পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৩ মে, ২০২৩সময়45 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৮.১১.২০১৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৩ মে, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
'আকাবা’ কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) ইয়েমেন
  2. খ) কাতার
  3. গ) ওমান
  4. ঘ) ইরাক
অনির্ধারিত
ব্যাখ্যা
• আকাবা: জর্ডানের সমুদ্র বন্দর। 
- প্রদত্ত প্রশ্নে জর্ডান না থাকায় কোন উত্তর নেয়া সম্ভব হচ্ছে না। 


• অন্যদিকে:
- কাতারের সমুদ্র বন্দর: হামাদ বন্দর, দোহা বন্দর, রুয়াইস বন্দর।
- ইয়েমেনের সমুদ্র বন্দর: এডেন। 
- ইরাকের সমুদ্র বন্দর: বসরা। 

সূত্র: ব্রিটানিকা।
.
ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকায়
  2. খ) ময়মনসিংহে
  3. গ) রাজশাহীতে
  4. ঘ) কুমিল্লায়
ব্যাখ্যা
• ন্যাপ (NAPE) ময়মনসিংহে অবস্থিত। 

• জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়। 
- ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়।
- মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা  শুরু করে। 
- প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেন।
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার অভীক্ষাপদ প্রণয়ন ও যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করে।
- প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের জন্য গবেষণা পরিচালনা করে।

সূত্র:  জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। 
.
সিলেটের পূর্ব নাম কী?
  1. ক) জালালাবাদ
  2. খ) নাসিরাবাদ
  3. গ) বরেন্দ্রভূমি
  4. ঘ) সুবর্ণগ্রাম
ব্যাখ্যা
• সিলেটের পূর্ব নাম জালালাবাদ। 

• সিলেট একটি প্রাচীন জনপদ।
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ।
- দশম শতাব্দীতে মহারাজা শ্রীচন্দ্র কর্তৃক উৎকীর্ণ পশ্চিমবাগ তাম্রলিপি থেকে জানা যায় যে, তিনি সিলেট জয় করেছিলেন।
- ঐতিহাসিকদের ধারণা, সিলেট বা শ্রীহট্ট (সমৃদ্ধ হাট) বহু আগে থেকেই একটি বর্ধিষ্ণু বাণিজ্য কেন্দ্র হিসেবে বর্তমান ছিল।
- প্রাচীন শ্রীহট্টে বিপুল হারে বাঙালি অভিবাসন হয়েছিল।
- ১৪ শতকে ইয়েমেনের সাধক পুরুষ হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন।
- মোগল যুগে পাঠান বীর খাজা ওসমান সিলেটের স্থানীয় সামন্তদের সহায়তায় আক্রমণকারী মোগলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
- ১৮৫৭ সালে বিদ্রোহের সময়ে সিলেটে বিদ্রোহীরা বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে ব্যর্থ হয়।

সূত্র:  সিলেট জেলা ওয়েবসাইট। 
.
'আনন্দ বিহার’ কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহীতে
  2. খ) ময়নামতিতে
  3. গ) পাহাড়পুরে
  4. ঘ) মহাস্থানগড়ে
ব্যাখ্যা
• 'আনন্দ বিহার’ ময়নামতিতে অবস্থিত। 

• আনন্দবিহার  প্রত্নতাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ কুমিল্লার নিকটবর্তী কোটবাড়ি এলাকায় অবস্থিত।
- এ বিহার ময়নামতিতে আবিষ্কৃত সৌধমালার মধ্যে সর্ববৃহৎ।
- এ এলাকার সর্ববৃহৎ পুষ্করিণীসহ আনন্দবিহার কমপ্লেক্সটি সাত শতকের শেষ বা আট শতকের প্রথম দিকের কোনো এক সময়ে প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব কর্তৃক নির্মিত হয়। 

সূত্র: বাংলাপিডিয়া। 
.
‘ষাট গম্বুজ’ মসজিদটি নিমার্ণ করেন-
  1. ক) হযরত আমানত শাহ
  2. খ) বায়েজীদ বোস্তামী
  3. গ) পীর খান জাহান আলী
  4. ঘ) সুফী শাহ মখদুম
ব্যাখ্যা
• ‘ষাট গম্বুজ’ মসজিদটি নিমার্ণ করেন- পীর খান জাহান আলী। 

- ষাটগম্বুজ মসজিদ  বাংলাদেশের প্রাচীন মসজিদগুলির মধ্যে বৃহত্তম এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন।
- খান আল-আজম উলুগ খান জাহান, যিনি দক্ষিণ বাংলার এক বৃহৎ অংশ জয় করে তৎকালীন সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) সম্মানে বিজিত অঞ্চলের নামকরণ করেন  খলিফাতাবাদ।
- তিনিই সম্ভবত ষাটগম্বজ মসজিদের নির্মাতা।
- ১৪৫৯ সালে তাঁর মৃত্যু পর্যন্ত  খান জাহান হাভেলি-খলিফাতাবাদ থেকে উক্ত অঞ্চল শাসন করেন।
- তাঁর শাসনকৃত অঞ্চলটিকে বর্তমান বাগেরহাটের সাথে অভিন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে। 
-  ষাটগম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া। 
.
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি-
  1. ক) হুমায়ূন রশিদ চৌধুরী
  2. খ) বি.এ. সিদ্দিকী
  3. গ) খাজা ওয়াসিউদ্দিন
  4. ঘ) ড. কামাল হোসেন
ব্যাখ্যা
• জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।

• বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো।
.
কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়-
  1. ক) কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
  2. খ) খুলনা নিউজপ্রিণ্ট মিল, খালিশপুর
  3. গ) উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
  4. ঘ) পার্টিকেল রোড মিল, নারায়নগঞ্জ
ব্যাখ্যা
• কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়- উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী। (বর্তমানে বন্ধ অবস্থায় আছে) 

• পাবনার ঈশ্বরদীতে অবস্থিত নর্থ বেঙ্গল পেপার মিলের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য মিলের জমি হস্তান্তর করা হয়েছে। এতে উত্তরবঙ্গের অন্যতম ভারি শিল্পপ্রতিষ্ঠানটির ৫৬ বছরের পথচলা শেষ হলো। 

সূত্র: দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার।  
.
বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
  1. ক) হাইল
  2. খ) চলন বিল
  3. গ) পাথর চাওলি
  4. ঘ) হাকালুকি
ব্যাখ্যা
• বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি। 

• বাংলাদেশের হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে।
- এর মধ্যে সবচেয়ে বড় হাওর হলো হাকালুকি হাওর
- এটি সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত।
- এর আয়তন ২১,৫০০ হেক্টর।

উৎস: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট।
.
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীরোত্তম’ খেতাবে ভূষিত করা হয়?
  1. ক) ৬০ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ৭২ জন
  4. ঘ) ৭৮ জন
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৮ জনকে ‘বীরোত্তম’ খেতাবে ভূষিত করা হয়। 

• বীরত্বসূচক খেতাব  বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রদত্ত খেতাব।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি  এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন। 

- ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম- ১৭৫ জন
- বীর প্রতীক- ৪২৬ জন

• ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়।
- ২০০১ সালের ৭ মার্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
১০.
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
  1. ক) ২১ জুন
  2. খ) ২১ জুলাই
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ ডিসেম্বর
ব্যাখ্যা
• দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়- ২১ জুন। 

• ২১জুন:

→ পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন।
→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন।
→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব।

সূত্র: ভূগোল ও পরিবেশ, ৯ম-১০ম শ্রেণি। 
১১.
শ্বসনে নির্গত হয়-
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) কার্বন ডাই-অক্সাইড
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
শ্বসন: এটি একটি বিপাকীয় প্রক্রিয়া যখন অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজকে ভেঙ্গে শক্তিতে রূপান্তরিত করা হয় এবং সাথে উপজাত হিসাবে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়।



- শ্বসন প্রাণী ও উদ্ভিদ উভয় কোষেই ঘটে।
- শ্বসনের জন্য অক্সিজেন আবশ্যক।
- অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজের জারন ঘটে। ফলে শক্তি উৎপন্ন হয় যা জীবদেহ চালনা করে।
- উপজাত হিসাবে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়।

উৎস: মাধ্যমিকের জীববিজ্ঞান বই।
১২.
সালোকসংশ্লেষণ ঘটে না?
  1. ক) পাতায়
  2. খ) সবুজ কাণ্ডে
  3. গ) শাখা-প্রশাখায়
  4. ঘ) মূলে
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণ: যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল, বায়ুস্থ অক্সিজেন এবং পানির সহযোগে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন তৈরী হয় তাকেই সালোকসংশ্লেষণ বলে।


- সালোকসংশ্লেষণ এর জন্য ক্লোরোফিল আবশ্যক। ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্ট এ। এর বর্ণ সবুজ।
- উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিল থাকে।
- মূলে কোনো ক্লোরোফিল থাকে না। তাই মূলে সালোকসংশ্লেষণ ঘটে না। মূল সাধারণত খাদ্য সঞ্চয় করে থাকে।

উৎস: মাধ্যমিকের জীববিজ্ঞান বই।
১৩.
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
  1. ক) টিটেনাস
  2. খ) ইনফ্লুয়েঞ্জা
  3. গ) চিকেন পক্স
  4. ঘ) হাম
ব্যাখ্যা
ভাইরাস ঘটিত রোগ: 
- চিকেন পক্স = ভেরিওলা ভাইরাস।
- হার্পিস = হার্পিস ভাইরাস।
- হাম= রুবিওলা ভাইরাস।
- জলাতঙ্ক = র‍্যাবিস ভাইরাস।
- ইনফ্লুয়েঞ্জা - ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

- টিটেনাস একধরনের ব্যাক্টেরিয়াজনিত রোগ। ক্লস্টিডিয়াম টিটানি নামক ব্যাক্টেরিয়ার আক্রমনে এই রোগ হয়।

উৎস: একাদশ শ্রেনীর জীববিজ্ঞান বই।
১৪.
টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?
  1. ক) ইকোলজি
  2. খ) অঙ্কোলজি
  3. গ) সাইটোলজি
  4. ঘ) টিউমারোলজি
ব্যাখ্যা
ইকোলজি - বাস্তুসংস্থান সম্পর্কিত যে চর্চা।
অঙ্কোলজি - টিউমার, ক্যান্সার সংক্রান্ত চর্চা।
সাইটোলজি - কোষবিদ্যা।

উৎস: ব্রিটানিকা।
১৫.
প্রবল জোয়ারের কারণ, এ সময়-
  1. ক) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
  2. খ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
  3. গ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
  4. ঘ) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
ব্যাখ্যা
জোয়ার: চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার (High Tide) এবং নেমে যাওয়াকে ভাঁটা (Ebb or low Tide) বলে।
প্রতি ১২ ঘন্টা ২৬ মিনিট পরপর এই জোয়ার ভাঁটা সংঘঠিত হয়। অর্থাৎ সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু'বার জোয়ার ও দু'বার ভাঁটা হয়।

জোয়ার ভাঁটার কারণ: জোয়ার ভাঁটা সম্পর্কে প্রাচীনকালে মানুষ নানা রকম অবাস্তব কল্পনা করত। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে চন্দ্র ও সূর্যের প্রভাবেই এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে জোয়ার ভাঁটা হয়। জোয়ার ভাঁটা সংঘটনের কারণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১) মহাকর্ষ শক্তির প্রভাব
২) পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি

প্রবল জোয়ার: সূর্য, চন্দ্র, পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন পৃথিবীর উপর আকর্ষন বল অনেক বেশি হয়। তাই জোয়ারের পানি অনেক ফুলে উঠে।

উৎস: 
উচ্চ মাধ্যমিকের ভূগোল বই, মাধ্যমিকের বিজ্ঞান বই - উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
  1. ক) অডিওমিটার
  2. খ) অডিওফোন
  3. গ) অ্যামিটার
  4. ঘ) অলটিমিটার
ব্যাখ্যা
অডিওমিটার - অডিওমিটার হল একটি যন্ত্র যা শ্রবণ ক্ষমতা, শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
অডিওফোন - একটি ইলেকট্রনিক ডিভাইস যা শব্দকে প্রশস্ত করে এবং দুর্বল শ্রবণশক্তির জন্য শ্রুতিমধুর করতে পারে।
অ্যামিটার - তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র।
অলটিমিটার - অল্টিমিটার এমন একটি যন্ত্র যা উচ্চতা পরিমাপ করে। 

উৎস: ব্রিটানিকা, sciencedirect.com .
১৭.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  1. ক) বেশি হয়
  2. খ) কম হয়
  3. গ) খুব কম হয়
  4. ঘ) একই থাকে
ব্যাখ্যা
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ সাধারনত একই হয়। কারন-
মেইন লাইন থেকে পাখা পর্যন্ত আসার সময় পাখার রেগুলেটর গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেগুলেটর নিয়ন্ত্রণ করে কতটুকু শক্তি পাখা পর্যন্ত যাবে। রেগুলেটর কমিয়ে রাখলে বিদ্যুৎ প্রবাহ রেগুলেটর পর্যন্ত এসে আটকে যায়, ফলে রেগুলেটর গরম হয়ে যায়। কারন রেগুলেটর বাধা দেয় ফলে শক্তি এখানেই অপচয় হয়ে যায় এবং পাখা পর্যন্ত অল্প শক্তি যায় তাই পাখা ধীরে ঘুরে। রেগুলেটর ফুল দিয়ে রাখলে কোনো শক্তি এখানে অপচয় হয় না। পাখা পর্যন্ত যায় এবং পাখা দ্রুত ঘুরে।

