পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
Exam - 15 The Constitutional Law - 3 topic: Article 118-Last, General Clauses Act,1897 & Interpretation of Law
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
According to The General Clauses Act, 1897 "Person" shall include-
  1. body of individuals
  2. association
  3. company
  4. all of above
সঠিক উত্তর:
all of above
উত্তর
সঠিক উত্তর:
all of above
ব্যাখ্যা
Section 3(39) of The General Clauses Act,1897-

"Person" shall include any company or association or body of individuals, whether incorporated or not: 
"ব্যক্তি" বলিতে, নিগমিত হউক বা না হউক, কোন কোম্পানি বা সমিতি অথবা ব্যক্তি বিশেষের সমষ্টিকে অন্তর্ভূক্ত করিবে।

• ব্যক্তি (Person) বলতে নিগমবদ্ধ (Incorporated) করা হউক বা না হউক, কোন কোম্পানী বা সমিতি বা ব্যক্তি সমষ্টিকে বুঝায়। দণ্ডবিধির ১১ ধারার বিধান মতে 'ব্যক্তি' বলতে সমিতিভূক্ত হউক বা না হউক, যে কোন কোম্পানী বা সমিতি বা ব্যক্তি সংস্থার অন্তর্ভুক্ত হওয়া বুঝায়। মানুষ ছাড়াও কোম্পানী, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সমিতি, মাতৃগর্ভস্থ শিশু ইত্যাদিও ব্যক্তি হিসেবে আইনে স্বীকৃতি পায়।

Conforce Limited v. Titas Gas Transmission মামলায় বর্ণিত হয়েছে- "Person occuring in section 3(39) of General clauses Act, 1897 shall include any company or association or body of individuals whether incorporated or not."

একইভাবে Farzana Moazzem v. Security and Exchange Commission and others মামলায় হাইকোর্ট বিভাগ 'ব্যক্তি' শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে যে মন্তব্য করেন উহা উল্লেখযোগ্য। ঐ আদালতের ভাষায়-
"In view of Article 152(2) of the Constitution read with section 3(39) of the General Clauses Act, the word 'Person' in Article 102(2) (i) and (ii) of the Constitution would include a juristic person like a company."
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১১৮ অনুযায়ী, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে ________ অধীন হবেন।
  1. সংবিধানের
  2. আইনের
  3. সংসদের
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১১৮: নির্বাচন কমিশন প্রতিষ্ঠা

(১) প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।

(২) একাধিক নির্বাচন কমিশনারকে লইয়া নির্বাচন কমিশন গঠিত হইলে প্রধান নির্বাচন কমিশনার তাহার সভাপতিরূপে কার্য করিবেন।

(৩) এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে এবং
(ক) প্রধান নির্বাচন কমিশনার-পদে অধিষ্ঠিত ছিলেন, এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না;
(খ) অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্মাবসানের পর প্রধান নির্বাচন কমিশনাররূপে নিয়োগলাভের যোগ্য হইবেন, তবে অন্য কোনভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না।

(৪) নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।

(৫) সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ হইবে; তবে শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন নির্বাচন কমিশনার অপসারিত হইবেন না।

(৬) কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

Article 118: Establishment of Election Commission

(1) There shall be an Election Commission for Bangladesh consisting of 67[the Chief Election Commissioner and not more than four Election Commissioners] and the appointment of the Chief Election Commissioner and other Election Commissioners (if any) shall, subject to the provisions of any law made in that behalf, be made by the President. 
 
(2) When the Election Commission consists of more than one person, the Chief Election Commissioner shall act as the chairman thereof. 

(3) Subject to the provisions of this Constitution the term of office of an Election Commissioner shall be five years from the date on which he enters upon his office, and – 
(a) a person who has held office as Chief Election Commissioner shall not be eligible for appointment in the service of the Republic; 
(b) any other Election Commissioner shall, on ceasing to hold office as such, be eligible for appointment as Chief Election Commissioner but shall not be otherwise eligible for appointment in the service of the Republic. 
 
(4) The Election Commission shall be independent in the exercise of its functions and subject only to this Constitution and any other law. 

(5) Subject to the provisions of any law made by Parliament, the conditions of service of Election Commissioners shall be such as the President may, by order, determine: 
Provided that an Election Commissioner shall not be removed from his office except in like manner and on the like grounds as a Judge of the Supreme Court. 

(6) An Election Commissioner may resign his office by writing under his hand addressed to the President.
.
The meaning of Latin maxim 'Actus non facit reum, nisi mens sit rea' is-
  1. অপরাধমূলক কোন কার্য ব্যক্তিকে অপরাধী করে
  2. ক্ষতিকর কাজের আইনী প্রতিকার নেই
  3. অপরাধমূলক অভিপ্রায় না থাকলে, কোন কার্য ব্যক্তিকে অপরাধী করে না
  4. অপরাধমূলক অভিপ্রায় ব্যক্তিকে অপরাধী করে না
সঠিক উত্তর:
অপরাধমূলক অভিপ্রায় না থাকলে, কোন কার্য ব্যক্তিকে অপরাধী করে না
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক অভিপ্রায় না থাকলে, কোন কার্য ব্যক্তিকে অপরাধী করে না
ব্যাখ্যা
Actus non facit reum, nisi mens sit rea (অপরাধমূলক অভিপ্রায় না থাকলে কোন কার্য ব্যক্তিকে অপরাধী করে না)

এই প্রবচনটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, 'An act does not make one guilty unless there be guilty intention. কোন অন্যায় বা নিষিদ্ধ কাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ সংঘটন করে বা অবহেলা করে সম্পাদন করে তাহলে অনুরূপ কাজের জন্য তাকে দায়ী হতে হয়। ইচ্ছাকৃতভাবে সম্পাদিত কাজের ক্ষেত্রে ধরে নেয়া হয় যে, অনুরূপ কাজে আসামীর অপরাধমূলক অভিপ্রায় ছিল। আসামীকে শাস্তি দিতে হলে অপরাধ সংঘটনের সময়ে তার মনের যে অবস্থা ছিল তা প্রসিকিউসন পক্ষকে অবশ্যই প্রমাণ করতে হয়। অপরাধের প্রকৃতিভেদে অপরাধী মনেরও প্রকৃতিভেদ ঘটে।

এটা যে আইন দ্বারা সৃষ্ট, সেই আইন কিংবা নজীর দ্বারা নির্ধারিত হয়ে থাকে। জনগণের স্বাধীনতা সংরক্ষণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আদালত কাউকে দোষী সাব্যস্ত করবেন না যতক্ষণ না তার একটি দোষী মন থাকে। তাঁর মতে, তবে যদি কোন আইন দ্বারা এর প্রয়োজনীয়তা অস্বীকার করা হয় তবে তা স্বতন্ত্র বিষয় হবে। তবে এই প্রবচনের মূলনীতি প্রয়োগ করতে হলে বর্ণিত বিধান সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। এ প্রবচনটি ব্যাখ্যা করতে গিয়ে Fowler v. Padget মামলায় প্রধান বিচারপতি Lord Kenyon বলেন, "The intent and the act must both concur to constitute the crime."
.
সংবিধান অনুযায়ী নিম্নের কোন কার্যক্রম নির্বাচন কমিশনের দায়িত্বের অন্তর্গত?
  1. সংসদের নির্বাচনের জন্য ভোটার-তালিকা প্রস্তুত করা
  2. রাষ্ট্রপতির পদের নির্বাচনের জন্য ভোটার-তালিকা প্রস্তুত করা
  3. সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা
  4. উল্লিখিত সব
সঠিক উত্তর:
উল্লিখিত সব
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সব
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১১৯: নির্বাচন কমিশনের দায়িত্ব

(১) রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার-তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকিবে এবং নির্বাচন কমিশন এই সংবিধান ও আইনানুযায়ী-
 
(ক) রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান করিবেন; 
(খ) সংসদ-সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করিবেন; 
(গ) সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করিবেন; এবং 
(ঘ) রাষ্ট্রপতির পদের এবং সংসদের নির্বাচনের জন্য ভোটার-তালিকা প্রস্তুত করিবেন।
 
(২) উপরি-উক্ত দফাসমূহে নির্ধারিত দায়িত্বসমূহের অতিরিক্ত যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হইবে, নির্বাচন কমিশন সেইরূপ দায়িত্ব পালন করিবেন।

Article 119: Functions of Election Commission


(1) The superintendence, direction and control of the preparation of the electoral rolls for elections to the office of President and to Parliament and the conduct of such elections shall vest in the Election Commission which shall, in accordance with this Constitution and any other law – 

(a) hold elections to the office of President; 
(b) hold elections of members of Parliament; 
(c) delimit the constituencies for the purpose of elections to Parliament ; and 
(d) prepare electoral rolls for the purpose of elections to the office of President and to Parliament.
 
