পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
বিশেষ ফুল মডেল টেস্ট - ৩ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের জন্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
নিচের কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
  1. আনচান
  2. আনমনা
  3. অবদান
  4. অঘোরে
ব্যাখ্যা
• ‘অবদান’ শব্দটি তৎসম উপসর্গ ‘অব’ যোগে গঠিত।

অন্যদিকে,
• বাংলা ‘অ’ উপসর্গযোগে গঠিত শব্দ ‘অঘোরে’।
• বাংলা ‘আন’ উপসর্গযোগে গঠিত শব্দ ‘আনচান’ ও ‘আনমনা’।

=========
• উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং  মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘নির্মাল্য’ কাব্যগ্রন্থটি কার রচনা?
  1. কুসুমকুমারী দাশ
  2. জীবনানন্দ দাশ
  3. কামিনী রায়
  4. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
• কামিনী রায়: 
- কামিনী রায় কবি ও সমাজকর্মী।
- ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চণ্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক  উপন্যাস লেখক ও পেশায় বিচারক। 
-  তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ সালে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা লিখে দেন।
- বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক (১৯২৯) লাভ করেন।
- ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো:
- নির্মাল্য,
- পৌরাণিকী,
- গুঞ্জন (শিশুকাব্য),
- ধর্ম্মপুত্র (অনুবাদ),
- মাল্য ও নির্মাল্য,
- অশোকসঙ্গীত (সনেট),
- অম্বা (নাটক)।

অন্যদিকে,
⇒ “আমাকে কী মাল্য দেবে, দাও” নির্মলেন্দু গুণ রচিত একটি কবিতা।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘ধপ + ধপ > ধপাধপ’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. সমীভবন
  2. অসমীকরণ
  3. ধ্বনি বিপর্যয়
  4. বিষমীভবন
ব্যাখ্যা
ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনি পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়।

• অসমীকরণ:
একই ঘরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন:
- ধপ + ধপ > ধপাধপ।
- টপ + টপ > টপাটপ ইত্যাদি। 

অন্যদিকে, 
• ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- ইংরেজি বাক্স > বাংলা বাস্ক।
- জাপানি রিক্সা > বাংলা রিস্কা ইত্যাদি।
অনুরুপ, পিশাচ > পিচাশ, লাফ > ফাল।

• বিষমীভবন: দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর > শরীল।
- লাল > নাল ইত্যাদি।

• সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন:
- জন্ম > জম্ম,
- কাঁদনা > কান্না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. চিকিৎসিত
  2. নিরীক্ষণ
  3. চিকির্ষীত
  4. চিকিৎসাধীন
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- চিকির্ষীত।

• শুদ্ধ বানান- চিকীর্ষিত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অভিপ্রায়যুক্ত, অভিপ্রেত, অভিলষিত।

অন্যদিকে, নিরীক্ষণ, চিকিৎসিত ও চিকিৎসাধীন শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎ: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘সবাই বাঘকে ভয় করে।’- বাক্যে ‘বাঘকে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারক
  2. অধিকরণ কারক
  3. অপাদান কারক
  4. করণ কারক
ব্যাখ্যা
• ‘সবাই বাঘকে ভয় করে।’ - বাক্যে ‘বাঘকে’ অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ।

• অপাদান কারক:
- যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ:
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি।
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি। 
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
উচ্চরণস্থান অনুযায়ী তালু স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি হচ্ছে-
  1. ট, ঢ
  2. প, ভ
  3. থ, ধ
  4. চ, ঝ
ব্যাখ্যা
• যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চরণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সগেুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত।

