পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৩৭
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৩৭ প্রশ্ন

.
বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন কোনটি?
  1. ব্রাহ্মসমাজ
  2. বঙ্গীয় সাহিত্য পরিষদ
  3. মুসলিম সাহিত্য সমাজ
  4. আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম
সঠিক উত্তর:
আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম
ব্যাখ্যা
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। 
 
 রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ),  
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা), 
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"সোনে ভরিতী করুণা নাবী। রূপা থোই নাহিক ঠাবী।।" - চর্যাপদের এই পদটির রচয়িতা কে?
  1. ভুসুকুপা
  2. কুক্কুরীপা
  3. কম্বলাম্বরপা
  4. ঢেণ্ডণপা
সঠিক উত্তর:
কম্বলাম্বরপা
উত্তর
সঠিক উত্তর:
কম্বলাম্বরপা
ব্যাখ্যা
• সোনে ভরিতী করুণা নাবী।
রূপা থোই নাহিক ঠাবী।।-  চর্যাপদের ৮ নং পদ এটি। 

- '৮ নং' পদ এর রচয়িতা কম্বলাম্বরপা। 
- ৮ নং চর্যায় লোকজীবনের একটি সাধারণ চিত্র সমৃদ্ধিময় আলঙ্কারিক মণ্ডলে একবিস্ময়কর শিল্পসুষমা লাভ করেছে।
- মণীন্দ্রমোহন বসু চর্যাপদের '৮ নং' পদের সাথে রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতার সাদৃশ্য খুজে পেয়েছেন।

মূল পদটি নিম্নরূপ:
সোনে ভরিতী করুণা নাবী।
রূপা থোই নাহিক ঠাবী।।
বাহতু কামলি গঅণ উবেসে।
গেলী জাম বাহুড়ই কইসে
ঘুণ্টি উপাড়ী মেলিলি কাচ্ছি।
বাহতু কামলি সদৃগুরু পুচ্ছি
মাঙ্গত চড়হিলে চউদিস চাহ ।
কেড়ুআল নাহি কে কি বাহবকে পারঅ
বাম দাহিণ চাপী মিলি মিলি মাঙ্গা।
বাচত মিলিল মহাসুহ সাঙ্গা

• আধুনিক বাংলা অনুসারে পদটি নিম্নরূপ:
'আমার করুণা- নৌকা সোনায় ভর্তি রয়েছে; তাতে রূপা রাখার ঠাঁই নেই। 
ওরে কম্বলি পা, গগনের (নির্বাণের) উদ্দেশ্যে তুমি বেয়ে চলো; যে জন্ম গেছে সে ফিরবে কি করে? (নৌকা বাইতে গিয়ে) খুঁটি উপড়ে ফেলো, কাছি মেলে দাও। সদগুরুকে জিজ্ঞেস করো, হে কম্বলি পা, তুমি বেয়ে যাও। পথে বেরিয়ে চারদিকে চেয়ে এগিইয়ো; কেড়ুয়াল ছাড়া কেউ কি বাইতে পারে? বামে- ডানে চেপে পথ বেয়ে গেলে ঐ পথেই মহাসুখের সঙ্গে মিলে যাবে।' 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
.
ভারতচন্দ্রকে 'রায় গুণাকর' উপাধি প্রদান করেন কে?
  1. রাজা রঘুনাথ রায়
  2. রাজা কৃষ্ণচন্দ্র
  3. রাজা বিক্রমাধিত্য
  4. রাজা প্রতাপাধিত্য
সঠিক উত্তর:
রাজা কৃষ্ণচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
রাজা কৃষ্ণচন্দ্র
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
- অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত ভারতচন্দ্র রায় গুণাকর।
- অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। তিনি এই কাব্যের আদি ও শ্রেষ্ঠ কবি।
- তাঁর অপর গ্রন্থ ‘সত্যপীরের পাঁচালী’।
- ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- তাকে ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।
- “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?” - লাইনটির রচয়িতা তিনি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'ক্রীতদাসের হাসি' উপন্যাসে বাদশাহ হারুন কার প্রতীক?
  1. সম্রাট আকবর
  2. হুমায়ুন
  3. আইয়ুব খান
  4. ইয়াহিয়া খান
সঠিক উত্তর:
আইয়ুব খান
উত্তর
সঠিক উত্তর:
আইয়ুব খান
ব্যাখ্যা
• ক্রীতদাসের হাসি:
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক; তাতারির হাসি বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ উপন্যাসের রচয়িতা কে?
  1. শওকত ওসমান
  2. সৈয়দ শামসুল হক
  3. শহীদুল জহির
  4. শওকত আলী
সঠিক উত্তর:
শহীদুল জহির
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল জহির
ব্যাখ্যা
• ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ উপন্যাস:
- জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের রচয়িতা শহীদুল জহির।
- এটি তারঁ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 
- সোনায় মোড়ানো হাতের কথাশিল্পী শহীদুল জহিরের এই উপন্যাস বাংলা কথাসাহিত্যে এক অভিনব সংযোজন। বাংলা আখ্যানগদ্যের এমন অপূর্ব রূপ ও ভঙ্গি এর আগে তো ছিলই না, এখনও বিরল।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ:
১৯৮৫ সালে একদিন লক্ষ্মীবাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের বাসিন্দা যুবক আব্দুল মজিদ রায়সাহেব বাজারে যাওয়ার পথে কারকুন বাড়ি লেন থেকে বের হয়ে নবাবপুর রোডে উঠলে তার ডান পায়ের স্পঞ্জের স্যান্ডেলের ফিতে ফট্ করে ছিঁড়ে যায়। এভাবে এই কাহিনির শুরু। ৬২ পৃষ্ঠা পরে কাহিনির শেষে দেখা যায়, আব্দুল মজিদ দৈনিক ইত্তেফাকে একটি বিজ্ঞাপন দিয়ে তার বাড়িটি বিক্রি করে লক্ষ্মীবাজার থেকে বসত উঠিয়ে চলে যায়, ফলে তার অস্তিত্বই যেন মুছে যায়।

কিন্তু শহীদুল জহির এইটুকু পরিসরে ফুটিয়ে তুলেছেন একাত্তরের নয় মাসে ঢাকা শহরের একটি মহল্লার সমগ্র জীবন। তখন কী ঘটেছিল, তারপর দেশ স্বাধীন হওয়ার দেড় দশক না পেরোতেই আব্দুল মজিদকে কেন তার বসতবাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হলো, এই নিদারুণ প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে স্বাধীন বাংলাদেশের রাজনীতির এক নিষ্করুণ বাস্তবতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ উপন্যাস।
.
‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসের মূল পটভূমি কী?
  1. স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা
  2. আইয়ুব খানের সামরিক শাসনকাল
  3. পদ্মা-ইছামতি নদীর পারের জীবন
  4. তুর্কি আক্রমণের পূর্ববর্তী ভারতবর্ষ
সঠিক উত্তর:
তুর্কি আক্রমণের পূর্ববর্তী ভারতবর্ষ
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি আক্রমণের পূর্ববর্তী ভারতবর্ষ
ব্যাখ্যা
• 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাস:
- 'প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪) শওকত আলী রচিত একটি উপন্যাস।
- সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের অব্যবহিত পূর্ব সময়ের পটভূমিতে এই কাহিনি রচিত।
- অত্যাচারী সামস্তবর্গের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্ত্যজ হিন্দু এবং বৌদ্ধের দল।
- এই উপন্যাসের সময় ধরা হয়েছে রাজা লক্ষ্মণ সেনের রাজত্বকাল।
- সামাজিক বৈষম্য, অর্থনৈতিক টানাপোড়েন বিশেষ করে আর্য ও অনার্য মানুষের মধ্যে পারস্পরিক অসাম্য এ উপন্যাসের বিষয়।
- উপন্যাসে কোনো একক ব্যক্তিকে নায়ক করা হয় নি। প্রাকৃতজন অর্থাৎ বাংলার গণমানুষ সমষ্টিগতভাবে এই উপন্যাসে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছে।
- সঙ্গতি বিধানের লক্ষ্যে একাদশ শতাব্দীর অন্তিম কালের ভাষারূপ উপন্যাসে ব্যবহৃত হয়েছে। এর ফলে পাঠক উপন্যাসটি পাঠকালে সত্যি যেন লক্ষ্মণ সেনের ওই সময়ে ফিরে যান।

শওকত আলী:
- তিনি ১৯৩৬ সালের ১২ই জানুয়ারি, দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
- তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘যাত্রা’।
- তাঁর রচিত ত্রয়ী উপন্যাস - দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), একুশে পদক (১৯৯০) লাভ করেন।
- তিনি ২০১৮ সালের ২৫শে জানুয়ারি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- পিঙ্গল আকাশ,
- যাত্রা,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- কুলায় কালস্রোত,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের খেপ,
- হিসাবনিকাশ,
- দলিল,
- উপরে ছাপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রবন্দ্রনাথ ঠাকুরের 'বৈকুণ্ঠের খাতা’ কী ধরনের সাহিত্যকর্ম?
  1. কাব্যগ্রন্থ
  2. নাটক
  3. ছোটগল্প
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
• 'বৈকুণ্ঠের খাতা':
- 'বৈকুণ্ঠের খাতা' রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি কৌতুক নাটক।
- এটি ১৮৮৭ সালে প্রকাশিত হয়।
- এক আত্মভােলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্র। তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা।
- সংলাপের দ্যুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূলে।
- নাটকটির কোনাে কোনাে চরিত্রে লেখকের আত্মীয়-বন্ধুর চরিত্রের ছায়াপাত ঘটেছে।

----------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত কিছু নাটক:
- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- তাসের দেশ,
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা,
- নটীর পূজা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পদ্মরাগ' গ্রন্থের রচয়িতা কে?
  1. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  2. সুফিয়া কামাল
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর
সঠিক উত্তর:
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা
• 'পদ্মরাগ' উপন্যাস:
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। এটি ১৯২৪ সালে প্রাকশিত হয়।
- এই উপন্যাসে মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে, যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না।
- অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ উপন্যাসে।
- 'পদ্মরাগ' উৎসর্গ করা হয় তাঁর জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

তাঁর উলে­খযোগ্য রচনা:
- মতিচূর (প্রবন্ধ, দুই খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
- সুলতানার স্বপ্ন (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'সকলেই কবি নন, কেউ কেউ কবি' — উক্তিটি কোন গ্রন্থের?
  1. বনলতা সেন
  2. কবিতার কথা
  3. ধূসর পাণ্ডুলিপি
  4. রূপসী বাংলা
সঠিক উত্তর:
কবিতার কথা
উত্তর
সঠিক উত্তর:
কবিতার কথা
ব্যাখ্যা
• 'সকলেই কবি নন, কেউ কেউ কবি' উক্তিটি জীবনানন্দ দাশ করেছেন।

• কবিতার কথা:
- জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধগ্রন্থ ‘কবিতার কথা’।
- গ্রন্থটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের বিখ্যাত উক্তি, ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’

• জীবনানন্দ দাশ:
- 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' নামে পরিচিত জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তাঁর 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যের অন্তর্গত 'মৃত্যুর আগে' কবিতার সাথে আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস-এর 'The falling of the Leaves' কবিতার মিল রয়েছে।
- তাঁর 'মহাপৃথিবী' কাব্যের অন্তর্গত 'হায় চিল' কবিতার সাথে ইয়েটস্‌-এর 'He reproves the curlow' কবিতার মিল রয়েছে।
- 'বনলতা সেন' কবিতাটিতে অ্যাডগার এলেন পো-র 'টু হেলেন' কবিতার প্রভাব রয়েছে।
- বাংলাদেশে ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তাঁর 'রূপসী বাংলা' তীব্রভাবে অনুপ্রাণিত করে।
- জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়।
- এছাড়া জীবনানন্দ দাশের 'শ্রেষ্ঠ কবিতা' গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির, 
- রূপসী বাংলা, 
- বেলা অবেলা কালবেলা।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

• তাঁর রচিত উপন্যাস:
- মাল্যবান,
- সতীর্থ,
- কল্যাণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
'নিঃ + আশা' সন্ধির নিয়ম কী?
  1. ইঃ + অ = ই + র
  2. ইঃ + আ = ই + রা
  3. ই + অ = উ + র
  4. ই + আ = ই + রা
সঠিক উত্তর:
ইঃ + আ = ই + রা
উত্তর
সঠিক উত্তর:
ইঃ + আ = ই + রা
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি:
- বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
- বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়। যথা:
১. বিসর্গ + স্বর এবং
২. বিসর্গ + ব্যঞ্জন।

• পূর্বপদের শেষে যদি অ/আা ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র্‌ হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন-
• নিয়ম: ইঃ + অ = ই + র্‌:
- নিঃ + অন্ন = নিরন্ন।
- বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ।

• নিয়ম: ইঃ + আ = ই + রা:
- নিঃ + আকার = নিরাকার।
- নিঃ + আশা = নিরাশা।

• নিয়ম: উঃ + অ = উ + র:
- দুঃ + অবস্থা = দুরবস্থা।
- চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।

• নিয়ম: উঃ + আ = উ + রা:
- দুঃ + আত্মা = দুরাত্মা।
- দুঃ + আশা = দুরাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'করেছি' কোন কালের উদাহরণ?
  1. ঘটমান বর্তমান কাল
  2. পুরাঘটিত বর্তমান কাল
  3. পুরাঘটিত অতীত কাল
  4. ঘটমান অতীত কাল
সঠিক উত্তর:
পুরাঘটিত বর্তমান কাল
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত বর্তমান কাল
ব্যাখ্যা
পুরাঘটিত বর্তমান কাল:
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত
হয়।
যেমন:
- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
- এতক্ষণ আমি অঙ্ক করেছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
কোনটি চলিত রীতির শব্দ?
  1. ইচ্ছা
  2. গৃহিণী
  3. জিজ্ঞাসা
  4. আগেই
সঠিক উত্তর:
আগেই
উত্তর
সঠিক উত্তর:
আগেই
ব্যাখ্যা
• সঠিক উত্তর- খ) আগেই।

ব্যাখ্যা:
চলিত রীতি হলো আধুনিক বাংলা ভাষার স্বাভাবিক কথ্য রূপ যা সাধারণত লেখায় ব্যবহৃত হয়।

"আগেই" - চলিত রীতির শব্দ:
- এটি আধুনিক বাংলায় স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়
- সাধু রীতিতে এর রূপ "পূর্বেই"।

অন্যান্য অপশনগুলো:
ক) ইচ্ছা - এটি সাধু রীতির শব্দ।
চলিত রীতিতে: "ইচ্ছে"।

খ) গৃহিণী - এটি সাধু রীতির শব্দ।
- চলিত রীতিতে: "গিন্নি"।

গ) জিজ্ঞাসা - এটি সাধু রীতির শব্দ।
- চলিত রীতিতে: "জিজ্ঞেস"।

সুতরাং "আগেই" শব্দটি চলিত রীতির প্রমিত শব্দ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
কম্পনজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• কম্পনজাত ব্যঞ্জনধ্বনি:
জিভ কম্পিত হয়ে বা দন্তমূল বারবার আঘাত করে উচ্চারিত হয় বলে এ-জাতীয় ব্যঞ্জনগুলিকে বলে কম্পনজাত।
- এ শ্রেণির বাংলা ব্যঞ্জন একটি: র।
যেমন- বার, ধার। 

অন্যদিকে,
- 'ল' একটি পার্শ্বিক ধ্বনি।
- ড় ও ঢ় হলো তাড়নজাত ধ্বনি।
- শ, ষ, স শিশধ্বনি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
"ক্লিপ >কিলিপ" - এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
  1. সম্প্রকর্ষ
  2. বিপ্রকর্ষ
  3. সমীভবন
  4. বিষমীভবন
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকর্ষ
ব্যাখ্যা
• "ক্লিপ >কিলিপ" - বিপ্রকর্ষ/মধ্য স্বরাগম এর উদাহরণ।
--------------------
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন-ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন-
- অ- রত্ন > রতন, ধর্ম >ধরম, স্বপ্ন >স্বপন, হর্ষ >হরষ ইত্যাদি।
- ই- প্রীতি >পিরীতি, ক্লিপ >কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
- উ- মুক্তা > মুকুতা, তুর্ক> তুরুক, ভূ >ভুরু ইত্যাদি।
- এ গ্রাম >গেরাম, প্রেক> পেরেক, স্রেফ >সেরেফ ইত্যাদি।
- ও - শ্লোক > শোলোক, মুরগ >মুরোগ >মোরগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৫.
নিচের কোনটি মিলনার্থক দ্বন্দ্ব সমাস?
  1. দা-কুমড়া
  2. বই-পুস্তক
  3. মাছ-ভাত
  4. ছোট-বড়
সঠিক উত্তর:
মাছ-ভাত
উত্তর
সঠিক উত্তর:
মাছ-ভাত
ব্যাখ্যা
মিলনার্থক দ্বন্দ্ব : 
- যে দ্বন্দ্ব সমাসে একত্র বা মিলন বা সম্পর্ক বোঝায় তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন—
ছেলে ও মেয়ে = ছেলে-মেয়ে;
পিতা ও পুত্র = পিতা-পুত্র;
মাছ ও ভাত = মাছ-ভাত;
ভাই ও বোন = ভাই-বোন।

অন্যদিকে,
বিরোধার্থক দ্বন্দ্ব :
যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বৈরী অর্থ বা ভাব প্রকাশ করে, তাকে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন-
অহি ও নকুল = অহি-নকুল;
দা ও কুমড়া = দা-কুমড়া।

সমার্থক দ্বন্দ্ব:
একই জাতীয় বস্তুর সংযোগে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন—
হাট ও বাজার= হাট-বাজার;
বই ও পুস্তক = বই-পুস্তক;

বিপরীতার্থক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিপরীত অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন—
ছোট ও বড় = ছোট-বড়;
জমা ও খরচ = জমা-খরচ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ); ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
"সে নেই আঁকড়া লোক" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নিতান্ত অলস
  2. একগুঁয়ে
  3. নির্বোধ
  4. নির্লজ্জ
সঠিক উত্তর:
একগুঁয়ে
উত্তর
সঠিক উত্তর:
একগুঁয়ে
ব্যাখ্যা
• "সে নেই আঁকড়া লোক" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ- একগুঁয়ে।

