পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৭৭: বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] ii) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ৬টি
  2. ১৫টি
  3. ২২টি
  4. ১২টি
ব্যাখ্যা
• European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া। 
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- - ১৯৫৭ সালে রোমের চুক্তি মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ইউরোপীয় ইউনিয়নের ছয়টি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ছিল।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস

উৎস: European Union ওয়েবসাইট।
.
নিচের কোনটি G-20 এর সদস্য দেশ নয়? [ আগস্ট,২০২৫]
  1. চীন
  2. নরওয়ে
  3. অস্ট্রেলিয়া
  4. ভারত
ব্যাখ্যা
জি-২০: 
- G-20 হলো বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির একটি ফোরাম।
- এটি মূলত অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৯৯ সাল।
- ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- সদস্য সংখ্যা: ১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন = মোট ২০টি সদস্য।[ আগস্ট,২০২৫]
- স্থায়ী সদর দপ্তর: নেই (এটি ঘূর্ণায়মান সভাপতিত্ব ভিত্তিক)।
- নরওয়ে G-20 এর সদস্য দেশ নয়।
• সদস্য দেশসমূহ:
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

উৎস: G-20 ওয়েবসাইট।
.
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
  1. সামরিক জোট
  2. অর্থনৈতিক সংস্থা
  3. পরিবেশ বিষয়ক ফোরাম
  4. ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- অতীতে ব্রিটিশ  সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশী ভারতের। [আগস্ট, ২০২৫]

উল্লেখ্য,
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [আগস্ট, ২০২৫]
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
.
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. রিয়াদ, সৌদি আরব
  2. কায়রো, মিশর
  3. রাবাত, মরক্কো
  4. লাহোর, পাকিস্তান
ব্যাখ্যা
• ওআইসি(OIC):
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [আগস্ট,২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫।

উৎস: OIC ওয়েবসাইট।
.
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
  1. মালয়েশিয়া
  2. ফিলিপাইন
  3. শ্রীলংকা
  4. ব্রুনাই
ব্যাখ্যা
আসিয়ান:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- শ্রীলংকা ASEAN-এর সদস্য নয়
- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
.
নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? [ আগস্ট,২০২৫]
  1. মরক্কো
  2. তুরস্ক
  3. কাতার
  4. আলজেরিয়া
ব্যাখ্যা
• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- তুরস্ক আরব লীগের সদস্য নয়।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র। [আগস্ট, ২০২৫]
- বর্তমান সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে-
- কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস ও সোমালিয়া।

উৎস: Arab League ওয়েবসাইট।
.
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. জার্মানি
ব্যাখ্যা
• স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- স্কাউট আন্দোলনের সূচনা হয় যুক্তরাজ্যে।
- একটি পরীক্ষামূলক ক্যাম্পের আয়োজন করেন। 
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
- এই আন্দোলনটি ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল কর্তৃক শুরু হয়েছিল, যিনি ব্রাউনসি দ্বীপে 

উল্লেখ্য,
- ১৯০৮ সালে : "Scouting for Boys" বই প্রকাশের মাধ্যমে আন্দোলনের বিস্তার শুরু হয়।
- ১৯১০ সালে: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য) হয়।
- ১৯২০ সালে: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় (লন্ডন) হয়।
- ১৯২২ সালে: World Organization of the Scout Movement (WOSM) গঠিত ।
- বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
.
ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৮০ সালে
ব্যাখ্যা
• ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB):
- এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- সৌদি আরবের জেদ্দায় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলন হয়;
- তখন IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
- প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব।
- ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ১৯৮৩ সালে বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser। [আগস্ট, ২০২৫]
- আইডিবির বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি দেশ। 

• কার্যাবলী:   
- আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা।
- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে।

উল্লেখ্য,
- ওআইসি সদস্যভূক্ত দেশ সমূহ IsDB সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ১২ আগস্ট ‍যুক্ত হয়।

