পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৪ মার্চ, ২০২৪সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪র্থ পর্যায়] ২৮. ০৬.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৪ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
‘নাসিক্য’ বর্ণ কোনগুলো?
  1. ক) অ, ঋ, ব
  2. খ) ঙ, ঞ, ণ
  3. গ) উ, ঊ, য়
  4. ঘ) শ, স, ষ
ব্যাখ্যা

ঙ, ঞ, ণ, ন, ম - এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে নাক ও মুখ দিয়ে কিংবা কেবল নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয় বলে এদেরকে নাসিক্য ধ্বনি বলা হয় এবং প্রতীকী বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
ইনসুলিন কি?
  1. ক) এক ধরনের এনজাইম
  2. খ) এক ধরনের কৃত্রিম অঙ্গ
  3. গ) এক ধরনের হরমোন
  4. ঘ) এক ধরনের অন্ত্র
ব্যাখ্যা

অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়।
চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই।
ডায়াবেটিস হলে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি অঙ্গের স্বভাবিক কাজে বাধা সৃষ্টি হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

.
বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
  1. ক) ২২ নটিক্যাল মাইল
  2. খ) ১২ নটিক্যাল মাইল
  3. গ) ২২০ নটিক্যাল মাইল
  4. ঘ) ২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা

মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র, ১২ নটিক্যাল মাইল টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল মহীসোপানের শেষ সীমানা পর্যন্ত সামুদ্রিক মালিকানা তথা সমুদ্র তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে পেরেছে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০

.
৪, ৮, ১৩, ১৯, ২৬, ....... ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪০
  3. গ) ৪৩
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা

৪ + ৪ = ৮
৮+ ৫ = ১৩
১৩ + ৬ = ১৯
১৯ + ৭ = ২৬
২৬ + ৮ = ৩৪
৩৪ + ৯ = ৪৩
অর্থাৎ প্রতিটি পদের ব্যবধান পূর্ববর্তী ব্যবধান থেকে ১ করে বৃদ্ধি পেয়েছে।
∴ ৭ম পদ = ৪৩

.
‘ইট–পাথরের দালান’ এখানে ‘ইট–পাথরের’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে সপ্তমী
  2. খ) কর্তৃকারকে ষষ্ঠী
  3. গ) করণে ষষ্ঠী
  4. ঘ) করণে সপ্তমী
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের যন্ত্র/সহায়ক উপকরণকে করণ কারক বলা হয়।
এখানে ‘ইট–পাথর’ দিয়ে দালান তৈরি হয় বলে তা করণ কারক।
এর সাথে ‘এর’ বিভক্তি থাকায় এটি করণ কারকে ৬ষ্ঠী বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
Credit Tk. 500 ___ my account.
  1. ক) against
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) with
ব্যাখ্যা

Credit something to someone or something:
1. To record a sum owed to the account of someone or something.
I will credit this payment to your account.
I am afraid that I accidentally credited your payment to George.
2. To give someone or something well-deserved praise.
The entire organization credited much praise to Jeff.
We had to credit much of our success to simple good luck.

.
‘এত অল্প টাকায় মাস চলবে না’ এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) সময় দেয়া
  2. খ) প্রচলিত হওয়া
  3. গ) অবলম্বন করা
  4. ঘ) সংকুলান হওয়া
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে ‘চলা’ শব্দটি সংকুলান হওয়া অর্থ প্রকাশ করে।
‘চলা’র নানা অর্থ রয়েছে।
যেমন- যাত্রা করা, অগ্রসর হওয়া, শুরু করা, অতিবাহিত হওয়া, চালু হওয়া প্রভৃতি।

.
তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) নীলফামারী
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) কুড়িগ্রাম
ব্যাখ্যা

তিস্তা বাঁধ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত।
এটি বাংলাদেশের সবচেয়ে বড়ো সেচ প্রকল্প।
তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ তিস্তা বাঁধ উদ্বোধন করেন ৫ আগস্ট ১৯৯০ সালে।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Relevent
  2. খ) Relavant
  3. গ) Relevant
  4. ঘ) Ralevant
ব্যাখ্যা

Relevant (adjective)
Relevant (to) সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়।
Supply the facts relevant to the case; relevant facts.
Relevantly (adverb) প্রাসঙ্গিকভাবে।
Relevance, relevancy (noun(s)) প্রাসঙ্গিকতা; প্রসঙ্গানুগতা।
Source: Bangla Academy Dictionary.

১০.
ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে-
  1. ক) জাপান
  2. খ) ফ্রান্স
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

ভলিবল ও বাস্কেটবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে।
কাবাডি ও দাবা খেলার উৎপত্তি হয় ভারতে।
ক্রিকেট ও টেনিস খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে।
হকি ও বক্সিং খেলার উৎপত্তি হয় গ্রিসে।

১১.
‘উপকূল’ কোন সমাস?
  1. ক) দ্বিগু সমাস
  2. খ) তৎপুরুষ সমাস
  3. গ) কর্মধারয় সমাস
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থেই প্রাধান্য থাকে, তবে তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস।
যেমন-
উপকূল – কূলের সমীপে;
আমরণ – মরন পর্যন্ত;
যথারীতি – রীতিকে অতিক্রম না করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
‘We made her recite a poem’ (Passive):
  1. ক) She was made to recite a poem.
  2. খ) She was made recited a poem.
  3. গ) A poem was made to be recited.
  4. ঘ) A poem was made recite by her.
ব্যাখ্যা

Causative verb যুক্ত একটি বাক্যের passive voice এর গঠনঃ
Obj কে sub + auxiliary verb + verb – এর p.p + to + verb – এর base form.
সুতরাং বাক্যটির passive voice হলোঃ She was made to recite a poem.

