পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
  1. ক) করচ
  2. খ) হিজল
  3. গ) ডুমুর
  4. ঘ) গজারী
ব্যাখ্যা

গজারির অপর নাম শাল। গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়।
বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারে এ গাছ জন্মায়। আমাদের ভাওয়াল ও মধুপুরের গজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল।
লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে। তবে পানিতে এ গাছ বেশিদিন বাঁচে না।

অন্যদিকে,
করচ, হিজল ও ডুমুর - জলজ উদ্ভিদ।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক রিপোর্ট ও বাংলাপিডিয়া।

.
আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) মানবাধিকার
  3. গ) ধর্মীয়
  4. ঘ) খেলাধুলা
ব্যাখ্যা
আইন ও সালিশ কেন্দ্র (আসাক) বাংলাদেশ একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন।
- ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।
- এর মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।
উৎসঃ আসকের ওয়েবসাইট।
.
বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় -
  1. ক) ৭ ফেব্রুয়ারি , ১৯৭৩
  2. খ) ৭ জানুয়ারি, ১৯৭৩
  3. গ) ৭ মার্চ, ১৯৭৩
  4. ঘ) ৭ এপ্রিল , ১৯৭৩
ব্যাখ্যা
- ৭ মার্চ ১৯৭৩ খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৩ আসন পেয়ে জয়লাভ করে।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
Inclusive Development Index ( IDI) - এর ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
  1. ক) প্রথম স্থান
  2. খ) দ্বিতীয় স্থান
  3. গ) তৃতীয় স্থান
  4. ঘ) চতুর্থ স্থান
ব্যাখ্যা
বিশ্ব অর্থনৈতিক ফোরাম World Economic Forum কর্তৃক প্রকাশিত Inclisive Devolopment Index (IDI) ২০১৮ এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান দ্বিতীয় ।
- প্রথম স্থানে রয়েছে - নেপাল,
- তৃতীয় স্থানে - পাকিস্তান এবং
- চতুর্থ স্থানে রয়েছে - ভারত।
.
২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
  1. ক) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
  2. খ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
  3. গ) $ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) $ ৪৩ মার্কিন ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- রপ্তানি আয় ৩৩.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।
- আমদানি ব্যয় ৫৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য,
২০১৮-২০১৯ অর্থবছরে মোট রপ্তানি ছিলো ৪০.৫৩ বিলিয়ন মার্কিন ডলার।

- ২০২০-২০২১ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪১ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭ বিলিয়ন ডলার।

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা, ২০২০ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।

.
২০১৮ সালে বাংলাদেশের GDP - তে শিল্প খাতের অবদান কত?
  1. ক) ২৯.৬৬%
  2. খ) ৩০.৬৬%
  3. গ) ৩২.৬৬%
  4. ঘ) ৩৩.৬৬%
অনির্ধারিত
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, স্থিরমূল্যে জিডিপিতে
- শিল্পখাতের অবদান- ৩৫.৩৬ শতাংশ,
- সেবাখাতের অবদান- ৫১.৩০ শতাংশ এবং
- কৃষিখাতের অবদান- ১৩.৩৫ শতাংশ।

.
২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
  1. ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা
  2. খ) সাড়ে ৫ হাজার কোটি টাকা
  3. গ) সাড়ে ৩ হাজার কোটি টাকা
  4. ঘ) সাড়ে ৬ হাজার কোটি টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা

আগামী ২০১৯-২০ অর্থবছর হবে রপ্তানিকারকদের জন্য পোয়াবারো। তাঁদের জন্য প্রণোদনা অর্থাৎ ভর্তুকি বাড়ছে। চলতি অর্থবছরে রপ্তানিকারকদের জন্য ভর্তুকি বাবদ ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী অর্থবছরে তা ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানায়, চলতি অর্থবছরের বরাদ্দের মধ্যে সাধারণ ভর্তুকির আকার ৪ হাজার কোটি টাকা। এই ভর্তুকিকে নগদ সহায়তাও বলা হয়। বাকি ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে পাটজাত দ্রব্য রপ্তানিতে। আগামী অর্থবছরে পাটজাত দ্রব্যে ভর্তুকি চলতি অর্থবছরের সমান রাখা হলেও পোশাকসহ অন্যান্য খাতে বাড়ানো হচ্ছে।
- প্রথম আলো

