পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ১৪ এপ্রিল, ২০২০সময়40 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নাম : বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২০১৯ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ১৪ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
'সুলতানার স্বপ্ন' লিখেছেন-
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াত হোসেনের সৃজনশীল রচনার মধ্যে অন্যতম সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
'বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থটির রচয়িতা-
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) শামসুর রাহমান
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
শামসুর রাহমানের তার প্রথম কাব্যগ্রন্থ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থঃ রোদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, শূন্যতায় তুমি শোকসভা, প্রতিদিন ঘরহীন ঘরে, প্রেমের কবিতা, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'চাঁদ' এর সমার্থক শব্দ?
  1. ক) ভানু
  2. খ) নিশীথিনী
  3. গ) কোমলাকান্ত
  4. ঘ) রজনীকান্ত
ব্যাখ্যা
চাঁদ শব্দের সমার্থক :- সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'খয়ের খা' বাগধারটির অর্থ কী?
  1. ক) দিন মজুর
  2. খ) তোষামদকারী
  3. গ) দীনমজুর
  4. ঘ) গণ্যমান্য ব্যক্তি
ব্যাখ্যা
'খয়ের খা' বাগধারটির অর্থ তোষামদকারী।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মুমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মূমুর্ষু
  4. ঘ) মূমুর্ষূ
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে মুমূর্ষু বানানটি শুদ্ধ।
.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ-
  1. ক) অগ্নিবীণা
  2. খ) ব্যথার দান
  3. গ) যুগবাণী
  4. ঘ) রাজবন্দীর জবান্দী
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ - ব্যথার দান এবং এটি একটি গল্পগ্রন্থ। গ্রন্থ্যটি ১৯২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
.
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) কায়কোবাদ
  3. গ) আলাওল
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
প্রথম বাঙালি সনেটকার হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাকে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং বাংলা নাটকের পথিকৃৎও বলা হয়।
Source: Live MCQ Lecture
.
'পথে প্রবাসে' গ্রন্থের রচয়িতা-
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) অন্নদাশঙ্কর রায়
  3. গ) আবুল ফজল
  4. ঘ) জসীম উদ্দীন
ব্যাখ্যা
পথে প্রবাসে' ভ্রমণ কাহিনীর রচয়িতা অন্নদাশঙ্কর রায়‌। অসমাপিকা, আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা, সত্যাসত্য এগুলো তার উপন্যাস।
Source: Live MCQ Lecture
.
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির কার লেখা?
  1. ক) আহসান হাবীব
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
Source: Live MCQ Lecture
১০.
অমর একুশের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে?
  1. ক) আবুল ফজল
  2. খ) মাহবুব উল আলম
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারী প্রকাশিত হয়। তবে এটি প্রকাশের মাত্র তিন সপ্তাহের মাথায় সরকার তা বাজেয়াপ্ত করে।
Source: Live MCQ Lecture
১১.
'সবুজপত্র ' পত্রিকার সম্পাদক কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক প্রথম চৌধুরী। ১৯১৪ সালের ৭মে (২৫শে বৈশাখ, ১৩২১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। নন্দলাল বসু অঙ্কিত একটি সবুজ তালপাতা এর প্রচ্ছদে ব্যবহৃত হতো। ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন-
  1. ক) চর্যাপদ
  2. খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
  3. গ) বৈষ্ণব পদাবলী
  4. ঘ) মঙ্গলকাব্য
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'। ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
ড. শহীদুল্লাহর মতে - ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
সুকুমার সেনের মতে- ৯০০-১৩৫০ সালের মধ্যে রচিত।
এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে- পদগুলাে ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
'চৈতন্য -ভাগবত' রচনা করেন কে?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) জ্ঞানদাস
  3. গ) বৃন্দাবন দাস
  4. ঘ) গোবিন্দ দাস
ব্যাখ্যা
বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সন্তজীবনী গ্রন্থ এবং ধর্মীয় পুরুষ কৃষ্ণ চৈতন্য ওরফে বিশ্বম্ভর মিশ্রের (১৪৭৮-১৫৩৩) অসামান্য জীবনের প্রামাণিক দীর্ঘতম আদি রচনা। জাগতিক রীতিতে রচিত চৈতন্য ভাগবত, যাঁকে ভক্তকুল স্বয়ং কৃষ্ণ হিসেবে বরণ করেছিল, সে চৈতন্যের বিস্ময়কর আবির্ভাব বর্ণনা করেছে।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৪.
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
  1. ক) মানসী
  2. খ) বীরাঙ্গনা
  3. গ) চিন্তা তরঙ্গিনী
  4. ঘ) কালের শাসন
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়।
উৎসঃলাইভ এমসিকিউ লেকচার
১৫.
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?
  1. ক) ২০ টি
  2. খ) ২১ টি
  3. গ) ১৯ টি
  4. ঘ) ২৩ টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি। এগুলো হলোঃ আ, অপ, অব, অতি, অধি, অপি, অনু, উপ, উৎ, নি, নির, প্র, পরা, সম, দুর, বি, সু, পরি এবং প্রতি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৬.
'পদ্মাবতী' কাব্যের রচিয়তা-
  1. ক) আলাওল
  2. খ) শাহ মুহম্মদ সগীর
  3. গ) মুহম্মদ কবীর
  4. ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা
আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী, যা ছিল কবি মালিক মোহাম্মদ জায়সীর হিন্দি কাব্য পদুমাবৎ-এর অনুবাদ। এ কাব্য তিনি প্রায় তিন বছর সময় ব্যয়ে ১৬২৭ সালে শেষ করেন এবং আরাকানপতির আত্মীয় সৈয়দ মুসার উৎসাহে তিনি সয়ফল মুলুক ও বদিউজ্জামাল নামক পারস্য গ্রন্থ অনুবাদ করেন।
উৎসঃভোরের কাগজ
১৭.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
  1. ক) কুলা
  2. খ) ডাব
  3. গ) চুলা
  4. ঘ) চাবি
ব্যাখ্যা
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ- কপি, কাজু, কামরা, কেদারা, গামলা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তামাক, তােয়ালে ইত্যাদি।
উৎসঃশীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৮.
'আমার যত কথা' গ্রন্থের লেখকের নাম-
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) গোলাম সারওয়ার
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
গোলাম সারওয়ারের প্রকাশিত গ্রন্থের মধ্যে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন' এবং প্রবন্ধ সংকলন ‘সম্পাদকের জবানবন্দি', অমিয় গরল', আমার যত কথা', স্বপ্ন বেঁচে থাক' উল্লেখযোগ্য।
উৎসঃ দৈনিক যুগান্তর
১৯.
