পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
Exam - 32 English: Topic: Sentence Corrections, Error Detection, Sentence Completion/ Improvement
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
Choose the correct sentence.
  1. The soldiers remained alert lest they shall be ambushed.
  2. The soldiers remained alert lest they may be ambushed.
  3. The soldiers remained alert lest they should be ambushed.
  4. The soldiers remained alert lest they can be ambushed.
ব্যাখ্যা
• Correct sentence: The soldiers remained alert lest they should be ambushed.
- Bangla Meaning: সৈনিকরা সদা সজাগ ছিল, যেন শত্রুর অতর্কিত হামলার মুখোমুখি না হতে হয়।

• Lest -এর ব্যবহার:
- 'Lest' অর্থ 'পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে' [for fear that].
- 'Lest' negative অর্থ প্রদান করে। অর্থাৎ, এর পরে no, not বা never বসে না।
- 'Lest' -এর পরে subject থাকলে verb -এর পূর্বে should/might বসে।
- 'Lest' -এর পরের অংশ passive -এ আছে বিধায় should -এর পরে be + মূল verb এর past participle হয়েছে।

• More examples:
- He spoke in a whisper lest he should wake the baby.
- I always double-check my work lest I should make a mistake.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Find the error.
Despite of the heavy traffic, we managed to reach the airport on time and caught our flight without any trouble.
  1. Despite of
  2. managed to
  3. caught our flight
  4. without any trouble
ব্যাখ্যা
• Incorrect Sentence: "Despite of" is incorrect. It should be "Despite" (not followed by "of").
• Correct Sentence: Despite the heavy traffic, we managed to reach the airport on time and caught our flight without any trouble.
- Bangla Meaning: ভারী যানজট থাকা সত্ত্বেও আমরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পেরেছিলাম এবং কোনো অসুবিধা ছাড়াই আমাদের ফ্লাইট ধরতে পেরেছিলাম।

- এখানে, বাক্যে - "Despite of" ব্যবহার করা হয়েছে, যা ভুল।
- কারণ: "Despite" একটি preposition, যার পরে সরাসরি কোন noun / noun phrase বসে।
- "Despite" এর পরে "of" বসানো ব্যাকরণগত ভুল।
- সঠিক রূপ হওয়া উচিত:
Despite the heavy traffic
বা,
In spite of the heavy traffic
.
Find the correct sentence.
  1. She felt hedged to by all the responsibilities of her job and family.
  2. She felt hedged on by all the responsibilities of her job and family.
  3. She felt hedged with by all the responsibilities of her job and family.
  4. She felt hedged in by all the responsibilities of her job and family.
ব্যাখ্যা
• Correct Sentence: She felt hedged in by all the responsibilities of her job and family.
- Bangla Meaning: চাকরি ও পারিবারিক দায়িত্বের চাপে তিনি যেন বন্দি হয়ে পড়েছিলেন।

• Hedge (somebody/something) in [phrasal verb]
- English Meaning: to surround somebody/something with something.
- Bangla Meaning: বেড়া দেওয়া; পরিবৃত করা; সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষার উপায়; রক্ষাকবচ।

More Examples:
- The company is hedged in by strict government regulations.
- He wanted to be creative, but the project was too hedged in by rules.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
.
Improve the following sentence.
The work must finished today without fail.
  1. must have finished
  2. must have been finishing
  3. must be finished
  4. No improvement
ব্যাখ্যা
• Incorrect Sentence: The work must finished today without fail.
• Correct Sentence: The work must be finished today without fail.
- Bangla Meaning: আজ কাজটি যেকোনো মূল্যে শেষ করতেই হবে।

- প্রশ্নে উল্লিখিত বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল, কারণ "must" একটি modal verb, আর modal verb-এর পর সবসময় verb-এর base form বা be + past participle (passive voice) ব্যবহৃত হয়।
- "finished" এখানে একটি past participle, কিন্তু "must"–এর পর সরাসরি এটি বসতে পারে না।
- এখানে কাজটিকে সম্পন্ন করতে হবে, অর্থাৎ passive form দরকার।

• তাই সঠিক গঠন হবে:
- The work must be finished today without fail.
- এটি passive voice-এ সঠিকভাবে গঠিত এবং বাক্যটির অর্থও ঠিকভাবে প্রকাশ করে।
.
Identify the correct sentence.
  1. A number of students has already submitted their assignments.
  2. A number of students already submits his/her assignments.
  3. A number of students has already submitted his/her assignments.
  4. A number of students have already submitted their assignments.
ব্যাখ্যা
• Correct sentence: A number of students have already submitted their assignments.
- Bangla Meaning: অনেক ছাত্র ইতিমধ্যেই তাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে।