উৎস: IDB ওয়েবসাইট।
.
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. আলফ্রেড নোবেল
  2. পল পি. হ্যারিস
  3. রবার্ট ব্যাডেন-পাওয়েল
  4. জর্জ মার্শাল
ব্যাখ্যা
• Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১০.
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. অস্ট্রেলিয়া
  3. জাপান
  4. ভারত
ব্যাখ্যা
• RCEP:
- এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- ১৫ নভেম্বর, ২০২০ স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি, ২০২২ কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- ASEAN সদস্য দেশ সমূহ ১০ টি যথা:-
- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- ASEAN সদস্য বহির্ভূত স্বাক্ষরকারী দেশ :চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- RCEP সদস্য দেশগুলোর মধ্যে ভারত নেই।

উল্লেখ্য, 
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- ভারত RCEP-এর আওতাভুক্ত নয়। 
• আসিয়ানের এফটিএ কৌশল:
- আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP):
- RCEP প্রতিষ্ঠার দিকেও কাজ করছে ASEAN এবং FTA অংশীদার রয়েছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১১.
NAM-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বেলগ্রেড, যুগোস্লাভিয়া
  2. কায়রো, মিসর
  3. বান্দুং, ইন্দোনেশিয়া
  4. দিল্লি, ভারত
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর প্রথম সম্মেলন বেলগ্রেড, যুগোস্লাভিয়াতে ১৯৬১ সালে অনুষ্ঠিত হয়।

সঠিক উত্তর: ক) বেলগ্রেড, যুগোস্লাভিয়া।

  • জোট নিরপেক্ষ আন্দোলন (Non-Aligned Movement) ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যখন প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। এটি শীতল যুদ্ধের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কোনো পক্ষে না থেকে নিরপেক্ষ নীতি গ্রহণকারী দেশগুলোর একটি প্ল্যাটফর্ম ছিল।

NAM: 

- এর পূর্ণরূপ:Non-Aligned Movement. 
- জোট নিরপেক্ষ আন্দোলন।
- NAM- এর উৎপত্তি ঘটে ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন থেকে।
- এই সম্মেলনটি বান্দুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি “Bandung Conference” নামে পরিচিত।
- ২৯টি দেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করে।
- অধিকাংশ ছিল এশীয়, কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল।
- প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১ টি সদস্য দেশ। [আগস্ট, ২০২৫]
- পর্যবেক্ষক দেশ: ১৮ টি।
- পর্যবেক্ষক সংগঠন: ১০ টি।

উল্লেখ্য,
• ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন- ২০২৪: 
- স্থান: কামপালা, উগান্ডা।
- তারিখ: ১৫ -২০ জানুয়ারি, ২০২৪।

উৎস: NAM ওয়েবসাইট।
১২.
COMESA কোন ধরনের সংস্থা?
  1. রাজনৈতিক জোট
  2. সামরিক জোট
  3. মুক্ত বাণিজ্য ব্লক
  4. তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন
ব্যাখ্যা
• COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য ব্লক।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area (PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়। 
- এর লক্ষ্য:  পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

উৎস: COMESA ওয়েবসাইট।
১৩.
নিচের কোন কাজটি ওপেক পরিচালনা করে?
  1. বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
  2. তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
  3. পরমাণু শক্তি বিস্তার
  4. বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
ব্যাখ্যা
• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [আগস্ট ২০২৫]

