পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৪ সেপ্টেম্বর, ২০২০সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা - 13.01.2017 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৪ সেপ্টেম্বর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
“চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) পশ্চিমবঙ্গ
  3. গ) ভুটান
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা

নেপালের রয়েল লাইব্রেরী থেকে ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। লাড়ীডুম্বীপা, কাহ্নপা এবং ভুসুকুপা চর্যাপদের পদ রচয়িতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
খনার বচন কি সংক্রান্ত?
  1. ক) ব্যবসায়
  2. খ) কৃষি
  3. গ) রাজনীতি
  4. ঘ) শিল্প
ব্যাখ্যা

ডাক ও খনার বচন মধ্যযুগের একটি সাহিত্যধারা। বুদ্ধ সমাজের ডাকের বচন এবং হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল। ডাকের বচনে জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
“ব্রজবুলি” একটি-
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) গীতিকা
  4. ঘ) ভাষা
ব্যাখ্যা

বিদ্যাপতি কে মিথিলার কবি বলা হয়। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্র ভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হল ব্রজবুলি ভাষা। পঞ্চদশ শতাব্দীর শেষভাগে মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবন করেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
“মর্সিয়া” শব্দের উৎস ভাষা-
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) উর্দু
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা

মর্সিয়া (বিশেষ্য):
অর্থ - 
১. মৃত্যু উপলক্ষে রচিত শোকগাথা
২. ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে কাহিনী অবলম্বনে রচিত শোকগাথা
৩. মহরমে গীত শোকগাথা

মর্সিয়া শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
কোন গ্রন্থটি আলাওল রচিত?
  1. ক) তোহফা
  2. খ) নূরনামা
  3. গ) ইউসূফ-জোলেখা
  4. ঘ) মধুমালতী
ব্যাখ্যা

মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি আলাওল। আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল। কবি আলাওলের সাহিত্যকর্ম হলো- পদ্মাবতী, সপ্ত পয়কর, সিকান্দারনামা, তোহফা, রাগতালনামা, সয়ফুলমুলুক বদিউজ্জামান এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীময়না লোরচন্দ্রানী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?
  1. ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রামরাম বসু
  4. ঘ) রাজীবলোচন মুখোপাধ্যায়
ব্যাখ্যা

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধ চন্দ্রিকা ও বেদান্ত চন্দ্রিকা। তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত গ্রন্থ ছিল ৫ টি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-
  1. ক) নারীর মূল্য
  2. খ) রায়তের কথা
  3. গ) তেল নুন লাকড়ী
  4. ঘ) বীরবলের হালখাতা
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
উৎসঃ লাইভএমসিকিউ লেকচার।
.
পরশুরাম কার ছদ্মনাম?
  1. ক) কালিপ্রসন্ন সিংহ
  2. খ) রাজশেখর বসু
  3. গ) সমরেশ বসু
  4. ঘ) বিমল ঘোষ
ব্যাখ্যা

রাজশেখর বসুর ছদ্মনাম- পরশুরাম, কালিপ্রসন্ন সিংহের- হুতােম পেচা ও বিমল ঘােষের ছদ্মনাম- মৌমাছি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
বাংলা কাব্যে “ভোরের পাখি” বলা হয়?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কায়কোবাদ
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) মোহিতলাল মজুমদার
ব্যাখ্যা

গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কাব্যগুরু বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ তাকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। ভোরের পাখি যেমন ভোর বেলায় একাকী জাগে, মনের আনন্দে গান গায়। তেমনি বিহারীলাল চক্রবর্তী ইংরেজি ধারা কিংবা পৌরাণিক উপাখ্যানের অনুসরণ না করে নিভৃতে বসে নিজের ছন্দে, নিজের মনের কথা সবার আগে কবিতায় বলেছেন। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছিলেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১০.
“তত্ত্ববোধিনী” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) রাজা রামমোহন রায়
  2. খ) প্রমথ চৌধূরী
  3. গ) অক্ষয়কুমার দত্ত
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
উৎসঃ বাংলাপিডিয়া।

১১.
কোনটি জসীমউদ্‌দীনের কাব্য নয়?
  1. ক) মানসী
  2. খ) মাটির কান্না
  3. গ) এক পয়সার বাঁশি
  4. ঘ) রাখালী
ব্যাখ্যা

'মানসী' রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালে রচিত একটি কাব্যগ্রন্থ।
জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো নকসী কাঁথার মাঠ, রাখালী, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না ইত্যাদি। তার শিশুতোষ গ্রন্থগুলো হলো হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার।
উৎসঃ বাংলাপিডিয়া, লাইভ এমসিকিউ লেকচার এবং মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১২.
কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালিঘাটে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন৷ তবে তার পৈতিৃক নিবাস বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। তিনি মাত্র ২১ বছর (২০ বছর ৯ মাস) বয়সে ১৯৪৭ সালের ১৩ মে মারা যান। তার রচিত গ্রন্থসমূহ হলো হরতাল, ছাড়পত্র, অভিযান, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া ইত্যাদি।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক) সোনার তরী
  2. খ) বলাকা
  3. গ) গীতালি
  4. ঘ) গীতাঞ্জলি
ব্যাখ্যা

‘গীতাঞ্জলি’ ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত। এর ইংরেজী অনুবাদ - Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ড থেকে। অনুবাদ করেন কবি নিজেই এবং এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B Yeats। এই গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় হিসাবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) চোখের বালি
  3. গ) পথের দাবী
  4. ঘ) আলালের ঘরে দুলাল
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) এবং প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। উপন্যাস দুটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মূর্ধন্য
  2. খ) মূর্ধণ
  3. গ) মুর্ধণ্য
  4. ঘ) মুর্ধন্য
ব্যাখ্যা
বাংলা একাডেমী ডিকশনারী অনুসারে, “মূর্ধন্য” বানান টি শুদ্ধ।
১৬.
কোনটি নাসিক্য ধ্বনি?
  1. ক) জ
  2. খ) ম
  3. গ) ল
  4. ঘ) প
ব্যাখ্যা

