পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ১৩: টপিক: গতি ও ট্রেন বিষয়ক সমস্যা, নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা [Live Class – 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬০০ মিটার
  2. খ) ৭০০ মিটার
  3. গ) ৮০০ মিটার
  4. ঘ) ৯০০ মিটার
সঠিক উত্তর:
খ) ৭০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
এখানে, 
৭২ কি.মি. = ৭২০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৭২০০০ × ৬০)/৩৬০০ মি
= ১২০০ মি


প্রশ্নমতে, ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১২০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (১২০০ – ৫০০) মি. = ৭০০ মি
.
একটি ট্রেন ঘণ্টায় 45 কিলোমিটার বেগে এর দ্বিগুণ লম্বা একটি প্লাটফর্ম 2 মিনিটে অতিক্রম করে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত?
  1. ক) 500 মিটার
  2. খ) 1000 মিটার
  3. গ) 1200 মিটার
  4. ঘ) 1500 মিটার
সঠিক উত্তর:
খ) 1000 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 1000 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় 45 কিলোমিটার বেগে এর দ্বিগুণ লম্বা একটি প্লাটফর্ম 2 মিনিটে অতিক্রম করে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত?

সমাধান:
3600 সেকেন্ড অতিক্রম করে 45000 মি
1 সেকেন্ড অতিক্রম করে 45000/3600 মি
120 সেকেন্ড অতিক্রম করে (45000 × 120)/3600 মি
= 1500 মি

ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = x মিটার 
প্লাটফর্মের দৈর্ঘ্য = 2x মিটার 

প্রশ্নমতে,
2x + x = 1500
3x = 1500 
x = 1500/3 
x = 500 মিটার 

প্লাটফর্মের দৈর্ঘ্য = 2 × 500 = 1000 মিটার
.
ঘণ্টায় ৪৫ কিমি গতিতে একটি ট্রেন ১০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৬০ সেকেন্ডে অতিক্রম করে। একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ক) ৪২ সেকেন্ড
  2. খ) ৪৮ সেকেন্ড
  3. গ) ৫২ সেকেন্ড
  4. ঘ) ৫৮ সেকেন্ড
সঠিক উত্তর:
গ) ৫২ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫২ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪৫ কিমি গতিতে একটি ট্রেন ১০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৬০ সেকেন্ডে অতিক্রম করে। একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৪৫০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৪৫০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৪৫০০০ × ৬০)/৩৬০০ মি
= ৭৫০ মি

ট্রেনের দৈর্ঘ্য = ৭৫০ - ১০০ = ৬৫০ মি

৪৫০০০ মি অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
১মি অতিক্রম করে ৩৬০০/৪৫০০০ সেকেন্ডে
৬৫০ মি অতিক্রম করে (৩৬০০ × ৬৫০)/৪৫০০০ সেকেন্ডে
= ৫২ সেকেন্ডে
.
৪৮ কিমি/ঘণ্টা বেগে চলমান ট্রেনে বসে একজন লোক বৈদ্যুতিক খুঁটি গণনা করছে। দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব ১২০ মি হলে, সে ৫ ঘণ্টায় মোট কতটি খুঁটি গননা করেছে?
  1. ক) ২০০০ টি
  2. খ) ২২৫০ টি
  3. গ) ২৪০১ টি
  4. ঘ) ২০০১ টি
সঠিক উত্তর:
ঘ) ২০০১ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ কিমি/ঘণ্টা বেগে চলমান ট্রেনে বসে একজন লোক বৈদ্যুতিক খুঁটি গণনা করছে। দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব ১২০ মি হলে, সে ৫ ঘণ্টায় মোট কতটি খুঁটি গননা করেছে?