(2) The Election Commission shall perform such functions, in addition to those specified in the foregoing clauses, as may be prescribed by this Constitution or by any other law.
.
এই সংবিধানকে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান" বলিয়া উল্লেখ করা হইবে- সংবিধানের কোথায় বলা হয়েছে?
  1. প্রস্তাবনায়
  2. অনুচ্ছেদ ১৫২
  3. অনুচ্ছেদ ১৪৮
  4. অনুচ্ছেদ ১৫৩
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৫৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৫৩
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৫৩: প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ

(১) এই সংবিধানকে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান" বলিয়া উল্লেখ করা হইবে এবং ১৯৭২ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে ইহা বলবৎ হইবে, যাহাকে এই সংবিধানে "সংবিধান-প্রবর্তন" বলিয়া অভিহিত করা হইয়াছে।

(২) বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরাজীতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকিবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলিয়া গণপরিষদের স্পীকার সার্টিফিকেট প্রদান করিবেন।

(৩) এই অনুচ্ছেদের (২) দফা-অনুযায়ী সার্টিফিকেটযুক্ত কোন পাঠ এই সংবিধানের বিধানাবলীর চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে; তবে শর্ত থাকে যে, বাংলা ও ইংরাজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

Article 153: Commencement, citation and authenticity

(1) This Constitution may be cited as the Constitution of the People's Republic of Bangladesh and shall come into force on the sixteenth day of December, 1972, in this Constitution referred to as the commencement of this Constitution.

(2) There shall be an authentic text of this Constitution in Bengali, and an authentic text of an authorised translation in English, both of which shall be certified as such by the Speaker of the Constituent Assembly. 

(3) A text certified in accordance which clause (2) shall be conclusive evidence of the provisions of this Constitution: Provided that in the event of conflict between the Bengali and the English text, the Bengali text shall prevail.
.
The authority who have power to make the appointment shall also have power to ________ the person so appointed.
  1. exercise any power
  2. rebuke
  3. suspend or dismiss
  4. none of above
সঠিক উত্তর:
suspend or dismiss
উত্তর
সঠিক উত্তর:
suspend or dismiss
ব্যাখ্যা
• Section 16 of The General Clauses Act,1897: Power to appoint to include power to suspend or dismiss
Where, by any Act of Parliament or Regulation, a power to make any appointment is conferred, then unless a different intention appears, the authority having for the time being power to make the appointment shall also have power to suspend or dismiss any person appointed whether by itself of any other authority in exercise of that power.

ধারা ১৬: নিয়োগের ক্ষমতা সাময়িক বরখাস্ত বা বরখাস্তের ক্ষমতাকে অন্তর্ভুক্ত করবে-
আইনসভা কর্তৃক প্রণীত আইন বা প্রবিধান দ্বারা যদি কোন কর্তৃপক্ষকে নিয়োগের ক্ষমতা অর্পণ করা হয়, তাহলে সেক্ষেত্রে, ভিন্নরূপ কোন উদ্দেশ্য প্রতীয়মান না হলে, অনুরূপ কর্তৃপক্ষের উল্লেখিত ক্ষমতা প্রয়োগের আওতায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত বা বরখাস্ত করার ক্ষমতা থাকবে।

• জেনারেল ক্লজেস অ্যাক্টের ১৬ ধারার প্রয়োগ প্রসঙ্গে S. Pratap Singh v State of Punjab মামলায় ভারতীয় সুপ্রীম কোর্ট বলেন যে, একজন সরকারি কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষের আছে। একই নীতি অনুসরণ করে R.P. Kapur v. Union of India মামলায় ঐ আদালত আবারও মন্তব্য করেন, কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজু হলে ঐ কর্মচারীকে নিয়োগকারী কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করার অধিকারী।

দেওয়ানী কার্যবিধির ৪০ আদেশের ১ নিয়ম মোতাবেক রিসিভার নিয়োগের ক্ষেত্রেও ১৬ ধারার বিধান প্রযোজ্য। ফলে রিসিভার নিয়োগাদেশ বাতিল করলে উহার বিরুদ্ধে ৪৩ আদেশ অনুযায়ী আপীল করা যায় না।
.
বাংলাদেশ সংবিধানের ১২২ অনুচ্ছেদে ভোটার হওয়ার কয়টি শর্ত উল্লেখ রয়েছে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৫ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা

(১) প্রাপ্তবয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।

(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি-
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
(ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।

Article 122: Qualifications for registration as voter

(1) The elections to Parliament shall be on the basis of adult franchise.

(2) A person shall be entitled to be enrolled on the electoral roll for a constituency delimited for the purpose of election to the Parliament, if he- 
(a) is a citizen of Bangladesh; 
(b) is not less than eighteen years of age; 
(c) does not stand declared by a competent court to be of unsound mind; 
(d) is or is deemed by law to be a resident of that constituency; and 
(e) has not been convicted of any offence under the Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972.
.
সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নে বর্ণিত কোন শর্ত প্রযোজ্য?
  1. সম্মতির জন্য প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে
  2. সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে
  3. সংশোধনী বিলের শিরোনামে যে বিধান সংশোধন করা হবে, তা স্পষ্টরূপে উল্লেখ থাকবে
  4. উল্লিখিত সকল শর্ত প্রযোজ্য
সঠিক উত্তর:
সংশোধনী বিলের শিরোনামে যে বিধান সংশোধন করা হবে, তা স্পষ্টরূপে উল্লেখ থাকবে
উত্তর
সঠিক উত্তর:
সংশোধনী বিলের শিরোনামে যে বিধান সংশোধন করা হবে, তা স্পষ্টরূপে উল্লেখ থাকবে
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা

এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও- (ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ তবে শর্ত থাকে যে,

(অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরোনামে এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
(আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;

(খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

Article 142: Power to amend any provision of the Constitution

Notwithstanding anything contained in this Constitution- (a) any provision thereof may be amended by way of addition, alteration, substitution or repeal by Act of Parliament: Provided that-
(i) no Bill for such amendment shall be allowed to proceed unless the long title thereof expressly states that it will amend a provision of the Constitution;
(ii) no such Bill shall be presented to the President for assent unless it is passed by the votes of not less than two thirds of the total number of members of Parliament; 
 
(b) when a Bill passed as aforesaid is presented to the President for his assent he shall, within the period of seven days after the Bill is presented to him assent to the Bill, and if he fails so to do he shall be deemed to have assented to it on the expiration of that period.
.
According to Article 152 of The Constitution of the People‌‌‍’s Republic of Bangladesh, Law means _________ having the force of law in Bangladesh;
  1. any act, ordinance, order, rule
  2. any notification or other legal instrument
  3. any custom or usage
  4. all of above
সঠিক উত্তর:
all of above
উত্তর
সঠিক উত্তর:
all of above
ব্যাখ্যা
Article 152:
“law” means any Act, ordinance, order, rule, regulation, bye law, notification or other legal instrument, and any custom or usage, having the force of law in Bangladesh;

সংবিধানের ১৫২ অনুচ্ছেদে আইনের ব্যাখ্যায় বলা হয়েছে,
"আইন" অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি;
১০.
'Doctrine of double jeopardy' বা 'দোবারা সাজা মতবাদ'- উক্ত নীতিটি The General Clauses Act,1897 এর কত ধারায় প্রতিফলিত হয়েছে?
  1. ধারা ২৮
  2. ধারা ২৬
  3. ধারা ২৭
  4. ধারা ৩০
সঠিক উত্তর:
ধারা ২৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৬
ব্যাখ্যা
• 'Doctrine of double jeopardy' বা 'দোবারা সাজা মতবাদ' যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো:
Nemo debet bis puniri pro uno delicto.
যার অর্থ- 'No one shall be punished twice for one fault. অর্থাৎ 'একই অপরাধের জন্য দু'বার শাস্তি দেয়া যায় না।'

জেনারেল ক্লজেস অ্যাক্টের ২৬ ধারায় বলা আছে-
Where an act or omission constitutes an offence under two or more enactments, then the offender shall be liable to be prosecuted and punished under either or any of those enactments, but shall not be liable to be punished twice for the same. 