ঙ, ঞ, ণ, ন, ম- এই পাঁচটি বর্ণ এবং ং, ঃ, ঁ যে বর্ণের সঙ্গে লিখিত হয় সে বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিঃসৃত বায়ু মুখবিবর ছাড়াও নাসারন্ধ্র দিয়ে বের হয়; অর্থাৎ এগুলোর উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন হয়। তাই এগুলোকে বলে আনুনাসিক বা নাসিক্য ধ্বনি, আর এগুলোর বর্ণকে বলা হয় আনুনাসিক বা নাসিক্য বর্ণ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) শব্দতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
ব্যাখ্যা

ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনিসংযােগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লােপ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলােচ্য বিষয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

১৮.
কোনটি সঠিক?
  1. ক) চলাকালীন সময়ে
  2. খ) চলাকালের সময়ে
  3. গ) চলাকালে
  4. ঘ) চলাকালিন সময়ে
ব্যাখ্যা
প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যােগ্যতাগুণ হারিয়ে থাকে। যেমন—দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। এখানে আলেমগণ বহু বচনবাচক শব্দ। এর সঙ্গে ‘সব’ শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে। চলাকালে মানে কোন একটা সময় বোঝায় এরপরে সময় দেওয়ার কোন প্রয়োজন নেই।
১৯.
“মনীসা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
  1. মনস + ঈষা
  2. মন + ইসা
  3. মনস + ঈসা
  4. মনস + ইসা
ব্যাখ্যা

যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমনঃ
আ+চর্য = আশ্চর্য,
গো+পদ = গোষ্পদ,
বন+পতি = বনস্পতি,
বৃহৎ+পতি = বৃহস্পতি,
তৎ+কর = তস্কর,
পর+পর = পরস্পর,
ষট+দশ = ষোড়শ,
এক+দশ = একাদশ,
পতৎ+অঞ্জলি = পতঞ্জলি,
মনস+ঈষা = মনীষা,

মনে রাখতে ছন্দ আকারে পড়ুনঃ
আশ্চর্য, গোষ্পদ
বনস্পতি, বৃহস্পতি
তস্কর, পরস্পর
ষোড়শ, একাদশ
পতঞ্জলি, মনীষা
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

২০.
“দোসরা” তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) উর্দু
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা

তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি অর্থাৎ ১ থকে ৪ পর্যন্ত (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি নিয়মে সাধিত হয়। বাকি শব্দগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২১.
“সচিব” কোন ধরনের শব্দ?
  1. ক) পারিভাষিক
  2. খ) মিশ্র
  3. গ) তৎসম
  4. ঘ) তদ্ভব
ব্যাখ্যা

বাংলা ভাষায় বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হচ্ছে পারিভাষিক শব্দ।
যেমন,
Secretary - সচিব;
Director - পরিচালক;
Technical - পারিভাষিক;
Translate - অনুবাদ করা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান।

২২.
“সর্বভুক” শব্দের অর্থ কি?
  1. ক) বাতাস
  2. খ) আগুন
  3. গ) সমুদ্র
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা

অগ্নি এর প্রতিশব্দ গুলো হচ্ছে- অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, আগুন, দহন, সর্বভুক, শিখা, সর্বশুচি, বিভাবসু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

২৩.
“নিদাঘ” শব্দে ”নি” উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বিশেষ
  2. খ) নিশ্চয়
  3. গ) আতিশয্য
  4. ঘ) সম্যক
ব্যাখ্যা

আতিশয্য অর্থ বাড়াবাড়ি, অপ্রয়োজনীয়তা, অতিরিক্ততা।
আতিশয্য অর্থে ‘নি’ উপসর্গের আরো উদাহরণঃ নিদারুণ, নিবিড়, নিপীড়ন, নিকষ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান।

২৪.
“গিন্নী” কোন শ্রেণির শব্দ?
  1. ক) খাঁটি বাংলা
  2. খ) দেশি
  3. গ) বিদেশী
  4. ঘ) অর্ধ-তৎসম
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তৎসম শব্দ- জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।
অর্ধতৎসম শব্দ হচ্ছে- বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
  1. ক) শিশু ভোলানাথ
  2. খ) রুদ্রমঙ্গল
  3. গ) বালুচর
  4. ঘ) লীলাবতী
ব্যাখ্যা

১৯২৬ সালে প্রকাশিত যুগবাণী কবি নজরুল রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ। তবে তার প্রথম প্রবন্ধ হলো তুর্ক মহিলার ঘোমটা খোলা যা ১৯১৯ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থসমূহ হলো- দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, মসজিদ ও মন্দির এবং আমি সৈনিক।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

২৬.
Choose the correct word to complete the sentence:
He sacrificed his life for the country. He is a/an
  1. ক) interpreter
  2. খ) worker
  3. গ) mtyr
  4. ঘ) patriot
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
(গ) অপশনটি সঠিক উত্তর কিন্তু এর বানান ভুল। সঠিক বানান হলো Martyr- শহিদ।
২৭.
The synonym of ''Inception'' is-
  1. ক) Elucidation
  2. খ) Complication
  3. গ) Commotion
  4. ঘ) Outset
ব্যাখ্যা

inception (noun) (আনুষ্ঠানিক) শুরু; আরম্ভ; উপক্রম।
outset (noun) শুরু; আরম্ভ।
elucidation (noun) ব্যাখ্যা।
commotion (noun) হৈচৈ; উত্তেজনা।

২৮.
Get over means-
  1. ক) proceed
  2. খ) overcome
  3. গ) disclose
  4. ঘ) send
ব্যাখ্যা

get over something (ক) (অসুস্থতা, আঘাত, বিস্ময় ইত্যাদি) কাটিয়ে ওঠা: He never got over the shock of losing his wife.
(খ) জয় করা; দমন করা: The bride couldn’t get over the shyness.
overcome (verb transitive) (১) পরাভূত করা; দমন করা: overcome an enemy; overcome temptation.
(২) দুর্বল করা: be overcome by fatigue.
proceed (Verb transitive) অগ্রসর হওয়া; এগিয়ে যাওয়া; প্রবৃত্ত হওয়া: proceed to business/to the next item on the agenda.

