পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন
সিলেবাস
শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'বঙ্গবন্ধুর সাথে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা' গ্রন্থটি কার রচনা?
  1. ক) শামসুজ্জামান খান
  2. খ) শহীদ কাদরী
  3. গ) সিরাজুল ইসলাম চৌধুরী
  4. ঘ) শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
• 'বঙ্গবন্ধুর সাথে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা' গ্রন্থটি  শামসুজ্জামান খান রচিত একটি কাব্যগ্রন্থ। 
 - এটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

• শামসুজ্জামান খান রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলী হচ্ছে -
- নানা প্রসঙ্গ 
- গণসঙ্গতি 
- মাটি থেকে মহীরুহ
- ফকলোরচর্চা 
 
• রম্যরচনা সমূহ -
- ঢাকাই রঙ্গরসিকতা
- গ্রামবাংলার রঙ্গরসিকতা
- গ্রামবাংলার রঙ্গ

• শিশু সাহিত্য -
দুনিয়া মাতানো বিশ্বকাপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শহীদুল্লাহ কায়সার কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
  1. ক) ১৯৬০
  2. খ) ১৯৬২
  3. গ) ১৯৬৩
  4. ঘ) ১৯৬৪
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ১৯৬৯
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে,
শহীদুল্লাহ কায়সার ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তাঁর সারেং বৌ উপন্যাসের জন্য।
- তিনি একই উপন্যাসের জন্য ১৯৬২ সালেই আদমজি পুরস্কার ও লাভ করেন। 

কিন্তু, 
বাংলা একাডেমি ওয়েবসাইট অনুসারে, 
১৯৬৯ সালে উপন্যাসে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন জনাব শহীদুল্লাহ কায়সার
১৯৬২ সালে উপন্যাসে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন জনাব আবুল ফজল।
[লিংক]
.
নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত অনুবাদ কাব্য?
  1. ক) বেলা শেষের গান
  2. খ) সবিতা
  3. গ) তীর্থরেণু
  4. ঘ) কুহ ও কেকা
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত অনুবাদ কাব্য হচ্ছে তীর্থরেণু।

তাঁর রচিত আরো একটি অনুবাদ কাব্য হচ্ছে মণি-মঞ্জুষা।

সত্যেন্দ্রনাথ দত্ত রচিত বিখ্যাত কাব্যগুলো হল - 
- বেলা শেষের গান
- সবিতা
- কুহ ও কেকা
- বিদায় আরতি
- সন্ধিক্ষন
- বেণু ও বীণা
- হসন্তিকা
- অভ্র আবীর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকার নাম কী?
  1. ক) ভারতী
  2. খ) ভারতবর্ষ
  3. গ) বিচিত্রা
  4. ঘ) মাসিক
ব্যাখ্যা
স্বর্ণকুমারী দেবী ১৮৭৭ সালে ভারতী পত্রিকা সম্পাদনা করেছেন।
- তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। 
- তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। 

তাঁর রচিত উপন্যাস সমূহ -
- দীপ নির্বাণ
- মেবার রাজা
- মালতী
- বিচিত্রা
- বিদ্রোহ
- মিলনরাত্রী
- স্বপ্নবানী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন রচনার জন্য শওকত ওসমান আদমজি পুরস্কার লাভ করেন?
  1. ক) জননী
  2. খ) জাহান্নাম হতে বিদায়
  3. গ) ক্রীতদাসের হাসি
  4. ঘ) দুই সৈনিক
ব্যাখ্যা
• 'ক্রীতদাসের হাসি ' উপন্যাসের জন্য শওকত ওসমান  আদমজি পুরষ্কার লাভ করেন।

- এই উপন্যাসটি প্রকাশের সময়কাল ১৯৬২, যেখানে তিনি প্রতীকাশ্রয়ে পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করেছেন।
- এই উপন্যাসটিকে তার শ্রেষ্ঠ উপন্যাস বিবেচনা করা  হয়।

- জননী - শওকত ওসমান প্রকাশিত প্রথম পুস্তক।
- জাহান্নম হতে বিদায়  এবং দুই সৈনিক তাঁর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
সোমেন চন্দের লেখা 'ইঁদুর' একটি -
  1. ক) প্রবন্ধ
  2. খ) নাটক
  3. গ) ছোট গল্প
  4. ঘ) কাব্য
ব্যাখ্যা
সোমেন চন্দের লেখা 'ইঁদুর' একটি ছোট গল্প।

- জীবনের পরতে পরতে বাস্তবতার অনুশীলন যে আমরা প্রতিনিয়ত করে চলেছি , আমাদের শাণিত বোধ যেখানে আটপৌড়ে সেখানে একটি ইঁদুরের সংগ্রাম  মানুষের বিরুদ্ধে।
- এই পটভূমিতে ইঁদুর একটি অসাধারন গল্প যার থেকে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ কথাসাহিত্য রচনার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন।

- ‘ইঁদুর’ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।

- তাঁর অন্যান্য গল্প সমূহ -
- বনস্পতি

- সোমেন চন্দের রাজনৈতিক জীবনের সঙ্গে সাহিত্যিক জীবন ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনি রাজনৈতিক মতাদর্শের প্রতি দায়বদ্ধ থেকে গল্পগুলিতে গণচেতনা ও অস্তিত্বের সংগ্রামের কথা বলেছেন। তাঁর গল্পের মৌলিক আবেদন ছিল গণ সচেতনতা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোন কবি রবীন্দ্র কাব্য ধারার বিপরীতে কবিতা লিখেছেন?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) সানাউল হক
  3. গ) সমর সেন
  4. ঘ) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা
আধুনিক যুগের নাগরিক কবি সমর সেন  রবীন্দ্র কাব্য ধারার বিপরীতে কবিতা লিখেছেন। 

তাঁর  কবিতায় নগর জীবনের ক্লেদ ও গ্লানি, মধ্যবিত্ত জীবনের সংশয় , সংকট, নিতিহীনতা, আত্নকেন্দ্রিকতা এবং সংগ্রামী গণচেতনা রূপায়িত হয়েছে।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো - 
- কয়েকটি কবিতা
- গ্রহণ ও অন্যান্য কবিতা
- নানাকথা
- খোলা চিঠি
- তিন পুরুষ
- সনর সেনের কবিতা ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।