উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি ৪৪০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, প্রথম জোড় সংখ্যা = ক
∴ দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা = ক + ২
∴ তৃতীয় ক্রমিক জোড় সংখ্যা = ক + ৪
শর্তমতে,
ক২ + (ক + ২)২ + (ক + ৪)২ = ৪৪০
⇒ ক২ + ক২ + ৪ক + ৪ + ক২ + ৮ক + ১৬ = ৪৪০
⇒ ৩ক২ + ১২ক + ২০ = ৪৪০
⇒ ৩ক২ + ১২ক = ৪২০
⇒ ৩ক২ + ১২ক - ৪২০ = ০
⇒ ক২ + ৪ক - ১৪০ = ০
⇒ ক২ + ১৪ক - ১০ক - ১৪০ = ০
⇒ ক(ক + ১৪) - ১০(ক + ১৪) = ০
⇒ (ক + ১৪)(ক - ১০) = ০
∴ ক = ১০ (যেহেতু ক = - ১৪ ঋণাত্মক, তাই গ্রহণযোগ্য নয়)
∴ প্রথম জোড় সংখ্যা = ১০
∴ দ্বিতীয় জোড় সংখ্যা = ১২
∴ তৃতীয় জোড় সংখ্যা = ১৪
∴ বৃহত্তম সংখ্যা = ১৪
অতএব, বৃহত্তম সংখ্যাটি = ১৪