------------
• Complete sentence: To walk is a good exercise.

- An infinitive is used in the sentence.
- এখানে, Verb এর present form 'walk' এর আগে to বসিয়ে Infinitive করা হয়েছে।

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
অর্থাৎ, Infinitive = to + verb.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
১৫.
I shall look ______ the matter.
  1. into
  2. to
  3. on
  4. about
সঠিক উত্তর:
into
উত্তর
সঠিক উত্তর:
into
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে  -look into.
- কারণ কোন বিষয়ে তদন্ত করা/ গভীর পর্যবেক্ষন/পরীক্ষা করা/ অনুসন্ধান করা বোঝাতে look এরপর into ব্যবহৃত হয়।
- Complete sentence: I shall look into the matter.

• অন্যদিকে, 
Look in - (on somebody) অল্পক্ষণের জন্য আসা।
Look on - বিবেচনা করা।
১৬.
We insist on _______ leaving the room.
  1. you
  2. your
  3. you for
  4. your after
সঠিক উত্তর:
your
উত্তর
সঠিক উত্তর:
your
ব্যাখ্যা
• প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি possessive pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়। 
- এছাড়া, insist on এর পরে সাধারণত possessive pronoun বসে থাকে। 

• In English grammar, when using verbs or expressions that involve a gerund (verb+ing), it's often correct to use a possessive pronoun (like "my," "your," "his," etc.) before the gerund.

সুতরাং, সঠিক বাক্যটি হবে- We insist on your leaving the room.
-------------------------
• Insist on/upon/ Insist on doing something
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- বাংলায়,  কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা  ।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
১৭.
Our teacher makes us ______ very hard.
  1. to work
  2. work
  3. working
  4. works
সঠিক উত্তর:
work
উত্তর
সঠিক উত্তর:
work
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - work.
- Complete sentence: Our teacher makes us work very hard.
- প্রদত্ত প্রশ্নে 'Make' হচ্ছে Causative verb.

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- প্রদত্ত বাক্যে make এরপর us ব্যক্তি বাচক তাই এরপর verb work বসবে।
১৮.
My situation was like out of the frying pan ______ the fire.
  1. in
  2. into
  3. on
  4. off
সঠিক উত্তর:
into
উত্তর
সঠিক উত্তর:
into
ব্যাখ্যা
• Out of the frying pan into the fire:
Meaning: said when you move from a bad or difficult situation to one that is worse.
Bangla meaning: যখন কেউ একটি খারাপ বা কঠিন পরিস্থিতি থেকে আরও খারাপ অবস্থায় চলে যায়।

Example: Many kids who try to run away from unhappy homes discover that they've jumped out of the frying pan into the fire when they try to live on their own.

Complete sentence: My situation was like out of the frying pan into the fire.

Source: Cambridge Dictionary.
১৯.
I would have lent you my notes if you _______ me.
  1. wold have asked me
  2. could of asked
  3. could ask
  4. had asked
সঠিক উত্তর:
had asked
উত্তর
সঠিক উত্তর:
had asked
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had asked.
- Complete sentence: I would have lent you my notes if you had asked me.
- বাক্যটি third conditionals এর উদাহরণ।
 
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,  
- এই বাক্যের প্রথম অংশে would have +  Verb এর past participle lent রয়েছে।
- তাই দ্বিতীয় বা If যুক্ত অংশেন If + Past Perfect (had +asked) হবে।
২০.
No sooner had we started out for Dhaka _____ it started to rain.
  1. than
  2. while
  3. when
  4. as
সঠিক উত্তর:
than
উত্তর
সঠিক উত্তর:
than
ব্যাখ্যা
• No sooner had থাকলে পরের অংশে than ব্যবহৃত হয়।
Complete sentence: No sooner had we started out for Dhaka than it started to rain.

• No sooner had.....than
হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়
• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

More Example:
1. No sooner had he finished his breakfast than the phone rang.
2. No sooner had she closed her eyes than the alarm clock went off.
3. No sooner had the movie begun than the power went out.
২১.
Many scientists are still hoping ______ life on another planet.
  1. to find
  2. to have found
  3. to have been found
  4. to found
সঠিক উত্তর:
to find
উত্তর
সঠিক উত্তর:
to find
ব্যাখ্যা
• সঠিক উত্তর: to find.
Complete sentence: Many scientists are still hoping to find life on another planet.

• The phrase "hoping to find" uses the infinitive form "to find," which indicates an intention or expectation regarding the future action of discovering life.

• An infinitive is used in the sentence.
- এখানে, Verb এর present form 'find' এর আগে to বসিয়ে Infinitive করা হয়েছে।

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
অর্থাৎ, Infinitive = to + verb.