বাংলা সাহিত্যের আধুনিক শাখা কোনটি?
  1. ক) ছোটগল্প
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্য
  4. ঘ) দিনলিপি
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম উপাদান হলো ছোটগল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে ছোটগল্প স্থান লাভ করে বিধায় তাকে ছোটগল্পের জনক বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী হিসেবে পরিচিত।
উৎসঃবিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর
২০.
'পথের দাবী' উপন্যাসের রচয়িতা-
  1. ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) কাজী ইমদাদুল হক
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবী যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। বড়দিদি (১৯১৩) তার প্রথম উপন্যাস। চার খণ্ডের শ্রীকান্ত তার আত্মজৈবনিক উপন্যাস। প্রথাবর্হিভূত সম্পর্ক বিষয়ক উপন্যাস হলো চরিত্রহীন। গৃহদাহ ত্রিভূজ প্রেমের উপন্যাস। দেনা পাওনা বাংলার নারীদের প্রতি অবিচার ও পণপ্রথা নিয়ে রচিত।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
২১.
যুগসন্ধিক্ষণের কবি-
  1. ক) ভারতচন্দ্র
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) মধুসূদন দত্ত
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় ১৮০১ সাল থেকে বা উনিশ শতক থেকে। ১২০১ সাল বা তের শতক থেকে ১৮০০ বা আঠারো শতক পর্যন্ত হলো মধ্যযুগ। এর মধ্যে ১২০১ থেকে ১৩৫০ সাল হলো অন্ধকার যুগ। প্রাচীন যুগ ধরা হয় ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত সময়কে। মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
২২.
'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ-
  1. ক) আট প্রহর
  2. খ) জলন্ত প্রমাণ
  3. গ) একমাত্র বংশধর
  4. ঘ) দীপশিখা
ব্যাখ্যা
শিবরাত্রির সলতে (বিশেষ্য) একমাত্র পুত্র বা বংশধর।
উৎসঃউৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২৩.
কারাগারের রোজনামচা-
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্য
  4. ঘ) দিনলিপি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
উৎসঃলাইভ এমসিকিউ লেকচার
২৪.
মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) নিষিদ্ধ লোবান
  2. খ) নেকড়ে অরণ্য
  3. গ) রাত্রিশেষ
  4. ঘ) বন্দী শিবির থেকে
ব্যাখ্যা
‘মজলুম আদিব’ ছদ্মনামে কবি শামসুর রাহমান ‘বন্দী শিবির থেকে’ (১৯৭২) কাব্যগ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ সময়ে রচিত। গ্রন্থটি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গ করা হয়। মোট ৩৮ টি কবিতা রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্যঃ ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ’স্বাধীনতা তুমি’। শামসুর রাহমানের অন্যান্য কাব্যগ্রন্থগুলো হল, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রোদ্র করটিতে, বিধস্ত নীলিমা প্রভৃতি।
উৎসঃ বাংলাপিডিয়া এবং একডেমিক বই
২৫.
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার পান-
  1. ক) ১৯১৩ সালে
  2. খ) ১৯২০ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯২৪ সালে
ব্যাখ্যা
‘গীতাঞ্জলি’ ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত। এর ইংরেজী অনুবাদ - Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ড থেকে। অনুবাদ করেন কবি নিজেই এবং এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B Yeats। এই গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় হিসাবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৬.
Fill in the blank : No sooner had I seen the bird ____ it flew away.
  1. ক) than
  2. খ) when
  3. গ) after
  4. ঘ) Just
ব্যাখ্যা
Negative word + Auxiliary verb + Subject + main verb + extension.
No sooner had - than, scarcely had – when, hardly had – before এর প্রথম অংশ Past Perfect and Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়। উল্লেখ্য, no sooner.......than, scarcely......when, hardly........when আসে - এ বিষয়টি মাথায় রাখতে হবে। যেমনঃNo sooner had I seen the bird than it flew away. No sooner had we reached the station than the train left, Hardly had the train stopped before we got down, Scarcely had we started when it began to rain.
২৭.
'Apple of discord' means-
  1. ক) an attractive object
  2. খ) object of dispute
  3. গ) disagreement
  4. ঘ) valuable object
ব্যাখ্যা
Apple of discord - বিবাদেয় বিষয়; matter of dispute.
২৮.
Which one of the following is correct?
  1. ক) His conduct admits no excuse.
  2. খ) His conduct admits of no excuse.
  3. গ) His conduct admits to no excuse.
  4. ঘ) His conduct admits on no excuse.
ব্যাখ্যা
Admit to অর্থ স্বীকার করা;Admit of অর্থ সুযোগ থাকা। বাক্যের কনটেক্সট অনুযায়ী of ই হবে।
২৯.
Choose the correct sentence:
  1. ক) He refrained to take any drastic action
  2. খ) He refrained on taking any drastic action
  3. গ) He refrained in taking any drastic action
  4. ঘ) He refrained from taking any drastic action
ব্যাখ্যা
Refrain from doing something - অর্থ নিজেকে কোন কিছু থেকে বিরত রাখা। সুতরাং, সঠিক বাক্য - He refrained from taking any drastic action.
৩০.
Choose the passive structure - 'His comment surprised me'.
  1. ক) I was surprised by his comment
  2. খ) I was surprised at his comment
  3. গ) I was surprised for his comment
  4. ঘ) I was surprised to his comment
ব্যাখ্যা
Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম: Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে। আর surprise এরপর at ব্যবহৃত হয়।
৩১.
Choose the correct plural form:
  1. ক) memorandoum
  2. খ) memorandums
  3. গ) memorandumes
  4. ঘ) memoranda
অনির্ধারিত
ব্যাখ্যা
Memorandum শব্দের বহুবচন Memorandums এবং Memoranda উভয়ই।
৩২.
What is the compound form of the sentence - 'She kept her promise'?
  1. ক) She made a promise to keep
  2. খ) She made a promise so that she keep it.
  3. গ) She not only made a promise but also kept it.
  4. ঘ) As she made a promise, she kept it.
ব্যাখ্যা
Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়। অর্থাৎ Compound sentence এ দুই বা ততােধিক principal clause বা co-ordinate clause থাকে। এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, or else, both -- and, either --- or, neither ---- nor, not only ---- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
৩৩.
Fill in the gap with appropriate preposition : He unfortunately died ____ overtaking.
  1. ক) by
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) from
ব্যাখ্যা

