পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes১৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ২৭: টপিক সমূহ: মানসিক দক্ষতা রিভিশন পরীক্ষা (পরীক্ষা ২০ থেকে ২৫ পর্যন্ত) [যে সকল টপিক্সের লাইভ ক্লাস নেই সেগুলোর জন্য যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
নিচের কোনটি ভিন্ন?
  1. বগুড়া
  2. রংপুর
  3. ফরিদপুর
  4. দিনাজপুর
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
• বঙ্গ জনপদ: বঙ্গ জনপদ অন্তর্ভুক্ত ছিলো বৃহত্তর ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি, ঢাকা, বরিশাল, ময়মনসিংহের কিছু অংশ।

• পুণ্ড্র জনপদ: বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো।
.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. 232
  2. 221
  3. 112
  4. 242
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?


সমাধান:
প্রথম চিত্রে,
2 - 1 = 1
10 - 6 = 4
6 - 5 = 1
ফলাফল = 141

দ্বিতীয় চিত্রে,
7 - 4 = 3
6 - 2 = 4
8 - 5 = 3
ফলাফল = 343

তৃতীয় চিত্রে,
9 - 8 = 1
5 - 4 = 1
7 - 5 = 2
ফলাফল = 112
.
পরিবাহিতা : সিমেন্স : : দীপন তীব্রতা : ?
  1. বেকরেল
  2. ওয়াট
  3. ক্যানডেলা
  4. অ্যাম্পিয়ার
ব্যাখ্যা
প্রশ্ন: পরিবাহিতা : সিমেন্স : : দীপন ক্ষমতা : ?

সমাধান:
• পরিবাহিতার একক  সিমেন্স।
• দীপন তীব্রতার একক ক্যানডেলা।
.
যদি STUDY এর কোড UWYID হয়, তাহলে LEARN এর কোড কী হবে?
  1. NPDWU
  2. MPEXT
  3. NHEWT
  4. MPEYV
ব্যাখ্যা
প্রশ্ন: যদি STUDY এর কোড UWYID হয়, তাহলে LEARN এর কোড কী হবে?

সমাধান:


'STUDY' = 'UWYID'
S + 2 = U
T + 3 = W
U + 4 = Y
D + 5 = I
Y + 6 = E

∴ LEARN এর ক্ষেত্রে,
L + 2 = N
E + 3 = H
A + 4 = E
R + 5 = W
N + 6 = T

∴ 'LEARN' = 'NHEWT'
.
ষ্টিয়ার ক্লাচ লিভার ব্যবহৃত হয়-
  1. পাওয়ার টিলারকে থামানোর জন্য
  2. ইঞ্জিনকে বন্ধ করার জন্য
  3. পাওয়ার টিলারের গতি বাড়ানোর জন্য
  4. পাওয়ার টিলারকে ঘোরানোর জন্য
ব্যাখ্যা
প্রশ্ন: ষ্টিয়ার ক্লাচ লিভার ব্যবহৃত হয়-

সমাধান:
ষ্টিয়ারিং ক্লাচ লিভার:
- পাওয়ার টিলারের দু'পাশের হাতলে (ডান ও বাম) দু'টো ষ্টিয়ারিং ক্লাচ লিভার থাকে।
- পাওয়ার টিলারকে ঘোরানোর সময় এগুলো ব্যবহার করা হয়।
- যে দিকে পাওয়ার টিলারকে ঘোরানো হবে সেদিকের ক্লাচ লিভারটি চেপে ধরতে হবে।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. পীপিলীকা
  2. অলস্য
  3. অন্থবিহিন
  4. নীশিথীনি
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

অন্যান্য শব্দের সঠিক বানান সমূহ:
নীশিথীনি ⇒ নিশীথিনী 
অলস্য ⇒ আলস্য
পীপিলীকা ⇒ পিপীলিকা
অন্থবিহিন ⇒ অন্তবিহীন
.
আমি চিরদুৰ্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ _________!
  1. অগ্নিদেব
  2. মহাকালের
  3. পৃথ্বীর
  4. প্রলয়ের
ব্যাখ্যা
প্রশ্ন: আমি চিরদুৰ্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ _________!

সমাধান:
উল্লিখিত অংশটি কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশবিশেষ:

বল বীর -
আমি চির-উন্নত শির!
আমি চিরদুৰ্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!
.
যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয়, তবে ১৮ + ৬ ÷ ৩ - ৩ × ৮ = ?
  1. ১৭
  2. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয়, তবে ১৮ + ৬ ÷ ৩ - ৩ × ৮ = ?

সমাধান:
১৮ + ৬ ÷ ৩ - ৩ × ৮
পরিবর্তিত রূপ  = ১৮ ÷ ৬ - ৩ × ৩ + ৮
= ৩ - ৯ + ৮
= ১১ - ৯
= ২
.
এক ব্যক্তি ৩০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২১ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ২৪ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?
  1. ৪৬২ কি.মি.
  2. ৫৮২ কি.মি.
  3. ৬৭২ কি.মি.
  4. ৭১২ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ৩০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২১ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ২৪ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?