২৯.
Choose the correct one:
  1. ক) Let Ruma and I go.
  2. খ) Let Ruma and mine go.
  3. গ) Let Ruma and me go.
  4. ঘ) Let Ruma and myself go.
ব্যাখ্যা
Imperative sentence এ let এর পর pronoun এর objective form হয়। সে অনুসারে 'Let Ruma and me go' সঠিক হবে।
৩০.
In which sentence ''that'' is used as a conjunction?
  1. ক) That is what I want.
  2. খ) What is that noise?
  3. গ) The evil that men do remains after them.
  4. ঘ) He works hard that he may succeed.
ব্যাখ্যা
‘He works hard that he may succeed.’ এখানে that দুইটি clause (he works hard এবং he may succeed) কে সংযুক্ত করেছে বিধায় এটি conjunction.
৩১.
The synonym of ''mandatory''
  1. ক) Obligatory
  2. খ) Secret
  3. গ) Decipher
  4. ঘ) Wise
ব্যাখ্যা

mandatory (adjective) আদেশব্যঞ্জক; কর্তৃত্বব্যঞ্জক; বাধ্যতামূলক।
obligatory (adjective) আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।
decipher (verb transitive) (সংকেতলিপি, কদর্য হস্তাক্ষর কিংবা দুর্বোধ্য বা হতবুদ্ধিকর কিছুর) অর্থোদ্ধার করা।
Source: Bangla Academy Dictionary.

৩২.
What is the meaning of the word ''perturb''?
  1. ক) pretend
  2. খ) tutor
  3. গ) agitate
  4. ঘ) repeat
ব্যাখ্যা

perturb (verb transitive) (আনুষ্ঠানিক) উত্তেজিত করা; বিঘ্ন সৃষ্টি করা।
agitate (verb transitive, verb intransitive) (১) (তরল) নাড়া; ঝাঁকানো।
(২) (ব্যক্তি, ব্যক্তির মন বা অনুভূতি) আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।
(৩) agitate for কোনো কিছুর পক্ষে জনসমক্ষে তর্কবিতর্ক করা; আন্দোলন করা: agitate for higher wages.
agitated (participial adjective) আলোড়িত; বিক্ষুব্ধ; উত্তেজিত।
agitating (participial adjective) উদ্বেগজনক।
Source: Bangla Academy Dictionary

৩৩.
Who, which, what are ---
  1. ক) Demonstrative pronoun
  2. খ) Relative pronoun
  3. গ) Reflexive pronoun
  4. ঘ) Indefinite pronoun
ব্যাখ্যা
Relative pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। এগুলি বাক্যের মাঝে বসে। যেমনঃ who, which, what, whose, whom, that etc.
৩৪.
The meaning of the word ''coherent'' is-
  1. ক) clumsy
  2. খ) dislike
  3. গ) common
  4. ঘ) consistent
ব্যাখ্যা

coherent (adjective): (of an argument, theory, or policy) logical and consistent.
''they failed to develop a coherent economic strategy''
Source: Oxford Dictionary

৩৫.
Choose the correct one:
  1. ক) He is not only intelligent but also he is creative.
  2. খ) He is not only intelligent but also creative.
  3. গ) Not only he is intelligent but also creative.
  4. ঘ) He is not only intelligent but creative also.
ব্যাখ্যা
Parallel structure অনুযায়ী not only + adjective + but also + adjective হয়।
৩৬.
Find out the noun from the following-
  1. ক) Wonderful
  2. খ) Wonderfully
  3. গ) Wondering
  4. ঘ) Wonder
ব্যাখ্যা

wonder (noun) বিস্ময়: We were filled with wonder.
wonderingly (adverb)
wonderful (adjective) বিস্ময়কর; অদ্ভুত; চমৎকার; অপূর্ব: We were having a wonderful time. He has a wonderful memory.
wonderfully (adverb)
wonderment (noun) [uncountable noun] বিস্ময়।
wondrous (adjective) (পুরাতনী বা সাহিত্যিক) বিস্ময়কর।
Source: Bangla Academy Dictionary.

৩৭.
What is the antonym of the word ''Pale''?
  1. ক) Relax
  2. খ) Joyful
  3. গ) Clean
  4. ঘ) Zealous
ব্যাখ্যা

pale (adjective): (মুখমণ্ডল) মলিন; বিবর্ণ; ফ্যাকাসে।
joyful (adjective): হর্ষোত্ফুল্ল; আনন্দিত; সানন্দ।
relax (verb transitive), (verb intransitive): (১) শিথিল/আলগা/ঢিলা/শ্লথ করা বা হওয়া; এগিয়ে দেওয়া: a relaxing climate (bracing- এর বিপরীত) ম্যাজম্যাজে জলবায়ু।
(২) কম কঠোর; কড়া; কর্মচঞ্চল; উদ্বিগ্ন হওয়া; শরীর-মন শিথিল করা; নিরুদ্বেগ করা; শমিত/প্রশমিত করা; আরাম করা।
clean (adjective): (cleaner, cleanest): নির্মল; পরিষ্কার।
zealous (adjective): উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক।
Source: Bangla Academy Dictionary.

৩৮.
Who is the famous satirist in English literature?
  1. ক) Alexander Pope
  2. খ) William Wordsworth
  3. গ) Shakespeare
  4. ঘ) Jonathan swift
ব্যাখ্যা
ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift. তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
Source: Encyclopaedia Britannica.
৩৯.
What kind of noun is ''man''?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Collective
  4. ঘ) Material
ব্যাখ্যা
A noun that names a general class of persons, places or things is a common noun. Example: cricketer, footballer, man, poet, dress, flower, planet, member, month, office etc.
৪০.
She was absent _______ her cold.
  1. ক) because of
  2. খ) because
  3. গ) in spite of
  4. ঘ) despite
ব্যাখ্যা
বাক্যটির অর্থঃ তার সর্দির কারণে সে অনুপস্থিত ছিল।
Because ও because of কারণ অর্থে ব্যবহৃত হয়। তবে, because+clause, because of+noun. আবার, কোন কিছু সত্ত্বেও অর্থে in spite of/despite ব্যবহৃত হয়।
৪১.
Which one is an adjective?
  1. ক) search
  2. খ) Production
  3. গ) Eligible
  4. ঘ) Enhance
ব্যাখ্যা
Eligible (adjective) eligible (for) উপযুক্ত; যোগ্য; যোগ্যতাসম্পন্ন: eligible for the post.
Source: Bangla Academy Dictionary.
৪২.
The meaning of ''yield'' is
  1. ক) Produce
  2. খ) youth
  3. গ) controlled
  4. ঘ) refuse
ব্যাখ্যা
Yield: প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া; বশ্যতাস্বীকার করা; বশীভূত হওয়া; অনুরোধ রক্ষা করা; সম্মত হওয়া।
Source: Bangla Academy Dictionary.
৪৩.
Every one _____ Ruma wants milk in the tea.
  1. ক) except
  2. খ) exceptance
  3. গ) excepting
  4. ঘ) exception
ব্যাখ্যা
বাক্যটির অর্থঃ রুমা ব্যতীত প্রত্যকে চায়ে দুধ খায়।
Except (preposition)- ব্যতীত, ছাড়া।
৪৪.
Now a days many villages are lit ______ electricity. Which is the correct preposition in the above blank?
  1. ক) with
  2. খ) by
  3. গ) from
  4. ঘ) on
ব্যাখ্যা