.
আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিলো -
  1. ক) ১৯৬৬ সালে
  2. খ) ১৯৬৭ সালে
  3. গ) ১৯৬৮ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে ছয় দফা উত্থাপন করেন।
বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন।
৬ দফার বাকি দফাগুলো হলো-
- কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
  1. ক) ১৩ হাজার ১২৫ টি
  2. খ) ১৩ হাজার ১৩০ টি
  3. গ) ১৩ হাজার ১৩৬ টি
  4. ঘ) ১৩ হাজার ‌১৪৬ টি
ব্যাখ্যা
বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা, খন্ড ৩৫, বার্ষিক সংখ্যা ১৪২৪, অনুযায়ী উত্তর ১৩ হাজার ১৩৬ টি।
একমাত্র এই সোর্সেই ১৩ হাজার ১৩৬টি, এই তথ্যটি হুবহু মিলে গেছে। তার মানে প্রশ্নকর্তা সম্ভবত এটা থেকেই করেছেন।

- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে দেশে বর্তমানে ১৩,৯০৭টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।
- বাজেট বক্তৃতা'২১ অনুসারে, সারাদেশে সরকারের কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা ১৪,৮৯০টি।
১০.
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
  1. ক) ফরিদপুর
  2. খ) রংপুর
  3. গ) জামালপুর
  4. ঘ) শেরপুর
ব্যাখ্যা
২০১৯-২০২০ অর্থবছরে ফরিদপুর জেলায় পাট উৎপন্ন হয়েছে ৮,৯১,৯৩৮ মেট্রিক টন। যা সারাদেশে সর্বোচ্চ।
অর্থাৎ, বাংলাদেশের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়।
- বাংলাদেশে সাধারনত দুই প্রকার পাট চাষ করা হয় দেশি এবং তোষা পাট।

সোর্সঃ কৃষি বর্ষগ্রন্থ-২০২০।
১১.
'জোছনা' কোন শ্রেণীর শব্দ ?
  1. ক) যৌগিক
  2. খ) তৎসম
  3. গ) দেশী
  4. ঘ) অর্ধ-তৎসম
ব্যাখ্যা
কিছু সংস্কৃত শব্দ সামান্য বিকৃতভাবে বাংলায় ব্যবহূত হয়, যেগুলিকে বলা হয় অর্ধতৎসম শব্দ।
যেমন:
- চন্দর < চন্দ্র,
- বাদ্যি < বাদ্য,
- মিষ্টি < মিষ্ট,
- সত্যি < সত্য,
- জ্যোৎস্না > জ্যোছনা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১২.
'কালো বরফ' উপন্যাস বিষয়:
  1. ক) তেভাগা আন্দোলন
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) মুক্তিযুদ্ধ
  4. ঘ) দেশভাগ
ব্যাখ্যা
মাহমুদুল হক একজন বাংলাদেশি লেখক।
- তাঁকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে।
- তাঁর লেখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা চমকপ্রদ।
- তাঁর রচিত উপন্যাস হচ্ছেঃ
• কালো বরফ (এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে)
• জীবন আমার বোন (এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত)
• অনুর পাঠশালা,
• নিরাপদ তন্দ্রা,
• অশরীরী,
• পাতালপুরী,
• খেলাঘর,
• মাটির জাহাজ ইত্যাদি।
উৎসঃ মাহমুদুল হক ও দৈনিক জনকন্ঠ।
১৩.
উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ?
  1. ক) ময়মনসিংহ গীতিকা
  2. খ) ইউসুফ জুলেখা
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) লাইলী মজনু
অনির্ধারিত
ব্যাখ্যা

- মৈমনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- পদ্মাবতী মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
দুটিই পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। আপনাদের মতামত বা কোন রেফারেন্স থাকলে জানাবেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
'বিপরীত বৈষম্য' এর নীতিটি প্রয়োগ করা হয়-
  1. ক) নারীদের ক্ষেত্রে
  2. খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
  3. গ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
  4. ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
ব্যাখ্যা

