পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা – ৭: টপিক: বিন্যাস ও সমাবেশ [Live Class – 10 & 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
একজন ব্যক্তি তার ৫জন বন্ধুকে কয়টি উপায়ে দাওয়াত দিতে পারে?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ৩১
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ৩১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি তার ৫জন বন্ধুকে কয়টি উপায়ে দাওয়াত দিতে পারে?

সমাধান:
৫ জন বন্ধুকে দাওয়াত দেয়ার মোট উপায় = 5c1 + 5c2 + 5c3 + 5c4 + 5c
= 5 + 10 + 10 + 5 +1 
= 31
.
'DINNER' শব্দের অক্ষরগুলোকে কত রকমে সাজানো যায়?
  1. ক) 120
  2. খ) 360
  3. গ) 720
  4. ঘ) 1260
সঠিক উত্তর:
খ) 360
উত্তর
সঠিক উত্তর:
খ) 360
ব্যাখ্যা
প্রশ্ন:  'DINNER' শব্দের অক্ষরগুলোকে কত রকমে সাজানো যায়?

সমাধান:
DINNER শব্দটিতে মোট বর্ণ আছে 6টি এবং একই বর্ণ N আছে 2 বার।

∴ মোট বিন্যাস = 6!/2! = 720/2 = 360
.
যদি 5pr = 60 এবং 5cr = 10 হয় তাহলে r এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ঘ) 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5pr = 60 এবং 5cr = 10 হয় তাহলে r এর মান কত?

সমাধান:
আমরা জানি,
npr = n!/(n-r)!

এবং 
ncr = n!/(n-r)!r!
ncr = {n!/(n-r)!} × (1/r!)
ncr = npr  × (1/r!)
npr = ncr × r!
5pr = 5cr × r!
⇒ 60 = 10 × r!
⇒ 6 = r!
⇒ r! = 3!
⇒ r = 3
.
'HANDSOME' শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে যাতে সবগুলো স্বরবর্ণ একসাথে থাকবে?
  1. ক) 4320
  2. খ) 2160
  3. গ) 2258
  4. ঘ) 3500
সঠিক উত্তর:
ক) 4320
উত্তর
সঠিক উত্তর:
ক) 4320
ব্যাখ্যা
প্রশ্ন: 'HANDSOME' শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে যাতে সবগুলো স্বরবর্ণ একসাথে থাকবে?

সমাধান:
এখানে মোট অক্ষর 8 টি এবং স্বরবর্ণ 3 টি এবং সবগুলো বর্ন ভিন্ন ভিন্ন।
স্বরবর্ণ তিনটিকে একটি মনে করে মোট বর্ণ 6 টি।
তাদের বিন্যাস সংখ্যা = 6! = 720
স্বরবর্ণ 3 টির নিজেদেরভ মধ্যে বিন্যাস = 3! = 6

∴ মোট বিন্যাস = 720 × 6 = 4320
.
RAYMOND শব্দটি থেকে তিনটি করে বর্ণ নিয়ে Y, M ছাড়া কতভাবে সাজানো যাবে?
  1. ক) 60
  2. খ) 10
  3. গ) 180
  4. ঘ) 120
সঠিক উত্তর:
ক) 60
উত্তর
সঠিক উত্তর:
ক) 60
ব্যাখ্যা
প্রশ্ন: RAYMOND শব্দটি থেকে তিনটি করে বর্ণ নিয়ে Y, M ছাড়া কতভাবে সাজানো যাবে?

সমাধান: 
Y, M ব্যাতীত মোট অক্ষর 5 টি।

প্রতিবার 3 টি করে নিয়ে বিন্যাস সংখ্যা = 5p3 = 60
.
8টি জিনিসের মধ্যে 2টি একই জাতীয়। এইগুলো নিয়ে প্রতিবারে 4টি করে কত ভাবে বাছাই করা যায়?
  1. ক) 50
  2. খ) 30
  3. গ) 40
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ক) 50
উত্তর
সঠিক উত্তর:
ক) 50
ব্যাখ্যা
প্রশ্ন: 8টি জিনিসের মধ্যে 2টি একই জাতীয়। এইগুলো নিয়ে প্রতিবারে 4টি করে কত ভাবে বাছাই করা যায়?

