পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
Exam - 28 Daily Quiz: General Knowledge: Topic: National Achievements of Bangladesh; Important Literature, Music, films and Others. i) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ ii) গুরুত্বপূর্ন সাহিত্য, গান ও ছবি ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
Which Bangladeshi food supplement has been included in Time Magazine's 'Best Inventions 2025' list?
  1. NutriPlus
  2. VitaBangla
  3. BDF 
  4. MDCF-2
ব্যাখ্যা

⇒ বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাদের মর্যাদাপূর্ণ ‘টাইম শ্রেষ্ঠ উদ্ভাবন ২০২৫’ তালিকায় ‘সামাজিক প্রভাব’ বিভাগে অন্তর্ভুক্ত করেছে অপুষ্টিতে ভোগা শিশুদের অন্ত্রের স্বাস্থ্য পুনরুদ্ধারকারী বিশেষ সম্পূরক খাবার এমডিসিএফ-২। 
- এটি নিয়ে  যৌথ গবেষণা করেছে আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি।

⇒ এমডিসিএফ অর্থ হলো মাইক্রোবায়োটা ডিরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড, যা একটি বিশেষ ধরনের সম্পূরক খাবার, যা অন্ত্রের উপকারী জীবাণুগুলোকে উদ্দীপ্ত করে শিশুদের সুস্থ বিকাশে সহায়তা করে।

⇒ এমডিসিএফ-২ তৈরি হয়েছে ছোলা, সয়াবিন, চিনাবাদাম ও কাঁচা কলার গুঁড়োর বিশেষ মিশ্রণে। উপাদানগুলো এমনভাবে নির্বাচন করা হয়েছে, যাতে অন্ত্রের নির্দিষ্ট উপকারী জীবাণুগুলো পুষ্টি পায় এবং শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা, স্নায়বিক বিকাশ ও স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত হয়।

উৎস: দৈনিক ইত্তেফাক।

.
Who achieved the 'Sea to Summit'?
  1. Musa Ibrahim
  2. Babar Ali
  3. Towhid Hasan  
  4. Ikramul Hasan Shakil
ব্যাখ্যা

 ‘সি টু সামিট’-এর কৃতিত্ব অর্জন করেন ইকরামুল হাসান শাকিল।

ইকরামুল হাসান শাকিল:
- ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট হয় করেছেন ইকরামুল হাসান শাকিল।
- ২০২৫ সালের ১৯ মে তিনি এভারেস্ট চূড়া জয় করেন।
- সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে।
- এরপর ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী, ইকরামুল হাসান শাকিল।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
- ৬ষ্ঠ বাংলাদেশি: ইকরামুল হাসান শাকিল, ২০২৫ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

.
Which of the following Bangladeshi heritage elements has most recently been included in UNESCO’s “Intangible Cultural Heritage” list? (December-2025)
  1. Jamdani weaving
  2. Shitalpati weaving
  3. Tangail saree weaving
  4. Dhaka rickshaw and rickshaw art
ব্যাখ্যা

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা:
- সম্প্রতি বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় স্থান পেয়েছে।
- ৯ ডিসেম্বর, ২০২৫ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
- যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।

উল্লেখ্য,
- এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল গান, ২০১৩ সালে জামদানি বুনন শিল্প, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতলপাটি বুনন শিল্প এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

উৎস: প্রথম আলো।

.
Bangladesh joined the Organization of Islamic Cooperation (OIC) as its _____ member.
  1. 32nd
  2. 42th
  3. 36th
  4. 30th
ব্যাখ্যা

 OIC এর পূর্ণরূপ হল - Organization of Islamic Cooperation.
- প্রতিষ্ঠাকাল - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল মোতাবেক ১২ রজব, ১৩৮৯ হিজরী
- প্রতিষ্ঠার স্থান - রাবাত, মরক্কো
- সদস্য সংখ্যা - বর্তমান সদস্য - ৫৭টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩০টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন - রাবাত সম্মেলন 
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব
- স্লোগান/Motto - “The Collective Voice of the Muslim World”
- অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ
- একমাত্র ইউরোপীয় সদস্য দেশ - আলবেনিয়া এবং দক্ষিণ আমেরিকার ২টি সদস্য দেশ - গায়ানা ও সুরিনাম। এছাড়া এশিয়া থেকে ২৭টি ও আফ্রিকা থেকে ২৭টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ৩২-তম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: OIC এর ওয়েবসাইট

.
When did Bangladesh obtain membership of INTERPOL?
  1. 1972
  2. 1973
  3. 1976
  4. 1974
ব্যাখ্যা

• ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: The International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা  চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবী।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ  করে -১৪ অক্টোবর ১৯৭৬।

উৎস: Interpol ওয়েবসাইট।

.
Bangladesh was elected as a member of the United Nations Security Council—
  1. 1 time
  2. 2 time
  3. 4 time
  4. 3 time
ব্যাখ্যা

• জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- - ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- জনাব এস এ করিম (১৮ সেপ্টেম্বর-১৯৭৪)।
- বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী (১৭তম)।
- জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি- ইসমাত জাহান।
-  বাংলাদেশ ২ বার স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে), দ্বিতীয়বার ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।

উৎস: জাতিসংঘের ওয়েব সাইট এবং প্রথম আলো।

.
Who is the original composer of the song ‘Muktir Mandir Sopanatale’?
  1. Mohini Chowdhury
  2. Abdul Gaffar Chowdhury
  3. Ahmed Imtiaz Bulbul
  4. Altaf Mahmud
ব্যাখ্যা

• ’মুক্তির মন্দির সোপান তলে’ গানটির রচয়িতা মোহিনী চৌধুরী।

এছাড়া ও উল্লেখযোগ্য কিছু গানের রচয়িতা ও সুরকার।

⇒ ”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” । এটি প্রথমে ছিল আবদুল গাফ্ফার চৌধুরীর একটি কবিতা যা পরে গান হিসাবে সংকলিত হয়। হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থে প্রথম প্রকাশিত হয়। গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী । গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ বর্তমানে সুরকার আলতাফ মাহমুদ এবং শিল্পী আব্দুল লতিফ ।

⇒  “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” । গানটির গীতিকার গোবিন্দ হালদার , সুরকার আপেল মাহমুদ ও শিল্পী আপেল মাহমুদ ।
⇒ “ধনে ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা” । গানটির গীতিকার ও সুরকার দ্বিজেন্দ্র লাল রায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং জনকণ্ঠ [লিংক]।

.
"Who is the director of the film 'Hirak Rajar Deshe'?"
  1. Satyajit Mukherjee
  2. Satyajit Ray
  3. Tareq Masud
  4. Indrasena Gupta
ব্যাখ্যা

- সত্যজিৎ রায় হলেন বিশ্ব চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। 
- ১৯৮০ সালে মুক্তি পাওয়া তাঁর 'হীরক রাজার দেশে' চলচ্চিত্র।

• সত্যজিৎ রায়:
- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত।
- ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে। 
- পিতা প্রখ্যাত লেখক, সম্পাদক ও আলোকচিত্রী সুকুমার রায় ছিলেন রয়াল ফটোগ্রাফিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন-এর ফেলো।
- তাঁর মাতা সুপ্রভা রায় ছিলেন একজন সঙ্গীতশিল্পী ও হস্তশিল্পে পারদর্শী
- তাঁর পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীও ছিলেন প্রখ্যাত লেখক, শিশু সাহিত্যিক, চিত্রকর, আলোকচিত্রী, ব্লক ডিজাইনার এবং শিশুতোষ পত্রিকা সন্দেশ (১৯১৩)-এর সম্পাদক। 

উৎস: বাংলাপিডিয়া।

.
Who is the author of the novel ‘Dwitiyo Diner Kahini’?
  1. Shaukat Osman 
  2. Syed Shamsul Haque
  3. Selina Hossain
  4. Al Mahmud
ব্যাখ্যা

• দ্বিতীয় দিনের কাহিনী:
- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের উপন্যাস 'দ্বিতীয় দিনের কাহিনী'।
- এটি প্রকাশিত হয় ১৯৮৪ সালে।
- মুক্তিযুদ্ধ-পরবর্তী আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে চমৎকারভাবে চিহ্নিত করেছেন তিনি।
- বাঙালি জাতিসত্তার আত্মপরিচয়, সংগ্রাম, স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা পরম মমতায় তুলে ধরেছেন এ উপন্যাসে।
- একজন প্রধান শিক্ষক তাহের উদ্দীন খন্দকারের আত্মোপলব্ধি, অন্বেষণ ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে আসে মুক্তিযুদ্ধে জলেশ্বরীর দুর্বার ভূমিকার কথা।
- বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জলেশ্বরীর সন্তানদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বিষয়টিও উঠে আসে তাহেরের স্মৃতিচারণায়।