Die from - প্রতিক্রিয়ার জন্য মারা যাওয়া, কোন কিছুর জন্য মারা যাওয়া, অতিরিক্ত কম/অতিরিক্ত বেশি এমন কিছুর প্রভাবে মারা যাওয়া। যেমন-
He died from hunger.
He died from overeating.
He unfortunately died from overtaking.

৩৪.
Who is called an optimist in the Victorian Age?
  1. ক) Arnold
  2. খ) Tennyson
  3. গ) Dickens
  4. ঘ) Browning
ব্যাখ্যা
Browning is a very consistent thinker of optimistic philosophy of life. His optimism is based on life's realities.
Source:jstor.org
৩৫.
The verb form of the word 'beauty' is-
  1. ক) beautiful
  2. খ) beautify
  3. গ) beautiness
  4. ঘ) Beautifully
ব্যাখ্যা
The verb form of the word 'beauty' is ‘beautify’.
৩৬.
She told that she (visit ) London next month. Here the right form verb will be-
  1. ক) visited
  2. খ) will visit
  3. গ) had visited
  4. ঘ) would visit
ব্যাখ্যা
Main clause এর verb টি past tense হলে ও পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে should/would বসে এবং V1 form হয়। যেমনঃ She told that she would visit London next month
৩৭.
'The child shows the man, as morning shows the day.' ___ here the sentence contains -
  1. ক) Personification
  2. খ) Hyperbole
  3. গ) Simile
  4. ঘ) Allegory
ব্যাখ্যা
যদি কোন বাক্যে দুটো জিনিসের মধ্যে তুলনা বুঝায় এবং As, like থাকে তাহলে তাকে Simile বলে। যেমনঃ The soul was like a star dwelt apart. The child shows the man, as morning shows the day.
৩৮.
Choose the correct spelling :
  1. ক) Aknowledgement
  2. খ) Acknoledgement
  3. গ) Aknowlegment
  4. ঘ) Acknowledgement
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, ‘Acknowledgement’ is correctly spelled.
৩৯.
What is the antonym of 'shabby'?
  1. ক) honesty
  2. খ) sober
  3. গ) new
  4. ঘ) Hostile
ব্যাখ্যা
According to the Oxford Dictionary antonyms of shabby: honourable, honorable, new.
৪০.
The most famous satirist in English literature is-
  1. ক) Jonathan Swift
  2. খ) Alexander Pope
  3. গ) Joseph Addision
  4. ঘ) Richard Steel
ব্যাখ্যা
Jonathan Swift, pseudonym Isaac Bickerstaff, (born Nov. 30, 1667, Dublin, Ire.—died Oct. 19, 1745, Dublin), Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language. Besides the celebrated novel Gulliver’s Travels (1726), he wrote such shorter works as A Tale of a Tub (1704) and “A Modest Proposal” (1729) etc.Source: Britannica.com
৪১.
The teacher said, ''Thank you, my boys.'' The indirect narration of the sentence is-
  1. ক) The teacher said that thank you my boys.
  2. খ) The teacher told boys and thanked them
  3. গ) The teacher thanked the boys
  4. ঘ) The boys were thanked by teacher
ব্যাখ্যা
The indirect narration of the sentence is-The teacher thanked the boys
৪২.
The science of teaching is called-
  1. ক) Phonetics
  2. খ) Pedagogy
  3. গ) Ethics
  4. ঘ) Biology
ব্যাখ্যা
Pedagogy-the method and practice of teaching, especially as an academic subject or theoretical concept.
Source: Oxford
৪৩.
The word 'humiliation' means-
  1. ক) humane
  2. খ) modesty
  3. গ) humble
  4. ঘ) disgrace
ব্যাখ্যা
Humiliation-the action of humiliating someone or the state of being humiliated; disgrace.
Source: Oxford
৪৪.
Which one of the following is an example of an indefinite pronoun?
  1. ক) such
  2. খ) this
  3. গ) any
  4. ঘ) Either
ব্যাখ্যা
যে pronoun কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় সেই pronoun কে Indefinite pronoun বলে। এর কয়েকটি উদাহরণ হলall, one, none, anyone, some ইত্যাদি।
Source: Applied English Grammar and Composition - P.C. Das)
৪৫.
Complete the sentence : _____ went to Dhaka.
  1. ক) Not only I went but also my brother
  2. খ) I not only but also my brother
  3. গ) Not only I but also my brother
  4. ঘ) I only but not my brother
ব্যাখ্যা
The complete sentence : Not only I but also my brother went to Dhaka.
৪৬.
The soldiers were rewarded for their bravery. Which class of noun 'bravery' belongs to?
  1. ক) Collective
  2. খ) Material
  3. গ) Common
  4. ঘ) Abstract
ব্যাখ্যা
Abstract Noun হচ্ছে - যে Noun কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায়। যেমন - Honesty, Boyhood, Justice, Slavery ইত্যাদি।
৪৭.
Fill in the gap with suitable 'adverb' : He works ____ quickly.
