পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী: - [৭০ নাম্বার] (Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচার পিডিএফগুলো দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে দ্বৈত ভ্যাকসিনের অনুমোদন দেয় কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) আমেরিকা
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে দ্বৈত ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য।   

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
.
বিশ্বের কয়টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে?
  1. ক) ১১৭টি
  2. খ) ১১৫টি
  3. গ) ১১৩টি
  4. ঘ) ১০২ টি
ব্যাখ্যা
- বিশ্বে ১,৮১,০০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ম্যানগ্রোভ বন ছিল; কিন্তু বর্তমানে এ বনের মোট আয়তন ১,৫০,০০০ বর্গকিলোমিটারের নিচে নেমে এসেছে।
- এখন পর্যন্ত ১০২টি দেশে এ বনের অস্তিত্ব পাওয়া গেলেও শুধু ১০টি দেশে ৫০০০ বর্গকিলোমিটারের বেশি ম্যানগ্রোভ বন আছে।

উৎস: কালের কন্ঠ।
.
শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত?
  1. ক) গাজিপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) সিলেট
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অবস্থিত - সিলেটে। 

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২।
.
এ পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা কতটি মিশনে অংশগ্রহণ করে? [এপ্রিল - ২০২৫]
  1. ক) ৪৩ টি
  2. খ) ৪৪ টি
  3. গ) ৫৩ টি
  4. ঘ) ৬৩টি
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।
- বিগত চার দশক ধরে শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ।
- বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে ৬৩টি মিশনে অংশ গ্রহণ করেছে।

উৎস: i) United Nations in Bangladesh ওয়েবসাইট।
         ii) ARMED FORCES DIVISION ওয়েবসাইট। [link]
.
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন কোন শহরে?
  1. ক) সোচি
  2. খ) সাচি
  3. গ) রাচি
  4. ঘ) গোচি
ব্যাখ্যা
- রাশিয়ার সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ এবং প্রথম আলো।
.
দেশের প্রথম 'শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর' উদ্বোধন করা হয় কোথায়?
  1. ক) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
  2. খ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
  3. গ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
  4. ঘ) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
দেশের প্রথম 'শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর' উদ্বোধন করা হয় - চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
.
Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে যুক্তরাজ্য।  

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
.
কালনা সেতু কোন নদীর উপর অবস্থিত?
  1. ক) মধুমতি নদী
  2. খ) কালনী নদী
  3. গ) কুশিয়ারা নদী
  4. ঘ) সুগন্ধা নদী
ব্যাখ্যা
দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট কালনা সেতু যে নদীর উপর নির্মিত – মধুমতি নদী।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
.
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান কোন শহরে?
  1. ক) এনারদোহার
  2. খ) মারিওপোল
  3. গ) কিয়েভ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত - ইউক্রেনের এনারদোহার শহরের জাপোরিঝিয়ায়।  

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১০.
বাংলাদেশের পাসপাের্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি দেশে ভ্রমণ করতে পারে?
  1. ক) ২৫টি
  2. খ) ২৯টি
  3. গ) ৪০টি
  4. ঘ) ৪৯টি
ব্যাখ্যা
• হেনলি পাসপাের্ট সূচক ২০২২:
১৯৯টি দেশকে অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners প্রকাশ করেছে “The Henley Passport Index: 22 2022 Global Ranking”।
সূচক অনুসারে
- সবচেয়ে শক্তিশালী পাসপাের্ট জাপান ও সিঙ্গাপুরের।
- এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন অন্তত ১৯২টি দেশে।
- বাংলাদেশের অবস্থান ১০৪তম।
- বাংলাদেশের পাসপাের্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৪০টি দেশে ভ্রমণ করতে পারে।
- সর্বনিম্ন ১১২তম দেশ আফগানিস্তানের পাসপাের্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ২৬টি দেশে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২।
১১.
রপ্তানি খাতে বাংলাদেশের প্রথম অবস্থানে রয়েছে কোনটি?
  1. ক) হোমটেক্সটাইল
  2. খ) পাট ও পাটজাত
  3. গ) চামড়া ও চামড়াজাত
  4. ঘ) তৈরি পোশাক
ব্যাখ্যা
• রপ্তানি খাতে প্রথম অবস্থানে রয়েছে তৈরি পোশাক খাত যার রপ্তানি আয় ৪,২৬১ কোটি মার্কিন ডলার।
- দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে হোমটেক্সটাইল (১৬২ কোটি মা.ড.); চামড়া ও চামড়াজাত (১২৫ কোটি মা.ড.); কৃষি প্রক্রিয়াজাত (১১৬ কোটি মা.ড.); পাট ও পাটজাত (১১৩ কোটি মা.ড.)  

