পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
নিচের কোনটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য?
  1. দলীয় সংগঠনবিহীন
  2. দলীয় কর্মসূচিবিহীন
  3. বেসরকারি সংগঠন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
- চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা তাদের স্বার্থগত ইস্যুগুলোতে একই রকম মনোভাব পোষণ করে।
- এই গোষ্ঠী নানাবিধ চাপ প্রয়োগ ও কৌশল অবলম্বনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া আদায় করে। 

চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য:
• দলীয় সংগঠনবিহীন,
• দলীয় কর্মসূচিবিহীন,
• নির্বাচনে প্রার্থী না দেওয়া,
• সরকারি নীতিকে প্রভাবিত করা,
• সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয়,
• সমজাতীয় মনোভাব,
• বেসরকারি সংগঠন।

উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বিধবা বিবাহ প্রবর্তন ও বৈধকরণ করেন -
  1. নবাব আব্দুল লতিফ
  2. হাজী মুহম্মদ মুহসীন
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 
- কোলকাতায় সংস্কৃতি কলেজে অধ্যয়নকালে তার অগাধ পান্ডিত্য ও মেধার স্বীকৃতি স্বরুপ শিক্ষক মন্ডলী তাঁকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাগরের অমরকীর্তি হিন্দু বিধবা বিবাহ প্রচলন।
- ১৮২৯ সালে প্রণীত সতীদাহ প্রথা উচ্ছেদ আইনের ফলে হিন্দু বিধবারা সহমরণ থেকে মুক্তি পেলেও বিধবা বিবাহের রীতি না থাকায় বিধবারা মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।
- ১৮৫৫ সালের ৪ঠা অক্টোবর তিনি হিন্দু সমাজের বিভিন্ন স্তরের ৯৮৭ জনের স্বাক্ষরিত একখানা স্মারকলিপি ভারত সরকারের নিকট পেশ করেন। 
- লর্ড ডার্লহৌসীর সহায়তায় ১৮৫৬ সালের ২৬শে জুলাই বিধবা বিবাহ আইন পাস হলেও তা বাস্তবায়ন সহজ হয়নি।
- ১৮৭০ সালের ১১ই আগষ্ট নিজ পুত্র নারায়নচন্দ্র বন্দোপাধ্যায়ের বিয়ের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন।

উল্লেখ্য,
- বহুবিবাহ এবং বাল্য বিবাহ রোধেও তিনি প্রয়াস চালান।

উৎস: সমাজকল্যাণ ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে?
  1. দ্বিতীয় ভাগে
  2. তৃতীয় ভাগে
  3. পঞ্চম ভাগে
  4. সপ্তম ভাগে
ব্যাখ্যা
• সংবিধান:
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সন্নিবেশিত হয়েছে নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদে।
- সংবিধানে মোট ভাগ - ১১ টি।

সংবিধানের বিভিন্ন ভাগের আলোচনার বিষয়াদি:
- দ্বিতীয় ভাগের আলোচনার বিষয়াদি - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
- তৃতীয় ভাগের আলোচনার বিষয়াদি - মৌলিক অধিকার।
- পঞ্চম ভাগের আলোচনার বিষয়াদি - আইনসভা।
- সপ্তম ভাগের আলোচনার বিষয়াদি - নির্বাচন।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
.
নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?
  1. Google
  2. Opera
  3. Mozilla Firefox
  4. Internet Explorer
ব্যাখ্যা
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোয়ার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

Google একটি সার্চ ইঞ্জিন। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং WWW Foundation.
.
কয়েকটি শহরের মাঝে নেটওয়ার্কিং করা হয় কোনটির মাধ্যমে?
  1. LAN
  2. MAN
  3. WAN
  4. PAN
ব্যাখ্যা
• কম্পিউটার নেটওয়ার্ক:
- বিভিন্ন দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটার যখন আন্তঃসংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং প্রক্রিয়াকরণ করতে পারে তখন সম্পূর্ণ সিস্টেমকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। 
- নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে তিনভাগে ভাগ করা হয়। যথা - 

১. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে যুক্ত করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। 
- একটি রুম, একটি বিল্ডিং, কয়েকটি রুম বা কয়েকটি বিল্ডিংয়ের কম্পিউটারের কাজের সমন্বয় সাধনের জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
- এধরনের নেটওয়ার্কে ল্যানের উপযোগী বিশেষ ডিভাইস যেমন- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহৃত হয়।

২. মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (MAN)
-লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গড়ে উঠে। এর মাধ্যমে একটি শহর বা কয়েকটি শহরের মাঝে নেটওয়ার্কিং করা হয়।