আরো  কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• ’নয়ছয়’ - অপচয়।
• 'গোঁফ খেজুরে' - নিতান্ত অলস।
• ’ধরি মাছ না ছুঁই পানি’ -  কৌশলে কার্যোদ্ধার।
• 'ফোড়ন দেওয়া' -  টিপ্পনি কাটা।
• 'কানকাটা' - নির্লজ্জ, বেহায়া।
• 'অঘাচণ্ডী' - নির্বোধ, মূর্খ, বোকা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৭.
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
  1. চতুর - নির্বোধ
  2. তামসিক - রাজসিক
  3. জড় - অজড়
  4. অগ্র - পশ্চাৎ
সঠিক উত্তর:
জড় - অজড়
উত্তর
সঠিক উত্তর:
জড় - অজড়
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) জড় - অজড়।

ব্যাখ্যা:
‘জড়’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘চেতন’, ‘অজড়’ নয়।

সঠিক বিপরীতার্থক জোড়াগুলো:
• চতুর - নির্বোধ;
• তামসিক - রাজসিক;
• অগ্র - পশ্চাৎ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৮.
'আকাশ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক্ষিতি
  2. অবনী
  3. অভ্র
  4. মেদিনী
সঠিক উত্তর:
অভ্র
উত্তর
সঠিক উত্তর:
অভ্র
ব্যাখ্যা
• 'আকাশ' এর সমার্থক শব্দ হলো:
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, ইত্যাদি।

অন্যদিকে,
'পৃথিবী' এর সমার্থক শব্দ:
বসুন্ধরা, ক্ষিতি, অখিল, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. নাটিকা
  2. আধুনিকা
  3. পুস্তিকা
  4. পাঠিকা
সঠিক উত্তর:
আধুনিকা
উত্তর
সঠিক উত্তর:
আধুনিকা
ব্যাখ্যা
• শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন:
→ অজ - অজা, 
→ আধুনিক - আধুনিকা,
→ কোকিল - কোকিলা,
→ চতুর - চতুরা,
→ চঞ্চল - চঞ্চলা, 
→ নবীন - নবীনা ইত্যাদি।

অন্যদিকে,
• ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
- নাটক - নাটিকা;
- মালা - মালিকা; 
- গীত - গীতিকা; 
- পুস্তক - পুস্তিকা। 
(এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।)

• '- অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে '- অক' এর জায়গায় '- ইকা' বসবে।
যেমন:
পাঠক - পাঠিকা।
লেখক - লেখিকা।
গায়ক - গায়িকা।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২০.
'খানদানি' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. গুজরাটি
  2. ফরাসি
  3. পর্তুগিজ
  4. ফারসি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'খানদানি' ফারসি ভাষা থেকে আগত শব্দ।



• ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এস্টেট, কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. অগ্রগণ্য
  2. দধীচি
  3. উচ্চৈঃস্বরে
  4. চন্ডালিকা
সঠিক উত্তর:
চন্ডালিকা
উত্তর
সঠিক উত্তর:
চন্ডালিকা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'চন্ডালিকা' বানানটি অশুদ্ধ। 
এর শুদ্ধ বানান- 'চণ্ডালিকা'।

• 'চণ্ডালিকা' অর্থ : একপ্রকার সেতার। 

অন্য অপশনের বানান,

অশুদ্ধ - শুদ্ধ:
• অগ্রগন্য - অগ্রগণ্য;
• উচ্চৈস্বরে - উচ্চৈঃস্বরে;
• দধীচী- দধীচি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২২.
Which Shakespearean play takes place on a distant island and features elements of magic?
  1. Twelfth Night
  2. The Tempest
  3. As You Like It
  4. King Lear
সঠিক উত্তর:
The Tempest
উত্তর
সঠিক উত্তর:
The Tempest
ব্যাখ্যা
• 'The Tempest' is set on a remote island and involves magic.
- Prospero হলো একজন magician এবং the rightful Duke of Milan.
- Shakespeare-এর নাটক "The Tempest" একটি রহস্যময় ও জাদুবিদ্যাপূর্ণ নাটক, যার ঘটনা ঘটে একটি দূরবর্তী দ্বীপে (remote island)

• 'The Tempest' by William Shakespeare is a Comedy play/ drama.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.

• এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।

• Some quotations from The Tempest: 
- “Hell is empty and all the devils are here.”
- “We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
- “This thing of darkness, I Acknowledge mine.”
- “Thought is free.”
- “O, brave new world, that has such people in't!”
- “Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
- “Misery acquaints a man with strange bedfellows.”

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

Source: Britannica.
২৩.
Tom Jones is -
  1. Picaresque Novel
  2. Gothic Novel
  3. Regional novel
  4. Epistolary novel
সঠিক উত্তর:
Picaresque Novel
উত্তর
সঠিক উত্তর:
Picaresque Novel
ব্যাখ্যা
Tom Jones হলো Henry Fielding রচিত একটি বিখ্যাত উপন্যাস, যা Picaresque Novel ধরনের একটি শ্রেষ্ঠ উদাহরণ।

• Tom Jones:
- এটি Henry Fielding রচিত। 
- Tom Jones, in full The History of Tom Jones, a Foundling হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়।
- এটি একটি রোমান্স প্লটের উপরে লেখা।
- Tom Jones, Picaresque Novel এর অন্যতম উদাহরণ।
- নায়ক Tom Jones জন্মের পরই পরিত্যক্ত হয়, এবং সে এক দয়ালু পরিবারে বেড়ে ওঠে।
- নায়িকা Sophia কে তারা বাবা মা অযোগ্য পাত্রের সাথে বিয়ে ঠিক করলে সে গৃহত্যাগ করে।
- নানা ঘটনা প্রবাহের শেষে নায়ক নায়িকার মিলন হয় ৷

• Henry Fielding:
- He is regarded as the 'Father of Modern English Novel' with Samuel Richardson.
- He is famous for Picaresque Novel.
- His pen name is Captain Hercules Vinegar

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.

-----------------------
• Picaresque Novel:
- A novel that tells the story of a rascal or knave who moves from place to place for adventures and fights his evil antagonists is called - Picaresque Novel.
- অর্থাৎ, Picaresque Novel বলতে এমন ধরনের Novel বোঝায় যেখানে Novel এর প্রধান চরিত্র  একজন rascal or knave যে এক স্থান থেকে অন্য স্থানে adventures এর জন্য ঘুরে বেড়ায় এবং তার evil antagonist দের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- এই ধরনের Novel গুলো manner এর দিক থেকে realistic এবং aim এর দিক থেকে satiric. 

• Gothic Novel:
- A form of prose narrative which comprises wild and horrific incidents can be termed as Gothic Novel.
-  ভৌতিক উপাদান এবং ডার্ক থিম সমৃদ্ধ হয় এই উপন্যাসগুলো।
- পাশাপাশি দ্বন্দ্ব, সংঘাত কিংবা উন্মত্ততাও থাকে কাহিনী জুড়ে।
- Example: Wuthering Heights by Emily Bronte. Great Expectations by Charles dickens; Mary Shelley's Frankenstein ইত্যাদি।

• Regional novel:
- A novel that depicts in its plot the customs, dialects and ways of life of a specific rural region.
- একজন novelist যিনি regional novel লিখেন তিনি সাধারণত একটি নির্দিষ্ট fictional region কে ভিত্তি করে লিখেন এবং তাঁর সকল novel এর settings এর জন্য সেটিকেই ব্যবহার করেন। 

• Epistolary novel:
- A novel in the form of letters.
- The narrative of this type of novel is carried forward by letters written by one or more of the novel's characters.
- Richardson's Pamela is an example.
- অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাসগুলো।

Source: Britannica, Live MCQ Lecture.
২৪.
Who wrote the novel 'Pamela'?
  1. Jonathan Swift
  2. Samuel Richardson
  3. Daniel Defoe
  4. William Congreve
সঠিক উত্তর:
Samuel Richardson
উত্তর
সঠিক উত্তর:
Samuel Richardson
ব্যাখ্যা
‘Pamela’ উপন্যাসটি ১৭৪০ সালে প্রকাশিত হয় এবং এটি Samuel Richardson রচিত।

• Pamela: 
- এটি Samuel Richardson রচিত একটি Novel.
- It is an example of Epistolary Novel.
- Pamela', in full Pamela; or, Virtue Rewarded.
- Novel টিকে ইংরেজি সাহিত্যের প্রথম English Novel হিসেবে বিবেচনা করা হয়।
- Novel টি হচ্ছে একটি Epistolary novel অর্থাৎ অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাস।
- এটি ১৭৪০ সালে প্রকাশিত হয়।
- The novel is based on a story about a servant and the man who, failing to seduce her, marries her.

• Pamela Andrews হচ্ছে ১৫ বয়সী একজন পরিচারিকা।
- তাঁর মালিকের মৃত্যুর পর, মালিকের ছেলে “Mr. B, বিভিন্ন নানাভাবে কৌশলে Pamela কে নিজের প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন,
- Pamela resists, and soon afterward Mr. B offers marriage, an outcome that Richardson presents as a reward for her virtue. The second half of the novel shows Pamela winning over those who had disapproved of the misalliance.

• Samuel Richardson (1689 - 1761), an English novelist. 
- His major novels were:
- Pamela (1740) and
- Clarissa (1747–48).

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২৫.
Which of the following is written by Christopher Marlowe?
  1. Charles IV
  2. Henry IV
  3. Richard II
  4. Edward II
সঠিক উত্তর:
Edward II
উত্তর
সঠিক উত্তর:
Edward II
ব্যাখ্যা
Christopher Marlowe ছিলেন Elizabethen যুগের একজন বিখ্যাত ট্র্যাজেডি নাট্যকার।
তাঁর লেখা অন্যতম ঐতিহাসিক ট্র্যাজেডি হলো Edward II.

• Edward II is a play written by Christopher Marlowe.
- নাটকটি ১৫৯১ সালে লেখা এবং ১৫৯৪ সালে প্রকাশিত হয়।
- এটি Marlowe রচিত শেষ নাটক গুলোর মধ্যে একটি, যেটিকে প্রায়শই তাঁর Masterpeice হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
-  In this play, Marlowe shows a man developing an appetite for power and increasingly corrupted as power comes to him.
- এই নাটকে Marlowe, Edward II  এর মাধ্যমে তুলে ধরেছেন কিভাবে একজন মানুষ ক্ষমতার জন্য লোভি হয়ে উঠে এবং অপরিসীম ক্ষমতালাভের পর কিভাবে একজন দুর্নীতিগ্রস্থ মানুষে পরিণত হয়।
- In Marlowe's play Edward II, Edward II is considered a tragic hero.
- The King's fall from power parallels the arc of a traditional tragic hero.

• Christopher Marlowe: 
- Christopher Marlowe Elizabethen যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
- তিনি একজন 'University wit' ছিলেন। 

• Notable Works: 
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Dido, Queen of Carthage,
- Edward II, etc.

Options,
- Henry IV & Richard II: William Shakespeare.

Source: Britannica and Live MCQ Lecture.
২৬.
Who is the Moor of Venice in Shakespeare’s tragedy?
  1. Brabantio
  2. Caesar
  3. Lear
  4. Othello
সঠিক উত্তর:
Othello
উত্তর
সঠিক উত্তর:
Othello
ব্যাখ্যা
"The Moor of Venice" বলতে বোঝানো হয়েছে শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি "Othello"-র প্রধান চরিত্র ওথেলো-কে।
- নাটকে তাকে ঘিরেই মূল ট্র্যাজেডি গড়ে ওঠে।
- নাটকটির পুরো নাম: "Othello, The Moor of Venice".

• Othello
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
-  যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

Source: Britannica.
২৭.
Ode on Melancholy is written by -
  1. William Wordsworth
  2. T.S. Eliot
  3. P.B. Shelley
  4. John Keats
সঠিক উত্তর:
John Keats
উত্তর
সঠিক উত্তর:
John Keats
ব্যাখ্যা
"Ode on Melancholy" একটি বিখ্যাত ইংরেজি কবিতা যা লিখেছেন John Keats.

• Ode on Melancholy:
- এটি John Keats রচিত একটি কবিতা।
- এটি একটি three stanza বিশিষ্ট কবিতা যা ১৮২০ সালে প্রকাশিত হয়েছিলো।
- এই কবিতাটি মানবজীবনে আনন্দ ও ইচ্ছার অস্থায়িত্বের কথা বলে এবং মানুষের আবেগ ও আনন্দের অপরিহার্য সঙ্গী হিসাবে দুঃখকে স্বীকার করে নেয়।
- অর্থাৎ, কবির মতে জীবনে সুখ এবং দুঃখ পাশাপাশি অবস্থান করে এবং সুখ কখনোই চিরস্থায়ী নয় বরং জীবনে দু;খ অপরিহার্য।
- তাই কবিতা কবিতাটির শেষ স্তবকে দু;খের স্তুতিগান গেয়ে দুঃখ কে "mysterious goddess who lives in 'the very temple of Delight,' among the transitory deities of Beauty, Joy, and Pleasure - হিসেবে আখ্যায়িত করেছেন।

• John Keats:
- English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- তাকে ‘Poet of beauty’ বলা হয়।

• John Keats's famous poems are:
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci.

Source: Britannica and Poetry Foundation.
২৮.
Who created the character 'Fanny Price'?
  1. Charles Dickens
  2. Jane Austen
  3. George Eliot
  4. Emily Bronte
সঠিক উত্তর:
Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
Jane Austen
ব্যাখ্যা
Fanny Price হলো Jane Austen-এর লেখা উপন্যাস "Mansfield Park"-এর প্রধান চরিত্র।

• Mansfield Park:
- এটি Jane Austen রচিত।
- প্রকাশিত হয় 1814 সালে।
- এই উপন্যাসটিকে ধরা হয় Jane Austen এর সবচেয়ে সিরিয়াস গুরুগম্ভীর উপন্যাস হিসেবে।

• উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হিসেবে ধরা যায়, Fanny Price নামের এক তরুনীকে।
- কিছুটা অন্তর্মুখী স্বভাবের Fanny Price কে তার পরিবার ধনী আত্মীয় Bertram family এর কাছে পাঠায়।
- কিশোরী Fanny Price এর সাথে সেই পরিবারের অনেকেই রুঢ় আচরণ করে ।
- কিন্তু শেষপর্যন্ত তার অবিচল ব্যক্তিত্ব এবং নৈতিকতায় মুগ্ধ হয়ে পরিবারের সবাই তাকে সমাদরে গ্রহন করে।
- Edmund Bertram এর সাথে বিয়ে হয় Fanny Price এর।।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Notable works: 
• Novels: 
- Sense and Sensibility,
- Pride and Prejudice,
- Mansfield Park,
- Emma,
- Northanger Abbey,
- Persuasion.

Source: Britannica.
২৯.
What is the famous opening line of the novel A Tale of Two Cities?
  1. Call me Ishmael...
  2. All happy families are alike…
  3. It was the best of times, it was the worst of times...
  4. It is a truth universally acknowledged...
সঠিক উত্তর:
It was the best of times, it was the worst of times...
উত্তর
সঠিক উত্তর:
It was the best of times, it was the worst of times...
ব্যাখ্যা
The famous opening line "It was the best of times, it was the worst of times..." is from Charles Dickens' novel "A Tale of Two Cities."

• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- London and Paris এর কাহিনী।
- ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট।
- কাহিনীর সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুনী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর।
- গল্পটির প্রধান চরিত্রগুলি হল: Charles Darnay একজন ফরাসি অভিজাত, এবং, Sydney Carton একজন হতাশ ইংরেজ আইনজীবী।

• Charles Dickens:
- তার পুরো নাম - Charles John Huffam Dickens.
- তিনি একজন ব্রিটিশ novelist.
- Charles Dickens -এর ছদ্মনাম ছিল Boz.
- He was considered the greatest novelist of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times, etc.

Source: Britannica and Live MCQ lecture.
৩০.
In which period was The Return of the Native written?
  1. Neoclassical period
  2. Elizabethan period
  3. Romantic period
  4. Victorian period
সঠিক উত্তর:
Victorian period
উত্তর
সঠিক উত্তর:
Victorian period
ব্যাখ্যা
The Return of the Native উপন্যাসটি Thomas Hardy রচিত, তিনি একজন বিখ্যাত Victorian যুগের লেখক।

• The Return of the Native:
- Victorian যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত বহুল পঠিত একটি উপন্যাস।
- কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright যে প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex এ ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করে।
- তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামেই বসবাস করতে চায় ।
- কিন্তু Clym Yeobright এর স্ত্রী এবং Thomasin এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়।
- অত:পর তারা দুইজনে পরকীয়ায় লিপ্ত হয়।

• Thomas Hardy:
- তিনি একজন English novelist and poet.
- তাকে বলা হয়, Regional Novelist and a poet বা আঞ্চলিক ঔপন্যাসিক বা কবি।
- একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।
- এছাড়াও, তাকে Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন অনেকে।
- তার রচিত উপন্যাসগুলোর সময়কাল ভিক্টোরিয়া যুগ, কিন্তু তিনি অনেক ছোটগল্প লিখেছেন যেগুলো আধুনিক যুগে রচিত। এছাড়া তিনি কবিতাও লিখেছেন।

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো -
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.
৩১.
"Mrs. Warren’s Profession" is a ______ by  G.B. Shaw.
  1. poem
  2. play
  3. novel
  4. autobiography
সঠিক উত্তর:
play
উত্তর
সঠিক উত্তর:
play
ব্যাখ্যা
"Mrs. Warren’s Profession" হলো “G.B. Shaw” রচিত একটি play.

• "Mrs. Warren’s Profession" is a play by  G.B Shaw.
- এটি একটি 4-acts বিশিষ্ট নাটক।
- এটি ১৮৯৩ সালে লেখা এবং ১৮৯৮ সালে প্রকাশিত হয়েছিল।
- Due to government censorship, it wasn't performed until 1902.
- The play’s subject matter revolves around the social hypocrisy surrounding prostitution.

• "Mrs. Warren’s Profession" নাটকটি মিসেস Kitty Warren এবং তার মেয়ে Vivie Warren এর সম্পর্কের উপর কেন্দ্রীভূত, যেখানে মিসেস ওয়ারেন একজন প্রাক্তন যৌনকর্মী এবং বর্তমানে একটি যৌন ব্যবসার মালিক। ভিভি, একজন শিক্ষিত ও স্বাধীনচেতা তরুণী, তার মায়ের পেশা সম্পর্কে জানতে পেরে হতবাক হয়। মিসেস ওয়ারেন তার পেশার পেছনের কারণ ব্যাখ্যা করে, যা ছিল আর্থিক প্রয়োজনীয়তা। ভিভি তার মায়ের পেশার প্রতি তার নৈতিক বিরোধিতা সত্ত্বেও, মায়ের সাহসিকতাকে সম্মান করে। তবে, মায়ের ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ভিভি সম্পর্ক ছিন্ন করে এবং তার মায়ের সাথে সম্পর্ক শেষ করে। নাটকটি সামাজিক সমালোচনা ও নারীর স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করে।
 
• G. B. Shaw (1856-1950): 
- তার পুরো নাম George Bernard Shaw. 
- তিনি 'Modern period' এর নাট্যকার। 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 
 
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House (play)
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.
৩২.
James Joyce was a/an -
  1. American author
  2. Irish author
  3. Russian author
  4. British author
সঠিক উত্তর:
Irish author
উত্তর
সঠিক উত্তর:
Irish author
ব্যাখ্যা
James Joyce ছিলেন একজন Irish লেখক।

• James Joyce:
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce’s Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' টেকনিকের জন্যে বিখ্যাত।

• Joyce's notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race,
- Chamber Music,
- Dubliners,
- Exiles,
- Finnegans Wake,
- Pomes Penyeach,
- Stephen Hero,
- The Day of the Rabblement,
- The Dead,
- The Sisters,
- Ulysses, etc.