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
১২.
বাংলাদেশের রাজধানী ঢাকায় শব্দের তীব্রতা কত ডেসিবেল?
  1. ক) ১১৯ ডেসিবেল
  2. খ) ১০৩ ডেসিবেল
  3. গ) ১০১ ডেসিবেল
  4. ঘ) ৯৫ ডেসিবেল
ব্যাখ্যা
বৈশ্বিক শব্দদূষণ: ২৭ মার্চ ২০২২ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ৬১টি শহরকে অন্তর্ভুক্ত করে “Frontiers 2022 : Noise, Blazes and Mismatches!” শিরােনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ১৯৯৯ সালের গাইডলাইন অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের গ্রহণযােগ্য সর্বোচ্চ মাত্রা ৫৫ ডেসিবল এবং বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবল নির্ধারিত ছিল।
- ২০১৮ সালের হালনাগাদকৃত গাইডলাইনে সড়কে শব্দের তীব্রতা ৫৩ ডেসিবলের মধ্যে সীমিত রাখার সুপারিশ করা হয়।
প্রতিবেদন অনুসারে
- সবচেয়ে কম শব্দদূষণ হয় অস্ট্রেলিয়ার মেলবাের্নে, শব্দের তীব্রতা - ২০ ডেসিবল;
- দ্বিতীয় স্পেনের বার্সেলােনা - ২২ ডেসিবল।
- সবচেয়ে বেশি শব্দদূষণ হয় ঢাকায় (১১৯ ডেসিবেল)।
- তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজশাহী (১০৩ ডেসিবেল)।
- বাংলাদেশের আরেক শহর টাঙ্গাইলে শব্দের তীব্রতা ৭৫ ডেসিবল।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২।
১৩.
আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১৬২ তম
  2. খ) ১৭৬ তম
  3. গ) ১৭৭ তম
  4. ঘ) ১৮০ তম
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৭ তম।

আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সূচক:
জুন ২০২২-এ যুক্তরাষ্ট্রের ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে প্রকাশ করে এ সূচক।
 
সূচক অনুসারে -
শীর্ষ দেশ: ডেনমার্ক এবং সর্বনিম্ন দেশ ভারত।
সার্কভুক্ত দেশের অবস্থান: ৮১. আফগানিস্তান, ৮৫. ভুটান, ১১৩, মালদ্বীপ, ১৩২. শ্রীলংকা, ১৬২. নেপাল, ১৭৬. পাকিস্তান, ১৭৭. বাংলাদেশ ও ১৮০. ভারত।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
১৪.
অ্যাবেল পুরস্কার ২০২২ অর্জন করেন -
  1. ক) ডেনিস পারলেন সালিভান
  2. খ) মোহাম্মদ আল নাসের
  3. গ) লুইস গ্ল্যুক
  4. ঘ) ডগলাস স্টুয়ার্ট
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার:
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- ২০০২ সাল থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়। প্রতি বছর গণিত শাস্ত্রে অবদানের জন্য এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোন।
- এ বছর (২০২২) অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ ডেনিস পারলেন সালিভান                           

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুন ২০২২
১৫.
চাঁদের কক্ষপথে দানুরি (Danuri) নামক অরবিটার উৎক্ষেপণ করে কোন দেশ?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে যে অরবিটার উৎক্ষেপণ করে - দানুরি (Danuri).