• Grammar Rules:
- A number of (some, several, many) + plural noun + plural verb.
- 'A number of' দ্বারা সাধারণত "একাধিক, অনেকগুলো" (plural) বোঝানো হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে 'A Number of' আছে, তাই এরপর plural noun হিসেবে ‘students’ এবং plural verb 'have already submitted' বসবে।

• More examples:
- A number of mistakes were found in the final report.
- A number of people were waiting in line for tickets.

• অন্যদিকে,
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন: The number of boys is present in today's program.
.
Find the error.
The professor, along with her students, have gone to the conference in New York to present their findings.
  1. along with
  2. have gone
  3. in New York
  4. present their findings
ব্যাখ্যা
• Incorrect Sentence: The professor, along with her students, have gone to the conference in New York to present their findings.
• Correct Sentence: The professor, along with her students, has gone to the conference in New York to present their findings.
- Bangla Meaning: অধ্যাপক তার ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে নিউ ইয়র্কে সম্মেলনে গিয়েছেন তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করতে।
- এখানে, “have gone” এর পরিবর্তে “has gone” ব্যবহার করতে হবে।

- Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে The professor এবং her students - subject দুটি along with দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject "The professor" singular বিধায় verb টি singular হবে।
.
Identify the correct sentence:
  1. We would have gone to the beach if the weather was nice.
  2. We may have gone to the beach if the weather had been nice.
  3. We will have gone to the beach if the weather had been nice.
  4. We would have gone to the beach if the weather had been nice.
ব্যাখ্যা
• Correct sentence: We would have gone to the beach if the weather had been nice.
- Bangla Meaning: যদি আবহাওয়া ভালো হতো, তবে আমরা সমুদ্রে যেতাম।

- উল্লিখিত প্রশ্নটি Third Conditional sentence -এর উপর ভিত্তি করে করা হয়েছে।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে) -এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle + extension.
- অথবা, Subject + would/could/might + have + verb -এর past participle + extension, If + subject + Past Perfect (had +V3).
- অর্থাৎ, If clause টি বাক্যের প্রথমে কিংবা শেষেও বসতে পারে।

• Note: 'If' না থাকলে Condition part টি 'Had' দ্বারা শুরু হয়।
.
Choose the best option to complete the following sentence.
The old building was ___________ because it was no longer safe.
  1. repaired
  2. painted
  3. evacuated
  4. demolished
ব্যাখ্যা
• Complete Sentence: The old building was demolished because it was no longer safe.
- Bangla Meaning: পুরানো ভবনটি ধ্বংস করা হয়েছিল কারণ এটি আর নিরাপদ ছিল না।

The old building was...
এখানে একটি passive voice বাক্য গঠন করা হয়েছে। "was" এর পরে একটি past participle (V3) ফর্ম প্রয়োজন, যেমন: repaired, painted, evacuated, demolished।

...because it was no longer safe.
এই অংশটি বলছে ভবনটি আর নিরাপদ ছিল না, অর্থাৎ সেটি বিপদজনক অবস্থায় ছিল। সুতরাং বাক্যের প্রথম অংশে এমন একটি কাজ উল্লেখ করা হবে যা একটি ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে উপযুক্ত।

• অপশন বিশ্লেষণ (Option Analysis):
ক) repaired (মেরামত করা হয়েছিল):
- যদি ভবনটি মেরামত করা হতো, তবে এটি নিরাপদ করার চেষ্টা বোঝাত। কিন্তু প্রশ্নে বলা হয়েছে, ভবনটি নিরাপদ ছিল না, এবং সেটি আর ব্যবহারযোগ্য নয়- এমন পরিস্থিতিতে কেবল repaired উপযুক্ত নয়।

খ) painted (রঙ করা হয়েছিল):
- শুধুমাত্র রঙ করা হলে ভবনটি নিরাপদ হবে না। এটি একটি অলংকারিক কাজ, নিরাপত্তা সংশ্লিষ্ট নয়। তাই এই উত্তরটি অপ্রাসঙ্গিক।