  1. ক) at
  2. খ) upon
  3. গ) very
  4. ঘ) Out
ব্যাখ্যা
Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে। অর্থাৎ একটি adverb অন্য আরেকটি adverb কে modify করতে পারে। আর, প্রশ্নোক্ত বাক্যেও তাই ঘটেছে। Adverb "quickly" কে আরেকটি Adverb "very" যথাযথ ভাবেই modify করেছে। শূন্যস্থানে, very যোগে বাক্যটির অর্থ হয়- সে খুব দ্রুত হাঁটে।
৪৮.
Which one is an example of a positive degree?
  1. ক) more
  2. খ) much
  3. গ) less
  4. ঘ) Last
ব্যাখ্যা
Positive degree is a term that relates to adjectives and adverbs. An adjective or adverb that does not make a comparison is said to be in the positive degree. Here, ‘much’ is an example of a positive degree.
৪৯.
The phrase 'salt of the earth' means-
  1. ক) salty earth
  2. খ) worthy persons
  3. গ) evil persons
  4. ঘ) salted earth
ব্যাখ্যা
If you say that someone is the salt of the earth, you mean that they are a very good and honest person.
Source: Cambridge
৫০.
Which one is the synonym of 'tranquil'?
  1. ক) sagacious
  2. খ) hostile
  3. গ) calm
  4. ঘ) Angry
ব্যাখ্যা
Calm is the synonym of 'tranquil'.
Source: Cambridge
৫১.
মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত?
  1. ক) স্থুল বন্দর
  2. খ) প্রাচীন পুরাকীর্তি
  3. গ) ব্যবসা কেন্দ্র
  4. ঘ) পাহাড়
ব্যাখ্যা
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া
৫২.
আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত?
  1. ক) ব্রিটেন
  2. খ) ইতালি
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদরদপ্তর নেদারল্যান্ড এর দ্যা হেগ- এ অবস্থিত। এটি জাতিসংঘের বিচারালয়। ১৫ জন বিচারকের সমন্বয়ে এ আদালত গঠিত এবং বিচারকদের মেয়াদকাল ৯ বছর।
Source: Britannica
৫৩.
কোনটি স্থানীয় সরকার?
  1. ক) উপজেলা পরিষদ
  2. খ) জেলা প্রশাসন
  3. গ) স্থানীয় সরকার বিভাগ
  4. ঘ) বন অধিদপ্তর
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। অর্থাৎ, ইউনিয়ন পরিষদ - সর্বনিম্ন ও জেলা পরিষদ - সর্বোচ্চ স্তর।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতাঃনবম দশম শ্রেণী
৫৪.
ফেসবুক এর জনক কে?
  1. ক) বিল গেটস
  2. খ) মার্ক জাকার বার্গ
  3. গ) মার্ক টোয়েন
  4. ঘ) স্টীভ জবস
ব্যাখ্যা
ফেসবুক এর জনক মার্ক জাকারবার্গ। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।
৫৫.
স্বাধীনতা যুদ্ধে কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়?
  1. ক) ৬৯ জন
  2. খ) ৭ জন
  3. গ) ১৭ জন
  4. ঘ) ৪২৬ জন
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন কে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল।
উৎসঃ বাংলাপিডিয়া।
৫৬.
সংবিধানের কোন ভাগে মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৫ম
ব্যাখ্যা
সংবিধানের ২য় ভাগে রাষ্ট্রপরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে এবং.২য় ভাগের ৮ম অনুচ্ছেদে ৪ টি মূলনীতির উল্লেখ রয়েছে।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৫৭.
ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) চাঁপাইনবাবগঞ্জ
  2. খ) সিলেট
  3. গ) লালবাগ
  4. ঘ) বাগেরহাট
ব্যাখ্যা
পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় খান জাহান আলী বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন। ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
উৎসঃ বাংলাপিডিয়া
৫৮.
কোন দেশটি এশিয়া মহাদেশে নয়?
  1. ক) আফগানিস্থান
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ইরান
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
মিশর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
৫৯.
মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল?
  1. ক) চট্রগ্রাম
  2. খ) খুলনা
  3. গ) ঢাকা
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা
ক্র্যাকপ্লাটুন হলো ১৯৭১ সালে ঢাকা শহরে গঠিত একটি গেরিলা বাহিনী। এটি ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরে সক্রিয় ছিল।
উৎসঃ দৈনিক ভোরের কাগজ
৬০.
মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
  1. ক) আবু ওসমান চৌধুরী
  2. খ) মেজর রফিকুল ইসলাম
  3. গ) মেজর খালেদ
  4. ঘ) মেজর আবু তাহের
ব্যাখ্যা
মেজর খালেদ মোশাররফ ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ২ নম্বর সেক্টরের কমান্ডার পদে নিযুক্ত ছিলেন। পরে মেজর এটিএম হায়দার সেবছর ২২ সেপ্টেম্বর থেকে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৬১.
কোনটি 'রামসার সাইট'?
  1. ক) হাকালুকি হাওর
  2. খ) সেন্টমার্টিন
  3. গ) টাঙ্গুয়ার হাওর
  4. ঘ) মারজাও বাওর
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