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
১৬.
পদ্মা সেতু জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) মুন্সীগঞ্জ
  2. খ) ফরিদপুর
  3. গ) মাদারীপুর
  4. ঘ) মানিকগঞ্জ
ব্যাখ্যা
পদ্মা সেতু জাদুঘর স্থাপন: 
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়া ১-এ স্থাপিত ওই সংগ্রহশালাটির নাম পদ্মা সেতু প্রাণী জাদুঘর। এটি পদ্মা সেতু প্রকল্পেরই অংশ। বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। এই মুহূর্তে জাদুঘরটিতে জনসাধারণের প্রবেশের কোনো সুযোগ না থাকলেও ইতোমধ্যে সেখানে দুই হাজারের বেশি নমুনা সংরক্ষণ করা হয়েছে।

• এখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে প্রাণিদেহের নমুনা সংরক্ষণ করা হয়েছে। ফলে নমুনাগুলো দৃষ্টিনন্দন ও দীর্ঘস্থায়ীও।

• ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। পদ্মা অববাহিকার জেলা শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ অঞ্চলের পশু-পাখি নিয়ে গড়ে তোলা হয়েছে পদ্মা সেতু প্রাণী জাদুঘর। সেতু বিভাগের কাছে হস্তান্তরের পর জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হবে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
১৭.
বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
 ১১ জুন ২০২২ ‘Food Outlook 2022’ নামে প্রতিবেদন প্রকাশ ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)।
প্রতিবেদন অনুসারে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। 

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
১৮.
ফিফা কোন দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে?
  1. ক) ইরাক
  2. খ) সোমালিয়া
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- বিশ্ব ফুটবল সংস্থা ফিফা ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে আন্তর্জাতিক ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে।
- ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ফুটবল ফেডারেশনের নানা সিদ্ধান্তে 'তৃতীয় পক্ষের অযাচিত প্রভাব' রয়েছে।
ফিফা যেসব মূলনীতির ওপর ভিত্তি করে ফুটবল ফেডারেশনগুলো চালায়, তার একটি হল - ফুটবল ফেডারেশনের ওপর কোনও ধরনের আইনী বা সরকারি হস্তক্ষেপ থাকা যাবে না। 

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ এবং বিবিসি।
১৯.
বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
  1. ক) ৪৮ টি
  2. খ) ৪৯ টি
  3. গ) ৫০ টি
  4. ঘ) ৫১ টি
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট – ৫০টি।
মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা - ১৬,৫০,১৫৯ জন (পুরুষ ৮,২৪,৭৫১ জন ও নারী ৮,২৫,৪০৮ জন)।
শতকরা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার – ০.৯৯%
যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি - চাকমা (৪,৮৩,২৯৯ জন)।
যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম - ভিল (৯৫ জন)।
বিভাগ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি – চট্টগ্রাম বিভাগে (৯,৯০,৮৬০ জন)।
বিভাগ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে কম – বরিশাল বিভাগে (৪,১৮১ জন)।
জেলা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি – রাঙ্গামাটি জেলায় (৩,৭২,৮৬৪ জন)।
জেলা হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সবচেয়ে কম – লালমনিরহাট জেলায় (১১৮ জন)।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
২০.
রাশিয়াকে ‘সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করেছে কোন দেশের পার্লামেন্ট?
  1. ক) লাটভিয়া
  2. খ) ইথিওপিয়া
  3. গ) এস্তোনিয়া
  4. ঘ) সোমালিয়া
ব্যাখ্যা
- ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়াকে ‘সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করেছে লাটভিয়ার পার্লামেন্ট।  
- রেজুলেশনে বলা হয়েছে, ইউক্রেনীয় জনগণের ওপর রাশিয়ার কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিচ্ছে লাটভিয়া।                

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ এবং বাংলা ট্রিবিউন।
২১.
দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৫-২১ জানুয়ারি ২০১১
  2. খ) ১৫-২১ জুন ২০১১
  3. গ) ১৫-২১ জানুয়ারি ২০২২
  4. ঘ) ১৫-২১ জুন ২০২২
ব্যাখ্যা
• বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে অনুষ্ঠিত হয় যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম আদমশুমারি ও গৃহগণনা।
• ১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা। এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। 
• ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য ছিল: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”।
পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনাকে ‘জনশুমারি ও গৃহগণনা' নামে নামকরণ করা হয়। 

