পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিক - ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। ------------- নির্দেশিকা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 10” এর জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
‘শ্বেত বর্ণ পদ্ম’ কে এককথায় কী বলা হয়?
  1. মহাশ্বেতা
  2. পুণ্ডরীক
  3. ধুরন্ধর
  4. অবিমৃশ্যকারী
সঠিক উত্তর:
পুণ্ডরীক
উত্তর
সঠিক উত্তর:
পুণ্ডরীক
ব্যাখ্যা
প্রশ্ন: ‘শ্বেত বর্ণ পদ্ম’ কে এককথায় কী বলা হয়?

সমাধান:
• ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এককথায় প্রকাশ - মহাশ্বেতা।
- 'অতি কর্মনিপুণ ব্যক্তি' এর এককথায় প্রকাশ - ধুরন্ধর।
- 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী।
.
'Good One deserves another turn' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?
  1. d
  2. e
  3. a
  4. s
সঠিক উত্তর:
e
উত্তর
সঠিক উত্তর:
e
ব্যাখ্যা
প্রশ্ন: 'Good One deserves another turn' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?

সমাধান:
প্রদত্ত বাক্যটিকে সাজালে দাঁড়ায়: 'One good turn deserves another'.
One good turn deserves another এর বাংলারূপ: 'সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য'।

সুতরাং, প্রথম শব্দটি 'One' যার শেষ বর্ণটি e।
.
যদি SEVEN = 65 হয় তাহলে, EIGHT =?
  1. 46
  2. 49
  3. 55
  4. 58
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SEVEN = 65 হয় তাহলে, EIGHT =?

সমাধান:


∴ S + E + V + E + N
= 19 + 5 + 22 + 5 + 14
= 65

∴ E + I + G + H + T
= 5 + 9 + 7 + 8 + 20 
= 49
.
আপনার বন্ধু যদি ক্লাসে নিয়মিত না আসে, তবে আপনি কী করবেন?
  1. বন্ধুর সঙ্গে রাগ করবেন।
  2. বিষয়টি উপেক্ষা করবেন।
  3. বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
  4. বন্ধুর বাবা-মায়ের কাছে বিচার দিবেন।
সঠিক উত্তর:
বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
উত্তর
সঠিক উত্তর:
বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বন্ধু যদি ক্লাসে নিয়মিত না আসে, তবে আপনি কী করবেন?

সমাধান:
ক্লাসে নিয়মিত থাকা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বন্ধু ক্লাসে অনিয়মিত হয়, তবে তাকে রাগ না করে নম্রভাবে ক্লাসে উপস্থিত থাকার গুরুত্ব বোঝানো উচিত। বন্ধুর প্রতি সহানুভূতিশীল মনোভাব এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলে, সে হয়তো নিজের ভুল বুঝতে পারবে এবং নিয়মিত হতে অনুপ্রাণিত হবে।

অতএব সঠিক উত্তর: বন্ধুকে ক্লাসে আসার গুরুত্ব বুঝিয়ে বলবেন।
.
আবার আসিব ফিরে : জীবনানন্দ দাশ :: প্রতিদান : ?
  1. সুকুমার রায়
  2. আল মাহমুদ
  3. জসীমউদ্দীন
  4. অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
ব্যাখ্যা
প্রশ্ন: "আবার আসিব ফিরে" : জীবনানন্দ দাশ :: "প্রতিদান" : ?

সমাধান:
কবি জসীমউদ্দীন রচিত কবিতা 'প্রতিদান'।

জীবনানন্দ দাশ রচিত কবিতা 'আবার আসিব ফিরে'।
.
নিচের কোনটি ভিন্ন ধরনের?
  1. রজনী
  2. ক্ষুধিত পাষাণ
  3. কঙ্কাল
  4. মণিহারা
সঠিক উত্তর:
রজনী
উত্তর
সঠিক উত্তর:
রজনী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন ধরনের?