• বাক্যটি active ও future sense প্রকাশ করছে।
‘To + verb’ future sense প্রকাশ করে। এই হিসেবে ‘to find’ সঠিক।
২২.
If you don't know what the word means, look it _______, _________ a dictionary.
  1. up; from
  2. in; from
  3. up; in
  4. for; in
সঠিক উত্তর:
up; in
উত্তর
সঠিক উত্তর:
up; in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - up; in
- Complete sentence:  If you don't know what the word means, look it up in a dictionary.
 
• Look something up, in/on something:
- Meaning: to try to find a piece of information by looking in a book or on a computer.
- to check a fact or get information about something.
-  কোন information খোঁজ করা বোঝাতে Look up ব্যবহার হয়ে থাকে।

• আর Look up এর সাথে -
- অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- কোন কিছুর ভেতরে/মধ্যে খোঁজা অর্থে in ব্যবহৃত হয়।
- ইন্টারনেট বা কম্পিউটারে খোঁজা অর্থে on ব্যবহৃত হয়।

• যেমন:
- If you're not sure what the word means, look it up in a dictionary.
- I looked it up on the computer.
- I looked up solar power on the Internet to find out more about it.

• অভিধানের মধ্যে খোঁজা অর্থে Look it up in ব্যবহৃত হয়েছে।
 
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
She is so afraid of the dark that she can't sleep _______ there is a light on outside her room.
  1. unless
  2. expect
  3. if
  4. otherwise
সঠিক উত্তর:
unless
উত্তর
সঠিক উত্তর:
unless
ব্যাখ্যা
• Options,
ক) unless: যদি না।

খ) expect: প্রত্যাশা করা; অনুমান করা।

গ) if: যদি।

ঘ) otherwise: অন্যভাবে; ভিন্নভাবে।

শুন্যস্থানে এমন একটি শব্দ বসাতে হবে যেন বাক্যটি পরিপূর্ণ হয়। অর্থ বিবেচনা করে দেখা যায় শুন্যস্থানে unless বস্লে বাক্যটি পরিপূর্ণ হবে।

Complete sentence: She is so afraid of the dark that she can't sleep unless there is a light on outside her room.
২৪.
24 to 30: Select the meaning of the English word.
Humility
  1. নিষ্ঠুর
  2. অপমানজনক
  3. অমানবিক
  4. নম্রতা
সঠিক উত্তর:
নম্রতা
উত্তর
সঠিক উত্তর:
নম্রতা
ব্যাখ্যা
• Humility:
English meaning: the quality of not being proud because you are aware of your bad qualities.
Bangla meaning: বিনয়; বিনম্রতা; দীনতা; হীনাবস্থা।

• So, Humility means - নম্রতা।

Example:
He doesn't have the humility to admit when he's wrong.
They might be very rich, but it wouldn't hurt them to show a little humility.

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) নিষ্ঠুর - cruel; heartless; merciless ইত্যাদি।
খ) অপমানজনক - abusive, inglorious, insulting ইত্যাদি।
গ) অমানবিক -inhumane.

Source: Cambridge & Accessible Dictionary.
২৫.
Melancholy
  1. সুন্দর
  2. বিষণ্ণ
  3. বিশাল
  4. স্বাদহীন
সঠিক উত্তর:
বিষণ্ণ
উত্তর
সঠিক উত্তর:
বিষণ্ণ
ব্যাখ্যা
• Melancholy:
English meaning: sadness that lasts for a long period of time, often without any obvious reason.
Bangla meaning: বিষাদ; বিষণ্ণ; হতাশা; বিষাদপূর্ণ চিন্তারোগ/ মানসিক অবসাদ ; হতাশা ; সবিষাদ চিন্তাগ্রস্ত ; বিষাদগ্রস্ত।

Example: Larry is in a very melancholy mood.

অন্য অপশন,
ক) সুন্দর: beautiful; handsome; lovely; charming.

গ) বিশাল: huge; enormous; immense; gigantic.

ঘ) স্বাদহীন: tasteless;insipid; flat; unsavoury; flavourless.

Source: Cambridge & Accessible Dictionary.
২৬.
Immaculate
  1. স্পষ্ট
  2. অন্ধকার
  3. পবিত্র
  4. মূল্যবান
সঠিক উত্তর:
পবিত্র
উত্তর
সঠিক উত্তর:
পবিত্র
ব্যাখ্যা

• Immaculate:
English meaning: perfectly clean and tidy, with no marks or flaws.
Bangla meaning: (১) অকলঙ্ক; নিষ্কলঙ্ক; অনিন্দ্য; অনবদ্য; নির্মল; নিষ্কলুষ। (২) সম্পূর্ণ ত্রুটিমুক্ত; অনবদ্য; অনিন্দ্য; শুচিশুদ্ধ; পবিত্র; বেদাগ; নিষ্কলুষ।

Example: She always looks immaculate.

