পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়19 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পরীক্ষা - ১৯: Subject - English Literature Topics: 1. Literary Terms: With Genres [Poetry, Drama, Fiction, Non-fiction, Criticism] 2. Literary Terms: (Mix) [Alliteration, Allussion, Anapaest, Aphorism, Anti-Climax, Assonance, Apostrophe, Blank Verse, Catastrophe, Caesura, Chorus, Chiasmus, Catharsis, Classic/Classicism, Climax, Comic Relief, Conceit, Connonation, Consonance, Couplet, Denotation, Diction, Dactyle, Denouement, Didactic, Dramatic Parsonae, Dramatic Irony, Epic Simile, Epigram, Epiphany, Exposition, Episode, Ephiet, Figure of Speech, Hamartia, Heroic Couplet, Hyperbole, Humorous, Iamb, Image, Imagery, Innuedo, Internal Rhyme, Invocation, Irony, Machinery, Methaphore, Metre, Metanomy, Objective Correlative, Objectivity, Onomatopoeia, Oxymoron, Paradox, Persona, Personification, Plot and Story, Poetic Justice, Point of View, Pun/Paronomisia, Pyrrhic, Rhythm, Romanticism, Stanza, Periphrasis, Wit etc. 3. Famous Quotation and Characters (All Ages). এবং বিষয় - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিক - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) ও পরিবেশ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
What genre does 'Rape Upon Rape' belong to?
  1. Play
  2. Poetry
  3. Novel
  4. Short story
ব্যাখ্যা

 • 'Rape Upon Rape' belongs to play.

• Rape Upon Rape:
- In full, Rape upon Rape; Or, The Justice Caught in his own Trap, A Comedy.
- "Rape Upon Rape" হলো আঠারো শতকের ইংরেজি লেখক ও নাট্যকার Henry Fielding -এর রচিত একটি নাটক।
- নাটকের কাহিনী একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে, যেখানে বিচার, নৈতিকতা, এবং সমাজে নারীদের ভূমিকা পরীক্ষা করা হয়।
- Henry Fielding হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে যৌন সহিংসতা এবং আইন ব্যবস্থার বৈপরীত্যকে তুলে ধরেন।
- নাটকটি যৌন রাজনীতি, সম্মতি, এবং সমাজের নারীর প্রতি নৈতিক দ্বিচারিতা নিয়ে আলোচনা করে।
- এটি একটি Rape মামলার মাধ্যমে মানব সম্পর্কের জটিলতাগুলি সমালোচনার মাধ্যমে প্রকাশ করে।

• Henry Fielding (1707-1754):
- Henry Fielding একজন ইংলিশ উপন্যাসিক এবং নাট্যকার ছিলেন, যিনি Samuel Richardson -এর সঙ্গে ইংরেজি উপন্যাসের founder হিসেবে বিবেচিত হন।
- তিনি মূলত কমেডি এবং সামাজিক সমালোচনা নিয়ে লেখা তার কাজের জন্য পরিচিত।
- Fielding ইংরেজি সাহিত্যে উপন্যাসের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- He is famous for the Picaresque Novel.
- তার ছদ্মনাম (pen name) হলো Captain Hercules Vinegar.

• His famous plays:
- The Tragedy of Tragedies,
- Rape Upon Rape,
- The Temple Beau,
- The Miser,
- The Modern Husband, etc.

• Famous Novels of Henry Fielding:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews.

Source:
1. Britannica.
2. SparkNotes.

.
"Silence is the sleep that nourishes wisdom."
Who quoted this line?
  1. Robert Browning
  2. Ben Jonson
  3. Francis Bacon
  4. William Shakespeare
ব্যাখ্যা

• "Silence is the sleep that nourishes wisdom."
- This is quoted by Francis Bacon.

• Francis Bacon (1561-1626):
- Francis Bacon হচ্ছেন Jacobean যুগের সাহিত্যিক।
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban, তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon was an English philosopher, statesman, scientist, jurist, orator, essayist, and author.
- তিনি (1618-1621) পর্যন্ত England এর lord chancellor ছিলেন।
- একজন আইনজীবী, রাষ্ট্রনায়ক, দার্শনিক এবং ইংরেজ সাহিত্যিক হিসেবে স্মরণীয়। 
- তাকে বলা হয় natural philosopher. 
- তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: The essays, Advancement of Learning, The New Atlantis.

• Famous Quotations of Francis Bacon:
- Silence is the sleep that nourishes wisdom.
- All rising to great place is by a winding stair.
- Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.
- Prosperity doth best discover vice, but Adversity doth best discover virtue.
- Nature, to be commanded, must be obeyed.
- For knowledge, too, is itself power.
- It is impossible to love and be wise.
- A wise man will make more opportunities than he finds. (The Essays)
- Revenge is a kind of wild justice.
- There is no excellent beauty that hath not some strangeness in the proportion.
- It is as natural to die as to be born; and to a little infant, perhaps, the one is as painful as the other.

• Famous essays:
- Of revenge,
- Of Studies,
- Of Marriage and Single Life,
- Of Love,
- Of Friendship,
- Of Truth.

Source:
1. Britannica.
2. English Essence by Live MCQ.

.
"He fought like a lion."
This is an example of:
  1. Metaphor
  2. Simile
  3. Hyperbole
  4. Irony
ব্যাখ্যা

• "He fought like a lion." 
- This is an example of Simile.

​• Simile:
- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it.
- In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- যেমন: He fought like a lion.

অন্যদিকে,
​• Metaphor (রূপকালংকার):
- A metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
- যেমন: "Life is but a walking shadow."

​​• Hyperbole:
- An exaggerated statement or an extreme overstatement.
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- কমেডিতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়।
- Love poetry তে প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে Hyperbole ব্যবহৃত হয়।
- Hyperbole হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতে পারে।
- Example: "Ten thousand saw I at a glance," (Wordsworth: Daffodils). 

​• Irony (বিদ্রূপ):
- Irony is when there are two contradicting meanings of the same situation, event, image, sentence, phrase, or story.
- In many cases, this refers to the difference between expectations and reality.
- বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ; বক্রাঘাত।
- যেমন: Brutus is an honourable man.

​Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

.
“The Solitary Reaper” by Wordsworth is a famous-
  1. Play
  2. Epic satire
  3. Lyric poetry
  4. Long narrative poem
ব্যাখ্যা

• “The Solitary Reaper” by Wordsworth is a famous Lyric poetry.

• The Solitary Reaper:
- The Solitary Reaper কবিতাটি William Wordsworth এর লেখা।
- এটি ১৮০৭ সালে তাঁর "Poems, in Two Volumes" সংকলনে প্রকাশিত হয়।
- t is a lyric poem that expresses the poet’s personal emotions and reflections upon hearing a Highland girl singing in the fields.
- It is a pastoral snapshot of a young woman working alone in a field in the Highlands of Scotland, singing a plaintive song in Gaelic.

• Lyric poetry:
- লিরিক কবিতা হলো সংক্ষিপ্ত, আবেগপ্রবণ ও সঙ্গীতধর্মী কবিতা যা কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা বা অভিজ্ঞতা প্রকাশ করে। 
- এটি গল্প বলার (narrative) বা বর্ণনাধর্মী (descriptive) না হয়ে মূলত ভাবপ্রধান ও অন্তর্মুখী হয়।
- যেমন: Wordsworth -এর "The Solitary Reaper" একটি লিরিক কবিতা, যেখানে কবি একাকী ফসল কাটতে গাওয়া এক মেয়ের গানের মাধুর্যে মুগ্ধ হয়ে নিজের আবেগ ও চিন্তা প্রকাশ করেছেন।
- Lyric poetry ব্যক্তিগত অনুভূতি, আবেগ বা ভাব প্রকাশ করে, যা The Solitary Reaper-এ দেখা যায়।

• অন্যদিকে,
• Narrative poem (কথাসাহিত্যিক কবিতা)
- গল্প বলার জন্য লেখা কবিতা।
- চরিত্র, ঘটনা বা কাহিনী থাকে।
- যেমন: The Rime of the Ancient Mariner.

• Epic (মহাকাব্য)
- দীর্ঘ কবিতা যা মহান নায়ক ও তার সাহসিক কাজের কাহিনী বলে।
- যেমন: Paradise Lost, The Iliad.

• Play (নাটক)
- A play is a form of theatre that primarily consists of a script between speakers and is intended for acting rather than mere reading.

.
"Stanza" is related to-
  1. Essay
  2. Drama
  3. Poem
  4. Science Fiction
ব্যাখ্যা

• "Stanza" is related to- Poem.

• Stanza (স্তবক):
- It is related to poem.
- It is a division of a poem consisting of two or more lines arranged together as a unit. 
- A division of poem is called stanza.
- Stanza এর অর্থ হচ্ছে - স্তবক; কবিতার পঙ্‌ক্তিগুচ্ছ, যার নির্দিষ্ট বিভাগ কবিতার বিশিষ্ট আঙ্গিক নির্মাণ করে।
- It is a smaller unit of the structure of a poem.

• Stanza বিভিন্ন প্রকারের হতে পারে-
- Spenserian stanza,
- Couplet,
- Quatrain,
- Quintain,
- Ottava Rima,
- Rhyme Royal,
- Terza Rima,
- Tercet.

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

.
Horatio in Hamlet is-
  1. The prince of Denmark
  2. Ophelia's brother
  3. Hamlet’s friend
  4. Hamlet’s cousin
ব্যাখ্যা

• 'Horatio' is a character from Shakespeare's famous tragedy, Hamlet.
- He was a good friend and confidant of 'Hamlet'.

• Hamlet:
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এবং ১৬০৩ সালে প্রকাশিত এটি একটি 5acts বিশিষ্ট ট্র্যাজিডি।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
- Horatio ছিলেন এই tragedy তে Hamlet এর একমাত্র বন্ধু এবং বিশ্বস্ত ব্যক্তি।

• The main characters of Hamlet:
- Hamlet (Prince of Denmark),
- Ophelia (Heroine, Hamlet’s love interest),
- Claudius (Hamlet’s uncle),
- Queen Gertrude (Hamlet’s Mother),
- Horatio (Loyal and Best friend of Hamlet),
- Polonius (Ophelia's Father),
- Laertes (Ophelia's Brother), etc.

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

Source: Britannica.

.
What is 'Aphorism' in literature?
  1. A humorous exaggeration
  2. A short statement of a general truth or insight.
  3. A dramatic speech in a play
  4. A detailed and descriptive passage from imagination
ব্যাখ্যা

• Aphorism in literature is a short statement of a general truth or insight.

​• Aphorism (সংক্ষিপ্ত জ্ঞানগর্ভ বাণী; প্রবচন):
- Aphorism is a short statement of a general truth, insight, or good advice.
- It’s roughly similar to a “saying.” Aphorisms often use metaphors or creative imagery to get their general point across.
- Aphorism is different from a proverb: A proverb is an anonymous expression of a general truth while an aphorism is a truth takes out of one's personal experience.
- Proverbs are traditional but aphorisms are individual.

- 'To err is human, to forgive divine' হচ্ছে একটি universal truth যার অর্থ “মানুষ মাত্রেই ভুল” এবং “ক্ষমা করা স্বর্গীয়।
- সুতরাং, এই উক্তিটি Aphorism এর একটি উদাহরণ।
- উক্তিটি Alexander Pope এর An essay on criticism হতে উদ্ধৃত।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

.
"Where are the songs of spring? Aye, where are they?"
This quotation is taken from-
  1. Ode to a Nightingale
  2. To Autumn
  3. Ode to the West Wind
  4. The Solitary Reaper
ব্যাখ্যা

• "Where are the songs of spring? Aye, where are they?"
- This quotation is taken from- To Autumn.