সমাধান
• রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- কঙ্কাল,
- মণিহারা

• বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়  রচিত উপন্যাস: রজনী।
.
Arrange the following in meaningful sequence:
1. Community 2. Member 3. Family 4. Country 5. Locality
  1. 1, 3, 2, 5, 4
  2. 2, 3, 1, 5, 4
  3. 3, 1, 2, 5, 4
  4. 4, 5, 1, 3, 2
সঠিক উত্তর:
2, 3, 1, 5, 4
উত্তর
সঠিক উত্তর:
2, 3, 1, 5, 4
ব্যাখ্যা
প্রশ্ন: Arrange the following in meaningful sequence:
1. Community 2. Member 3. Family 4. Country 5. Locality

সমাধান:
Member ⇒ Family ⇒ Community ⇒ Locality ⇒ Country
2 ⇒ 3 ⇒ 1 ⇒ 5 ⇒ 4

[লজিক:
• Member is an individual person, so member is the smallest unit of the given order.
• Members lead to formation of family, family leads to formation of community.
• Community leads to formation of locality, locality leads to formation of country.
• Member < Family < Community < Locality < Country.
So, 2, 3, 1, 5, 4 is the correct meaningful order]
.
A এবং B এর উচ্চতা সমান। C হলো A এর থেকে খাটো। D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?
  1. C
  2. A
  3. D
  4. E
সঠিক উত্তর:
E
উত্তর
সঠিক উত্তর:
E
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B এর উচ্চতা সমান। C হলো A এর থেকে খাটো। D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?

সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,
1. A এবং B এর উচ্চতা সমান: A = B
2. C হলো A এর থেকে খাটো: A > C
3. D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা: E > D > B

1, 2 এবং 3 একত্রিত করলে আমরা পাই,
E > D > (A = B) > C

অতএব, E হলো সবথেকে লম্বা।
.
SUNDAY, MONDAY, WEDNESDAY, SATURDAY, WEDNESDAY, MONDAY Which day comes next?
  1. SATURDAY
  2. SUNDAY
  3. MONDAY
  4. WEDNESDAY
সঠিক উত্তর:
SUNDAY
উত্তর
সঠিক উত্তর:
SUNDAY
ব্যাখ্যা
Question: SUNDAY, MONDAY, WEDNESDAY, SATURDAY, WEDNESDAY, MONDAY
Which day comes next?

Solution:
SUNDAY
SUNDAY + 1 = MONDAY
MONDAY + 2 = WEDNESDAY
WEDNESDAY + 3 = SATURDAY
SATURDAY + 4 = WEDNESDAY
WEDNESDAY + 5 = MONDAY
MONDAY + 6 = SUNDAY
১০.
যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
16 B 4 C 2 A 10 D 5 =?
  1. 25
  2. 30
  3. 34
  4. 37
সঠিক উত্তর:
37
উত্তর
সঠিক উত্তর:
37
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
16 B 4 C 2 A 10 D 5 =?

সমাধান:
16 B 4 C 2 A 10 D 5
= 16 × 4 ÷ 2 + 10 - 5
= 16 × 2 + 10 - 5
= 32 + 10 - 5
= 42 - 5
= 37
১১.
GLOBE এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?
  1. Circle
  2. Map
  3. Planet
  4. Earth
সঠিক উত্তর:
Earth
উত্তর
সঠিক উত্তর:
Earth
ব্যাখ্যা
প্রশ্ন: GLOBE এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?

সমাধান:
GLOBE মানে হলো একটি পৃথিবীর মডেল বা প্রতীক।

Map - মানচিত্র
Earth - পৃথিবী
Planet - গ্রহ
Circle - বৃত্ত

∴ GLOBE এর সাথে সর্বদা সম্পর্কিত Earth।
১২.
"Knowledge" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?
  1. Led
  2. Know
  3. Wing
  4. Edge
সঠিক উত্তর:
Wing
উত্তর
সঠিক উত্তর:
Wing
ব্যাখ্যা
প্রশ্ন: "Knowledge" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?