গ) evacuated (খালি করা হয়েছিল):
- ভবন ঝুঁকিপূর্ণ হলে সেটি খালি করা হতে পারে। তবে প্রশ্নে বলা হয়েছে ভবনটি was (অর্থাৎ ভবনের উপর কাজ করা হয়েছে)। ভবন evacuated না হয়ে মানুষজন ভবনটি খালি করে থাকে। তাই এটি  উপযুক্ত নয়।

ঘ) demolished (ধ্বংস করা হয়েছিল):
- এটি সবচেয়ে উপযুক্ত। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি ধ্বংস করে ফেলা হয়েছিল, যা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে যথাযথ পদক্ষেপ। এটি ব্যাকরণগত ও অর্থবোধকভাবে উভয় দিক থেকেই সঠিক।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the correct sentence.
  1. I locked the door so that no one could enter.
  2. I locks the door so that no one could enter.
  3. I locked the door so that no one can enter.
  4. I locked the door so that no one may enter.
ব্যাখ্যা
• Correct sentence: I locked the door so that no one could enter.
- Bangla Meaning: আমি দরজা লক করে রেখেছি যেন কেউ প্রবেশ করতে না পারে।

• So that যুক্ত complex sentence গুলোতে সাধারণত can, could, may, might ইত্যাদি বসে। 
- প্রথম clause এ present থাকলে so that এর পরে may/can ইত্যাদি বসে,
- past tense - এ থাকলে, তাই so that এর পরে past form might/could বসে। 

More Examples:
- She practices every day so that she can improve her skills.
- Please speak slowly so that I can follow what you are saying.
- They saved enough money so that they could travel abroad.
১০.
Find the error.
He not only speaks five languages fluently, but also write poetry in his free time.
  1. not only
  2. speaks
  3. write
  4. in his free time
ব্যাখ্যা
• Incorrect Sentence: He not only speaks five languages fluently, but also write poetry in his free time.
• Correct Sentence: He not only speaks five languages fluently, but also writes poetry in his free time.
- Bangla Meaning: তিনি পাঁচটি ভাষা সাবলীলভাবে বলতে পারেন এবং অবসর সময় কবিতা রচনা করেন।
- এখানে, “write” এর পরিবর্তে “writes” ব্যবহার করতে হবে।

- কোনো বাক্যে not only... but also থাকলে but also এর পরের Noun/ pronoun অনুযায়ী Verb বসবে।
- তাই নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - He not only speaks five languages fluently, but also writes poetry in his free time.
১১.
Choose the best option to complete the following sentence.
He was not selected because he lacked the required ___________ for the position.
  1. qualifications
  2. support
  3. abilities
  4. strength
ব্যাখ্যা
• Complete Sentence: He was not selected because he lacked the required qualifications for the position.
- Bangla Meaning: পদটির জন্য প্রয়োজনীয় যোগ্যতা না থাকার কারণে তাকে নির্বাচিত করা হয়নি।

• অপশন বিশ্লেষণ:
- qualifications (যোগ্যতা) - শব্দটি সাধারণত শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ বা অভিজ্ঞতা বোঝায় যা কোনো চাকরি বা পদে আবেদন করার জন্য প্রয়োজনীয়।
- support (সমর্থন) - মানে হচ্ছে সাহায্য বা পৃষ্ঠপোষকতা, যা এখানে প্রসঙ্গ অনুযায়ী ঠিক নয়।
- abilities (দক্ষতা) - অর্থ হল সক্ষমতা বা দক্ষতা, যা কিছুটা মানানসই হতে পারে।
- strength (শক্তি) - সাধারণত শারীরিক বা মানসিক শক্তি বোঝায়, যা এখানে প্রাসঙ্গিক নয়।

- যেহেতু বাক্যে বলা হয়েছে "required _______ for the position" অর্থাৎ পদটির জন্য প্রয়োজনীয় কিছু, তাই এখানে সবচেয়ে উপযুক্ত শব্দ হবে "qualifications" (যোগ্যতা)।

সঠিক উত্তর:
ক) qualifications.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
Choose the correct sentence.
  1. Let’s have some coffee, don’t we?
  2. Let’s have some coffee, do we?
  3. Let’s have some coffee, won’t we?
  4. Let’s have some coffee, shall we?
ব্যাখ্যা
• Complete Sentence: Let’s have some coffee, shall we?
- Bangla Meaning: কফি খেতে যাই, তুমি কি রাজি?

