পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
  1. এলায়েন্স
  2. বিডিএফ
  3. এফবিসিসিআই
  4. এফআইসিসিআই
সঠিক উত্তর:
এফবিসিসিআই
উত্তর
সঠিক উত্তর:
এফবিসিসিআই
ব্যাখ্যা
এফবিসিসিআই:
- FBCCI এর পূর্ণরূপ: The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI).
- এটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
- এ সংগঠনের মূল উদ্দেশ্য বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারসমূহকে একত্রিত করে সামগ্রিক ব্যবসা উন্নয়নে কাজ করা।
- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৯৭৩ সালে ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স অ্যান্ড কোম্পানি অ্যাক্ট, ১৯১৩- এর অধীনে প্রতিষ্ঠিত হয়।
- এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম।
- তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে -
- এলায়েন্স (Alliance) হলো উত্তর আমেরিকান পোশাক ক্রেতাদের জোট।
- বিডিএফ (BDF) হলো বাংলাদেশের উন্নয়নে নিয়োজিত দেশ ও প্রতিষ্ঠানের জোট।
- এফআইসিসিআই (FICCI) হলো বাংলাদেশে নিযুক্ত বিদেশি ব্যবসায়ীদের জোট। 

উৎস: ২ আগস্ট ২০২৩, যুগান্তর।
.
দ্বাদশ জাতীয় সংসদে দেশের বিরোধী দল কোনটি?
  1. তৃণমূল বিএনপি
  2. প্রগতিশীল ইসলামী জোট
  3. বাংলাদেশ সুপ্রিম পার্টি
  4. জাতীয় পার্টি
সঠিক উত্তর:
জাতীয় পার্টি
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় পার্টি
ব্যাখ্যা
বিরোধী দল:
- গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- বাকি দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে।
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিরোধী দল অপরিহার্য।
- কোন রাষ্ট্রে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সে রাষ্ট্র স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবার সমূহ আশঙ্কা থাকে।
- গণতন্ত্র রক্ষায় বিরোধীদলের বিকল্প নেই।

উল্লেখ্য,
- ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে।
- নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।
- দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
- বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
- একই দলের কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সংসদে বিরোধী দলের উপনেতা।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ৩০ জানুয়ারি, ২০২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা।
.
ইসিওডব্লিউএএস কোন অঞ্চলের আর্থসামাজিক জোট?
  1. উত্তর আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল
  2. পশ্চিম আফ্রিকা
  3. রাশিয়া
  4. দক্ষিণ এশিয়া
সঠিক উত্তর:
পশ্চিম আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
ইসিওডব্লিউএএস:
- ইসিওডব্লিউএএস-এর পূর্ণরূপ: ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস।
- পশ্চিম আফ্রিকার দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে এই জোট কাজ করে।

উল্লেখ্য,
- সম্প্রতি আঞ্চলিক জোট ইসিওডব্লিউএএস ছাড়ার ঘোষণা দিয়েছে তিন দেশ নাইজার, মালি ও বুরকিনা ফাসো।
- দেশ তিনটির অভিযোগ, এই আঞ্চলিক জোটের কর্মকাণ্ড পশ্চিম আফ্রিকার সদস্যদেশগুলোর জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে।
- আফ্রিকার এই তিন দেশেই বর্তমানে সামরিক নেতৃত্বের শাসন চলছে।
- দেশ তিনটি অভিযোগ করেছে, সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াইয়ে তারা আঞ্চলিক এই জোটের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পায়নি।
- বরং তাদের বিরুদ্ধে ‘বেআইনি, অবৈধ, অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন নিষেধাজ্ঞা’ আরোপ করেছে।

 উৎস: ২৯ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।
.
সম্প্রতি কোন কথাসাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার ফেরত দেন?
  1. কবীর চৌধুরী
  2. হালীমা শরফুদ্দীন
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ্
  4. জাকির তালুকদার
সঠিক উত্তর:
জাকির তালুকদার
উত্তর
সঠিক উত্তর:
জাকির তালুকদার
ব্যাখ্যা
বাংলা একাডেমি পুরস্কার:
- বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। 