- 'যখন কোন কার্য বা কার্য বিচ্যুতি দু'টি আইনে অপরাধ হিসেবে পরিগণিত হয় তখন একই অপরাধের কারণে অপরাধীকে দু'বার শাস্তি দেয়া যাবে না যদিও উভয় আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়ে থাকে।'

জেনারেল ক্লজেস অ্যাক্টের ২৬ ধারার উপর বিশদ আলোচনাকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল করিম আরও উল্লেখ করেন যে, বর্ণিত অপরাধের কারণে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাধারণ আইনে (general law) এবং বিশেষ আইনে (special law) দু'টি মামলা চলমান থাকলে আইন ব্যাখ্যার সূত্র এবং বিশেষ আইনে 'non-obstante clause' থাকার কারণে সাধারণ আইনের অধীনে দায়েরকৃত মামলাটির কার্যক্রম স্থগিত থাকবে এবং বিশেষ আইনের অধীনে রুজুকৃত মামলাটির বিচার কার্যক্রম চালু থাকবে।
১১.
অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে, তা পূর্ণ করার জন্য পদটি শূন্য হওয়ার _________ নির্বাচন অনুষ্ঠিত হবে।
  1. পূর্ববর্তী ষাট দিনের মধ্যে
  2. পরবর্তী নব্বই দিনের মধ্যে
  3. পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে
  4. পরবর্তী ষাট দিনের মধ্যে
সঠিক উত্তর:
পরবর্তী নব্বই দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
পরবর্তী নব্বই দিনের মধ্যে
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১২৩: নির্বাচন-অনুষ্ঠানের সময়

(১) রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে:
তবে শর্ত থাকে যে, যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হইয়াছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না, এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

(২) মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হইলে পদটি শূন্য হইবার পর নব্বই দিনের মধ্যে, তাহা পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

(৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে-
(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নববই দিনের মধ্যে; এবং
(খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নববই দিনের মধ্যে:
তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।

(৪) সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোন কারণে সংসদের কোন সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।
তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোন দৈব-দূর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে।
১২.
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কী নামে মামলা দায়ের করা হয়?
  1. রাষ্ট্র
  2. গণপ্রজাতন্ত্রী
  3. বাংলাদেশ
  4. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা
"বাংলাদেশ"- এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।

Article 146: Suits in name of Bangladesh
The Government of Bangladesh may sue or be sued by the name of Bangladesh.
১৩.
Every person in the service of the Republic shall hold office during the pleasure of _______.
  1. The Prime Minister
  2. The President
  3. The Parliament
  4. The authority of department
সঠিক উত্তর:
The President
উত্তর
সঠিক উত্তর:
The President
ব্যাখ্যা
Article 134: Tenure of office
Except as otherwise provided by this Constitution every person in the service of the Republic shall hold office during the pleasure of the President.

অনুচ্ছেদ ১৩৪: কর্মের মেয়াদ
এই সংবিধানের দ্বারা অন্যরূপ বিধান না করা হইয়া থাকিলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
১৪.
"সংসদের আইন" অর্থে সংসদ কর্তৃক প্রণীত কোন আইনকে বুঝাইবে এবং কোন আইন প্রণয়নকারী পরিষদ কর্তৃক অথবা বাংলাদেশে বা ইহার কোন অংশে বলবৎ কোন সাংবিধানিক দলিলের অধীন আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক গৃহীত বা প্রণীত যে কোন আইনও ইহার অন্তর্ভূক্ত হইবে- প্রদত্ত সংজ্ঞা কোথায় দেয়া আছে?
  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ ধারায়
  2. জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ আইনে
  3. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তফসিলে
  4. ক ও খ উভয়
সঠিক উত্তর:
জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ আইনে
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ আইনে
ব্যাখ্যা
Section 3(1a) of The General Clauses Act,1897, "Act of Parliament" shall mean-
an Act passed by Parliament and shall include any Act passed or made by any legislature or any person having authority to legislate under any Constitutional instrument and in force in Bangladesh or any portion thereof:

সংসদের আইন
"সংসদের আইন" অর্থে সংসদ কর্তৃক প্রণীত কোন আইনকে বুঝাইবে এবং কোন আইন প্রণয়নকারী পরিষদ কর্তৃক অথবা বাংলাদেশে বা ইহার কোন অংশে বলবৎ কোন সাংবিধানিক দলিলের অধীন আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক গৃহীত বা প্রণীত যে কোন আইনও ইহার অন্তর্ভূক্ত হইবে।
১৫.
সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দ্বারা বাংলাদেশের জন্য কয়টি সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে?
  1. একটি
  2. একাধিক
  3. এই সংক্রান্ত বিধান নেই
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা
Article 137: Establishment of commissions
Provision shall be made by law for establishing one or more public service commissions for Bangladesh, each of which shall consist of a chairman and such other members as shall be prescribed by law.

অনুচ্ছেদ ১৩৭: কমিশন-প্রতিষ্ঠা
আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরুপ নির্ধারিত হবে, সেইরুপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে।

• সরকারী কর্ম কমিশন

প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা-পরিচালনার জন্য সংবিধানে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। ১৩৭ অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরুপ নির্ধারিত হবে, সেইরুপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে।

কর্ম কমিশনের সভাপতি এবং সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত হবে কিন্তু প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক (তবে অর্ধেকের কম নাহে) সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হবে, যারা ২০ বৎসর বা ততোধিককাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোন সময়ে কার্যরত কোন সরকারের কর্মে কোন পদে অধিষ্ঠিত ছিলেন। সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইন-সাপেক্ষে কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরুপ নির্ধারণ করবে, সেইরুপ হবে।
১৬.
কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রণীত হলে, বিলোপকারী আইনটি [Repealing Act] বাতিলকৃত আইনের অধীনে কোনো আইনগত কার্যক্রম-
  1. অকার্যকর করবে
  2. স্থগিত রাখবে
  3. ক্ষুন্ন করবে না
  4. বাতিল করবে
সঠিক উত্তর:
ক্ষুন্ন করবে না
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুন্ন করবে না
ব্যাখ্যা
• জেনারেল ক্লজেস অ্যাক্টের ৬ ধারায় বলা আছে- যখন কোনো আইন বা প্রবিধি অন্য কোনো আইনকে রহিত করে তখন:

১. রহিতকরণ আইন  রহিত হওয়ার সময় কার্যকর ছিল না বা অস্তিত্ব ছিল না এরূপ কোনো আইনকে পুনর্জীবিত করবে না।
২. রহিত হয়ে যাওয়া কোনো আইন [Repealed Act]-এর অধীনে যথাযথভাবে কৃত ব্য ব্যাহত কোনো কিছুকে রহিতকরণ আইন [Repealing Act] ক্ষুণ্ণ করবে না।
৩. রহিত কোনো আইনের অধীনে অর্জিত বা প্রাপ্ত কোনো অধিকার, বাধ্যবাধকতা বা দায়কে রহিতকরণ আইন [Repealing Act] ক্ষুণ্ণ করবে না।
৪. রহিত আইনের অধীনে কৃত কোনো অপরাধের ক্ষেত্রে প্রদত্ত কোনো দণ্ড, বাজেয়াপ্তকরণ বা শাস্তিকে ক্ষুণ্ণ করবে না।
৫. উল্লিখিত অধিকার, বাধ্যবাধকতা, দায়, দণ্ড, বাজেয়াপ্তকরণ বা শাস্তি-সম্পর্কিত কোনো তদন্ত, আইনগত কার্যক্রম [Legal Proceeding] বা প্রতিকারকে রহিতকরণ আইন [Repealing Act] ক্ষুণ্ণ করবে না।
পূর্বের আইনের অধীনে কোনো আইনগত কার্যক্রম চলমান থাকলে তা অব্যাহত থাকবে এবং তার অধীনে দও, বাজেয়াপ্ত বা শাস্তিও আরোপ করা যাবে যেন বিলোপকারী আইনটি [Repealing Act] প্রণীত হয় নাই।

Section 6: Effect of repeal

Where this Act, or any Act of Parliament or Regulation made after the commencement of this Act, repeals any enactment hitherto made or hereafter to be made, then, unless a different intention appears, the repeal shall not- 
(a) revive anything not in force or existing at the time at which the repeal takes effect; or 
(b) affect the previous operation of any enactment so repealed or anything duly done or suffered thereunder; or 
(c) affect any right, privilege, obligation or liability acquired, accrued or incurred under any enactment so repealed; or 
(d) after any penalty, forfeiture or punishment incurred in respect of any offence committed against any enactment so repealed; or
(e) affect any investigation, legal proceeding or remedy in respect of any such right, privilege, obligation, liability, penalty, forfeiture or punishment as aforesaid; 
and any such investigation, legal proceeding or remedy may be instituted, continued or enforced, and any such penalty, forfeiture or punishment may be imposed as if the repealing Act or Regulation had not been passed.
১৭.
সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রকাশের কত দিনের মধ্যে, নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানোর বিধান সংবিধানে রয়েছে?
  1. ৫ দিনের মধ্যে
  2. ৩ দিনের মধ্যে
  3. ৭ দিনের মধ্যে
  4. ১৫ দিনের মধ্যে
সঠিক উত্তর:
৩ দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৩ দিনের মধ্যে
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪৮: পদের শপথ

(১) তৃতীয় তফসিলে উল্লিখিত যে কোন পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি কার্যভারগ্রহণের পূর্বে উক্ত তফসিল-অনুযায়ী শপথগ্রহণ বা ঘোষণা (এই অনুচ্ছেদে "শপথ" বলিয়া অভিহিত) করিবেন এবং অনুরূপ শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিবেন।

(২) এই সংবিধানের অধীন নির্দিষ্ট কোন ব্যক্তির নিকট শপথগ্রহণ আবশ্যক হইলে অনুরূপ ব্যক্তি যেরূপ ব্যক্তি ও স্থান নির্ধারণ করিবেন, সেইরূপ ব্যক্তির নিকট সেইরূপ স্থানে শপথগ্রহণ করা যাইবে।

(২)(ক) ১২৩ অনুচ্ছেদের (৩) দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোন ব্যক্তি যে কোন কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।

(৩) এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোন ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথগ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথগ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

Article 148: Oaths of office

(1) A person elected or appointed to any office mentioned in the Third Schedule shall before entering upon the office make and subscribe an oath or affirmation (in this article referred to as “an oath”) in accordance with that Schedule. 
 