• To Autumn:
- John Keats রচিত একটি বিখ্যাত কবিতা।
- কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এই কবিতাটিকে কবির one of the last major poems হিসেবে বিবেচনা করা হয়।
- Written shortly before the poet died, the poem is a celebration of autumn blended with an awareness of the passing of summer and of life’s ephemerality.
- এটি একটি three 11-line stanzas বিশিষ্ট কবিতা।
- শরৎকালের আগমনে কবির মনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে এই কবিতে।
- পাশাপাশি গ্রীষ্মের বিদায় এবং জীবনের সংক্ষিপ্ততা নিয়েও কবি আলোচনা করেছেন।
- কবিতায় Autumn কে দেখানো হয়েছে উর্বরতা এবং পরিপক্কতার প্রতীক হিসেবে।

• John Keats (1795-1821):
- John Keats একজন English Romantic lyric poet ছিলেন।
- তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
- তিনি মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
- তার কাব্য সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য আজও বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার করে আছে।

• John Keats's famous quotations:
- “Beauty is truth, truth beauty,”—that is all
 Ye know on earth, and all ye need to know."
- "A thing of beauty is a joy forever:
Its loveliness increases; it will never
Pass into nothingness."
- "Heard melodies are sweet, but those unheard Are sweeter."
- "My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk"
- "Where are the songs of spring? Aye, where are they?"
- "Ever let the Fancy roam,
Pleasure never is at home."

• John Keats's famous poems are:
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- Ode to a Nightingale,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Isabella,
- Hyperion,
- The Eve of St.
- La Belle Dame Sans Merci, etc.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

.
Which of the following is an example of 'Oxymoron'?
  1. The stars are shining bright
  2. Happy child
  3. Living dead
  4. Dark night
ব্যাখ্যা

• "Living dead" is an example of 'Oxymoron'.

​• Oxymoron: 
- A figure of speech in which incongruous or contradictory terms appear side by side.
- Oxymoron হলো একটি অলঙ্কারশাস্ত্রের কৌশল যেখানে দুটি বিপরীতধর্মী বা পরস্পরবিরোধী শব্দ বা ধারণা একসঙ্গে ব্যবহার করা হয়, যা বিশেষ অর্থ তৈরি করে।
- Two words or phrases used together that have, or seem to have, opposite meanings.
- অর্থাৎ, দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসলে Oxymoron হয়।
- When we use phrases like male-female, host-guest, civil war, an open secret, magic realism, or wise fool, we use oxymorons.

• ​Oxymoron -এর বৈশিষ্ট্য:
- বিপরীতধর্মী শব্দ: দুটি পরস্পরবিরোধী বা সাংঘর্ষিক শব্দ পাশাপাশি বসানো হয়।
- অসঙ্গত সম্পর্ক: শব্দগুলো একে অপরের বিপরীত হলেও একত্রে বিশেষ অর্থ তৈরি করে।
- শব্দচাতুরী: লেখকের সৃজনশীলতা প্রকাশ করে এবং ভাষায় গভীরতা আনে।
- কাব্য ও সাহিত্যিক ব্যবহার: এটি কবিতা, নাটক, গল্প এবং অন্যান্য সাহিত্যকর্মে অর্থবহ করে তোলে।

• ​Oxymoron -এর আরো কিছু উদাহরণ:
- "Deafening silence" 
- "Living dead"
- "Adult child"
- "Seriously funny"
- "Bitter sweet" 
- "Act naturally"
- "Awfully good"
- "Original copy"
- "Alone together".

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১০.
"Life is a journey." This is an example of-
  1. Allegory
  2. Simile
  3. Antithesis
  4. Metaphor
ব্যাখ্যা

• "Life is a journey." This is an example of- Metaphor.

- এই লাইনটি Metaphor -এর একটি উৎকৃষ্ট উদাহরণ; এখানে 'Life' -কে 'journey' -এর সাথে তুলনা করা হয়েছে।

• Metaphor:
- An expression, often found in literature, that describes a person or object by referring to something that is considered to have similar characteristics to that person or object
- Metaphor হলো এক ধরনের অলংকার বা ভাষাগত উপায়, যেখানে দুটি ভিন্ন বস্তুর মধ্যে গুণগত সাদৃশ্য স্থাপন করে একটিকে অন্যটির সাথে তুলনা করা হয়, তবে "like" বা "as" ব্যবহার না করে।
- এটি ভাষাকে আরও চিত্রময়, শক্তিশালী এবং গভীর অর্থপূর্ণ করে তোলে।
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয়, যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।

• Metaphor -এর আরো কিছু উদাহরণ:
- Life is a stage. (জীবন একটি নাট্যমঞ্চ।)
- He is a lion in courage. (তিনি একটি সিংহের মতো সাহসী।)
- Knowledge is light. (জ্ঞান হলো আলো।)

• অন্যদিকে,
• Allegory (রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনী)
- A literary form in which one story is told in the guise of another story.
- A story, play, poem, picture, or other work in which the characters and events represent particular qualities or ideas that relate to morals, religion, or politics.
- Allegory হলো একটি সাহিত্যিক কৌশল যেখানে গল্প, কবিতা বা নাটকের মাধ্যমে গোপন বা প্রতীকী অর্থ প্রকাশ করা হয়।
- এতে চরিত্র, বস্তু এবং ঘটনাগুলি সাধারণত কোনো গভীর অর্থ বা নীতিশিক্ষা বহন করে।
- Allegory মূলত প্রতীকী ভাষায় লেখা হয় এবং এটি সমাজ, নৈতিকতা, ধর্ম, রাজনীতি বা দর্শনের কোনো গভীর ভাব প্রকাশ করে।
- Ex: Augustine's "City of God" is an allegory of the triumph of Good over Evil.

• Simile (উপমা)
- A figure of speech comparing two unlike things that is often introduced by like or as.
- Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- Ex: As silent as the grave.
 
• ​Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ; বিরোধালংকার):
- “Antithesis” literally means “opposite” – it is usually the opposite of a statement, concept, or idea.
- এমন একটি অলংকার, যেখানে পরস্পর বিপরীত অর্থবোধক শব্দ বা ভাব একসঙ্গে ব্যবহৃত হয়, যা একটি নাটকীয় বৈপরীত্য সৃষ্টি করে।
- যেমন: "To err is human, to forgive divine."

Source:
1. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
2. Cambridge Dictionary.

১১.
What is an Allusion?
  1. A detailed description of a character
  2. A repetition of the same sound
  3. An implied or indirect reference in literature
  4. A direct comparison between two things
ব্যাখ্যা

• 'Allusion' is an implied or indirect reference in literature.