৬২.
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
  4. ঘ) বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা : নবম-দশম শ্রেণী
৬৩.
WWW - এর পূর্ণরুপ কোনটি?
  1. ক) World Wide Work
  2. খ) Work Wait Web
  3. গ) World Way Work
  4. ঘ) World Wide Web
ব্যাখ্যা
WWW - World Wide Web
৬৪.
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  1. ক) আমাজান
  2. খ) নীল
  3. গ) ইয়াংসি
  4. ঘ) যমুনা
ব্যাখ্যা
Longest Rivers in Asia The Yangtze River is the third longest worldwide and the longest river in the Asia with a length of 6,300 km.
Source: worldatlas.com
৬৫.
NATO- এর সদর দপ্তর কোথায়?
  1. ক) বেলজিয়াম
  2. খ) ফ্রান্স
  3. গ) জার্মানী
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
North Atlantic Treaty Organization (NATO)-এর সদর দপ্তর‌ বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। যা ১৯৬৭ সালে ফ্রান্সের প্যারিস এর প্রথম সদরদপ্তর থেকে স্থানান্তর করা হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৬৬.
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন?
  1. ক) জেলা জজ
  2. খ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  3. গ) দায়রা জজ
  4. ঘ) জেলা ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করেন।
Source: puthia.rajshahi.gov.bd
৬৭.
হালদা নদী কিসের জন্য বিখ্যাত?
  1. ক) মাতৃ মৎস ভাণ্ডার
  2. খ) পর্যটন
  3. গ) রামসার সাইট
  4. ঘ) নদী বন্দর
ব্যাখ্যা