১৩.
Simple sentence consists of –
  1. ক) four clauses
  2. খ) two clauses
  3. গ) one clause
  4. ঘ) three clauses
ব্যাখ্যা

একটি subject এবং একটি finite verb দ্বারা simple sentence গঠিত হয়।
আর একটি clause এ সাধারণত একটি subject এবং একটি finite verb থাকে।
তাই বলা যায় একটি simple বাক্যে একটি মাত্র clause থাকে।

১৪.
কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান ও নর্ডিক দুটিই উত্তর ইউরোপের বিশেষ অঞ্চল।
মানুষের জীবনযাত্রা, অর্থনীতির প্রকৃতি - এসব কিছুতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যাপক সামঞ্জস্য বিদ্যমান ও ইউরোপের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই ভিন্ন।

স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।

নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।

উৎসঃ Live MCQ content (upcoming) ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

১৫.
‘চিকুর’ এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) কর
  2. খ) কুন্তল
  3. গ) চুল
  4. ঘ) কেশ
ব্যাখ্যা

‘চিকুর’ এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে – চুল, কুন্তল, কেশ, অলক প্রভৃতি।
অন্যদিকে কর অর্থ খাজনা, শুল্ক, রাজস্ব, হাত, হস্ত, হাতির শুঁড়, কিরণ, রশ্মি ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসান, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৬.
উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
  1. ক) দন্ত্য ধ্বনি
  2. খ) দন্তমূলীয় ধ্বনি
  3. গ) ওষ্ঠ্য ধ্বনি
  4. ঘ) দ্বি-ওষ্ঠ ধ্বনি
ব্যাখ্যা

উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে ওষ্ঠ্য ধ্বনি বলে এবং এবং প্রতীকগুলোকে ওষ্ঠ্য বর্ণ বলা হয়।
যেমন- প, ফ, ব, ভ, ম।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) ওয়াশিংটন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা

জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স।
এটি ১৬ একর জমিতে ১৯৪৯ হতে ১৯৫০ সালের মধ্যে নির্মাণ করা হয়।
ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত।
সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন।
তিনি জাতিসংঘকে এই জমি দান করেন।
উৎসঃ ইউএন ওয়েবসাইট, ও ব্রিটানিকা।

১৮.
বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল?
  1. ক) ১২২০০
  2. খ) ১১২০০
  3. গ) ১০২০০
  4. ঘ) ১২৩০০
ব্যাখ্যা

মুনাফা ১৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ মুনাফা ১ টাকা হলে আসল ১০০/১৫ টাকা
∴ মুনাফা ১৬৮০ টাকা হলে আসল (১০০ x ১৬৮০)/১৫ টাকা
= ১১২০০ টাকা

১৯.
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
  1. ক) খণ্ডিত
  2. খ) প্রলয়
  3. গ) অনুপম
  4. ঘ) বিশ্বাস
ব্যাখ্যা

ক্ত-প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে ‘ই-কার’ যুক্ত হয়।
যেমন-
√খণ্ড্‌ + ত(ক্ত) = খণ্ডিত
√পঠ্‌ + ক্ত = পঠিত
√লিখ্‌ + ক্ত = লিখিত
√বিদ্‌ + ক্ত = বিদিত
√বেষ্ট্‌ + ক্ত = বেষ্টিত
√চল্‌ + ক্ত = চলিত
√পত্‌ + ক্ত = পতিত
√লুণ্ঠ্‌ + ক্ত = লুণ্ঠিত
√ক্ষুধ্‌ + ক্ত = ক্ষুধিত
√শিক্ষ্‌ + ক্ত = শিক্ষিত
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষার অভিধান, নবম-দশম শ্রেণি।

২০.
a + b + c = 9 এবং ab + bc + ca = 31 হয়, তবে a² + b² + c² = ?
  1. ক) 19
  2. খ) 20
  3. গ) 17
  4. ঘ) 18
ব্যাখ্যা

We know,
(a + b + c)² = a² + b² + c² + 2(ab + bc + ca)
Or, 9² = a² + b² + c² + 2×31
∴ a² + b² + c² = 81 - 62 = 19

২১.
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দঃ + লোক
  2. খ) দু + লোক
  3. গ) দিব্‌ + লোক
  4. ঘ) দ্যু + লোক
ব্যাখ্যা

কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
দ্যুলোক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর যথার্থ সন্ধিবিচ্ছেদ হলোঃ দিব্‌ + লোক = দ্যুলোক।
এছাড়াও,
ষট্‌ + দশ = ষোড়শ;
পর + পর = পরস্পর;
গো + পদ = গোস্পদ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে?
  1. ক) হাইফেন
  2. খ) কমা
  3. গ) কোলন
  4. ঘ) সেমিকোলন
ব্যাখ্যা

সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন করে দেখানোর জন্য হাইফেন (–) ব্যবহৃত হয়।
বর্তমানে আধুনিক বাংলা বানানের নিয়মে এই হাইফেন বর্জনের কথা বলা হয়।

২৩.
‘Call it a day’ means –
  1. ক) to be unhappy with the weather
  2. খ) to pay someone a visit
  3. গ) to raise doubts
  4. ঘ) to stop work since enough has been done
ব্যাখ্যা