সমাধান:
n সংখ্যক জিনিসের p সংখ্যক একই প্রকারের হলে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় = n-pcr-i

= 8 - 2c4 - 0 + 8 - 2c4 - 1 + 8 - 2c4 - 2
= 6c4 + 6c3 + 6c2
= 15 + 20 +15
= 50
.
10 জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?
  1. ক) 252
  2. খ) 126
  3. গ) 504
  4. ঘ) 720
সঠিক উত্তর:
ক) 252
উত্তর
সঠিক উত্তর:
ক) 252
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?

সমাধান:
বাস্কেটবল টিমে খেলোয়ার থাকে ৫ জন।

10 জন থেকে 5 জনের টিম সাজানো যাবে =  10c5 = 252 টি
.
1, 2, 3, 4, 5 সংখ্যাগুলো নিয়ে চার অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?
  1. ক) 125
  2. খ) 500
  3. গ) 625
  4. ঘ) 3050
সঠিক উত্তর:
গ) 625
উত্তর
সঠিক উত্তর:
গ) 625
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলো নিয়ে চার অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?

সমাধান:
মোট সংখ্যা n = 5 টি
ঘর r = 4 টি 

মোট সাজানো যাবে = nr = 54 = 625 ভাবে
.
7 জন পুরুষ এবং 4 জন মহিলা থেকে 4 জনের একটি কমিটি এমনভাবে গঠন করা হলো যাতে ন্যূনতম 2 জন মহিলা থাকে। মোট কত প্রকারে কমিটি গঠন করা যাবে?
  1. ক) 150
  2. খ) 155
  3. গ) 200
  4. ঘ) 210
সঠিক উত্তর:
খ) 155
উত্তর
সঠিক উত্তর:
খ) 155
ব্যাখ্যা
প্রশ্ন: 7 জন পুরুষ এবং 4 জন মহিলা থেকে 4 জনের একটি কমিটি এমনভাবে গঠন করা হলো যাতে ন্যূনতম 2 জন মহিলা থাকে।
মোট কত প্রকারে কমিটি গঠন করা যাবে?

সমাধান: 
4 জনের কমিটিতে,

2 জন পুরুষ ও 2 জন মহিলাকে 7c2 × 4c2 = 126 উপায়ে সাজানো যাবে। 
1 জন পুরুষ ও 3 জন মহিলাকে 7c1 × 4c3 = 28 উপায়ে সাজানো যাবে।
 শুধুমাত্র 4 জন মহিলাকে 4c4 = 1 উপায়ে সাজানো যাবে।

∴ মোট = 126 + 28 + 1 = 155 প্রকারে গঠন করা যাবে।
১০.
10 টি বই থেকে 4 টি বই কিভাবে পৃথক করা যাবে যেখানে 2 টি বই সর্বদা একই থাকবে?
  1. ক) 56
  2. খ) 28
  3. গ) 14
  4. ঘ) 34
সঠিক উত্তর:
খ) 28
উত্তর
সঠিক উত্তর:
খ) 28
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টি বই থেকে 4 টি বই কিভাবে পৃথক করা যাবে যেখানে 2 টি বই সর্বদা একই থাকবে?

সমাধান:
দুইটি বই সর্বদা একই হলে 10 - 2 বা 8 টি বই থেকে 4 - 2 বা 2 টি বই বাছাই করতে হবে।

∴ মোট বাছাই সংখ্যা = 8c2 = 28 
১১.
ছয় বাহু বিশিষ্ট বহুভূজে কয়টি কর্ণ আছে?
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 15
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: ছয় বাহু বিশিষ্ট বহুভূজে কয়টি কর্ণ আছে?

সমাধান: 
বিহুভূজের বাহু n = 6 

কর্ণের সংখ্যা = 6c2 - 6 
= 15 - 6
= 9 
১২.
ORANGE শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো জোড় অবস্থানে থাকে?
  1. ক) 18
  2. খ) 36
  3. গ) 72
  4. ঘ) 56
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: ORANGE শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো জোড় অবস্থানে থাকে?

