পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
পার্ট-১) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। পার্ট-২) পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
'বার্ড লাইফ ইন্টারন্যাশনাল' কি ধরনের সংস্থা?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) সামরিক
  3. গ) আঞ্চলিক
  4. ঘ) পরিবেশ বিষয়ক
সঠিক উত্তর:
ঘ) পরিবেশ বিষয়ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিবেশ বিষয়ক
ব্যাখ্যা
বার্ড লাইফ ইন্টারন্যাশনাল পরিবেশ বিষয়ক একটি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি কোনটি?
  1. ক) গ্লোবাল আর্মস রিডাকশন
  2. খ) গ্লোবাল ৩০
  3. গ) আধুনিক নিরস্ত্রীকরণ কর্মসূচি
  4. ঘ) গ্লোবাল জিরো
সঠিক উত্তর:
ঘ) গ্লোবাল জিরো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লোবাল জিরো
ব্যাখ্যা
'গ্লোবাল জিরো' হলো ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
গ্রেটা থানবার্গ কোন দেশের কিশোরী?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) ইতালির
সঠিক উত্তর:
গ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইডেন
ব্যাখ্যা
১৬ বছরের সুইডিশ কিশােরী গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সােচ্চার এক পরিবেশকন্যা। ২০ আগস্ট ২০১৮ সুইডেনে নিজের মতাে করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সে। সুইডেনের পার্লামেন্ট ভবনের বাইরে তার School Strike for Climate শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে Fridays for Future আন্দোলনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে অনেক দেশে। নজর কাড়ে বিশ্বের। সে সময় জলবায়ু পরিবর্তনের পরিণতি উপেক্ষা না করতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানায় সে ১৬ মে ২০১৯ টাইম ম্যাগাজিন তাকে আগামী প্রজন্মের নেতা হিসেবে নির্বাচিত করে। জলবায়ু‌ পরিবর্তন নিয়ে জনমত তৈরি করতে পারায় গ্রেটা থুনবার্গ এখন পুরাে বিশ্বের কাছে এক নামে পরিচিত।
.
জার্মান ওয়াচ প্রকাশিত ২০১৯ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৭ম
  2. খ) ৮ম
  3. গ) ৯ম
  4. ঘ) ১০ম
সঠিক উত্তর:
গ) ৯ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ম
ব্যাখ্যা
জার্মান ওয়াচ প্রকাশিত ২০১৯ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ম। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
.
কোন সংস্থার মতে ২০৫০ সালে বাংলাদেশের ভূমি ১৭ শতাংশ এবং খাদ্য উৎপাদনের ৩০ শতাংশ হারিয়ে যাবে?
  1. ক) জাতিসংঘ
  2. খ) বিশ্ব ব্যাংক
  3. গ) ইউনেস্কো
  4. ঘ) আইপিসিসি
সঠিক উত্তর:
ঘ) আইপিসিসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইপিসিসি
ব্যাখ্যা
'Inter-governmental Panel on Climate Change (IPCC)' এর প্রাক্কলন অনুযায়ী ২০৫০ সালে বাংলাদেশের ভূমি ১৭ শতাংশ এবং খাদ্য উৎপাদনের ৩০ শতাংশ হারিয়ে যাবে। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
.
কোন দেশ প্রথম জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (BCCTF- Bangladesh Climate Change Trust Fund) একটি স্বতন্ত্র তহবিল এবং স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ ধরনের একটি তহবিল গঠন করেছে। ফান্ডটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 'জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন-২০১০' প্রণয়ন করা হয়েছে। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
.
GCF - এর পূর্ণরূপ কি?
  1. ক) Green Climate Foundation
  2. খ) Global Climate Fund
  3. গ) Global Climate Foundation
  4. ঘ) Green Climate Fund
সঠিক উত্তর:
ঘ) Green Climate Fund
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Green Climate Fund
ব্যাখ্যা
GCF - এর পূর্ণরূপ Green Climate Fund। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এর একটি অন্যতম প্রধান উৎস হতে যাচ্ছে এটি। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ ফান্ডে প্রতিনিধিত্ব করছে। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
.