Call it a day- আজকের মতো যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা; নিবৃত্ত/ক্ষান্ত হওয়া; কাজ বন্ধ করা।
Let us call it a day- আজকের মতো ক্ষান্ত হওয়া যাক।

২৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) গৃহিনী
  2. খ) গৃহীণী
  3. গ) গৃহিণী
  4. ঘ) গৃহিনি
ব্যাখ্যা

গৃহিণী (বিশেষ্য)
১ গৃহকর্ত্রী।
২ পত্নী; স্ত্রী।
(পুংলিঙ্গ) গৃহী।

গৃহিণীপনা (বিশেষ্য)
১ গৃহিণীর দায়িত্ব পালনে দক্ষতা।
২ গৃহিণীর আচরণ।
৩ (ব্যঙ্গার্থ) অল্পবয়স্কা বালিকার পাকামি অথবা গৃহিণীসুলভ ব্যবহার; অল্পবয়সীর প্রবীণার ন্যায় আচরণ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২৫.
‘তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন’ কোন ধরনের বাক্য?
  1. ক) সরল
  2. খ) খণ্ড
  3. গ) জটিল
  4. ঘ) যৌগিক
ব্যাখ্যা

একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় বিশিষ্ট বাক্যকে সরল বাক্য বলে।
এ বাক্যে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকায় এটি একটি সরল বাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৬.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
  1. ক) ১৯৫২ সালের ২১ সেপ্টেম্বর
  2. খ) ১৯৬৫ সালের ২৩ জুন
  3. গ) ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
  4. ঘ) ১৯৪৮ সালের ২৩ জুন
ব্যাখ্যা

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
১৯৬৬ সালের ৭ জুন হরতালে পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী লীগের মনু মিয়া, মজিবুল্লাহ, শফিক, শামসুল হকসহ ১১ জন।
৬ দফা আন্দোলনের প্রথম শহীদ হন সিলেটের মনু মিয়া।
বর্তমানে ৭ জুন ছয় দফা দিবস হিসেবে পালিত হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

২৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Burow
  2. খ) Buro
  3. গ) Buraeu
  4. ঘ) Bureau
ব্যাখ্যা

Bureau (noun) (plural bureaux, bureaus):
(১) (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
(২) সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau.
(৩) [America(n)] (সাধারণত আয়নাসহ) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।

২৮.
‘Emphasis’ means:
  1. ক) Attention
  2. খ) Importance
  3. গ) Neglect
  4. ঘ) Overlook
ব্যাখ্যা

Emphasis (noun) (Plural emphases) [Countable noun, Uncountable noun] গুরুত্ব নির্দেশের উদ্দেশ্যে কোনো শব্দের উপর জোর দেওয়া; গুরুত্ব দেওয়া।
He put maximum emphasis on the subject.

Importance (noun) [uncountable noun] গুরুত্ব; তাৎপর্য; প্রতিপত্তি।

Attention (noun) [Uncountable noun] মনোযোগ; অভিনিবেশ; অবধান; মনোনিবেশ।
I did not pay attention to what he said.
The advocate called/invited attention to the statement of the investigating officer.
You need not shout to attract attention.
Attention Mr Dickson. (বাণিজ্যিক বা দাফতরিক পত্রবিনিময়ে) দৃষ্টি-আকর্ষণ; মি: ডিকসন।

Source: Bangla Academy Dictionary.

২৯.
‘Look after’ means to -
  1. ক) follow
  2. খ) try again
  3. গ) take care
  4. ঘ) look at
ব্যাখ্যা

Look after somebody/something:
(ক) যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা।
(খ) দৃষ্টি দিয়ে অনুসরণ করা।
He looked after the car as it left his house.

Take care: দেখাশোনা করা, যত্ন নেয়া।

৩০.
Synonym for ‘Mystery’?
  1. ক) Solution
  2. খ) Clue
  3. গ) Answer
  4. ঘ) Enigma
ব্যাখ্যা

Mystery (noun) (plural mysteries)
(১) [countable noun] রহস্য; রহস্যময় ব্যাপার।
The motive of the murder is still a mystery!

Enigma [noun] [Countable noun] ধাঁধা; হেঁয়ালি; প্রহেলিকা; কোনো বস্তু বা ব্যক্তি যা রহস্যময় এবং যার অর্থ সহজে বোঝা যায় না।

৩১.
Choose the correct past participle form of word ‘drink’.
  1. ক) drunk
  2. খ) drunker
  3. গ) dronk
  4. ঘ) drank
ব্যাখ্যা

Drink (verb transitive), (verb intransitive) (past tense drank past participle drunk)
(১) পান করা।
Drink something down/off/up নিঃশেষে পান করা।
(২) Drink (in/up) (বৃক্ষ-তৃণাদি, ভূমি) শুষে নেওয়া: The thirsty soil drank up the water at once.
(৩) Drink something in (লাক্ষণিক) আগ্রহের সঙ্গে শ্রবণ করা, মনে গ্রহণ করা ইত্যাদি।
(৪) সুরা পান করা বিশেষত মাত্রাতিরিক্তভাবে।
(৫) Drink (to) মদ্যপানকালে গ্লাস উঁচু করে ধরে কারো স্বাস্থ্য, সাফল্য ইত্যাদি কামনা করা।
Drinkable (adjective) পান করার যোগ্য: drink water.
Drinker (noun) বিশেষত যে ব্যক্তি বেশি মাত্রায় সুরা পান করে: a heavy drink.
Drinking (noun) বিশেষত সুরা পান: She is fond of drinking.
Drinking-bout (noun) মদ্যপানোৎসব।
Drinking-fountain (noun) সদর জায়গায় স্থাপিত ঝরনা বা কল যেখান থেকে জনগণ পানীয় জল খেতে পারে।
Source: Bangla Academy Dictionary.