সমাধান:
ট্রেনটি ৫ ঘন্টায় মোট অতিক্রম করে = ৪৮ × ৫ কিমি
= ২৪০ কিমি
= ২৪০০০০ মি

তাহলে মোট খুঁটি গননা করেছে = (২৪০০০০/১২০) + ১ টি
= ২০০১ টি
.
ঘণ্টায় ৬০ কিমি গতিতে চলমান ১০০ মি লম্বা একটি ট্রেন ১৫০ মি লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?
  1. ক) ১০ সেকেন্ড
  2. খ) ১২ সেকেন্ড
  3. গ) ১৪ সেকেন্ড
  4. ঘ) ১৫ সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ১৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিমি গতিতে চলমান ১০০ মি লম্বা একটি ট্রেন ১৫০ মি লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?

সমাধান:
মোট দৈর্ঘ্য = ১০০ + ১৫০ = ২৫০ মি

৬০০০০ মি যায় ৩৬০০ সেকেন্ডে
১ মি যায় ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
২৫০ মি যায় (৩৬০০ × ২৫০)/৬০০০০ সেকেন্ডে
= ১৫ সেকেন্ড
.
৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?
  1. ক) ২৪ কি.মি./ঘণ্টা
  2. খ) ২৫ কি.মি./ঘণ্টা
  3. গ) ২৮ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৩০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ২৪ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?

সমাধান:
মোট দূরত্ব = ৩০০ + ৫০০ = ৮০০ কি.মি.
সময় = ১২০ সে.

প্রশ্নমতে,
⇒ বেগ = ৮০০/১২০ মি/সে 
⇒ বেগ = (৮০০ × ৩৬০০) / (১২০ × ১০০০) মি/সে 
⇒ বেগ = ২৪ কি.মি./ঘণ্টা
.
ঘণ্টায় ৬০ কিমি এবং ৯০ কিমি বেগে চলমান বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের দৈর্ঘ্য ১১০০ মিটার এং ৯০০ মিটার হলে, একটি অপরটিকে কত সময়ে অতিক্রমে করবে?
  1. ক) ৪২ সেকেন্ড
  2. খ) ৪৮ সেকেন্ড
  3. গ) ৫২ সেকেন্ড
  4. ঘ) ৫৬ সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ৪৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিমি এবং ৯০ কিমি বেগে চলমান বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের দৈর্ঘ্য ১১০০ মিটার এং ৯০০ মিটার হলে, একটি অপরটিকে কত সময়ে অতিক্রমে করবে?

সমাধান:
আপেক্ষিক গতি = ৬০ + ৯০ = ১৫০ কিমি/ঘণ্টা
= ১৫০ × (১০০০/৩৬০০) মি/সে
= ১২৫/৩ মি/সে

মোট দূরত্ব = ১১০০ + ৯০০ = ২০০০  মি

সময় লাগবে = ২০০০/(১২৫/৩) সে
= ২০০০ × (৩/১২৫) সে
= ৪৮ সে
.
১০০ মিটার এবং ১২০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন দুটি সমান্তরাল রেললাইনে একই দিকে যথাক্রমে ঘণ্টায় ৭২ কি.মি. ও ৫৪ কি.মি. গতিতে চলছে। দ্রুততর ট্রেনটি ধীর গতির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে? 
  1. ক) ৩৮ সেকেন্ড
  2. খ) ৪০ সেকেন্ড
  3. গ) ৪২ সেকেন্ড
  4. ঘ) ৪৪ সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ৪৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার এবং ১২০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন দুটি সমান্তরাল রেললাইনে একই দিকে যথাক্রমে ঘণ্টায় ৭২ কি.মি. ও ৫৪ কি.মি. গতিতে চলছে। দ্রুততর ট্রেনটি ধীর গতির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে? 

সমাধান: 
ট্রেন দুটির আপেক্ষিক গতি
= (৭২ - ৫৪)কি.মি/ঘণ্টা 
= ১৮ কি.মি/ঘণ্টা 
= ১৮ × (১০০০/৩৬০০) মিটার/ সেকেন্ড
= ৫ মিটার/ সেকেন্ড