• Let যুক্ত imperative sentence এর tag question করার নিয়ম:
- Let এরপর 's থাকলে বুঝতে হবে যে 's দ্বারা us কে বুঝানো হয়েছে।
- "Let’s" (Let us) দ্বারা suggestion বা প্রস্তাব বোঝালে tag question -এ  "shall we" ব্যবহার করা হয়।
- তবে প্রস্তাব না বোঝালে will you বসে।

- এখানে Let’s দ্বারা কফি খাওয়ার প্রস্তাব বোঝানো হয়েছে।
- সুতরাং, tag question এর নিয়ম অনুসারে সঠিক উত্তর হলো: shall we.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৩.
Find the error.
Though he was tired and had worked all night, but he still continued with his duties.
  1. Though he was
  2. had worked
  3. but
  4. continued with
ব্যাখ্যা
• Incorrect Sentence: Though he was tired and had worked all night, but he still continued with his duties.
• Correct Sentence: Though he was tired and had worked all night, he still continued with his duties.
- Bangla Meaning: যদিও সে ক্লান্ত ছিল এবং সারারাত কাজ করেছিল, তবুও সে তার দায়িত্ব পালন করে গেছে।
- এখানে, "but" বাদ দিতে হবে।

- বাক্যে "Though" এবং "but" একসাথে ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে ভুল।
- কারণ "Though" (যদিও) এবং "but" (কিন্তু) একই অর্থ প্রকাশ করে এবং এক বাক্যে একসঙ্গে ব্যবহৃত হওয়া উচিত নয়।
১৪.
Find the error.
If I was you, I would not hesitate to apply for that scholarship opportunity abroad.
  1. If I was
  2. would not hesitate
  3. to apply
  4. opportunity abroad
ব্যাখ্যা
• Incorrect Sentence: If I was you, I would not hesitate to apply for that scholarship opportunity abroad.
• Correct Sentence: If I were you, I would not hesitate to apply for that scholarship opportunity abroad.
- Bangla Meaning: আমি যদি তোমার জায়গায় থাকতাম, তবে আমি বিদেশে সেই স্কলারশিপের জন্য আবেদন করতে একটুও দ্বিধা করতাম না।
- এখানে, "was" এর পরিবর্তে "were" হবে।

- Second Conditional এর নিয়ম অনুসারে;
- If + past indefinite + subject + would/ could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/ could/ might এর সাথে verb এর base form বসে।
- If যুক্ত Sentence এ subject এর পর be verb আসলে সেক্ষেত্রে were ব্যবহৃত হয়।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক / অসম্ভব / অবাস্তব অবস্থার জন্য।

Structure: If + were extension, would/could/might + Verb এর present form.

Example:
If I knew the answer, I would tell you.
- If I had a million dollars, I would travel the world.
- If I were a bird, I would fly to you.
১৫.
Improve the following sentence.
He is enough rich to buy a private jet.
  1. rich enough
  2. sufficiently rich
  3. too rich
  4. No improvement
ব্যাখ্যা
• Incorrect Sentence: He is enough rich to buy a private jet.
• Correct Sentence: He is rich enough to buy a private jet.
- Bangla Meaning: সে এতটাই ধনী যে একটি প্রাইভেট জেট কিনতে পারে।

• অপশন বিশ্লেষণ:
ক) rich enough -  সঠিক ও ব্যাকরণগতভাবে শুদ্ধ।
খ) sufficiently rich - অর্থ ঠিক থাকলেও সাধারণত এই কাঠামোতে কম ব্যবহৃত হয়, এবং “sufficiently” একটি adverb হিসেবে কাজ করলেও এখানে সাবলীল নয়।
গ) too rich - "Too rich" অর্থ "অতিশয় ধনী", যা প্রেক্ষাপটের সাথে একমত নয়, কারণ "too" সাধারণত নেতিবাচক অর্থ দেয় বা সীমা নির্দেশ করে। যেমন: "too rich to care"।

তাই, সঠিক উওর - rich enough.
১৬.
Choose the correct one.
  1. He behaves as if he had known her for years.
  2. He behaved as if he had known her for years.
  3. He behaved as if he knew her for years.
  4. He behaved as if he known her for years.
ব্যাখ্যা
• Complete sentence: He behaved as if he had known her for years.
- Bangla Meaning: সে এমনভাবে আচরণ করছিল যেন সে তাকে বহু বছর ধরে চিনে।

• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন:
- He speaks as if he were mad.
- He talks as though he were a child.