৩২.
Which one is a correct sentence?
  1. ক) I examined his pulse
  2. খ) I saw his pulse
  3. গ) I found his pulse
  4. ঘ) I feel his pulse
ব্যাখ্যা

Feel somebody’s pulse অর্থ হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা।
Check/take/feel someone's pulse: to measure how fast someone's heart is beating.
Source: Oxford Dictionary, Cambridge Dictionary & Merriam-Webster Dictionary.

৩৩.
'I wish you success in life.' - What type of sentence is it?
  1. ক) Negative
  2. খ) Optative
  3. গ) Exclamatory
  4. ঘ) Assertive
ব্যাখ্যা

Assertive Sentence structure:
subject + verb + object + remaining
Reference: Applied English Grammar and Composition by P C Das.
I + wish + you + success in life.
এটা Optative হিসেবে কনফিউশন সৃষ্টি করতে পারে, তবে, Optative এর আগে সাধারণত May থাকে। May অনেক সময় উহ্য থাকতে পারে তবে সাবজেক্ট আগে আসবে না।

৩৪.
Their house is quite similar _______ ours.
  1. ক) with
  2. খ) as
  3. গ) than
  4. ঘ) to
ব্যাখ্যা

এখানে similar এর পরে to preposition বসবে।
সাধারণত দুটি noun এর মাঝে তুলনা বুঝাতে similar এর পরে to বসে।

Similar (adjective)
Similar (to) মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য।
Both boys have similar background.
My wife and I have similar tastes in music.
Gold is similar in colour to brass.
Source: Bangla Academy Dictionary.

৩৫.
‘ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি’- এর বাক্য সংকোচন কি?
  1. ক) কৃপণ
  2. খ) হিসাবী
  3. গ) মিতব্যয়ী
  4. ঘ) বেহিসেবি
ব্যাখ্যা

ব্যয় করতে কুণ্ঠবোধ করতে যিনি – ব্যয়কুণ্ঠ, কৃপণ;
যে হিসাব করে ব্যয় করে – মিতব্যয়ী;
হিসাব জ্ঞান নেই যার – বেহিসেবি;
আয় বুঝে ব্যয় করে যে – হিসাবি।

৩৬.
He prefers reading ___ writing.
  1. ক) with
  2. খ) as
  3. গ) than
  4. ঘ) to
ব্যাখ্যা

Prefer something to something অর্থ কোনো কিছু থেকে কোনো কিছু অধিক পছন্দ করা।
Inferior, ulterior, junior, senior, prefer, prior, superior ইত্যাদি comperative degree – গুলোর পরে than না হয়ে to হয়।

৩৭.
‘Although he is poor, he is honest.’ (Simple)
  1. ক) In spite of his poverty, he is honest.
  2. খ) Despite his honesty, he is poor.
  3. গ) Despite of having poor, he is honest.
  4. ঘ) In spite of having poor, he is honest.
ব্যাখ্যা

Although দ্বারা যুক্ত দুটি clause-এর simple form গঠন করার নিয়ম-
In spite of/despite + pronoun-এর possessive form + adjective-এর noun form + অন্য clause টি বসে।
তাই অপশন (ক) সঠিক উত্তর।

৩৮.
৫, ৫, ৬, ৬, ৭, ৭ সংখ্যাগুলো থেকে ৩ অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) ২৬
  2. খ) ২৮
  3. গ) ২২
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

এখানে ৩টি সংখ্যা দুবার করে আছে।
সংখ্যাগুলো যে কোন ভাবে নিয়ে ৩= ২৭ টি সংখ্যা পাওয়া যায়।
কিন্তু এর মধ্যে ৫৫৫, ৬৬৬, ৭৭৭ তিনটি সংখ্যা আসবে যা গ্রহণযোগ্য নয়।
কেননা, সংখ্যাগুলো ২ বারের বেশি নেই।
∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা = ২৭ – ৩ = ২৪।

৩৯.
কোনটি গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টির সহায়ক?
  1. ক) সিএনজি
  2. খ) নিওন
  3. গ) হিলিয়াম
  4. ঘ) সিএফসি
ব্যাখ্যা

বায়ুমন্ডলে বিদ্যমান নাইট্রোজেন এবং অক্সিজেন ব্যতীত অন্যান্য গৌণ গ্যাসসমূহ গ্রিনহাউজ গ্যাস নামে পরিচিত।
এগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজন প্রভৃতি।
এছাড়া ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) এবং হাইড্রো ক্লোরোফ্লোরো কার্বন (এইচসিএফসি) গ্যাসও গ্রিনহাউজ গ্যাস।
এসব গ্যাস পৃথিবী থেকে সূর্যের বিকরিত আলো আটকে রাখে।
এতে পৃথিবী উষ্ণ থাকে।
কিন্তু শিল্পায়ন, নগরায়ন প্রভৃতির কারণে পৃথিবীর বায়ুমন্ডলে এসব গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে।
একেই গ্রিনহাউজ প্রতিক্রিয়া বা গ্লোবাল ওয়ার্মিং নামে অভিহিত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি এবং দুর্যোগকোষ)

৪০.
The idiom ‘let things slide’ means-
  1. ক) ignore
  2. খ) set free
  3. গ) lose gradually
  4. ঘ) reveal a secret
ব্যাখ্যা

