পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১১ পরিমিতি - সরলক্ষেত্র ও ঘনবস্তু [Live Class – 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
একটি সাবানের দৈর্ঘ্য ৪ সে.মি. প্রস্থ ৩ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ক) ৩৬৪০ টি
  2. খ) ৫২৮০ টি
  3. গ) ২৬৪০ টি
  4. ঘ) ২৬২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৪ সে.মি. প্রস্থ ৩ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৪ × ৩ × ২.৫) ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি.

একটি বাক্সের আয়তন = (৫৫ × ৪৮ × ৩০) ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি.

∴ একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ৭৯২০০/৩০ টি
= ২৬৪০ টি
.
একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. ক) π/3
  2. খ) 4π/3
  3. গ) 2π/3
  4. ঘ) 3π/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস 4 সে.মি.

মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ, r = 4/2 সে.মি. = 2 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (πr2θ)/360°
= (π × 22 × 60°)/360°
= 2π/3

∴ বৃত্তকলার ক্ষেত্রফল = 2π/3
.
1 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. ক) π cm3
  2. খ) 2π cm3
  3. গ) 4π cm3
  4. ঘ) (4/3)π cm3
ব্যাখ্যা
প্রশ্ন: 1 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (1)3 cm3
= (4/3)π cm3
.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। মেঝেটি ঢাকতে ৬ ফুট দীর্ঘ এবং ৩ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?
  1. ক) ১৫টি
  2. খ) ১২টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। মেঝেটি ঢাকতে ৬ ফুট দীর্ঘ এবং ৩ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ৩ ফুট
∴ কার্পেটের ক্ষেত্রফল = (৬ × ৩) বর্গফুট
= ১৮ বর্গফুট

ঘরের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট 
∴ ঘরের ক্ষেত্রফল = (১৫ × ১২) বর্গফুট
= ১৮০ বর্গফুট 

∴ কার্পেট সংখ্যা = ১৮০/১৮ টি 
= ১০টি 
.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
  1. ক) ১২৫°
  2. খ) ১৩৫°
  3. গ) ১৬৫°
  4. ঘ) ২১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
  
সমাধান:
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮

∴ বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)°
= ১৩৫°
.
একটি আয়তাকার ঘনবস্তুুর দৈর্ঘ্য ৫ মি., প্রস্থ ৩ মি. এবং উচ্চতা ২ মি. হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণহবে?
  1. ক) ২০০০০ লিটার
  2. খ) ৩০০০০ লিটার
  3. গ) ৪০০০০ লিটার
  4. ঘ) ৫০০০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুুর দৈর্ঘ্য ৫ মি., প্রস্থ ৩ মি. এবং উচ্চতা ২ মি. হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণহবে?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ৫ মি.
= ৫০০ সে.মি.
প্রস্থ = ৩ মি.
= ৩০০ সে.মি.
উচ্চতা = ২ মি.
= ২০০ সে.মি.

আমরা জানি,
আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= (৫০০ × ৩০০ × ২০০) ঘন সে.মি.
= ৩০০০০০০০ ঘন সে.মি.
= ৩০০০০০০০/১০০০ লিটার  [যেহেতু, ১ লিটার = ১০০০ ঘন সে.মি.]
= ৩০০০০ লিটার
.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ২৫ মি, উচ্চতা ৬ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।
  1. ক) ২০০০০০ টি
  2. খ) ৩০০০০০ টি
  3. গ) ৪০০০০০ টি
  4. ঘ) ৫০০০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ২৫ মি, উচ্চতা ৬ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ২৫ মি.
= ২৫০০ সে.মি.
উচ্চতা = ৬ মি.
= ৬০০ সে.মি.
পুরুত্ব = ৩০ সে. মি.

এখানে,
দেওয়ালের আয়তন = (২৫০০ × ৬০০ × ৩০) সে. মি.
আবার,
ইটের আয়তন = (১০ × ৫ × ৩) সে. মি.

আমরা জানি,
ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন/ইটের আয়তন
= (২৫০০ × ৬০০ × ৩০)/(১০ × ৫ × ৩) 
= ৩০০০০০ টি
.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?
  1. ক) ৯ সে.মি. 
  2. খ) ৪.৫ সে.মি. 
  3. গ) ৪৫০ সে.মি. 
  4. ঘ) ৯০০ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
সামান্তরিকের উচ্চতা = ৪ মিটার 
সামান্তরিকের ভূমি = ৩৬/৪ = ৯ মিটার 
= (৯ × ১০০) সে.মি. 
= ৯০০ সে.মি. 
.
একটি ত্রিভুজের তিন বাহুর অনুপাত ৩ : ৫ : ৬। যদি ত্রিভুজটির পরিসীমা ৭০ সে.মি. হয় তবে ত্রিভুজটির দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩৫ সে.মি.
  2. খ) ২৫ সে.মি.
  3. গ) ৩০ সে.মি.
  4. ঘ) ২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর অনুপাত ৩ : ৫ : ৬। যদি ত্রিভুজটির পরিসীমা ৭০ সে.মি. হয় তবে ত্রিভুজটির দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ৩ক, ৫ক, ৬ক

আমরা জানি,
∴ ত্রিভুজটির পরিসীমা = ৩ক + ৫ক + ৬ক
= ১৪ক

প্রশ্নমতে,
১৪ক = ৭০
বা, ক = ৭০/১৪
∴ ক = ৫

∴ দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য = ৬ × ৫ = ৩০ সে.মি.