৩. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) 
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধাগুলো হলো ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. নীশিথীনি
  2. শরস্বতী
  3. পীপিলীকা
  4. অভ্যুত্থান
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে,
- শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।

- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।
- 'শরস্বতী' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
- 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
.
বাহুল্য দোষে দুষ্ট কোন বাক্যটি?
  1. সকল মাছগুলোর দাম কত?
  2. আমি বড় অপমানিত হইয়াছি।
  3. সকল আলেম আজ উপস্থিত।
  4. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
ব্যাখ্যা
"সকল মাছগুলোর দাম কত? "- বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে। 

• বাহুল্য দোষ:
প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
• যেমন- সকল মাছগুলোর দাম কত?।
বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
বাক্যটি হবে "সকল মাছের দাম কত? " অথবা "মাছগুলোর দাম কত?"

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে কোন কোন চাকা?
  1. A, B, D, F
  2. A, E, C, B
  3. E, C
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে কোন কোন চাকা?

সমাধান:
দুটি চাকা ক্রস বেল্ট দ্বারা যুক্ত থাকলে পরস্পরের বিপরীত দিকে ঘুরে।
আর দুটি চাকা সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত থাকলে উভয় চাকা একই দিকে ঘুরে।

যেহেতু তারটি ঘড়ির কাঁটার বিপরীতে যায় সেহেতু A, F, D, B ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। কারণ, সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত আছে।

অন্যদিকে E, C ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। কারণ, তারা ক্রস বেল্ট দ্বারা যুক্ত আছে।
.
'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ডুব মারা
  2. তালকানা
  3. অক্কা পাওয়া
  4. ভরাডুবি
ব্যাখ্যা
- 'পটল তোলা' বাগধারার অর্থ মারা যাওয়া। এর সমার্থক বাগধারাটি হচ্ছে অক্কা পাওয়া (মারা যাওয়া)।

- 'ডুব মারা' বাগধারার অর্থ পালিয়ে যাওয়া।
- 'ভরাডুবি' বাগধারার অর্থ সর্বনাশ।
- 'তালকানা' বাগধারার অর্থ কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১০.
'ঐচ্ছিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. পারত্রিক
  2. আবশ্যিক
  3. অনিচ্ছুক
  4. অনিচ্ছাকৃত
ব্যাখ্যা
• 'ঐচ্ছিক' শব্দের বিপরীত শব্দ 'আবশ্যিক'। 

• অন্যদিকে: 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ- পারত্রিক।
- 'ইচ্ছুক' শব্দের বিপরীত শব্দ- অনিচ্ছুক।
- 'ইচ্ছাকৃত' শব্দের বিপরীত শব্দ- অনিচ্ছাকৃত। 

• কিছু গুরুত্বপূর্ণ  বিপরীত শব্দ: 
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত',  
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত, 
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক, 
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর,  
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান, 
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত, 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত,   
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- দুর্লভ।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১১.
নিচের কোন বিরাম-চিহ্নের ক্ষেত্রে বিরতির প্রয়োজন নেই?
  1. প্রশ্নবোধক চিহ্ন
  2. বিস্ময় চিহ্ন
  3. ইলেক বা লোপ চিহ্ন
  4. কোলন চিহ্ন
ব্যাখ্যা
বিরাম চিহ্ন:
 মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
ভারটি তোলতে কত বল প্রয়োগ করতে হবে?
  1. 16 pounds
  2. 24 pounds
  3. 17 pounds
  4. 21 pounds
ব্যাখ্যা
প্রশ্ন: ভারটি তোলতে কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
(30 pounds) × (12 feet) = (x pounds) × (15 feet)
⇒ x = (30 × 12)/15
⇒ x = 24 pounds
১৩.
'সুন্দর ফুল'- এখানে 'সুন্দর' কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অনন্বয়ী অব্যয়
  4. ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
• বিশেষণ পদ:
যেসব শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুন, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। 
যেমন:
- সুন্দর ফুল। 
- সাদা বাড়ি।
- সুন্দর বাগান।
- চটপটে ছেলে।

[এখানে সাদা, সুন্দর ও চটপটে বিশেষণ পদ।]

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১৪.
William Congreve's 'The Double-Dealer' is a -
  1. Poem
  2. Story
  3. Play
  4. Novel
ব্যাখ্যা
William Congreve's "The Double-Dealer" is a - Play.
- নাটকটি Maskwell নামে একজন ব্যক্তির পরিকল্পনার উপর ভিত্তি করে রচিত। যিনি অন্য পুরুষের বউকে বিয়ে করে সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার চেষ্টা করেন যার উপর আসলে তার কোনো অধিকার নেই।
- It was produced in 1693.