দ্রুততর ট্রেনটি ধীর গতির ট্রেনকে অতিক্রম করতে সময় লাগবে,
= (১০০ + ১২০)/৫
= ২২০/৫
= ৪৪ সেকেন্ড
.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ক) ৫০ মিটার
  2. খ) ২০০ মিটার
  3. গ) ২৫০ মিটার
  4. ঘ) ৪৫০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৪৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
প্লাটফর্মটি অতিক্রমের সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যে + প্লাটফর্মের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করে।
মোট দূরত্ব = (২০০ + ২৫০) মিটার 
                 = ৪৫০ মিটার 
১০.
250 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 20 সেকেন্ডে একটি সিগনাল পোস্ট এবং 50 সেকেন্ড একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজের দৈর্ঘ্য কত?
  1. ক) 375 মিটার
  2. খ) 350 মিটার
  3. গ) 360 মিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 375 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 375 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 250 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 20 সেকেন্ডে একটি সিগনাল পোস্ট এবং 50 সেকেন্ড একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
ব্রিজের দৈর্ঘ্য = x মি

প্রশ্নমতে,
250/20 = (250 + x)/50
⇒ 12500 = 5000 + 20x
⇒ 20x = 7500
⇒ x = 375
১১.
যদি স্থির পানিতে নৌকার বেগ x/2 কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ y/2 কি.মি./ঘণ্টা হলে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত কি.মি./ঘণ্টা?
  1. ক) 2(x - y) কি.মি./ঘণ্টা
  2. খ) 2(x + y) কি.মি./ঘণ্টা
  3. গ) (x + y)/2 কি.মি./ঘণ্টা
  4. ঘ) (x - y)/2 কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) (x - y)/2 কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x - y)/2 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি স্থির পানিতে নৌকার বেগ x/2 কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ y/2 কি.মি./ঘণ্টা হলে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত কি.মি./ঘণ্টা?

সমাধান:

আমরা জানি,
স্রোতের নৌকার প্রতিকূলে বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
= (x/2 - y/2) কি.মি./ঘণ্টা
= (x - y)/2 কি.মি./ঘণ্টা
১২.
স্রোতের প্রতিকূলে কোন ব্যক্তি ২০ মিনিটে ২ কিমি ও স্রোতের অনুকূলে ১২ মিনিটে ২ কিমি পথ অতিক্রম করে, স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ক) ২ কিমি/ঘণ্টা
  2. খ) ৬ কিমি/ঘণ্টা
  3. গ) ৮ কিমি/ঘণ্টা
  4. ঘ) ১০ কিমি/ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৮ কিমি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে কোন ব্যক্তি ২০ মিনিটে ২ কিমি ও স্রোতের অনুকূলে ১২ মিনিটে ২ কিমি পথ অতিক্রম করে, স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
স্রোতের প্রতিকূলে বেগ = (২ × ৬০)/২০ = ৬ কিমি/ঘণ্টা
স্রোতের অনুকূলে বেগ = (২ × ৬০)/১২ = ১০ কিমি/ঘণ্টা

নৌকার বেগ + স্রোতের বেগ = ১০ কিমি/ঘণ্টা
নৌকার বেগ - স্রোতের বেগ = ৬ কিমি/ঘণ্টা

যোগ করে পাই,
২ × নৌকার বেগ = ১৬ কিমি/ঘণ্টা
⇒ নৌকার বেগ = ৮ কিমি/ঘণ্টা
১৩.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ১৬ ঘণ্টায় একটি স্থানে গিয়ে আবার ফিরে আসলে নদী পথের মোট দৈর্ঘ্য কত?
  1. ক) ৩০ কি.মি.
  2. খ) ৬০ কি.মি.
  3. গ) ৮০ কি.মি.
  4. ঘ) ১২০ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ১২০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ১৬ ঘণ্টায় একটি স্থানে গিয়ে আবার ফিরে আসলে নদী পথের মোট দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
নদী পথের মোট দৈর্ঘ্য = 2x কিমি

তাহলে, স্রোতের অনুকূলে যাবে = x কিমি
এবং স্রোতের প্রতিকূলে যাবে = x কিমি

এখন,
স্রোতের অনুকূলে বেগ = 10 + 5 = 15 কিমি/ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = 10 - 5 = 5 কিমি/ঘণ্টা
 