বাংলাদেশের কয়টি বায়ুমান পরীক্ষণ স্টেশন চালু আছে?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ১১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১
ব্যাখ্যা
নিয়মিত বায়ু দূষণ মাত্রা পরিমাপের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও বরিশাল শহরে মোট ১১ টি সার্বক্ষণিক বায়ুমান পরীক্ষণ স্টেশন চালু আছে। এ সকল স্টেশনের মাধ্যমে ঐ শহরগুলোতে বায়ুদূষণের উপাদান সমূহের পরিমাণ সার্বক্ষণিকভাবে পরিমাপ করা হচ্ছে। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
.
গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে-
  1. ক) ২০ আগস্ট, ২০১৯
  2. খ) ২০ সেপ্টেম্বর, ২০১৯
  3. গ) ২৩ অক্টোবর, ২০১৯
  4. ঘ) ২০ অক্টোবর, ২০১৯
সঠিক উত্তর:
ক) ২০ আগস্ট, ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ আগস্ট, ২০১৯
ব্যাখ্যা
১৬ বছরের সুইডিশ কিশােরী গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সােচ্চার এক পরিবেশকন্যা। ২০ আগস্ট ২০১৮ সুইডেনে নিজের মতাে করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সে। সুইডেনের পার্লামেন্ট ভবনের বাইরে তার School Strike for Climate শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে Fridays for Future আন্দোলনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে অনেক দেশে। নজর কাড়ে বিশ্বের। সে সময় জলবায়ু পরিবর্তনের পরিণতি উপেক্ষা না করতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানায় সে ১৬ মে ২০১৯ টাইম ম্যাগাজিন তাকে আগামী প্রজন্মের নেতা হিসেবে নির্বাচিত করে। জলবায়ু‌ পরিবর্তন নিয়ে জনমত তৈরি করতে পারায় গ্রেটা থুনবার্গ এখন পুরাে বিশ্বের কাছে এক নামে পরিচিত।
১০.
এসডিজি'র কতটি অভীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (২০১৬-২০৩০) এর অন্যান্য অভীষ্টের ন্যায় পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত অভীষ্টগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। এসডিজি'র ১৭ টি অভীষ্টের মধ্যে ৩ টি অভীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। এসডিজি'র ১৩ অভীষ্টে 'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ', ১৪ অভীষ্টে 'টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার, ও এসডিজি'র ১৫ অভীষ্ট হচ্ছে 'স্থলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণ, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
১১.
গ্রেটা থানবার্গ এর প্লেকার্ডে লেখা ছিল-
  1. ক) Strike for Climate
  2. খ) Strike for Environment
  3. গ) Strike for Pollution
  4. ঘ) School Strike for Climate
সঠিক উত্তর:
ঘ) School Strike for Climate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) School Strike for Climate
ব্যাখ্যা
১৬ বছরের সুইডিশ কিশােরী গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সােচ্চার এক পরিবেশকন্যা। ২০ আগস্ট ২০১৮ সুইডেনে নিজের মতাে করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সে। সুইডেনের পার্লামেন্ট ভবনের বাইরে তার School Strike for Climate শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে Fridays for Future আন্দোলনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে অনেক দেশে। নজর কাড়ে বিশ্বের। সে সময় জলবায়ু পরিবর্তনের পরিণতি উপেক্ষা না করতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানায় সে ১৬ মে ২০১৯ টাইম ম্যাগাজিন তাকে আগামী প্রজন্মের নেতা হিসেবে নির্বাচিত করে। জলবায়ু‌ পরিবর্তন নিয়ে জনমত তৈরি করতে পারায় গ্রেটা থুনবার্গ এখন পুরাে বিশ্বের কাছে এক নামে পরিচিত।
১২.
রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৭১ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালে
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

১৩.