Other options,

ক) স্পষ্ট: clear; clearly perceived/discerned.

খ) অন্ধকার: absence of light; darkness; gloom.

ঘ) মূল্যবান: valuable; precious; costly.

Source: Cambridge & Accessible Dictionary.

২৭.
Vengeance
  1. নম্র
  2. প্রতিহিংসা
  3. অবনব
  4. উন্নত
সঠিক উত্তর:
প্রতিহিংসা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিহিংসা
ব্যাখ্যা
• Vengeance:
English meaning: the act of punishing or harming somebody in return for what they have done to you, your family or friends.
Bangla meaning: প্রতিশোধ; প্রতিহিংসা।

Example:
She is determined to wreak vengeance on those who killed her cousin.

Other option,
ক) নম্র: polite; gentle; mild; modest; suave; bland; meek, humble; kindly; submissive; reverential.

গ) অবনব: শব্দটি ভুল।

ঘ) উন্নত: (of moral excellence) noble; great; generous.

Source: Oxford & Accessible Dictionary.
২৮.
Placid
  1. শান্ত
  2. বাস্তবসম্মত
  3. আকর্ষণীয়
  4. কৃত্রিম
সঠিক উত্তর:
শান্ত
উত্তর
সঠিক উত্তর:
শান্ত
ব্যাখ্যা
• Placid:
English meaning: having a calm appearance or characteristicshaving a calm appearance or characteristics.
Bangla meaning: শান্ত; প্রসন্ন; সৌম্য; প্রসন্নচেতা; শান্তচিত্ত; নির্বিকার।

Example:
She was a very placid (= calm and not easily excited) child who slept all night and hardly ever cried.

Options,
খ) বাস্তবসম্মত: realistic.

গ) আকর্ষণীয়: attractive.

ঘ) কৃত্রিম: made by human art; not natural; artificial.

Source: Cambridge & Accessible Dictionary.
২৯.
Diligent
  1. পরিশ্রমী
  2. বুদ্ধিমান
  3. দুঃসাহসী
  4. দয়ালু
সঠিক উত্তর:
পরিশ্রমী
উত্তর
সঠিক উত্তর:
পরিশ্রমী
ব্যাখ্যা
• Diligent:
English meaning: careful and using a lot of effort.
Bangla meaning: অধ্যবসায়ী; পরিশ্রমী।

Example:
Leo is very diligent about his work.
Their lawyer was extremely diligent in preparing their case.

Option,
খ) বুদ্ধিমান: intelligent; learned; wise; shrewd; clever; sagacious.

গ) দুঃসাহসী: audacious; intrepid; daring; daredevil; adventuresome; impetuous; foolhardy; excessively bold. 
 
ঘ) দয়ালু: compassionate; tender-hearted; merciful; benevolent; gracious.

Source: Cambridge & Accessible Dictionary.
৩০.
Gallant
  1. প্রাচীন
  2. আনাড়ী
  3. সাহসী
  4. উদ্ধত
সঠিক উত্তর:
সাহসী
উত্তর
সঠিক উত্তর:
সাহসী
ব্যাখ্যা
• Gallant means সাহসী।

• Gallant:
English meaning:
1. showing no fear of dangerous or difficult things.
2. (of a man) polite to women, esp. when in public.

Bangla meaning: 
(১) (পুরাতনী) সাহসিক; দুঃসাহসিক; অকুতোভয়; উদারচেতা: a gallant general; gallant deeds. (২) স্ত্রীলোকের প্রতি বিশেষ সম্মান ও সৌজন্য প্রদর্শন করে এমন; স্ত্রী উপাসক; রমণীমোহন।

Example: 
- He was always charming and gallant toward women.
- She made a gallant effort to win, even if her effort fell short.

OPtions,
ক) প্রাচীন: ancient; old; aged; antique; former; prior; preceding. 

খ) আনাড়ী:  inexpert; unskilled; unskilful; inexperienced; ignorant

ঘ) উদ্ধত: proud and disdainful; impolite; insolent.

Source: Cambridge Dictionary.
৩১.
If p and q are positive integers with pq = 36, then p/q cannot be.
  1. 1/4
  2. 4/9
  3. 1/2
  4. None of these
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
Question: If p and q are positive integers with pq = 36, then p/q cannot be.