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
২২.
২০২২ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব' পদক লাভ করেন কে?
  1. ক) সৈয়দা জেবুন্নেছা হক
  2. খ) আশালতা বৈদ্য
  3. গ) সেলিমা আহমাদ
  4. ঘ) মোছা: আছিয়া আলম
ব্যাখ্যা
বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০২১ সালে প্রবর্তিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকের জন্য এ বছর (২০২২) যাদের নাম সুপারিশ করা হয়েছে তারা হলেন –
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (গোপালগঞ্জ)।
রাজনীতিতে - সৈয়দা জেবুন্নেছা হক (সিলেট)।
অর্থনীতিতে - সংসদ সদস্য সেলিমা আহমাদ (কুমিল্লা)।
শিক্ষায় - অধ্যাপক নাসরিন আহমাদ (সিলেট)।
সমাজসেবায় - মোছা: আছিয়া আলম (কিশোরগঞ্জ)।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
২৩.
OPEC- এর বর্তমান মহাসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন-
  1. ক) হাইথাম আল গাইস
  2. খ) হোসাইন ইব্রাহিম তাহা
  3. গ) আহমেদ ‍বিন শাকুর
  4. ঘ) বন্দর বিন হাজ্জাজ
ব্যাখ্যা
-  ১ আগস্ট, ২০২২ সালে OPEC- এর মহাসচিব হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন হাইথাম আল গাইস/Haitham Al Ghais (কুয়েত)। 
- ৩ জানুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত OPEC সম্মেলনের বিশেষ সভায় তিন বছরের জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
২৪.
আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হন কোন শহরে?
  1. ক) কাবুল
  2. খ) কান্দাহার
  3. গ) জালালাবাদ
  4. ঘ) কন্দুজ
ব্যাখ্যা
আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় কাবুলে নিহত হন।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
২৫.
সম্প্রতি পালিত জাতীয় মৎস্য সপ্তাহ এর সময়সীমা ছিলো-
  1. ক) ২-৮ জুলাই
  2. খ) ৯-১৫ জুলাই
  3. গ) ১৬-২২ জুলাই
  4. ঘ) ২৩-২৯ জুলাই
ব্যাখ্যা
সম্প্রতি পালিত জাতীয় মৎস্য সপ্তাহ এর সময়সীমা ছিলো-   ২৩-২৯ জুলাই
এবছর এর প্রতিপাদ্য ছিলো - নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
২৬.
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হয় কবে?
  1. ক) ৯ জুলাই
  2. খ) ১০ জুলাই
  3. গ) ৯ আগস্ট
  4. ঘ) ১০ আগস্ট
ব্যাখ্যা
গত ৯ আগস্ট ২০২২ পালিত হয় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।
এবারের প্রতিপাদ্য ছিল-  বহুমুখী জ্বালানি, সমৃদ্ধ আগামী।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
২৭.
প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করে-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
- প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করে ইরান (১৫ জুলাই ২০২২)।
- দেশটির দাবি, যুদ্ধজাহাজটিতে থাকা ড্রোন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে অভিযান চালাতে সক্ষম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় যুদ্ধজাহাজটি উদ্বোধন করা হয়।
- এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। 

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও যুগান্তর।
২৮.
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি স্বর্ণমুদ্রা চালু করেছে কোন দেশ?
  1. ক) কেনিয়া
  2. খ) জিম্বাবুয়ে
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) গায়ানা
ব্যাখ্যা
- ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা।
- জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি। 
 
তথ্যসূত্র:-  লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২। 
২৯.
GDP'র আকারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ইতালি
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক GDP: 
১২ জুলাই ২০২২ Visual Capitalist বিশ্বের ১৯১টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে Global GDP 2022 নামক প্রতিবেদন।
প্রতিবেদন অনুসারে -
• GDP'র আকারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার)।
• GDP'র আকারে বিশ্বের ক্ষুদ্রতম অর্থনীতির দেশ - টুভ্যালু (৬৬ মিলিয়ন মার্কিন ডলার)।
• GDP'র আকারে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৪১তম (৩৯৭ বিলিয়ন মার্কিন ডলার)।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
৩০.
'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)'এর পাল্টা ব্যবস্থা হিসেবে কোন সংস্থা ‘দ্য পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’ (PGII) পরিকল্পনা গ্রহণ করেছে?
  1. ক) D-8
  2. খ) G-77
  3. গ) G-7
  4. ঘ) G-20
ব্যাখ্যা
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) এর পাল্টা ব্যবস্থা হিসেবে G-7 যে পরিকল্পনা হাতে নিয়েছে – ‘দ্য পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’ (PGII).