(2) Where under this Constitution an oath is required to be administered by a specified person, it may be administered by such other person and at such place as may be designated by that person. 
 
(2A) If, within three days next after publication through official Gazette of the result of a general election of members of Parliament under clause (3) of article 123, the person specified under the Constitution for the purpose or such other person designated by that person for the purpose, is unable to, or does not, administer oath to the newly elected members of Parliament, on any account, the Chief Election Commissioner shall administer such oath within three days next thereafter, as if, he is the person specified under the Constitution for the purpose.

(3) Where under this Constitution a person is required to make an oath before he enters upon an office he shall be deemed to have entered upon the office immediately after he makes the oath.
১৮.
The term 'Adult Franchise' is related to-
  1. Human Rights
  2. Elections
  3. Fundamental Rights
  4. None of above
সঠিক উত্তর:
Elections
উত্তর
সঠিক উত্তর:
Elections
ব্যাখ্যা
• Adult franchise means that the right to vote should be given to all adult citizens without the discrimination of caste, class, colour, religion or sex. It is based on equality which is a basic principle of democracy. It demands that the right to vote should be equally available among all.

অর্থাৎ নির্ধারিত বয়স সাপেক্ষে সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ধর্ম, জাত, বর্ণ ও নারী-পুরুষভেদের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। বাংলাদেশ সংবিধানের ১২২ অনুচ্ছেদে এই নীতির কথা উল্লেখ আছে।

অনুচ্ছেদ ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা


(১) প্রাপ্তবয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।

(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি-

(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
(ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।

Article 122: Qualifications for registration as voter

(1) The elections to Parliament shall be on the basis of adult franchise. 

(2) A person shall be entitled to be enrolled on the electoral roll for a constituency delimited for the purpose of election to the Parliament, if he- 

(a) is a citizen of Bangladesh; 
(b) is not less than eighteen years of age; 
(c) does not stand declared by a competent court to be of unsound mind ; 
(d) is or is deemed by law to be a resident of that constituency ; and 
(e) has not been convicted of any offence under the Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972.
১৯.
জরুরী-অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি মৌলিক অধিকার বলবৎকরণের সকল মামলা স্থগিত করতে পারেন-
  1. প্রধানমন্ত্রীর মৌখিক বা লিখিত পরামর্শ অনুযায়ী
  2. প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী
  3. সংসদের মৌখিক সম্মতি অনুযায়ী
  4. সংসদের লিখিত পরামর্শ অনুযায়ী
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪১গ: জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ

(১) জরুরী-অবস্থা ঘোষণার কার্যকরতা-কালে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আদেশের দ্বারা ঘোষণা করিতে পারিবেন যে, আদেশে উল্লেখিত এবং সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত মৌলিক অধিকারসমূহ বলবৎকরণের জন্য আদালতে মামলা রুজু করিবার অধিকার এবং আদেশে অনুরূপভাবে উল্লেখিত কোন অধিকার বলবৎকরণের জন্য কোন আদালতে বিবেচনাধীন সকল মামলা জরুরী-অবস্থা ঘোষণার কার্যকরতা-কালে কিংবা উক্ত আদেশের দ্বারা নির্ধারিত স্বল্পতর কালের জন্য স্থগিত থাকিবে। 
 
(২) সমগ্র বাংলাদেশ বা উহার যে কোন অংশে এই অনুচ্ছেদের অধীন প্রণীত আদেশ প্রযোজ্য হইতে পারিবে। 
(৩) এই অনুচ্ছেদের অধীন প্রণীত প্রত্যেক আদেশ যথাসম্ভব শীঘ্র সংসদে উপস্থাপিত হইবে।

Article 141C: Suspension of enforcement of fundamental rights during emergencies

(1) While a Proclamation of Emergency is in operation, the President may, on the written advice of the Prime Minister, by order, declare that the right to move any court for the enforcement of such of the rights conferred by Part III of this Constitution as may be specified in the order, and all proceedings pending in any court for the enforcement of the right so specified, shall remain suspended for the period during which the Proclamation is in force or for such shorter period as may be specified in the order. 
 
(2) An order made under this article may extend to the whole of Bangladesh or any part thereof. 
(3) Every order made under this article shall, as soon as may be, be laid before Parliament.
২০.
The maxim 'Qui priorest tempore priorest jure' indicates-
  1. Doctrine of Double Jeopardy
  2. Doctrine of Supremacy of Law
  3. Doctrine of Guilty mind
  4. Doctrine of Priority
সঠিক উত্তর:
Doctrine of Priority
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of Priority
ব্যাখ্যা
• Qui priorest tempore priorest jure

- সময়ের দিক হতে যিনি অগ্রবর্তী হবেন আইনের দিক হতে তিনিই সুবিধা পাবেন।
- He who is prior in time is better in law.

১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর ৪৮ ধারায় এই নীতির প্রতিফলন লক্ষ্য করা যায়। যখন কোন ব্যক্তি সম্পত্তির এমন স্বত্ত্ব বিভিন্ন সময়ে হস্তান্তর করে যা একত্র অবস্থানযোগ্য নয় তখন পরবর্তী হস্তান্তর পূর্ববর্তী হস্তান্তরের অধীন হবে। এই নীতি কেবলমাত্র তখনই প্রয়োগ করা যায় যখন হস্তান্তর সিদ্ধ ও সম্পূর্ণ হয়। দু'টি হস্তান্তরের মধ্যে যদি দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং একটির আইনানুগ কার্যকারিতা নষ্ট না করে যদি অপরটি কার্যকর করা না যায় তখনই অগ্রাধিকারের এই নীতি প্রয়োগের প্রয়োজন হয়। এই প্রবচনের উপর ভিত্তি করেই পরবর্তীতে 'Doctrine of priority'-র উৎপত্তি হয়েছে।
২১.
The General Clauses Act,1897 এর কত ধারায় "স্থাবর সম্পত্তি" এর সংজ্ঞা দেয়া হয়েছে?
  1. ধারা ৩(২৫)
  2. ধারা ৩(২৭)
  3. ধারা ৩(২৪)
  4. ধারা ৩(২৮)
সঠিক উত্তর:
ধারা ৩(২৫)
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩(২৫)
ব্যাখ্যা
Section 3(25)
"Immoveable property" shall include land, benefits to arise out of land, and things attached to the earth, or permanently fasteried to anything attached to the earth:

ধারা ৩(২৫)
"স্থাবর সম্পত্তি" বলিতে ভূমি, ভূমি হইতে আহরিত সুবিধা, এবং ভূমির সহিত সংযুক্ত কোন বস্তু, অথবা ভূমির সহিত সংযুক্ত কোন কিছুর সহিত স্থায়ীভাবে আবদ্ধ কোন বস্তুকে অন্তর্ভূক্ত করিবে।
২২.
সংবিধানের কততম সংশোধনী দ্বারা নতুন ৩টি তফসিল সন্নিবেশিত করা হয়?
  1. দ্বাদশ
  2. পঞ্চদশ
  3. ত্রয়োদশ
  4. সপ্তদশ
সঠিক উত্তর:
পঞ্চদশ
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ
ব্যাখ্যা
• সংবিধান পঞ্চদশ সংশোধন আইন, ২০১১ দ্বারা সংবিধানের শেষে তিনটি নতুন তফসিল সন্নিবেশিত করা হয় যা হল-

৫ম তফসিল- শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ,
৬ষ্ঠ তফসিল- ২৫ মার্চ ১৯৭১ মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, এবং
৭ম তফসিল- ১০ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণা।