অর্থাৎ মেইন লাইন থেকে সব সময় একই পরিমান শক্তি যায়। তাই বিদ্যুৎ খরচ ও একই থাকে।
১৮.
সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সীসার ইলেক্ট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-
  1. ক) হাইড্রোক্লোরিক এসিড
  2. খ) সালফিউরিক এসিড
  3. গ) নাইট্রিক এসিড
  4. ঘ) এমোনিয়াম ক্লোরাইড
ব্যাখ্যা
স্টোরেজ ব্যাটারি : 
- প্রতিটি কোষে ইলেকট্রোডরূপে দুটি লেড ধাতুর গ্রিড (grid) বা লেড ধাতুর ঝাঁঝরি জালি থাকে।
- অ্যানোডরূপে ব্যবহৃত গ্রিডে অধিক পৃষ্ঠতল ক্ষেত্রযুক্ত স্পঞ্জি Pb ধাতুর গুঁড়া এবং ক্যাথোডরূপে ব্যবহৃত অধিক পৃষ্ঠতল ক্ষেত্রযুক্ত PbO2 গুঁড়া Pb গ্রেডে যুক্ত থাকে। - এসব গ্রিড ডুবানো অবস্থায় থাকে তড়িৎ-বিশ্লেষ্যরূপে ব্যবহৃত প্রায় 4.5M H2SO4 দ্রবণে (বা, 38% w/w H2SO4 দ্রবণ, ঘনত্ব 1.29g/cm3)।
- গ্লাস-ফাইবার শিট দ্বারা গ্রিডগুলো পৃথক ও এর ও অন্তরীত অবস্থায় থাকে।
- তড়িৎ প্রবাহ সৃষ্টির সময় অ্যানোডের Pb ধাতু জারিত হয়ে লেড (II) সালফেটরূপে অ্যানোডে লেগে থাকে।
- উভয় ইলেকট্রোড H2SO4 এর দ্রবণে ডুবানো থাকে।

Pb, PbSO4/H2SO4 (aq)/PbO2, Pb

উৎস: উচ্চ মাধ্যমিকের রসায়ন বই - ২য় পত্র।
১৯.
কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো?
  1. ভিটামিন -এ
  2. ভিটামিন -সি
  3. পটাশিয়াম
  4. লৌহ
ব্যাখ্যা
- কচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানবদেহের জন্য খুবই উপকারী। 
- কচুর মূল উপাদান হলো আয়রন (Fe), যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে।
- কচুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া চোখসম্পর্কিত জটিলতা কমায়।
- কচুশাকে থাকা স্যাপোনিনস, টেনিনস, কার্বোহাইড্রেট ও ফ্লাভোনয়েড উচ্চ রক্তচাপ কমায়।
-  কচুর ডাঁটায় প্রচুর পরিমাণে পানি থাকে, তাই গরমের সময় কচুর ডাঁটা রান্না করে খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয়।
- নিয়মিত কচুশাক খেলে হৃদ্‌রোগের ঝুঁকিও কমে।
- কচুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এ কারণে এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কচুশাক। নিয়মিত শাকটি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে।
- এটি হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।
- অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে।

অর্থাৎ কচুতে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি সবই থাকে। কিন্তু কচুশাকের প্রধান উপাধান বলা হলে তা হলো লৌহ।

উৎস: 
প্রথম আলো( ১৯ সেপ্টেম্বর ২০২১)।
২০.
একজন সাধারণ মানুষের দেহে মোট কতটি হাড় থাকে?
  1. ক) 106
  2. খ) 206
  3. গ) 306
  4. ঘ) 406
ব্যাখ্যা
- পরিনত অবস্থায় মানবদেহে  ২০৬ টি অস্থি বা হাড় থাকে।
- করোটিকা ৮ টি,
- মুখমন্ডলীয় ১৪ টি,
- কর্ণাস্থি ৬ টি,
- হাইওয়েড ১ টি,
- মেরুদন্ডে ২৬ টি,
- বক্ষপিঞ্জরে ২৫ টি,
- বক্ষ অস্থিচক্রে ৪ টি,
- দুই হাতে ৬০ টি,
- শ্রোণিচক্রে ২ টি,
- দুই পায়ে ৬০ টি।

মোট ২০৬ টি অস্থি।

উৎস: উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান বই ২য় পত্র, ড. মোহাম্মদ আবুল হাসান।
২১.
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নিতে পারে না?
  1. ক) শুশুক
  2. খ) তিমি
  3. গ) হাঙ্গর
  4. ঘ) ডলফিন
ব্যাখ্যা
- ডলফিল বা শুশুক, তিমি জলজ প্রাণি হওয়ার পর ও শ্বাসকার্যের জন্য বায়ুতে আসতে হয়। কারন তাদের ফুলকার পরিবর্তে ফুসফুস থাকে।
- অর্থাৎ, হাঙ্গর বায়ুতে শ্বাস নিতে পারে না।
২২.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
  1. ক) (১/২)(দৈর্ঘ্য + উচ্চতা)
  2. খ) দৈর্ঘ্য × প্রস্থ
  3. গ) ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  4. ঘ) ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামান্তরিকে ক্ষেত্রফল?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি  × উচ্চতা
২৩.
a - 1/a = 3 হলে, a2 + 1/a2 = কত?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 3 হলে, a2 + 1/a2 = কত?

সমাধান:
দেয়া আছে,
a - 1/a = 3

∴ a2 + 1/a2
= (a - 1/a)2 + 2.a.(1/a)
= (a - 1/a)2 + 2
= 32 + 2
= 9 + 2
= 11
২৪.
(x/2) + 3 = (x/3) + 4 সমীকরণে x এর মান কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) - 6
  4. ঘ) - 7
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2) + 3 = (x/3) + 4 সমীকরণে x এর মান কত?

সমাধান:
(x/2) + 3 = (x/3) + 4
⇒ (x + 6)/2 = (x + 12)/3
⇒ 3(x + 6) = 2(x + 12)
⇒ 3x + 18 = 2x +24
⇒ 3x - 2x = 24 - 18
∴ x = 6
২৫.
একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে-
  1. ক) ৩ : ৫
  2. খ) ৪ : ৫
  3. গ) ১ : ৫
  4. ঘ) ২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে-

সমাধান:
একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন
১০০০ টাকা ব্যয় করেন
সঞ্চয় করেন = ১২৫০ - ১০০০ টাকা
= ২৫০ টাকা

∴  তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত = ২৫০ : ১২৫০
= ১ : ৫
২৬.
২টি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১২ ও ১৮
  3. গ) ১০ ও ২৪
  4. ঘ) ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
২টি সংখ্যার অনুপাত ৫ : ৮
ধরি, দুটি সংখ্যা ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
(৫ক + ২):(৮ক + ২) = ২ : ৩
⇒ (৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৫ক + ৬ = ১৬ক + ৪
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব, সংখ্যা দুটি হল ১০ ও ১৬
২৭.
টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) ৬টা
  2. খ) ৫টা
  3. গ) ৪টা
  4. ঘ) ৩টা
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
ক্রয়মূল্য ১ টাকা হলে,
২৫% লাভে বিক্রয়মূল্য = ১ + ২৫/১০০
= ১ + ১/৪
= ৫/৪ টাকা

অর্থাৎ, ৫/৪ টাকায় বিক্রি করতে হবে ৫ টি লেবু
১ টাকায় বিক্রি করতে হবে (৫ × ৪)/৫ টি লেবু = ৪ টি লেবু
২৮.
টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩ টি জিনিসের ক্রয়মূল্য ১ টাকা

২ টি জিনিসের বিক্রয়মূল্য ১ টাকা
১ টি জিনিসের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ ৩ টি জিনিসের বিক্রয়মূল্য ৩/২ টাকা

লাভ = (৩/২) - ১ টাকা
= ১/২ টাকা

∴ শতকরা লাভ = (১/২) × ১০০%
= ৫০%
২৯.
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ২০০০ টাকা
  3. গ) ২৫০০ টাকা
  4. ঘ) ৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?