Solution:
দেওয়া আছে
pq = 36

36 = 1 × 36
= 2 × 18
= 3 × 12
= 4 × 9
= 6 × 6

p/q = 3/12 = 1/4
p/q = 4/9
p/q = 2/18 = 1/9
p/q = 1/36
p/q = 6/6 = 1

∴ p/q = 1/2 কোনভাবেই হতে পারে না।
৩২.
If 3 less than twice the number is equal to 2 more than 3 times the number, then 5 less than 5 times the number is.
  1. - 30
  2. - 15
  3. 0
  4. None
সঠিক উত্তর:
- 30
উত্তর
সঠিক উত্তর:
- 30
ব্যাখ্যা
Question: If 3 less than twice the number is equal to 2 more than 3 times the number, then 5 less than 5 times the number is.

Solution:
Let the number be X

ATQ,
2X - 3 = 2 + 3X
∴ X = - 5.

Five times the number = - 25
Five less Than this = - 25 - 5 = - 30
৩৩.
A triangle has a perimeter 13. The two shorter side, have integer lengths equal to x and x + 1. Which of the following could be the length of the other side.
  1. 2
  2. 6
  3. 8
  4. None
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
Question: A triangle has a perimeter 13. The two shorter side, have integer lengths equal to x and x + 1. Which of the following could be the length of the other side.

Solution:
The shorter sides have integer lengths equal to x and x + 1
Let the longest side be 'a'
∴ a + x + (x + 1) = 13
⇒ a + 2x = 12 .......(1)

We know that the sum of the lengths of the shorter sides has to be more than the length of the longer one
Looking at the options, we can't have 8 or 10 as values for 'a'

Similarly, we can't have 2 as values for 'a' as it wouldn't be the longest side then.

So, the correct length of other side is 6
৩৪.
A dress on sale in a shop is marked at Tk. Z. During the discount sale its price is reduced by 15%. Staffs are allowed a further 10% reduction on the discounted price. If a staff member buys the dress what will she have to pay in terms of Z?
  1. 0.75Z
  2. 0.76Z
  3. 0.765Z
  4. None
সঠিক উত্তর:
0.765Z
উত্তর
সঠিক উত্তর:
0.765Z
ব্যাখ্যা
Question: A dress on sale in a shop is marked at Tk. Z. During the discount sale its price is reduced by 15%. Staffs are allowed a further 10% reduction on the discounted price. If a staff member buys the dress what will she have to pay in terms of Z?

Solution:
A dress on sale in a shop is marked at Tk. Z
After 15% discount the price is = Z - 15% of Z = Z - 0.15Z = 0.85Z

For staff member, further 10% reduction the final price will be =  0.85Z - 10% of 0.85Z = 0.85Z - 0.085Z =  0.765Z
৩৫.
Courier charges for packages to a certain destination are Tk. 65 for the first 250 grams and Tk 10 for each additional 100 grams or part thereof. What could be the weight in grams of a package for which the charge is Tk. 155?
  1. 1155 gms
  2. 1145gms
  3. 1040 gms
  4. 1150 gms
সঠিক উত্তর:
1150 gms
উত্তর
সঠিক উত্তর:
1150 gms
ব্যাখ্যা
Question: Courier charges for packages to a certain destination are Tk. 65 for the first 250 grams and Tk 10 for each additional 100 grams or part thereof. What could be the weight in grams of a package for which the charge is Tk. 155?

Solution:
Let the additional is 100x grams
Additional 100 grams requires Tk.10
∴ Additional 100x grams requires Tk. (10 × 100x)/100 = Tk. 10x

ATQ,
65 + 10x = 155
⇒ 10x = 90
∴ x = 9

∴ The additional weight 100 × 9 = 100 × 9 = 900 grams
∴ Total weight will be 900 + 250 = 1150 gms
৩৬.
Jamal is now four times older than Arif. In 30 years, he will be 18 years older than Arif. What is Jamal's age now in years?
  1. 24
  2. 28
  3. 32
  4. none
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
Question: Jamal is now four times older than Arif. In 30 years, he will be 18 years older than Arif. What is Jamal's age now in years?

Solution:
Let,
Age of Arif = x
Age of Jamal = 4x

ATQ,
4x + 30 = (x + 30) + 18
⇒ 3x = 18
∴ x = 6

∴ Jamal's age = 4 × 6 = 24 years
৩৭.
A can do a work in 15 days and B in 20 days. They work on it together for 4 days, then the fraction of the work that is left is -
  1. 1/4
  2. 1/8
  3. 1/15
  4. 8/15
সঠিক উত্তর:
8/15
উত্তর
সঠিক উত্তর:
8/15
ব্যাখ্যা
Question: A can do a work in 15 days and B in 20 days. They work on it together for 4 days, then the fraction of the work that is left is -

Solution:
A's 1 day work 1/15 
B's 1 day work 1/20

A and B's 1 day work (1/15 + 1/20) = (4 + 3)/60 = 7/60
∴ A and B's 4 day work = 28/60 = 7/15

∴ Remaining work = (1 - 7/15) = 8/15
৩৮.
A ferry can carry 24 buses or 36 cars at a time. If there are 18 buses on the ferry, how many cars can be loaded onto it?
  1. 6
  2. 8
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
Question: A ferry can carry 24 buses or 36 cars at a time. If there are 18 buses on the ferry, how many cars can be loaded onto it?