• Allusion (পরোক্ষ উল্লেখ):
- Allusion, in literature, an implied or indirect reference to a person, event, or thing or to a part of another text.
- কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে পরোক্ষভাবে উপস্থাপন করা।
- এছাড়া বিষয়ভেদে একই বস্তুর বিভিন্ন দৃষ্টিকোণের দর্শনে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে Allusion বলে।
- It’s when a writer mentions some other work, or refers to an earlier part of the current work.
- In literature, it’s frequently used to reference cultural works (e.g. by alluding to a Bible story or Greek myth).

For example:
- Chocolate cake is my Achillies heel.
- এখানে, বলা হচ্ছে Chocolate cake আমার Achilis Heel অর্থাৎ দুর্বলতা।
- এখানে দুর্বলতা বোঝাতে গ্রিকবীর একিলিসের নাম নেওয়া হয়েছে।
- অন্য কোন সাহিত্যকর্ম থেকে উদাহরণ দেওয়া হলে আমরা সেটিকে Allusion বলি।

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

১২.
"I cannot rest from travel; I will drink Life to the lees."
This famous quote is from-
  1. Alfred Tennyson
  2. Thomas Gray
  3. Lord Byron
  4. S. T. Coleridge
ব্যাখ্যা

• "I cannot rest from travel; I will drink Life to the lees." 
- This famous quote is from- Alfred Tennyson.
- এটি তার বিখ্যাত কবিতা 'Ulysses' -এর একটি বিখ্যাত লাইন।

• Ulysses (poem):
- The poem is written in blank-verse.
- কবিতাটি ১৮৩৩ সালে লেখা এবং was  published in the two-volume collection Poems (1842).
- হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত।
- এটি মূলত: একটি Dramatic Monologue.

• এই কবিতার বিখ্যাত উক্তি হচ্ছে -
- "I will never rest from travels, I will drink life to the lees."
- "I am a part of all that I have met."
- "To strive, to seek, to find, and not to yield."
- “Made weak by time and fate, but strong in will to strive to seek, to find, and not to yield”.

• Lord Alfred Tennyson (1809-1892):
- তিনি হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়।
- তাঁর melodious language এর জন্য তিনি অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।
- তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হোন।

• Famous Poems:
- The Charge of the Light Brigade,
- The Lady of Shalott,
- In Memoriam A.H.H.,
- The Lotos-Eaters,
- Tithonus,
- Ulysses,
- Break, Break, Break,
- Mariana,
- Tears, Idle Tears,
- The Eagle,
- Oenone,
- Crossing the Bar,
- Locksley Hall,
- Idylls of the King,
- The Two Voices,
- Enoch Arden,
- The Higher Pantheism,
- A Dream of Fair Women,
- The Princess,
- Lady Clara Vere de Vere, etc.
• Famous Comedies:
- Queen Marry
- The Falcon, etc.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

১৩.
What does climax mean in literature?
  1. The beginning of a story
  2. The highest point of dramatic tension
  3. The ending or conclusion
  4.  The moral of the story
ব্যাখ্যা

• The correct answer is - The highest point of dramatic tension.

• ​Climax:
- Climax is the highest point of tension in a narrative’s plot.
- It’s the most exciting moment.
- Often, the climax is also when the main problem of the story is faced and solved by the main character or protagonist. 
- The rising action leads up to the climax, and then (after the climax) follows the falling action.
- অর্থাৎ, এটি হচ্ছে কোন নাটকের বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়।
- সুতরাং, Climax happens at the height of a plot.

​• For example:
- Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs, and he roars.' The climax is at the end of the sentence.

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১৪.
Prospero appears in which Shakespearean play?
  1. Macbeth
  2. King Lear
  3. Othello
  4. The Tempest
ব্যাখ্যা

• Prospero appears in The Tempest.

• The Tempest:

- William Shakespeare রচিত last work বা Swan Song, হলো 'The Tempest'.
- এই নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে Prospero, যিনি একজন magician (জাদুকর)।
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm (প্রচণ্ডঝড়).
- "The Tempest" Shakespeare এর একটি জাদুকরী নাটক, যা ক্ষমতা, প্রতিশোধ, ক্ষমা ও মানবিক সম্পর্কের জটিলতা নিয়ে লেখা।
- এটি মানবপ্রেম ও সম্পর্কের গভীরতা প্রকাশ করে এবং আজও নাট্যকলার একটি অমর সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।

• Summary:
- এই কমেডিতে Duke- Prospero এবং তাঁর কন্যা Miranda -এর কাহিনি বর্ণিত হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Prospero কে supernatural powers -এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- Ariel is “an airy spirit, and stands for good অর্থাৎ, Ariel হচ্ছে এমন একটি সুপার ন্যাচরাল ক্যারেক্টার যে জাদু ব্যবহার করে Prospero কে তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
- অন্যদিকে, Caliban, a feral, sullen, misshapen creature, যে হচ্ছে অত্যধিক ঔদ্ধত্যপূর্ণ এবং বিদ্রোহী।
- Caliban, তাকে ক্রীতদাস বানিয়ে রাখার কারণে Prospero কে জঘন্য ঘৃণা করে এবং সে তাকে হত্যা করার পরিকল্পনা তৈরি করে।

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo, etc.

• Some quotations from The Tempest: 
- "Hell is empty and all the devils are here."
- "We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."
- "This thing of darkness, I Acknowledge mine."
- "Thought is free."
- "O, brave new world, that has such people in't!"
- "Misery acquaints a man with strange bedfellows."

• William Shakespeare (1564-1616):
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Macbeth,
- Othello,
- King Lear,
- Julius Caesar, etc.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- A Midsummer Night's Dream, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.

১৫.
What is 'Hamartia'?
  1. The moral lesson of a play
  2. The protagonist's error or flaw
  3. A humorous twist in the plot
  4. The downfall of a villain
ব্যাখ্যা

• 'Hamartia' is- খ) The protagonist's error or flaw.

• Hamartia:
- এটি হলো protagonist এর চরিত্রের একটি ত্রুটি।
- It causes the fall of the protagonist from the top of his success to the bottom of his misery.
- It's also called a tragic flaw.
- Hamartia includes character flaws such as excessive ambition, greed, or pride which result in tragic consequences.
- Dr. Faustus's thirst for God-like power in Doctor Faustus, King Lear's error in Judgement in King Lear is the example of Hamartia in the Protagonist's character.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

১৬.
Assonance is-
  1. The repetition of vowel sounds within words in proximity
  2. The use of exaggerated language for effect
  3. The repetition of consonant sounds at the beginning of words
  4. The repetition of words and phrases
ব্যাখ্যা

• Assonance is- ক) The repetition of vowel sounds within words in proximity.