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।
১৪.
MERCOSUR গঠনে যে চুক্তি স্বাক্ষরিত হয়-
  1. Treaty of Asuncion
  2. Treaty of Lima
  3. Treaty of Montevideo
  4. Treaty of Buenos Aires
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা। [আগস্ট,২০২৫]
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।
- পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১৫.
African Union গঠিত হয় কোন সংগঠনকে বিলুপ্ত করে?
  1. African League
  2. Organization of African Unity
  3. African Economic Council
  4. Pan-African Forum
ব্যাখ্যা
• আফ্রিকান ইউনিয়ন (AU). 
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি মহাদেশীয় সংস্থা,
- যা আফ্রিকার ৫৫টি স্বাধীন দেশের সমন্বয়ে গঠিত।
- এটি ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। 
- এর পূর্ববর্তী সংস্থা (OAU) Organisation of African Unity.
• OAU প্রতিষ্ঠা:
- তারিখ: ২৫ মে, ১৯৬৩ সালে।
- স্থান: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সদস্য সংখ্যা: ৩২টি স্বাধীন আফ্রিকান রাষ্ট্র। 
- দর্শন: জাতিগত সীমা ছাড়িয়ে আফ্রিকার ঐক্য, স্বাধীনতা, ন্যায় ও ভ্রাতৃত্বের উপর গুরুত্বারোপ।

উল্লেখ্য, 
• OAU→ AU রূপান্তর:
- তারিখ: ৯ সেপ্টেম্বর ১৯৯৯ (Sirte Declaration)
- লক্ষ্য: নতুন সংগঠনের মাধ্যমে আফ্রিকার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক একত্রীকরণ ত্বরান্বিত করা।

উৎস: African Union ওয়েবসাইট।
১৬.
নিচের কোন দেশটি APEC-এর সদস্য?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. ভিয়েতনাম
  4. পাকিস্তান
ব্যাখ্যা
APEC:
- এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation (APEC).
- প্রতিষ্ঠিত: ১৯৮৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি, সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে উন্মুক্ততা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
- প্রধান কার্যালয়: সিঙ্গাপুর।
- সদস্যপদ: সদস্য সংখ্যা ২১টি ।[আগস্ট,২০২৫]
- ভিয়েতনাম এপেকের সদস্য রাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ,অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, চীন, হংকং, ইন্দোনেশিয়া ,জাপান, দক্ষিণ ,কোরিয়া,
মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া, নিউ গিনি,পেরু, ফিলিপাইনস, রাশিয়া, সিঙ্গাপুর,  তাইওয়ান, থাইল্যান্ড, এবং  ভিয়েতনাম।
- বাংলাদেশ , ভারত, পাকিস্তান  APEC-এর সদস্য নয়।

• উদ্দেশ্য ও কার্যক্রম: 
- মুক্ত বাণিজ্য প্রসার,
- সদস্য অর্থনীতির মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা কমানো,
- অর্থনৈতিক সমন্বয়,
- অর্থনীতি, প্রযুক্তি, ও মানবসম্পদ উন্নয়নে যৌথ সহযোগিতা,
- ক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ,
- উন্নয়নশীল সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ইকোনমি ও নারী-অর্থনীতির প্রসারে সহায়তা।

উৎস: APEC ওয়েবসাইট।
১৭.
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
  1. ৩ বার
  2. ৪ বার
  3. ২ বার
  4. ১ বার
ব্যাখ্যা
রেডক্রস: 
- ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধ দেখতে গিয়ে সুইস ব্যবসায়ী হেনরি ডুনান্ট আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
- এটি ছিল মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা। 
- ১৮৬৩ সালে জেনেভায় আন্তর্জাতিক কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC) প্রতিষ্ঠিত হয়,
- যা ছিল ডুনান্টের প্রচেষ্টার ফল।
- ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে তিনবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে ।
-  যতাক্রমে, ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
- বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় ৮ মে।
-  যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
- সুরক্ষা প্রতীক হিসেবে একটি লাল ক্রস সাদা পটভূমিতে ব্যবহার করা হয়,
- যা Geneva Convention-এ চিহ্নিত মান্য ও নিরপেক্ষ চিহ্ন।

উল্লেখ্য,
- সংস্থাটির প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন,
- তবে এটি রেড ক্রসের নয়, বরং ব্যক্তিগত পুরস্কার ছিল। 

উৎস: ICRC  ওয়েবসাইট।