Solution:
Here,
24 buses = 36 cars
∴ 1 bus = 36/24 cars
∴ 18 buses = (36 × 18)/24 cars
= 27 cars

∴ Required number of cars = 36 - 27 = 9 cars
৩৯.
In a certain English class, (1/4) of the number of girls is equal to (1/6) of the total number of students. What is the ratio of the number of boys to the number of girls in the class?
  1. 1 : 2
  2. 2 : 1
  3. 1 : 4
  4. 2 : 3
সঠিক উত্তর:
1 : 2
উত্তর
সঠিক উত্তর:
1 : 2
ব্যাখ্যা
Question: In a certain English class, (1/4) of the number of girls is equal to (1/6) of the total number of students. What is the ratio of the number of boys to the number of girls in the class?

Solution:
Let,
g = number of girls,
b = number of boys

∴ Total number of students = b + g

ATQ,
g/4 = (b + g)/6
⇒ 6g = 4b + 4g
⇒ 2g = 4b
⇒ 2/4 = b/g
⇒ b/g = 1/2
∴ b : g = 1 : 2
৪০.
If the average (arithmetic mean) of x and y is 60 and the average (arithmetic mean) of y and z is 80. What is the value of (z - x)?
  1. 70
  2. 40
  3. 20
  4. None
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা
Question: If the average (arithmetic mean) of x and y is 60 and the average (arithmetic mean) of y and z is 80. What is the value of (z - x)?

Solution:
(x + y)/2 = 60
∴ x + y = 120 ...............(1)

(y + z)/2 = 80
∴ y + z = 160 .................(2)

From (2) - (1) we get,
y + z - x - y = 160 - 120
∴ z - x = 40
৪১.
Babu's income is Tk. 1,000 more than that of Selim. Their total salary is Tk. x. What is Selim's salary?
  1. (x/2) - 500
  2. x - 500
  3. (2x - 500)/2
  4. 2x - 1000
সঠিক উত্তর:
(x/2) - 500
উত্তর
সঠিক উত্তর:
(x/2) - 500
ব্যাখ্যা
Question: Babu's income is Tk. 1,000 more than that of Selim. Their total salary is Tk. x. What is Selim's salary?

Solution:
Let,
Selim's salary is Tk. a
Babu's salary is Tk. (a + 1000)

ATQ,
a + a + 1000 = x
⇒ 2a = x - 1000
⇒ a = (x - 1000)/2
∴ a = x/2 - 500
৪২.
If x and y are positive integers, each greater than 1, and if 13(x - 1) = 17(y - 1), what is the least possible value of (x + y)?
  1. 32
  2. 30
  3. 26
  4. 25
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
Question: If x and y are positive integers, each greater than 1, and if 13(x - 1) = 17(y - 1), what is the least possible value of (x + y)?

Solution:
13(x - 1) = 17(y - 1)  .....(1)
⇒ 13x - 13 = 17y - 17
⇒ 13x + 4 = 17y
⇒ 4 = 17y - 13x
⇒ 4 - 4y = 13y - 13x
⇒ 4(1 - y) = 13(y - x)

Since x and y are integers, we know that (y - x) is an integer, which means 13(y - x) is a multiple of 13. From this, we can conclude that 4(1 - y) is a multiple of 13
What is the smallest value of y (given that y is a positive integer greater than 1) such that 4(1 - y) is a multiple of 13?

If y = 14, then 4(1 - y) = 4(1 - 14) = 4(- 13) = - 52
So, y = 14 is the smallest value of y to meet the given conditions.

Now, putting the value of y = 14 in equation (1) we get,
13(x - 1) = 17(y - 1)
⇒ 13x - 13 = 17(14 - 1)
⇒ 13x = 17 × 13 + 13
⇒ 13x = 18 × 13
∴ x = 18

∴ x + y = 18 + 14 = 32
৪৩.
If b = 9d - c and d = (a/6), what is the average (arithmetic mean) of a, b, c and d?
  1. 2d
  2. 3d
  3. 4d
  4. none
সঠিক উত্তর:
4d
উত্তর
সঠিক উত্তর:
4d
ব্যাখ্যা
Question: If b = 9d - c and d = (a/6), what is the average (arithmetic mean) of a, b, c and d?