বাংলাদেশের মৎস্য খনি বা মাতৃ মৎস ভাণ্ডার খ্যাত ছোট একটি নদীর নাম হালদা। এই নদী পৃথিবীর একমাত্র জোয়ার-ভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।
উৎসঃ দৈনিক যুগান্তর

৬৮.
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) সোভিয়েত ইউনিয়ন
  3. গ) ভুটান
  4. ঘ) ব্রিটেন
ব্যাখ্যা
ভুটান আগে নাকি ভারত আগে?
এই প্রশ্ন নিয়ে আগেও অনেক বিতর্ক হয়েছে। তাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। ব্যাপারটা একেকজন একেকভাবে দেখেন। আমরা প্রধানমন্ত্রী আর পররাষ্ট্র সচিব যা বলেছেন সে অনুযায়ী উত্তর নিয়েছি। আপনারা নিজেদের বিবেচনা থেকে সঠিক উত্তর ধরে নিন।
প্রথম স্বীকৃতিঃ ভুটান
দ্বিতীয় স্বীকৃতিঃ ভারত
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, ভুটানই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি তারবার্তার মাধ্যমে দেশটি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। --- একান্ত আলাপ শেষে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, ‘ভুটান সব সময় আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। কেননা, প্রথম রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।’ মূলত ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই শেখ হাসিনা ৬ ডিসেম্বরকে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রীর উপস্থিতির জন্য বেছে নেন। উৎসঃ প্রথম আলোসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ৯ ডিসেম্বর, ২০১৪
৬৯.
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে পি৫ (P5) বলা হয়।
Source: un.org
৭০.
ভেনেজুয়েলার রাজধানীর নাম কী?
  1. ক) রিওডি জেনেরিও
  2. খ) রোম
  3. গ) মাদ্রিদ
  4. ঘ) কারাকাস
ব্যাখ্যা
ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস।
Source: Britannica
৭১.
নিচের কোনটি দ্বীপ দেশ?
  1. ক) নেপাল
  2. খ) লিবিয়া
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, হাইতি, সিঙ্গাপুর এই দেশগুলো দ্বীপ দেশ।
Source: Worldatlas
৭২.
নেপোলিয়ান বোনাপোর্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) ব্রিটেন
  2. খ) জার্মানী
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইতালী
ব্যাখ্যা
বিখ্যাত যোদ্ধা নেপোলিয়ান বোনাপোর্ট ফ্রান্সের অধিবাসী ছিলেন।
Source: Britannica
৭৩.
অধ্যাদেশ কে জারি করেন?
  1. ক) আইন মন্ত্রী
  2. খ) মাননীয় প্রধানমন্ত্রী
  3. গ) মহামান্য রাষ্ট্রপতি
  4. ঘ) মন্ত্রীপরিষদ সচিব
ব্যাখ্যা
সংবিধানের ৯৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ ভাঙ্গা কিংবা সংসদ অধিবেশন চলা না কালে বিশেষ প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারেন যা আইনের মতোই প্রযোজ্য। এই অধ্যাদেশ জারির পরবর্তী অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা সংসদের অনুমোদনের জন্যে উত্থাপন করতে হয়। উত্থাপনের ৩০ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয়। অন্যথায় ৩০ দিন পর অধ্যাদেশটি আপনাআপনি অকার্যকর হয়ে যায়।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৭৪.
সুয়েজখাল কোন দেশে?
  1. ক) তুরঙ্ক
  2. খ) পানামা
  3. গ) মিশর
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
১৮৬৯ সালে সুয়েজ খাল খনন করা হয়। এটি ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে। অন্যদিকে এই খাল মিশরের মূল ভূখন্ড থেকে সিনাই উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ সুয়েজ খাল মিশর থেকে মিশরকেই পৃথক করেছে। মিশর ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করে। এটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৭৫.
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত?
  1. ক) ৭১৬ কি.মি
  2. খ) ৪১৫৬ কি.মি
  3. গ) ৩০১৫ কি. মি
  4. ঘ) ৬৫১৪ কি.মি
ব্যাখ্যা
বাংলাদেশ-ভারত মোট সীমানা ৪১৫৬ কি.মি।
source: dlrs.gov.bd
৭৬.
সুলেমান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত?
  1. ক) ৮%
  2. খ) ৮.২৫%
  3. গ) ৮.৫ %
  4. ঘ) ৮.৬%
ব্যাখ্যা