এছাড়া নিম্নে উল্লিখিত বিধানসমূহ সংযুক্ত করা হয়-

⇒ ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার চারটি মূল মৌলিক রাষ্ট্রীয় নীতি পুর্নবহাল করা হয়।
⇒ সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বর্তমান ৪৫ থেকে ৫০টিতে উন্নীত করা হয়।
⇒ অনুচ্ছেদ ৭-এর মধ্যে সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা দখল শেষ করার জন্য ৭(ক) এবং ৭(খ) অনুচ্ছেদ সন্নিবেশিত কর।
ধারা ৭(খ) অনুযায়ী, সংবিধানের মৌলিক বিধানগুলিকে "অসংশোধনযোগ্য" ঘোষণা করা। অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করার এবং শাস্তি হিসেবে সর্বোচ্চ দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়।
⇒ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা ও উন্নতির জন্য অতিরিক্ত বিধান।
⇒ উপজাতি, নৃতাত্ত্বিক সম্প্রদায় এবং ছোট জাতিদের সংস্কৃতি রক্ষার জন্য বিধান যুক্ত করা হয়।
⇒ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যা ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছিল।
⇒ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি প্রদান।
⇒ সংবিধান থেকে গণভোট ব্যবস্থা বাতিল।
⇒ একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ অবৈধ ঘোষণা করা হয়।
⇒ জরুরি অবস্থা ১২০ দিনের বেশি চলতে পারে না।
২৩.
সরকারী কর্ম কমিশনের কোন সদস্যের স্বীয় পদে বহাল থাকার মেয়াদ-
  1. দায়িত্বগ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসর
  2. ৬৫ বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত
  3. ৬৭ বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত
  4. ক বা খ এর মধ্যে যা আগে ঘটে
সঠিক উত্তর:
ক বা খ এর মধ্যে যা আগে ঘটে
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ এর মধ্যে যা আগে ঘটে
ব্যাখ্যা
• সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী-
আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।

সংবিধানের ১৩৮ অনুচ্ছেদ অনুযায়ী-
(প্রত্যেক সরকারী কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক (তবে অর্ধেকের কম নহে) সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হইবেন, যাঁহারা কুড়ি বৎসর বা ততোধিককাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোন সময়ে কার্যরত কোন সরকারের কর্মে কোন পদে অধিষ্ঠিত ছিলেন এবং সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইন-সাপেক্ষে কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ হইবে।


• অনুচ্ছেদ ১৩৯: পদের মেয়াদ

(১) এই অনুচ্ছেদের বিধানাবলী-সাপেক্ষে কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য তাঁহার দায়িত্বগ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসর বা তাঁহার পয়ষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া ইহার মধ্যে যাহা অগ্রে ঘটে, সেই কাল পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।

(২) সুপ্রীম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য অপসারিত হইবেন না।

(৩) কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

(৪) কর্মাবসানের পর কোন সরকারী কর্ম কমিশনের সদস্য প্রজাতন্ত্রের কর্মে পুনরায় নিযুক্ত হইবার যোগ্য থাকিবেন না, তবে এই অনুচ্ছেদের (১) দফা-সাপেক্ষে
(ক) কর্মাবসানের পর কোন সভাপতি এক মেয়াদের জন্য পুনর্নিয়োগ-লাভের যোগ্য থাকিবেন; এবং
(খ) কর্মাবসানের পর কোন সদস্য (সভাপতি ব্যতীত) এক মেয়াদের জন্য কিংবা কোন সরকারী কর্ম কমিশনের সভাপতিরূপে নিয়োগ-লাভের যোগ্য থাকিবেন।

Article 139: Term of office

(1) The term of office of the chairman and other members of a public service commission shall, subject to the provisions of this article, expire five years after the date on which he entered upon his office, or when he attains the age of sixty five years, whichever is earlier. 

(2) The chairman and other members of such a commission shall not be removed from office except in like manner and on the like grounds as a Judge of the Supreme Court.

(3) A chairman or other member of a public service commission may resign his office by writing under his hand addressed to the President. 

(4) On ceasing to hold office a member of a public service commission shall not be eligible for further employment in the service of the Republic, but, subject to the provisions of clause (1)- 
(a) a chairman so ceasing shall be eligible for re appointment for one further term; and 
(b) a member (other than the chairman) so ceasing shall be eligible for re appointment for one further term or for appointment as chairman of a public service commission.
২৪.
The General Clauses Act,1897 এর কোন ধারা অনুসারে, বাতিলকৃত আইনে ব্যবহৃত 'Reference' পুনঃ প্রবর্তিত আইন ব্যাখ্যার ক্ষেত্রে 'Reference' হিসেবে ব্যবহার করা যাবে?
  1. ধারা ৬
  2. ধারা ৮
  3. ধারা ৭
  4. ধারা ১০
সঠিক উত্তর:
ধারা ৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৮
ব্যাখ্যা
• বিধিবদ্ধ আইন ব্যাখ্যার সাধারণ নিয়ম হ'ল যখন কোন একটি আইন বাতিল করা হয়, তখন ধরে নিতে হয় যে ঐ আইনটির কখনও অস্তিত্ব ছিল না। ৮ ধারানুসারে, ভিন্নরূপ কোন উদ্দেশ্য প্রতীয়মান না হলে বাতিলকৃত আইনে ব্যবহৃত 'Reference' পুনঃপ্রবর্তিত (Re-enacted) আইন ব্যাখ্যার ক্ষেত্রে 'Reference' হিসেবে ব্যবহার করা যাবে। পুনঃপ্রবর্তিত আইনের প্রকৃত উদ্দেশ্য বের করার জন্যই অনুরূপভাবে ব্যাখ্যার প্রয়োজন হয়।

প্রতিটি আইনের স্বকীয়তা থাকলেও আইন ব্যাখ্যার ক্ষেত্রে উহারা স্বাধীন থাকে না। সংশ্লিষ্ট আইনটি কোন না কোন ভাবে অন্য আইনের উপর নির্ভরশীল থাকে। এমনকি আইনটিতে বর্ণিত ধারা বা উপ-ধারাও একই আইনের অন্য কোন অংশের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আইনে বর্ণিত সংশ্লিষ্ট ধারাটির প্রকৃত অর্থ উদ্ধার করতে হলে ঐ আইনটি সামগ্রিকভাবে বিবেচনায় এনে উহা ব্যাখ্যা করতে হয়।

ধারা ৮: রহিত আইনের ক্ষেত্রে বরাতের ব্যাখ্যা

১) যে ক্ষেত্রে এই আইন, বা এই আইন প্রবর্তনের পরবর্তীতে প্রণীত সংসদের কোন আইন বা প্রবিধি, পূর্ববর্তী কোন আইনের বিধান পরিবর্তনসহ বা ব্যতীত, রহিত বা পুনঃ প্রবর্তন করে, সেইক্ষেত্রে ভিন্নরূপ কোন উদ্দেশ্য প্রতীয়মান না হইলে, অন্য কোন আইন বা দলিলে উক্তরূপে রহিত বিধানের বরাত, পুনঃ প্রবর্তিত বিধানের বরাত হিসাবে ব্যাখ্যাত হইবে।

 Section 8: Construction of references to repealed enactments
(1)Where this Act, or any Act of Parliament or Regulation made after the commencement of this Act, repeals and re-enacts, with or without modification, any provision of a former enactment. then. references in any other enactment or in any instrument to the provision so repealed shall, unless a different intention appears, be construed as references to the provision so re-enacted.
২৫.
জরুরী-অবস্থা ঘোষণার ক্ষেত্রে নিম্নের কোন বিধান সঠিক নয়?
  1. পরবর্তী কোন ঘোষণার দ্বারা তা প্রত্যাহার করা যাবে
  2. সংসদে উপস্থাপন করতে হবে না
  3. অনধিক ১২০ দিনের জন্য জারি করা যায়
  4. সবগুলো
সঠিক উত্তর:
সংসদে উপস্থাপন করতে হবে না
উত্তর
সঠিক উত্তর:
সংসদে উপস্থাপন করতে হবে না
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪১ক: জরুরী-অবস্থা ঘোষণা

(১) রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরী-অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি অনধিক একশত কুড়ি দিনের জন্য জরুরী-অবস্থা ঘোষণা করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হইবে।
 
(২) জরুরী-অবস্থার ঘোষণা- 
(ক) পরবর্তী কোন ঘোষণার দ্বারা প্রত্যাহার করা যাইবে; 
(খ) সংসদে উপস্থাপিত হইবে; 
(গ) একশত কুড়ি দিন সময়ের অবসানে কার্যকর থাকিবে না: 
 
তবে শর্ত থাকে যে, যদি সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অনুরূপ কোন ঘোষণা জারী করা হয় কিংবা এই দফার (গ) উপ-দফায় বর্ণিত এক শত কুড়ি দিনের মধ্যে সংসদ ভাঙ্গিয়া যায়, তাহা হইলে তাহা পুনর্গঠিত হইবার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ত্রিশ দিন অতিবাহিত হইবার পূর্বে ঘোষণাটি অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত ত্রিশ দিনের অবসানে অথবা একশত কুড়ি দিন সময়ের অবসানে, যাহা আগে ঘটে, অনুরূপ ঘোষণা কার্যকর থাকিবে না। 
 
(৩) যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে, প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরী-অবস্থা ঘোষণা করিতে পারিবেন।

Article 141A: Proclamation of emergency
(1) If the President is satisfied that a grave emergency exists in which the security or economic life of Bangladesh, or any part thereof, is threatened by war or external aggression or internal disturbance, he may issue a Proclamation of Emergency for one hundred twenty days: Provided that such Proclamation shall require for its validity the prior counter signature of the Prime Minister.
 