উল্লেখ্য,
- সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।
- ২০১৪ সালে তিনি কথাসাহিত্যে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন।
- জাকির তালুকদার তাঁর ‘মুসলমানমঙ্গল’ গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।
- ১০ বছর পর তিনি এটি ফেরত দিলেন।
- বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি অভিযোগ এই কথাসাহিত্যিকের।  
- ’কথাসাহিত্যিক জাকির তালুকদারের ২৪টির বেশি সাহিত্যকর্ম আছে।
- এর মধ্যে ‘পিতৃগণ’, ‘কুরসিনামা’, ‘কবি ও কামিনী’, ‘ছায়াবাস্তব’, ‘রাজার সেপাই’ প্রভৃতি উল্লেখযোগ্য।

উৎস: ২৯ জানুয়ারি ২০২৪, বিবিসি বাংলা।
.
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
  1. নারিকেল জিঞ্জিরা
  2. নিঝুম দ্বীপ
  3. শাহ পরীর দ্বীপ
  4. সোনাদিয়া দ্বীপ
সঠিক উত্তর:
নারিকেল জিঞ্জিরা
উত্তর
সঠিক উত্তর:
নারিকেল জিঞ্জিরা
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
.
চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের প্রধান সংগঠক কে ছিলেন?
  1. তিতুমীর
  2. ইলা মিত্র
  3. মাস্টারদা সূর্য সেন
  4. বটুকেশ্বর দত্ত
সঠিক উত্তর:
মাস্টারদা সূর্য সেন
উত্তর
সঠিক উত্তর:
মাস্টারদা সূর্য সেন
ব্যাখ্যা
মাস্টারদা সূর্য সেন:
- চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় ১৯৩০ সালে।
- ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের প্রধান সংগঠক মাস্টারদা সূর্যসেন।
- মাস্টারদা সূর্যসেনের জন্ম ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে।
- পুরো নাম সূর্যকুমার সেন।
- বিএ পড়ার সময় তিনি তাঁর এক শিক্ষক সতীশ চন্দ্র চক্রবর্তী কর্তৃক বৈপ্লবিক আদর্শে দীক্ষিত হন।
- অধ্যাপক সতীশ চন্দ্র চক্রবর্তী যুগান্তর নামে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন।
- সূর্য সেন ১৯১৮ সালে চট্টগ্রামে ফিরে বিপ্লবী যুগান্তর দলকে পুনরুজ্জীবিত করেন। 
- শিক্ষকতা করার কারণে তিনি পরিচিত মহলে 'মাস্টারদা' আখ্যা পান।
- ১৯৩০ সালের ১৮ এপ্রিলের সশস্ত্র বিদ্রোহ ছিল সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীদের দীর্ঘ সময়ের প্রস্তুতি ও সুষ্ঠু পরিকল্পনার ফসল।
- ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে তাঁর ফাঁসি কার্যকর হয়।

উৎস: বাংলাপিডিয়া।
.
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কোনটি?
  1. পদ্মশ্রী
  2. ভারতরত্ন
  3. পদ্মভূষণ
  4. পদ্মবিভূষণ
সঠিক উত্তর:
ভারতরত্ন
উত্তর
সঠিক উত্তর:
ভারতরত্ন
ব্যাখ্যা
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা:
- ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন।
- এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।
- বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে।
- তাঁদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন।
- ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।

 উৎস: ২৬ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।
.
জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশকে কতটি শর্তের তালিকা বাস্তবায়ন করতে হবে?
  1. ২২টি
  2. ২৮টি
  3. ৩২টি
  4. ৩৮টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
জিএসপি প্লাস সুবিধা:
- টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেয়া হয় জিএসপি প্লাস এর আওতায়।
- এর আওতায় নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত দেশগুলোকে শূন্য শতাংশ শুল্কের আওতায় আনা হয়।
- তবে এর জন্য জিএসপি প্লাসভুক্ত দেশগুলোকে মানবাধিকার, শ্রম অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং সুশাসন সংক্রান্ত ২৭টি আন্তর্জাতিক কনভেনশনে সই করতে হয় এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হয়।
- জিএসপি প্লাসভুক্ত দেশ হতে হলে এর জন্য আবেদন করতে হয়।
- বর্তমানে জিএসপি প্লাস সুবিধা ভোগকারী দেশের সংখ্যা ৮।