কোন কিছু আলোকিত করা বা আলোকবিশিষ্ট করা বুঝালে light by ব্যবহৃত হয়। আর light verb এর past এবং past participle form হলো lit/lighted. যেমন- The house is lighted/lit by electricity.
Source: Bangla Academy Dictionary. (উপরের বাক্যটা অভিধানে সরাসরি দেয়া আছে।)
বিভিন্ন সোর্স ঘাটলে দেখা যায় by and with দুইটাই ব্যবহার হচ্ছে।
তবে, সাধারণ নিয়ম হিসেবে, সরাসরি কোন কিছু দ্বারা আলোকিত হলে with ব্যবহার হয়। যেমন, The room was lit with an electric bulb/candle.
এখানে Electricity কিন্তু সরাসরি আলোকিত করছে না, Electricty এখানে bulb এর মাধ্যমে আলোকিত করছে। তাই, এখানে by electricity হবে।

৪৫.
What is the meaning of the word ''Flimsy''?
  1. ক) filmy
  2. খ) Trifling
  3. গ) Sound
  4. ঘ) Failure
ব্যাখ্যা

Oxford Dictionary অনুসারে,
Flimsy = Insubstantial and easily damaged; (of clothing) very light and thin.
Filmy = (especially of fabric) thin and translucent; Covered with or as with a thin layer of something.
অন্যদিকে,
Trifling = Unimportant or trivial.
Sound = A thing that can be heard; The area or distance within which something can be heard.
Failure = Lack of success.
সুতরাং, Flimsy means Filmy এটাই বেশি যুক্তিযুক্ত উত্তর।

এছাড়াও,
flimsy (adjective) (flimsier, flimsiest) (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) a flimsy excuse/argument, ঠুনকো অজুহাত/যুক্তি।
filmy (adjective) (filmier, filmiest) পাতলা চামড়া; ছাল; ঝিল্লি; হালকা আবরণী এর মতো; filmy clouds.
trifling (adjective) তুচ্ছ; সামান্য; অকিঞ্চিৎকর।
Source: Bangla Academy Dictionary.


৪৬.
The word ''discrimination'' is closest to-
  1. ক) decision
  2. খ) preferences
  3. গ) disinctions
  4. ঘ) impressions
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নোক্ত অপশন গুলোতে disinctions বানান ভুল। তবে সঠিক বানান distinctions (প্রার্থক্যকরণ) হলে সঠিক উত্তর হতো অপশন (গ)।
৪৭.
“paediatric'' is related to the treatment of-
  1. ক) adults
  2. খ) children
  3. গ) old people
  4. ঘ) women
ব্যাখ্যা

Pediatrics, medical specialty dealing with the development and care of children and with the diagnosis and treatment of childhood diseases.
Source: Britannica Encyclopedia.

৪৮.
What is the meaning of ''White Elephant''?
  1. ক) An elephant of white colour
  2. খ) A very costly and troublesome possession
  3. গ) A black marketer
  4. ঘ) A hoarder
ব্যাখ্যা
White Elephant বলতে অনেক দামী অথচ কাজে আসে না এমন জিনিসকে বুঝায়। তাই সঠিক উত্তর হবে A very costly and troublesome possession.
৪৯.
We sat ______ the teacher.
  1. ক) besides
  2. খ) beside
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা
বাক্যটির অর্থ- আমরা শিক্ষকের পাশে বসেছিলাম।
কারো/কোন কিছুর পাশে বসা অর্থে sit এর সাথে preposition beside ব্যবহার করা হয়। কিন্তু কোন কিছুর জন্য বসা অর্থে sit for ব্যবহৃত হয়।
৫০.
Fortune ______ the brave.
  1. ক) will favour
  2. খ) favoured
  3. গ) had favoured
  4. ঘ) favours
ব্যাখ্যা
Fortune favours the brave. এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ- সাহসীদের প্রতি ভাগ্য সুপ্রসন্ন।
৫১.
দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে-
  1. ক) রক্তরস
  2. খ) শ্বেতকণিকা
  3. গ) অনুচক্রিকা
  4. ঘ) লোহিত কণিকা
ব্যাখ্যা
দেহের প্রতিরক্ষন ও আত্মরক্ষায় সাহায্য করে শ্বেতকণিকা। এরা দেহের আকার পরিবর্তনের মাধ্যমে ফ্যাগোসাইটসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। অন্যদিকে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং লোহিত রক্ত কণিকা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
৫২.
স্কার্ভি রোগের প্রতিষেধক কোন ভিটামিন?
  1. ক) ভিটামিন - E
  2. খ) ভিটামিন - K
  3. গ) ভিটামিন - B
  4. ঘ) ভিটামিন - C
ব্যাখ্যা

ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৫৩.
নিচের কোনটি চৌম্বক পদার্থ?
  1. ক) পারদ
  2. খ) বিসমাথ
  3. গ) কোবাল্ট
  4. ঘ) অ্যান্টিমনি
ব্যাখ্যা

চুম্বক প্রধানত লোহা, নিকেল, কোবাল্ট এবং অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে। এই পদার্থগুলোকে চৌম্বক পদার্থ বলে। আবার অনেক পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, যেমন- কপার, অ্যালুমিনিয়াম, কাঠ, পিতল, সিলভার, প্লাস্টিক ইত্যাদি। এগুলো হলো অচৌম্বক পদার্থ।
সূত্রঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৫৪.
প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি?
  1. ক) UNIVAC-1
  2. খ) IBM-705
  3. গ) IBM-650
  4. ঘ) IBM-702
ব্যাখ্যা