Let things slide and let something slide (Idiom)
বাংলা অর্থঃ মাথা না ঘামানো, অবহেলা করা।
English Meaning: To ignore the things that one is supposed to do; to fall behind in the doing of one's work.
I am afraid that I let the matter slide while I was recovering from my operation.
If I let things slide for even one day, I get hopelessly behind in my work.
Ignore – অবহেলা করা।

৪১.
বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?
  1. ক) চট্টগ্রাম ও কক্সবাজার
  2. খ) দিনাজপুর ও রংপুর
  3. গ) কুমিল্লা ও নোয়াখালী
  4. ঘ) রাজশাহী ও বগুড়া
ব্যাখ্যা

প্রাচীন যুগে বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম সম্মৃদ্ধ জনপদ ছিল সমতট।
যার অধিভূক্ত ছিল বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চল।
এই অঞ্চলের রাজধানী ছিল বড় কামতা।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪২.
কোনটি সঠিক বানান?
  1. ক) অভ্যন্তরীন
  2. খ) আভ্যন্তরীন
  3. গ) আভ্যন্তরীণ
  4. ঘ) অভ্যন্তরীণ
ব্যাখ্যা

অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়।
যেমন- অভ্যন্তরীণ, পসারিণী, অগ্রহায়ণ, রূপায়ণ, প্রণয়ন, কৃপণ, গৃহিণী, নিরীক্ষণ, ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৩.
সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
  1. ক) মিসির আলী
  2. খ) সুবচন নির্বাসনে
  3. গ) রক্তাক্ত প্রান্তর
  4. ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হক সাহিত্যের সকল শাখায় পদচারণার জন্য ‘সব্যসাচী লেখক’ হিসাবে পরিচিত।
‘পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬)’ নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত তাঁর একটি বিখ্যাত কাব্য নাটক।
এটি একটি সফল কাব্যনাট্য কারণ এখানে মুক্তিযুদ্ধকে মহাকব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে।
এছাড়াও তার আরও কিছু নাটক- গণনায়ক, নূরলদীনের সারাজীবন, এখানে এখন, ঈর্ষা নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা।
মিসির আলী → হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র।
সুবচন নির্বাসনে (নাটক) → আব্দুল্লাহ্ আল মামুন,
রক্তাক্ত প্রান্তর (নাটক) → মুনির চৌধুরী।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৪.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকায় ২ বছরের সুদ ২১০ টাকা?
  1. ক) ০.১৪
  2. খ) ০.১
  3. গ) ০.১৫
  4. ঘ) ০.১৩
ব্যাখ্যা

আমরা জানি,
I = pnr
বা, ২১০ = ৭৫০ × ২ × r
বা, r = ২১০/(৭৫০ × ২)
∴ r = ০.১৪

৪৫.
একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
  1. ক) ৯৮ টাকা
  2. খ) ৯৬ টাকা
  3. গ) ৯৫ টাকা
  4. ঘ) ১০০ টাকা
ব্যাখ্যা

১০১ টাকা দরে ক্রয় করে ৫ ডজন ডিমের ক্রয়মূল্য (৫ x ১০১) = ৫০৫ টাকা।
৯০ টাকা দরে ক্রয় করে ৬ ডজন ডিমের ক্রয়মূল্য (৬ x ৯০) = ৫৪০ টাকা।
(৫ + ৬) = ১১ ডজন ডিমের মোট ক্রয়মূল্য (৫০৫ + ৫৪০) = ১০৪৫ টাকা।
∴ ১ ডজন ডিমের গড় ক্রয়মূল্য = ১০৪৫/১১ = ৯৫ টাকা।
∴ গড় ক্রয়মূল্য ৯৫ টাকা ডজন। তাই ডজন প্রতি ৩ টাকা লাভ করতে হলে (৯৫ + ৩) = ৯৮ টাকা ডজন দরে ডিমগুলো বিক্রি করতে হবে।

৪৬.
যদি দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯; অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত হবে?
  1. ক) ৫৪
  2. খ) ৬৩
  3. গ) ৭২
  4. ঘ) ৮১
ব্যাখ্যা

ধরি, একক স্থানীয় অংক = x
দশক স্থানীয় অংক = y
∴ সংখ্যাটি = 10y + x
প্রশ্নমতে,
x + y = 9
বা, y = 9 - x

এবং,
10x + y + 45 = 10y + x
বা, 10x + 9 - x + 45 = 10 (9 - x) + x (y এর মান বসিয়ে)
বা, 9x + 54 = 90 - 10x + x
বা, 18x = 90 - 54
∴ x = 36/18 = 2
এবং y = 9 - 2 = 7

সুতরাং সংখ্যাটি = 10 × 7 + 2 = 72

৪৭.
What is the antonym of ‘Honorary’?
  1. ক) Official
  2. খ) Honorable
  3. গ) Salaried
  4. ঘ) Literary
ব্যাখ্যা

Honorary অর্থ হলো অবৈতনিক, বিনাবেতন।
এর বিপরীত শব্দ হলো বেতনভুক্ত অর্থাৎ Salaried.
Official – আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত;
Honorable – সম্মানিত;
Literary – সাহিত্য বিষয়ক।

৪৮.
a, a2, a(a + b)–এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
  1. ক) a2
  2. খ) a(a + b)
  3. গ) a2(a + b)
  4. ঘ) a
ব্যাখ্যা

a, a2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) = a2(a+b)

৪৯.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ৯০
  2. খ) ১২০
  3. গ) ১১০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা

১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (৫০০ × ১১০)/১০০ = ৫৫০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০× ৯০)/১০০ = ৪৫০ টাকা
∴ নির্ণেয় লাভ = (৫৫০ - ৪৫০) টাকা।
= ১০০ টাকা।