• সৈয়দ শামসুল হক:
- ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭ ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
- উপন্যাসটি পশ্চিম পাকিস্তানী হানাদার বাহিনী ও এদেশে অবস্থানরত তাদের বংশধর বিহারী দের কতৃক নির্যাতিত ও হত্যাকৃত হাজারো মুক্তিকামী জনতার প্রতিচ্ছবি।
- ২৭ সেপ্টেম্বর ২০১৬ (১২ আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ) ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- নিষিদ্ধ লোবান,
- এক মহিলার ছবি,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন,
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ,
- ত্রাহী,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- দেয়ালের দেশ,
- খেলারাম খেলে যা,
- তুমি সেই তরবারী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১০.
Which political leader led the Farakka March?
  1. Maulana Abdul Hamid Khan Bhasani
  2. Professor Muzaffar Ahmed
  3. Comrade Moni Singh
  4. Sirajul Islam Khan
ব্যাখ্যা

• মওলানা ভাসানী:
- মওলানা আবদুল হামিদ খান ভাসানী (১৮৮০-১৯৭৬) ছিলেন একজন রাজনীতিবিদ।
- তিনি মওলানা ভাসানী নামে সমধিক পরিচিত ছিলেন।
- তিনি ছিলেন একজন স্ব-শিক্ষিত ব্যক্তি।
- তাঁর নেতৃত্বের ভিত্তি ছিল কৃষক শ্রমিক জনসাধারণ, যাদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন।
- ভাসানী ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- মওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি নতুন দল গঠন করেন।
- মওলানা ভাসানী ফারাক্কা চুক্তিকে বাংলাদেশের স্বার্থের পরিপন্থি বলে মনে করেন।
- তিনি ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে এক লং মার্চে নেতৃত্ব দেন।

উৎস: বাংলাপিডিয়া।

১১.
Where is the National Academy for Primary Education (NAPE) located?
  1. Dhaka
  2. Chattogram
  3. Mymensingh
  4. Khulna
ব্যাখ্যা

- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়।
- ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়। 
- মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা  শুরু করে । 
- ১৯৭৮ সালে ঢাকাস্থ কলেজ অব এডুকেশনটি সরকারী কবি নজরুল কলেজ হিসেবে রূপান্তরিত হয়। 
- অন্য চারটি কলেজ অব এডুকেশন (চট্টগ্রাম, ফেণি, রংপুর ও যশোর) টিচার্স ট্রেনিং কলেজে উন্নীত হয়।
- এছাড়া ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।  
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)" ।
- ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম  পরিচালনা করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১২.
Where was Jagadish Chandra Bose born?
  1. Mymensingh
  2. Kishoreganj
  3. Barisal 
  4. Munshiganj
ব্যাখ্যা

• জগদীশচন্দ্র বসু: 
- তিনি একজন পদার্থবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানী।
- জগদীশচন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ভগবানচন্দ্র বসু ইংরেজ সরকারের একজন ডেপুটি কালেক্টর ছিলেন।
- বসু পরিবারের আদি নিবাস ছিল ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুরের রাঢ়িখাল নামক গ্রামে।
- ১৮৮৫ খ্রিষ্টাব্দে জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপনা এবং গবেষণা শুরু করেন। 
- জগদীশচন্দ্র বসু প্ৰথম বিনা তারে দুরবর্তী স্থানে সংকেত পাঠানো বিষয়ে গবেষণা শুরু করেন এবং সফল হন। 
- ১৮৯৫ খ্রিষ্টাব্দে প্রথম বারের মত দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও তরঙ্গ প্রেরণ করে আলোড়ন সৃষ্টি করেন। 
- তিনিই প্রথম তরঙ্গদৈর্ঘ্যকে মিলিমিটার (৫মিলিমিটার) পর্যায়ে পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন। 
- জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম রেডিও সংকেত শনাক্ত করার কাজে অর্ধপরিবাহি জাংশন ব্যবহার করেন। 
- এই আবিষ্কারকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার না করে জগদীশচন্দ্র বসু তাঁর আবিষ্কারকে সবার জন্য উন্মুক্ত করে দেন। 
- জীব পদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

- উদ্ভিদের শারীরিতত্বের উপর তাঁর গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ক্রেস্কোগ্রাফ। 
- তিনি উদ্ভিদের উদ্দীপকে সাড়া দেওয়ার কারণ ও প্রক্রিয়াকে ব্যাখ্যা করেন। 
- তিনি দেখান যে বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদেও সাড়া দেওয়ার প্রকৃতি রাসায়নিক নয় বৈদ্যুতিক। 
- তার উল্লেখযোগ্য গ্রন্থের একটি হচ্ছে ‘Response in the living and non-living'। 
- ১৯১৭ খ্রিষ্টাব্দে উদ্ভিদ-শরীরিতত্ত্ব নিয়ে গবেষণার জন্য কলকাতায় বসু মন্দির প্রতিষ্ঠা করেন। 
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর জগদীশচন্দ্র বসু পরলোকে গমন করেন। 