Source: Britannica.
৩৩.
Which of the following is the correctly spelled word?
  1. Icoenoclastic
  2. Iconoclastic
  3. Iconeoclastic
  4. Iconnoclastic
সঠিক উত্তর:
Iconoclastic
উত্তর
সঠিক উত্তর:
Iconoclastic
ব্যাখ্যা
• Iconoclastic: 
English meaning: strongly opposing generally accepted beliefs and traditions.
Bangla meaning: প্রতিমা পূজাবিরোধী। 

Example: 
- His plays were fairly iconoclastic in their day.

Source: Cambridge Dictionary.
৩৪.
Synonym of 'Levity' -
  1. Hilarity
  2. Tragedy
  3. Solemnity
  4. Gravity
সঠিক উত্তর:
Hilarity
উত্তর
সঠিক উত্তর:
Hilarity
ব্যাখ্যা
• Levity:
English meaning: humour or lack of seriousness, especially during a serious occasion.
Bangla meaning: (আনুষ্ঠানিক) লঘুতা; চপলতা; চাপল্য; চিন্তাহীনতা।

Options,
ক) Hilarity:
- আনন্দোচ্ছ্বাস; আনন্দহিল্লোল; আনন্দোচ্ছলতা; উচ্চহাস্য; হাস্যকলরব।

খ) Tragedy:
- ট্র্যাজেডি; বিয়োগান্ত নাটক।

গ) Solemnity:
- ঐকান্তিকতা; গাম্ভীর্য। 

ঘ) Gravity:
- গুরুতর অবস্থা; গম্ভীর ভাব। 

So, Synonym of 'Levity' - Hilarity.

Source: Accessible Dictionary.
৩৫.
Neither of the employees ____ the training session.
  1. has attended
  2. had attended
  3. was attended
  4. were attended
সঠিক উত্তর:
has attended
উত্তর
সঠিক উত্তর:
has attended
ব্যাখ্যা
Complete sentence: Neither of the employees has attended the training session.

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.

---------------
গ) was attended
- এটি passive voice এবং subject অনুযায়ী মানানসই নয়।
ঘ) were attended
- "were" = plural verb, কিন্তু "neither" singular — তাই ভুল।

খ) had attended - এটি past perfect tense, যদিও grammatical structure ঠিক, কিন্তু context অনুযায়ী present perfect ("has attended") অধিক উপযুক্ত।"Had attended" ব্যবহার করতে হলে আরও অতীত-ভিত্তিক context দরকার।
• Past Perfect (যখন অতীতের দুইটি কাজের একটি আগে ঘটে): 
Example: Neither of the employees had attended the training session before the meeting started." (past perfect context)

• এই প্রশ্নে যেহেতু কোনো specific past time reference দেওয়া নেই, "has attended" বেশি natural এবং appropriate.
৩৬.
Had we prepared well, we ________ the competition.
  1. have won
  2. could have won
  3. could won
  4. could win
সঠিক উত্তর:
could have won
উত্তর
সঠিক উত্তর:
could have won
ব্যাখ্যা
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

Complete sentence: Had we prepared well, we could have won the competition.
৩৭.
A person who believes that pleasure is the most important thing in life:
  1. Stoic
  2. Cynic
  3. Hedonist
  4. Nihilist
সঠিক উত্তর:
Hedonist
উত্তর
সঠিক উত্তর:
Hedonist
ব্যাখ্যা
Answer: Hedonist.

• Hedonist:
English meaning:a person who believes that pleasure is the most important thing in life.
Bangla meaning: প্রেয়োবাদী/ ভোগবাদী।।

Options,

ক) Stoic: 
English meaning: a person who is able to suffer pain or trouble without complaining or showing what they are feeling.
Bangla meaning: সুখেদুঃখে নির্বিকার ব্যক্তি।

খ) Cynic:
English meaning: a person who believes that people only do things to help themselves, rather than for good or sincere reasons.
Bangla meaning: হতাশাবাদী; চিরবিষণ্ণ; দোষদর্শী ব্যক্তি।

ঘ) Nihilist:
English meaning: someone who believes that all political and religious organizations are bad, or that there are no principles or beliefs that have any meaning or can be true.
Bangla meaning: নাস্তিবাদী।

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
৩৮.
The window has been broken. [Change the voice]
  1. Someone has to be broken the window.
  2. Someone has broken the window.
  3. Someone broken the window.
  4. Someone has been broken the window.
সঠিক উত্তর:
Someone has broken the window.
উত্তর
সঠিক উত্তর:
Someone has broken the window.
ব্যাখ্যা
• বাক্যে ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে passive থেকে active করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন-
someone, somebody, people, the authority ইত্যাদি ধরে নিতে হবে।
- Break এর past participle form - broken.
- Someone এর সাথে has ব্যবহৃত হয়।

Passive Voice: My wallet has been stolen.
Active Voice: Someone has stolen my wallet.

Passive: The window has been broken.
Active: Someone has broken the window.
৩৯.
I am amazed at his singing so beautifully. Here 'singing' is a-
  1. Participle
  2. Gerund
  3. Verbal adjective
  4. Main verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
I am amazed at his singing so beautifully. Here 'singing' is a- Gerund.
- In this sentence, "singing" is a gerund, and "his" is the possessive adjective preceding it.

• Possessive adjective এর পর gerund বসে৷
- preposition এবং gerund (verb + ing) এর মাঝে Possessive Adjective বসে।
- structure: preposition + Possessive Adjective + gerund (verb + ing).
- যেমন- প্রশ্ন প্রদত্ত বাক্যে his হলো possessive adjective; তাই এরপর gerund হিসাবে 'singing' বসেছে।

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
৪০.
How they escaped remains a secret. Here 'How they escaped' is -
  1. Noun clause
  2. Adjective phrase
  3. Adverbial phrase
  4. Adverbial clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
How they escaped remains a secret. Here 'How they escaped' is - Noun clause.
- It acts as the subject of the sentence.
 - Since it is functioning as a noun (subject), and contains a subject (they) and a verb (escaped), it is a noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে -
1. Subject হিসাবে,
যেমন: What will he do is uncertain.

2. Transitive verb এর object হিসেবে,
যেমন: I believe what you have said.

3. Linking verb এরপরে complement হিসাবে,
যেমন: The reason is why they are angry.

4. Preposition এরপরে,
যেমন: Listen to what they say.
৪১.
Antonym of 'Specious' -
  1. Forthright
  2. Spurious
  3. Fallacious
  4. Both B & C
সঠিক উত্তর:
Forthright
উত্তর
সঠিক উত্তর:
Forthright
ব্যাখ্যা
Specious (adjective)
English Meaning: Seeming to be right or true, but really wrong or false.
Bangla Meaning: আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন; (কিন্তু আসলে তা নয়): a specious argument.

Synonyms: Misleading (বিভ্রান্তিকর), Deceptive (প্রতারণামূলক), Fallacious (বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক), Spurious (প্রতারণা মূলক), Gilded (স্বর্ণবৃত্তি করা)।
Antonyms: Aboveboard (অকপট), Forthright (স্পষ্টবাদী; স্পষ্টভাষী), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Frank (সহজ), Genuine(অকৃত্রিম)। 

Example Sentence: 
1. This is a specious argument that he has been making up.
2. The specious and perfumed but inwardly rotten nobility.

Source: Live MCQ Lecture.
৪২.
I don’t feel like working on weekends. Here 'like' is -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
I don’t feel like working on weekends. Here 'like' is - preposition.
- বাক্যে "like" একটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
- কারণ এর পরে gerund (working) এসেছে — "working" এখানে noun-এর মতো কাজ করছে।
- ইংরেজিতে preposition এর পরে noun বা gerund (verb + ing) আসে।
- "feel like working" অর্থ: "কাজ করার ইচ্ছা থাকা।"

• Like: [preposition]
English meaning: willing to; in the mood for.
Bangla meaning: "কিছু করার ইচ্ছা থাকা" / "মন বা মেজাজ থাকা কোনো কাজের জন্য"। 

Example:
- I don’t feel like going out tonight.
- I don’t feel like working on weekends.

Source: Cambridge Dictionary.
৪৩.
Fill in the blanks: I play ____ guitar. I play on ____ piano.
  1. No article, Zero article
  2. the, the
  3. the, Zero article
  4. the, a
সঠিক উত্তর:
the, Zero article
উত্তর
সঠিক উত্তর:
the, Zero article
ব্যাখ্যা
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হল Definite Article.

Article এর নিয়মানুযায়ী,
• বাদ্যযন্ত্র বাজালে (play) বাদ্যযন্ত্রটি নির্দিষ্ট, না বাজালে অনির্দিষ্ট।
Example:
- I have a guitar.

Complete sentence: I play the guitar.


• তবে play on ব্যবহার করলে কোন article বসবে না।
Complete sentence: I play on piano.

Source: English Wizard by Saleh Ahmed.
৪৪.
Even though it was raining, they went for a walk.
 - This is an example of -
  1. Simple sentence
  2. Complex sentence
  3. Compound sentence
  4. Compound-Complex Sentences
সঠিক উত্তর:
Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
Complex sentence
ব্যাখ্যা
Even though it was raining, they went for a walk.
 - This is an example of - Complex sentence.

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
যেমন:
- Even though the team was losing, they never gave up hope.

• অন্যদিকে, 
• Simple sentence:
- A simple sentence consists of a single independent clause that expresses a complete thought.
- একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে,
- যেমন: The sun shines brightly in the sky.

• Compound sentence:
- এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
-যেমন: 
- The movie was really interesting, but it was quite long.

• Compound-Complex Sentences:
- A compound-complex sentence contains at least two independent clauses and at least one dependent clause.
- যেমন - Although it was raining heavily, they continued their hike, and they eventually reached the summit despite the challenging weather conditions.
৪৫.
To bury the hatchet means:
  1. To plan revenge for later
  2. To forgive and forget
  3. To hide a weapon
  4. To suppress anger secretly
সঠিক উত্তর:
To forgive and forget
উত্তর
সঠিক উত্তর:
To forgive and forget
ব্যাখ্যা
Answer: To forgive and forget.

• Bury the hatchet
English Meaning: end a quarrel or conflict and become friendly.
Bangla Meaning: ঝগড়া মিটিয়ে ফেলা।

Ex. Sentence: Can't you two just bury the hatchet?
Bangla Meaning: তোমরা দুজন কি নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে ফেলতে পারো না?

Source: Live MCQ Lecture.
৪৬.
Choose the correct sentence.
  1. It is indifferent to him whether she comes back or not.
  2. It is indifferent of him whether she comes back or not.
  3. It is indifferent off him whether she comes back or not.
  4. It is indifferent him whether she comes back or not.
সঠিক উত্তর:
It is indifferent to him whether she comes back or not.
উত্তর
সঠিক উত্তর:
It is indifferent to him whether she comes back or not.
ব্যাখ্যা
Correct sentence: It is indifferent to him whether she comes back or not.

Indifferent (to):
Bangla meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক। 

Example:
- He is indifferent to the sufferings of his parents.
- It is indifferent to him whether she comes back or not.

Source: Accessible Dictionary.
৪৭.
She told the police that she _______ all her money by a stranger.
  1. had to be robbed from
  2. had been robbed off
  3. had robbed of
  4. had been robbed of
সঠিক উত্তর:
had been robbed of
উত্তর
সঠিক উত্তর:
had been robbed of
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো ঘ) had been robbed of.

Complete sentence: She told the police that she had been robbed of all her money by a stranger.

• এই বাক্যে past perfect passive form এবং সঠিক preposition ব্যবহার করতে হবে।
- এখানে Passive form ব্যবহৃত হয়েছে কারণ —
- "she" নিজে টাকা নেয়নি; বরং robber তার টাকা নিয়ে গেছে।
- "had been robbed of" হলো past perfect passive গঠন।

• rob somebody/something (of something)
Bangla meaning: কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করা; জোর করে বেআইনিভাবে সম্পদ হরণ করা। 

বাকি অপশনের ভুল:
ক) had to be robbed from
- এখানে 'had to be robbed' অর্থ হলো বাধ্যতামূলক কিছু হতে হবে, যা এখানে মানায় না।
- আর 'robbed from' ভুল preposition, সঠিক হলো 'robbed of'.

খ) had been robbed off
- 'robbed off' ভুল preposition, সঠিক হলো 'robbed of'.

গ) had robbed of
- এখানে active form ব্যবহার হয়েছে, যার মানে সে নিজে কাউকে ছিনিয়ে নিয়েছে, যা বাক্যের অর্থের সাথে মিলছে না।
- বাক্যটি passive form হওয়া দরকার কারণ সে হচ্ছে ভুক্তভোগী।
৪৮.
Ceasefire means -
  1. A signal to attack
  2. A fire caused in a war
  3. A strategy to defeat the enemy quickly
  4. An agreement to stop fighting temporarily
সঠিক উত্তর:
An agreement to stop fighting temporarily
উত্তর
সঠিক উত্তর:
An agreement to stop fighting temporarily
ব্যাখ্যা
Answer: An agreement to stop fighting temporarily.

• Ceasefire:

English meaning: a time when enemies agree to stop fighting, usually while a way is found to end the fighting permanently.
Bangla meaning: গুলিবর্ষণ বন্ধের সংকেত; যুদ্ধবিরতি। 

Example:
- Observers have reported serious violations of the ceasefire.

Source: Oxford, Cambridge & Accessible Dictionary.
৪৯.
Dust _________ on the window panes are harmful to health.
  1. particles that is accumulating
  2. particles have accumulated
  3. has particles accumulated
  4. particles accumulated
সঠিক উত্তর:
particles accumulated
উত্তর
সঠিক উত্তর:
particles accumulated
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) particles accumulated.

• এই বাক্যে participle phrase হিসেবে "accumulated" ব্যবহার হয়েছে।
- "accumulated" এখানে "জমে থাকা" অর্থে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি past participle হিসেবে "dust particles" কে modify করছে।
- অর্থাৎ "জানালার কাচে জমে থাকা ধুলার কণা"।
 - "dust particles accumulated" acts as a past participle phrase describing the dust particles, meaning the dust particles that have gathered.

Complete sentence: Dust particles accumulated on the window panes are harmful to health.

Bangla: জানালার কাচে জমে থাকা ধুলার কণাগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Options, 
ক) particles that is accumulating :
- "particles" plural কিন্তু "is" singular verb, তাই এটি ভুল। 

খ) particles have accumulated:
- এটি ভুল।
- তাহলে বাক্য হবে: "Dust particles have accumulated on the window panes are harmful to health."
- দুটি main verb: "have accumulated" এবং "are" - এটি ভুল।

গ) has particles accumulated:
- Word order ভুল।
- "Dust has particles accumulated" - কোনো অর্থ হয় না।
৫০.
My mother is worried about my father's health, and _____.
  1. also I
  2. also me
  3. so am I
  4. also I am
সঠিক উত্তর:
so am I
উত্তর
সঠিক উত্তর:
so am I
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) so am I.
এখানে 'so am I' একটি সাধারণ ইংরেজি গঠন।
- যা বোঝায়: 'আমি-ও একই রকম ভাবছি/অনুভব করছি।'

Complete sentence: My mother is worried about my father's health, and so am I.
Bangla: আমার মা আমার বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, আর আমিও উদ্বিগ্ন।

• So + auxiliary verb + subject is added to a positive statement to express agreement.
- এখানে “so” + Auxiliary verb (am) + Subject (I) এর কাঠামো থাকে।
- অর্থাৎ, এ গঠনটি agreement বা সমর্থন বোঝাতে ব্যবহৃত হয়।

• অন্য অপশনগুলো:

ক) also I -
- ব্যাকরণগতভাবে ভুল, কারণ এর পরে verb নেই।
 
খ) also me -
- "Me" object pronoun, এখানে subject দরকার।
- Auxiliary verb missing.

ঘ) also I am -
- এটি "I am also worried" এর incomplete form.
- কিন্তু parallel structure maintain করে না।
৫১.
By and by means -
  1. Utmost
  2. By means of
  3. Soon
  4. On the whole
সঠিক উত্তর:
Soon
উত্তর
সঠিক উত্তর:
Soon
ব্যাখ্যা
• By and by
English Meaning: before long / eventually / ultimately / shortly/ soon.
Bangla Meaning: অবশেষে / অনতিকাল মধ্যে / অবিলম্বে / দেখতে দেখতে।

Ex. Sentence: You'll get used to it by and by.
Bangla Meaning: দেখতে দেখতেই এসবের সাথে অভ্যস্ত হয়ে যাবে / মানিয়ে নিতে পারবে।

Source: Live MCQ Lecture
৫২.
কোনটি CPU-এর মৌলিক অংশ নয়?
  1. মাদারবোর্ড
  2. গাণিতিক যুক্তি ইউনিট
  3. কন্ট্রোল ইউনিট
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
• CPU বা কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ একক একটি কম্পিউটারের প্রধান অংশ যা নির্দেশাবলি অনুসারে ডেটা প্রক্রিয়াকরণ করে। এর তিনটি মৌলিক অংশ হলো- গাণিতিক যুক্তি ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট (CU) এবং রেজিস্টার। ALU গাণিতিক ও যৌক্তিক কার্য সম্পাদন করে, CU নির্দেশাবলি নিয়ন্ত্রণ করে এবং রেজিস্টার সাময়িকভাবে তথ্য সংরক্ষণ করে।
- অপরদিকে, মাদারবোর্ড হলো একটি সার্কিট বোর্ড যেখানে CPU ছাড়াও অন্যান্য হার্ডওয়্যার উপাদান যেমন RAM, স্টোরেজ ডিভাইস ও I/O ডিভাইস সংযুক্ত থাকে। এটি CPU-এর আবাসস্থল হলেও CPU-এর মৌলিক অংশ নয়।
- তাই সঠিক উত্তর: ক) মাদারবোর্ড।


• CPU (Central Processing Unit): 
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর উপর নির্ভরশীল।

• সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
১। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit),
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit),
৩। রেজিস্টার বা মেমোরি ইউনিট।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৩.
AGP প্রধানত কোন প্রযুক্তিকে প্রতিস্থাপন করেছে?
  1. PCI
  2. USB
  3. SATA
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
PCI
উত্তর
সঠিক উত্তর:
PCI
ব্যাখ্যা
• AGP (Accelerated Graphics Port) প্রধানত PCI (Peripheral Component Interconnect) প্রযুক্তিকে প্রতিস্থাপন করেছে। ১৯৯৭ সালে ইন্টেল AGP চালু করে, যা গ্রাফিক্স কার্ডের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। PCI বাসে গ্রাফিক্স কার্ড যুক্ত করা হলে ব্যান্ডউইথ এবং পারফরম্যান্স সীমিত ছিল, কারণ অন্যান্য ডিভাইসও একই বাস শেয়ার করত। AGP আলাদা চ্যানেল ব্যবহার করে কেবল গ্রাফিক্স ডেটা ট্রান্সফার করত, ফলে দ্রুত এবং উন্নত পারফরম্যান্স পাওয়া যেত, বিশেষ করে থ্রিডি গ্রাফিক্স এবং গেমিংয়ে। তাই, AGP মূলত PCI প্রযুক্তির সীমাবদ্ধতা কাটিয়ে উন্নত গ্রাফিক্স পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহৃত হয়েছে।
- সঠিক উত্তর: ক) PCI.