৫০.
স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৫০তম
  2. খ) ৫৭তম
  3. গ) ৬৫তম
  4. ঘ) ১২৯তম
ব্যাখ্যা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা

সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৫১.
x + 1/x = 2 হয়, তাহলে x এর মান হবে-
  1. ক) 2
  2. খ) 1/2
  3. গ) 1/4
  4. ঘ) 1
ব্যাখ্যা

দেওয়া আছে,
x + 1/x = 2
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা, (x - 1)2 = 0
বা, x - 1 = 0
∴ x = 1

৫২.
‘বাবুল পড়ে’ এ বাক্যে ‘পড়ে’ কোন ক্রিয়া?
  1. ক) সকর্মক
  2. খ) সমাপিকা
  3. গ) অসমাপিকা
  4. ঘ) অকর্মক
ব্যাখ্যা

অকর্মক ক্রিয়াঃ
যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া।
অকর্মক ক্রিয়ার ক্রিয়া পদটিকে 'কী' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া না।

যেমন -
মেয়েটি হাসে।
এখানে, 'কী হাসে' বা 'কাকে হাসে' প্রশ্ন করলে কোন উত্তর হয় না। কাজেই 'হাসে' ক্রিয়াটি অকর্মক ক্রিয়া।
তেমনিভাবে,
বাবুল পড়ে - বাক্যটির 'পড়ে' ক্রিয়াপদটি অকর্মক ক্রিয়া।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই।

৫৩.
দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দুটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুটি কি কি?
  1. ক) ১৪, ৮
  2. খ) ১৫, ৫
  3. গ) ১২, ৬
  4. ঘ) ১৩, ৯
ব্যাখ্যা

এখানে, ১৩ + ৯
= ১৬৯ + ৮১
= ২৫০ (১ম শর্ত)
আবার,
১৩ × ৯ = ১১৭

∴ সঠিক উত্তর - ঘ) ১৩ ও ৯।

৫৪.
কোনটি ‘তৎসম’ শব্দ?
  1. ক) বাজনা
  2. খ) মানব
  3. গ) গিন্নী
  4. ঘ) খোকা
ব্যাখ্যা

তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ = তার, সম = সমান] তার সমান।
এখানে ‘তার’ বলতে ‘সংস্কৃত’র সমান বোঝানো হয়েছে।
অর্থাৎ সংস্কৃত ভাষার যেসব শব্দ সরাসরি এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
উদাহরণ- চন্দ্র, সূর্য, ধর্ম, বৃক্ষ, মানব, পুত্র, রাত্রি, পর্বত, ভূমি, সিংহ, তাপসী, প্রশ্ন, পাত্র, জলধি ইত্যাদি।
এছাড়াও,
'গিন্নী' অর্ধতৎসম শব্দ।
'বাজনা' শব্দটি সংস্কৃত 'বাদ্য' থেকে এসেছে। এটি তদ্ভব শব্দ।
'খোকা' তুর্কি শব্দ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি এবং বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৫৫.
দুটি সংখ্যার যোগফল ৫৫ এবং বড়টির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুটি হবে–
  1. ক) ২৫, ২০
  2. খ) ২৫, ৩০
  3. গ) ৩০, ২৫
  4. ঘ) ৩০, ২০
ব্যাখ্যা

মনে করি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y
প্রশ্নমতে,
x + y = 55
বা, y = 55 - x
এবং 5x = 6y
বা, 5x = 6 (55 - x) [y এর মান বসিয়ে]
বা, 5x = 330 - 6x
বা, 11x = 330
∴ x = 30
এবং y = 55 - 30 = 25

৫৬.
‘Deficit’ means :
  1. ক) Shortage
  2. খ) Defeat
  3. গ) Complex
  4. ঘ) Flexible
ব্যাখ্যা

‘Deficit’ এবং ‘Shortage’ শব্দ দুটির অর্থ ঘাটতি।
Defeat – পরাজিত করা।
Complex – জটিল।
Flexible – নমনীয়।

৫৭.
কাজের দিন ২ টাকা ও অনুপস্থিতির দিন ৫০ পয়সা জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে ৪০ টাকা পেল। ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল?
  1. ক) ২০
  2. খ) ২২
  3. গ) ২৪
  4. ঘ) ১৯
ব্যাখ্যা

ধরি,
কাজে উপস্থিত ছিলেন ক দিন
কাজে অনুপস্থিত ছিলেন (৩০ - ক) দিন। [∵ সেপ্টেম্বর = ৩০ দিন]
প্রশ্নমতে,
২ক - ১/২(৩০ - ক) = ৪০
বা, ৪ক - ৩০ + ক = ৮০
বা, ৫ক = ১১০
∴ ক = ২২

৫৮.
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে-
  1. ক) ১০৬৪৮
  2. খ) ১০৮৭৭
  3. গ) ১৫৫৫৭
  4. ঘ) ১০৮০০
ব্যাখ্যা

আমরা জানি,
C = P(1+r)n
= 8000(1+(10/100))3
= 8000 X (1 + 0.1)3
= 8000 X (1.1)3
= 8000 X 1.331
∴ মূলধন, C = 10,648 টাকা।

৫৯.
x - {x - (x + 1)} এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
ব্যাখ্যা

x - {x - (x + 1)}
= x - {x - x - 1}
= x + 1

৬০.
কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) জার্মানি
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা

চ্যান্সেলর অস্ট্রিয়া ও জার্মানির প্রধানমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন পদ।
বর্তমানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুয়র্ৎস।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৬১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) যথাচীত
  2. খ) যথোচিত
  3. গ) যথাচিত
  4. ঘ) যথচিত
ব্যাখ্যা

যথা + উচিত = যথোচিত (স্বরসন্ধি সাধিত শব্দ)।

নিয়মঃ অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন:
যথা + উচিত = যথোচিত
মহা + উৎসব = মহোৎসব
যথা + উপযুক্ত = যথোপযুক্ত
সূর্য + উদয় = সূর্যোদয়
নীল + উৎপল = নীলোৎপল
ফল + উদয় = ফলোদয়
হিত + উপদেশ = হিতোপদেশ
পর + উপকার = পরোপকার
প্রশ + উত্তর = প্রশ্নোত্তর
গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব
চল + ঊর্মি = চলোর্মি
নব + ঊঢ়া = নবোঢ়া
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি।

৬২.
‘মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?
  1. ক) পাবলো পিকাসো
  2. খ) ভিনসেন্ট ভ্যানগণ
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যা

লিওনার্দো দ্যা ভিঞ্চি ছিলেন ইতালির একজন বিখ্যাত চিত্রশিল্পী।
বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
তাঁর আঁকা আরও একটি বিখ্যাত চিত্রকর্ম ‘দ্যা লাস্ট সাপার’।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৬৩.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন?
  1. ক) ২০০০০
  2. খ) ২৫০০০
  3. গ) ১৫০০০
  4. ঘ) ১০০০০
ব্যাখ্যা

মনে করি, আয় ও ব্যয় যথাক্রমে ৫ক এবং ৩ক
শর্তমতে,
৫ক - ৩ক = ১০০০০
⇒ ২ক = ১০০০০
∴ ক = ৫০০০
∴ ব্যয় = ৩ x ৫০০০ = ১৫০০০ টাকা

৬৪.
Choose the correct sentence -
  1. ক) I finished reading the book.
  2. খ) I have finish reading the book.
  3. গ) I have finish read the book.
  4. ঘ) I have finished reading the book.
ব্যাখ্যা

Finish-এর পর verb + ing বসে।
আর বাক্যটি সাধারণত present perfect tense-এ ব্যবহৃত হয়।

৬৫.
'De facto' means-
  1. ক) in reality
  2. খ) by rights
  3. গ) evidence
  4. ঘ) as per facts
ব্যাখ্যা

‘De facto’ – আসলেই, বাস্তবেই, কার্যকর।
In reality, in fact, actual, effective – ও একই অর্থ বহন করে।
অর্থাৎ এরা সবাই সমার্থক শব্দ।

৬৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) তাহার জীবন সংশয়ময়
  2. খ) তাহার জীবন সংশয়পূর্ণ
  3. গ) তাহার জীবন সংশয়াপূর্ণ
  4. ঘ) তাহার জীবন সংশয়ভরা
ব্যাখ্যা

সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।

'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।

সুতরাং, সঠিক বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।

৬৭.
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
  1. ক) নেপোলিয়ন
  2. খ) ফিলিপস
  3. গ) দ্বাদশ লুই
  4. ঘ) ষোড়শ লুই
ব্যাখ্যা

১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
এটি ১০ বছর স্থায়ী হয়েছিল।
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল- 'ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা'।
উৎসঃ হিস্টরি.কম

৬৮.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে-
  1. ক) ২৪
  2. খ) ২৭
  3. গ) ৩০
  4. ঘ) ২১
ব্যাখ্যা

এখানে তিনটি সংখ্যা হলো ৮, ৯ এবং ১০
এদের গুনফল = ৮ x ৯ x ১০ = ৭২০
এবং যোগফল = ৮ + ৯ + ১০ = ২৭

৬৯.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স হবে-
  1. ক) ৩২, ৮
  2. খ) ৩৫, ১০
  3. গ) ৩৫, ১২
  4. ঘ) ৩৬, ১০
ব্যাখ্যা

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২
মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭x ও ২x
৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩
শর্তমতে, (৭x + ৫) : (২x + ৫) = ৮ : ৩
বা, (৭x + ৫)/(২x + ৫) = ৮/৩
বা, ২১x + ১৫ = ১৬x + ৪০
বা, ৫x = ২৫
∴ x = ৫
অর্থাৎ, পিতার বর্তমান বয়স ৭ x ৫ = ৩৫বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২ x ৫ = ১০ বছর।

৭০.
ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
  1. ক) আমেরিকা
  2. খ) ফ্রান্স
  3. গ) জার্মানি
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা

ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।

প্রথম ভার্সাই চুক্তিঃ
প্যারিস চুক্তি স্বাক্ষরের দিনেই ফ্রান্সের ভার্সাই নগরীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'প্রথম ভার্সাই চুক্তি' নামে পরিচিত।
এটি মূলত প্যারিস চুক্তিরই অতিরিক্ত অংশ।
চুক্তিটি স্বাক্ষর হয় - ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে।
এই চুক্তির ফলে, ব্রিটিশ সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে এবং কানাডার সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত নির্ধারিত হয়

দ্বিতীয় ভার্সাই চুক্তিঃ
২৮ জুন ১৯১৯ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানি এবং মিত্রপক্ষের মধ্যে সাক্ষরিত দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এ চুক্তি অনুযায়ী জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয় এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদানে সম্মত করা হয়।
১০ জানুয়ারি ১৯২০ এই চুক্তি কার্যকর হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার, হিস্টরি.কম ও Live MCQ Content (Upcoming).