• Assonance (স্বরানুপ্রাস):
- The Repetition of a vowel sound in nearby words (without the recurrence of consonant sounds which would make a rhyme) is called assonance.
- It is used for musical effect.
- দুটি শব্দের স্বরাঘাতযুক্ত স্বরধ্বনিদ্বয়ের মিল– এক্ষেত্রে পরবর্তী ব্যঞ্জনধ্বনিগুলোর মধ্যে কোনো মিল থাকে না; স্বরসাদৃশ্য।

- The following is a simple example of assonance:
- যেমন: She seems to beam rays of sunshine with her eyes of green.

- In this example, the speaker uses assonance to describe a pretty woman.
- Assonance occurs in the repeating vowel sounds of seems, beam, and green.

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১৭.
What is "epigram" in literature?
  1. A long narrative poem
  2. A short speech at the end of a play
  3. A short poem with a witty or ingenious ending
  4. A dramatic monologue delivered by a character
ব্যাখ্যা

• "Epigram" is- A short poem with a witty or ingenious ending.

• Epigram (সরস বুদ্ধিদীপ্ত ক্ষুদ্র কবিতা):
- a short saying or poem that expresses an idea in a clever, funny way.
- a short poem, especially a satirical one, with a witty or ingenious ending.
- Epigram এমন একটি ছোট বাক্য বা কবিতা যা সংক্ষিপ্ত হলেও বুদ্ধিদীপ্ত এবং মজাদার বা তীক্ষ্ণ বক্তব্য প্রকাশ করে।
- এতে প্রায়ই বিদ্রুপ, রসিকতা বা কোনো গভীর সত্য লুকিয়ে থাকে।
- It leads the reader to think and discover the meaning of the paradox in a statement.
- They sometimes offer humor, attack the target subject and creat lasting impression on the readers.

- Example: 'Our sweetest songs are those that tell the saddest thought.' (Shelly: ''To a Skylark'')

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১৮.
"All the perfumes of Arabia will not sweeten this little hand" is said by-
  1. Macbeth
  2. Lady Macbeth
  3. Lady Macduff
  4. Banquo
ব্যাখ্যা

• "All the perfumes of Arabia will not sweeten this little hand" is said by Lady Macbeth.
- Dramatic words are said by Lady Macbeth in Act V, Scene 1, during a time when she is overwhelmed by guilt.

• Macbeth:
- Macbeth, one of Shakespeare's greatest tragedies, tells the story of the fall of a Scottish nobleman.
- এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে রচিত এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- Shakespeare রচিত Tragedy গুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি।
- এই নাটকটি Shakespeare's Scottish Play নামেও পরিচিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan -এর একজন বিশ্বস্ত General.
- These dramatic words are uttered by Lady Macbeth in Act V, Scene 1, during a time when she is overwhelmed by guilt,
- স্ত্রীর কুমন্ত্রনায় Macbeth রাজাকে হত্যা করেন।
- পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে Lady Macbeth অনুতপ্ত হয় এবং অনুশোচনায় দগ্ধ হয়ে পাগল হয়ে যায়।
- ধারণা করা হয় Macbeth নাটকটি The Gunpowder Plot of 1605 (King James-1 of England and VI of Scotland -কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা) উপর ভিত্তি করে লেখা।

• The main characters of Macbeth:
- Macbeth,
- Lady Macbeth,
- Duncan,
- Banquo,
- Three Witches,
- Lady Macduff, etc.

• Some famous quotations from Macbeth:
- 'All the perfumes of Arabia will not sweeten this little hand.'
- 'Fair is foul, and foul is fair.'
- 'Life is but a walking shadow.'
- 'What's done cannot be undone'
- 'Life is a tale told by an idiot.'
- 'Your face is a book, where man may read strange matters.'

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

১৯.
Which one is an example of 'Personification'?
  1. All changed, changed utterly: A terrible beauty is born.
  2. Ten thousand saw I at a glance.
  3. I must be cruel to be kind.
  4. There lies the port: the vessel puffs her sail.
ব্যাখ্যা

• "There lies the port: the vessel puffs her sail." is an example of personification.
- এই লাইনটি Tennyson এর ''Ulysses'' হতে উদ্ধৃত।
- In this line, The vessel (জাহাজ বা বৃহৎ নৌকা; তরি) has been used as a living being.

​• Personification (ব্যক্তিরূপ দান):
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়। 

অন্যদিকে,
• All changed, changed utterly: A terrible beauty is born is an example of an Oxymoron.
- A figure of speech in which apparently contradictory words are put together
- Paradox  এবং Oxymoron এর মাঝে পার্থক্য: Paradox এর মাঝে একাধিক বাক্য বা বিবৃতি অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু Oxymoron এর মাঝে কেবল দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসবে। 

• Ten thousand saw I at a glance. (Wordsworth: Daffodils) is an example of Hyperbole.
- An exaggerated statement or an extreme overstatement.
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।

• I must be cruel to be kind. (Hamlet, Shakespeare) It is an example of a Paradox.
- A self-contradictory statement that hides a rational meaning is called a Paradox.
- Paradox হচ্ছে আপাত বিরোধী কিন্তু সত্য।
- প্রশ্নে উল্লিখিত লাইনটিতে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে  এর অর্থ contradictory.

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

২০.
"Where _____ is bliss, it is ____ to be wise."
  1. wisdom, good
  2. romance, boring
  3. knowledge, better
  4. ignorance, folly
ব্যাখ্যা

• "Where ignorance is bliss, it is folly to be wise."
- This famous line from Thomas Gray’s poem "Ode on a Distant Prospect of Eton College".

• Ode on a Distant Prospect of Eton College:
- 'Ode on a Distant Prospect of Eton College' is a poem by Thomas Gray.
- এই কবিতাটি ১৭৪৭ সালে প্রকাশিত হয়।
- কবিতাটির একটি বিখ্যাত উক্তি- 'When Ignorance is bliss, it is folly to be wise.'
- "Ode on a Distant Prospect of Eton College" by Thomas Gray is a reflective, melancholic poem in which Gray meditates on nostalgia, the passage of time, the loss of innocence, and the universal nature of the human experience.
- The poem captures the speaker’s thoughts and feelings as he considers his past, the state of youth, and what it means to grow from a child into an adult.

