১.
নিচের কোন বাক্যে অনুপ্রাস অলংকারের প্রয়োগ ঘটেছে?
সঠিক উত্তর: ক
ক) গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে।
উত্তর

ব্যাখ্যা
- গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে- (রবীন্দ্রনাথ)
এখানে ‘গ’ ধ্বনি সাতবার এসেছে যা অনুপ্রাস।
বাংলা অলংকার প্রধানত দুই প্রকার। যথা:
১. শব্দালংকার
২. অর্থালংকার
শব্দালংকার:
শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে যে অলংকারের সৃষ্টি হয় তাকে বলা হয় শব্দালংকার। শব্দালংকারের নানা শ্রেণিবিভাগ রয়েছে। তন্মধ্যে প্রধান বিভাগগুলো হলো: অনুপ্রাস, যমক, শ্লেষ ও বক্রোক্তি।
অনুপ্রাস:
একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের একাধিকবার ব্যবহারের ফলে যে সুন্দর ধ্বনিসাম্যের সৃষ্টি হয় তাকে অনুপ্রাস বলে। একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলো যথাসম্ভব পরপর বা কাছাকাছি বসবে।
যথা:
- কুলায় কাপিছে কাতর কপোত দাদুরি ডাকিছে সঘনে। (ঈশ্বরচন্দ্র গুপ্ত)

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।