উচ্চরণস্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
- ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন - প, ফ, ব, ভ।
- দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন - ত, থ, দ, ধ।
- মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন - ট, ঠ, ড, ঢ।
- তালু স্পৃষ্ট ব্যঞ্জন - চ, ছ, জ, ঝ।
- কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন - ক, খ, গ, ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ,নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
বৈষ্ণব পদাবলিতে নায়িকার অবস্থা নয় কোনটি?
  1. অভিসারভর্তৃকা
  2. খণ্ডিতা
  3. প্রোষিতভর্তৃকা
  4. উৎকণ্ঠিতা
ব্যাখ্যা
• বৈষ্ণব পদাবলিতে নায়িকার অবস্থা নয় - অভিসারভর্তৃকা।

• পদাবলিতে নায়িকার অবস্থা:

- যে নায়িকা অন্তরে স্বতঃসিদ্ধ কৃষ্ণরতি এবং যা রতির মূলে আছে একমাত্র কৃষ্ণেন্দ্রিয় প্রীতি এবং কৃষ্ণপ্রেমে বশীভূত, তাকে বলা হয় সমর্থা নায়িকা। 
- বৃন্দাবনের শ্রীরাধা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলি - সমর্থা নায়িকা। এঁদের মধ্যে শ্রীরাধা হলেন সর্বশ্রেষ্ঠ।
- বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয়। পদাবলিতে নায়িকার ৮টি অবস্থা।
যথা :
- অভিসারিকা,
- বাসকসজ্জা,
- উৎকণ্ঠিতা,
- বিপ্রলব্ধা,
- খণ্ডিতা,
- কলহান্তরিতা,
- প্রোষিতভর্তৃকা,
- স্বাধীনভর্তৃকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
“আমড়াগাছি করা” বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বাড়াবাড়ি করা
  2. গোপন ইশারা করা
  3. অযথা প্রশংসা করা
  4. আত্মপ্রশংসা করা
ব্যাখ্যা
• “আমড়াগাছি করা” বাগধারার অর্থ - অযথা প্রশংসা করা।

অন্যদিকে,
• ‘অন্তর টিপুনি’ বাগধারার অর্থ - গোপন ইশারা।
• ‘আমি-আমি করা’ বাগধারার অর্থ - আত্মপ্রশংসা করা।
• ‘আঠারো আনা’ বাগধারার অর্থ - বাড়াবাড়ি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
একটি স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
  1. ৮৩০ জন
  2. ৯০০ জন
  3. ৯৪০ জন
  4. ৯৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?

সমাধান: 
স্কাউট দলকে ৯, ১০, এবং ১২ সারিতে সাজানো যায়। ফলে স্কাউট এর সংখ্যা ৯, ১০ এবং ১২ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১০, ১২ এর ল. সা. গু।



৯, ১০, ১২ এর ল. সা. গু = ২ × ৩  × ৩  × ৫  × ২ 
= (২  × ২)  × (৩  × ৩ ) × ৫
= ২  × ৩  × ৫

একে বর্গাকারে সাজানো যায় না। বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে। 
∴ ৯, ১০, ১২ সারিতে ও বর্গাকারে সাজানোর জন্য কমপক্ষে স্কাউট সংখ্যা প্রয়োজন 
= ২  × ৩  × ৫ × ৫ 
= ২  × ৩  × ৫
= ৯০০ জন
১০.
১২ জন লোক ১ টি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ৬ দিনে কাজটি শেষ করতে কত জন অতিরিক্ত লোক লাগবে? 
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন লোক ১ টি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ৬ দিনে কাজটি শেষ করতে কত জন অতিরিক্ত লোক লাগবে? 

সমাধান: 
১ টি কাজ,
৯ দিনে করতে পারে ১২ জন লোক 
১ দিনে করতে পারে ১২ × ৯ জন লোক 
∴ ৬ দিনে করতে পারে (১২ × ৯)/৬ জন লোক
= ১৮ জন লোক 

∴ অতিরিক্ত লোক লাগবে = ১৮ - ১২ জন
= ৬ জন  
১১.
8x2 + 18x + 9 এর উৎপাদক -
  1. (2x - 3)(4x + 3)
  2. (2x + 3)(4x - 3)
  3. (2x + 3)(4x + 3)
  4. (2x - 3)(4x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 8x2 + 18x + 9 এর উৎপাদক - 

সমাধান: 
8x2 + 18x + 9
= 8x2 + 12x + 6x + 9 
= 4x (2x + 3) + 3 (2x + 3)
= (2x + 3)(4x + 3)
১২.
(০.০২/১০) =?
  1. ০.০০০৪
  2. ০.০০০০৪
  3. ০.০০৪
  4. ০.০০০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০২/১০) =?