(2) A Proclamation of Emergency – 
(a) may be revoked by a subsequent Proclamation; 
(b) shall be laid before Parliament; 
(c) shall cease to operate at the expiration of one hundred and twenty days, unless before the expiration of that period it has been approved by a resolution of Parliament: 

Provided that if any such Proclamation is issued at a time when Parliament stands dissolved or the dissolution of Parliament takes place during the period of one hundred and twenty days referred to in sub clause (c), the Proclamation shall cease to operate at the expiration of thirty days from the date on which Parliament first meets after its re constitution, unless before that expiration of the said period of thirty days a resolution approving the Proclamation has been passed by Parliament or at the expiration of one hundred and twenty days, whichever occurs first.
 
(3) A Proclamation of Emergency declaring that the security of Bangladesh, or any part thereof, is threatened by war or external aggression or by internal disturbance may be made before the actual occurrence of war or any such aggression or disturbance if the President is satisfied that there is imminent danger thereof.
২৬.
বাংলাদেশে অর্থবছর শুরু হয়-
  1. জানুয়ারি মাসের ১ তারিখ থেকে
  2. জুন মাসের ১ তারিখ থেকে
  3. জুলাই মাসের ১ তারিখ থেকে
  4. জুন মাসের ৩০ তারিখ থেকে
সঠিক উত্তর:
জুলাই মাসের ১ তারিখ থেকে
উত্তর
সঠিক উত্তর:
জুলাই মাসের ১ তারিখ থেকে
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৫২:
"অর্থ-বৎসর" অর্থ জুলাই মাসের প্রথম দিবসে যে বৎসরের আরম্ভ;

Article 152: Interpretation clause
“financial year” means a year commencing on the first day of July;
২৭.
If it is not possible, for reasons of ________, to hold such election within the period specified in the clause of Article 123, such election shall be held within ninety days following next after the last day of such period.
  1. political issue
  2. an act of God
  3. economic emergency
  4. any of the given options
সঠিক উত্তর:
an act of God
উত্তর
সঠিক উত্তর:
an act of God
ব্যাখ্যা
Article 123: Time for holding elections

(1) In the case of a vacancy in the office of President occurring by reason of the expiration of his term of office an election to fill the vacancy shall be held within the period of ninety to sixty days prior to the date of expiration of the term:
Provided that if the term expires before the dissolution of the Parliament by members of which he was elected the election to fill the vacancy shall not be held until after the next general election of members of Parliament, but shall be held within thirty days after the first sitting of Parliament following such general election. 
 
(2) In the case of a vacancy in the office of President occurring by reason of the death, resignation or removal of the President, an election to fill the vacancy shall be held within the period of ninety days after the occurrence of the vacancy.
 
(3) A general election of the members of Parliament shall be held- 
(a) in the case of a dissolution by reason of the expiration of its term, within the period of ninety days preceding such dissolution ; and 
(b) in the case of a dissolution otherwise than by reason of such expiration, within ninety days after such dissolution: 
Provided that the persons elected at a general election under sub-clause (a) shall not assume office as members of Parliament except after the expiration of the term referred to therein.
 
(4) An election to fill the seat of a member of Parliament which falls vacant otherwise than by reason of the dissolution of Parliament shall be held within ninety days of the occurrence of the vacancy: 
Provided that in a case where, in the opinion of the Chief Election Commissioner, it is not possible, for reasons of an act of God, to hold such election within the period specified in this clause, such election shall be held within ninety days following next after the last day of such period.

অনুচ্ছেদ ১২৩: নির্বাচন-অনুষ্ঠানের সময়

(১) রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে:
তবে শর্ত থাকে যে, যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হইয়াছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না, এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

(২) মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হইলে পদটি শূন্য হইবার পর নব্বই দিনের মধ্যে, তাহা পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

(৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে-
(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নববই দিনের মধ্যে; এবং
(খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে:
তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।

(৪) সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোন কারণে সংসদের কোন সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।
তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোন দৈব-দূর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে।
২৮.
সংবিধান-সংশোধনী বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করা হলে এবং নির্ধারিত মেয়াদের মধ্যে সম্মতি প্রদান না করা হলে, তা রাষ্ট্রপতির কি বলে গণ্য হবে?
  1. অসম্মতি
  2. সম্মতি
  3. ক বা খ
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
সম্মতি
উত্তর
সঠিক উত্তর:
সম্মতি
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা

এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও- (ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ তবে শর্ত থাকে যে,

(অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরোনামে এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
(আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;

(খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি দান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতি দান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

Article 142: Power to amend any provision of the Constitution

Notwithstanding anything contained in this Constitution- (a) any provision thereof may be amended by way of addition, alteration, substitution or repeal by Act of Parliament: Provided that-
(i) no Bill for such amendment shall be allowed to proceed unless the long title thereof expressly states that it will amend a provision of the Constitution;
(ii) no such Bill shall be presented to the President for assent unless it is passed by the votes of not less than two thirds of the total number of members of Parliament; 
 
(b) when a Bill passed as aforesaid is presented to the President for his assent he shall, within the period of seven days after the Bill is presented to him assent to the Bill, and if he fails so to do he shall be deemed to have assented to it on the expiration of that period.
২৯.
"Imprisonment" shall mean imprisonment of either description as defined in ________.
  1. the Code of Criminal Procedure
  2. the Penal Code
  3. the Code of Civil Procedure
  4. all of above
সঠিক উত্তর:
the Penal Code
উত্তর
সঠিক উত্তর:
the Penal Code
ব্যাখ্যা
• Section 3(26) of The General Clauses Act,1897- "Imprisonment" shall mean imprisonment of either description as defined in the Penal Code:

ধারা ৩(২৬): কারাদন্ড
"কারাদণ্ড” অর্থে দণ্ডবিধি (সনের ৪৫ নং আইন) তে সংজ্ঞায়িত যে কোন বর্ণনার কারাদণ্ড বুঝাইবে।
৩০.
একটি আইনের দুইটি ধারা পরস্পর সাংঘর্ষিক হলে, আইনটি কিভাবে ব্যাখ্যা করতে হবে?
  1. অবস্থাভেদে একটি ধারা কার্যকর হবে
  2. পূর্বের ধারাটি কার্যকর হবে,পরের ধারাটি বাতিল হবে
  3. পূর্বের ধারাটি বাতিল হবে, পরের ধারাটি কার্যকর হবে
  4. এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন উভয় ধারা কার্যকর হয়
সঠিক উত্তর:
এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন উভয় ধারা কার্যকর হয়
উত্তর
সঠিক উত্তর:
এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন উভয় ধারা কার্যকর হয়
ব্যাখ্যা
একই আইনের মধ্যে পরস্পর অসংগতিপূর্ণ বা সাংঘর্ষিক বিধান বিদ্যমান থাকলে তাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে, যেন ঐ আইনের সবগুলো বিধানকে একই সাথে কার্যকর করা যায় এবং এতে বিদ্যমান পরস্পর বৈরিতা প্রত্যাখ্যান করা সম্ভব হয়। আইন ব্যাখ্যার এই নীতিই 'Rule of Harmonious Construction' (আইন ব্যাখ্যার বৈরিতামুক্ত নীতি/সামঞ্জস্যমূলক নীতি) নামে পরিচিত।

ভারতীয় সুপ্রীমকোর্ট Rule of Harmonious Construction নীতির নিম্নরূপ ব্যাখ্যা দিয়েছেন:

(১) কোনো আইনে দুটি ধারার প্রয়োগে যদি দেখা যায়, ধারা দু'টি একে অন্যের সাথে বিরোধপূর্ণ; তাহলে ধারা দু'টি এমনভাবে ব্যাখ্যা করতে হবে, যেন ধারা দুটিকে সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োগ করা যায়। অর্থাৎ, এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন উভয় ধারা কার্যকর হয়।