Solution:
d = a/6 
∴ 6d = a

b = 9d - c
⇒ b + c = 9d

Average of the four values = (a + b + c + d)/4
Substitute to get: average = (6d + 9d + d)/4 = 16d/4 = 4d
৪৪.
On dividing a number by 5, we get 3 as remainder. What will the remainder when the square of this number is divided by 5?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: On dividing a number by 5, we get 3 as remainder. What will the remainder when the square of this number is divided by 5?

Solution:
Let,
The number be x
And on dividing x by 5, we get p as quotient and 3 as remainder
∴ x = 5p + 3
⇒ x2 = (5p + 3)2
= 25p2 + 30p + 9
= 25p2 + 30p + 5 + 4
= 5(5p2 + 6p + 1) + 4
∴ On dividing the square of this number by 5, we get the remainder as 4.
৪৫.
If 75% students of a class answered the 1st question on a certain test correctly, 55% answered the 2nd question on the test correctly and 20% answered neither of the questions correctly, what percent answered both correctly?
  1. 10%
  2. 20%
  3. 30%
  4. 50%
সঠিক উত্তর:
50%
উত্তর
সঠিক উত্তর:
50%
ব্যাখ্যা
Question: If 75% students of a class answered the 1st question on a certain test correctly, 55% answered the 2nd question on the test correctly and 20% answered neither of the questions correctly, what percent answered both correctly?

Solution:
Let,
x% students answered both correctly

∴ (75 - x)% + (55 - x)% + x% + 20% = 100%
⇒ 75% + 55% + 20% - x% = 100%
⇒ 150% - x% = 100%
∴ x% = 150% - 100% = 50%
৪৬.
The city 'Mosul' is in which country?
  1. Syria
  2. Iraq
  3. Iran
  4. Turkey
সঠিক উত্তর:
Iraq
উত্তর
সঠিক উত্তর:
Iraq
ব্যাখ্যা
মসুল:
- উত্তর-পশ্চিম ইরাকের প্রধান শহর মসুল।
- মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর।
- এটি দেশের উত্তর-পশ্চিম অংশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
- মসুল আরব বিশ্বের বৃহত্তর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি।

ইরাক:
- ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়া একটি দেশ।
- আয়তন: ১৬৭,৯৭৪ বর্গ মাইল (৪৩৫,০৫২ বর্গ কিমি)।
- ইরাক বিশ্বের ৫৮তম বৃহত্তম দেশ।
- সীমান্তবর্তী দেশ: সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, ইরান।
- রাজধানী: বাগদাদ।
- ভাষা: আরবি, কুর্দি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম (সরকারি, বেশিরভাগ শিয়া), এছাড়াও খ্রিস্টান ধর্ম।
- মুদ্রা: দিনার।
- ইরাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়ামের মজুদ রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
৪৭.
Which river of Bangladesh originates from Tibet?
  1. Brahmaputra
  2. Tista
  3. Padma
  4. Surma
সঠিক উত্তর:
Brahmaputra
উত্তর
সঠিক উত্তর:
Brahmaputra
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র:
- ব্রহ্মপদ নদ চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে।
- কুড়িগ্রাম জেলার উত্তরপূর্ব দিক এবং আসামের (ভারত) ভবানীপুরের পূর্ব দিক দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে।
- এই নদ ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় মিলিত হয়েছে।
- বাংলাদেশের ভিতরে এ নদের দৈর্ঘ্য প্রায় ২৭৭ কিলোমিটার।
- ব্রহ্মপুত্রের প্রধান উপনদী ধরলা ও তিস্তা।
- প্রধান শাখা নদী: বংশী ও শীতলক্ষ্যা।

বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।

তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৪৮.
Accord and Alliance are related to _____ industry.
  1. Garments
  2. Insurance
  3. Banking
  4. Mining and minerals
সঠিক উত্তর:
Garments
উত্তর
সঠিক উত্তর:
Garments
ব্যাখ্যা
- পোশাকশিল্পের অগ্নি এবং ভবন নিরাপত্তায় একর্ড ২০১৩ সালের ১৫ মে তারিখে স্বাক্ষরিত একটি চুক্তি।
- পোশাকশিল্পের নিরাপত্তা বিধান ও কর্মপরিবেশের উন্নয়নে গঠিত হয় ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স।
- অ্যাকর্ড হল ২০টি দেশের ২০০ ক্রেতার জোট।
- তারা কারখানার অবকাঠামোগত নিরাপত্তার উন্নয়নে পোশাকশিল্প মালিকদের ওপর চাপ সৃষ্টি করেন এবং সহযোগিতা করেন।