সমাধান:
২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা
১ টি গরুর মূল্য ৯,০০০ টাকা
৫ টি গরুর মূল্য = ৯০০০ × ৫ টাকা
= ৪৫০০০ টাকা

১৫ টি ভেড়ার মূল্য ৪৫০০০ টাকা
∴ ১ টি ভেড়ার মূল্য ৪৫০০০/১৫ টাকা
= ৩০০০ টাকা
৩০.
কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ক) ১৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

সমাধান:
৫ দিন পর, খাদ্য অবশিষ্ট আছে = ৩০ - ৫ = ২৫ দিনের

অতএব,
অবশিষ্ট খাদ্য,
৪০ জন শেষ করতে পারে ২৫ দিনে
১ জন শেষ করতে পারে ২৫ × ৪০ দিনে
∴ (৪০ + ১০) বা ৫০ জন শেষ করতে পারে (২৫ × ৪০)/৫০ দিনে
= ২০ দিনে
৩১.
৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ক) ২৪ দিনে
  2. খ) ২৮ দিনে
  3. গ) ৩০ দিনে
  4. ঘ) ৩৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
কোন কাজ,
 ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে
১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে
∴ ৩৬ জন লোক করতে পারে  (৬০ × ১৮)/৩৬ দিনে
= ৩০ দিনে
৩২.
(২/৩) ÷ (৪/৫) এর (২০/২১) = কত?
  1. ক) ১/৩
  2. খ) ৭/৮
  3. গ) ৫/৬০
  4. ঘ) ৮/২১
ব্যাখ্যা
প্রশ্ন: (২/৩) ÷ (৪/৫) এর (২০/২১) = কত?

সমাধান:
২/৩ ÷ ৪/৫ এর ২০/২১ 
= ২/৩ ÷ ১৬/২১
= (২/৩) × (২১/১৬)
= ৭/৮
৩৩.
(১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?
  1. ক) ৫/১৬
  2. খ) ৫/৯
  3. গ) ৪/১৩
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: (১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?

সমাধান:
১/৩÷৪/৫ × ৩/৪
= (৫/১২) × ৩/৪
= ৫/১৬
৩৪.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) পাঁচগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

সমাধান:
ধরি, সরলরেখার দৈর্ঘ্য ক
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ  = ক

সরলরেখার অর্ধেক ক/২
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = (ক/২)
= ক/৪

∴একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের = ক/(ক/৪)
= ৪ গুণ
৩৫.
a + b = 5 এবং a - b = 3 হলে ab -এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 5 এবং a - b = 3 হলে ab -এর মান কত?

সমাধান:
a + b = 5 
a - b = 3 

দুটি সমীকরণ যোগ করে, a + b + a - b = 5 - 3
⇒ 2a = 2
∴ a = 1

b = 5 - 1 = 4

∴ ab = 4 × 1 = 4 
৩৬.
2x2 + x - 15 -এর উৎপাদক কোনটি?
  1. ক) (x + 3) (2x - 5)
  2. খ) (x - 3) (2x - 5)
  3. গ) (x - 3) (2x + 5)
  4. ঘ) (x + 3) (2x + 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + x - 15 -এর উৎপাদক কোনটি?

সমাধান:
 2x2 + x - 15
= 2x2 + 6x - 5x - 15
= 2x (x + 3) - 5 (x + 3)
= (x + 3) (2x - 5)

∴ 2x2 + x - 15 -এর উৎপাদক   (x + 3) এবং (2x - 5)
৩৭.
পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?
  1. ক) ৮ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১১ বছর
  4. ঘ) ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
 পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর।
পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৩০ × ২ বছর
= ৬০ বছর

পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর
পিতা, মাতা ও পুত্রের সমষ্টি = (২৪ × ৩) = ৭২ বছর

∴ পুত্রের বয়স = (৭২ - ৬০) বছর
= ১২ বছর
৩৮.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪৬ বৎসর
  2. খ) ৪৯ বৎসর
  3. গ) ৫১ বৎসর
  4. ঘ) ৫৪ বৎসর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর।
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২৩ × ৩) অছর
= ৬৯ বছর

৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর 
৩ বৎসর পর দুই পুত্রের বয়সের সমষ্টি = (১৩ × ২) বছর
= ২৬ বছর
দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = ২৬ - ৩ -৩ বছর
= ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৬৯ - ২০) বছর
= ৪৯ বছর
৩৯.
একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?

সমাধান:
একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান
মোট রান দিয়েছেন = (১৮ × ১০) = ১৮০ রান

পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান
পরবর্তী ইনিংসে মোট রান = (৪ × ৪) = ১৬ রান

অতএব, মোট ১৪ উইকেটের বিনিময়ে মোট রান দিয়েছেন = (১৮০ + ১৬) রান = ১৯৬ রান

∴ গড়ে রান দিয়েছেন = ১৯৬/১৪ 
= ১৪ রান
৪০.
1 + 2 + 3 + 4 +..................+ 22 = কত?
  1. ক) 253
  2. খ) 254
  3. গ) 256
  4. ঘ) 258
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 +..................+ 22 = কত?

সমাধান:
1 + 2 + 3 +.....+ n = n(n + 1)/2

∴ 1+2+3+4+..................+22
= 22 (22 + 1)/2
= (22 × 23)/2
= 253 
৪১.
What is the opposite of 'cordial'?
  1. ক) Gentle
  2. খ) Hearty
  3. গ) Ungrateful
  4. ঘ) Reserved
ব্যাখ্যা
Cordial (adjective): 
• English Meaning- Showing or marked by warm and often hearty friendliness, favor, or approval. 
• Benagli Meaning- আন্তরিক; হার্দ্য; উষ্ণ; সহৃদয়। 

• Synonyms- Gracious, Warm, Friendly, Hospitable etc. 
• Antonyms- Hostile, Antagonistic, Unfriendly, Inhospitable etc. 