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
৩১.
চীন কোন মহাকাশযানটি ব্যবহার করে মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে?
  1. ক) তিয়ানওয়েন-১
  2. খ) সালওয়েন-১
  3. গ) হানওয়েন-১
  4. ঘ) জুইওয়েন-১
ব্যাখ্যা
- মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করল চীন।
- চীনের মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’ জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও দৈনিক ইনকিলাব।
৩২.
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2’র চূড়া বিজয়ী প্রথম বাংলাদেশি কে?
  1. ক) মূসা ইব্রাহীম
  2. খ) ওয়াসফিয়া নাজরীন
  3. গ) নিশাত মজুমদার
  4. ঘ) রেবেকা হামিদ
ব্যাখ্যা
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2’র চূড়া বিজয়ী প্রথম বাংলাদেশি - ওয়াসফিয়া নাজরীন।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৩৩.
২০২২ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি কে?
  1. ক) হুমায়ুন রশীদ
  2. খ) পনির হোসেন
  3. গ) ফাহমিদা আজিম
  4. ঘ) ফাহিম আজাদ
ব্যাখ্যা
২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন যে বাংলাদেশি - চিত্রশিল্পী ফাহমিদা আজিম।
প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার পুরস্কার লাভ করেন - আলোকচিত্রী পনির হোসেন (২০১৮ সাল)।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
৩৪.
২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) রুয়ান্ডা
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) সামোয়া
ব্যাখ্যা
- ২০২৪ সালে ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – সামোয়ায়।
- ২৪-২৫ জুন ২০২২ ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – কিগালি, রুয়ান্ডা।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৩৫.
ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা কোনটি?
  1. ক) পঞ্চগড়
  2. খ) ঠাকুরগাঁও
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) নীলফামারী
ব্যাখ্যা
গত ২১জুলাই ২০২২ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে পঞ্চগড় ও মাগুরা জেলার নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৩৬.
ইউরোপীয় ইউনিয়ন (EU) আনুষ্ঠানিকভাবে কোন দুটি দেশকে সদস্য প্রার্থীর মর্যাদা দেয়?
  1. ক) ইউক্রেন ও জর্জিয়া
  2. খ) ফিনল্যান্ড ও ইউক্রেন
  3. গ) নরওয়ে ও ইউক্রেন
  4. ঘ) ইউক্রেন ও মলদোভা
ব্যাখ্যা
- আনুষ্ঠানিকভাবে ইউক্রেন ও মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য প্রার্থীর মর্যাদা দিয়েছে ২৭ দেশের জোটটি। 
- ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর চার দিনের মাথায় ইইউর সদস্য হতে আবেদন করে ইউক্রেন৷।
- ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা লাভ করা রাষ্ট্রের সংখ্যা ৭টি। যথা:
- আলবেনিয়া 
- মলদোভা 
- উত্তর মেসিডোনিয়া 
- মন্টিনেগ্রো 
- সার্বিয়া
- তুরষ্ক
- ইউক্রেন

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৭.
৪৮তম G-7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) বাভারিয়ান আল্পস, জার্মানি
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) রোম, ইতালি
ব্যাখ্যা
২৬ জুন ২০২২ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৮.
বাংলা একাডেমি প্রবর্তিত প্রথম নজরুল পুরস্কার অর্জন করেন কে?
  1. ক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2. খ) মনসুর আহমদ
  3. গ) আবদুল হামিদ
  4. ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী
ব্যাখ্যা
• বাংলা একাডেমী নজরুল পুরস্কার প্রবর্তন করে - ২০২২ সালে।
প্রথম নজরুল পুরস্কার অর্জন করেন - সিরাজুল ইসলাম চৌধুরী।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৩৯.
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী -
  1. ক) আইস্যাক হেরজোগ
  2. খ) ইয়ার লাপিদ
  3. গ) মিরিয়াম পেরেৎজ
  4. ঘ) নাফতালি বেনেট
ব্যাখ্যা
ইসরায়েলের অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ার লাপিদ। নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় ইহুদি এই দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেন।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২