সমাধান:
(০.০২/১০) 
= (০.০০২)
= ০.০০০০০২
১৩.
x - y = 2 এবং xy = 15 হলে, x2 + y2 =?
  1. 25
  2. 9
  3. 34
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 15 হলে, x2 + y2 =?

সমাধান:
x - y = 2 
⇒ (x - y)2 = (2)2
∴  (x - y)2 = 4

xy = 15

(x - y)2 = x2 - 2xy + y2
⇒ 4 = x2 + y2 - 2 × 15
⇒ 4 = x2 + y2 - 30
∴ x2 + y2 = 30 + 4
= 34
১৪.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির প্রস্থ কত মিটার?
  1. ২৪ মিটার
  2. ২০ মিটার
  3. ১২ মিটার
  4. ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির প্রস্থ কত মিটার?

সমাধান:
প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়।
ঘরটির ক্ষেত্রফল = ১৮২৪/৯.৫০ বর্গমি.
= ১৯২ বর্গমিটার

ধরি, ঘরের প্রস্থ ক মিটার 
দৈর্ঘ্য = ৩ক মিটার

৩ক × ক = ১৯২
⇒ ৩ক = ১৯২
⇒ ক = ৬৪
∴ ক = ৮ 

প্রস্থ ৮ মিটার
দৈর্ঘ্য = (৩ × ৮) মিটার
= ২৪ মিটার
১৫.
এক মাইলে কত ফুট?
  1. ১৫৭০
  2. ১৭৬০
  3. ১৬৪০
  4. ৫২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: এক মাইলে কত ফুট?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
১ গজ = ৩ ফুট
∴১ মাইল = ১৭৬০×৩ = ৫২৮০ ফুট
১৬.
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ২/৫
  3. ৩/৫
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৪ টি কালো বল রয়েছে।
মোট বল = ৬ + ৪ টি = ১০ টি 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = ৬/১০ 
= ৩/৫ 

∴বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = ১ - ৩/৫
= (৫ - ৩)/৫
= ২/৫
১৭.
২, ৭, ৯, ২, ৭, ৫, ৩, ৫, ৭, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
  1. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৯, ২, ৭, ৫, ৩, ৫, ৭, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?

সমাধান:
২ সংখ্যাটি আছে ২ বার।
৫ সংখ্যাটি আছে ২ বার।
৭ সংখ্যাটি আছে ৩ বার।

যেহেতু, ৭ সংখ্যাটি অধিকবার আছে, তাই সংখ্যাগুলোর প্রচুরক ৭। 
১৮.
4(x + 2) > 3x + 8 হলে, অসমতাটির সমাধান- 
  1. x > 0
  2. x > 1
  3. x > 2
  4. x > 3
ব্যাখ্যা
প্রশ্ন: 4(x + 2) > 3x + 8 হলে, অসমতাটির সমাধান- 

সমাধান: 
4(x + 2) > 3x + 8
⇒ 4x + 8 > 3x + 8
⇒ 4x - 3x > 8 - 8 
∴ x > 0
১৯.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ  করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা  ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত? 
  1. ১/৪
  2. ৩/৫
  3. ৩/৪
  4. ৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ  করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা  ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি, লব ক
হর ক + ১

প্রশ্নমতে, 
(ক - ২)/(ক + ১ + ২) = ১/৬
⇒ (ক - ২)/(ক + ৩) = ১/৬
⇒ ৬(ক - ২) = ক + ৩
⇒ ৬ক - ১২ = ক + ৩ 
⇒ ৫ক = ১৫
∴ ক = ৩

লব ৩
হর = ৩ + ১
= ৪

ভগ্নাংশটি ৩/৪
২০.
x3 = 729 হলে, log3x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: x3 = 729 হলে, log3x এর মান কত?