• Thomas Gray (1716-1771):
- Thomas Gray একজন ইংরেজ কবি, পণ্ডিত এবং অধ্যাপক, যিনি তাঁর আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য সবচেয়ে পরিচিত। 
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- তিনি আঠারো শতকের মধ্যভাগের একজন প্রভাবশালী কবি ছিলেন এবং Romantic movement -এর পূর্বসূরী ছিলেন।
- তার বিখ্যাত Elegy হলো 'Elegy Written in a Country Churchyard'.
- তিনি 'The Age of Sensibility' -এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।

• His famous quotations:
- "Where ignorance is bliss, it is folly to be wise."
- "Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air."
- "The paths of glory lead but to the grave."
- "Sorrow never comes too late."

• Notable works:

- “An Elegy Written in a Country Church Yard”,
- “Ode on a Distant Prospect of Eton College”,
- “The Bard”,
- “The Progress of Poesy”, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

২১.
The literary term 'Pun' is-
  1. A figure of speech that exaggerates for emphasis
  2. A type of metaphor that directly compares two unlike things
  3. A humorous play on words that exploits multiple meanings of a word
  4. A form of irony where the opposite of what is expected occurs
ব্যাখ্যা

• The literary term 'Pun' is- গ) A humorous play on words that exploits multiple meanings of a word.

• Pun or Paronomasia:
- A play upon words that are similar in sound but different in meaning.
- অর্থাৎ pun হচ্ছে শব্দের এক মজার ব্যবহার যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
​- Example: The tallest building in town is the library — it has thousands of stories!
​- A pun on the difference between stories in books and stories (floors) in a building.

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

২২.
"Fair is foul, and foul is fair."
This is taken from William Shakespeare's play-
  1. Hamlet
  2. Macbeth
  3. Othello
  4. As You Like It
ব্যাখ্যা

• "Fair is foul, and foul is fair."
- This is taken from William Shakespeare's play- গ) Macbeth.

• Macbeth:
- Macbeth, one of Shakespeare's greatest tragedies, tells the story of the fall of a Scottish nobleman.
- এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে রচিত এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- Shakespeare রচিত Tragedy গুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি।
- এই নাটকটি Shakespeare's Scottish Play নামেও পরিচিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan -এর একজন বিশ্বস্ত General.
- These dramatic words are uttered by Lady Macbeth in Act V, Scene 1, during a time when she is overwhelmed by guilt,
- স্ত্রীর কুমন্ত্রনায় Macbeth রাজাকে হত্যা করেন।
- পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে Lady Macbeth অনুতপ্ত হয় এবং অনুশোচনায় দগ্ধ হয়ে পাগল হয়ে যায়।
- ধারণা করা হয় Macbeth নাটকটি The Gunpowder Plot of 1605 (King James-1 of England and VI of Scotland -কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা) উপর ভিত্তি করে লেখা।

• Main characters:
- Macbeth,
- Lady Macbeth,
- Duncan,
- Banquo,
- Three Witches, etc.

• Some famous quotations from Macbeth:
- 'All the perfumes of Arabia will not sweeten this little hand.'
- 'Fair is foul, and foul is fair.'
- 'Life is but a walking shadow.'
- 'What's done cannot be undone'
- 'Life is a tale told by an idiot.'
- 'Your face is a book, where man may read strange matters.'

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

২৩.
নিচের কোনটি চিরহরিৎ বনভূমি?
  1. সুন্দরবন
  2. লাউয়াছড়া জাতীয় উদ্যান
  3. শালবন
  4. গরান বনভূমি 
ব্যাখ্যা

• লাউয়াছড়া জাতীয় উদ্যান:
- লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা।
- এটি একটি সংরক্ষিত বনাঞ্চল।
- বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম।
- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর।
- বাংলাদেশ সরকার ১৯৯৬ খ্রিস্টাব্দে এই বনকে 'জাতীয় উদ্যান' হিসেবে ঘোষণা করে।
- বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত।
- উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।

অন্যদিকে,
- সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী পৃথিবীর বৃহত্তম নিরবিচ্ছিন্ন জোয়ারধৌত ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলায় অবস্থিত।
- শালবন হলো ক্রান্তীয় আর্দ্র পাতাঝরা বনভূমি,
- বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাংশে নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার–ভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায়, তাদের স্রোতজ বা গরান বনভূমি বলা হয়। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২৪.
আফ্রিকার কোন অঞ্চলে ’হর্ন অব আফ্রিকা’ অবস্থিত?
  1. দক্ষিণ আফ্রিকা অঞ্চলে
  2. পূর্ব আফ্রিকা অঞ্চলে
  3. পশ্চিম আফ্রিকা অঞ্চলে
  4. উত্তর আফ্রিকা অঞ্চলে
ব্যাখ্যা

হর্ণ অব আফ্রিকা:
- পূর্ব আফ্রিকা অঞ্চলের অংশ।
• অন্তর্ভুক্ত দেশসমূহ:
- ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি।
- এই দেশগুলোর সংস্কৃতি ও ইতিহাস বহু বছর ধরে একে অপরের সাথে জড়িত।
- খরা প্রবণ, আধা-আবহাওয়াগত মরুভূমি, পাহাড় ও উপত্যকাসমৃদ্ধ অঞ্চল।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

২৫.
'ভাওয়ালের গড়' অবস্থিত কোন জেলায়? 
  1. গাজীপুর 
  2. রাজশাহী
  3. নীলফামারী
  4. কুমিল্লা
ব্যাখ্যা

• মধুপুর ও ভাওয়ালের গড়:
 - টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত।
- এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।
- সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।
- মাটির রং লালচে ও ধূসর।

• বরেন্দ্রভূমি:
- দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত।
- প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- এ স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

২৬.
নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়? 
  1. আলবেনিয়া
  2. বুলগেরিয়া
  3. সাইপ্রাস 
  4. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