১৫০০০ টাকায় সুদ পান ১২৭৫ টাকা
১ টাকায় সুদ পান ১২৭৫/১৫০০০ টাকা
১০০ টাকায় সুদ পান (১২৭৫ Χ ১০০) / ১৫০০০ টাকা = ৮.৫ টাকা

৭৭.
রহিমের বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
  1. ক) ৮৫০০
  2. খ) ৮০০০
  3. গ) ৫৮০০
  4. ঘ) ৮৩০০
ব্যাখ্যা

বর্তমান বেতন ১৩০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১৩০ টাকা
বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে আগের বেতন (১০০ Χ ১১০৫০)/১৩০ টাকা = ৮৫০০ টাকা

৭৮.
x−11 < 4x+1 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) x > -4
  2. খ) x > 4
  3. গ) x < -4
  4. ঘ) x < 4
ব্যাখ্যা

x−11 < 4x+1
বা, x-11-x-1 < 4x+1-x-1
বা, -12 <3x
বা, x > -4

৭৯.
x²−3x +2 =0 সমীকরণের মূল দুটি হবে -
  1. ক) অবাস্তব ও অসমান
  2. খ) বাস্তব ও সমান
  3. গ) বাস্তব ও অসমান
  4. ঘ) বাস্তব ও অমূলদ
ব্যাখ্যা

x2−3x + 2
= x2 - 2x - x + 2
= x(x-2) - 1 (x-2)
= (x-2)(x-1)
মূল দুটি ২ অথবা ১

৮০.
0÷0 = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) অনির্ণেয়
  4. ঘ) 0.0
ব্যাখ্যা
শূন্য দিয়ে ভাগ করলেই অনির্ণেয় হবে।
৮১.
x²-x-2 এর একটি উৎপাদক?
  1. ক) x+2
  2. খ) x-3
  3. গ) x+1
  4. ঘ) x-1
ব্যাখ্যা

x− x - 2
= x2 - 2x + x - 2
= x(x-2) + 1 (x-2)
= (x-2)(x+1)

৮২.
৭. 3x+4=3*9x হলে x = কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 9
ব্যাখ্যা

3x+4 = 3*9x
3x+4 = 3* 32x
=> x +4 = 2x + 1
=> x = 3

৮৩.
ঢাকা ও সিলেটের দূরত্ব ৩০০ কি.মি। ঢাকা থেকে ট্রেন সকাল ৬ টায় ছেড়ে ২ টায় সিলেট পৌঁছে। ট্রেনের গতিবেগ কত?
  1. ক) ৩৭ কি.মি/ঘন্টা
  2. খ) ৩৭.৫ কি.মি/ঘন্টা
  3. গ) ৩৫ কি.মি/ঘন্টা
  4. ঘ) ৩৫.৭ কি. মি/ঘন্টা
ব্যাখ্যা
৩০০ / ৮ = ৩৭.৫
৮৪.
একটি ভগ্নাশের লব ও হরের সমষ্টি ৭, এদের অন্তরফল ৩ হলে ভগ্নাংশটি হবে -
  1. ক) 5/2
  2. খ) 4/3
  3. গ) 2/5
  4. ঘ) 3/4
ব্যাখ্যা
সমীকরণ করে করা যায়। তবে, অপশন দেখেই বুঝা যাচ্ছে উত্তর ২/৫ বা ৫/২ হবে। যেহেতু, লব এবং হরের অন্তরফল অর্থাৎ ৫-২ = ৩। তাই, উত্তর ৫/২ হবে।

ধরি, ভগ্নাংশটির লব x এবং হর y. সুতরাং প্রশ্নানুসারে-
x+y = 7 ………… (i)
x-y = 3 …………. (ii)
(i) + (ii) ⇒ x+y+x-y = 7+3
⇒ 2x = 10
⇒ x = 5
x এর মান (i) নং এ বসিয়ে পাই-
5+y = 7
⇒ y = 2
∴ ভগ্নাংশটি 5/2.