• AGP:
- AGP এর পূর্ণ অর্থ হলো Accelerated Graphics Port.
- উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ।
- আধুনিককালের সকল মাদারবোর্ড ও এজিপির ব্যবহার করার জন্য পৃথক স্লট রয়েছে।
- উচ্চমানের গ্রাফিক্সকে দ্রুত ও নিখুঁতভাবে প্রদর্শনযোগ্য করার জন্য ইন্টেল AGP কার্ডের উন্নয়ন করে।
- বিশেষ করে ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের জন্য কম্পিউটারের গেমস ও কম্পিউটারের এইডেড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত ছবির মান উন্নয়নের জন্য এ ধরনের পোর্টের উন্নতি ঘটেছিল।
- এটি গ্রাফিক্সের জন্য পিসিআই বাসের উন্নত সংস্করণ।
- কিন্তু পিসিতে এটি স্বাধীনভাবে গ্রাফিক্সের জন্য কাজ করে।
- 133.2 মেগাহার্টজ গতিতে এজন্য সঞ্চালন হার সর্বোচ্চ দাঁড়ায় 533 মেগাবিট/সেকেন্ড।
- মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য একটিমাত্র এজিপি স্লট থাকে।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
২) lenovo [লিংক]
৫৪.
7-Zip মূলত কী কাজে ব্যবহৃত হয়?
  1. ফাইল কম্প্রেশন
  2. ফটো এডিটিং
  3. ওয়েব ব্রাউজিং
  4. ভিডিও স্ট্রিমিং
সঠিক উত্তর:
ফাইল কম্প্রেশন
উত্তর
সঠিক উত্তর:
ফাইল কম্প্রেশন
ব্যাখ্যা
• 7-Zip মূলত ফাইল কম্প্রেশন বা ফাইল সংকোচনের কাজে ব্যবহৃত হয়। এটি একটি ওপেন-সোর্স সফটওয়্যার, যা ব্যবহারকারীদের বড় আকারের ফাইল ছোট আকারে রূপান্তর করার সুবিধা দেয়, যাতে সংরক্ষণ এবং স্থানান্তর সহজ হয়। 7-Zip বিভিন্ন ফাইল ফরম্যাট যেমন ZIP, RAR, TAR এবং নিজস্ব 7z ফরম্যাটে ফাইল কম্প্রেস করতে পারে। এছাড়া এটি পাসওয়ার্ড প্রটেকশন ও এনক্রিপশন সাপোর্ট করে, যা ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করে। ফটো এডিটিং, ওয়েব ব্রাউজিং বা ভিডিও স্ট্রিমিংয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই।
- সুতরাং সঠিক উত্তর: ক) ফাইল কম্প্রেশন।


• ফাইল কম্প্রেশন (জিপ):
- বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়।
- জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়।
- এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে।

• কিছু ফাইল কম্প্রেশন সফটওয়্যার:
- WinRAR,
- WinZip,
- 7-Zip,
- Stuffit,
- Bandizip,
- Tar,
- Gzip.

উৎস:
১. ব্রিটানিকা।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫৫.
ব্যালিস্টিক মিসাইল নিয়ন্ত্রণে সুপারকম্পিউটার ব্যবহারের ফলে কোন ফ্যাক্টরটি বেশী কাজ করে?
  1. লক্ষ্যবস্তু আঘাতের নির্ভুলতা
  2. রঙ কোডিং
  3. জ্বালানি সাশ্রয়
  4. শব্দ হ্রাস
সঠিক উত্তর:
লক্ষ্যবস্তু আঘাতের নির্ভুলতা
উত্তর
সঠিক উত্তর:
লক্ষ্যবস্তু আঘাতের নির্ভুলতা
ব্যাখ্যা
• ব্যালিস্টিক মিসাইল নিয়ন্ত্রণে সুপারকম্পিউটার ব্যবহারের ফলে সবচেয়ে বেশি যেটি কাজ করে তা হলো লক্ষ্যবস্তু আঘাতের নির্ভুলতা। সুপারকম্পিউটার অত্যন্ত দ্রুতগতিতে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে সক্ষম, যেমন বাতাসের গতি, মাধ্যাকর্ষণ, বায়ু চাপ, তাপমাত্রা এবং লক্ষ্যবস্তুর চলাচলের তথ্য। এসব তথ্য ব্যবহার করে এটি মিসাইলের গতি ও পথ নির্ধারণ করে, যাতে মিসাইল সঠিকভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া তাৎক্ষণিক পরিস্থিতির পরিবর্তনে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ায় মিসাইলের নির্ভুলতা বহুগুণ বেড়ে যায়। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো লক্ষ্যবস্তু আঘাতের নির্ভুলতা (ক)।

• সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আবার এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- ইন্টেল কর্পোরেশনের প্যারাগন, জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানির Super SX II, CRAY-I, CRAY - XMP, CYBER 205, ETA-D2P ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ।
- যুক্তরাষ্ট্র নির্মিত সামিট (Summit) অন্যতম একটি শক্তিশালী সুপার কম্পিউটার। এই কম্পিউটারে ৯,২১৬টি ২২ কোরের IBM মাইক্রোপ্রসেসর আছে।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
২) Johns Hopkins University [লিংক]
৫৬.
ডেসিমেল 75-এর সমতুল্য অক্টাল সংখ্যা কী?
  1. 119
  2. 122
  3. 113
  4. 107
সঠিক উত্তর:
113
উত্তর
সঠিক উত্তর:
113
ব্যাখ্যা
• দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর: 
- দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ৮ দ্বারা (যেহেতু অক্টাল সংখ্যার ভিত্তি ৮) উপর্যুপরি ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাগফল ০ (শূন্য) হয়। 
- অতঃপর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অংক (Most Significant Digit -MSD) থেকে সর্বনিম্ন গুরুত্বের অংক (Least Significant Digit-LSD) পর্যন্ত ধারাবাহিকভাবে সাজিয়ে সংখ্যাটির সমতুল্য অক্টাল মান নির্ণয় করা হয়। 

• পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর: 
১. দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে ৮ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
২. ভাগফলকে পুনরায় ৮ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। 
৩. এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়। 
৪. সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ অক্টাল সংখ্যা। 


অর্থাৎ, (75)10 = (113)8

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
ক্লাউড কম্পিউটিং-এ ‘মাল্টি-টেন্যান্সি’ বলতে কী বোঝায়?
  1. একই সার্ভার অনেক ব্যবহারকারী বা টেন্যান্টকে সেবা দেয়
  2. এক ব্যক্তির জন্য একাধিক ক্লাউড সেবা
  3. ডেটা সেন্টারে টেন্যান্টরা অফিস স্পেস ভাড়া নেয়
  4. টেন্যান্টরা তাদের কম্পিউটারে একাধিক VM চালায়
সঠিক উত্তর:
একই সার্ভার অনেক ব্যবহারকারী বা টেন্যান্টকে সেবা দেয়
উত্তর
সঠিক উত্তর:
একই সার্ভার অনেক ব্যবহারকারী বা টেন্যান্টকে সেবা দেয়
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং-এ ‘মাল্টি-টেন্যান্সি’ বলতে বোঝানো হয় একটি সিঙ্গেল সফটওয়্যার বা হার্ডওয়্যার প্ল্যাটফর্মে একাধিক ব্যবহারকারী বা "টেন্যান্ট" কে আলাদা আলাদাভাবে সেবা দেওয়া। এটি মূলত একটি ক্লাউড অবকাঠামো, যেমন একটি সার্ভার, অনেক ব্যবহারকারীর জন্য একযোগে কাজ করে, কিন্তু প্রতিটি টেন্যান্টের ডেটা ও কনফিগারেশন অন্যদের থেকে আলাদা থাকে। এই পদ্ধতিতে রিসোর্স শেয়ার করার মাধ্যমে খরচ কমে, স্কেল করা সহজ হয় এবং পরিচালনাও আরও কার্যকর হয়। প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হলো: ক) এক সার্ভার অনেক ব্যবহারকারী বা টেন্যান্টকে সেবা দেয়।

• ক্লাউড কম্পিউটিং: 
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ। আসলে ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল। 
- আকাশে সর্বত্র যেভাবে মেঘ ছড়িয়ে আছে, ইন্টারনেটও ঠিক তেমনিভাবে সর্বত্র জালের মত ছড়িয়ে আছে। 
- ইন্টারনেটের মেঘ থেকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা পাওয়ার উপায় বের করতে গিয়েই ক্লাউড কম্পিউটিং এর জন্ম হয়। 
- অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে। 

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল: 
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। 
- এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 
অর্থাৎ, SaaS ক্লাউড সার্ভিস মডেলটি ব্যবহারকারীদের সরাসরি সফটওয়্যার অ্যাপ্লিকেশন চালানোর সুযোগ দেয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
FOMA এর পূর্ণরূপ কী?
  1. Fiber Optic Mobile Application
  2. Frequency of Mobile Access
  3. Freedom of Mobile Multimedia Access
  4. Fast Online Mobile Access
সঠিক উত্তর:
Freedom of Mobile Multimedia Access
উত্তর
সঠিক উত্তর:
Freedom of Mobile Multimedia Access
ব্যাখ্যা
• FOMA এর পূর্ণরূপ হলো Freedom of Mobile Multimedia Access. এটি ছিল বিশ্বের প্রথম ৩জি (3G) মোবাইল পরিষেবা, যা ২০০১ সালে জাপানের মোবাইল অপারেটর NTT DoCoMo চালু করে। FOMA নেটওয়ার্কটি W-CDMA (Wideband Code Division Multiple Access) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা তুলনামূলকভাবে উচ্চগতির ডেটা ট্রান্সমিশন এবং উন্নত মাল্টিমিডিয়া সেবা প্রদান করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও কল, মাল্টিমিডিয়া মেসেজিং এবং উচ্চমানের ভয়েস কল উপভোগ করতে পারেন। FOMA প্রযুক্তি মোবাইল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করে এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী ৩জি নেটওয়ার্কের মানদণ্ড স্থাপন করে। তাই সঠিক উত্তর: গ) Freedom of Mobile Multimedia Access.

• মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম (Third Generation-3G: 2001-2008):
- জাপানের DoCoMo কোম্পানি পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু করে।
- দ্বিতীয় হতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হলো সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- সার্কিট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন অংশ বা পার্টে বিভক্ত হয়ে একটি সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছে, যার ফলে এর নিরাপত্তা ব্যবস্থা কম।
- প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে গন্তব্যে পৌঁছে এবং এর নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়। এতে অবশ্য উভয় সুইচিং পদ্ধতি চলে।
- ভিডিও কল, ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA (Freedom of Mobile Multimedia Access) ইত্যাদি সুবিধা নিয়ে থ্রি-জি মোবাইল ফোন চালু হয়।
- পূর্বের তুলনায় উচ্চ ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার শুরু হয় (ডেটা ট্রান্সফার রেট 2 Mbps- এর বেশি)।

• মূলত এই প্রজন্মের ফোনে নিম্নের চারটি স্ট্যান্ডার্ড চালু হয়:
1. HSPA (High speed package Access),
2. WCDMA (Wide band code division multiple access),
3. 3GPP (3rd Generation Partnership Project )
4. UMTS (Universal Mobile Telecommunication System)I

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৯.
MS-DOS মূলত কোন প্রতিষ্ঠানের উদ্ভাবন?
  1. Microsoft
  2. Google
  3. IBM
  4. Apple
সঠিক উত্তর:
Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Microsoft
ব্যাখ্যা
• MS-DOS (Microsoft Disk Operating System) মূলত Microsoft কোম্পানির উদ্ভাবন। এটি ১৯৮১ সালে তৈরি হয় যখন IBM তাদের প্রথম ব্যক্তিগত কম্পিউটার (IBM PC) তৈরি করে এবং একটি অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। Microsoft তখন ৮৬-DOS নামে পরিচিত একটি অপারেটিং সিস্টেম কিনে সেটিকে উন্নত করে MS-DOS নামে বাজারে আনে। যদিও IBM তাদের কম্পিউটারে এটিকে PC-DOS নামে ব্যবহার করে, এর প্রকৃত নির্মাতা ছিল Microsoft। MS-DOS ছিল একটি কমান্ড-লাইন ভিত্তিক অপারেটিং সিস্টেম যা ব্যবহারকারীকে কম্পিউটার পরিচালনার মৌলিক নিয়ন্ত্রণ দিত। এটি ১৯৮০ ও ৯০-এর দশকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর: ক) Microsoft.

• MS DOS:
- MS DOS-এর পূর্ণরূপ হচ্ছে Microsoft Disk Operating System.
- যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
একটি প্রক্সি ফায়ারওয়াল মূলত কী ভূমিকা পালন করে?
  1. ব্যবহারকারী ও ইন্টারনেটের মধ্যবর্তী মধ্যস্থতাকারী হিসেবে ট্র্যাফিক পরীক্ষা করা
  2. ব্যবহারকারী এবং ইন্টারনেটের সরাসরি সংযোগকারী
  3. ভাইরাস নির্ণায়ক হিসেবে কাজ করা
  4. তথ্য এনক্রিপ্ট করার ডিভাইস হিসেবে কাজ করা
সঠিক উত্তর:
ব্যবহারকারী ও ইন্টারনেটের মধ্যবর্তী মধ্যস্থতাকারী হিসেবে ট্র্যাফিক পরীক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারী ও ইন্টারনেটের মধ্যবর্তী মধ্যস্থতাকারী হিসেবে ট্র্যাফিক পরীক্ষা করা
ব্যাখ্যা
• একটি প্রক্সি ফায়ারওয়াল প্রধানত ব্যবহারকারী ও ইন্টারনেটের মধ্যবর্তী মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এটি ব্যবহারকারীর অনুরোধগুলি গ্রহণ করে ইন্টারনেটে প্রেরণ করে এবং সার্ভার থেকে প্রাপ্ত ডেটা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। এই প্রক্রিয়ায় প্রক্সি ফায়ারওয়াল ট্র্যাফিক পরীক্ষা করে, অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকারক তথ্য ব্লক করে এবং নিরাপত্তা নিশ্চিত করে। এটি ব্যবহারকারীর পরিচয় গোপন রাখতে সাহায্য করে এবং নেটওয়ার্ককে বাইরের হুমকি থেকে রক্ষা করে। অতএব, প্রক্সি ফায়ারওয়ালের মূল ভূমিকা হলো ব্যবহারকারী ও ইন্টারনেটের মধ্যে নিরাপদ এবং নিয়ন্ত্রিত যোগাযোগ স্থাপন করা, যা অপশন (ক) নির্দেশ করে।

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত, ফায়ারওয়াল রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভারের (Dedicated Server) সঙ্গে সংযুক্ত থাকে, যা সম্পূর্ণ ফায়ারওয়ালের কার্যকারিতা পরিচালনা করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- হ্যাকিং প্রতিরোধে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এটি সব ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধে সর্বদা সক্ষম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
ইন্টারপ্রেটেড প্রোগ্রামে ভুল হলে কী হয়?
  1. ইন্টারপ্রেটর ভুলের স্থানে থেমে যায় এবং রিপোর্ট করে
  2. পুরো প্রোগ্রাম বন্ধ হয়ে যায়
  3. ভুল উপেক্ষা করে কাজ চালিয়ে যায়
  4. ভুল ঠিক করতে প্রোগ্রাম কম্পাইল করা হয়
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটর ভুলের স্থানে থেমে যায় এবং রিপোর্ট করে
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটর ভুলের স্থানে থেমে যায় এবং রিপোর্ট করে
ব্যাখ্যা
• ইন্টারপ্রেটেড প্রোগ্রামে যদি কোনো ভুল ঘটে, তাহলে ইন্টারপ্রেটর সেই ভুলের স্থানে থেমে যায় এবং ব্যবহারকারীকে ভুলের তথ্য রিপোর্ট করে। অর্থাৎ, ইন্টারপ্রেটর একবারে পুরো প্রোগ্রাম রান করে না, বরং এক লাইন বা কমান্ড করে কোড পড়ে এবং নির্বাহ করে। কোনো ভুল ধরা পড়লে, তা ঠিক করা ছাড়া প্রোগ্রাম এগোয় না। ফলে, ইন্টারপ্রেটর ভুল উপেক্ষা করে কাজ চালিয়ে যায় না এবং পুরো প্রোগ্রাম বন্ধ হয়ে যায় না, বরং শুধুমাত্র ভুলের স্থানে থেমে যায়। কম্পাইলারের মতো পুরো প্রোগ্রাম কম্পাইল করা হয় না, কারণ ইন্টারপ্রেটর সরাসরি কোড লাইন বাই লাইন চালায়। তাই সঠিক উত্তর হলো ক) ইন্টারপ্রেটর ভুলের স্থানে থেমে যায় এবং রিপোর্ট করে।

• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-
১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ নয় কোনটি?
  1. PostgreSQL
  2. Oracle
  3. MongoDB
  4. MySQL
সঠিক উত্তর:
MongoDB
উত্তর
সঠিক উত্তর:
MongoDB
ব্যাখ্যা
• রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS) হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাকে টেবিল আকারে সংরক্ষণ ও পরিচালনা করে এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে সহজেই ডেটা ম্যানিপুলেশন, অনুসন্ধান এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। PostgreSQL, Oracle, এবং MySQL হলো RDBMS-এর জনপ্রিয় উদাহরণ, কারণ এগুলো ডেটাকে রিলেশনাল টেবিল ফরম্যাটে সংরক্ষণ করে।
- অন্যদিকে, MongoDB একটি NoSQL ডেটাবেজ, যা ডকুমেন্ট-ভিত্তিক ডেটা স্টোর করে এবং টেবিলের পরিবর্তে JSON-এর মত ফরম্যাট ব্যবহার করে।
- তাই MongoDB রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ নয়।


• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়।
- এডগার এফ কড কে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রবর্তক বলা হয়।
- উল্লেখযোগ্য কয়েকটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার হলো- মাইক্রোসফট এক্সিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
একটি হেক্সাডেসিমাল ডিজিট কতটি বিট প্রকাশ করে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• একটি হেক্সাডেসিমাল (Hexadecimal) ডিজিট চারটি বিট প্রকাশ করে। কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি ডিজিট ১৬টি মান নিতে পারে, যা ০ থেকে ১৫ পর্যন্ত হয়। এই ১৬টি মান বাইনারি (দ্বিমিক) পদ্ধতিতে ৪টি বিট দিয়ে প্রকাশ করা সম্ভব, কারণ ২ = ১৬। তাই একটি হেক্সাডেসিমাল ডিজিট ৪টি বিটের সমান। এর ফলে, যখন হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারিতে রূপান্তর করা হয়, প্রতিটি ডিজিট চারটি বিট হিসেবে বিবেচিত হয়। অতএব সঠিক উত্তর হলো ঘ) ৪।

• সংখ্যা পদ্ধতি:
- কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।
- সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায়।

যথা-
১. দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System),
২. বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System) ও
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System )।

- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০।
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. Google
  2. Bing
  3. Yahoo
  4. Instagram
সঠিক উত্তর:
Instagram
উত্তর
সঠিক উত্তর:
Instagram
ব্যাখ্যা
• সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্ল্যাটফর্ম যা ইন্টারনেট থেকে তথ্য বা ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে। Google, Bing, এবং Yahoo সবই জনপ্রিয় সার্চ ইঞ্জিন, যা ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে দ্রুত এবং সহজে তথ্য খুঁজে দিতে সক্ষম। কিন্তু Instagram একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যা মূলত ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য ব্যবহৃত হয়। এটি সরাসরি ওয়েবসাইট বা তথ্য খোঁজার জন্য ডিজাইন করা হয়নি, বরং ব্যবহারকারীরা নিজেদের ছবি, গল্প, এবং ভিডিও আপলোড করে অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করে। তাই Instagram সার্চ ইঞ্জিন নয়। সুতরাং, প্রশ্নে উল্লিখিত চারটি অপশনের মধ্যে Instagram সার্চ ইঞ্জিন নয়।

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৬৫.
ডিটারজেন্ট এবং সাবানের মধ্যে পার্থক্য কী? 
  1. উভয়ই ঠান্ডা পানিতে গলে
  2. উভয়ই ঠান্ডা পানিতে গলে না
  3. সাবান ঠান্ডা পানিতে গলে যায়, ডিটারজেন্ট গলে না
  4. ডিটারজেন্ট ঠান্ডা পানিতে গলে যায়, সাবান গলে না
সঠিক উত্তর:
ডিটারজেন্ট ঠান্ডা পানিতে গলে যায়, সাবান গলে না
উত্তর
সঠিক উত্তর:
ডিটারজেন্ট ঠান্ডা পানিতে গলে যায়, সাবান গলে না
ব্যাখ্যা
ডিটারজেন্ট: 
- ডিটারজেন্ট বিশেষভাবে সিনথেটিক পদার্থ থেকে প্রস্তুত করা হয়। 
- এই সিনথেটিক পদার্থ তৈরিতে বিভিন্ন কাচাঁমাল ব্যবহৃত হয়। 
যেমন- পেট্রোলিয়াম উপজাতসমূহ, সাবান তৈরির উপাদান, উদ্ভিজ্জ ও প্রাণিজ চর্বি ইত্যাদি। 
- এছাড়া ডিটারজেন্টের মধ্যে থাকে গন্ধদ্রব্য, রঙ এবং কখনো জীবাণুনাশক পদার্থ। 
- ডিটারজেন্ট খর পানিতে কাজ করে এবং উত্তম ফেনা তৈরি করে। 
- ডিটারজেন্ট লবণের সাথে বিক্রিয়া করে দই বা চুন উৎপন্ন করে না। 
- ডিটারজেন্টের কঠিন তলে ঢোকার ক্ষমতা বেশি। 
- ডিটারজেন্ট ঠান্ডা পানিতে গলে যায় কিন্তু সাবান ঠান্ডা পানিতে সহজে গলে না। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
কোন প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না? 
  1. সমোষ্ণ প্রক্রিয়া
  2. রুদ্ধতাপীয় প্রক্রিয়া
  3. সমচাপ প্রক্রিয়া
  4. অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
সঠিক উত্তর:
রুদ্ধতাপীয় প্রক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
রুদ্ধতাপীয় প্রক্রিয়া
ব্যাখ্যা
এনট্রপি: 
- কোনো সিষ্টেমের বিশৃঙ্খলা সূচক পরিমাপকে এন্ট্রপি বলে। 
- আমরা জানি, কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সঙ্কুচিত করার সময় কিছু কাজ করা হয়। ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। 
- আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত হতে দিলে গ্যাসকে কিছু কাজ করতে হয়। অন্তর্নিহিত শক্তির দ্বারা গ্যাস এই কাজ করে। ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা উভয়েই হ্রাস পায়। 
- বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় উপলব্ধি করেন যে, সমোষ্ণ প্রক্রিয়ায় যেমন তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াও তেমনি কোনো একটি রাশি স্থির থাকে। 
- ক্লসিয়াস এই রাশিটির নাম দেন এনট্রপি। 
- রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না। 
- পৃথিবীর এনট্রপি ক্রমাগত বাড়ছে। 

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. শাহজাহান তপন)।
৬৭.
সংকর ধাতু কী?
  1. খনিজমল মিশ্রিত ধাতু
  2. শতভাগ বিশুদ্ধ ধাতু
  3. একাধিক ধাতুর মিশ্রণ
  4. একাধিক ধাতুর যৌগ
সঠিক উত্তর:
একাধিক ধাতুর মিশ্রণ
উত্তর
সঠিক উত্তর:
একাধিক ধাতুর মিশ্রণ
ব্যাখ্যা
সংকর ধাতু: 
- একাধিক ধাতুর মিশ্রণকে সংকর ধাতু বলা হয়। 
- একাধিক ধাতুকে গলিত অবস্থায় মিশ্রিত করে সংকর ধাতু তৈরি করা হয়। 
- সাধারণত বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু বেশি ব্যবহার উপযোগী হয়ে থাকে। 
যেমন- বিশুদ্ধ স্বর্ণ দিয়ে গয়না তৈরি করা হয় না কারণ বিশুদ্ধ স্বর্ণ নরম হওয়ায় গয়না টেকসই হয় না। স্বর্ণের সাথে সামান্য পরিমান রূপা মিশ্রিত করে গয়না তৈরি করা হয়। আবার লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচারোধী বা মরিচাবিহীন স্টিল প্রস্তুত করা হয়। মরিচাবিহীন স্টিল লোহার চেয়ে বেশি শক্ত ও টেকসই হয়ে থাকে। 
- নিচের টেবিলে কতগুলো সংকর ধাতুর সংযুক্তি ও ব্যাবহার উল্লেখ করা হলো- 


উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
'ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম' কোন প্রক্রিয়ার ধাপ? 
  1. নিঃসরণ
  2. সবাত শ্বসন
  3. ক্লোরোফিল সংশ্লেষণ
  4. ফটোসিনথেসিস 
সঠিক উত্তর:
সবাত শ্বসন
উত্তর
সঠিক উত্তর:
সবাত শ্বসন
ব্যাখ্যা
শ্বসন: 
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের কোষে অবস্থিত জটিল খাদ্যদ্রব্য জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত হয় এবং সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয় তাকে শ্বসন বলে। 
- এ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড, পানি ও শক্তি উৎপন্ন হয়। 
- শ্বসনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- সবাত শ্বসন এবং অবাত শ্বসন। 
- সবাত শ্বসন প্রক্রিয়াটি ৪ টি পর্যায়ক্রমিক ধাপে সম্পন্ন হয়। 
যথা- গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। 
- সবাত শ্বসনে মোট ৩৮ টি ATP উৎপন্ন হয়। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
ল্যাকটোজ কী দিয়ে গঠিত? 
  1. গ্লুকোজ + ফ্রুক্টোজ
  2. গ্ল্যাক্টোজ + মাল্টোজ
  3. গ্লুকোজ + সুক্রোজ
  4. গ্লুকোজ + গ্ল্যাক্টোজ
সঠিক উত্তর:
গ্লুকোজ + গ্ল্যাক্টোজ
উত্তর
সঠিক উত্তর:
গ্লুকোজ + গ্ল্যাক্টোজ
ব্যাখ্যা
দুধ: 
- দুধ হচ্ছে লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং পানিতে দ্রবীভূত অথবা বিক্ষিপ্ত বিভিন্ন অজৈব এবং জৈব লবণের মিশ্রণ। 
- দুধ একটি কলয়েড বা ইমালশন। 
- স্তন্যপায়ী স্ত্রী প্রাণীর দেহে এটি তৈরি হয় যা তাদের নবজাতক শিশুর খাদ্যের প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- দুধের প্রধান উপাদানগুলো নিম্নে আলোচনা করা হলো- 
১. চর্বি (Lipids): 
- দুধের মধ্যে চর্বি অদ্রবণীয় সূক্ষ্ম কণারূপে বিদ্যমান থাকে। চর্বির পরিমাণ দ্বারা দুধের গুণগতমান নির্ধারণ করা হয়ে থাকে। উচ্চ চর্বি বিশিষ্ট দুধ অধিক ক্রিম বহন করে ও মসৃণ হয় এবং বেশি মাখন ও পনির উৎপন্ন করে। এটি শক্তির একটি উৎকৃষ্ট উৎস হিসেবে কাজ করে। 

২. প্রোটিন (Protein): 
- দুধে উচ্চমান সম্পন্ন প্রোটিন বিদ্যমান। সাধারণত প্রতি লিটার দুধে 30-35g প্রোটিন উপস্থিত থাকে। দুধে উপস্থিত 76-86% প্রোটিনই কেজিন (Casein) দ্বারা গঠিত। প্রধানত চার প্রকার কেজিন দুধের মধ্যে পাওয়া যায়। যেমন: αS1, αS2, β এবং K-কেজিন। এর সাথে অল্প পরিমাণ অ্যালবুমিন ও গ্লোবিউনিন বিদ্যমান যা বিভিন্ন অসুখের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 

৩. কার্বোহাইড্রেট (Carbohydrate): 
- দুধে বিদ্যমান প্রধান শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে ল্যাকটোজ। এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্ল্যাক্টোজ এর সমন্বয়ে ল্যাকটোজ তৈরি হয়। এটি দুধের মিষ্টতা বাড়ায়। দুধের মধ্যে প্রায় 4.8% ল্যাকটোজ বিদ্যমান যা দুধের 40% ক্যালরি উৎপন্ন করে। 

8. খনিজ লবণ (Minerals): 
- দুধে ক্যালসিয়াম এবং ফসফরাস অধিক পরিমাণে বিদ্যমান। এছাড়া অল্প পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সাইট্রেট প্রভৃতি বিদ্যমান থাকে। ক্যালসিয়াম হাড়ের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। দাঁতের জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজন। 

৫. ভিটামিন (Vitamins): 
- দুধ ভিটামিনের এক সমৃদ্ধ ভাণ্ডার। দুধের মধ্যে ভিটামিন A, B6, B12, C, D, K, F আছে। এছাড়াও থায়ামিন, নায়াসিন, রিবোফ্লাবিন, প্যান্টোথ্যানিক এসিড প্রভৃতি উপাদান বিদ্যমান। 

৬. পানি (Water): 
- দুধে পানির পরিমাণ গড়ে ৪7%। পানিতে দ্রবণীয় বিভিন্ন খাদ্য উপাদান দ্রবীভূত থাকে। এদের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স ও সি উল্লেখযোগ্য। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
রেটিনার প্রধান কাজ কী? 
  1. রক্ত সরবরাহ করা
  2. চোখকে আর্দ্র রাখা
  3. বস্তুর প্রতিবিম্ব তৈরি করা
  4. আলোর প্রতিফলন ঘটানো
সঠিক উত্তর:
বস্তুর প্রতিবিম্ব তৈরি করা
উত্তর
সঠিক উত্তর:
বস্তুর প্রতিবিম্ব তৈরি করা
ব্যাখ্যা
রেটিনা (Retina): 
- চক্ষু গোলকের সবচেয়ে ভেতরের স্তর রেটিনা। 
- এ স্তরটি আলোক সংবেদী। 
- এতে আলোক সংবেদী কোষ (Photoreceptor) থাকে। 
- আলোক সংবেদী কোষগুলো রড ও কোণ কোষ নিয়ে গঠিত। 
- চোখে রড কোষের সংখ্যা প্রায় সত্তর লক্ষ। 
- কোণ কোষগুলো উজ্জ্বল আলোতে রঙিন বস্তু দর্শনের জন্য উপযোগী। 
- রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। 
- রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
ক্ষার ধাতুর জারণ সংখ্যা কত?
  1. 0
  2. + 1
  3. - 1
  4. + 2
সঠিক উত্তর:
+ 1
উত্তর
সঠিক উত্তর:
+ 1
ব্যাখ্যা
জারণ সংখ্যা নির্ণয়: 
- যৌগের অণুতে কোনো মৌলের জারণ সংখ্যা যৌগে উপস্থিত অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভরশীল। 
- যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যৌগের অণুতে উপস্থিত অন্যান্য মৌলের প্রমাণ জারণ সংখ্যা ব্যবহার করা হয়। 
- ক্ষার ধাতুর জারণ সংখ্যা + 1
- ধাতব হাইড্রাইড ব্যতিত অন্যসব মৌলের মধ্যে হাইড্রোজেনের জারণ সংখ্যা + 1. 
- ধাতব হাইড্রাইডের মধ্যে হাইড্রোজেনের জারণ সংখ্যা - 1. 
- অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা - 2. 
- পারঅক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা - 1. 
- ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা - 1. 
- মৃৎক্ষার ধাতুর জারণ সংখ্যা + 2. 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
স্থির তাপমাত্রায় কোন বিষয়গুলো রোধের ওপর নির্ভর করে? 
  1. দৈর্ঘ্য এবং তাপমাত্রা
  2. উপাদান এবং তাপমাত্রা
  3. দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
  4. উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
সঠিক উত্তর:
দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
ব্যাখ্যা
রোধ: 
- পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্থ হয় তাকে রোধ বলে।  
- বর্তনীতে দুই প্রকার রোধ ব্যবহার করা হয়। 
যথা- 
১. স্থির রোধ: 
- যে সকল রোধের মান নির্দিষ্ট অর্থাৎ মানের পরিবর্তন করা যায় না তাদেরকে স্থির রোধ বলে। 

২. পরিবর্তনশীল রোধ: 
- যে সকল রোধের মান প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায় তাদেরকে পরিবর্তনশীল রোধ বলে। 
- বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন এবং বিভব পরিবর্তনের জন্য পরিবর্তনশীল রোধের প্রয়োজন পড়ে। 

রোধের নির্ভরশীলতা: 
- কোনো পরিবাহীর রোধ এর তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 
- স্থির তাপমাত্রায় ও একই উপাদানে কোনো পরিবাহীর রোধ এর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় এমন এসিডকে কী বলা হয়? 
  1. তীব্র এসিড
  2. জৈব এসিড
  3. দুর্বল এসিড
  4. লবণীয় এসিড
সঠিক উত্তর:
তীব্র এসিড
উত্তর
সঠিক উত্তর:
তীব্র এসিড
ব্যাখ্যা

এসিড: 
- এসিড টক স্বাদ যুক্ত। 
- এটি নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। 
- এটি ক্ষার ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। 
- এটি ধাতুর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। 

জৈব এসিড: 
- জৈব এসিড মূলত কার্বক্সিলিক মূলক (-COOH) অথবা সালফোনিক এসিড মূলক (-SO3H) বর্তমান থাকে এবং অম্লধর্ম প্রকাশ পায়, ওদেরকে জৈব এসিড বলে। 

অজৈব এসিড: 
- অজৈব যৌগ কিন্তু টক স্বাদ যুক্ত, নীললিটমাস লাল করে, ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণও পানি উৎপন্ন করে এবং ধাতুর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে তাকে অজৈব এসিড বলে। 

তীব্র এসিড: 
- জলীয় দ্রবণে সম্পূর্ণ ভাবে আয়নিত হয়। 
যেমন- HCl, HNO3, H2SO4 ইত্যাদি। 

দুর্বল এসিড: 
- জলীয় দ্রবণ আংশিকভাবে আয়নিত হয়। 
যেমন- H2CO3, H-COOH, CH3-COOH ইত্যাদি। 

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৪.
কিছু টাকা রিফাত ও রাহাতের মধ্যে ৪ : ৭ অনুপাতে ভাগ করায়, রাহাত অপেক্ষায় রিফাত ১৫ টাকা কম পায়। দুজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল?
  1. ৮৯ টাকা 
  2. ৬৫ টাকা 
  3. ৫৫ টাকা 
  4. ৪০ টাকা 
সঠিক উত্তর:
৫৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৫৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা রিফাত ও রাহাতের মধ্যে ৪ : ৭ অনুপাতে ভাগ করায়, রাহাত অপেক্ষায় রিফাত ১৫ টাকা কম পায়। দুজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল?

সমাধান:
ধরি,
রিফাত টাকা পায় ৪x টাকা
রাহাত টাকা পায় ৭x টাকা

প্রশ্নমতে,
৭x - ৪x = ১৫
⇒ ৩x = ১৫
∴ x = ৫

∴ মোট টাকা = ৪x + ৭x = ১১x = ১১ × ৫ = ৫৫ টাকা
৭৫.
a - 1/a = 5 হলে, a3 - 1/a3 এর মান কত?
  1. 120
  2. 130
  3. 140
  4. 150
সঠিক উত্তর:
140
উত্তর
সঠিক উত্তর:
140
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 5 হলে, a3 - 1/a3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - 1/a = 5

প্রদত্ত রাশি,
a3 - 1/a3 = (a - 1/a)3 + 3. a. (1/a)(a - 1/a)
= 53 + 3 × 5
= 125 + 15
= 140
৭৬.
যদি log7(a + 3) + log7(a - 3) = 1, তাহলে a = ?
  1. 4
  2. 9
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log7(a + 3) + log7(a - 3) = 1, তাহলে a = ?