১৯৪২ হতে ১৯৫৯ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে সাধারণত প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয়।
এবিসি (ABC), এনিয়াক (ENIAC), এডসেক (EDSAC), ইউনিভ্যাক (UNIVAC) প্রভৃতি প্রথম প্রজন্মের কম্পিউটার।
UNIVAC (Universal Automatic Computer/Calculator) হলো বাণিজ্যিকভাবে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার। ড. জন মাউসলি এবং প্রেসপার একার্ট এটি তৈরী করেন।
সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।

৫৫.
ইন্টারপ্রেটার হলো-
  1. ক) রেকর্ডিং যন্ত্র
  2. খ) বাদক যন্ত্র
  3. গ) অনুবাদক যন্ত্র
  4. ঘ) অনুবাদক প্রোগ্রাম
ব্যাখ্যা

কম্পিউটার কেবল যন্ত্র বা মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্যকোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। যথা - কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
- কম্পাইলার -- পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
- ইন্টারপ্রেটার -- প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়।
- অ্যাসেম্বলার -- অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাজাহান সজীব।

৫৬.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি?
  1. ক) N2 গ্যাস
  2. খ) H2 গ্যাস
  3. গ) CH4 গ্যাস
  4. ঘ) CH3 গ্যাস
ব্যাখ্যা

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (৮০%)। এছারাও ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত যে গ্যাস পাওয়া গেছে ততে ৯৯.৯৯% মিথেন (CH4) থাকে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণী।

৫৭.
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) নাটোর
  3. গ) দিনাজপুর
  4. ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যা

উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে। এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎসঃ Natore.gov.bd

৫৮.
লালন ফকিরের জন্মস্থান কোথায়?
  1. ক) কুষ্টিয়া
  2. খ) ঝিনাইদহ
  3. গ) মেহেরপুর
  4. ঘ) নদীয়া
ব্যাখ্যা
লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্মা লালন নামেও পরিচিত। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করলে তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়।
৫৯.
সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
  1. ক) সুনামগঞ্জ
  2. খ) হবিগঞ্জ
  3. গ) কক্সবাজার
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা

সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলায় অবস্থিত। এটি ২০০৫ সালে স্থাপিত হয়। এটির মোট আয়তন প্রায় ২৪৩ হেক্টর। এটি সহ বর্তমানে দেশে মোট ১৮টি জাতীয় উদ্যান রয়েছে।
সূত্রঃ বন অধিদপ্তর।

৬০.
“বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক কে?
  1. ক) মোনায়েম সরকার
  2. খ) এম. আর. আখতার মুকুল
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) উপরের কেউ নন
ব্যাখ্যা
'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মােনায়েম সরকার। এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলাের মধ্যে কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থ হলাে—বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১), ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪), মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫), সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০), বাঙালি ঐতিহ্য ও ভবিষ্যৎ (২০১০), বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা (২০১১) ইত্যাদি।
৬১.
পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
  1. ক) ড. হুমায়ুন আহমেদ
  2. খ) ড. রবার্ট গোল্ডস্মিথ
  3. গ) ড. মুহাম্মদ জাফর ইকবাল
  4. ঘ) ড. মাকসুদুল আলম
ব্যাখ্যা
ড. মাকসুদুল আলম ছিলেন একজন বাংলাদেশী জিনতত্ত্ববিদ। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা। ২০১০ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ঘোষণা দেন।
৬২.
বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) খুলনা
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) সাভার
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রামে স্থাপিত হয়। বাংলাদেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে প্রথম ও প্রধান এই ইপিজেডটি ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৬৩.
“সুলতানার স্বপ্ন” কার রচনা?
  1. ক) জসীমউদ্‌দীন
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) বেগম সুফিয়া কামাল
  4. ঘ) বেগম রোকেয়া
ব্যাখ্যা

রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচুর'। গ্রন্থটি দুই খণ্ডে (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) প্রকাশিত হয়।
তার রচিত আরাে কয়েকটি গ্রন্থঃ অবরােধবাসিনী (প্রবন্ধগ্রন্থ), পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন (উপন্যাস)।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।

৬৪.
বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
  1. ক) পাবনা
  2. খ) বগুড়া
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা

বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্যক্রম শুরু হয়েছে ২০১৭ সালে।
উৎসঃ বিবিসি।

৬৫.
বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
  1. ক) কৈলাসটিলা
  2. খ) ফেঞ্চুগঞ্জ
  3. গ) হরিপুর
  4. ঘ) বাখরাবাদ
ব্যাখ্যা

বাংলাদেশের সিলেট জেলার হরিপুরে ১৯৮৬ সালে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে। এ কূপ থেকে দৈনিক প্রায় ৬০০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। অপরিশোধিত তেল চট্টগ্রামের তেল শোধনাগারে পরিশোধন করা হয়। পরিশোধিত তেল থেকে কোরোসিন, বিটুমিন, পেট্রোল ও অন্যান্য দ্রব্য পাওয়া যায়। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বরমচালে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত। দৈনিক প্রায় ১,২০০ ব্যারেল তেল উত্তোলিত হয় এই তেলক্ষেত্রটি থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সমগ্র বাংলাদেশের জ্বালানি তেল মজুদ ব্যবস্থা উন্নয়ন, সম্প্রসারণ, বিপনন ও জ্বালানি তেল আমদানি ও মজুদ করে থাকে।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ, ৯ম-১০ম শ্রেণি।

৬৬.
বাংলাদেশ ও বার্মা সীমান্ত নদী কোনটি?
  1. ক) সাঙ্গু
  2. খ) মাতামহুরী
  3. গ) নাফ
  4. ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা

নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার। এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত। উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
উৎসঃ নবম - দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)।

৬৭.
সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
  1. ক) মনু
  2. খ) ব্রহ্মপুত্র
  3. গ) করতোয়া
  4. ঘ) সুরমা
ব্যাখ্যা