৮৫.
log21/4 = কত?
  1. ক) 2
  2. খ) -2
  3. গ) 1/2
  4. ঘ) -1/2
ব্যাখ্যা

log2 1/4
= log2 2-2
= -2 log2 2
= -2

৮৬.
mn√xm/xn n√xn/xm ln√xl/xm = কত?
  1. ক) xp
  2. খ) xm
  3. গ) xl
  4. ঘ) 1
৮৭.
∛(125×8) = কত?
  1. ক) 25
  2. খ) 15
  3. গ) 5
  4. ঘ) 10
ব্যাখ্যা
মূল প্রশ্নে ভুল ছিল। আমরা ঠিক করে দিয়েছি।
৮৮.
নিচের কোনটি y-অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে-
  1. ক) x = 4
  2. খ) y = 4
  3. গ) x+y = 4
  4. ঘ) x-y = 4
৮৯.
∫(x)((x+3)/(x-1)) = এর Domain কত?
  1. ক) {1}
  2. খ) R-{3/2}
  3. গ) R -{1,-1}
  4. ঘ) {x∈R : x = not 1}
ব্যাখ্যা
আমরা জানি, x এর যেসকল বাস্তব মানের জন্য f(x) এর বাস্তব মান পাওয়া যাবে, x এর ঐসকল মানকে ডোমেন বলে। এখানে x এর মান 1 হলে নিচে শূন্য (০) চলে আসবে। সেক্ষেত্রে f(x) এর বাস্তব মান পাওয়া যাবে না। x = not 1 অর্থাৎ {x∈R : x = not 1} ই তাহলে Domain হবে।
৯০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 96°ঐ ত্রিভুজের অপর কোণটি কত?
  1. ক) 48°
  2. খ) 42°
  3. গ) 24°
  4. ঘ) 84°
ব্যাখ্যা

১৮০ - ৯৬ = ৮৪
অর্থাৎ, বাকী দুটি কোণের সমষ্টি ৮৪ ডিগ্রি
আমরা জানি, সমান বাহু দুটির বিপরীত কোণদ্বয়ও সমান হবে।
অর্থাৎ, বাকী কোণ দুটি ৮৪/২ = ৪২ ডিগ্রি করে

৯১.
যদি Q = {x:x, 9 এর গুণনিয়ক সমূহ} হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) Q = {1,3,9}
  2. খ) Q = {1,3}
  3. গ) Q = {3,9}
  4. ঘ) Q = {3,9,18}
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
৯২.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে।
  1. ক) ২১
  2. খ) ৪১
  3. গ) ৩১
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
২, ৩, ৫, ৬ এর লসাগু + ১ = ৩০ + ১ = ৩১
৯৩.
x²-2x-1 = 0 হলে, x+(1/x) = কত?
  1. ক) 2
  2. খ) 2√2
  3. গ) 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা

x²-2x-1 = 0
=> x - 2 - 1/x = 0 [x দ্বারা ভাগ করে]
=> x - 1/x = 2
এখন,
(x + 1/x)2 = ( x - 1/x)+ 4*x*1/x
=> (x + 1/x)2 = 22 + 4
=> (x + 1/x)2 = 8
=> x + 1/x = 2√2

৯৪.
ঘড়িতে যখন 4 টা 30 বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. ক) 45°
  2. খ) 54°
  3. গ) 40°
  4. ঘ) 36°
ব্যাখ্যা

সূত্রঃ ।(11M - 60H)/2| = |(11×30 - 60×4)/2| = |(330-240)/2| = 90/2 = 45°

৯৫.
দুইটি ভগ্নাংশের গুণফল 5/38। এদের একটি 25/19 হলে অপরটি কত হবে?
  1. ক) 1/5
  2. খ) 1/2
  3. গ) 2/3
  4. ঘ) 1/10
ব্যাখ্যা

(5/38) / (25/19)
= (5/38) X (19/25)
= 1/10

৯৬.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক a এবং দশক স্থানীয় অংক b হলে সংখ্যাটি হবে-
  1. ক) ba
  2. খ) b+a
  3. গ) 10ab
  4. ঘ) 10b+a
ব্যাখ্যা
যেমন, ২৩ হলে, (২X১০)+৩ = ২৩
৯৭.
3x²-16x-12 এর উৎপাদকে বিশ্লেষণ-
  1. ক) (3x-2) (x+6)
  2. খ) (3x-2) ( x-6)
  3. গ) (x-6) (3x+2)
  4. ঘ) 3(x-6) (x-2)
ব্যাখ্যা

3x²-16x-12
= 3x2+2x−18x−12
= x(3x+2)−6(3x+2)
= (3x+2)(x−6)

৯৮.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুইটিতে H আসার সম্ভবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/2
  3. গ) 3/4
  4. ঘ) 1
ব্যাখ্যা

দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা হবে=HH, HT, TH, TT
তাহলে তিনটি হেড আসার সম্ভাবনা = ১/৪

৯৯.
a+b = 3, ab = 1 হলে, a²-ab+b² = কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 10
  4. ঘ) 8
ব্যাখ্যা

a²-ab+b²
= a²+2ab+b² - 3ab
= (a+b)2 - 3ab
= 32 - 3*1
= 6

১০০.
Cosec (90°-θ) = 2/√3 হলে, tanθ = কত?
  1. ক) 2/3
  2. খ) 1/2
  3. গ) 5/4
  4. ঘ) 1/√3