- সাইপ্রাস বলকান রাষ্ট্র নয়।
- সাইপ্রাস হল ভূমধ্যসাগরের একটি দ্বীপ, যা ইউরোপের অন্তর্গত এবং এটি তৃতীয় বৃহত্তম ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র।

বলকান রাষ্ট্র: 

- বলকান রাষ্ট্র বলতে বোঝায় সেই দেশগুলোকে যেগুলো দক্ষিণ-পূর্ব ইউরোপের বালকান উপদ্বীপে অবস্থিত।
• বালকান উপদ্বীপভুক্ত দেশসমূহ;
- আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ,রোমানিয়া (আংশিক) সার্বিয়া, স্লোভেনিয়া (আংশিক)।

উল্লেখ্য,
- গ্রিস ও তুরস্ককে বালকান থেকে বাদ দেওয়া হয়।
- পর্তুগাল, সুইজারল্যান্ড ও ডেনমার্ক এই দেশগুলো পশ্চিম ও উত্তর ইউরোপে অবস্থিত এবং বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত নয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

২৭.
বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে কত ডিগ্রি পূর্বদিকে অবস্থিত?
  1. ১২০ ডিগ্রি
  2. ৮০ ডিগ্রি
  3. ৯০ ডিগ্রি
  4. ৬০ ডিগ্রি
ব্যাখ্যা

- বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায়,

গ্রিনিচ মান সময়:

- Greenwich Mean Time (GMT) একটি আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি।
- গ্রিনিচ মান মন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গিয়েছে।
- ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয়।
- তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।

উল্লেখ্য,
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রিনিচের থেকে এগিয়ে থাকে।
- গ্রিনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রিনিচ থেকে পিছিয়ে থাকে।
- বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায়,
- বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী ও ব্রিটানিকা।

২৮.
প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র-  [অর্থনৈতিক সমীক্ষা,২০২৪]
  1. বিবিয়ানা
  2. ইলিশা-১
  3. তিতাস
  4. বাখরাবাদ
ব্যাখ্যা

গ্যাসক্ষেত্র: 
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র – তিতাস (পরিমাণ – ৬৩৬৭ বি.ঘ.ফু)।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র – বিবিয়ানা (পরিমাণ – ৫৮১৮.৩ বি.ঘ.ফু), এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র – বিবিয়ানা (প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বি.ঘ.ফু)।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র – তিতাস (পরিমাণ – ৮১৪৮.৯ বি.ঘ.ফু)।
- দেশের উৎপাদনরত ২০টি গ্যাসক্ষেত্রের উৎপাদনরত কূপের সংখ্যা – ১০৯টি।
- এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কূপ রয়েছে – বিবিয়ানা গ্যাসক্ষেত্রের; ২৬টি। দ্বিতীয় তিতাস গ্যাসক্ষেত্রের – ২৩টি।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা  ২০২৪। প্রথম আলো।[লিঙ্ক]

২৯.
নিচের কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
  1. তুরাগ নদী
  2. সোনাদিয়া দ্বীপ
  3. মারজাত বাওড়
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা:
- ভূপ্রাকৃতিক অনুকূল অবস্থার কারণে বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
- কিন্তু অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য নানান ধরনের ক্ষতির সম্মুখীন।
- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ-পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। 
- সুন্দরবন, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সেন্টমার্টিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়,  গুলশানবারিধারা লেক, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষ্যা নদী, জাফলং-ডাউকি নদী।

উৎস: পরিবেশ অধিদপ্তর ওয়েবসাইট। [লিঙ্ক]

৩০.
বাংলাদেশে প্রধানত কত ধরনের কয়লা পাওয়া যায়?
  1. ৩ ধরনের
  2. ৪ ধরনের
  3. ৫ ধরনের
  4. ২ ধরনের
ব্যাখ্যা

কয়লা উৎপাদন ও বণ্টন:
- বর্তমানে বাংলাদেশে প্রধান পাঁচটি কয়লা খনিতে প্রধানত তিন ধরনের কয়লা পাওয়া যায়।
- যথা-বিটুমিনাস, লিগনাইট ও পীট।
- বিটুমিনাস ও লিগনাইট শ্রেণির কয়লায় ছাই ও গন্ধকের পরিমাণ বেশি এবং কার্বনের পরিমাণ খুবই কম।
- পীট কয়লার উদ্ভব হয় উদ্ভিদ হতে কয়লায় পরিণত হবার প্রাথমিক পর্যায়ে।
- বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্রগুলো হলো: বড়পুকুরিয়া (দিনাজপুর), জামালগঞ্জ (জয়পুরহাট), ফুলবাড়ী (দিনাজপুর), খালাসপীর (রংপুর) এবং দিওপাড়া (দিনাজপুর)।

উৎস: ভূগোল ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১.
পালাউ দ্বীপটি কোন অঞ্চলের অন্তর্ভূক্ত? 
  1. মাইক্রোনেশিয়া
  2. মিলেনেশিয়া
  3. পলিনেশিয়া
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

- পালাউ দ্বীপটি মাইক্রোনেশিয়া অঞ্চলের অন্তর্ভূক্ত।

• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু, পালাউ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ ,মারিয়ানা।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।

৩২.
কোন নদীর মাধ্যমে মিয়ানমারের মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়েছে? 
  1. নাফ নদী 
  2. হাড়িয়াভাঙ্গা নদী 
  3. পায়রা নদী 
  4. কর্ণফুলি নদী 
ব্যাখ্যা

সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।
- ভারতের সাথে ৩০টি জেলার এবং মায়ানমারের সাথে ৩টি।
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
- রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।
- মায়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ ঘেঁষা শহর মংডু।
- নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩৩.
ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত ভাগ করা যায়- 
  1. ৪ শ্রেণিতে
  2. ৫ শ্রেণিতে
  3. ৩ শ্রেণিতে
  4. ২ শ্রেণিতে
ব্যাখ্যা

- ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।

• ভূপ্রকৃতি বাংলাদেশ:

- বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ।
- গঙ্গা নদী পশ্চিম, ব্রহ্মপুত্র নদ উত্তর, সুরমা ও কুশিয়ারা নদী উত্তর-পূর্ব দিক থেকে সুবিশাল ব-দ্বীপের সৃষ্টি করেছে।
- স্থায়ী বসবাসের জন্য সমভূমিই আদর্শ।
- বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি।
- বাংলাদেশে সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে।
- ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ,
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ,
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৩৪.
বাংলাদেশের প্রথম আর্সেনিক পাওয়া যায় কোন জেলায়? 
  1. শরিয়তপুর 
  2. চাঁদপুর 
  3. চাঁপাইনবাবগঞ্জ 
  4. মেহেরপুর
ব্যাখ্যা

আর্সেনিক (Arsenic):
- আর্সেনিক দূষণ একটি Global Problem.
- তাইওয়ানে প্রথম শনাক্তকরণ হয়।
- পৃথিবীর সকল মহাদেশের ৫০ টির মতো দেশে ভূগর্ভস্থ বা ভূউপরিস্থ পানিতে উচ্চমাত্রার আর্সেনিক শনাক্ত করা হয়েছে।
- বাংলাদেশের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর ১৯৯৩ খ্রিষ্টাব্দে চাঁপাই নবাবগঞ্জ উপজেলার বড়ঘরিয়া মৌজায় কয়েকটি কূপে পরীক্ষা চালিয়ে সর্বপ্রথম ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি লক্ষ্য করে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে, পানিতে নির্ধারিত মান অনুযায়ী ০.০১ পিপিএম আর্সেনিকের মাত্রা গ্রহণযোগ্য। 
- তবে যখন কোন এলাকার পানিতে ০.০১ পিপিএম এর চেয়ে বেশি পরিমাণ আর্সেনিক থাকে তখন সেই এলাকার পানিকে আর্সেনিক দূষণযুক্ত বলে।

উল্লেখ্য,
- বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আর্সেনিক দূষণের মাত্রা বেশি।
- এবং উত্তর-পূর্ব অঞ্চলে এ দূষণের মাত্রা কম।
- সর্বোচ্চ দূষণযুক্ত জেলাগুলো হচ্ছে চাঁদপুর (৯০%), মুন্সিগঞ্জ (৮৩%), গোপালগঞ্জ (৭৯%), মাদারীপুর (৬৯%), নোয়াখালী (৬৯%), সাতক্ষীরা (৬৭%), কুমিল্লা (৬৫%), ফরিদপুর (৬৫%), শরিয়তপুর (৬৫%), মেহেরপুর (৬০%) ও বাগেরহাট (৬০%)।

উৎস: ভূগোল ও পরিবেশ প্রশিক্ষণ, বিএড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫.
নিচের কোন দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত নয়? 
  1. জ্যামাইকা 
  2. গ্রানাডা
  3. ভেনিজুয়েলা
  4. হাইতি
ব্যাখ্যা

- ভেনিজুয়েলা ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত নয়।
- এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।

• ক্যারিবিয়ান দেশসমূহ:

- উত্তর আমেরিকার মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- এ অঞ্চলের সার্বভৌম দেশ: মোট ১৩টি। যথা-
- হাইতি,
- জামাইকা,
- সেন্ট কিটস ও নেভিস,
- সেন্ট লুসিয়া,
- সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস,
- ত্রিনিদাদ ও টোবাগো,
- অ্যান্টিগুয়া ও বারবুডা
- বাহামাস
- বার্বাডোস।
- কিউবা
- ডমিনিকা
- ডোমিনিকান প্রজাতন্ত্র
- গ্রানাডা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৩৬.
সাহারা মরুভূমি কয়টি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ৯টি
ব্যাখ্যা

• সাহারা মরুভূমি:
- বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
- আয়তন: প্রায় ৯,২০০,০০০ বর্গ কিলোমিটার।
- আফ্রিকায় অবস্থান: সাহারা উত্তর আফ্রিকার ১১টি দেশে বিস্তৃত, যা সমগ্র আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% জুড়ে রয়েছে।
- উত্তরে: ভূমধ্যসাগর ও অ্যাটলাস পর্বতমালা।
- পূর্বে: লোহিত সাগর।
- পশ্চিমে: আটলান্টিক মহাসাগর।
- দক্ষিণে: সাহেল অঞ্চল।
- সাহারা মরুভূমির বিস্তৃত: আলজেরিয়া, মিশর, মালি, মরক্কো, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, চাদ, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজার এবং সুদান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৩৭.
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা- 
  1. বাংলাবান্ধা
  2. তেঁতুলিয়া
  3. টেকনাফ
  4.  শিবগঞ্জ
ব্যাখ্যা

বাংলাদেশের সীমানা:
-
বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩৮.
সুন্দরবনের ভারতীয় অংশের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার অন্তর্ভুক্ত?
  1. জলপাইগুড়ি
  2. দক্ষিণ চব্বিশ পরগণা 
  3. দার্জিলিং
  4. মুর্শিদাবাদ
ব্যাখ্যা

সুন্দরবন:
- সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি।
- যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম।
- প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার আয়তনের পৃথিবীর বৃহত্তম নিরবিচ্ছিন্ন জোয়ারধৌত ম্যানগ্রোভ বন।
- সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা।
- এটি ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলায় অবস্থিত।
- দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবনের একটি বড় অংশ এই জেলায় পড়ে, এবং এখানেই সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থিত।
- উত্তর চব্বিশ পরগনা: এই জেলার কিছু অংশও সুন্দরবনের অন্তর্ভুক্ত।
- সমগ্র সুন্দরবনের প্রায় ৬,০১৭ বর্গকিলোমিটার বাংলাদেশে স্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩৯.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্তর্ভূক্ত দেশ?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. নরওয়ে
  4. চিলি
ব্যাখ্যা

• স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল:
- এই অঞ্চলের দেশগুলোর ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসের মধ্যে অনেক মিল রয়েছে।
- স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে ইউরোপের উত্তরাঞ্চলের একটি অঞ্চল।
- এই অঞ্চলে প্রধানত তিনটি দেশ অন্তর্ভুক্ত:
- ডেনমার্ক,
- নরওয়ে,
- সুইডেন।

• নর্ডিক দেশসমূহ:
- স্ক্যান্ডিনেভিয়ার তিনটি দেশ (ডেনমার্ক, সুইডেন, নরওয়ে)+ ফিনল্যান্ড, আইসল্যান্ড।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। [লিঙ্ক]