সমাধান:
দেওয়া আছে,
৭৭.
একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য ১০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 42 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 52 বর্গ সে.মি.
  4. 58 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য ১০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b একক হলে
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)

∴ ক্ষেত্রফল = (16/4) √(4 × 102 - 162)
= 4{√(400 - 256)
= 4 √144
= 4 × 12
= 48

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সে.মি.।
৭৮.
বিপিএলে 8 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে, মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. 56
  2. 42
  3. 36
  4. 28
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা
প্রশ্ন: বিপিএলে 8 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে, মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
8 টি দল অংশগ্রহণ করে
একক লীগ পদ্ধতিতে খেলা হলে প্রত্যেক দল অন্য প্রতিটি দলের সঙ্গে ১টি করে খেলা খেলে

∴ মোট খেলা হবে = 8C2
= 8!/{(8 - 2)! × 2!}
= (8 × 7 × 6!)/6! × 2
= 28
৭৯.
৮০০ টাকা ৩ বছরে সুদে-আসলে ১০৪০ টাকা হলে, সরল সুদের হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০ টাকা ৩ বছরে সুদে-আসলে ১০৪০ টাকা হলে, সরল সুদের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল P = ৮০০ টাকা
সময় n = ৩ বছর
সুদ-আসল A = ১০৪০ টাকা

∴ মুনাফা I = A - P
= (১০৪০ - ৮০০) টাকা
= ২৪০ টাকা

ধরি, সুদের হার = r%

আমরা জানি,
I = Pnr
∴ r = (I/Pn) × ১০০%
= {২৪০/(৮০০ × ৩)} × ১০০%
= ১০%
৮০.
3(a - 2) < 9 এর সমাধান সেট কত?
  1. {a ∈ R : a < 2}
  2. {a ∈ R : a > 1}
  3. {a ∈ R : a < 3}
  4. {a ∈ R : a < 5}
সঠিক উত্তর:
{a ∈ R : a < 5}
উত্তর
সঠিক উত্তর:
{a ∈ R : a < 5}
ব্যাখ্যা
প্রশ্ন: 3(a - 2) < 9 এর সমাধান সেট কত?

সমাধান:
দেওয়া আছে,
3(a - 2) < 9
⇒ 3(a - 2)/3 < 9/3 [উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে]   
⇒ a - 2 < 3
⇒ a - 2 + 2 < 3 + 2
∴ a < 5

∴ নির্ণেয় সমাধান সেট, S = {a ∈ R : a < 5}
৮১.
3x - 2 = 9x - 4 হলে, x এর মান কত?
  1. 6
  2. 4
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2 = 9x - 4 হলে, x এর মান কত?

সমাধান:
এখানে,
3x - 2 = 9x - 4
⇒ 3x - 2 = (32)x - 4
⇒ 3x - 2 = 32x - 8
⇒ x - 2 = 2x - 8
⇒ 2x - x = 8 - 2
∴ x = 6
৮২.
A = {x ∈ N : 5 < x ≤ 9} এবং B = {x ∈ N x বিজোড় সংখ্যা এবং x ≤ 11} হলে, A ∩ B = ?
  1. {6, 7, 8, 9}
  2. {7, 8, 9}
  3. {1, 3, 5, 7, 9, 11}
  4. {7, 9}
সঠিক উত্তর:
{7, 9}
উত্তর
সঠিক উত্তর:
{7, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 5 < x ≤ 9} এবং B = {x ∈ N x বিজোড় সংখ্যা এবং x ≤ 11} হলে, A ∩ B = ?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 4 < x ≤ 9}
= {6, 7, 8, 9} [5 এর চেয়ে বড় এবং 9 এর সমান বা ছোট পূর্ণসংখ্যা]

এবং
B = {x ∈ N : বিজোড় সংখ্যা এবং x ≤ 11}
= {1, 3, 5, 7, 9, 11} [বিজোড় পূর্ণসংখ্যা এবং 11 এর সমান বা ছোট]

∴ A ∩ B = {6, 7, 8, 9} ∩ {1, 3, 5, 7, 9, 11}
= {7, 9}
৮৩.
নিচের কোন সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ এবং ৫ অবশিষ্ট থাকে?
  1. ৭৫
  2. ৬৭
  3. ৫৯
  4. ৪৯
সঠিক উত্তর:
৫৯
উত্তর
সঠিক উত্তর:
৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ এবং ৫ অবশিষ্ট থাকে?

সমাধান:
প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে,
৩ - ২ = ১
৪ - ৩ = ১
৫ - ৪ = ১
৬ - ৫ = ১

∴ ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যাটি (৬০ - ১) = ৫৯
৮৪.
(3x2 + 4x - 4) কে (3x - 2) দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
  1. (3x + 2)
  2. (x + 2)
  3. (x - 2)
  4. (x + 3)
সঠিক উত্তর:
(x + 2)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (3x2 + 4x - 4) কে (3x - 2) দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 

সমাধান: 
3x2 + 4x - 4
= 3x2 + 6x - 2x - 4
= 3x(x + 2) - 2(x + 2)
= (x + 2)(3x - 2)

(3x2 + 4x - 4) কে (3x - 2) দ্বারা ভাগ করলে ভাগফল = (3x2 + 4x - 4)/(3x - 2)
= (x + 2)(3x - 2)/(3x - 2)
= (x + 2)
৮৫.
2 + (2/5) + (2/25) + (2/125) + ...... ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. 5/3
  2. 1/3
  3. 1/2
  4. 5/2
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + (2/5) + (2/25) + (2/125) + ...... ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
ধারাটির ১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = (2/5)/2 = 1/5

∴ ধারাটির অসীমতক সমষ্টি, S = a/(1 - r)
= 2/{1 - (1/5)}
= 2/{(5 - 1)/5}
= 2/(4/5)
= 2 × (5/4)
= 5/2
৮৬.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল ৭ হওয়ার সম্ভাবনা কত?
  1. ৫/৩৬
  2. ১/৩৬
  3. ৫/৬
  4. ১/৬
সঠিক উত্তর:
১/৬
উত্তর
সঠিক উত্তর:
১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল ৭ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = (৬ × ৬)
= ৩৬

৭ হওয়ার ঘটনা = {(৬, ১), (৫, ২), (৪, ৩), (৩, ৪), (২, ৫), (১, ৬)}
= ৬ টি

∴ যোগফল ৭ হওয়ার সম্ভাবনা = ৬/৩৬
= ১/৬
৮৭.
কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৫/?) = (?/২০)
  1. ১০
  2. ১১
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৫/?) = (?/২০)

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৫/ক) = (ক/২০)
⇒ ক = ২০ × ৫
⇒ ক = ১০০
⇒ ক = ১০
∴ ক = ১০
৮৮.
যদি ৬ × ৫ = ৩০২০ এবং ৭ × ৪ = ৩৫১৬ হয়, তবে ৯ × ৬ = ?
  1. ৫০২৫
  2. ৫২৬০
  3. ৫৪৩৫
  4. ৪৫২৪
সঠিক উত্তর:
৪৫২৪
উত্তর
সঠিক উত্তর:
৪৫২৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৬ × ৫ = ৩০২০ এবং ৭ × ৪ = ৩৫১৬ হয়, তবে ৯ × ৬ = ?

সমাধান:
এখানে,
প্রতিক্ষেত্রে প্রথম সংখ্যাকে ৫ দ্বারা এবং ২য় সংখ্যাকে ৪ দ্বারা গুণ করে গুণফল পাশাপাশি লেখা হয়েছে।

৬ × ৫ = ৩০২০
এখানে ৬ × ৫ = ৩০ বসেছে আগে। তারপর ৫ × ৪ = ২০ বসেছে।

একই ভাবে, ৭ × ৫ = ৩৫১৬ এ,
এখানে ৭ × ৫ = ৩৫ বসেছে আগে। তারপর ৪ × ৪ = ১৬ বসেছে।

৯ × ৬ = ?
একই নিয়মে, ৯ × ৫ = ৪৫ আগে বসবে। তারপর ৬ × ৪ = ২৪ বসবে।

∴ ৯ × ৬ = ৪৫২৪ হবে।
৮৯.
যদি MONDAY = 72 হয় তাহলে, FRIDAY =?
  1. 63
  2. 69
  3. 75
  4. 56
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা
প্রশ্ন: যদি MONDAY = 72 হয় তাহলে, FRIDAY =?

সমাধান:

∴ M + O + N + D + A + Y
= 13 + 15 + 14 + 4 + 1 + 25
= 72

∴ F + R + I + D + A + Y
= 6 + 18 + 9 + 4 + 1 + 25
= 63
৯০.
‘মেঘ ‘এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পয়োধর
  2. অটবি
  3. বারিদ
  4. কাদম্বিনী
সঠিক উত্তর:
অটবি
উত্তর
সঠিক উত্তর:
অটবি
ব্যাখ্যা
প্রশ্ন: ‘মেঘ ‘এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
মেঘ সমার্থক শব্দ ⇒ পয়োধর, জলদ, বারিদ, নীরদ, জীমূত, কাদম্বিনী ইত্যাদি।

অটবি এর সমার্থক শব্দ ⇒ বৃক্ষ, পাদপ, মহীরুহ, ক্ষিতিজ, উদ্ভিদ, উর্বীরূহ, বিটপী, পল্লবী ইত্যাদি।
৯১.
গত পরশু মঙ্গলবার হলে আগামী পরশুর একদিন পরে কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. শনিবার
  3. শুক্রবার
  4. রবিবার
সঠিক উত্তর:
রবিবার
উত্তর
সঠিক উত্তর:
রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: গত পরশু মঙ্গলবার হলে আগামী পরশুর একদিন পরে কী বার হবে?

সমাধান:
দেওয়া আছে,
গত পরশু ছিল মঙ্গলবার।
- গতকাল ছিল বুধবার।
- আজকে বৃহস্পতিবার।
- আগামী কাল হবে শুক্রবার।
- আগামী পরশু হবে শনিবার।
- তার একদিন পরে হবে রবিবার।
৯২.
রাফা, রাহি, রিমা, নিহা এবং মনি এর মধ্যে রাফা, রিমা থেকে লম্বা। রাহি, নিহা থেকে খাটো। মনি, রাফা থেকে লম্বা। রিমা, নিহা থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?
  1. রিমা
  2. নিহা
  3. রাফা
  4. রাহি
সঠিক উত্তর:
রাহি
উত্তর
সঠিক উত্তর:
রাহি
ব্যাখ্যা
প্রশ্ন: রাফা, রাহি, রিমা, নিহা এবং মনি এর মধ্যে রাফা, রিমা থেকে লম্বা। রাহি, নিহা থেকে খাটো। মনি, রাফা থেকে লম্বা। রিমা, নিহা থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?

সমাধান:
দেওয়া আছে,
রাফা > রিমা (রাফা, রিমা থেকে লম্বা)
নিহা > রাহি (রাহি, নিহা থেকে খাটো)
মনি > রাফা (মনি, রাফা থেকে লম্বা)
রিমা > নিহা (রিমা, নিহা থেকে লম্বা)

মনি > রাফা থেকে ⇒  মনি সবচেয়ে লম্বা।
রাফা > রিমা এবং রিমা > নিহা থেকে ⇒ মনি > রাফা > রিমা > নিহা
নিহা > রাহি থেকে ⇒ মনি > রাফা > রিমা > নিহা > রাহি
সুতরাং, সম্পূর্ণ ক্রমটি হলো: মনি > রাফা > রিমা > নিহা > রাহি

অতএব, সবচেয়ে খাটো হলো রাহি।
৯৩.
নিচের কোনটি ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র?
  1. পাইরোমিটার
  2. ফ্যাদোমিটার
  3. রিখটার স্কেল
  4. অ্যাটমোমিটার
সঠিক উত্তর:
রিখটার স্কেল
উত্তর
সঠিক উত্তর:
রিখটার স্কেল
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র?

সমাধান:
• ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল

• উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র - পাইরোমিটার।
• সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
• বাষ্পীভবনের হার মাপার যন্ত্র - অ্যাটমোমিটার।
৯৪.
কোন রাজবংশের সময়ে ‘আনন্দবিহার’ তৈরি হয়?
  1. পাল রাজবংশ
  2. সেন রাজবংশ
  3. দেব রাজবংশ
  4. চন্দ্র রাজবংশ
সঠিক উত্তর:
দেব রাজবংশ
উত্তর
সঠিক উত্তর:
দেব রাজবংশ
ব্যাখ্যা
দেব রাজবংশের সময়ে ‘আনন্দবিহার’ তৈরি হয়।

আনন্দবিহার:
- আনন্দবিহার প্রত্নতাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ কুমিল্লার নিকটবর্তী কোটবাড়ি এলাকায় অবস্থিত।
- এ বিহার ময়নামতিতে আবিষ্কৃত সৌধমালার মধ্যে সর্ববৃহৎ।
- এ এলাকার সর্ববৃহৎ পুষ্করিণীসহ আনন্দবিহার কমপ্লেক্সটি সাত শতকের শেষ বা আট শতকের প্রথম দিকের কোনো এক সময়ে প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব কর্তৃক নির্মিত হয়।

⇒ দেব রাজা ভবদেব এই বিহারটি প্রতিষ্ঠা করেন।
- ঐ সময় বিহারটি এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্র বিন্দুতে পরিগণিত হয়।
- সেই সময় একে বিশ্বিবদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়।
- তার প্রমাণ হলো, বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং আনন্দ বিহারে আসেন এবং তিনি এখানে প্রায় ৪০০০ ভিক্ষু ও ময়নামতি অঞ্চলে ৩৫টি শিক্ষাকেন্দ্র দেখতে পান।
- যার কারণে তিনি কুমিল্লাবাসীকে প্রবল শিক্ষানুরাগী বলে আখ্যায়িত করেন।
- প্রত্নতাত্ত্বিকদের মতে ভারতের নালন্দের পর এশিয়ার দি¦তীয় বৃহত্তম শিক্ষাকেন্দ্র ছিলো লালমাই-ময়নামতি অঞ্চল।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
৯৫.
কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিজেদের মান্দি বলে পরিচয় দেন?
  1. গারো
  2. সাঁওতাল
  3. মণিপুরী
  4. মারমা
সঠিক উত্তর:
গারো
উত্তর
সঠিক উত্তর:
গারো
ব্যাখ্যা
গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিজেদের মান্দি বলে পরিচয় দেন।

গারো:
- ‘গারো' ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ তথা টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় বাস করে।
- গারো জনগোষ্ঠীর আদি আবাসস্থল তিব্বতে।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- গারোদের নিজস্ব ভাষার নাম আচিক।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- সমগ্র গারোসমাজ ১৩টি দলে বিভক্ত।
- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।
- বর্তমানে গারোদের বেশিরভাগই খ্রিস্টধর্মে বিশ্বাসী।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।
৯৬.
‘প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের লক্ষ্যে সুষম সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ১৮ (১) নং
  2. ১৯ (১) নং
  3. ১৯ (২) নং
  4. ২০ (১) নং
সঠিক উত্তর:
১৯ (২) নং
উত্তর
সঠিক উত্তর:
১৯ (২) নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের ১৯ (২) নং অনুচ্ছেদে '‘প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের লক্ষ্যে সুষম সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে’' সম্পর্কে বলা হয়েছে।

⇒ ১৯ নং অনুচ্ছেদ:
- ১৯ (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবেন।
- ১৯ (২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১৮ (১) নং: জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।
- অনুচ্ছেদ ২০ (১) নং: কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়, এবং “প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী”-এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৯৭.
'জুলাই শহীদ স্মৃতি ভবন' কোথায় অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  3. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল
  4. ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
জুলাই শহিদ স্মৃতি ভবন:
- জুলাই শহিদ স্মৃতি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

⇒ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার উদ্বোধন করা হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১- তলা বিশিষ্ট ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’-এর ২৫২ টি কক্ষে ১ হাজার ৮জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।

উৎস: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
৯৮.
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রসভা শুরু হয়?
  1. কাজী গোলাম মাহবুব
  2. আব্দুল জব্বার
  3. রফিকউদ্দিন আহমদ
  4. গাজীউল হক
সঠিক উত্তর:
গাজীউল হক
উত্তর
সঠিক উত্তর:
গাজীউল হক
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের ১৪৪ ধারা ভঙ্গ:
⇒ ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে যোগ দিতে আসেন। তিনি পল্টন ময়দানের জনসভায় বলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু।’ ৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রী একই কথার পুনরাবৃত্তি করেন। ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহও একই কথা বলে বারুদে আগুন দিয়েছিলেন।

⇒ ১৯৫২ সালের ২৯ জানুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি সব শিক্ষায়তনে প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়। ৪ ফেব্রুয়ারি সব শিক্ষায়তনে পূর্ণ হরতাল পালনের সিদ্ধান্ত হয়।

⇒ ১৯৫২ সালের ৩১ জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব।

⇒ ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের প্রস্তুতি যখন চলছিল, তখন ২০ ফেব্রুয়ারি ১ মাসের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তাতে সভা, বিক্ষোভ, মিছিল নিষিদ্ধ করা হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। সাধারণ শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে ছিলেন। সে রাতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের বেশির ভাগ নেতা ১৪৪ ধারা ভঙ্গের বিপক্ষে ভোট দেন। ১১ / ৩ (১) ভোটে ১৪৪ ধারা ভঙ্গ না করার প্রস্তাব গ্রহীত হয়। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন অলি আহাদ, আবদুল মতিন ও গোলাম মাওলা।

⇒ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে গাজীউল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রসভা শুরু হয়।
- এ সভা থেকেই ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা ভঙ্গ করে, বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দানের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্রজনতা মিছিল করলে পুলিশের গুলিতে আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জববার ও আবদুস সালাম শহীদ হন।
- তখন থেকে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাপিডিয়া।
৯৯.
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়?
  1. পঞ্চদশ
  2. চতুর্দশ
  3. ত্রয়োদশ
  4. দ্বাদশ
সঠিক উত্তর:
পঞ্চদশ
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ
ব্যাখ্যা
সংবিধানের পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় ২০১১ সালের ৩ জুলাই।