উৎসঃ নীতিবিদ্যা বই (SSHL); উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
  1. ক) ১৯৪৮
  2. খ) ১৯৫৬
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ২০০০
ব্যাখ্যা
১৯৪৬ সালে ‘জাতিসংঘ মানবাধিকার কমিশন’ গঠিত হয়। কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা’ এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০ টি অনুচ্ছেদ রয়েছে।
- উল্লেখ্য যে, প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ হিসেবে পালন করা হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১৬.
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
  1. ক) এবোটাবাদ
  2. খ) কোয়েটা
  3. গ) বালাকোট
  4. ঘ) গিলগিট
ব্যাখ্যা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোট অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে।
সূত্রঃ বিবিসি নিউজ।
১৭.
নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) ইতালী
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
- ২০২৩ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে।
পূর্বে ভারত ২০২২ সালের জি-২০ সম্মেলনের আয়োজক হিসেবে নির্ধারিত হলেও রিয়াদ সম্মেলনে তা পরিবর্তন করা হয়।
- ২০২১ সালে ইতালি এই সম্মেলন আয়োজন করবে।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
১৮.
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) জাম্বিয়া
  3. গ) লাইবেরিয়া
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা
পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
উৎসঃ বিবিসি নিউজ।
১৯.
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) পোল্যান্ড
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
প্রশ্নে বাল্টিক স্টেট বলা হয় নি; বাল্টিক অঞ্চল বলা হয়েছে।
- অস্ট্রিয়া বাল্টিক অঞ্চল/সাগর থেকে অনেক দূরে অবস্থিত।

বাল্টিক রাষ্ট্র ৩টি।
যথা-
- এস্তোনিয়া,
- লাটভিয়া,
- লিথুনিয়া।

এছাড়াও পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক - প্রভৃতি রাষ্ট্রও বাল্টিক সাগরের নিকটে অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
২০.
কার্বোহাইড্রেট C, H এবং O- এর অনুপাত কত?
  1. ক) ১: ১ : ২
  2. খ) ১ : ২ : ১
  3. গ) ১ : ৩ : ২
  4. ঘ) ১ : ৩ : ১
ব্যাখ্যা
শর্করা বা কার্বোহাইড্রেট হল এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যার প্রতিটি অণুতে কার্বনের(C) সাথে হাইড্রোজেন(H) এবং অক্সিজেন(O) থাকে। এতে কার্বন(C), হাইড্রোজেন(H) এবং অক্সিজেন(O)- এর অনুপাত ১ : ২ : ১।
২১.
 ³⁵₁₇Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
  1. ক) 17
  2. খ) 18
  3. গ) 35
  4. ঘ) 70
ব্যাখ্যা
কোন পরমাণুতে ভরসংখ্যা = প্রোটন + নিউট্রন সংখ্যা, যা A দিয়ে প্রকাশ করা হয়।
যেহেতু, ভরসংখ্যা হলো, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভরসংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পরমাণুর নিউট্রন সংখ্যা পাওয়া যাবে।
এখানে, Cl- এর ভরসংখ্যা 35 এবং প্রোটন সংখ্যা 17।
সুতরাং, নিউট্রন সংখ্যা= 35-17 = 18।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
২২.
Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
  1. ক) Fire attacks
  2. খ) Unauthorized access
  3. গ) Virus attacks
  4. ঘ) Data - driven attack
ব্যাখ্যা

What does a firewall do?

A firewall acts as a gatekeeper. It monitors attempts to gain access to your operating system and blocks unwanted traffic or unrecognized sources.

Source: Norton.

২৩.
CPU কোন address generate করে?
  1. ক) Physical address
  2. খ) Logical Address
  3. গ) Both physical and logical addresses
  4. ঘ) উপরের কোনটি নয়
ব্যাখ্যা

The address generated by the CPU is referred to as Logical Address.

সিপিইউ দ্বারা প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Adress generate করে।

অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা এবং এটি ডেটা বাসকে প্রধান মেমরিটি একটি বিশেষ মেমরি সেল ব্যবহার করতে দেয়।

কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রাম গুলো Physical Adress দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।

২৪.
ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
  1. ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
  2. খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
  3. গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
  4. ঘ) অন্য কোন কারণ আছে
ব্যাখ্যা
উত্তর ক হবে না কারণ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে।
২৫.
নিচের কোনটি অমূলদ সংখ্যা ?
  1. ক) 0.4
  2. খ) √9
  3. গ) 5.639
  4. ঘ) √(27/48)
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হল।
২৬.
নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ক) ৪৮
  2. খ) ৫৪
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু = ৬০
৩ - ১ = ২;
৪ - ২ = ২;
৫ - ৩ = ২;
৬ - ৪ = ২;