'বর্জ্য নির্গমন জনিত সাগর দূষণ নিয়ন্ত্রণ' কনভেনশন-
  1. ক) বাসেল কনভেনশন
  2. খ) লন্ডন কনভেনশন
  3. গ) বন কনভেনশন
  4. ঘ) মাদ্রিদ কনভেনশন
সঠিক উত্তর:
খ) লন্ডন কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন কনভেনশন
ব্যাখ্যা
লন্ডন কনভেনশন স্বাক্ষরিত হয়- ১৯৭২ সালে। এটি কার্যকর- ১৯৭৫ সালে। এর বিষয়বস্তু - বর্জ্য নির্গমন জনিত সাগর দূষণ নিয়ন্ত্রণ। অর্থাৎ, সাগরে নির্বিচারে বর্জ্য নির্গমন প্রতিরােধ করা। এটি Marine Dumping নামেও পরিচিত।
১৪.
পরিবেশ ও উন্নয়নের ওপর আন্তর্জাতিক কমিশন কোনটি?
  1. ক) OCED
  2. খ) IUCN
  3. গ) WCED
  4. ঘ) WWF
সঠিক উত্তর:
গ) WCED
উত্তর
সঠিক উত্তর:
গ) WCED
ব্যাখ্যা
WCED (World Commission of Environment and Development)- পরিবেশ ও উন্নয়নের উপর আন্তর্জাতিক কমিশন। এ কমিশন গঠিত হয় নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্টল্যান্ডের নেতৃত্বে ২১ সদস্য নিয়ে। এ কমিশন ১৯৮৭ সালে 'Our common future' শিরােনামে এর রিপোর্ট পেশ করে যা Brundtland report নামে পরিচিত।
১৫.
বিশ্ব প্রাণী দিবস-
  1. ক) ৪ অক্টোবর
  2. খ) ২২ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ২৩ মার্চ
সঠিক উত্তর:
ক) ৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ অক্টোবর
ব্যাখ্যা
বিশ্ব প্রাণী দিবস ৪ অক্টোবর। বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস ২২ মে। বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। বিশ্ব আবহাওয়া দিবস ২৩ মার্চ।
১৬.
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ৯৯৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮২ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম। সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত। মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়। আর ১৯৭৯ সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সম্পর্কিত CEDAW কনভেনশন অনুমােদন করে।
১৭.
নিচের কোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা?
  1. ক) Green Peace
  2. খ) Sierra Club
  3. গ) Lions Club
  4. ঘ) US Aid
সঠিক উত্তর:
খ) Sierra Club
উত্তর
সঠিক উত্তর:
খ) Sierra Club
ব্যাখ্যা
Sierra club যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা। এটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়। উৎস: ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া।
১৮.
আন্তর্জাতিক জলাভূমি দিবস-
  1. ক) ২ জানুয়ারি
  2. খ) ২ ফেব্রুয়ারি
  3. গ) ২ নভেম্বর
  4. ঘ) ২ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
আন্তর্জাতিক জলাভূমি দিবস ২ ফেব্রুয়ারি।
১৯.
'গ্রিন ক্লাইমেট ফান্ড' সম্পর্কে কোনটি সত্য নয়?
  1. ক) জলবায়ু পরিবর্তন রোধে কাজ করে
  2. খ) সদর দপ্তর ইনচিয়ন শহরে অবস্থিত
  3. গ) এটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১০ সালে
  4. ঘ) সদর দপ্তর অবস্থিত জার্মানির বন শহরে
সঠিক উত্তর:
ঘ) সদর দপ্তর অবস্থিত জার্মানির বন শহরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সদর দপ্তর অবস্থিত জার্মানির বন শহরে
ব্যাখ্যা
Green Climate Fund (GCF) জলবায়ু পরিবর্তন রোধে গঠিত হয়েছে ২০১০ সালে। এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে অবস্থিত। উৎস: ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া।
২০.
'Climate and Clean Air Coalition' এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়ন রোধে গঠিত নতুন একটি জোট 'Climate and Clean Air Coalition' । ১৬ ফেব্রুয়ারি, ২০১২ সালে হিলারি ক্লিনটন এই পরিবেশবাদী জোট গঠনের ঘোষণা দেন। এর সদস্য সংখ্যা ৬টি। যথা- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, ঘানা, মেক্সিকো ও সুইডেন। উৎস: ওয়েবসাইট।
২১.
CVF -এর পূর্ণরূপ কি?