সমাধান: 
x3 = 729
⇒ x3 = 93
∴ x = 9

log3
= log39
= log332
= 2log33
= 2
২১.
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১০ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ১৪
  2. ১৬
  3. ১৮
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১০ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১০ উইকেট পান
মোট রান দিয়েছেন = (২০ × ১০)
= ২০০ রান

পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান।
মোট রান = (৬ ×৪) = ২৪ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি  রান দিয়েছেন = (২০০ + ২৪)/(১০ + ৪)
= ২২৪/১৪
= ১৬
২২.
নিম্নের চিত্রে, AC ⊥ BD; CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক। ∠ECF =?
  1. 60°
  2. 70°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে, AC ⊥ BD; CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক। ∠ECF =?

সমাধান: 

AC ⊥ BD
∠ACB = 90° ; ∠ACD = 90°

CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক।
∠ACE = 45°
 ∠ACF = 45°

∴ ∠ECF = 45° + 45°
= 90°
২৩.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৫ তম পদ কোনটি?
  1. ৮৪
  2. ৭৭
  3. ৯১
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৫ তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
৭ + (১৫ - ১) × ৬
= ৭ + ১৪ × ৬
= ৯১
২৪.
Which word is incorrect?
  1. Nostalgic
  2. Nostalgia
  3. Nostalgically
  4. Nostalgical
ব্যাখ্যা

Nostalgical কোন শব্দ dictionary তে নেই। তাই অপশনে শব্দটি incorrect. 

Nostalgia (noun):
English Meaning- A feeling of pleasure and also slight sadness when you think about things that happened in the past. 
Bangla Meaning- অতীতবিধুর, গৃহকাতরতা।

Other options,
Nostalgic (adjective) -অতীতস্মৃতিবিধুর, গৃহকাতরতা।
Nostalgically (adverb) -স্মৃতিবিধুরভাবে। 

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

২৫.
Can you tell me where _____?
  1. live Fahim
  2. Does Fahim live
  3. Fahim lives
  4. Fahim does live
ব্যাখ্যা
Embedded question হলো অন্য বাক্য বা প্রশ্নবোধক বাক্যের সাথে জুড়ে দেওয়া প্রশ্ন।

Embedded question- এর structure: wh-word + sub + verb. 
সুতরাং, বাক্যটি where Fahim lives হবে। 

আরো কিছু Embedded Question এর example:
1. Direct Question: What work did he do best?
 Embedded Question: I’d like to know what work he did best.

2.Direct Question: What is her name?
Embedded Question: I wonder what her name is.

If there’s an “auxiliary” or “to be” verb included within the embedded question, the position of the subject and the “auxiliary” or “to be” verb needs to be reversed.


For example:
Direct Question: Is the doctor available?
Embedded Question: Could you tell me if the doctor is available?

Direct Question: What was his job here?
Embedded Question: I wonder what his job was here.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
২৬.
The word ‘Abandon’ means -
  1. Tardy
  2. Scuttle
  3. Arrogant
  4. Necessary
ব্যাখ্যা
Abandon:
English Meaning: to leave a place, thing, or person, usually forever.
Bangla meaning: পরিত্যাগ করা ।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থঃ
- Tardy: ধীরগতিসম্পন্ন।
- Scuttle: দ্রুত পরিত্যাগ করা, তড়িঘড়ি করে পালান। 
- Arrogant: অহংকারী।
- Necessary: প্রয়োজনীয়। 

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, Abandon এর অর্থ Scuttle.  

Source: Bangla Academy Dictionary.
২৭.
Choose the odd one out:
  1. Theses
  2. Media
  3. Alumni
  4. Moss
ব্যাখ্যা

উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর মধ্যে moss হলো singular number.
- অপশনের বাকি গুলো হলো plural number.