সমাধান:
ধরি,
দূরত্ব = ক কি.মি.
ব্যক্তিটি ৩০ ঘণ্টায় ক দূরত্ব অতিক্রম করেন।
যাত্রাপথের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = অর্ধেক দূরত্ব/যাত্রাপথের অর্ধেক দূরত্ব যাওয়ার গতিবেগ
= (ক/২)/২১
= ক/৪২ ঘণ্টা

যাত্রাপথের বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = বাকি অর্ধেক দূরত্ব/যাত্রাপথের বাকি অর্ধেক দূরত্ব যাওয়ার গতিবেগ
= (ক/২)/২৪
= ক/৪৮ ঘণ্টা

প্রশ্নমতে,
ক/৪২ + ক/৪৮ = ৩০
⇒ (৮ক + ৭ক)/৩৩৬ = ৩০
⇒ ১৫ক = ৩০ × ৩৩৬
∴ ক = ৬৭২ কি.মি.
১০.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
JD, MG, Pj, SM, ?
  1. UT
  2. VP
  3. PS
  4. TW
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
JD, MG, Pj, SM, ?

সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- J, M, P, S, V
J এর দুই বর্ণ পর M
M এর দুই বর্ণ পর P
P এর দুই বর্ণ পর S
S এর দুই বর্ণ পর V

দ্বিতীয় ধারা D, G, J, M, P
D এর দুই বর্ণ পর G
G এর দুই বর্ণ পর J
J এর দুই বর্ণ পর M
M এর দুই বর্ণ পর P

∴ প্রশ্নবোধক স্থানে VP হবে।
১১.
আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. খলোক
  2. অবনী
  3. নভঃ
  4. অম্বর
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
• আকাশ এর সমার্থক শব্দ: অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• অবনী হলো পৃথিবী'র সমার্থক শব্দ।
১২.
ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহীর একমাত্র কন্যার স্বামী"। খ, এর স্ত্রী সম্পর্কে ক এর কী হয়?
  1. চাচী
  2. মেয়ে
  3. মা
  4. ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহীর একমাত্র কন্যার স্বামী"। খ, এর স্ত্রী সম্পর্কে ক এর কী হয়?

সমাধান:
পিতামহীর একমাত্র কন্যা ⇒ ফুফু
ফুফুর স্বামী ⇒ ফুফা
তাহলে, খ, ক এর ফুফা
∴ খ এর স্ত্রী ক এর ফুফু।
১৩.
ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
৫, ১২, ২১, ৩২, ৪৫
  1. ৫৮
  2. ৬০
  3. ৬৩
  4. ৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
৫, ১২, ২১, ৩২, ৪৫

সমাধান:
এখানে,
প্রথম পদ = ৫
২য় পদ = ৫ + ৭ = ১২
৩য় পদ = ১২ + ৯ = ২১
৪র্থ পদ = ২১ + ১১ = ৩২
৫ম পদ = ৩২ + ১৩ = ৪৫
∴ ৬ষ্ঠ পদ = ৪৫ + ১৫ = ৬০
১৪.
ডিপথেরিয়া : Corynebacterium diptheria :: হুপিংকাশি : ?
  1. Simplex
  2. Vibrio cholerae
  3. Bordetalla pertussis
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ডিপথেরিয়া : Corynebacterium diptheria :: হুপিংকাশি : ?

সমাধান:
• ডিপথেরিয়া ব্যাকটেরিয়াঘটিত রোগ। Corynebacterium diptheria নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সংগঠিত হয়।
• হুপিংকাশি ব্যাকটেরিয়াঘটিত রোগ। Bordetalla pertussis নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সংগঠিত হয়।

- কলেরা ব্যাকটেরিয়াঘটিত রোগ। Vibrio cholerae নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সংগঠিত হয়।
- হার্পিস ভাইরাসঘটিত রোগ। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস নামক ভাইরাস দ্বারা এ রোগ সংগঠিত হয়।
১৫.
কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৩/?) = (?/২৭)
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৩/?) = (?/২৭)

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩/ক) = (ক/২৭)
⇒ ক = ২৭ × ৩
⇒ ক = ৮১
⇒ ক = ৯
∴ ক = ৯
১৬.
জীববিজ্ঞান : এরিস্টটল : : রাষ্ট্রবিজ্ঞান : ?
  1. সক্রেটিস
  2. প্লেটো
  3. এরিস্টটল
  4. অ্যাডাম স্মিথ
ব্যাখ্যা
প্রশ্ন: জীববিজ্ঞান : এরিস্টটল : : রাষ্ট্রবিজ্ঞান : ?

সমাধান:
• জীববিজ্ঞানের জনক এরিস্টটল।
• রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
১৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?


সমাধান:
১ম ত্রিভুজে = (4 + 7 + 4)/3 = 15/3 = 5

২য় ত্রিভুজে = (5 + 8 + 2)/3 = 15/3 = 5

∴ ৩য় ত্রিভুজে = (6 + 9+ 6)/3 = 21/3 = 7