  1. ক) Climate Vulnerability Forum
  2. খ) Climate Variable Forum
  3. গ) Climate Vulnerable Furam
  4. ঘ) Climate Vulnerable Forum
সঠিক উত্তর:
ঘ) Climate Vulnerable Forum
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Climate Vulnerable Forum
ব্যাখ্যা
Climate Vulnerable Forum (CVF) ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের মালদ্বীপের উদ্যোগে এটি গঠিত হয়। এর সদস্য সংখ্যা ২০ টি। এটি হলো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অধিকতর ঝুঁকিপূর্ণ দেশসমূহের একটি ফোরাম। উৎস: ওয়েবসাইট
২২.
যুক্তরাষ্ট্র কিয়ােটো প্রটোকল থেকে নিজেদের প্রত্যাহার করে-
  1. ক) ২০০০ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০১৭ সালে
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
ব্যাখ্যা
কিয়ােটো প্রটোকল ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর স্বাক্ষর হয়। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি কার্যকর হয়। ২০১২ সালে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে বর্তমানে ২০২০ সাল পর্যন্ত বাড়ানাে হয়। যুক্তরাষ্ট্র ২০০১ সালে প্রত্যাহার করে যদিও ১৯৮৯ সালে স্বাক্ষর করেছিল। বাংলাদেশ অনুমােদন করে ২০০১ সালে । বিষয়বস্তু : বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড/ গ্রীনহাউস গ্যাসের নিঃস্বরণ, হ্রাস করা অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ণ হ্রাস করা। পুরাে নাম : Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change. উৎস: ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া।
২৩.
নিচের কোনটি মিঠা পানির উৎস নয়?
  1. ক) নদী
  2. খ) হ্রদ
  3. গ) ভূগর্ভস্থ পানি
  4. ঘ) সাগর
সঠিক উত্তর:
ঘ) সাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাগর
ব্যাখ্যা
পৃথিবীর সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন- লবণাক্ত ও মিঠা পানি। পৃথিবীর সকল মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত এবং নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি মিঠা পানির উৎস। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৪.
সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে?
  1. ক) নক্ষত্র
  2. খ) গ্রহ
  3. গ) নীহারিকা
  4. ঘ) জ্যোতিষ্ক
সঠিক উত্তর:
ঘ) জ্যোতিষ্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্যোতিষ্ক
ব্যাখ্যা
মহাশূন্যে অবস্থিত বস্তুসমূহকে জ্যোতিষ্ক বলা হয়ে থাকে। যথা-নক্ষত্র, নীহারিকা, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, ধূমকেতু এবং উল্কা। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৫.
Nebula এর বাংলা পারিভাষিক শব্দ-
  1. ক) নক্ষত্র
  2. খ) গ্রহ
  3. গ) নীহারিকা
  4. ঘ) তারা
সঠিক উত্তর:
গ) নীহারিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) নীহারিকা
ব্যাখ্যা
Nebula এর বাংলা পারিভাষিক শব্দ নীহারিকা। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৬.
পৃথিবীর উপগ্রহ কয়টি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ক) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১টি
ব্যাখ্যা
পৃথিবীর উপগ্রহ একটি- চাঁদ। বুধ ও শুক্রের কোন উপগ্রহ নেই। মঙ্গল গ্রহের উপগ্রহ দুইটি। যথা- ফোবোস এবং ডিমোস। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৭.
প্রাকৃতিক দুর্যোগের সময়ে নদীবন্দরের জন্য কয়টি সংকেত প্রচার করা হয়?
  1. ক) ১১
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ঘ) ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪
ব্যাখ্যা
প্রাকৃতিক দুর্যোগের সময় নদীবন্দরের জন্য ১ থেকে ৪ নম্বর এবং সমুদ্রবন্দরের জন্য ১ থেকে ১১ নম্বর পর্যন্ত হুঁশিয়ারি সংকেত প্রচার করা হয়। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৮.
সাধারণত কত মাসের পূর্বে শিশুর জন্ম হলে তাকে গর্ভপাত বলে?
  1. ক) ৬ মাস
  2. খ) ৭ মাস
  3. গ) ৮ মাস
  4. ঘ) সাড়ে ৫ মাস
সঠিক উত্তর:
খ) ৭ মাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ মাস
ব্যাখ্যা
সাধারণত ৭ মাসের পূর্বে শিশুর জন্ম হলে তাকে বলে গর্ভপাত। উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৯.