⇒ এই সংশোধনী দ্বারা-
- সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়
- এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
- সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
১০০.
বাংলাদেশে স্থানীয় সরকারের বর্তমান কাঠামোটির উদ্ভব ঘটে কোন আমলে?
  1. পাকিস্তান আমলে
  2. সুলতানি আমলে
  3. মুঘল আমলে
  4. ব্রিটিশ আমলে
সঠিক উত্তর:
ব্রিটিশ আমলে
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটিশ আমলে
ব্যাখ্যা
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- বাংলাদেশে স্থানীয় সরকার ইতিহাস দেখায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন সময়ে সরকার প্রতিষ্ঠা করা হয়েছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলাদেশে স্থানীয় সরকারের বর্তমান কাঠামোটির উদ্ভব ঘটে।

উল্লেখ্য,
-  ব্রিটিশ শাসনের সময় ১৮৭০ সালে বাংলার গ্রাম চৌকিদারি আইন পাস হয় প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তখন আইন অনুযায়ী স্থানীয় সরকার সংস্থা প্রতিষ্ঠা শুরু হয়। এই আইনের অধীনে প্রতিটি ইউনিয়নে একটি ইউনিয়ন এবং চৌকিদারি পঞ্চায়েত (সংগঠন) গঠিত হয়। 
- ১৮৮৫ সালে কর্তৃপক্ষ Bengal Local Self Government Act আইন পাস করেন। এই আইনের অধীনে ইউনিয়ন কমিটি, স্থানীয় সরকার বোর্ড এবং জেলা বোর্ড সেটার ছিল।
- ১৯১৯ সালের The Bengal Village Self- Government Act আইনটি চৌকিদার পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে এবং তাদের জায়গায় ইউনিয়ন বোর্ড ও জেলা বোর্ড গঠন করে। 
- পাকিস্তান সময়কালে ১৯৫৯  সালের Basic Democracy Order আইনের অধীনে স্থানীয় সরকার সংস্থাগুলি চারটি টায়ারে স্থাপন করা হয়েছিল। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ, থানা পর্যায়ে থানা কাউন্সিল, জেলা পর্যায়ে জেলা পরিষদ এবং বিভাগীয় স্তরে বিভাগীয় কাউন্সিল। 
- ১৯৬১ সালের Muslim Family and Marriage Ordinance আইন অনুসারে ইউনিয়ন কাউন্সিলকে সমঝোতা আদালত প্রতিষ্ঠা করার ক্ষমতা দেওয়া হয় এবং সদস্যদেরকে বিচার বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়।
- থানা পর্যায়ে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ১৯৮২ সালে উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালে চালু হওয়া উপজেলা পদ্ধতি ১৯৯১ সালে বিলুপ্ত হয়।
- বর্তমানে  নির্বাচিত  স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন রয়েছে। 

উৎস: স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।
১০১.
সংবিধান সংস্কার কমিশন কমিশন কর্তৃক প্রস্তাবিত সংবিধানের মূলনীতি কোনটি?
  1. মৌলিক অধিকার এবং সাংবিধানিক সুরক্ষা
  2. গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্য এবং কেন্দ্রীকরণ
  3. সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র
  4. ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ
সঠিক উত্তর:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র
ব্যাখ্যা
সংবিধান সংস্কার কমিশন:
- ৯ সদস্য বিশিষ্ট সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

⇒ সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ:
- সংবিধান সংস্কার কমিশন একটি কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সাতটি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। সেগুলো যথাক্রমে:
১. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে "সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র" প্রস্তাব,
২. ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা,
৩. প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস,
৪. অন্তবর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব,
৫. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ,
৬. শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণ,
৭. মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎযোগ্যতা নিশ্চিতকরণ।

⇒ এছাড়াও,
- সংবিধান কমিশন সুপারিশ করছে যে, সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক।
- বাংলাদেশের সমাজের বহুত্ববাদী চরিত্রকে ধারণ করে এমন একটি বিধান সংবিধানে যুক্ত করা সমীচীন। সুতরাং, কমিশন নিম্নোক্ত বিধান অন্তর্ভুক্তির সুপারিশ করছে "বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহু-জাতি, বহু-ধর্মী, বহু-ভাষী ও বহু-সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদাযের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।
- কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলি বাদ দেয়ার সুপারিশ করছে।

উৎস: i) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
ii) সংবিধান সংস্কার কমিশন।
১০২.
কৃষিতে ‘ঝুমকা’ বলতে কী ধরনের ফসল বোঝায়?
  1. বেগুন
  2. টমেটো
  3. মরিচ
  4. আলু
সঠিক উত্তর:
টমেটো
উত্তর
সঠিক উত্তর:
টমেটো
ব্যাখ্যা
কৃষিতে ‘ঝুমকা’ বলতে উন্নত জাতের টমেটো বোঝায়।

বিভিন্ন ফসলের উন্নত জাত:

- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফসল:
⇒ উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।

• উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।
• উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
• উন্নত জাতের তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
• উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
• উন্নত জাতের আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মােহনভােগ।
• উন্নত জাতের মরিচ: যমুনা।
• উন্নত জাতের বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
• উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
• উন্নত জাতের আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
১০৩.
সংবিধানের কোন অনুচ্ছেদে স্থানীয় সরকারকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে?
  1. অনুচ্ছেদ ৯
  2. অনুচ্ছেদ ১১
  3. অনুচ্ছেদ ৫৯
  4. অনুচ্ছেদ ৬০
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৬০
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৬০
ব্যাখ্যা
সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থা সংক্রান্ত বিধান:
- বাংলাদেশের সংবিধানে তৃনমূল পর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার জন্য স্থানীয় সরকারকে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং একই সাথে জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে।
- বাংলাদেশের সংবিধানে স্থানীয় সরকার সম্পর্কে ৪টি অনুচ্ছেদ রয়েছে (অনুচ্ছেদ ৯, ১১, ৫৯ এবং ৬০)।
- এসব অনুচ্ছেদে স্থানীয় সরকারের ভূমিকা ও কার্যকারিতা বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে।

⇒ অনুচ্ছেদ ৯: এই অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং কৃষক, শ্রমিক ও মহিলাদের জন্য বিশেষ প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে। 
⇒ অনুচ্ছেদ ১১: প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। 
⇒ অনুচ্ছেদ ৫৯: প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক ইউনিটের স্থানীয় শাসন নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সংস্থাগুলির উপর ন্যস্ত করার কথা বলা হয়েছে।
⇒ অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ এবং নিজস্ব তহবিল রক্ষনাবেক্ষণের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষমতা প্রদানের বিধান রাখা হয়েছে।

উৎস: i) পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশের সংবিধান।
১০৪.
পার্বত্য চট্টগ্রামের প্রথম রাজনৈতিক দল কোনটি?
  1. ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)
  2. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)
  3. জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপ)
  4. ইউপিডিএফ
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)
উত্তর
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস):
- পার্বত্য চট্টগ্রামের প্রথম রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

⇒ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক সংগঠন। পাহাড়িদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে সংগঠনটি বিশ শতকের সত্তরের দশকে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে। ১৯৭৩ সালে পাহাড়ি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের লক্ষ্যে জনসংহতি সমিতির প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার কিছুকাল পর থেকে জনসংহতি সমিতির সামরিক শাখা শান্তি বাহিনী তৎপরতা শুরু করে। তখন থেকে ১৯৯৭ সালে শান্তিচুক্তি স্বাক্ষরের পূর্ব পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও শান্তি বাহিনী দীর্ঘকাল রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল।

⇒ পাকিস্তান আমলে ১৯৫৬ সালে পাহাড়ি ছাত্রদের দাবি আদায় সংক্রান্ত একটি সংগঠন হিল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গঠিত হয়। ১৯৬৬ সালের ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন অনন্ত বিহারী খীসা ও জে বি লারমা। এ সমিতির সমর্থনে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মানবেন্দ্র নারায়ণ লারমা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

⇒ মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৭২ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের খসড়া সংবিধান প্রণেতাদের কাছে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবিসহ মোট চার দফা দাবি পেশ করেন। চার দফা দাবিও সরকার কর্তৃক প্রত্যাখাত হলে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং জুম্ম জাতীয়তাবাদ ও জুম্মল্যান্ড ধারণা জন্ম নেয়। পাহাড়িদের স্বার্থ আদায়ের লক্ষ্যে ১৯৭৩ সালের ১৫ ফেব্রুয়ারি মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আদর্শ ও উদ্দেশ্য ছিল: মানবতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং চাকমা, মারমা (মগ), ত্রিপুরা, বম, মুরং, পাঙ্খো, খুমি, চাক, খিয়াং, লুসাই প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জন। সমিতির সহযোগী সংগঠন ছিল এর সামরিক শাখা শান্তি বাহিনী, গ্রাম পঞ্চায়েত, যুব সমিতি ও মহিলা সমিতি।

⇒ ১৯৯৬ সালের ১৪ অক্টোবর ১১-সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়। একদিকে জনসংহতি সমিতির দাবিদাওয়া ও পাহাড়ি জনগণের ন্যায্য দাবির প্রতি সরকারের ইতিবাচক মূল্যায়ন এবং অন্যদিকে সশস্ত্র সংগ্রামের পথ পরিহার করে রাজনৈতিক সমাধানে জনসংহতি সমিতির আগ্রহের পরিপ্রেক্ষিতে পার্বত্য অঞ্চলে শান্তি স্থাপনের প্রেক্ষাপট তৈরি হয়। ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর উভয় পক্ষ শান্তিচুক্তি স্থাপনে ঐক্যমতে পৌঁছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটে। শান্তিচুক্তি স্বাক্ষরের পর জনসংহতি সমিতি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাপিডিয়া।
১০৫.
সর্বশেষ কৃষি পরিসংখ্যান অনুযায়ী, কোন জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়? [জুন, ২০২৫]
  1. ঠাকুরগাঁও
  2. ফরিদপুর
  3. সাতক্ষীরা
  4. ঝিনাইদহ
সঠিক উত্তর:
ঝিনাইদহ
উত্তর
সঠিক উত্তর:
ঝিনাইদহ
ব্যাখ্যা
তুলা:
- বস্ত্র শিল্পের মূল ও প্রধান উপাদান তুলা।
- তুলা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং আন্তর্জাতিক শিল্প ফসল, যা বিশ্বব্যাপী ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত।
- বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল তুলা।

⇒ তুলা থেকে আঁশ ছাড়াও ভোজ্য তেল, খৈল, জ্বালানি উপজাত হিসাবে পাওয়া যায়।
- খৈল গবাদি পশু ও মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
- তুলা উৎপাদন, জিনিং, টেক্সটাইল, গার্মেন্টস, ভোজ্য তেল এবং সাবান শিল্প ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ লোকের জীবিকা নির্বাহ করে।
- তুলা বিশ্বের অন্যতম টেক্সটাইল তন্ত্র এবং তুলা অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে মুখ্য ভূমিকা পালন করে থাকে।
- বর্তমানে বস্ত্র এবং গার্মেন্টস খাত বাংলাদেশের প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত।

উল্লেখ্য,
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।
ii) দৈনিক ইত্তেফাক।
১০৬.
'Bank for the Poor' নামে পরিচিত ব্যাংক কোনটি?
  1. ব্র্যাক ব্যাংক
  2. সোনালী ব্যাংক
  3. জনতা ব্যাংক
  4. গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর:
গ্রামীণ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ্রামীণ ব্যাংক
ব্যাখ্যা
গ্রামীণ ব্যাংক:
- 'Bank for the Poor' নামে পরিচিত ব্যাংক গ্রামীণ ব্যাংক।

⇒ গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক।
- গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালের প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৮৩ সালের ২ অক্টোবর ব্যাংক হিসেবে চালু হয়।
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
- গ্রামীন ব্যাংকের ক্ষুদ্র ঋণের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়ায় চালু করে।
- গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে।
- ক্ষুদ্রঋণের মাধ্যমে সমাজের নীচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টির প্রচেষ্টার প্রশংসায় ও ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৩ জন পরিচালক নিয়ে গঠিত।

উল্লেখ্য,
- ইউনূস তার গবেষণা ও অভিজ্ঞতা থেকে গ্রামীণ ব্যাংকের নীতিমালা তৈরি করেছেন।
- গ্রামীণ ব্যাংক প্রকল্পটি ১৯৭৬ সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার 'জোবরা' গ্রামে একটি অ্যাকশন গবেষণা পাইলট প্রকল্প হিসাবে শুরু হয়েছিল।
- ১৯৮৩ সালে ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে পাইলট প্রকল্পটি একটি ব্যাংকে রূপান্তরিত হয়।
- এর ৯৮% ঋণগ্রহীতা নারী।
- এই নারীদের দুই-তৃতীয়াংশেরও বেশি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে উন্নত জীবনে এগিয়ে গেছে।
- গ্রামীণ ব্যাংকের সবচেয়ে মানবিক ও ব্যতিক্রমী কর্মসূচি হল সংগ্রাম (ভিক্ষুক) সদস্যদের কর্মসূচি।
- গ্রামীণ ব্যাংক ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা তৈরিতে সাহায্য করার জন্য সুদ-মুক্ত ঋণ দেয়।

উৎস: i) গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট।
ii) BBC.
১০৭.
সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীকে কোন দেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত করা রয়েছে? [জুন, ২০২৫]
  1. কঙ্গো প্রজাতন্ত্র
  2. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
  3. দক্ষিণ সুদান
  4. লেবানন
সঠিক উত্তর:
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।

উল্লেখ্য,
- সম্প্রতি [জুন, ২০২৫] বাংলাদেশ বিমানবাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করেছে। 
- বিমানবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের সুনাম বয়ে আনতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।
- বাংলাদেশ বিমানবাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইট ভিশন প্রযুক্তিসমৃদ্ধ তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে।
- সেখানে বানামুহু-৬ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমোডর ইমরানুর রহমান।
- ১৯ জুন, ২০২৫ তারিখে কন্টিনজেন্টের সদস্যরা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশে যাত্রা করেন।

উৎস: i) United Nations in Bangladesh ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
১০৮.
মুক্তিযুদ্ধের সময় অপারেশন কিলো ফ্লাইটের মূল লক্ষ্য কী ছিল?
  1. মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া
  2. ঢাকা বিমানবন্দর দখল করা
  3. তেল ডিপো, যোগাযোগ ব্যবস্থা এবং সরবরাহ লাইন ধ্বংস করা
  4. পাকিস্তানি বিমানবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করা
সঠিক উত্তর:
তেল ডিপো, যোগাযোগ ব্যবস্থা এবং সরবরাহ লাইন ধ্বংস করা
উত্তর
সঠিক উত্তর:
তেল ডিপো, যোগাযোগ ব্যবস্থা এবং সরবরাহ লাইন ধ্বংস করা
ব্যাখ্যা
অপারেশন কিলো ফ্লাইট:
- অপারেশন কিলো ফ্লাইট ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর বিমান উইংয়ের একটি গুরুত্বপূর্ণ অভিযান ছিল।
- এটি মূলত একটি দুঃসাহসিক বিমান হামলা যা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হয়। 
- কিলো ফ্লাইট ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান গঠনের সাংকেতিক নাম। 
- এই অপারেশনের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি বাহিনীর তেল ডিপো, যোগাযোগ ব্যবস্থা এবং সরবরাহ লাইন ধ্বংস করা, সেই সাথে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ানো। 
- ১৯৭১ এর সেপ্টেম্বর এর মাঝামাঝি ভারত সরকার অস্থায়ী বাংলাদেশ সরকারকে একটি স্বাধীন বিমান বাহিনী গঠনের জন্য আমেরিকায় তৈরী ১টি পুরানো ডিসি-৩ বিমান, কানাডার তৈরী ১টি অটার বিমান এবং ফ্রান্সের তৈরী ১টি এ্যালুয়েট-৩ হেলিকপ্টার দেয়।
- এর সাথে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে একটি দ্বিতীয় মহাযুদ্ধের পরিত্যক্ত রানওয়ে ব্যবহারের অনুমতি দেয়।
- ২৮ সেপ্টেম্বর মুক্তিবাহিনীর ডিপুটি চিফ অফ স্টাফ এ কে খন্দকারের নেতৃত্বে ৯ জন পাইলট ও ৪৭ জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের সমন্বয়ে যাত্রা শুরু হয় মুক্তিবাহিনীর এয়ার উইং এবং বাংলাদেশ বিমানবাহিনীর।
- বিমান বাহিনী প্রধান হিসাবে মুক্তিযুদ্ধের উপ-প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে নিয়োগ দেওয়া হয়।

⇒ এই কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন দুঃসাহসিক বিমান যোদ্ধারা। ফলে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে হারিয়ে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

⇒ এই ফ্লাইট, ঢাকা, চট্টগ্রাম, লালমনিরহাট এলাকায় মোট ৫০টি অভিযান সাফল্যের সঙ্গে পরিচালনা করে।
- এদের মধ্যে মোগলহাটে (১৫ অক্টোবর ৭১), লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ে (১৬ অক্টোবর ৭১), চৌগাছায় (২১ নভেম্বর ৭১), গোদনাইল ও পতেঙ্গায় (৩ ডিসেম্বর ৭১), সিলেটে (৪ ডিসেম্বর ৭১), জামালপুরে (৫ ডিসেম্বর ৭১), মেঘনা নদীতে (৬ ডিসেম্বর ৭১), সিলেটে (৭ ডিসেম্বর ৭১) এবং নরসিংদীতে (১১ ডিসেম্বর ৭১) বিমান হামলা বিশেষ উল্লেখযোগ্য।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) The Daily Star বাংলা।
১০৯.
'অ্যাটর্নি জেনারেল' রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা?
  1. বিচার বিভাগ
  2. নির্বাহী বিভাগ
  3. প্রশাসনিক বিভাগ
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
নির্বাহী বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী বিভাগ
ব্যাখ্যা
অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগে নির্বাহী বিভাগের ৫ম পরিচ্ছেদে ৬৪ নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল পদের কথা উল্লেখ আছে।
- অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নির্বাহী বিভাগের অধীনে দায়িত্ব পালন করেন।
- তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক।
- এছাড়াও, অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন।
- অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ-অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

⇒ বাংলাদেশের সংবিধান মোতাবেক অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয়, এটি একটি সংবিধিবদ্ধ পদ।
- সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
- তিনি ১৭তম অ্যাটর্নি জেনারেল।
- ২০২৪ সালের ৮ আগস্ট তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন।

উৎস: i) অ্যাটর্নি জেনারেল কার্যালয় ওয়েবসাইট।
ii) মন্ত্রিপরিষদ বিভাগ।
১১০.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ধানমন্ডি
  2. সাভার
  3. ভালুকা
  4. জয়দেবপুর
সঠিক উত্তর:
জয়দেবপুর
উত্তর
সঠিক উত্তর:
জয়দেবপুর
ব্যাখ্যা
BRRI:
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI-এর পূর্ণরূপ: Bangladesh Rice Research Institute.
- এর প্রধান কার্যালয়: জয়দেবপুর, গাজীপুর। 
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে কাজ শুরু করে।