বাংলাদেশের কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থলঃ
পদ্মাঃ গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
মেঘনাঃ আসামের লুসাই পাহাড়।
যমুনাঃ ব্রহ্মপুত্র নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
কর্ণফুলীঃ মিজোরামের লুসাই পাহাড়।
করতোয়াঃ সিকিমের পার্বত্য অঞ্চল।
সাঙ্গুঃ মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
হালদাঃ খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
মহানন্দাঃ মহালড্রীম, দার্জিলিং।
বিশ্বের কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থলঃ
হোয়াংহোঃ কুনকুন পর্বত, চিন দেশ।
মিসিসিপিঃ মিনোসোটার হ্রদ, মার্কিন যুক্তরাষ্ট্র।
দানিয়ুবঃ ব্ল্যাক ফরেস্ট, ইউরোপ।
মারে ডার্লিংঃ কোমিয়াস্কে, অষ্ট্রেলিয়া।
তিস্তাঃ সিকিমের পর্বত অঞ্চল।
নীলনদঃ ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা মহাদেশ।
আমাজানঃ আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকা।
উৎসঃ এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৮.
ম্যানগ্রোভ কি?
  1. ক) কেওড়া বন
  2. খ) উপকূলীয় বন
  3. গ) শালবন
  4. ঘ) চিরহরিৎ বন
ব্যাখ্যা

ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমি।
উৎসঃ বাংলাপিডিয়া।

৬৯.
বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
  1. ক) নওগাঁ
  2. খ) রাজশাহী
  3. গ) নাটোর
  4. ঘ) জয়পুরহাট
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম জাদুঘর হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহীতে অবস্থিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত। ঢাকা জাদুঘর তথা জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। এটি ১৯১৩ সালে স্থাপিত হয়। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত।
সূত্রঃ বাংলাপিডিয়া এবং জাতীয় জাদুঘর ওয়েবসাইট।

৭০.
স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) শ্রীলংকা
  3. গ) ব্রাজিল
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
বিশ্বে স্বর্ণ উৎপাদনে শীর্ষে এখন চীন। এশিয়ার এই বৃহৎ অর্থনীতির দেশটিতে মূল্যবান এ ধাতুটির উৎপাদন ৪২৬ টন। যা বিশ্বে মোট স্বর্ণের উৎপাদনের ১৩ শতাংশ।
৭১.
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ভারত
  2. খ) ইংল্যান্ড
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। ৯ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ২৬মার্চ, ২০২৩। ২০২৩ সালের বিশ্বকাপও হবে ২০১৯ সালের মতো ফরম্যাটে। অর্থাৎ প্রথমে রাউন্ড রবিন লিগে ১০ দল প্রত্যেকের মুখোমুখি হবে। আইসিসি র‍্যাংঙ্কিংয়ে প্রথম সাতটি দল এবং আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। বাকি দুটি দল হল ২০২৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুই ফাইনালিস্ট দল খেলবে।
উৎসঃ আইসিসি ওয়েবসাইট।

৭২.
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
  1. ক) ক্যালডীয় সভ্যতা
  2. খ) অ্যাসিরীয় সভ্যতা
  3. গ) সিন্ধু সভ্যতা
  4. ঘ) ইনকা সভ্যতা
ব্যাখ্যা

মহেঞ্জোদারাে সিন্ধু সভ্যতার এক অনন্য নিদর্শন। প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর-বসতি গুলাের মধ্যে অন্যতম এই মহেঞ্জোদারাে। পাকিস্তানের অন্তর্গত সিন্ধুদেশে লারকানা জেলায় মহেঞ্জোদারোর অবস্থান। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দে নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলাের অন্যতম এবং প্রাচীন মিসর, মেসােপটেমিয়া সভ্যতার সমসাময়িক। ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি এই শহর আবিষ্কার করেন। ইউনেস্কো ১৯৮০ সালে এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘােষণা করেছে।
আরও পড়তে চাইলে,
হরপ্পা ও মহেঞ্জোদারোর অবস্থানঃ
প্রত্নতত্ত্ববিদগণ বুঝতে পেরেছিলেন, সিন্ধু নদের তীরে প্রাচীন সভ্যতার অস্তিত্ব থাকতে পারে। তাই, অনেকদিন থেকেই এই অঞ্চল ঘিরে অনুসন্ধান চলছিল। প্রত্নতত্ত্ববিদগণ হরপ্পা অঞ্চলে খনন শুরু করেন ১৯২১ খ্রিস্টাব্দে। হরপ্পার অবস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের সাহিওয়াল জেলায়। মহেঞ্জোদারো অঞ্চলে খনন কাজ শুরু হয় ১৯২২ খ্রিস্টাব্দে। এরপর থেকে ক্রমাগত খনন কাজ চলতে থাকে এবং ধীরে ধীরে বেরোতে থাকে এই সভ্যতার বিস্ময়কর সব নিদর্শন। হরপ্পার চেয়ে ঐতিহাসিক নিদর্শন মহেঞ্জোদারোতে বেশি পাওয়া যায়। এ কারণে ঐতিহাসিকদের অনেকে সিন্ধু সভ্যতাকে মহেঞ্জোদারো সভ্যতা বলেছেন। আবার কারও বর্ণনায় হরপ্পার সংস্কৃতি গুরুত্ব পেয়েছে বেশি। তাঁদের নিকট সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতি নামে পরিচিত।
মহোঞ্জোদারো নগরীর আবিষ্কারঃ
মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারে প্রধান কৃতিত্ব একজন বাঙ্গালীর। তিনি ঐতিহাসিক রাখাল দাস বন্দোপাধ্যায়। তিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন ১৯২২ খ্রিস্টাব্দে। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হল মৃতের সমাধি বা স্তূপ।
এরও দুই বছর আগে হরপ্পায় অনুরূপ সংস্কৃতি আবিষ্কৃত হয়। আবিষ্কার করেন ঐতিহাসিক দয়ারাম সাহনি।
এ সময় স্যার জন মার্শাল ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক ছিলেন। তাঁর চেষ্টায় এই দুই অঞ্চলে ব্যাপক খননকার্য শুরু হয়। সিন্ধু সভ্যতা আবিষ্কারে তিনজন প্রত্নতাত্ত্বিক বিশেষ ভুমিকা রেখেছিলেন। তাঁরা হচ্ছেন কাশীনাথ দীক্ষিত, ননী গোপাল মজুমদার এবং স্যার মর্টিমার হুইলার।
উৎসঃ একাডেমিক বই এবং অন্যান্য।

