পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়38 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা – ১ (Revised রুটিন) পার্ট-১: গণিত টপিক: ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। পার্ট-২: সাধারণ জ্ঞান - বিজ্ঞান বিষয়ক টপিক: বিজ্ঞান মানবদেহ, রোগ ও প্রতিষেধক, স্বাস্থ্য, চিকিৎসা ও পরিবেশ বিজ্ঞান। উৎস: ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির জীববিজ্ঞান বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]। পার্ট-৩: English Grammar Topic: Parts of speech, Right forms of verbs উৎস: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হয়।
∴ ক্রয়মূল্য = ২৭০ + ৩০ = ৩০০ টাকা 

৩০০ টাকায় ক্ষতি হয় = ৩০ টাকা 
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৩০/৩০০ টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৩০ × ১০০)/৩০০ টাকা 
= ১০ টাকা বা ১০%
.
চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? 
  1. ২ মিনিট ৩০ সেকেন্ড
  2. ৩ মিনিট ৫০ সেকেন্ড
  3. ৪ মিনিট ৪০ সেকেন্ড
  4. ৫ মিনিট ২০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? 

সমাধান:
৫, ৭, ৮ ও ১০  এর ল. সা. গু = ২৮০ 

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ২৮০ সেকেন্ড পর
= (২৮০/৬০) মিনিট পর [∵ ৬০ সেকেন্ড = ১ মিনিট]
=  ৪ মিনিট ৪০ সেকেন্ড
.
একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ৪৪ জন ছাত্র আছে এবং ঐ শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ১১ : ৯। ঐ শ্রেণিতে শতকরা কত ভাগ ছাত্র?
  1. ৫২%
  2. ৫৫%
  3. ৫৯%
  4. ৬১%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ৪৪ জন ছাত্র আছে এবং ঐ শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ১১ : ৯। ঐ শ্রেণিতে শতকরা কত ভাগ ছাত্র? 

সমাধান:
ধরি,
ছাত্র সংখ্যা = ১১ক
ছাত্রী সংখ্যা = ৯ক

তাহলে,
মোট শিক্ষার্থী = ১১ক + ৯ক
= ২০ক

∴ ঐ শ্রেণিতে শতকরা ছাত্র = (ছাত্র সংখা/মোট শিক্ষার্থী) × ১০০
= (১১ক/২০ক) × ১০০
= ১১ × ৫
= ৫৫%
.
বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে ৯০০ টাকার ৭ বছরের সুদাসল কত?
  1. ১০৪৮ টাকা
  2. ১১৫২ টাকা
  3. ১২২৬ টাকা
  4. ১৩১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে ৯০০ টাকার ৭ বছরের সুদাসল কত? 

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৯০০ × ৪ × ৭)/১০০
= ২৫২ টাকা

∴ সুদাসল = সুদ + আসল
= ২৫২ + ৯০০
= ১১৫২ টাকা
.
যদি ৭২ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
  1. ১২৪ টাকা
  2. ১৪৪ টাকা
  3. ১১২ টাকা
  4. ১৫৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৭২ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
১২ টি কলার ক্রয়মূল্য = ৭২ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৭২/১২ = ৬ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৬ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৬)/১০০ টাকা
= ৭.২ টাকা

আবার,
১টি কলার বিক্রয়মূল্য =৭.২ টাকা
∴ ২০টি কলার বিক্রয়মূল্য = (৭.২ × ২০) টাকা
= ১৪৪ টাকা
.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ ভাগশেষ থাকবে।

এখানে,
২৬ - ২ = ২৪
৩৯ - ৩ = ৩৬
৬৪ - ৪ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু 
২৪, ৩৬ ও ৬০ এর ল. সা. গু = ১২
.
মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা?
  1. ২৩৪ টাকা
  2. ২৫২ টাকা
  3. ২৭৩ টাকা
  4. ২৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা?

সমাধান:
ধরি, মুনাফা = ক টাকা
আসল = ৩ক টাকা 
∴ মুনাফা-আসল = ক + ৩ক = ৪ক টাকা

প্রশ্নমতে,
৪ক = ১০৯২
বা, ক = ১০৯২/৪
= ২৭৩ টাকা
∴ মুনাফা = ২৭৩ টাকা
.
৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%?
  1. ২২০
  2. ২৩০
  3. ২৪০
  4. ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১৮% = ৪৫
বা, ক × (১৮/১০০) = ৪৫
বা, ক = ৪৫ × (১০০/১৮)
∴ ক = ২৫০

∴৪৫ সংখ্যাটি ২৫০ এর ১৮%।
.
টাকায় ৫টি দরে আমলকি ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?
  1. ২৫ টাকা
  2. ৩৫ টাকা
  3. ২০ টাকা
  4. ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে আমলকি ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?