(২) একটি ধারার বিধানকে এমনভাবে ব্যাখ্যা করা যাবে না, যাতে অন্য কোনো ধারার বিধান অকার্যকর বা সাংঘর্ষিক হয়।
৩১.
আন্তর্জাতিক চুক্তিসমূহ কে সংসদে পেশ করার ব্যবস্থা গ্রহণ করবেন?
  1. প্রধানমন্ত্রী
  2. রাষ্ট্রপতি
  3. স্পিকার
  4. পররাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি

বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেনঃ তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরুপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।

Article 145A: International treaties
All treaties with foreign countries shall be submitted to the President, who shall cause them to be laid before Parliament: Provided that any such treaty connected with national security shall be laid in a secret session of Parliament
৩২.
সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে নির্বাচন কমিশনারের পদের মেয়াদ কত বছর?
  1. উক্ত কমিশনারের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত
  2. কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বছর পর্যন্ত
  3. উক্ত কমিশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত
  4. ক বা খ এর মধ্যে যেটা আগে হবে
সঠিক উত্তর:
কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বছর পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
কার্যভার গ্রহণের তারিখ হতে ৫ বছর পর্যন্ত
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১১৮: নির্বাচন কমিশন প্রতিষ্ঠা

(১) প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।

(২) একাধিক নির্বাচন কমিশনারকে লইয়া নির্বাচন কমিশন গঠিত হইলে প্রধান নির্বাচন কমিশনার তাহার সভাপতিরূপে কার্য করিবেন।

(৩) এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে এবং
(ক) প্রধান নির্বাচন কমিশনার-পদে অধিষ্ঠিত ছিলেন, এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না;
(খ) অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্মাবসানের পর প্রধান নির্বাচন কমিশনাররূপে নিয়োগলাভের যোগ্য হইবেন, তবে অন্য কোনভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না।

(৪) নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।

(৫) সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ হইবে; তবে শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন নির্বাচন কমিশনার অপসারিত হইবেন না।

(৬) কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
৩৩.
It shall be the duty of all ______ authorities to assist the Election Commission in the discharge of its functions.
  1. judiciary
  2. legislative
  3. executive
  4. all of mentioned
সঠিক উত্তর:
executive
উত্তর
সঠিক উত্তর:
executive
ব্যাখ্যা
Article 126: Executive authorities to assist Election Commission

It shall be the duty of all executive authorities to assist the Election Commission in the discharge of its functions.

অনুচ্ছেদ ১২৬: নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান

নির্বাচন কমিশনের দায়িত্বপালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে।
৩৪.
সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে কয় শ্রেণীর পদাধিকারীর পারিশ্রমিক এর বিধান আলোচনা করা হয়েছে?
  1. ১০ শ্রেণীর
  2. ৮ শ্রেণীর
  3. ৯ শ্রেণীর
  4. ৬ শ্রেণীর
সঠিক উত্তর:
৮ শ্রেণীর
উত্তর
সঠিক উত্তর:
৮ শ্রেণীর
ব্যাখ্যা
• সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে ৮ শ্রেণীর পদাধিকারী ব্যক্তিদের পারিশ্রমিক, বিশেষ-অধিকার ও কর্মের অন্যান্য শর্ত সংসদের আইনের দ্বারা বা অধীনে নির্ধারণ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে-

১) রাষ্ট্রপতি,
২) প্রধানমন্ত্রী,
৩) স্পীকার বা ডেপুটি স্পীকার,
৪) মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী
৫) সুপ্রীম কোর্টের বিচারক,
৬) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
৭) নির্বাচন কমিশনার,
৮) সরকারী কর্ম কমিশনের সদস্য।

Article 147: Remuneration, etc., of certain officers
 
(1) The remuneration, privileges and other terms and conditions of service of a person holding or acting in any office to which this article applies shall be determined by or under Act of Parliament, but until they are so determined- 
(a) they shall be those (if any) appertaining to the person holding or, as the case may be, acting in the office in question immediately before the commencement of this Constitution; or 
(b) if the preceding sub clause is not applicable, they shall be determined by order made by the President. 
 
(2) The remuneration, privileges and other terms and conditions of service of a person holding or acting in any office to which this article applies shall not be varied to the disadvantage of any such person during his term of office. 
 
(3) No person appointed to or acting in any office to which this article applies shall hold any office, post or position of profit or emolument or take any part whatsoever in the management or conduct of any company, association or body having profit or gain as its object: 
Provided that such person shall not for the purposes of this clause be deemed to hold any such office, post or position by reason only that he holds or is acting in the office first above mentioned. 
 
(4) This article applies to the offices of – 
(a) President; 
(b) Prime Minister;
(c) Speaker or Deputy Speaker; 
(d) Minister, Minister of State or Deputy Minister;
(e) Judge of the Supreme Court; 
(f) Comptroller and Auditor General; 
(g) Election Commissioner; 
(h) Member of a public service commission.
৩৫.
'Ratio decidendi' means-
  1. a thing to be corrected
  2. reason for a decision
  3. decision of a man
  4. a thing said by the way
সঠিক উত্তর:
reason for a decision
উত্তর
সঠিক উত্তর:
reason for a decision
ব্যাখ্যা
• একটি Judgment -এর চারটি অংশ থাকে; যথা-
০১. A concise statement of fact;
০২. Point of determination or issue;
০৩. Reason behind the judgment;
০8. The decision thereon;

আদালতের Reasoning- কে আবার দুই ভাগে ভাগ করা যায়:
i. Ratio decidendi;
ii. Obiter Dictum;

Ratio decidendi-
The meaning of ratio decidendi is Latin for “the reason,” or “the foundation for” a decision. For example, ratio decidendi in the field of law refers to the moment or principle in a case that ultimately determines its outcome. Ratio decidendi is a legal rule regarding the legal reasoning behind the judgment of the judge or jury.

অর্থাৎ সেই সব Legal Basis বা Legal Principles যেগুলোর উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করে। Precedent হিসেবে Ratio decidendi এর binding force আছে। নজির হিসেবে আদালত মানতে বাধ্য।

Obiter Dictum-
"A thing said by the way"  অর্থাৎ মামলার রায়ের এমন অংশকে বোঝায়, যেটা মান্য করা বাধ্যতামূলক নয়; বরং বিচারক যেটা কথা প্রসঙ্গে বলে থাকেন। অর্থাৎ, রায় প্রদানের সময় বিচারক প্রসঙ্গক্রমে যে সব কথা বলেন, তাই Obiter Dictum এর binding force নেই তবে, persuasive value আছে।
৩৬.
বাংলাদেশের সংবিধানের ৯ম ভাগে কোন বিষয় সম্পর্কিত বিধান রয়েছে?
  1. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  2. সংবিধান সশোধন
  3. বাংলাদেশের কর্মবিভাগ
  4. জরুরী বিধানাবলী
সঠিক উত্তর:
বাংলাদেশের কর্মবিভাগ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশের কর্মবিভাগ
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে-

প্রথম ভাগ- প্রজাতন্ত্র,
দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
তৃতীয় ভাগ- মৌলিক অধিকার,
চতুর্থ ভাগ- নির্বাহী বিভাগ,
পঞ্চম ভাগ- আইনসভা,
ষষ্ঠ ভাগ- বিচার বিভাগ,
সপ্তম ভাগ- নির্বাচন,
অষ্টম ভাগ- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
নবম ভাগ- বাংলাদেশের কর্মবিভাগ, নবম-ক ভাগ- জরুরী বিধানাবলী,
দশম ভাগ- সংবিধান সশোধন, এবং
একাদশ ভাগ- বিবিধ।
৩৭.
No election to the office of President or to Parliament shall be called in question except by _______ presented to such authority and in such manner as may be provided for by or under any law made by Parliament. 
  1. a writ petition
  2. an election petition
  3. public petition
  4. none of above
সঠিক উত্তর:
an election petition
উত্তর
সঠিক উত্তর:
an election petition
ব্যাখ্যা
Article 125: Validity of election law and elections

Notwithstanding anything in this Constitution – 
(a) the validity of any law relating to the delimitation of constituencies, or the allotment of seats to such constituencies, made or purporting to be made under article 124, shall not be called in question in any court; 
 
(b) no election to the office of President or to Parliament shall be called in question except by an election petition presented to such authority and in such manner as may be provided for by or under any law made by Parliament. 
 
(c) A court shall not pass any order or direction, ad interim or otherwise, in relation to an election for which schedule has been announced, unless the Election Commission has been given reasonable notice and an opportunity of being heard.