৭৩.
কনফুসিয়াস কে?
  1. ক) দার্শনিক
  2. খ) চিকিৎসক
  3. গ) রাষ্ট্রনায়ক
  4. ঘ) বৈজ্ঞানিক
ব্যাখ্যা

চীনের প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। তাঁর সময় চীনের সমাজ জীবন খুব উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। তিনি চীনের যুবকদের শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা এবং তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলার জন্য দর্শনের একটির স্কুল প্রতিষ্ঠা করেন। কোরিয়া, জাপান, ভিয়েতনাম প্রভৃতি দেশেও তাঁর দার্শনিক চিন্তা গভীর প্রভাব বিস্তার করে। কনফুসিয়াসের দর্শন খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে চীনে ধর্মে পরিণত হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি (উন্মুক্ত)।

৭৪.
তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?
  1. ক) মিশর
  2. খ) তিউনিসিয়া
  3. গ) সিরিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা

Tahrir Square is a major public town square in downtown Cairo, Egypt.
Source: Encyclopaedia Britannica.

৭৫.
শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা

শেখ সাদি ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবিদের অন্যতম। ফারসিভাষী দেশের বাইরেও তিনি সমাদৃত। তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হয়।
Verified From: Encyclopaedia Britannica.

৭৬.
পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
  1. ক) ইংরেজী
  2. খ) স্প্যানিশ
  3. গ) ম্যান্ডারিন
  4. ঘ) আরবি
ব্যাখ্যা

সাম্প্রতিক তথ্য মতে,
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ''Ethnologue'' এর তথ্য মতে, Top 10 most spoken languages 2020 এর তালিকা - (মিলিয়ন)
১) English - 1268M
২) Mandarin Chinese - 1120M
৩) Hindi - 637M
৪) Spanish - 538M
৫) French - 277 M
৬) Standard Arabic - 274M
৭) Bengali - 265M

এছাড়াও, কানাডা ভিত্তিক ওয়েবসাইট, Visual Capitalist এর সমীক্ষা অনুসারে সর্বাধিক কথিত ভাষার তালিকা -
১. ইংরেজি - ১১৩ কোটি ২৩ লাখ (প্রায়)
২. মান্দারিন (চাইনিজ) - ১১১ কোটি ৬৫ লাখ (প্রায়)
৩. হিন্দি - ৬১ কোটি ৫৪ লাখ (প্রায়)
বাংলার অবস্থান ৭ম এবং বাংলায় কথা বলা মানুষের সংখ্যা - ২৬ কোটি ৫০ লাখ (প্রায়)।

৭৭.
টমাস আলভা এডিসন আবিষ্কার করেন-
  1. ক) বৈদ্যুতিক বাতি
  2. খ) ফনোগ্রাফ
  3. গ) সিনেমা প্রজেক্টর
  4. ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা

টমাস আলভা এডিসন (ফেব্রুয়ারি ১১, ১৮৪৭ - অক্টোবর ১৮, ১৯৩১) ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ফনোগ্রাফ, সিনেমা প্রজেক্টর, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল।
Verified From: Encyclopaedia Britannica.

৭৮.
ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
  1. ক) ১৭৮৯
  2. খ) ১৭৯১
  3. গ) ১৭৯৫
  4. ঘ) ১৮০০
ব্যাখ্যা

১৭৮৯ সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়। এটি ছিল ফরাসি, ইউরােপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এ বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রােমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামি ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৭৯.
হাজার হ্রদের দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) জাপান
ব্যাখ্যা

হাজার দ্বীপের দেশ - ইন্দোনেশিয়া।
হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড।
ফিনল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল। কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল। বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।

৮০.
আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে--
  1. ক) মালাক্কা প্রণালী
  2. খ) ফ্লোরিডা প্রণালী
  3. গ) জিব্রাল্টার প্রণালী
  4. ঘ) লোহিত সাগর
ব্যাখ্যা

জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা (মরক্কো) ও ইউরোপ (স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
সূত্রঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৮১.
গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
  1. ক) জাপান
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা

গ্রীনিচ মানমন্দির লন্ডন শহরে অবস্থিত। এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্যডিগ্রী দ্রাঘিমারেখা গেছে। ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয়। তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়। গ্রীনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সূত্রঃ গ্রীনিচ মানমন্দির ওয়েবসাইট।

৮২.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৫
  3. গ) ৮/১১
  4. ঘ) ১৭/২৭
ব্যাখ্যা

২/৩ = ০.৬৭
৩/৫ = ০.৬
৮/১১ = ০.৭৩
১৭/২৭ = ০.৬৩

৮৩.
কোনো কর্মকর্তা মাসিক ৩০,০০০ টাকা বেতনে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?
  1. ক) ২৩০০০ টাকা
  2. খ) ২৪০০০.২০ টাকা
  3. গ) ২৩৭৯৩.১০ টাকা
  4. ঘ) ২৪৯১২ টাকা
ব্যাখ্যা

২০১২ সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনে।
প্রতিদিনের বেতন = ৩০,০০০/২৯ টাকা।
= ১০৩৪.৪৮ টাকা
তিনি ঐ মাসে বেতন পাবেন (২৯-৬)×১০৩৪.৪৮ টাকা
= ২৩৭৯৩.০৪ টাকা
≈ ২৩৭৯৩.১০ টাকা

৮৪.
২০০ এর ১/২% এর সাথে ১০০ যোগ করলে সংখ্যাটি কত হবে?
  1. ক) ১০১
  2. খ) ১৫০
  3. গ) ২০০
  4. ঘ) ২০১
ব্যাখ্যা

২০০ এর ১/২% + ১০০
= ২০০ এর ১/২ × (১/১০০) + ১০০
= ১ + ১০০
= ১০১

৮৫.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
  1. ক) ৫০০ মিটার
  2. খ) ৪০০ মিটার
  3. গ) ৩০০ মিটার
  4. ঘ) ২০০ মিটার
ব্যাখ্যা

আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার হয়
তবে, x২ = ১০০০০
∴ x = ১০০ মিটার
∴ পরিসীমা = ৪x = ৪০০ মিটার।