সমাধান:
৫টির ক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৫) টাকা
= (৫ - ৪)/২০ টাকা
= ১/২০ টাকা 

১/৫ টাকায় লাভ হয় = ১/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫/২০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫ × ১০০)/২০ টাকা 
= ২৫ টাকা

∴ ২৫% লাভ হয়।
১০.
দুইটি সংখ্যার গুণফল ১০৮। সংখ্যা দুটির ল.সা.গু ৩৬ হলে, গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১০৮। সংখ্যা দুটির ল.সা.গু ৩৬ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
বা, সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
বা, ৩৬ × সংখ্যা দুইটির গ.সা.গু. = ১০৮
বা, সংখ্যা দুইটির গ.সা.গু. = ১০৮/৩৬
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = ৩
১১.
৮০ টি প্রশ্ন সম্বলিত একটি নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ আছে। কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য তার ২৫% নম্বর কাটা হয় । যদি একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং ৬০ নম্বর পায় , তাহলে সে কতটি প্রশ্নের উত্তর ভুল করেছে?
  1. ১২
  2. ১৬
  3. ১৮
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ টি প্রশ্ন সম্বলিত একটি নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ আছে। কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য তার ২৫% নম্বর কাটা হয় । যদি একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং ৬০ নম্বর পায় , তাহলে সে কতটি প্রশ্নের উত্তর ভুল করেছে?

সমাধান:
ধরি, 
ভুলের সংখ্যা = ক টি
সঠিক উত্তর = ৮০ - ক টি

প্রশ্নমতে,
(৮০ - ক) × ১ - ক × ০.২৫ = ৬০
⇒ ৮০ - ক - (ক/৪) = ৬০
⇒ (৩২০ - ৪ক - ক)/৪ = ৬০
⇒ ৩২০ - ৫ক = ২৪০
⇒ ৫ক = ৮০
∴ ক = ১৬ 
১২.
একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?
  1. ১৬৪ টাকা
  2. ৩৬৮ টাকা
  3. ৩৮৮ টাকা
  4. ৪৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২০% লাভে,
নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴  নির্মাণ খরচ ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴  নির্মাণ খরচ ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩০০ টাকা
= ৩৬০ টাকা 

খুচরা বিক্রেতার ২০% লাভে,
ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩৬০ টাকা
= ৪৩২ টাকা
১৩.
একজন মিস্ত্রীর দুটি টেবিল বানাতে খরচের অনুপাত ৭ : ৩। প্রথম টেবিলটি ২০% ক্ষতিতে এবং দ্বিতীয় টেবিলটি ৪০% লাভে বিক্রয় করলে, মোটের উপর মিস্ত্রীর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ২% ক্ষতি
  2. ২% লাভ
  3. ৪% ক্ষতি
  4. ৪% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মিস্ত্রীর দুটি টেবিল বানাতে খরচের অনুপাত ৭ : ৩। প্রথম টেবিলটি ২০% ক্ষতিতে এবং দ্বিতীয় টেবিলটি  ৪০% লাভে বিক্রয় করলে, মোটের উপর মিস্ত্রীর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্যের অনুপাত = ৭ : ৩ = ৭০ : ৩০ [১০ দ্ধারা গুণ করে]
তাহলে মোট খরচ = ৭০ + ৩০ = ১০০ টাকা

২০% ক্ষতিতে,
প্রথম টেবিলের বিক্রয়মূল্য = ৭০ × (৮০/১০০) = ৫৬ টাকা

৪০% লাভে,
দ্বিতীয় টেবিলের বিক্রয়মূল্য = ৩০ × (১৪০/১০০) = ৪২ টাকা

মোট বিক্রয়মূল্য = ৫৬ + ৪২ = ৯৮ টাকা
∴ ক্ষতি {(১০০ - ৯৮)/১০০} × ১০০ = ২%
১৪.
একটি সৈন্যদলে যদি নতুন ১৭ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 
  1. ৫৮১ জন
  2. ৫৮৩ জন
  3. ৫৮৬ জন
  4. ৫৮৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১৭ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
প্রশ্নমতে,
সৈন্যদলের সদস্য সংখ্যা = (২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু) - ১৭