উল্লেখ্য,
- স্বল্পোন্নত দেশ থেকে ‍উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশকে ৩২টি কনভেনশনের শর্তের দীর্ঘ তালিকা বাস্তবায়ন করতে হবে।
- এসব চুক্তি পরিবেশ, শ্রম ও মানবাধিকার সংক্রান্ত। 

উৎস: i) ২ ডিসেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
         ii) ২৪ জানুয়ারি, ২০২৪, বণিক বার্তা।
.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় কোন খাতে?
  1. কৃষি
  2. স্বাস্থ্য
  3. বিদ্যুৎ ও জ্বালানি
  4. গৃহায়ণ খাতে
সঠিক উত্তর:
গৃহায়ণ খাতে
উত্তর
সঠিক উত্তর:
গৃহায়ণ খাতে
ব্যাখ্যা
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এডিপিতে বরাদ্দ:
- ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিনিয়োগ নিয়ে পরিকল্পনা কমিশনের পর্যালোচনা থেকে জানা গেছে যে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চলতি অর্থবছরের এডিপি বরাদ্দে গৃহায়ণ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্লট-ফ্ল্যাটের জন্য এই খাতে বরাদ্দ বেড়েছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই অর্থবছরে ‘গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলি’ খাতে মোট এডিপির ২ দশমিক ৩ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা ছিল। 
- অথচ এ খাতে বিনিয়োগ করা হয় মোট এডিপির ১০ দশমিক ২৮ শতাংশ। 

অন্যদিকে -
- কৃষি, স্বাস্থ্য ও সাধারণ সরকারি সেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ কমানো হয়েছে।
- পরিকল্পনা কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চলতি অর্থবছর সাধারণ সরকারি সেবা খাতে মোট এডিপির ৫ দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার কথা।
- কিন্তু রাখা হয় ১ শতাংশের নিচে।
- কৃষি খাতে মোট এডিপির ১১ দশমিক ৫ শতাংশ অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি থাকলেও দেওয়া হয় ৪ দশমিক ০৭ শতাংশ।
- এ ছাড়া স্বাস্থ্য খাতে ১১ দশমিক ১ শতাংশের বিপরীতে ৬ দশমিক ১৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়।
- এদিকে পরিবহন ও যোগাযোগ খাতে এডিপির ১৭ দশমিক ৪ ভাগ রাখার কথা।
- কিন্তু বরাদ্দ দেওয়া হয় এডিপির প্রায় ২৯ ভাগ।
- বিদ্যুৎ ও জ্বালানিতে এডিপির ১৪ দশমিক ৮ ভাগ বরাদ্দ রাখার কথা থাকলেও দেওয়া হয় প্রায় ১৭ ভাগ।

উৎস: ২৪ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।
১০.
রাস ইসসা কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ইয়েমেন
  2. জর্দান
  3. লেবানন
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা
রাস ইসসা:
- ইয়েমেনের সমুদ্রবন্দর রাস ইসসা।
- রাস ইসসা বন্দরটি ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল হিসেবে পরিচিত।

উল্লেখ্য,
- সম্প্রতি ইয়েমেনের রাস ইসসা বন্দরে দুটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
- এডেন উপসাগরে যে ট্যাংকারটিতে হামলা হয়, সেটির নাম মারলিন লন্ডা।
- সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা এটি পরিচালনা করে থাকে।
- মার্কিন সামরিক বাহিনী বলেছে, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
- যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ ট্যাংকারটিকে সহযোগিতা করছে।
- মূলত লোহিত সাগর দিয়ে চলাচলকারী কনটেইনার জাহাজকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। 