তথ্যসূত্র - ডেইলী স্টার ও বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।
৪৯.
In which district the Burimari land port is situated?
  1. Kurigram
  2. Rangpur
  3. Lalmonirhat
  4. Nawabganj
সঠিক উত্তর:
Lalmonirhat
উত্তর
সঠিক উত্তর:
Lalmonirhat
ব্যাখ্যা
বুড়িমারী স্থলবন্দর:
- বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপেজলার বুড়িমারী সীমান্তে অবস্থিত।
- এ বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেখলিগঞ্জ মহাকুমার চেংড়াবান্ধা এলসিএস রয়েছে।
- ১২ জানুয়ারি ২০০২ সালে বুড়িমারী শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।
- ০৯ এপ্রিল ২০১০ সালে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।
- স্থলবন্দরটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত।
- এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা হয়।

স্থলবন্দরের নাম ও অবস্থান:
- হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও বুড়িমারী স্থলবন্দর ওয়েবসাইট।
৫০.
In which district 'Ratargul Swamp Forest' is located?
  1. Sylhet
  2. Gopalganj
  3. Kurigram
  4. Panchagar
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা
রাতারগুল সোয়াম্প ফরেস্ট:
- রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য।
- রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
- বনের আয়তন ৩,৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
- সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি।
- ভারতীয় উপমহাদেশে আছে দুটি। একটি শ্রীলংকায়, আরেকটি বাংলাদেশের রাতারগুল।
- সুন্দর বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে।
- আমাজনের মতো এখানকার গাছ বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে।
- এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তিতে বাংলাদেশ বন বিভাগ, বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে।
- এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটি জাম, আছে বট গাছও।
- এই বনে সাপের আবাস অনেক বেশি। এছাড়া রয়েছে বানর, গুঁইসাপ, সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজপাখি।

তথ্যসূত্র - সিলেট জেলার সরকারি ওয়েবসাইট।
৫১.
Who is the current mayor of London?
  1. Rajesh Agarwal
  2. Boris Johnson
  3. Sadiq Khan
  4. Ken Livingstone
সঠিক উত্তর:
Sadiq Khan
উত্তর
সঠিক উত্তর:
Sadiq Khan
ব্যাখ্যা
লন্ডনের বর্তমান মেয়র:
- লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান। (অক্টোবর, ২০২৪)
- তিনি পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান।
- তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
- ২০০৫ সালে তিনি দক্ষিণ লন্ডনের টুটিং এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
- তিনিই লন্ডনের প্রথম নেতা, যিনি টানা তিনবার এই পদে জয়ী হয়েছেন।
- লেবার পার্টির প্রার্থী সাদিক খান ২ লাখ ৭৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থী সোসান হলকে হারিয়েছেন।
- ২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান।
- এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি।
- ২০২৪ সালের নির্বাচনেও পুনরায় নির্বাচিত হয়েছেন সাদিক খান।

যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ার স্টারমার। (অক্টোবর, ২০২৪)
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও সাদিক খানের ওয়েবসাইট।
৫২.
Recently, Dhaka Central Jail has been shifted to ______.
  1. Keraniganj
  2. Tangi
  3. Utttara
  4. Gazipur
সঠিক উত্তর:
Keraniganj
উত্তর
সঠিক উত্তর:
Keraniganj
ব্যাখ্যা
ঢাকা কেন্দ্রীয় কারাগার:
- ২৯ জুলা্‌ ২০১৬ সালে রাতন ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি ও স্টাফ নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে স্থানান্তর হয়।
- ১০ এপ্রিল, ২০১৬ সালে কেরাণীগঞ্জে নতুন কারাগার উদ্বোধন করা হয়।
- কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মোট জমির পরিমান ১৯৪.৪১ একর।
- অনুমোদিত মোট জনবল: ৯৩৩ জন।
- বন্দীর মোট ধারণক্ষমতা: ৪৫৯০ জন।

তথ্যসূত্র - ঢাকা কেন্দ্রীয় কারাগার ওয়েবসাইট।
৫৩.
Who is the State Minister of Power Energy and Mineral Resources of Bangladesh?
  1. Nasrul-Hamid
  2. Md. Shahiriar Alam
  3. Miraz Azam
  4. Zahid Malek
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল, এবং প্রশ্নে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