• Moss: [Singular]
Meaning: শেওলা, শৈবাল।
Plural form: mosses. 

উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো:
• Theses: [plural]
Singular form: Thesis.
Meaning: যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব।

• Media: [plural]

Singular form: medium
Meaning: যোগাযোগমাধ্যম, গণমাধ্যম। 

• Alumni: [plural]

Singular form: alumnus. 
Meaning: স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

Source: Accessible Dictionary & A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৮.
Everybody hates a liar. (Make it negative)
  1. Nobody dislikes a liar
  2. Who likes a liar
  3. Nobody likes a liar
  4. Everybody dislikes a liar
ব্যাখ্যা
• Everybody +verb কে কয়েকভাবে Negative করা যায়:
1. There is nobody + who + negative verb
There is nobody who likes a liar.

2. Every এর পরিবর্তে There is no বসে + every এর পরের শব্দটি বসে + but + প্রদত্ত sentence এর বাকি অংশ।
There is nobody but hates a liar.

3. Nobody + Opposite verb
Negative করতে হলে everybody- এর negative nobody এবং প্রশ্নে উল্লিখিত ‘hate’ verb-এর বিপরীতে verb like বসবে। 

Tense, Person ও Number অনুযায়ী s যোগ করে likes করা হয়েছে। 
- Nobody likes a liar. 

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
২৯.
She wears _____ uniform. 
  1. a
  2. an
  3. the
  4. no article 
ব্যাখ্যা

Article:
- A, An, The কে Article বলে।
- এরা noun কে qualify করে।

Article দুই প্রকার।
1. Indefinite: A, An;
2. Definite: The

Article এর নিয়মানুযায়ী শব্দের শুরুতে যদি vowel/vowels থাকে এবং তা যদি ইউ (u) এর মত উচ্চারিত হয় তার পূর্বে a বসে।
যেমন: a ewe, a European, a uniform etc.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.

৩০.
What is the meaning of the phrase 'A rainy day'?
  1. A time of need
  2. A time of leave
  3. A time of sorrow
  4. A time of grace
ব্যাখ্যা

A rainy day (idiom) :
English Meaning: A time when money might unexpectedly be needed.
Bangla Meaning: অভাবের দিন / দুর্দিন। 

Ex. Sentence: She had saved some money for a rainy day.
Bangla Meaning: সে দুর্দিনের জন্য কিছু অর্থ সঞ্চয় করে রেখেছিল। 

Source: Oxford Dictionary.

৩১.
What kind of sentence is the following one: How far is the train station?
  1. Assertive Sentence
  2. Optative Sentence
  3. Exclamatory Sentence
  4. Interrogative Sentence
ব্যাখ্যা

Interrogative Sentence:
যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বলে।
A sentence that asks questions and starts with ‘wh’ or a verb is called an interrogative sentence.
How far is the train station?
উপরোক্ত বাক্যটি দ্বারা ‘রেল ষ্টেশন কত দূর’ জিজ্ঞেস করা হচ্ছে তাই এটি একটি Interrogative sentence.

Interrogative sentence Structure:
Interrogative sentence এর গঠনের ক্ষেত্রে আমরা মূলত ৩ ধরনের বাক্যগঠন দেখতে পাই। নিচে এদেরকে উদাহরণ সহ উল্লেখ করা হলো -
WH + Auxiliary Verb + Subject + Main Verb
Where did she go?
Who has done it?

Verb + Subject + Main Verb
Do you want to stay?
Does he want chocolate or ice cream?

The verb to Be + Subject
Is it right?
Are you upset?

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.

৩২.
Antonym of ‘Deliberate’
  1. Serendipitous
  2. Haphazard
  3. Fortuitous
  4. Intentional
ব্যাখ্যা

• Deliberate (Adjective):
Meaning: Done consciously and intentionally.
Bangla Meaning: ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত।
Example: A deliberate attempt to provoke conflict.