৮৬.
a+c > b হলে নিচের কোনটি সত্য?
  1. ক) a > b-c
  2. খ) a
  3. গ) a > b+c
  4. ঘ) a
ব্যাখ্যা

a = 1, b = 2 ও c = 3 হলে,
a + c > b
a > b-c
1 > 2-3 = 1 > -1
এই শর্তটিই সত্য, বাকিগুলো শর্তপূরন করে না।

৮৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
  1. ক) ৩০ মিটার
  2. খ) ৬০ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ৫০ মিটার
ব্যাখ্যা

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য ১.৫x মিটার বা ৩x/২ মিটার
প্রশ্নমতে,
x × ৩x/২ = ২১৬
⇒ ৩x² = ৪৩২
⇒ x² = ১৪৪
∴ x = ১২
অর্থাৎ প্রস্থ x = ১২ মিটার এবং দৈর্ঘ্য ৩x/২ = ৩×১২/২ = ১৮ মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(১২+১৮) = ৬০ মিটার

৮৮.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য মিটার দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়?
  1. ক) ৬, ৭ ও ১১
  2. খ) ৩, ৮ ও ৮
  3. গ) ১৪, ১২ ও ২৮
  4. ঘ) ২০, ৮ ও ১৩
ব্যাখ্যা

আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।
প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে একমাত্র ১৪+১২ < ২৮ বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।

৮৯.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত হবে?
  1. ক) ৮৩ টাকা
  2. খ) ৮৪ টাকা
  3. গ) ৮২ টাকা
  4. ঘ) ৯০ টাকা
ব্যাখ্যা

২ বছর ৪ মাস = ২৮ মাস = ২৮/১২ বছর = ৭/৩ বছর
সুদ = ৭২০ × ৭/৩ × ৫/১০০ = ৮৪ টাকা

৯০.
টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩৩%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা

৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৯১.
কোনো একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে ৪ সে.মি. ও ৫ সিমি। তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সে.মি. হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে?
  1. ক) ৩ সেমি
  2. খ) ৪ সেমি
  3. গ) ২ সেমি
  4. ঘ) ৫ সেমি
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের অতিভুজ2= লম্ব2+ভূমি2
ভূমি2 + 42 = 52
∴ ভূমি = 3
তাই সঠিক উত্তর অপশন (ক)।

৯২.
(৬৪/৩৪৩)-(২/৩) এর সরল মান কত?
  1. ক) ১৬/৪৯
  2. খ) ৪/৭
  3. গ) ৭/৪
  4. ঘ) ১৬/৭
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: (৬৪/৩৪৩)-(২/৩) এর সরল মান কত?

সমাধান:
(৬৪/৩৪৩) -(২/৩)
= (৪/৭)-(২/৩)
= (৪/৭){৩ × ( - ২/৩)}
= (৪/৭)- ২
= ১/(৪/৭)- ২
= ১/(১৪/৪৯)
= ১ × ৪৯/১৬
= ৪৯/১৬

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।

৯৩.
(21 X 21 এর 21) / (21 / 21 X 21) এর সরল মান হবে-
  1. ক) 441
  2. খ) 1
  3. গ) 21
  4. ঘ) 144
ব্যাখ্যা

(21 X 21 এর 21) / (21 / 21 X 21)
= (21 X 441) / (1 X 21)
= 441

৯৪.
√2 এবং √3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে-
  1. ক) (√2 + √3)/2
  2. খ) (√2 X √3)/2
  3. গ) 1.8
  4. ঘ) 1.5
ব্যাখ্যা

√2 = 1.414
√3 = 1.732
∴ √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি 1.5

৯৫.
x3- px + 10 = 0 এর একটি সমাধান 2 হলে p এর মান কত?
  1. ক) -2
  2. খ) -9
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা

x3 - px + 10 = 0
সমীকরণে x এর মান 2 বসিয়ে পাই,
⇒ (2)3 - p.2 + 10 = 0
⇒ 8 - 2p +10 = 0
∴ p = 9

৯৬.
a + b = 9m এবং ab = 18m² হলে a-b এর মান কত?
  1. ক) 3m
  2. খ) -3m
  3. গ) ±3m
  4. ঘ) 6m
ব্যাখ্যা

(a-b)2
= (a+b)2 - 4ab
= (9m)2 - 4X18m2
= 81m2 - 72m2
= 9m2
∴ (a-b) = ±3m

৯৭.
f(x) = x²+(1/x)+1 এর অনুরূপ কোনটি?
  1. ক) f(1) = 1
  2. খ) f(0) = 1
  3. গ) f(-1) = 3
  4. ঘ) f(1) = 3
ব্যাখ্যা

f(x) = x2 + (1/x) + 1
∴ f(1) = 12 + (1/1) + 1 = 3
∴ f(0) = 02 + (1/0) + 1
= 1+ (1/0)
∴ f(0) = 1 গ্রহণযোগ্য নয় [কারণ 1/0 অসংজ্ঞায়িত]
f(-1) = (-1)2 + (1/-1) + 1 = 1 - 1 + 1 = 1
∴ নির্ণেয় অনুরূপ f(1) = 3

৯৮.
△ABC এর E ও F যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে EF = কত?
  1. ক) 1/2(AB+AC)
  2. খ) 1/2(AB)
  3. গ) 1/2(AC)
  4. ঘ) 1/2(BC)
ব্যাখ্যা

কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তৃতীয় বাহুর অর্ধেক।
EF = 1/2 (BC)

৯৯.
a + 1/a = √3 হলে a3+1/a3 কত?
  1. ক) 27
  2. খ) 9
  3. গ) 0
  4. ঘ) 3
ব্যাখ্যা

a3 + 1/a3
= (a+1/a)3 - 3.a.1/a (a+1/a)
= (√3)3 - 3(√3)
= 3√3 - 3√3
= 0

১০০.
loga+loga²+loga³+ ……. ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত?
  1. ক) 28 loga
  2. খ) 56 loga
  3. গ) 7 loga
  4. ঘ) 8 loga
ব্যাখ্যা

loga+loga²+loga³+ ……. + loga7
= 1.loga + 2.loga + 3.loga + .... + 7 loga
= log (1+2+3+ .... +7)
= loga {(7+1)7/2}
= log a.28
= 28 log a