মুহাম্মদ ফাওজুল কবির খান:
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
- মুহাম্মদ ফাওজুল কবির খান একজন সুপরিচিত অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও সাবেক সচিব।
- তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন।
- তিনি ১৬ আগস্ট, ২০২৪ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
- ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- তাঁর লেখা (সহলেখক বব পারা) বই ‘ফাইন্যান্সিং লার্জ প্রজেক্ট’ পিয়ারসন কর্তৃক প্রকাশিত ও চীনা ভাষায় অনূদিত হয়েছে। তাঁর দ্বিতীয় বই ‘উইন-হাউ পাবলিক এন্ট্রাপ্রেনিউরশিপ ক্যান ট্রান্সফর্ম দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড’ ফরাসি ও পর্তুগিজ ভাষায় অনূদিত হচ্ছে।
- তিনি দুস্থ প্রবীণদের বিনামূল্যে সেবাদানকারী প্রতিষ্ঠান শৈলান প্রবীণ নিবাসের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য।

তথ্যসূত্র - বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
৫৪.
Who is the Foreign Minister of India?
  1. Sushma Swaraj
  2. Arun Jaitley
  3. UmaBharati
  4. Nitin Gadkari
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল, এবং প্রশ্নে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

ডক্টর এস জয়শঙ্কর:
- ডক্টর এস জয়শঙ্কর ৩০ মে, ২০১৯ সাল থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি গুজরাট রাজ্য থেকে ভারতের সংসদের উচ্চকক্ষের (রাজ্যসভা) সদস্য।
- তিনি ২০১৫-১৮ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত (২০১৩-১৫), চীন (২০০৯-২০১৩) এবং চেক প্রজাতন্ত্র (২০০০-২০০৪) ছিলেন। তিনি সিঙ্গাপুরে হাইকমিশনার ছিলেন (২০০৭-২০০৯)।
- তিনি মে ২০১৮ থেকে টাটা সন্স প্রাইভেট লিমিটেডের গ্লোবাল কর্পোরেট অ্যাফেয়ার্স-এর প্রেসিডেন্টও ছিলেন।
- তিনি ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।
- তার লেখা প্রথম বই The India Way: Strategies for an Uncertain World, যা ২০২০ সালে এবং ২য় বই Why Bharat Matters, যা ২০২৪ সালে প্রকাশিত হয়।

তথ্যসূত্র - ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
৫৫.
Which country will host the World Cup Football tournament in 2018?
  1. Brazil
  2. Argentina
  3. Qatar
  4. Russia
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

ফুটবল বিশ্বকাপ ২০২২:
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৫৬.
The new UN Secretary General is _____
  1. Antonio Guterres
  2. Authony D'Costa
  3. Antonio Carbelli
  4. Anthony Hopkins
সঠিক উত্তর:
Antonio Guterres
উত্তর
সঠিক উত্তর:
Antonio Guterres
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (অক্টোবর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (অক্টোবর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৫৭.
According to Bangla Calendar today's date is.
  1. Magh 166
  2. Magh 17
  3. Poush 16
  4. Poush 17
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল, এবং প্রশ্নে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
৫৮.
Who is the current Chief Election Commissioner of Bangladesh?
  1. Kazi Rakibuddin Ahmed
  2. Md. Shamsul Huda
  3. Md. Abu Hafiz
  4. MA Sayeed
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল, এবং প্রশ্নে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত।
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- নির্বাচন কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। (অক্টোবর, ২০২৪)
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।
- নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচন সমূহ,
• রাষ্ট্রপতি নির্বাচন।
• জাতীয় সংসদ নির্বাচন।
• সিটি কর্পোরেশন নির্বাচন।
• জেলা পরিষদ নির্বাচন।
• উপজেলা পরিষদ নির্বাচন।
• পৌরসভা নির্বাচন।
• ইউনিয়ন পরিষদ নির্বাচন।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৫৯.
What is the maximum limit of tax free personal income for female tax payer in Bangladesh?
  1. Tk. 220000
  2. Tk. 250000
  3. Tk. 300000
  4. Tk. 400000
সঠিক উত্তর:
Tk. 400000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 400000
ব্যাখ্যা
করমুক্ত আয় সীমা:
- বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়সীমা ৪ লাখ।
- প্রতিবন্ধী করদাতার জন্য ৪ লাখ ৭৫ হাজার।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ।
- তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬০.
Who is the current Chief Justice of Bangladesh?
  1. Md. Muzammel Hossain
  2. Surendra Kumar Sinha
  3. Badrul Alam
  4. Anwarul Haque
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল, এবং প্রশ্নে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।

⇒ বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

⇒ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম।
- তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।

উল্লেখ্য,
- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (২৫তম)। (অক্টোবর, ২০২৪)
- সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।
- ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন।

তথ্যসূত্র - সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।