সমাধান:
এখানে মোট বর্ণ আছে 6 টি স্বরবর্ণ আছে 3 টি এবং সবগুলো বর্ণ ভিন্ন।

স্বরবর্ণ 3 টি জোড় অবস্থানে রেখে বিন্যাস হয় = 3p3 = 6 
বাকি বর্ণগুলোকে বিজোড় অবস্থানে রাখলে বিন্যাস হয় = 3p3 = 6

∴মোট বিন্যাস সংখ্যা = 6 × 6 = 36
১৩.
3, 6, 2, 8 সংখ্যা গুলো একবার ব্যবহার করে তিন অংকের কয়টি বিজোড় সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 6
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 6, 2, 8 সংখ্যা গুলো একবার ব্যবহার করে তিন অংকের কয়টি বিজোড় সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
4 টি সংখ্যার মধ্যে একটি বিজোড় 
তাই বিজোড় সংখ্যা হতে হলে অবশ্যই এই সংখ্যাটি শেষ ঘরে হতে হবে।

বাকি তিনটি সংখ্যাকে সামনের দুই ঘরে 3p2 = 6 ভাবে সাজানো যাবে।

∴ মোট সাজানো যাবে = 6 × 1 = 6 ভাবে।
১৪.
8 জন বালক এবং 2 জন বালিকার মধ্য থেকে বালিকাদের সর্বদা বর্জন করে 6 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে? 
  1. ক) 14
  2. খ) 28
  3. গ) 42
  4. ঘ) 56
সঠিক উত্তর:
খ) 28
উত্তর
সঠিক উত্তর:
খ) 28
ব্যাখ্যা
প্রশ্ন: 8 জন বালক এবং 2 জন বালিকার মধ্য থেকে বালিকাদের সর্বদা বর্জন করে 6 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে? 

সমাধান: 
বালক = 8 জন 
বালিকা = 2 জন 
বালিকাদের সর্বদা বর্জন করে 
8 জন বালকের মধ্যে 6 জন নিতে হবে 

কমিটি গঠনের উপায় = 8C6 = 28
১৫.
9, 8, 2, 5 এই চারটি সংখ্যা একবার করে ব্যবহার করে 8000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 10
  4. ঘ) 36
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: 9, 8, 2, 5 এই চারটি সংখ্যা একবার করে ব্যবহার করে 8000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
8000 থেকে বড় হতে হলে প্রথম ঘরে অবশ্যই 8, 9 থাকতে হবে।
প্রথম ঘরে এই দুই সংখ্যার যেকোনো একটি রাখ যাবে 2p1 = 2 উপায়ে।
বাকি 3 ঘর সাজানো যাবে 3! = 6 ভাবে।

∴ মোট সাজানো যাবে = 6 × 2 = 12 উপায়ে যাতে সংখ্যাটি 8000 হতে বড় হয়।
১৬.
MANGO শব্দের বিন্যাস HEAT শব্দের বিন্যাসের কতগুণ?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: MANGO শব্দের বিন্যাস HEAT শব্দে্র বিন্যাসের কতগুণ?

সমাধান:
MANGO এর বিন্যাস সংখ্যা = 5! = 120
HEAT এর বিন্যাস সংখ্যা = 4! = 24 

= 120/24
= 5 গুণ
১৭.
এক ব্যক্তির 10টি শার্ট ও 5টি প্যান্ট আছে। একটি ভ্রমনে যাওয়ার সময় 4টি শার্ট ও 2টি প্যান্ট নিলে কত ভাবে বাছাই করা যাবে?
  1. ক) 1000
  2. খ) 1200
  3. গ) 2100
  4. ঘ) 2750
সঠিক উত্তর:
গ) 2100
উত্তর
সঠিক উত্তর:
গ) 2100
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির 10টি শার্ট ও 5টি প্যান্ট আছে। একটি ভ্রমনে যাওয়ার সময় 4টি শার্ট ও 2টি প্যান্ট নিলে কত ভাবে বাছাই করা যাবে?

সমাধান:
10 টি শার্ট এর মধ্যে 4 টি নিলে মোট বাছাই ক্করা যাবে = 10c4 = 210
5 টি প্যান্ট এর মধ্যে 2  টি নিলে মোট বাছাই করা যাবে = 5c2 = 10 

∴ মোট বাছাই করা যাবে = 210 × 10 = 2100 ভাবে।
১৮.
8জন ব্যক্তিকে 1টি গোলটেবিলের চারপাশে কতভাবে বসানো যাবে?
  1. ক) 6005
  2. খ) 5040
  3. গ) 2520
  4. ঘ) 40320
সঠিক উত্তর:
খ) 5040
উত্তর
সঠিক উত্তর:
খ) 5040
ব্যাখ্যা
প্রশ্ন: 8জন ব্যক্তিকে 1টি গোলটেবিলের চারপাশে কতভাবে বসানো যাবে?

সমাধান: 
 8জন ব্যক্তিকে 1 টি গোলটেবিলের চারপাশে সাজানো যাবে ( n - 1)! উপায়ে।
= (8 - 1)! 
= 7!
= 5040