সংখ্যাগুলোর  ল. সা. গু = ৫ × ২ × ২ × ২ × ৫ × ৩
= ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = ৬০০ - ১৭
= ৫৮৩ জন
১৫.
লবণের দাম ২৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে লবণের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ১৫%
  2. ২৫%
  3. ২০%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: লবণের দাম ২৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে লবণের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
ধরি, লবণের মূল্য = ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে, লবণের বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫/১২৫) × ১০০ টাকা
= ২০%
১৬.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ১৫০
  2. ১৮০
  3. ২০০
  4. ২৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ × (৫/১০০)
= ১৫০

৩০০০ এর ১০% = ৩০০০ × (১০/১০০)
= ৩০০

∴ পার্থক্য = (৩০০ - ১৫০) = ১৫০
১৭.
একটি বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৬০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ১২৫ টাকায়
  2. ১৩০ টাকায়
  3. ১৩৬ টাকায়
  4. ১৪০ টাকায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৬০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?

সমাধান: 
১৫% কমিশনে,
প্রকৃত বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় করা যাবে = ৮৫ টাকায়
প্রকৃত বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় করা যাবে = ৮৫/১০০ টাকায়
প্রকৃত বিক্রয় মূল্য ১৬০ টাকা হলে ক্রয় করা যাবে = (৮৫ × ১৬০)/১০০ টাকায় 
 = ১৩৬ টাকায়
১৮.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
৩৫ ও ৬৩ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা।
১৯.
একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ২০০০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১২% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা

৮% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ৮) = ১০৮ টাকা

∴ বিক্রয়মূল্যদ্বয়ের পার্থক্য = (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয় মূল্য ৬০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য = (১০০ × ৬০০)/২০ টাকা 
= ৩০০০ টাকা
২০.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৩৮
  2. ৪৯
  3. ৪৩
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১২ ও ১৬ এর ল.সা.গু = ৪৮
সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা = ৪৮ + ১
= ৪৯
২১.
গ্রীনহাউস এফেক্টের প্রভাবে নিচের কোনটি ঘটে না? 
  1. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়া
  2. আবহাওয়ার পরিবর্তন হওয়া
  3. ঝড়-জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যাওয়া
  4. সমুদ্রের পানির উচ্চতা কমে যাওয়া
ব্যাখ্যা
গ্রীনহাউস এফেক্ট: 
- পরিবেশ সুরক্ষিত থাকলে মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, জ্বালানি, পানিসহ প্রয়োজনীয় উপকরণাদি পরিবেশ থেকে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে। 
- পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ করে বনাঞ্চল ধ্বংস হলে বৃষ্টিপাতের হার কমে যায়, চাষাবাদের যথেষ্ট ক্ষতি হয়। 
- গ্রীনহাউস গ্যাস (যেমন- CO2, CO, CH4, N2O ইত্যাদি) বৃদ্ধি পাওয়ার ফলে তাপমাত্রা বেড়ে যায়, যাকে গ্রীনহাউস এফেক্ট (Green house effect) বলে। 

গ্রীনহাউস এফেক্টের কারণে- 
সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং উপকূল অঞ্চল তলিয়ে যাবে, 
আবহাওয়ার পরিবর্তন হবে
• বনাঞ্চল ধবংস হবে, 
• বিভিন্ন রোগবালাইয়ের প্রভাবে ফসলের ক্ষতি হবে, 
• মানুষের মধ্যে নতুন সব রোগের প্রকোপ দেখা দিবে, 
ঝড়-জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যাবে। 
- পরিবেশ সুরক্ষিত থাকলে গ্রীনহাউস এফেক্ট থেকে রক্ষা পাওয়া যাবে। তাই এখন থেকেই পরিবেশ সংরক্ষণের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২২.
পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো দেশের মোট আয়তনের ন্যূনতম কতভাগ বনভূমি থাকা প্রয়োজন? 
  1. ২০ ভাগ
  2. ১৩ ভাগ
  3. ২৫ ভাগ
  4. ১৭ ভাগ
ব্যাখ্যা
- পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়। 
- বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ। 

উল্লেখ্য যে, 
- আমাদের দেশের জন্য বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
কেননা- 
• গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়। 
• গাছপালা বিভিন্ন ছোট জীবজন্তু ও পাখির আশ্রয়স্থল হিসাবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 
• গাছপালা বিভিন্ন দুর্যোগ থেকে জীবজগতকে রক্ষা করে।  