পেনিসিলিন আবিষ্কৃত হয়-
  1. ক) ১৯১৯ সালে
  2. খ) ১৯২৭ সালে
  3. গ) ১৯২৯ সালে
  4. ঘ) ১৯৩৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২৯ সালে
ব্যাখ্যা
পেনিসিলিন এক ধরনের এন্টিবায়োটিক যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয়। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে। উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩০.
বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয়-
  1. ক) ১৯৮৭ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৮১ সালে
  4. ঘ) ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৯ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় ৭ এপ্রিল, ১৯৭৯ সালে কিন্তু সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় ১৯৮৫ সালে। উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩১.
শিশুদের মেরাসমাস ও কোয়াশিয়রকর রোগ হয়-
  1. ক) আমিষের অভাবে
  2. খ) ক্যালসিয়ামের অভাবে
  3. গ) ভিটামিন-সি এর অভাবে
  4. ঘ) লৌহের অভাবে
সঠিক উত্তর:
ক) আমিষের অভাবে
উত্তর
সঠিক উত্তর:
ক) আমিষের অভাবে
ব্যাখ্যা
শিশুদের মেরাসমাস ও কোয়াশিয়রকর রোগ হয় আমিষ বা প্রোটিনের অভাবে। এর ফলে দেখা দেয় রক্তস্বল্পতা। উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩২.
মানবদেহে হাড় ও দাঁত গঠনে এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ?
  1. ক) ম্যাগনেসিয়াম
  2. খ) সোডিয়াম
  3. গ) লৌহ
  4. ঘ) ফসফরাস
সঠিক উত্তর:
ঘ) ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফসফরাস
ব্যাখ্যা
মানবদেহে হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফসফরাস ও ক্যালসিয়াম। অস্থির বা হাড়ের প্রায় ৬০% ক্যালসিয়াম ফসফেট। এছাড়া প্রাণীদেহে ফসফোপ্রোটিন বা ফসফোলিপিড হিসেবেও ফসফরাস থাকে। উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৩.
ফোটনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. ক) ফোটন ভরহীন
  2. খ) ফোটন তড়িৎ নিরপেক্ষ
  3. গ) ফোটন কণা ও তরঙ্গ ধর্ম প্রদর্শন করে
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
আলোক শক্তি কোন উৎস থেকে অবিচ্ছন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। প্রত্যেক রং এর আলোর জন্য এই শক্তি প্যাকেটের শক্তির একটা সর্বনিম্ন মান আছে। এই সর্ব নিম্নমানের শক্তিসম্পন্ন কণিকাকে কোয়ান্টাম বা ফোটন বলে।
ফোটন ভরহীন ও তড়িৎ নিরপেক্ষ। এটি কণা এবং তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করতে পারে।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৪.
নিচের কোন এমপ্লিফায়ারের কার্যক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) ক্লাস-বি এমপ্লিফায়ার
  2. খ) ক্লাস-সি এমপ্লিফায়ার
  3. গ) ক্লাস-এ এমপ্লিফায়ার
  4. ঘ) ক্লাস-ডি এমপ্লিফায়ার
সঠিক উত্তর:
গ) ক্লাস-এ এমপ্লিফায়ার
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লাস-এ এমপ্লিফায়ার
ব্যাখ্যা
যে যন্ত্র এর অন্তর্গামীতে প্রদত্ত সংকেতকে বহির্গামীতে বিবর্ধিত করে তাকে এমপ্লিফায়ার বলে। কার্যক্ষমতার উপর নির্ভর করে তিন শ্রেণীর অ্যামপ্লিফায়ার আছে। যথা- এ-শ্রেণী, বি-শ্রেণী এবং সি-শ্রেণী এমপ্লিফায়ার। এ-ক্লাস বা শ্রেণি এমপ্লিফায়ারের কার্যক্ষমতা সবচেয়ে বেশি, প্রায় ৯০%। উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৫.