Options- 
• Gentle- অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক। 
• Hearty- আন্তরিক; অকপট; নিষ্কপট; সাদর। 
• Ungrateful- অকৃতজ্ঞ; নিমকহারাম। 
• Reserved- গুরুগম্ভীর; চাপা স্বভাবের।

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে- Reserved

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
৪২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Humourous
  2. খ) Humourious
  3. গ) Humorous
  4. ঘ) Humorious
ব্যাখ্যা
সঠিক বানানটি হচ্ছে- Humorous
Humorous (adjective): 
• English Meaning- Full of or characterized by that quality which appeals to a sense of the ludicrous or absurdly incongruous : full of or characterized by humor. 
• Bengali Meaning- রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক। 

• Synonyms- Funny (মজাদার), Comedic (হাস্যকর), Amusing (মজাদার), Entertaining (আমোদজনক)। 
• Antonyms- Serious (গম্ভীর), Solemn (গম্ভীর), Tragic (করুণরসাত্মক)। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৪৩.
What kind of noun is 'cattle’?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Collective
  4. ঘ) Material
ব্যাখ্যা
এখানে Cattle হচ্ছে Collective noun. 
Collective noun: 
- যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে। 
- এখানে 'cattle' দ্বারা গবাদিপশুর পালকে বুঝাচ্ছে। 
- তাই 'cattle' হচ্ছে Collective Noun. 

Source: 
1) A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
2) Accessible Dictionary by Bangla Academy. 
৪৪.
Which is the noun of the word ‘beautiful’?
  1. ক) Beautious
  2. খ) beauty
  3. গ) Beautifully
  4. ঘ) Beautify
ব্যাখ্যা
Beautiful শব্দটির noun form হচ্ছে Beauty
Beauty (noun): 
• English Meaning- The qualities in a person or thing that as a whole give pleasure to the senses. 
• Bengali Meaning- সৌন্দর্য। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৪৫.
Correct the following sentence. 'He talks as if he (to be mad)'
  1. ক) He talks as if he were a mad
  2. খ) He talks as if he to he mad
  3. গ) He talks as if he is mad
  4. ঘ) He talks as if he be mad
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- He talks as if he were a mad. 
As if/ As though এর ব্যবহার: 
- As if/ As though 'যেন' অর্থ প্রকাশ করে। 
- As if/ As though এর প্রথম অংশ Present Indefinite tense হলে পরের অংশ Past Indefinite tense হয়। 
- আবার প্রথম অংশ Past tense হলে পরের অংশ Past Perfect tense হয়। 
- উল্লিখিত বাক্যে প্রথম অংশ Present Indefinite tense হওয়ায় পরের অংশ Past Indefinite tense হবে অর্থাৎ 'he were a mad' হবে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৪৬.
Choose the correct answer ___ I (to lie) on the floor for three hours.
  1. ক) I have been laid on the floor for three hours.
  2. খ) I have been lied on the floor for three hours.
  3. গ) I have laid on the floor for three hours.
  4. ঘ) I have been lying on the floor for three hours.
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- I have been lying on the floor for three hours. 
- এখানে I have been lying on the floor for three hours হচ্ছে Present Perfect Continuous Tense. 

Present Perfect Continuous Tense: 
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে। 
- Structure: Subject + have been/has been + মূল verb+ing + Extension. 
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৭.
'Am I wanted by you?' বাক্যের active voice হচ্ছে-
  1. ক) are you wanted me?
  2. খ) Did you wanted me?
  3. গ) Do you want me?
  4. ঘ) Does you wante me?
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- Do you want me?
Interrogative Sentence এর Active Voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: 
- এ ধরণের বাক্য যদি Do verb দিয়ে শুরু হয়, তাহলে প্রথমে তাকে Assertive Sentence- এ পরিণত করে তারপর তাকে Interrogative Sentence- এ পরিবর্তন করা সুবিধাজনক। 

Active Voice: Do you want me?
Assertive: You want me- I am wanted by you. 
Passive Voice: Am I wanted by you?

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 
৪৮.
Who called you a lair? বাক্যের passive voice.
  1. ক) By whom are you called a lair?
  2. খ) By whom were you called a lair?
  3. গ) By whom you called a lair?
  4. ঘ) By whom was you called a lair?
ব্যাখ্যা
Who যুক্ত Interrogative Sentense এর Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম: 
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে + tense ও person অনুযায়ী Auxiliary verb বসে + Object টি Subject হয় + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/being/been বসাতে হয় + মূল verb এর past participle বসে + প্রশ্নবোধক চিহ্ন বসে। 
- তাই সঠিক উত্তরটি হচ্ছে: 
Active Voice- Who called you a lair? 
Passive Voice- By whom were you called a lair? 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৯.
'He asked me where I had gone the previous day'. বাক্যের direct speech হচ্ছে-
  1. ক) He said to me, "Where did you go yesterday?"
  2. খ) He asked to me, "Where did you go yesterday?"
  3. গ) He said to me, "Where you went yesterday?"
  4. ঘ) He said to me, "Where did I go yesterday?"
ব্যাখ্যা
'He asked me where I had gone the previous day'. বাক্যের direct speech হচ্ছে - He said to me. "Where did you go yesterday?"

• Direct speech যদি Interrogative Pronoun (যেমন: Who, Whom, Whose, What, Which ইত্যাদি) বা Interrogative Adverb (যেমন: Why, Where, How ইত্যাদি) দ্বারা শুরু হয়, তাহলে Indirect speech এ পরিবর্তন করার নিয়ম: 
Subject + ask (tense অনুযায়ী) + object (যদি থাকে) + Interrogative Pronoun/Interrogative Adverb + Direct speech এর subject + verb + বাকী অংশ। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৫০.
He said to his friends. "Let us play now''- বাক্যের indirect speech হচ্ছে-
  1. ক) He requested to his friends that they should play then.
  2. খ) He proposed to his friends that they would play then.
  3. গ) He proposed to his friends that they should play then.
  4. ঘ) He proposed to his friends that we should play then.
ব্যাখ্যা
He said to his friends. "Let us play now" বাক্যের indirect speech হচ্ছে - He proposed to his friends that they should play then. 

• Direct speech এ Let এর পরে us থাকলে Indirect speech করার সময় reporting verb- টি পরিবর্তিত হয়ে propose/suggest হয় + Inverted Comma উঠে গিয়ে that বসে + they/we + should বসে + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৫১.
Noun of the word 'Deny' is-
  1. ক) Denial
  2. খ) Deny
  3. গ) Deniable
  4. ঘ) Refuse
ব্যাখ্যা
Deny শব্দটির noun হচ্ছে Denial
Denial (Noun): 
• English Meaning- An unwillingness to grant something asked for. 
• Bengali Meaning- অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন। 

Example Sentence: She issued a flat denial of the charges made against her.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৫২.
Adjective of the word 'People' is-
  1. ক) popularity
  2. খ) popularise
  3. গ) popular
  4. ঘ) populous
ব্যাখ্যা
People শব্দটির হচ্ছে- Populous

Populous (adjective): 
• English Meaning- Having a large population.
• Bengali Meaning- জনবহুল; জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ। 
• Example Sentence- Oromia is Ethiopia’s largest region and its most populous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৫৩.
Which sentence is correct?
  1. ক) You are an M.B.B.S
  2. খ) He was an M.A
  3. গ) He is an L.M.F
  4. ঘ) All of them
ব্যাখ্যা
• You are an M.B.B.S. 
• He was an M.A. 
• He is an L.M.F. 
- এই তিনটি বাক্যই সঠিক। 
- Abbreviation (শব্দের সংক্ষিপ্তরূপ) এর প্রথম অক্ষর consonant হলেও তা উচ্চারণ করার সময় যদি vowel sound আসে তাহলে তার আগে a না বসে an বসে। 
যেমন:
- an M.A.
- an M.B.B.S. 
- an L.L.B./ L.M.F. etc. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৫৪.
কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়?
  1. ক) Upper
  2. খ) Less
  3. গ) Worse
  4. ঘ) Highest
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- Highest
- Upper হচ্ছে Up এর Comparative form. 
- Less হচ্ছে little এর Comparative form. 
- Worse হচ্ছে Bad এর Comparative form. 