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৩.
কোন রোগের চিকিৎসায় অ্যাসপিরিন ব্যবহৃত হয়? 
  1. মানসিক
  2. হৃদরোগ
  3. ক্যান্সার
  4. জন্ডিস
ব্যাখ্যা
অ্যাসপিরিন: 
- অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ওজন বৃদ্ধি, কায়িক শ্রমের অভাব, ধূমপান ও তামাকের ব্যবহারসহ নানা কারণে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক ব্যাধি বাড়ছে।
- এসব অভ্যাসে রক্তনালিতে চর্বি জমা হওয়ায় রক্ত চলাচল ব্যাহত হয়, এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।
- আবার মস্তিষ্কের রক্তনালিতে চর্বি জমলে হয় স্ট্রোক, বয়স্ক ব্যক্তিদের রক্তনালিতে চর্বি জমার ঝুঁকি বেশি।
- ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, ধূমপায়ীদের এ ঝুঁকি আরও বেশি।
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে অনেকেই রক্ত পাতলা করার ওষুধ অ্যাসপিরিন সেবন করেন।
- স্বল্পমাত্রার অ্যাসপিরিন (৭৫-১৫০ মিলিগ্রাম) রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে হৃদরোগ বা স্ট্রোক প্রতিরোধে অ্যাসপিরিন ব্যবহৃত হয়। 
- অ্যাসপিরিন ব্যথা ও জ্বর নিরাময়ের জন্যও ব্যবহৃত হয়। 
- তবে এর একটি বড় পার্শ্বপ্রতিক্রিয়া হলো রক্তক্ষরণ।
- পেপটিক আলসার বা রক্তপাতের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এই ঝুঁকি প্রবল, মস্তিষ্কে রক্তক্ষরণেরও ঝুঁকি রয়েছে।
- তাই ওষুধটি সেবনে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
যেমন- 
১। ইতিমধ্যে যাঁরা হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত বা বাইপাস সার্জারি হয়েছেন, তাঁদের আজীবন স্বল্পমাত্রার অ্যাসপিরিন সেবন করতে বলা হয়। এটি ভবিষ্যতে আবার হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমায়। তবে রক্তক্ষরণজনিত স্ট্রোকে অ্যাসপিরিন দেওয়া হয় না। 
২। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরলের রোগী, ধূমপায়ী, পরিবারে হৃদরোগ বা স্ট্রোকের ইতিহাস রয়েছে, চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হৃদরোগ ও স্ট্রোক প্রাথমিকভাবে প্রতিরোধে অ্যাসপিরিন সেবন করা উচিত কি না, তা নিয়ে গবেষণায় দেখা গেছে, অ্যাসপিরিন সেবনে বাড়তি লাভ তো হয়নি, বরং রক্তক্ষরণের ঝুঁকি বেড়েছে। 
- আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, হৃদরোগ বা স্ট্রোক হয়নি, কেবল ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপসহ অন্যান্য ঝুঁকি আছে, এমন সত্তরোর্ধ্ব ব্যক্তিদের ঝুঁকি কমাতে অ্যাসপিরিন সেবনের দরকার নেই। 
- যেকোনো বয়সী ব্যক্তির যদি রক্তক্ষরণের ঝুঁকি বা ইতিহাস থাকে, তাহলে অ্যাসপিরিন সেবনের দরকার নেই। ৪০-৭০ বছর বয়স্ক ব্যক্তিদের যদি হৃদরোগের উচ্চ ঝুঁকি থাকে, তবে রক্তক্ষরণের তেমন ঝুঁকি না থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শে অ্যাসপিরিন শুরু করা যেতে পারে।
- ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই যুক্তরাষ্ট্রের ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরামর্শ হলো, ডায়াবেটিসের রোগীর যদি হৃদরোগের উচ্চ ঝুঁকি থাকে, তাহলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে অ্যাসপিরিন সেবনের সিদ্ধান্ত নিতে পারেন। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা।
২৪.
শব্দ দূষণ পরিমাপের এককের নাম কী? 
  1. হার্জ
  2. সেন্টিবল
  3. ডেসিবল
  4. ন্যানোমিটার
ব্যাখ্যা
শব্দদূষণ: 
- মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতার উর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ যা স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ। 
- শব্দের তীব্রতা পরিমাপক একক হচ্ছে ডেসিবল। 
- শব্দের মাত্রা ৪৫ ডেসিবল হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না। 
- ৮৫ ডেসিবল শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুর করে এবং মাত্রা ১২০ ডেসিবল হলে কানে ব্যথা শুরু হয়। 
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর মতে, সাধারণত ৬০ ডেসিবেল শব্দ একজন মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল শব্দ পুরোপুরি বধির করে ফেলে। 
সুতরাং, ৬০ ডেসিবলের চেয়ে বেশি মাত্রার শব্দ শব্দদূষণ ঘটায়। 

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট এবং পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
What is the noun form of the word 'Assuage' -
  1. Assuages
  2. Assuagence
  3. Assuagemence
  4. Assuagement
ব্যাখ্যা
• Assuage (verb transitive)
English Meaning: To make unpleasant feelings less strong.
Bangla Meaning: (দুঃখ, বেদনা, অনুভূতি, কামনা ইত্যাদি) প্রশমিত করা; উপশম করা।

Other Forms: Assuagement (noun).
Example Sentence: The assuagement of her pain was all that mattered to him.