∴ নির্ণেয় সংখ্যা = ৬০ - ২ = ৫৮

২৭.
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ক) ৩ বছরে
  2. খ) ৪ বছরে
  3. গ) ৫ বছরে
  4. ঘ) ৬ বছরে
ব্যাখ্যা

আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r এবং সময় n হলে
C = P (১ + nr/১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১ + n ✕ ৬ ∕ ১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ৫৫৮০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১২৪ - ১০০
⇒ n = ২৪ ∕ ৬
∴ n = ৪ বছর

২৮.
একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। মোটর সাইকেলের ক্রয় মূল্য -
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৫০০০ টাকা
  3. গ) ৪০০০ টাকা
  4. ঘ) ৮০০০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১২% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ - ১২) = ৮৮ টাকা;

এবং, ৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) = ১০৮ টাকা।

বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০✕১২০০)/২০
= ৬০০০ টাকা।

২৯.
3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি ?
  1. ক) [1,∞)
  2. খ) (1,∞)
  3. গ) (12,∞)
  4. ঘ) (-1,∞)
ব্যাখ্যা

3x-2 > 2x-1
⇒ 3x - 2x > 2-1
⇒ x > 1
বুঝা যাচ্ছে সমধান হচ্ছে, x, 1 এর চেয়ে বড় যেকোনো সংখ্যা। অর্থাৎ, ২ থেকে অসীম পর্যন্ত যেকোনো সংখ্যা। এখন এটা আমাদেরকে সংকেত দিয়ে প্রকাশ করতে হবে।
(12, ∞) এটা আমাদের সমধানকে আংশিকভাবে সিদ্ধ করে কিন্তু এটা পূর্ণাঙ্গ সমধানের প্রকাশ নয়।

২টা অপশন আমাদের সম্ভাব্য উত্তর, [1,∞), (1,∞)
[1,∞) - এটার মানে হচ্ছে ১ থেকে অসীম পর্যন্ত। [ দেয়ার কারণে ১ সমাধানে ধরতে হবে।
(1,∞) - এটার মানে হচ্ছে ২ থেকে অসীম পর্যন্ত। ( দেয়ার কারণে ১ সমাধানে ধরা হবে না।
∴ সমাধান সেট (1, ∞)

৩০.
6x² - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) বাস্তব ও অসমান
  3. গ) অবাস্তব
  4. ঘ) পূর্ণ বর্গ সংখ্যা
ব্যাখ্যা

6x2 - 7x - 4 = 0 সমীকরণটির নিশ্চায়ক b2 - 4ac এর সাহায্যে বের করা যায়।

নিশ্চায়ক = (-7)2 - 4x6x(-4) = 49+96 = 145 > 0

যেহেতু নিশ্চায়ক ধনাত্বক পূর্ণ সংখ্যা। তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

৩১.
xx√x = (x√x)x হয়, তবে x এর মান কত?
  1. ক) 3/2
  2. খ) 4/9
  3. গ) 9/4
  4. ঘ) 2/3
ব্যাখ্যা

xx√x = (x√x)x
(xx)√x = (x.x1/2)x = (x3/2)x = (xx)3/2
(xx)√x = (xx)3/2
√x = 3/2
x = (3/2)2 = 9/4

৩২.
কোন শর্তে loga¹ = 0 ?
  1. ক) a > 0, a ≠ 1
  2. খ) a ≠ 0 , a > 1
  3. গ) a > 0 , a = 1
  4. ঘ) a ≠ 1, a < 0
ব্যাখ্যা

a > 0, a ≠ 1 শর্তে,
loga 1 = 0

৩৩.

চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?
  1. ক) 90°
  2. খ) 55°
  3. গ) 45°
  4. ঘ) 35°
ব্যাখ্যা

প্রদত্ত চিত্রে,
PQ = PR

সুতরাং, PQR সমদ্বিবাহু ত্রিভুজ।

∠PQR = ∠PRQ = 55°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°

সুতরাং, ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 55° = 35°

৩৪.
৬ জন খেলোয়ারকে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়?
  1. ক) ১০
  2. খ) ২০
  3. গ) ৬০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

প্রশ্নটি ৪০ তম বিসিএসের প্রশ্ন; কিন্তু তা ৪০ তম বিসিএসেই প্রথম আসেনি। এর আগে এটি কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০১৭ সালের এইসএসসি পরীক্ষায় এসেছিল। অনলাইনের প্রায় সব গুলো ওয়েবসাইট এবং বাজারের বেশ কিছু বইয়ে এর ভুল সমাধান দেওয়া আছে।