অন্যদিকে, 
High (Positive) → Higher (Comparative) → Highest (Superlative). 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৫৫.
Mother loves me. Here love is an example of-
  1. ক) Transitive verb
  2. খ) Intransitive verb
  3. গ) Auxiliary verb
  4. ঘ) Causative verb
ব্যাখ্যা
Mother loves me.- এখানে 'loves' হচ্ছে Transitive Verb. 
Transitive Verb: 
- যে verb একাকী Sentence- এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোন object এর সাহায্য গ্রহণ করতে হয়, তাকে Transitive Verb বলে। 
- 'Mother loves me'- এই sentence টিতে 'me' হচ্ছে object, যা 'loves' verb কে সাহায্য করছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে। 
- তাই এখানে 'loves' হচ্ছে Transitive Verb. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৫৬.
What is the meaning of the word 'status quo'?
  1. ক) State of affair
  2. খ) The former state
  3. গ) Equal status
  4. ঘ) High status
ব্যাখ্যা
Status quo: 
• English Meaning- The existing state of affairs. 
• Bengali Meaning- (১) বর্তমান সামাজিক অবস্থা।
(২) যে যেমন অবস্থায় বিরাজমান। 

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: State of affair

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৫৭.
What is the meaning of the phrase 'At home with'?
  1. ক) Family relation
  2. খ) At ease
  3. গ) Neighbour
  4. ঘ) Free at
ব্যাখ্যা
At home with (idiom): 
• English Meaning- Comfortable and confident.
• Bengali Meaning- স্বচ্ছন্দে। 

At ease: 
• English Meaning- Free from pain or discomfort.
• Bengali Meaning- সহজে; বিনা ক্লেশে।

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: At ease. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৫৮.
Choose the correct spelling:
  1. ক) Sabotage
  2. খ) Sabatage
  3. গ) Salabatage
  4. ঘ) Sabotaze
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- Sabotage. 
Sabotage (noun): 
• English Meaning- Destruction of an employer's property (such as tools or materials) or the hindering of manufacturing by discontented workers.
• Bengali Meaning- শ্রমিকমালিকের বিবাদ, রাজনৈতিক কলহ বা যুদ্ধের সময়ে যন্ত্রপাতি, মালামাল প্রভৃতির ইচ্ছাপূর্বক ক্ষতিসাধন কিংবা প্রতিপক্ষের কর্মতৎপরতায় অন্তরায় সৃষ্টি; অন্তর্ঘাত; কূটাঘাত। 

Example Sentence- Angry workers were responsible for the sabotage of the machines.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৫৯.
Which one is the correct spelling?
  1. ক) Jewelery
  2. খ) Jewellry
  3. গ) Jewellery
  4. ঘ) Jwellry
ব্যাখ্যা
Jewellery (noun): 
• English Meaning- Ornamental pieces (such as rings, necklaces, earrings, and bracelets) that are made of materials which may or may not be precious (such as gold, silver, glass, and plastic), are often set with genuine or imitation gems, and are worn for personal adornment. 
• Bengali Meaning- রত্ন; মূল্যবান পাথর, যেমন হীরা, চুনি, রত্নপাথর বসানো অলংকার।

Example Sentence: Fez wear a lot of jewellery on the show.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৬০.
What is the antonym of 'Rigid'?
  1. ক) Autere
  2. খ) Stiff
  3. গ) Rigorous
  4. ঘ) Lax
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হচ্ছে- Lax
Rigid (adjective): 
• English Meaning- Not allowing for any exceptions or loosening of standards. 
• Bengali Meaning- 
(১) অনমনীয়; বাঁকানো যাবে না এমন।
(২) দৃঢ়; অপরিবর্তনীয়। 

Synonyms: Strict (শক্ত), Rigorous (কঠোর; প্রচণ্ড)। 
Antonyms: Flexible (নমনশীল), Loose (মুক্ত), Lax (আলগা; ঢিলা)। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৬১.
কোনটি শওকত ওসমান রচিত?
  1. ক) চৌচির
  2. খ) সত্য-মিথ্যা
  3. গ) পদ্মা-মেঘনা-যমুনা
  4. ঘ) ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসটি রচনা করেন শওকত ওসমান।

'ক্রীতদাসের হাসি'

- শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে ।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক।
- তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত।

শওকত ওসমান

- তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- জননী
- ক্রীতদাসের হাসি
- সমাগম
- চৌরসন্ধি 
- রাজা উপাখ্যান
- জাহান্নাম হইতে বিদায় 
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- পতঙ্গ পিঞ্জর
- আর্তনাদ
- রাজপুরুষ
- গল্পগ্রন্থ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬২.
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
  1. ক) চর্যাপদ
  2. খ) বৈষ্ণব পদাবলী
  3. গ) ঐতরেয় আরণ্যক
  4. ঘ) দোহাকোষ
ব্যাখ্যা
- বাংলা ভাষায় কবিতা সংকলন হিসেবে 'চর্যাপদ' কে বিবেচনা করা হয়।

চর্যাপদ

- মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে এবং সুনীতিকুমার চট্টোপাধায়ের মতে ৯৫০-১২০০ খ্রিষ্টাব্দের মধ্যে পদগুলো রচিত।
- কারো মতে গ্রন্থটির নাম, 'আশ্চর্য চর্যাচয়'
- সুকুমার সেনের মতে, গ্রন্থটির নাম 'চর্যাশ্চর্যবিনিশ্চয়'।
- আধুনিক পণ্ডিতদের মতে এর নাম, চর্যাগীতিকোষ'।
- গ্রন্থটি নেপালের রাজ দরবার থেকে ১৯০৭ সালে আবিষ্কার করা হয় এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৩.
ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
  1. ক) ধ্বনিতত্ত্বে
  2. খ) অর্থতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) রূপতত্ত্বে
ব্যাখ্যা
- 'কারক' ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

 বাক্যতত্ত্ব:

- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ ও গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি এই অংশের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
৬৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) মুহুর্মুহু
  2. খ) মূহুর্মুহু
  3. গ) মুর্হমূহু
  4. ঘ) মুর্হুমূহু
ব্যাখ্যা
• সঠিক বানান = মুহুর্মুহু 

• মুহুর্মুহু (অব্যয়, ক্রিয়াবিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = মুহুঃ+মুহুঃ
অর্থ - বারবার, ঘনঘন