Source: Live MCQ Lecture
২৬.
It is the students who (be) to blame.
  1. was
  2. has been
  3. is
  4. are
ব্যাখ্যা
বাক্যে Relative Pronoun - "who, which, what, whom, when, what, whose, how, that" থাকলে Relative Pronoun এর পূর্বের Noun/ Pronoun অনুযায়ী verb বসে।
• প্রদত্ত বাক্যে who এর পূর্বে 'the students' থাকায় 'are' হবে।

Complete Sentence: It is the students who are to blame.

Example Sentence:
1. It is I who am to blame.
2. It is Karim who is to blame.
২৭.
Which of the following is a feminine gender?
  1. Niece
  2. Swan
  3. Baby
  4. Dancer
ব্যাখ্যা
Niece:
English Meaning - A daughter of your brother or sister, or a daughter of your husband's or wife's brother or sister.
Bangla Meaning - ভাতিজি।
- Niece সর্বদা Feminine gender হিসেবে ব্যবহৃত হয়।

Other options:
• Swan (masculine) - রাজহাঁস; মরাল; হংস।
• Baby (neuter/common) - শিশু।
• Dancer (common) - নর্তক; নর্তকী; নৃত্যশিল্পী।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Khan Atik studied diligently lest he ____ fail the exam.
  1. can
  2. could
  3. should
  4. would
ব্যাখ্যা
Lest এর ব্যবহার:
→ Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/ যাতে না'।
→ মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Complete Sentence: Jamil studied diligently lest he should fail the exam.

Example Sentence:
1. Asif double-checked the presentation slides lest he should make a mistake during the meeting.
2. Sarah packed her bags early lest she should miss the train to the conference.
3. Jerin ran fast lest she should miss the class.

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.
২৯.
The elephant has great strength এখানে 'elephant' হচ্ছে -
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Material noun
ব্যাখ্যা
Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- এটি যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
- যেহেতু, 'elephant' দ্বারা পুরো হাতি সম্প্রদায় এর প্রত্যেকটির সাধারণ নাম বুঝায় বোঝায় তাই এটি Common Noun.
৩০.
Choose the personal pronoun:
  1. me
  2. each
  3. myself
  4. who
ব্যাখ্যা
Personal pronouns:

- A personal pronoun is a short word we use as a simple substitute for the proper name of a person.

• Pronoun ৮ প্রকার। যেমন:
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
৩১.
I have read the book ____ you lent me.
  1. that
  2. whom
  3. whose
  4. what
ব্যাখ্যা
• প্রদত্ত শুন্যস্থানটিতে pronoun that বসবে। বস্তুবাচক পদার্থের ক্ষেত্রে সাধারণত pronoun that বসে।
• বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসবে।
• যেমন:
He gave me what I wanted.
He gave me the book that I wanted.
৩২.
All men are mortal. Here 'all' is -
  1. Adverb
  2. Noun
  3. Pronoun
  4. Adjective
ব্যাখ্যা
• Adjective
- সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun কে modify করে।
• All men are mortal. Here 'all' is - Adjective.
এখানে 'all' Adjective হিসেবে বসেছে।
এখানে 'all' শব্দটি 'men' কে modify করছে, যা একটি noun.
তাই এটি Adjective
৩৩.
The word 'Succumb' is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা
• Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.
Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩৪.
''She deemed him a person of high quality.'' Here, 'deemed' is -
  1. Factitive Verb
  2. Cognate Verb
  3. Reflexive Verb
  4. Reciprocal Verb
ব্যাখ্যা
• She deemed him a person of high quality.
Here, 'deemed' is - Factitive Verb.

• Factitive Verb:
→ যখন কোন Transitive Verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি complement কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive Verb বলে।
→ Complement টি কে Factitive object বলে।

নিচে উল্লিখিত Verb গুলো Factitive Verb হিসেবে ব্যবহৃত হয়।
call,
elect,
appoint,
select,
name,
deem,
nominate, etc.

Example Sentence:
1. The committee named Farid chairman of the board.
2. The coach made Tomal the point guard.