- As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়। যেমন:
- The dog barked as if it had sensed danger.
- The boy answered as if he had memorized everything.
- She ran away as if she had committed a crime.
১৭.
Find the error.
The book, which was laying on the table, had been borrowed from the library.
  1. which
  2. was laying
  3. on the table
  4. had been borrowed
ব্যাখ্যা
• Incorrect Sentence: The book, which was laying on the table, had been borrowed from the library.
• Correct Sentence:The book, which was lying on the table, had been borrowed from the library.
- Bangla Meaning: টেবিলের ওপর পড়ে থাকা বইটি লাইব্রেরি থেকে ধার নেওয়া হয়েছিল।
- এখানে, "was laying" এর পরিবর্তে "was lying" হবে।

- উক্ত বাক্যটি একটি যৌগিক বাক্য (complex sentence), যার মধ্যে একটি adjective clause রয়েছে:
- "which was laying on the table" - এটি "the book" কে বর্ণনা করছে।
- এখানে মূল সমস্যা হচ্ছে "was laying" অংশে।

- "laying" হল lay ক্রিয়ার present participle (lay – laying – laid – laid), যার অর্থ 'রাখা'। এটি একটি transitive verb অর্থাৎ এর পর বস্তু (object) প্রয়োজন হয়। যেমন:
- She is laying the book on the table. 

- কিন্তু উক্ত বাক্যে "the book" নিজেই টেবিলের উপর অবস্থিত ছিল, এখানে কোনো জিনিস রাখা হচ্ছে না বরং শোয়া অবস্থায় ছিল। এ কারণে এখানে lie ক্রিয়ার past continuous form প্রয়োজন।
Lie (অর্থ: শোয়া, অবস্থান করা) এর রূপগুলো হলো:
lie – lay – lain – lying
⇒ Past continuous: was lying

অতএব, সঠিক বাক্য হওয়া উচিত:
The book, which was lying on the table, had been borrowed from the library.
১৮.
Choose the correct sentence.
  1. Students who fail to pay their fees are debarred from attending classes.
  2. Students who fail to pay their fees are debarred of attending classes.
  3. Students who fail to pay their fees are debarred to attending classes.
  4. Students who fail to pay their fees are debarred with attending classes.
ব্যাখ্যা
• Correct sentence: Students who fail to pay their fees are debarred from attending classes.
- Bangla meaning: যেসব শিক্ষার্থী তাদের ফি পরিশোধ করতে ব্যর্থ হয়, তারা ক্লাসে যোগদান থেকে বঞ্চিত হয়।

• Debar someone from (something/doing something)
- English Meaning: To stop someone from doing something by law or by official agreement.
- Bangla Meaning: নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা।

- অর্থাৎ, কোনো কিছু থেকে নিবারিত করা; বাইরে রাখা অর্থে Debar -এর সাথে appropriate preposition হিসেবে from বসে।

More Examples:
- The player was debarred from the tournament for violating the rules.
- She was debarred from entering the country because her visa was expired.
- Employees found guilty of misconduct can be debarred from promotion.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৯.
Find the error.
She asked me whether I have seen her wallet anywhere in the living room or kitchen.
  1. asked me
  2. whether
  3. have seen
  4. in the living room
ব্যাখ্যা
• Incorrect Sentence: She asked me whether I have seen her wallet anywhere in the living room or kitchen.
• Correct Sentence: She asked me whether I had seen her wallet anywhere in the living room or kitchen.
- Bangla Meaning: তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি কি লিভিং রুম বা রান্নাঘরে কোথাও তার ওয়ালেট দেখেছি কি না।
- এখানে, "have seen" এর পরিবর্তে "had seen" বসবে।

- reported speech-এ মূল বাক্যের present perfect ("have seen") পরিবর্তে past perfect ("had seen") ব্যবহার করতে হবে,
- কারণ 'she'- subject এর পর মূল verb - past indefinite (asked) form-এ রয়েছে।
২০.
Improve the following sentene.
He didn't knew about the new policy changes.
  1. doesn't knew
  2. didn’t know
  3. did not knows
  4. No improvement
ব্যাখ্যা
• Incorrect Sentence: He didn't knew about the new policy changes.
• Correct Sentence: He didn't know about the new policy changes.
- Bangla Meaning: সে নতুন নীতিমালার পরিবর্তনগুলি সম্পর্কে অবগত ছিল না
- এখানে, "didn’t knew" এর পরিবর্তে "didn't know" বসবে।