'Imagination is more important than knowledge' বলেছেন-
  1. ক) উইনস্টন চার্চিল
  2. খ) আইনস্টাইন
  3. গ) চার্লস ডারউইন
  4. ঘ) এরিস্টোটল
সঠিক উত্তর:
খ) আইনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) আইনস্টাইন
ব্যাখ্যা
জার্মান বিজ্ঞানী আইনস্টাইন বিশ্বাস করতেন, 'Imagination is more important than knowledge' অর্থাৎ কল্পনাশক্তি জ্ঞান অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। উৎস: আইনস্টাইন বিখ্যাত উক্তি সমূহ।
৩৬.
আপেক্ষিকতাবাদের আবিষ্কারক-
  1. ক) আইনস্টাইন
  2. খ) নিউটন
  3. গ) গ্যালিলিও
  4. ঘ) আর্কিমিডিস
সঠিক উত্তর:
ক) আইনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) আইনস্টাইন
ব্যাখ্যা
থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের প্রণেতা আলবার্ট আইনস্টাইন। নিউটনীয় বলবিদ্যায় দৈর্ঘ্য, ভর ও সময় ধ্রুব - গতি নির্ভর নয়। কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য, ভর ও সময় আপেক্ষিক, যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে। আপেক্ষিকতা অর্থ কোন কিছুর সাপেক্ষে। যেমন- আপেক্ষিক ভর বলতে কোন প্রসঙ্গ কাঠামো থেকে কোন স্থির পর্যবেক্ষক কোন বস্তুর ভর পরিমাপ করেন তা বোঝায়। উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৭.
মহাবিশ্বে কয় ধরনের বল হয়েছে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
মহাবিশ্বের চার ধরনের বল রয়েছে। যথা-মহাকর্ষ, তাড়িৎচৌম্বকীয়, দুর্বল নিউক্লিয়ার বল এবং শক্তিশালী নিউক্লিয়ার বল। উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৮.
পরাগরেণু বিশ্লেষণ বিদ্যাকে বলা হয়-
  1. ক) অস্টিওলজি
  2. খ) সাইটোলজি
  3. গ) এমব্রায়োলজি
  4. ঘ) প্যালিনলজি
সঠিক উত্তর:
ঘ) প্যালিনলজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যালিনলজি
ব্যাখ্যা
পরাগরেণু বিশ্লেষণ বিদ্যাকে বলা হয় প্যালিনলজি।
৩৯.
প্রতিষেধক বিদ্যার জনক বলা হয়-
  1. ক) লুইপাস্তুর
  2. খ) এডওয়ার্ড জেনার
  3. গ) জোনাস হক
  4. ঘ) আলেকজান্ডার ফ্লেমিং
সঠিক উত্তর:
খ) এডওয়ার্ড জেনার
উত্তর
সঠিক উত্তর:
খ) এডওয়ার্ড জেনার
ব্যাখ্যা
১৭৯৬ খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এজন্য জানার কে প্রতিষেধক বিদ্যার জনক বলা হয়। ১৯৬৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারাবিশ্বে গুটিবসন্ত নির্মূলের প্রচারণা চালায় এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়িত করে।
৪০.
যক্ষার টিকা আবিষ্কারক-
  1. ক) ক্যালসাট ও গুয়েচিন
  2. খ) ক্যালসাট ও ফ্লেমিং
  3. গ) গুয়েচিন ও জোনাস
  4. ঘ) মারটিনি ও কত
সঠিক উত্তর:
ক) ক্যালসাট ও গুয়েচিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যালসাট ও গুয়েচিন
ব্যাখ্যা
যক্ষা রোগের টিকার নাম বিসিজি। টিকার আবিষ্কারক ক্যালসাট ও গুয়েচিন। ব্যাকটেরিয়া থেকে যক্ষা রোগের প্রতিষেধক টিকা তৈরি করা হয়।
৪১.
স্ফুটন শুরু হওয়ার কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়?
  1. ক) ১৫-২০ মিনিট
  2. খ) ২০-২৫ মিনিট
  3. গ) ২৫-৩০ মিনিট
  4. ঘ) ১২-১৫ মিনিট
সঠিক উত্তর:
ক) ১৫-২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫-২০ মিনিট
ব্যাখ্যা
পানি ফুটতে শুরু করার পর আরও ২০ মিনিট তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়।