চলুন এর সঠিক সমাধান জেনে নেইঃ
২m সংখ্যক জিনিস সমান দুই ভাগে বিভক্ত করলে সমাবেশ সংখ্যা = (২m)!/২!(m!)
৬ বা (২X৩) জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে বিভক্ত করার উপায়= ৬!/ [২!(৩!)] = ১০

বিকল্প সমাধানঃ
প্রতি দলে ৩ জন করে নিয়ে দল গঠিত হবে।
৬ জন থেকে ৩ জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = C = (৬)!/(৩!(৬-৩)!) = ২০
সমান সংখ্যক বা ৩ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ২০/২ = ১০

উৎসঃ উচ্চতর গণিত প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।

৩৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অধোগতি
  2. খ) অধঃগতি
  3. গ) অধগতি
  4. ঘ) অধোঃগতি
ব্যাখ্যা
অধোগতি, অধোগমন (বিশেষ্য): নিম্নগতি; নিচের দিকে যাওয়া।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩৬.
সঠিক বানান কোনটি ?
  1. ক) Indwelling
  2. খ) Indwling
  3. গ) Indweling
  4. ঘ) Indulling
ব্যাখ্যা

Indwell: To dwell in; to abide within; to remain in possession.

Source: Bangla Academy Dictionary

 
৩৭.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
  1. ক) 'ধ'
  2. খ) ন'
  3. গ) 'প'
  4. ঘ) 'ল'
ব্যাখ্যা
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটি ২৫তম বর্ণ। তার পূর্বের পঞ্চম অক্ষরটি হবে ২০তম বর্ণ ‘ন’।
৩৮.
‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
আয়নায় অক্ষরগুলো উল্টো ভাবে দেখায় এবং প্রথম অক্ষরগুলোর ক্রম শেষ থেকে শুরু হয়।
৩৯.
যদি চ × G = ৮২ হয়, তবে J × ট = ?
  1. ক) ১২০
  2. খ) ৯২
  3. গ) ১১৫
  4. ঘ) ১১০
ব্যাখ্যা

প্রশ্নে ৮২ এর স্থলে ৪২ হবে।
বর্ণমালায় অবস্থান অনুসারে-
চ = ৬
G = ৭
J = ১০
এবং ট = ১১
তাই, চ × G = ৬ × ৭ = ৪২
এবং J × ট = ১০ × ১১ = ১১০

৪০.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা

এখানে তিনটি বৃত্তের চিত্রে,
প্রথম চিত্রের ভিতরে তীর দুটি বিপরীত দিকে আছে।
দ্বিতীয় চিত্রের ভিতরে তীরটি যেদিকে আছে তৃতীয় চিত্রে তীরটি তার বিপরীত দিকে আছে।একই ভাবে তিনটি ত্রিভুজের চিত্রে,
প্রথম ত্রিভুজের(চিত্র-৪) ভিতরে বৃত্ত দুইটি বিপরীত দিকে আছে।
দ্বিতীয় ত্রিভুজের(চিত্র-৫) ভিতরের বৃত্তটি আছে উপরের দিকে, তাহলে এর পরবর্তী ত্রিভুজটির ভিতরে বৃত্তটি হবে নিচের দিকে।
অতএব, ত্রিভুজ-৩(চিত্র-৬) হবে অপশন ক এর অনুরূপ।

৪১.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা

উপরের ধারায় - 1 3 5 7

নিচের ধারায় - A C E G

প্রতিবার একটি করে স্কিপ করছে।

৪২.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
ঘ এর চিত্রটির উপর একটি অপেক্ষাকৃত ছোট ত্রিভুজ বসালে প্রশ্নের চিত্রটি পাওয়া যায়।
৪৩.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. ক) আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
  2. খ) গড্ডালিকা , চিণ্ময়,কল্যাণ
  3. গ) গৃহন্ত, গণনা, ইদানিং
  4. ঘ) আবশ্যক , মিথস্ক্রিয়া গীতালি
ব্যাখ্যা
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি - শব্দগুচ্ছ বাংলা একাডেমি অভিধান অনুযায়ী শুদ্ধ।
৪৪.
ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
  1. ক) ১২০
  2. খ) ১৪০
  3. গ) ১৬০
  4. ঘ) ৮০
ব্যাখ্যা

৭ × ১০০ = ৫ × ক
⇒ ৭০০ = ৫ক
∴ ক = ১৪০