সমাধান:
"Wing" শব্দটি তৈরি করা সম্ভব নয়।

"Wing" শব্দটির i বর্ণটি "Knowledge" শব্দটিতে নেই। এজন্য "Wing" শব্দটি তৈরি করা যাবে না।
১৩.
কোনটি ভিন্নধর্মী শব্দ?
  1. হুতাশন
  2. কৃশানু
  3. দ্রুমারি
  4. পাবক
সঠিক উত্তর:
দ্রুমারি
উত্তর
সঠিক উত্তর:
দ্রুমারি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভিন্নধর্মী শব্দ?

সমাধান:
দ্রুমারি হলো হাতির সমার্থক শব্দ। এদিক থেকে এটি ভিন্ন।
•'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

পাবক, সর্বভুক ও বায়ুসখা হলো আগুনের সমার্থক শব্দ।
• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, বায়ুসখা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে প্রথমে আসবে?
  1. Game
  2. Gate
  3. Garden
  4. Gain
সঠিক উত্তর:
Gain
উত্তর
সঠিক উত্তর:
Gain
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে প্রথমে আসবে?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Gain, Game, Garden সর্বশেষে Gate।

Gain (লাভ করা)
Game (খেলা)
Garden (উদ্যান)
Gate (প্রবেশদ্বার)।
১৫.
আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ে আপনার কী হয়?
  1. ভাগ্নী
  2. ফুফু
  3. মামী
  4. খালা
সঠিক উত্তর:
ভাগ্নী
উত্তর
সঠিক উত্তর:
ভাগ্নী
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার বোন আপনার ফুফু হয়।
ফুফুর বাবা আপনার দাদা হয়।
দাদার একমাত্র ছেলে আপনার বাবা হয়।
বাবার মেয়ে আপনার বোন হয়।
বোনের মেয়ে আপনার ভাগ্নী হয়।
১৬.
সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play very well, সাংকেতিক কোড 562 মানে যদি হয় Well done today এবং সাংকেতিক কোড 594 মানে যদি হয় Play and today তাহলে done শব্দটির সাংকেতিক কোড কী?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play very well, সাংকেতিক কোড 562 মানে যদি হয় Well done today এবং সাংকেতিক কোড 594 মানে যদি হয় Play and today তাহলে done শব্দটির সাংকেতিক কোড কী?

সমাধান:
234 ⇒ play very well
562 ⇒ well done today
বামপাশে 2 কমন এবং ডান পাশে well কমন

594 ⇒ play and today
562 ⇒ well done today
বামপাশে 5 কমন এবং ডান পাশে today কমন

234 ⇒ play very well
594 ⇒ play and today
বামপাশে 4 কমন এবং ডান পাশে play কমন

562 ⇒ Well done today এ 5 = today, 2 = well এবং বাকি 6 = done
∴ done শব্দটির সাংকেতিক কোড 6.
১৭.
He died _____ a car crash.
  1. by
  2. in
  3. at
  4. from
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
প্রশ্ন: He died _____ a car crash.

সমাধান:
• Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে।
Many people die in an accident.
He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে।
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

Sources: Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
১৮.
গ, জ, ড, দ, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: গ, জ, ড, দ, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?

সমাধান:
, ঘ, ঙ, চ, ছ, , ঝ, ঞ, ট, ঠ, , ঢ, ণ, ত, থ, , ধ, ন, প, ফ,
১৯.
The seven consonant from the beginning of this sentence is the letter-
  1. v
  2. c
  3. n
  4. s
সঠিক উত্তর:
n
উত্তর
সঠিক উত্তর:
n
ব্যাখ্যা
প্রশ্ন: The seven consonant from the beginning of this sentence is the letter-

সমাধান:
Consonants from the beginning of the sentence are t, h, s, v, n, c, n.
So “n” is the seventh consonant.
২০.
ব্যাকটেরিয়া : কলেরা :: ভাইরাস : ?
  1. ডিপথেরিয়া
  2. ইনফ্লুয়েঞ্জা
  3. টিটেনাস
  4. কুষ্ঠ
সঠিক উত্তর:
ইনফ্লুয়েঞ্জা
উত্তর
সঠিক উত্তর:
ইনফ্লুয়েঞ্জা
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাকটেরিয়া : কলেরা :: ভাইরাস : ?

সমাধান:
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

• ব্যাকটেরিয়াজনিত রোগ:

- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।