• Fortuitous (Adjective)
Meaning: Happening by chance rather than intention.
Bangla Meaning: আকস্মিক; দৈবিক।
Example: The ball went into the goal by a fortuitous ricochet.

Other Options: 
• Haphazard: বিশৃঙ্খল

Source: Oxford and  Accessible Dictionary. 

৩৩.
Find the synonym of ‘Look’.
  1. Search
  2. Glean
  3. Gloss
  4. Glimpse
ব্যাখ্যা

Look (দেখা) এর সমার্থক Glimpse (ক্ষণিক দৃষ্টি)।

Other options meaning:
Search - অনুসন্ধান করা।
Glean- ফসল কুড়ানো।
Gloss- শব্দের টীকা।

Source: Accessible Dictionary. 

৩৪.
Which one is the correct English translation of 'যত গর্জে তত বর্ষে না।'
  1. Fingers were made before forks.
  2. As you make your bed so you must lie on it.
  3. Ignorance is vociferous.
  4. None
ব্যাখ্যা

'যত গর্জে তত বর্ষে না’ এর অনুবাদ A barking dog seldom bites.

Other options: 
• Ignorance is vociferous এর অনুবাদ – অন্ধের কিবা দিন কিবা রাত্রি।
• Fingers were made before forks.- দুই দিনের বৈরাগী, ভাতেরে কয় অন্ন। 
• As you make your bed so you must lie on it. এর অনুবাদ - তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩৫.
Many people hope that Bangladesh can resolve its economic problems.
This is an example of -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverb Clause
  4. None
ব্যাখ্যা

That যুক্ত clause টি Hope Verb-এর direct Object হিসেবে কাজ করছে । তাই এটি একটি noun clause. 

Noun Clause: 
যেকোনো বাক্যের Subject এবং Object  Noun হয়। সেই সূত্রে Subject এবং Object এ clause থাকলে সেটাও Noun clause হবে।

চেনার উপায়: verb কে "কে/কারা" দিয়ে প্রশ্ন করলে subject পাওয়া যাবে। আবার "কি/কাকে" দিয়ে প্রশ্ন করলে object পাওয়া যায়। তাছাড়া to ছাড়া বাকি preposition এর পর noun clause বসে।

উদাহরণ: 
I like "what I see"
এখানে Verb হচ্ছে like, verb "কী" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় what I see (আমি যা দেখি)। তাই এটা noun clause.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৬.
‘Bad blood’ means -
  1. Hostility
  2. Friendship
  3. Blue blood
  4. Impure  blood
ব্যাখ্যা

’Bad blood’ phraseটির অর্থ খারাপ সম্পর্ক যার সমার্থক শব্দ Hostility অর্থ শত্রুতা; বিরুদ্ধতা ।

Other Options -

Friendship: বন্ধুত্ব।
Blue blood: কলুষিত রক্ত।
Impure  blood: অভিজাত।

Source:  Accessible Dictionary. 

৩৭.
নিচের কোন দেশটির মুদ্রার নাম 'পাউন্ড'?
  1. তিউনেশিয়া
  2. মরক্কো
  3. সিরিয়া
  4. ইয়েমেন
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- কাতার
- ইরান

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া 
- তিউনেশিয়া

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন 

তথ্যসূত্র - Britannica.com
৩৮.
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ২৯টি
  2. ৩০টি
  3. ৩১টি
  4. ৩২টি
ব্যাখ্যা
ন্যাটো:

- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৩১টি।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
- ২০২৩ সালে ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৩৯.
মুজিবনগর সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কে?
  1. এম. মনসুর আলী
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. অধ্যাপক ইউসুফ আলী
  4. তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৪০.
বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
  1. ২০০৯ সালে
  2. ২০১০ সালে
  3. ২০১১ সালে
  4. ২০১২ সালে
ব্যাখ্যা
নারী ক্রিকেট দল:

- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- ২০১৮ সালে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালে টেস্ট মর্যাদা পায়।

তথ্যসূত্র - ঢাকা টাইমস, ০২ এপ্রিল ২০২১।