- এখানে, "knew" (past form of know) ব্যবহারের প্রয়োজন নেই, বরং মূল ক্রিয়া "know" এর base form ব্যবহার করতে হবে।
- কারণ "did" এর সাথে ক্রিয়ার মূল রূপ (base form) ব্যবহৃত হয়, অতএব "knew" ব্যবহার ভুল।
২১.
Choose the best option to complete the following sentence.
Despite his natural talent and early success, Rahul faced severe _________ that eventually forced him to reconsider his career path.
  1. contradictions
  2. obstacles
  3. violations
  4. applications
ব্যাখ্যা
• Complete Sentence: Despite his natural talent and early success, Rahul faced severe obstacles that eventually forced him to reconsider his career path.
- Bangla Meaning: প্রকৃত প্রতিভা এবং প্রাথমিক সফলতা সত্ত্বেও, রাহুল অনেক কঠিন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিল, যা শেষ পর্যন্ত তাকে তার ক্যারিয়ার নিয়ে ভাবতে বাধ্য করে।

• অপশন বিশ্লেষণ:
ক) contradictions - বিরোধিতা বা পরস্পরের বিরুদ্ধে থাকা।
খ) obstacles - প্রতিবন্ধকতা, বাধা।
গ) violations - লঙ্ঘন বা আইন/নিয়ম ভঙ্গ।
ঘ) applications - আবেদনপত্র বা প্রয়োগ।

- এই বাক্যে "obstacles" অর্থাৎ প্রতিবন্ধকতা সবচেয়ে উপযুক্ত কারণ এটি কঠিন বাধার অর্থ বহন করে, যা রাহুলকে তার ক্যারিয়ার সম্পর্কে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।

- সঠিক উত্তর: খ) obstacles.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
Find the error.
The manager insisted that every team member completes their part of the presentation before Friday.
  1. insisted
  2. every team member
  3. completes
  4. before Friday
ব্যাখ্যা
• Incorrect Sentence: The manager insisted that every team member completes their part of the presentation before Friday.
• Correct Sentence: The manager insisted that every team member complete their part of the presentation before Friday.
- Bangla Meaning: ম্যানেজার বললেন যে প্রত্যেক দলীয় সদস্যকে শুক্রবারের আগে তাদের কাজ শেষ করতে হবে।
- এখানে, "completes" এর পরিবর্তে "complete" বসবে।

- প্রশ্নে উল্লিখিত বাক্যে প্রধান ভুলটি হলো 'completes' অংশে। কারণ এখানে একটি subjunctive mood ব্যবহার হয়েছে, যা ইংরেজিতে পরামর্শ, নির্দেশ, বা চাওয়ার মতো পরিস্থিতিতে প্রয়োগ হয়।
- এখানে ‘insisted that’ এর পর যে কাজের কথা বলা হয়েছে তা ভবিষ্যতে ঘটানো হবে বা, বাধ্যতামূলক।
- ইংরেজিতে এই ধরনের বাক্যে ক্রিয়ার রূপ সাধারণত মূল রূপে (base form) থাকে, অর্থাৎ ‘complete’ হয় ‘completes’ নয়।
২৩.
Improve the following sentence.
He is senior than me in the office.
  1. senior to me
  2. more senior than me
  3. senior from me
  4. No improvement
ব্যাখ্যা
• Incorrect Sentence: He is senior than me in the office.
• Correct Sentence: He is senior to me in the office.
- Bangla Meaning: অফিসে তিনি আমার তুলনায় উর্ধ্বতন।
- এখানে, "senior than me" এর পরিবর্তে "senior to me" বসবে।

- "senior" শব্দটি তুলনামূলক বিশেষণ (comparative adjective) হলেও এর সাথে সরাসরি "than" ব্যবহার করা হয় না।
- "Senior" এর সাথে "to" ব্যবহার করা হয়।
- অর্থাৎ, সঠিক রূপ হবে "senior to me".
২৪.
Choose the correct sentence.
  1. We had better prepare for the meeting in advance.
  2. We had better to prepare for the meeting in advance.
  3. We had better preparing for the meeting in advance.
  4. We had better prepared for the meeting in advance.
ব্যাখ্যা
• Correct sentence: We had better prepare for the meeting in advance.
- Bangla Meaning: সভার জন্য আমরা আগাম প্রস্তুত হওয়া ভালো।

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- She had better take an umbrella; it looks like rain.
- He had better listen carefully to the instructions.
- You had better finish your homework before going out.