প্রশ্নমতে,
x/15 + x/5 = 16
⇒ 4x/15 = 16
⇒ 4x = 240
⇒ x = 60

নদী পথের মোট দৈর্ঘ্য = 2 × 60 = 120 কি.মি.
১৪.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টায় ২ কিমি যায় এবং স্রোতের অনুকূলে ১০ মিনিটে ১ কিমি যায়। তাহলে স্থির পানিতে ৮ কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ক) ২ ঘণ্টা
  2. খ) ৩ ঘণ্টা
  3. গ) ৪ ঘণ্টা
  4. ঘ) ১ ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টায় ২ কিমি যায় এবং স্রোতের অনুকূলে ১০ মিনিটে ১ কিমি যায়। তাহলে স্থির পানিতে ৮ কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে বেগ = (১ × ৬০)/১০ = ৬ কিমি/ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ =  ২ কিমি/ঘণ্টা

নৌকার বেগ + স্রোতের বেগ = ৬ কিমি/ঘণ্টা
নৌকার বেগ - স্রোতের বেগ = ২ কিমি/ঘণ্টা

বিয়োগ করে পাই,
২ × স্রোতের বেগ = ৪ কিমি/ঘণ্টা
⇒ স্রোতের বেগ = ২ কিমি/ঘণ্টা

তাহলে, স্থির পানিতে নৌকার বেগ = ৬ - ২ = ৪ কিমি/ঘণ্টা

সুতরাং, স্থির পানিতে সময় লাগবে = ৮/৪ = ২ ঘণ্টা
১৫.
নৌকা এবং স্রোতের বেগের অনুপাত যথাক্রমে ২ : ১ । স্রোতের অনুকূলে যে পথ যেতে ৮ ঘণ্টা লাগে, সে পথ ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ৮ ঘণ্টা
  2. খ) ২৪ ঘণ্টা
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ২৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা এবং স্রোতের বেগের অনুপাত যথাক্রমে ২ : ১ । স্রোতের অনুকূলে যে পথ যেতে ৮ ঘণ্টা লাগে, সে পথ ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
মনে করি,
নৌকা এবং স্রোতের বেগের অনুপাত যথাক্রমে ২ক কিমি/ঘণ্টা এবং ক কিমি/ঘণ্টা

নৌকার বেগ + স্রোতের বেগ = (২ক + ক) = ৩ক কিমি/ঘণ্টা
নৌকার বেগ - স্রোতের বেগ = (২ক - ক) = ক কিমি/ঘণ্টা

১ ঘণ্টায় যায় ৩ক কিমি
৮ ঘণ্টায় যায় (৩ক × ৮) কিমি
= ২৪ক কিমি

তাহলে, দূরত্ব = ২৪ক কিমি

সুতরাং ফিরে আসতে সময় লাগবে = ২৪ক/ক = ২৪ ঘণ্টা
১৬.
এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৩৬ কিমি এবং স্রোতের প্রতিকূলে ২৪ কিমি যায়। যদি উভয়ক্ষেত্রে তার ৬ ঘণ্টা করে সময় লাগে, স্রোতের বেগ কত?
  1. ক) ১ কিমি/ঘণ্টা
  2. খ) ২ কিমি/ঘণ্টা
  3. গ) ৪ কিমি/ঘণ্টা
  4. ঘ) ৬ কিমি/ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ১ কিমি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৩৬ কিমি এবং স্রোতের প্রতিকূলে ২৪ কিমি যায়। যদি উভয়ক্ষেত্রে তার ৬ ঘণ্টা করে সময় লাগে, স্রোতের বেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে বেগ = ৩৬/৬ = ৬ কিমি/ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ২৪/৬ = ৪ কিমি/ঘণ্টা

নৌকার বেগ + স্রোতের বেগ = ৬ কিমি/ঘণ্টা
নৌকার বেগ - স্রোতের বেগ = ৪ কিমি/ঘণ্টা

বিয়োগ করে পাই,
২ × স্রোতের বেগ = ২ কিমি/ঘণ্টা
⇒ স্রোতের বেগ = ১ কিমি/ঘণ্টা