উৎস: ২৭ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।
১১.
প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় -
  1. ২৫ জানুয়ারি, ১৯৭২
  2. ২৭ জানুয়ারি, ১৯৭২
  3. ২৫ জানুয়ারি, ১৯৭৩
  4. ২৭ জানুয়ারি, ১৯৭৩
সঠিক উত্তর:
২৭ জানুয়ারি, ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
২৭ জানুয়ারি, ১৯৭৩
ব্যাখ্যা
পারিস্য শান্তি চুক্ত:
- স্বাক্ষরিত হয় ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্থান: ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- স্বাক্ষরকারী দেশ: যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।
- উদ্দেশ্য: ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটানো।
- ফলাফল: ভিয়েতনাম যুদ্ধের অবসান।

উৎস: History Channel.
১২.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত-এর বর্তমান প্রেসিডেন্ট -
  1. জোয়ান ই. ডোনোহু
  2. অনি দাসগুপ্ত
  3. মার্কোস প্রাডো ট্রয়জো
  4. কে ভি কামাথ
সঠিক উত্তর:
জোয়ান ই. ডোনোহু
উত্তর
সঠিক উত্তর:
জোয়ান ই. ডোনোহু
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত: 
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- সদর দপ্তর অবস্থিত: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডোনোহু।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১৩.
সম্প্রতি কোন বাংলাদেশি ভারতে রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হন?
  1. ড. মো. মশিউর রহমান
  2. রতন চৌধুরী
  3. রেজওয়ানা চৌধুরী বন্যা
  4. স্বপ্না আক্তার
সঠিক উত্তর:
রেজওয়ানা চৌধুরী বন্যা
উত্তর
সঠিক উত্তর:
রেজওয়ানা চৌধুরী বন্যা
ব্যাখ্যা
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা:
- দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দারুণ শ্রোতাপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
- ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 
- এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
- ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার দেওয়া শুরু করে।
- ১৯৫৫ সালে এটি ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী-এ তিনটি বিভাগে দেওয়া হয়।
- সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
- এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পেয়েছিলেন তিনি।
- সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা।
- এছাড়া ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

 উৎস: ২৭ জানুয়ারি ২০২৪, যুগান্তর।
১৪.
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কোন দেশে খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি?
  1. আফগানিস্তান
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
খাদ্য মূল্যস্ফীতি:
- যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় বিশ্বের অনেক দেশেই বাড়ছে মূল্যস্ফীতি।
- ব্যাপক খাদ্য মূল্যস্ফীতির চাপে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো।
- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি পাকিস্তানে।
- পাকিস্তানের খাদ্য মূল্যস্ফীতি ২৭.৫ শতাংশ।

অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতিতে -
- ২য় অবস্থানে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ৯.৬ শতাংশ,
- ৩য় অবস্থানে ভারতের খাদ্য মূল্যস্ফীতি ৮.৭ শতাংশ।
- ৪র্থ অবস্থানে মালদ্বীপের খাদ্য মূল্যস্ফীতি ৫.৩ শতাংশ,
- ৫ম অবস্থানে ভুটানের  খাদ্য মূল্যস্ফীতি ৫.৩ শতাংশ,
- ৬ষ্ঠ অবস্থানে নেপালের খাদ্য মূল্যস্ফীতি ৫.১ শতাংশ,
- ৭ম অবস্থানে শ্রীলঙ্কার খাদ্য মূল্যস্ফীতি ০.৩ শতাংশ। 
- ৮ম অবস্থানে আফগানিস্তান খাদ্য মূল্যস্ফীতি -১৪.০ শতাংশ। 

 উৎস: ২৩ জানুয়ারি ২০২৪, সমকাল। [link]
১৫.
আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার-২০২৩ নির্বাচিত হয়েছেন কে?
  1. বাবর আজম
  2. প্যাট কামিন্স
  3. বিরাট কোহলি
  4. উসমান খাজা
সঠিক উত্তর:
প্যাট কামিন্স
উত্তর
সঠিক উত্তর:
প্যাট কামিন্স
ব্যাখ্যা
আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার-২০২৩:
- ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

উল্লেখ্য,
- ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ভারতের বিরাট কোহলি।
- টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।
- মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। 

 উৎস:  ২৫ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।