উল্লেখ্য,
- স্বাধীনতার পর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
- এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বেশ কিছু আধুনিক জাতের ধান অন্যান্য দেশে যেমন ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম ও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে ব্যাপকভাবে চাষ করা হয়।

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
১১১.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
  1. ESCAP
  2. ESCWA
  3. ECLAC
  4. ECE
সঠিক উত্তর:
ESCWA
উত্তর
সঠিক উত্তর:
ESCWA
ব্যাখ্যা
ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা।
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।
১১২.
অ্যাজটেক সভ্যতার রাজধানী ছিল কোনটি?
  1. আজলান
  2. টেক্সকোকো
  3. টেনোচিটিলান
  4. টেওটিহুয়াকান
সঠিক উত্তর:
টেনোচিটিলান
উত্তর
সঠিক উত্তর:
টেনোচিটিলান
ব্যাখ্যা
অ্যাজটেক সভ্যতা:
- উত্তর মেসোআমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- বর্তমান মেক্সিকো অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল।
- যার বিস্তৃতি ছিল উত্তর আমেরিকার বেশির ভাগ অংশজুড়ে।
- খ্রিস্টীয় ১২ শতকে এ সভ্যতার উৎপত্তি হয়েছিল।
- অ্যাজটেকের রাজধানী ছিল টেনোচিটিলান।
- টিনোচ ছিলেন আজটেকদের প্রথম রাজা।
- কৃষিকাজের মাধ্যমে আজটেক সভ্যতার প্রসার ঘটে।
- অ্যাজটেক ধর্মের যুদ্ধের দেবতা হুইটজিলোপোচটলি, সূর্যের দেবতা টোনাটিউহ, বৃষ্টির দেবতা তালোক।

তথ্যসূত্র - Britannica.com
১১৩.
কিয়োটো প্রোটোকল থেকে প্রত্যাহারকারী প্রথম দেশ কোনটি?
  1. চীন
  2. অস্ট্রেলিয়া
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
⇒ কিয়োটো প্রোটোকল থেকে প্রত্যাহারকারী প্রথম দেশ কানাডা।

কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

তথ্যসূত্র - Britannica.com
১১৪.
রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি (CWC) কার্যকর হয় কত সালে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
Chemical Weapons Convention (CWC):
- CWC রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি।
- CWC এর পূর্ণরূপ Chemical Weapons Convention.
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- চুক্তির বিষয়: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি।
- ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।
১১৫.
দক্ষিণ আমেরিকার কোন দেশটি পর্তুগালের উপনিবেশ ছিল?
  1. চিলি
  2. ব্রাজিল
  3. আর্জেন্টিনা
  4. বলিভিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
⇒ ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৮২২ সালে ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।

ব্রাজিল:
- ব্রাজিল আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ।
- আয়তন: ৩,২৮২,৯০৭ বর্গ মাইল (৮,৫০২,৭২৮ বর্গ কিমি)।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- ভাষা: পর্তুগিজ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট), এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়েল।
- এটি একটি বহুদলীয় ফেডারেল প্রজাতন্ত্র যেখানে দুটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য:
- চিলি, বলিভিয়া, আর্জেন্টিনা স্পেনের উপনিবেশ ছিল।

তথ্যসূত্র - Britannica.com
১১৬.
'সাভাক' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইরান
  2. ইসরায়েল
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
১১৭.
২০২৫ সালে অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
  1. অ্যানোরা
  2. দ্য ব্রুটালিস্ট
  3. এমিলিয়া পেরেজ
  4. কনক্লেভ
সঠিক উত্তর:
অ্যানোরা
উত্তর
সঠিক উত্তর:
অ্যানোরা
ব্যাখ্যা
অস্কার পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।

• সেরা সিনেমা: অ্যানোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
১১৮.
সর্বশেষ যোগদানকারী শেনজেনভুক্ত দেশ - (জুন, ২০২৫)
  1. হাঙ্গেরি ও ইতালি
  2. লুক্সেমবার্গ ও মাল্টা
  3. পোল্যান্ড ও পর্তুগাল
  4. রোমানিয়া ও বুলগেরিয়া
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। (জুন, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুন, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
১১৯.
ন্যাটোর কোন অনুচ্ছেদে অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততার উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ৬
  2. অনুচ্ছেদ ৭
  3. অনুচ্ছেদ ৮
  4. অনুচ্ছেদ ৯
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৮
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৮
ব্যাখ্যা
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১২০.
MERCOSUR-এর প্রতিষ্ঠাকালীন চুক্তি কোনটি?
  1. Treaty of Rome
  2. Treaty of Asuncion
  3. Treaty of Paris
  4. Treaty of Vienna
সঠিক উত্তর:
Treaty of Asuncion
উত্তর
সঠিক উত্তর:
Treaty of Asuncion
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা)। (জুন, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
১২১.
বিশ্ব ব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে?
  1. IFC
  2. MIGA
  3. IBRD
  4. ICSID
সঠিক উত্তর:
IFC
উত্তর
সঠিক উত্তর:
IFC
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (জুন, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (জুন, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
১২২.
ইসরাইল ও সিরিয়ার মধ্যকার সীমানা কোনটি?
  1. পার্পল লাইন
  2. ব্লু লাইন
  3. ওডার-নেইস লাইন
  4. সনেরা লাইন
সঠিক উত্তর:
পার্পল লাইন
উত্তর
সঠিক উত্তর:
পার্পল লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
১২৩.
জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO) এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৬০টি
  2. ১৬৭টি
  3. ১৭৩টি
  4. ১৭৯টি
সঠিক উত্তর:
১৬০টি
উত্তর
সঠিক উত্তর:
১৬০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
১২৪.
ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের রাজা ছিলেন কে?
  1. চতুর্দশ লুই
  2. পঞ্চদশ লুই
  3. ষোড়শ লুই
  4. সপ্তদশ লুই
সঠিক উত্তর:
ষোড়শ লুই
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শ লুই
ব্যাখ্যা
⇒ ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।
- ফরাসি বিপ্লবের সময় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র - Britannica.com
১২৫.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক ২০২৪ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি? (জুন, ২০২৫)
  1. নেপাল
  2. মালদ্বীপ
  3. ভারত
  4. ভুটান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ১৮।
• ভারত - ৯৬।
• মালদ্বীপ - ৯৬।
• নেপাল - ১০৭।
• শ্রীলংকা - ১২১।
• পাকিস্তান - ১৩৫।
• বাংলাদেশ - ১৫১।
• আফগানিস্তান - ১৬৫।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১২৬.
পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ কোনটি?
  1. গ্রেট সল্ট লেক
  2. ভিক্টোরিয়া হ্রদ
  3. কাস্পিয়ান সাগর
  4. সুপিরিয়র হ্রদ
সঠিক উত্তর:
কাস্পিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা
কাস্পিয়ান সাগর:
- কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম হ্রদ ও
- এটি বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
- অর্থাৎ নামের সাথে সাগর থাকলেও কাস্পিয়ান সাগর একটি হ্রদ।
- কাস্পিয়ান সাগর ককেশাস পর্বতমালার পূর্বে এবং মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে অবস্থিত।
- কাস্পিয়ান সাগর পাঁচটি দেশ দ্বারা সীমান্তবর্তী: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান এবং রাশিয়া।

এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু হ্রদ: 
- পৃথিবীর উচ্চতম হ্রদ হলো টিটিকাকা,
- বৈকাল (রাশিয়া) পৃথিবীর প্রাচীনতম ও গভীরতম হ্রদ।
- সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ।

সূত্র: ব্রিটানিকা।
১২৭.
“নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল” নামে কোন স্থানটি পরিচিত?
  1. টাঙ্গুয়ার হাওর
  2. চলন বিল
  3. হাকালুকি হাওর
  4. উপরের কোনটি নয়
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
টাঙ্গুয়ার হাওর:
- “নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল” নামে পরিচিত হাওরটি হলো টাঙ্গুয়ার হাওর,
- এটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের দ্বিতীয় ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি।

অন্যদিকে - 
হাকালুকি হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।

• চলন বিল:
- চলন বিল (Chalan Beel) বাংলাদেশের সবচেয়ে বড় বিল এবং সমৃদ্ধতম জলাভূমিগুলির একটি।
- বিলটি সংলগ্ন তিনটি জেলা রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ-এর অংশবিশেষ জুড়ে অবস্থান করছে।

সূত্র: সুনামগঞ্জ জেলার ওয়েবসাইট।
১২৮.
ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে?
  1. ভারত ও চীন
  2. ভারত ও পাকিস্তান
  3. চীন ও নেপাল
  4. ভারত ও নেপাল
সঠিক উত্তর:
ভারত ও চীন
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও চীন
ব্যাখ্যা
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।

বিভিন্ন দেশের সীমানা:

- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।

সূত্র: National Geographic ওয়েবসাইট।
১২৯.
নিম্নের কোনটি দুর্যোগ প্রশমনের একটি কার্যক্রম?
  1. শস্য বহুমুখীকরণ
  2. মজবুত পাকা ভবন নির্মাণ
  3. ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

প্রশমন (Mitigation)
- দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলে।
- মজবুত পাকা ভবন নির্মাণ,
- শস্য বহুমুখীকরণ,
- ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ,
- অর্থনৈতিক উন্নয়ন,
- শক্ত অবকাঠামো নির্মাণ,
- কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর,
- প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন ইত্যাদি কার্যক্রম দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১৩০.
নিম্নের কোনটি আগ্নেয় শিলার বৈশিষ্ট্য নয়?
  1. স্ফটিকার গঠনবিশিষ্ট
  2. কঠিন ও কম ভঙ্গুর
  3. শুধুমাত্র সমুদ্রতলে গঠিত
  4. জীবাশ্ম দেখা যায় না
সঠিক উত্তর:
শুধুমাত্র সমুদ্রতলে গঠিত
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র সমুদ্রতলে গঠিত
ব্যাখ্যা
আগ্নেয় শিলার বৈশিষ্ট্য নয় - শুধুমাত্র সমুদ্রতলে গঠিত। 

আগ্নেয় শিলা (Igneous Rocks):
- জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিন্ড ছিল।
- এই গ্যাসপিন্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়।
- পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে।
- এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে।
- আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এই শিলাকে প্রাথমিক শিলাও বলে।
- এ শিলায় কোনো স্তর নেই। তাই আগ্নেয় শিলার অপর নাম অন্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই।

- আগ্নেয় শিলা শিলার বৈশিষ্ট্য হলো-
(ক) স্ফটিকার,
(খ) অন্তরীভূত,
(গ) কঠিন ও কম ভঙ্গুর,
(ঘ) জীবাশ্ম দেখা যায় না এবং
(ঙ) অপেক্ষাকৃত ভারী।

- আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এভাবে ব্যাসল্ট ও গ্রানাইট শিলার সৃষ্টি হয়।

- আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা-
(ক) বহিঃজ আগ্নেয় শিলা ও
(খ) অন্তঃজ আগ্নেয় শিলা।

(ক) বহিঃজ আগ্নেয় শিলা (Extrusive Igneous Rocks): ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহিঃজ আগ্নেয় শিলার সৃষ্টি হয়, এদের দানা খুব সূক্ষ্ম, রং গাঢ়। এই শিলার উদাহরণ হলো ব্যাসন্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট ইত্যাদি।

(খ) অন্তঃজ আগ্নেয় শিলা (Intrusive Igneous Rocks): উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধলে তৈরি হয় অন্তঃজ আগ্নেয় শিলা। এর দানাগুলো স্কুল ও হালকা রঙের হয়। গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক ও সিল এ শিলার অন্যতম উদাহরণ।

সূত্র: ভূগোল ও পরিবেশ: নবম-দশম শ্রেণি।
১৩১.
ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
  1. অ্যাকাঙ্কাগুয়া
  2. মাউন্ট ডেনালি
  3. কিলিমাঞ্জারো
  4. মাউন্ট এলব্রুস
সঠিক উত্তর:
মাউন্ট এলব্রুস
উত্তর
সঠিক উত্তর:
মাউন্ট এলব্রুস
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভুমধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস।
- এর মধ্যে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)।

এছাড়াও,
- উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট ডেনালি।
- দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম অ্যাকাঙ্কাগুয়া।
- এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
- আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কিলিমাঞ্জারো।

সূত্র: WorldAtlas.
১৩২.
আইনের শাসনের ফলে নিচের কোনটি হ্রাস পায়?
  1. জনসংখ্যা
  2. উন্নয়ন
  3. দুর্নীতি
  4. আমদানি
সঠিক উত্তর:
দুর্নীতি
উত্তর
সঠিক উত্তর:
দুর্নীতি
ব্যাখ্যা
আইনের শাসন এবং সুশাসন:
- সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন।
- এটি একটি রাষ্ট্র বা সমাজে সুবিচার, ন্যায়বিচার ও সুশৃঙ্খল প্রশাসন নিশ্চিত করে।
- আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে সবাই সমানভাবে আইনের আওতায় থাকবে, কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না।
- এর ফলে দুর্নীতি হ্রাস পায় এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়।
- আইনের শাসন ব্যতীত জনগণের মতপ্রকাশ, ভোটাধিকার ও মৌলিক অধিকার সংরক্ষিত হতে পারে না।

সূত্র: পৌরনীতি ও সুশাসন: একাদশ-দ্বাদশ শ্রেণি: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৩.
নৈতিকতা বা নীতিবোধ কোথা থেকে উৎসারিত?
  1. পরিবার থেকে
  2. বিদ্যালয় থেকে
  3. মানুষের হৃদয়-মন থেকে
  4. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে
সঠিক উত্তর:
মানুষের হৃদয়-মন থেকে
উত্তর
সঠিক উত্তর:
মানুষের হৃদয়-মন থেকে
ব্যাখ্যা
নৈতিকতা:
- গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
- ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন 'Moralitas' থেকে, যার অর্থ 'সঠিক আচরণ বা চরিত্র'।

উল্লেখ্য,
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়। এটি হলো মানবমনের উচ্চ গুণাবলি।
- নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত।
- নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে।

- নৈতিকতার সংজ্ঞা দিতে গিয়ে Collins English Dictionary-তে বলা হয়েছে যে, 'Morality is concerned with on negating to human behaviour, esp. the distinction between good and bad and right and wrong behaviour,

সূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল হক।
১৩৪.
"সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সহায়ক" — এই কথাটি কে বলেছেন?
  1. ম্যাক্স ওয়েবার
  2. এফ ই মেরিল
  3. ইমানুয়েল কান্ট
  4. এরিস্টটল
সঠিক উত্তর:
এফ ই মেরিল
উত্তর
সঠিক উত্তর:
এফ ই মেরিল
ব্যাখ্যা
সামাজিক মূল্যবোধ:
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।
- যে চিন্তা-ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ।
- বড়দের সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধ।
- ন্যায়পরায়ণতা, সততা ও শিষ্টাচার সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে।

সূত্র: মূল্যবোধ, মনোভাব,কর্মসন্তষ্টি, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৫.
শিক্ষার সাথে মূল্যবোধের সম্পর্ক কী?
  1. সম্পূর্ণ আলাদা
  2. কেবল ব্যবসায়িক জ্ঞান দেয়
  3. মূল্যবোধ শিক্ষার মাধ্যমে সুদৃঢ় হয়
  4. প্রযুক্তি নির্ভর করে
সঠিক উত্তর:
মূল্যবোধ শিক্ষার মাধ্যমে সুদৃঢ় হয়
উত্তর
সঠিক উত্তর:
মূল্যবোধ শিক্ষার মাধ্যমে সুদৃঢ় হয়
ব্যাখ্যা
মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
- আর যে শিক্ষার মাধ্যমে সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে তাই হলো মূল্যবোধ শিক্ষা।
- মূল্যবোধ হলো রীতিনীতি ও আদর্শের মাপকাঠি; যা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধরা হয়।
- এটি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি।
- একটি দেশের সমাজ,রাষ্ট্র,অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার অন্যতম মাপকাঠি হিসেবে এটি ভূমিকা পালন করে।
- জ্ঞানার্জন বা শিক্ষার মাধ্যমেই মূল্যবোধ সুদৃঢ় হয়।
- শিক্ষার মাধ্যমেই সমাজের বিভিন্ন স্তরে মূল্যবোধের প্রসার ঘটে এবং তা মানুষকে সঠিক পথে পরিচালিত করে।
- শিক্ষার মাধ্যমে মানুষ বিভিন্ন নৈতিকতা, ন্যায়নীতি এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারে।

সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১৩৬.
আইন হচ্ছে -
  1. ব্যক্তির অভ্যন্তরীণ চিন্তা ও অনুভূতি
  2. বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের নিয়ম
  3. সমাজের অপ্রচলিত রীতি
  4. ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধ
সঠিক উত্তর:
বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের নিয়ম
উত্তর
সঠিক উত্তর:
বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের নিয়ম
ব্যাখ্যা
আইন:
- আইন হচ্ছে ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
- জন অস্টিনের মতে আইনের উৎস ১টি।
যথা: সার্বভৌমের আদেশ।

এছাড়াও, 
- অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি।
যথা:
১. প্ৰথা,
২. ধর্ম,
৩. বিচারকের রায়,
৪. ন্যায়বিচার,
৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
৬. আইনসভা।

- ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি।
যথা:
১. প্ৰথা,
২. ধর্ম,
৩. বিচারকের রায়,
৪. ন্যায়বিচার,
৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
৬. আইনসভা,
৭. জনমত।

সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৩৭.
সুশাসনের ধারণাটির উদ্ভাবক কে?
  1. জাতিসংঘ
  2. বিশ্বব্যাংক
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. নরডিক কাউন্সিল
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
সুশাসন:
- সুশাসন ধারণাটির উদ্ভাবক বিশ্বব্যাংক।

- সুশাসন হল রাষ্ট্র, সমাজ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
- সুশাসনের ধারণাটি বহুমাত্রিক ও আপেক্ষিক।
- বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
- সুশাসন সকলের স্বার্থই রক্ষা করার চেষ্টা করে থাকে।
- সুশাসনের নির্দিষ্ট কিছু উপাদান রয়েছে।
- সুশাসন চিহ্নিতকরণে সরকারি খাতের ব্যবস্থাপনা, উন্নয়নের জন্য আইনী কাঠামো, জবাবদিহিতা, স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহের উপর জোর দেয়া হয়।

সূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।