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৫.
ব্যাঙের সর্দি বলতে কি বুঝায়?
  1. ক) রোগ বিশেষ
  2. খ) অসম্ভব ঘটনা
  3. গ) প্রতারণা
  4. ঘ) সম্ভাব্য ঘটনা
ব্যাখ্যা
- 'ব্যাঙের সর্দি' বাগধারাটি দ্বারা বুঝায় অসম্ভব ঘটনা।

এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো:

• ‘বড়ো মুখ’ বাগধারাটির অর্থ = বড়ো আশা করা।
- বাক্য: বড়ো মুখ করে তোমাকে চাকরিটা দিয়েছি, আমার সম্মান যেন থাকে সেটা খেয়াল রেখ।

• ‘বসন্তের কোকিল’ বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
- বাক্য: তুমি ভাই বসন্তের কোকিল, তোমায় দিয়ে আমার কাজ হবে না।

• ‘বাঁ হাতের ব্যাপার’ বাগধারাটির অর্থ = ঘুষগ্রহণ।
- বাক্য: বাঁ হাতের ব্যাপারে এদেশের বেশিরভাগ কর্মকর্তারাই সিদ্ধহস্ত।

• ‘বাঘের দুধ’ বাগধারাটির অর্থ = দুষ্প্রাপ্য বস্তু।
- বাক্য: টাকা থাকলে বাঘের দুধেরও অভাব হয় না।

• ‘বালির বাঁধ’ বাগধারাটির অর্থ = ক্ষণস্থায়ী।
- বাক্য: করিম ও রহিমের বন্ধুত্ব যেন বালির বাঁধ, একটু আঘাতেই ভেঙে গেল ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬৬.
দস্ত-বস্ত কথার অর্থ কী?
  1. ক) বন্ধু বনাম বন্ধু
  2. খ) খেতে - খেতে
  3. গ) হাতে - নাতে
  4. ঘ) আস্তে - আস্তে
ব্যাখ্যা
- 'দস্ত-বস্ত কথা' এর অর্থ হলো হাতে নাতে।

- এছাড়াও এর অর্থ জাজ্বল্যমান।
- শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।
- মূল শব্দ দস্‌ত বস্‌তহ শব্দ থেকে এসেছে।

• আরও কিছু ফারসি শব্দ হলো: 
- খোদা
- কারখানা
- চশমা
- জানোয়ার
- জিন্দা
- নমুনা

উৎস: বাংলা একাডেমি বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।
৬৭.
‘কূপমণ্ডূক’ বাগধারাটি দ্বারা কি বুঝায়?
  1. ক) বিশ্বাসপ্রবণ
  2. খ) সীমিত জ্ঞানের মানুষ
  3. গ) সাধারণ মানুষ
  4. ঘ) অলস
ব্যাখ্যা
- কূপমণ্ডূক বাগধারাটির অর্থ হলো 'সীমিত জ্ঞানের মানুষ' বা 'সীমাবদ্ধ জ্ঞান'।

এছাড়াও আরও কিছু বাগধারা হলো:
• `কথার তুবড়ি' বাগধারাটির অর্থ = ফাঁকা বুলি।
- বাক্য: কথার তুবড়ি তো বেশ, কাজে কতখানি তা-ই দেখবার বিষয়।

• ‘কলুর বলদ’ বাগধারাটির অর্থ = পরিশ্রমী কিন্তু ফলভোগী নয়।
- বাক্য: সংসারের আবর্তে পড়ে কেবল কলুর বলদের মতো খেটেই গেলাম, বিনি পেলাম না।

• ‘কপাল ফেরা’ বাগধারাটির অর্থ = সৌভাগ্য লাভ)।
- বাক্য: লটারির টাকা পেয়ে অভাবী করিমের কপাল ফিরেছে।

• ‘কড়ায় গণ্ডায় ’বাগধারাটির অর্থ = পুরোপুরি।
- বাক্য: আমার পাওনা আমি কড়ায় গণ্ডায় বুঝে নেব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৬৮.
নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
  1. ক) জলাশয়
  2. খ) পুকুর
  3. গ) দীঘি
  4. ঘ) ঢেউ
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র ঢেউ শব্দটি আলাদা অর্থ ধারণ করে।
- তাই এখানে সঠিক উত্তর হবে 'ঢেউ'।

এছাড়াও আরও কিছু সমার্থক শব্দ হলো-
- তরঙ্গ
- কল্লোল
- ঊর্মি
- বীচি
- হিল্লোল
- লহরী 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৬৯.
সংশয়- এর বিপরীত শব্দ-
  1. ক) নির্ভয়
  2. খ) বিস্ময়
  3. গ) প্রত্যয়
  4. ঘ) দ্বিধা
ব্যাখ্যা
- সংশয় এর বিপরীত শব্দ হবে 'প্রত্যয়'।
- এছাড়া বিপরীত শব্দ হিসেবে নিশ্চয়/নিঃসংশয় শব্দগুলো ব্যবহৃত হতে পারে।

সংশয় শব্দের অর্থ-

- সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)। 
- ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)। 
- এর স্ত্রীলিঙ্গ হবে সংশয়িতা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭০.
পথ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সরণি
  2. খ) সমরণি
  3. গ) স্বরণী
  4. ঘ) সরনি
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত 'পথ' এর সমার্থক শব্দ হলো সরণি
এছাড়াও আরও কিছু সমার্থক শব্দ হলো: 
- রাস্তা
- মার্গ
- সড়ক
- রাহা
- নিগম
- বাট
- অয়ন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭১.
‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কী?
  1. ক) পোষাক
  2. খ) সাজসজ্জা
  3. গ) উপকরণ
  4. ঘ) কেনাবেচা
ব্যাখ্যা
- 'বেসাতি' শব্দের অর্থ হলো: কেনাবেচা।

এছাড়াও– 
বেসাতি, বেসাতী (বিশেষ্য)  
- এটি হলো বিশেষ্য পদ।
- এটি আরবি শব্দ বসাত থেকে  বাংলা ভাষায় এসেছে।
বাংলা অর্থ:
১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্‌দীন)। 
২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা। 
৩ খরিদ; ক্রয়। 
৪ বিক্রয়। 
৫ পণ্য। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৭২.
‘কলুর বলদ’ কোন সমাস?
  1. ক) উপপদ তৎপুরুষ
  2. খ) অলুক তৎপুরুষ সমাস
  3. গ) মধ্যপদলোপী কর্মধারয়
  4. ঘ) উপমিত কর্মধারয়
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত ‘কলুর বলদ’ হলো অলুক তৎপুরুষ সমাস এর অন্তর্গত।
- এর বাসবাক্য হবে- কুলুর বলদ = কলুর বলদ।
অলুক তৎপুরুষ সমাস
যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
যেমন-
• গায়ে পড়া=গায়েপড়া
• ঘিয়ে ভাজা= ঘিয়ে ভাজা
• কলের গান= কলের গান
• গরুর গাড়ি= গরুর গাড়ি 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)। 
৭৩.
‘সোনামুখী’ কোন সমাস?
  1. ক) উপমান
  2. খ) উপমিত
  3. গ) রূপক
  4. ঘ) মধ্যপদলোপী
ব্যাখ্যা
- প্রশ্নটি প্রাইমারী জব সল্যুশনের ছিলো। প্রশ্নের সাথে অপশনের অসংগতি রয়েছে। প্রশ্নে কোন সমাস এটা বলা নেই। তবে সোনামুখ উপমিত সমাসের উদাহরণ। তাই কাছাকাছি উত্তর হিসেবে উপমিত নেয়া হয়েছে। 