৭১.
বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অবহেলা
  2. খ) নিমরাজি
  3. গ) নিখুঁত
  4. ঘ) আনমনা
ব্যাখ্যা

'নিমরাজি' শব্দের 'নিম্‌' ফারসি উপসর্গ।
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু ফারসি উপসর্গ হলো- কার, দর্, না, নিম্, ফি, বদ, বে, বর্, কম্, ব্ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

৭২.
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কী?
  1. ক) সোনাদিয়া
  2. খ) ভোলা
  3. গ) সেন্টমার্টিন
  4. ঘ) হাতিয়া
ব্যাখ্যা

বরিশাল বিভাগে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, যা দ্বীপ জেলা নামে পরিচিত।
এই জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভোলা জেলাকে বলা হয় ‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’।
এছাড়া মহিষের দুধের দধি, সুপারি ও মিষ্টির জন্য ভোলা জেলার বিশেষ সুনাম রয়েছে।

৭৩.
বার্সেলোনা নগরী কোথায়?
  1. ক) ইতালি
  2. খ) গ্রিস
  3. গ) পর্তুগাল
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা

বার্সেলোনা ইউরোপের দেশ স্পেনের একটি বৃহত্তম বন্দর নগরী এবং স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার রাজধানী।
এটি দেশটির শিল্প ও বাণিজ্যের প্রধান কেন্দ্র।
বিখ্যাত 'ফুটবল ক্লাব বার্সেলোনা' এই শহরে অবস্থিত।

৭৪.
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
  1. ক) জাপান
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবঃ
মানবসৃষ্ট নানা রকম কাজকর্ম যা পরিবেশের ক্ষতি করছে সেগুলোই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী।
এই সমস্ত কার্যক্রম যেমন শিল্পায়ন, বনাঞ্চল উজাড়, পারমানবিক পরীক্ষা, কৃষির সম্প্রসারণ, যানবাহনের কালো ধোঁয়া, কাঠ-কয়লা পোড়ানো ইত্যাদি দ্বারা নির্গত কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস গ্যাসই বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
দিন দিন জলবায়ুপরিবর্তনের নেতিবাচক প্রভাবে এদেশের প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং দেশের প্রায় ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে।
আনুমানিক ৩ কোটি মানুষ তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে।
উচ্চ তাপমাত্রার প্রভাবে ঘন ঘন বন্যা, ঝড়, অনাবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি ঝুঁকি বাড়বে।
জলবায়ু পরিবর্তনের ফলেই এশিয়ায় পানির স্বল্পতা দেখা যাবে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় ১৫০ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হবে।
ইন্টারগভার্মেন্টাল প্যানেল অন ক্লাইমেন্ট চেঞ্জ (আইপিসিসি) এর তথ্যানুযায়ী, ২০৩০ সালের পর এদেশের নদীর প্রবাহ অনেক কমে যাবে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)।

৭৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) নিউজার্সি
  3. গ) আলাস্কা
  4. ঘ) টেক্সাস
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি।
১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
১৮০৩ সালে যুক্তরাষ্ট্র লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল।
১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০ তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।
উৎসঃ আমেরিকার সরকারি ওয়েবসাইট।

৭৬.
পৃথিবীর সবচেয় বড়ো সংবাদ সংস্থার নাম কী?
  1. ক) রয়টার্স
  2. খ) বিবিসি
  3. গ) সানা
  4. ঘ) তাস
ব্যাখ্যা

পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালে।
প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার।
সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরে।
British Broadcasting Corporation (BBC) বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন এবং বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা ফ্রান্সের এজেন্সি ফ্রান্স প্রেস (AFP)।
সানা এবং তাস যথাক্রমে সিরিয়া ও রাশিয়ার সংবাদ সংস্থা।

৭৭.
কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না?
  1. ক) ভ্যাটিকান
  2. খ) সৌদি আরব
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) গ্রিনল্যান্ড
ব্যাখ্যা

সৌদি আরব এবং ইরানের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না
সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যেবা লেখা এবং ইরানের পতাকার কেন্দ্রস্থলে লাল বর্ণের চিহ্ন দ্বারা আল্লাহর নামকে নির্দেশ করায় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না।

৭৮.
‘বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানে আমার বিদেশ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোঁপা বাঁধার মতোই হাস্যকর’- এ বাক্যে ‘ছেঁড়া চুলে খোঁপা বাঁধা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অর্থের অভাব
  2. খ) দুরাশা
  3. গ) দুর্ভাগ্য
  4. ঘ) বৃথা চেষ্টা
ব্যাখ্যা

‘ছেঁড়ে চুলে খোঁপা বাঁধা’ প্রশ্নোক্ত বাক্যে 'বৃথা চেষ্টা' অর্থে ব্যবহৃত হয়েছে।
অবশ্য এই বাগধারাটির সাধারণ অর্থ হচ্ছে – 'পরকে আপন করার চেষ্টা'।

৭৯.
কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ১
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
ব্যাখ্যা

শুধু বাংলায় পাস করেছে = (৯৪ - ৭৫) জন।
= ১৯ জন।
শুধু গণিতে পাস করেছে = (৮০ - ৭৫) জন।
= ৫ জন।
উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭৫ + ১৯ + ৫) জন।
= (১০০ - ৯৯) জন।
= ১ জন।

৮০.
যদি (x - y)2 =12 এবং xy=1 হয়, তবে x2 + y2 = কত?
  1. ক) 14
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা

x2 + y2
= (x - y)2 + 2xy
= 12 + 2 x 1
=14