অনুচ্ছেদ ১২৫: নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা

এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও-

(ক) এই সংবিধানের ১২৪ অনুচ্ছেদের অধীন প্রণীত বা প্রণীত বলিয়া বিবেচিত নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, কিংবা অনুরূপ নির্বাচনী এলাকার জন্য আসন-বণ্টন সম্পর্কিত যে কোন আইনের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না;

(খ) সংসদ কর্তৃক প্রণীত কোন আইনের দ্বারা বা অধীন বিধান-অনুযায়ী কর্তৃপক্ষের নিকট এবং অনুরূপভাবে নির্ধারিত প্রণালীতে নির্বাচনী দরখাস্ত ব্যতীত রাষ্ট্রপতি পদে নির্বাচন বা সংসদের কোন নির্বাচন সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

(গ) কোন আদালত, নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ কোন নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তর্বর্তী বা অন্য কোনরূপে কোন আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না।
৩৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে 'প্রজাতন্ত্রের সম্পত্তি' সংক্রান্ত বিধান রয়েছে?
  1. অনুচ্ছেদ ১৪২
  2. অনুচ্ছেদ ১৪৫
  3. অনুচ্ছেদ ১৪৩
  4. অনুচ্ছেদ ১৪৬
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৪৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৪৩
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি

(১) আইনসঙ্গতভাবে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত যে কোন ভূমি বা সস্পত্তি ব্যতীত নিম্নলিখিত প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হইবে: 

(ক) বাংলাদেশের যে কোন ভূমির অন্তঃস্থ সকল খনিজ ও অন্যান্য মূল্যসম্পন্ন সামগ্রী; 
(খ) বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তঃস্থ কিংবা বাংলাদেশের মহীসোপানের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি, খনিজ ও অন্যান্য মূল্যসম্পন্ন সামগ্রী; এবং 
(গ) বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোন সম্পত্তি। 
 
(২) সংসদ সময়ে সময়ে আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা ও মহীসোপানের সীমা-নির্ধারণের বিধান করিতে পারিবেন।

Article 143: Property of the Republic

(1) There shall vest in the Republic, in addition to any other land or property lawfully vested – 

(a) all minerals and other things of value underlying any land of Bangladesh; 
(b) all lands, minerals and other things of value underlying the ocean within the territorial waters, or the ocean over the continental shelf, of Bangladesh; and 
(c) any property located in Bangladesh that has no rightful owner. 
 
(2) Parliament may from time to time by law provide for the determination of the boundaries of the territory of Bangladesh and of the territorial waters and the continental shelf of Bangladesh.
৩৯.
সংবিধানের সর্বশেষ সংশোধনী কত সালে করা হয়?
  1. ২০১৯ সালে
  2. ২০১৬ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০১৭ সালে
সঠিক উত্তর:
২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৮ সালে
ব্যাখ্যা
সংবিধানের সর্বশেষ সংশোধনী(১৭তম) ২০১৮ সালে করা হয়।

সপ্তদশ সংশোধনী:
সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮ বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদ সংশোধন করে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২৫ বৎসর বৃদ্ধি করা হয়। নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের ১০ বৎসরের মেয়াদ ২০১৯ সালের ২৪ই জানুয়ারী শেষ হয়। সপ্তদশ সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসনের মেয়াদ ২৫ বৎসর বাড়ানো হয়েছে। অর্থাৎ ১১তম সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে পরবর্তী ২৫ বৎসর পর্যন্ত নারীদের জন্য সংরক্ষিত আসনের মেয়াদ থাকবে।
৪০.
According to the Interpretation clause of The Constitution of the People‌‌‍’s Republic of Bangladesh, The State doesn't include-
  1. the President
  2. the Government
  3. the Parliament
  4. statutory public authorities
সঠিক উত্তর:
the President
উত্তর
সঠিক উত্তর:
the President
ব্যাখ্যা
Article 152: Interpretation clause
“the State” includes Parliament, the Government and statutory public authorities;

অনুচ্ছেদ ১৫২:
"রাষ্ট্র" বলিতে সংসদ, সরকার ও সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত;
৪১.
প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্টসমূহ প্রথমে কার নিকট পেশ করা হবে?
  1. রাষ্ট্রপতির
  2. প্রধানমন্ত্রীর
  3. অর্থ মন্ত্রনালয়ের
  4. সংসদের
সঠিক উত্তর:
রাষ্ট্রপতির
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতির
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৩২: সংসদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন

প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্টসমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন।

Article 132: Reports of Auditor General to be laid before Parliament
The reports of the Auditor General relating to the public accounts of the Republic shall be submitted to the President, who shall cause them to be laid before Parliament.
৪২.
'Res integra' বলতে কি বোঝায়?
  1. a matter already decided
  2. intention of a man
  3. a matter not yet decided
  4. intention of law
সঠিক উত্তর:
a matter not yet decided
উত্তর
সঠিক উত্তর:
a matter not yet decided
ব্যাখ্যা
• The term 'res integra' is applied to- those points of the law which have not been decided, which are untouched by dictum or decision. It is a point not covered by the authority of a decided case, so that a judge may decide it upon principle alone. In simple terms, res integra is something which has not yet been determined or resolved.

অর্থাৎ আইনের পরিভাষায় বলা যায়, যে সকল বিচার্য বা বিরোধীয় বিষয়সমূহ সমাধান করা হয় নি বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি, সেই সকল বিষয় 'Res integra' হিসেবে বিবেচিত হবে।
৪৩.
'Declaration of Independence'- সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত হয়েছে?
  1. ৭ম
  2. ৬ষ্ঠ
  3. ৫ম
  4. ৪র্থ
সঠিক উত্তর:
৬ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
৬ষ্ঠ
ব্যাখ্যা
• সংবিধানে মোট তফসিল ৭টি, কিন্তু বর্তমানে ৬টি কার্যকর রয়েছে।

প্রথম তফসিল- অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন;

দ্বিতীয় তফসিল- রাষ্ট্রপতি-নির্বাচন; (বিলুপ্ত)

তৃতীয় তফসিল- শপথ ও ঘোষণা;

চতুর্থ তফসিল- ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী;

পঞ্চম তফসিল- ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ;

ষষ্ঠ তফসিল- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা (Declaration of Independence);

সপ্তম তফসিল- ১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
৪৪.
সংবিধান অনুসারে নির্বাচন-সংক্রান্ত বিষয়ে কে বিধান প্রণয়ন করতে পারে?
  1. রাষ্ট্রপতি
  2. স্পিকার
  3. সংসদ
  4. সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
সংসদ
উত্তর
সঠিক উত্তর:
সংসদ
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১২৪: নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা

এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে সংসদ আইনের দ্বারা নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, ভোটার-তালিকা প্রস্তুতকরণ, নির্বাচন অনুষ্ঠান এবং সংসদের যথাযথ গঠনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়সহ সংসদের নির্বাচন-সংক্রান্ত বা নির্বাচনের সহিত সম্পর্কিত সকল বিষয়ে বিধান প্রণয়ন করিতে পারিবেন।

Article 124: Parliament may make provision as to elections

Subject to the provisions of this Constitution, Parliament may by law make provision with respect to all matters relating to or in connection with elections to Parliament, including the delimitation of constituencies, the preparation of electoral rolls, the holding of elections, and all other matters necessary for securing the due Constitution of Parliament.
৪৫.
বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোন সম্পত্তি প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হবে- সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. ধারা ১৪৩(১) (ক)
  2. ধারা ১৪৩(১) (গ)
  3. ধারা ১৪৩(২)
  4. ধারা ১৪৩(১) (খ)
সঠিক উত্তর:
ধারা ১৪৩(১) (গ)
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৪৩(১) (গ)
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি

(১) আইনসঙ্গতভাবে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত যে কোন ভূমি বা সস্পত্তি ব্যতীত নিম্নলিখিত প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হইবে: 

(ক) বাংলাদেশের যে কোন ভূমির অন্তঃস্থ সকল খনিজ ও অন্যান্য মূল্যসম্পন্ন সামগ্রী; 
(খ) বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তঃস্থ কিংবা বাংলাদেশের মহীসোপানের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি, খনিজ ও অন্যান্য মূল্যসম্পন্ন সামগ্রী; এবং 
(গ) বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোন সম্পত্তি। 
 
(২) সংসদ সময়ে সময়ে আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা ও মহীসোপানের সীমা-নির্ধারণের বিধান করিতে পারিবেন।

Article 143: Property of the Republic

(1) There shall vest in the Republic, in addition to any other land or property lawfully vested – 

(a) all minerals and other things of value underlying any land of Bangladesh; 
(b) all lands, minerals and other things of value underlying the ocean within the territorial waters, or the ocean over the continental shelf, of Bangladesh; and 
(c) any property located in Bangladesh that has no rightful owner. 
 
(2) Parliament may from time to time by law provide for the determination of the boundaries of the territory of Bangladesh and of the territorial waters and the continental shelf of Bangladesh.