প্রশ্নে যদি থাকে, 
১। সোনার মত মুখ = সোনামুখ: উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ।
২। সোনার মতো উজ্জ্বল মুখ যার = সোনামুখী; মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
============== 

উপমিত কর্মধারয় সমাস:
উপমান ও উপমেয় পদের মধ্যে যে কর্মধারয় সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অন্যভাবে বলা যায়, সাধারণ গুণের উল্লেখ না করে উপমান ও উপমেয় পদের মধ্যে যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলা হয়।
যেমন—
চাঁদের মতো মুখ = চাঁদমুখ
কর কমলের ন্যায় = করকমল

তেমনই—

রক্তকমল, ফুলবাবু, মুখচন্দ্র, চরণতল, চন্দ্রমুখ, পদ্মচক্ষু, হাঁড়িমুখ, চাঁদবদন প্রভৃতি।

উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য :
১. এ সমাসের ব্যাসবাক্যের দুটি পদই বিশেষ্য হয়।
২. সাধারণ গুণের উল্লেখ না করে উপমান ও উপমেয় পদের মধ্যে সমাস হয়।
৩. উপমেয় পদটি সাধারণত পূর্বে বসে।
৪. এ সমাসে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭৪.
‘কান্নায় শোক কমে” বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
  1. ক) অপাদান কারক
  2. খ) অধিকরণ কারক
  3. গ) করণ কারক
  4. ঘ) সম্প্রদান কারক
ব্যাখ্যা
- উল্লেখিত ‘কান্নায় শোক কমে” বাক্যে  বাক্যে ‘কান্নায়’ হলো অধিকরণ কারক।

- এটি হলো অধিকারণ কারকের মধ্যে ভাবাধিকরণ কারকের অন্তর্গত।

ভাবাধিকরণ অধিকরণ কারক

যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিরকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়।
যেমন—
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৭৫.
‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) দৃশ+অনীয়
  2. খ) দৃশ্য+অনীয়
  3. গ) দৃশ্য+নীর
  4. ঘ) দৃশ+নীয়
ব্যাখ্যা
- ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো দৃশ+অনীয়
দর্শনীয় (বিশেষণ) 
- এটি সংস্কৃত শব্দ 
- শব্দটির প্রকৃতি প্রত্যয় = √দৃশ্ + অনীয়
অর্থ:
- দেখার যোগ্য, দেখা উচিত এমন। 
- সুন্দর।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭৬.
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) ক্রিয়া
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা
- বাংলা 'ক্রিয়াপদ' এর সাথে সন্ধি হয় না।
এছাড়াও- 
• খাঁটি বাংলা শব্দের সাথে বিসর্গ সন্ধি করা যায় না।
• খাটি বাংলা শব্দের সাথে তৎসম শব্দের সন্ধি করা যায় না।
•  এতে গুরুচণ্ডালী দোষ হয়। 

'সন্ধি
সন্ধির কতিপয় উদ্দেশ্য :
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭৭.
‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
  1. ক) সমরেশ মজুমদার
  2. খ) রাজ শেখর বসু
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) সমর সেন
ব্যাখ্যা
- ‘নীল লোহিত’ হলো লেখক 'সুনীল গঙ্গোপাধ্যায়' এর ছদ্মনাম

এছাড়াও তিনি পরিচিত ছিলেন-

- নীল উপাধ্যায়
- সনাতন পাঠক

• সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস:
- পূর্ব-পশ্চিম
- আত্মপ্রকাশ
- সেই সময়
- প্রথম আলো
- অরণ্যের দিনরাত্রি  
- একা এবং কয়েকজন 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৮.
”ময়নামতির চর” কাব্যটির রচয়িতা কে?
  1. ক) যতীন্দ্রমোহন বাগচী
  2. খ) হুমায়ূন কবীর
  3. গ) রওশন ইজদানী
  4. ঘ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
- ”ময়নামতির চর” কাব্যটি রচনা করেন বন্দে আলি মিয়া
• বন্দে আলী মিয়া:
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর।
- ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- বন্দে আলী মিয়া শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি পত্রপত্রিকায় চিত্রকর ও ব্লক কোম্পানির ডিজাইনার হিসেবেও কাজ করেন।
- শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার, প্রেসিডেন্ট পুরস্কার এবং উত্তরা সাহিত্য মজলিস পদক লাভ করেন। 

• তাঁর রচিত কাব্য:
- ময়নামতির চর,
- অনুরাগ ইত্যাদি।
- পদ্মানদীর চর,
- মধুমতীর চর,
- ধরিত্রী ইত্যাদি।

• তাঁর রচিত শিশুসাহিত্য:
- চোর জামাই,
- মেঘকুমারী,
- বাঘের ঘরে ঘোগের বাসা,
- সোনার হরিণ,
- শিয়াল পন্ডিতের পাঠশালা,
- কুঁচবরণ কন্যা,
- সাত রাজ্যের গল্প। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭৯.
'পদ্মা নদীর মাঝি' কি ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) ভ্রমণ কাহিনী
  3. গ) রম্যরচনা
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
- 'পদ্মা নদীর মাঝি' হলো একটি উপন্যাস
- এটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়।
- 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে।
- এটি গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৬ সালে।
- কুবের ‘পদ্মা নদীর মাঝি' উপন্যাসের প্রধান চরিত্র।  

উল্লেখযোগ্য চরিত্র: 

 - কপিলা
- মালা,
- হোসেন মিয়া,
- ধনঞ্জয়,
- শীতলবাবু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮০.
‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্ছেন-
  1. ক) শওকত ওসমান
  2. খ) রফিক আজাদ
  3. গ) শওকত আলী
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
- ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্ছেন- শওকত আলী
শওকত আলী
- বাংলা কথাসাহিত্যে শওকত আলীই বোধহয় একমাত্র শক্তিমান সাহিত্যিক যিনি কথাসাহিত্যে একরকমের নীরব বিপ্লব ঘটিয়েও অনেকাংশেই অনালোচিত ছিলেন। 
- তিনি ১৯৩৬ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে জন্মগ্রহণ করেন।

শওকত আলীর রচিত উপন্যাস-
- ওয়ারিশ
- প্রদোষে প্রাকৃতজন
- দক্ষিণায়নের দিন
- পিঙ্গল আকাশ
- কুলায় কালস্রোত
- পূর্বরাত্রি পূর্বদিন
- যেতে চাই,
- বাসর মধুচন্দ্রিমা
- উত্তরের ক্ষেপ,
- যাত্রা
- দলিল

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।