William Congreve (1670-1729) ইংরেজ নাট্যকার ছিলেন।
⇒ He shaped the English comedy of manners through his brilliant comic dialogue, his satirical portrayal of the war of the sexes, and his ironic scrutiny of the affectations of his age.

Major plays:
- The Old Bachelour (1693),
- The Double-Dealer (1693),
- Love for Love (1695),
- The Way of the World (1700).

Source: britannica.com ‍and enotes.com
১৫.
Which of the following writings is written by John Dryden?
  1. The Dunciad
  2. Absalom and Achitophel
  3. A Tale of a Tub
  4. Joseph Andrews
ব্যাখ্যা
∗ Absalom and Achitophel is written by John Dryden.
- ১৬৮১ সালে প্রকাশিত ইংরেজ কবি John Dryden এর verse satire.
- It is written in heroic couplets.

John Dryden (1631–1700) ইংরেজ কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
⇒ ১৬৬৮ সালে Poet laureate, Sir William Davenant, মারা গেলে, Dryden তার জায়গায় নিযুক্ত হন এবং দুই বছর পরে Royal historiographer হিসেবে নিযুক্ত হন।

Other Options:
• The Dunciad - Alexander Pope রচিত কবিতা।
• A Tale of a Tub - Jonathan Swift এর prose satire.
• Joseph Andrews - Henry Fielding রচিত উপন্যাস।
১৬.
"I met a traveller from an antique land,
Who said—“Two vast and trunkless legs of stone
Stand in the desert. . . " these are the famous lines from -
  1. The Vanity of Human Wishes
  2. Elegy Written in a Country Churchyard
  3. Ozymandias
  4. The Rime of the Ancient Mariner
ব্যাখ্যা
"I met a traveller from an antique land,
Who said—“Two vast and trunkless legs of stone
Stand in the desert. . . " these are the famous lines from - Ozymandias.

“Ozymandias” is a sonnet written by the English Romantic poet Percy Bysshe Shelley.
- "Ozymandias" নামটি প্রাচীন মিশরীয় ফারাও রামসেস II এর একটি বিকল্প নাম।
- Shelley কবিতাটি ১৮১৭ সালে লিখেছেন।
- কবিতাটিতে ফারাও রামসেস II এর মূর্তির ধ্বংসাবশেষ সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

Percy Bysshe Shelley (1792-1822) একজন English Romantic poet ছিলেন।
⇒ তিনি ১৯ শতকের সবচেয়ে সম্মানিত এবং প্রভাবশালী কবিদের একজন।

Other options:
• Elegy Written in a Country Churchyard -Thomas Gray রচিত কবিতা।
• The Vanity of Human Wishes - Samuel Johnson রচিত কবিতা।
• The Rime of the Ancient Mariner - Samuel Taylor Coleridge এর দীর্ঘতম কবিতা।

Source: Britannica.com, Poetryfoundation.org and litcharts.com.
১৭.
Which of the following author is famous for his sense of beauty?
  1. John Milton
  2. John Dryden
  3. Jonathan Swift
  4. John Keats
ব্যাখ্যা
∗ John Keats is famous for his sense of beauty.
- তিনি একজন Romantic poet হওয়ার পাশাপাশি তাকে “Poet of beauty" বলা হয়।
- Vivid imagery এবং Sensuous appeal প্রয়োগের মাধ্যমে তিনি কবিতায় পরিপূর্ণতা আনতেন।

Notable works:
Poems:
• Isabella (1818),
• Lamia (1819),
• The Eve of St. Agnes (1819),
• To Psyche (1819),
• To a Nightingale (1819),
• On Melancholy (1819),
• To Autumn (1820).

Source: Britannica.com
১৮.
Charles Lamb belongs to -
  1. Victorian era
  2. Romantic era
  3. Neoclassical era
  4. Modern era
ব্যাখ্যা
∗ Charles Lamb belongs to - Romantic era.
তিনি English Romantic period এর একজন ইংরেজ কবি, কথাসাহিত্যিক এবং সাহিত্য সমালোচক ছিলেন।
⇒ ১৭৯৬ সালে তার বোন, Mary Ann Lamb মানসিকভাবে বিকারগ্রস্থ থাকার কারনে তাদের মাকে হত্যা করেছিল।

• Victorian era এর কিছু লেখক হলেন:
- Alfred, Lord Tennyson,
- Robert Browning,
- Charlotte Brontë,
- Matthew Arnold.

• Neoclassical era এর কিছু লেখক হলেন:
- John Dryden,
- Samuel Butler,
- William Congreve.
 
• Modern era এর কিছু লেখক হলেন:
- George Bernard Shaw,
- Joseph Conrad, 
- Edward Morgan Forster.

 Source: Britannica.com