উৎস: 
i) বাংলাপিডিয়া
ii)  পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
Who built the Lalbagh Shahi Mosque?
  1. Musa kha
  2. Sayesta kha
  3. Farrukh Seer
  4. Mir Jumla
ব্যাখ্যা

• লালবাগ শাহী মসজিদ:
- ফররুখ সিয়ার মসজিদ  লালবাগ শাহী মসজিদ নামেও পরিচিত।
- মসজিদটি ঢাকার লালবাগ দুর্গ এর দক্ষিণ দিকের প্রবেশ তোরণ থেকে কয়েকগজ দূরে অবস্থিত। 
- মসজিদটি বাংলায় বিদ্যমান মুগল মসজিদগুলির মধ্যে সবচেয়ে বড়।
- এখানে একসঙ্গে ১৫০০ মুসল্লির স্থান সংকুলান হয়।
- পিতা সুবাহদার আজিম-উস-শান এর প্রতিনিধি হিসেবে ঢাকায় অবস্থানকালে শাহজাদা ফররুখ সিয়ার ১৭০৩-০৬ সালের মধ্যে এ মসজিদ নির্মাণ করেন।
- পরবর্তীকালে কয়েক দফা মেরামত ও সম্প্রসারণের ফলে মসজিদটিকে বর্তমানে আধুনিক রূপ পরিগ্রহ করেছে। 
- ১৮৭০ সালে খাজা আব্দুল গনির উদ্যোগে সর্বপ্রথম মসজিদটিতে সংস্কার কাজ করা হয় এবং এ সময় মসজিদের কাঠের তৈরি আদি ছাদের পরিবর্তে বর্তমানের চুন সুরকির ঢালাই ছাদ দেওয়া হয়।
- এরপর পাকিস্তানি আমলে একটি মসজিদের নতুন মিনার নির্মাণ করা হয়। 
- ১৯৮০-এর দশকে মসজিদটি সম্পূর্ণভাবে মেরামত করা হয় এবং পূর্ব দিকে সমতল চুন সুরকির ঢালাই ছাদসহ বড় ধরনের সম্প্রসারণের কাজ করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।

১৪.
Who is the author of the novel ‘Japito Jibon’?
  1. Jahanara Imam
  2. Selina Hossain
  3. Rokeya Sakhwat
  4. Sufia Kamal
ব্যাখ্যা

• 'যাপিত জীবন' উপন্যাস:
- ভাষা-আন্দোলনের পটভূমিতে সেলিনা হোসেনের লেখা উপন্যাস 'যাপিত জীবন'।
- উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনেরই বিনিময়ে।
- সেলিনা হোসেন জাফরের স্বচ্ছ প্রতীকচিত্রে বাঙালির শেকড় আর অস্তিত্বের কথা ঘোষণা করে তাঁর 'যাপিত জীবন'-এ ।
- বিজ্ঞান ও বিজ্ঞাপনের এ যুগল মাত্রার, তরঙ্গসস্কুল রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে নিজের চাষের ভূমিতে প্রতিনিয়ত ঘুরে ঘুরে একজন শিল্পীর অজানা প্রদেশের নিত্য উদ্ভাবন-কর্মের শিল্পীতরূপ 'যাপিত জীবন'।
- জাফর প্রতিটি অণুমুহূর্তে ঘোষণা করে বেড়ায় তাঁর বাঙালি অস্তিত্ব। তাঁর শেকড়। নিজের মৃত্তিকারসে জারিত স্বকীয় বিকাশের সমস্ত প্রয়াস ভর করে বাঙালি জাতিসত্তার প্রতিনিধি জাফরের মাঝে। জাফর বাঙালি কণ্ঠের বলিষ্ঠ উৎসারণ।

• সেলিনা হোসেন:
- সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭ রাজশাহী শহরে।
- ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা।
- প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- রাজশাহীতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চেম্পিয়নশীপ স্বর্ণপদক পান।

• তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- গায়ত্রী সন্ধ্যা,
- নীল ময়ূরের যৌবন,
- যাপিত জীবন,
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- হাঙর নদী গ্রেনেড,
- কালকেতু ও ফুল্লরা।

উৎস: 'যাপিত জীবন' উপন্যাস সেলিনা হোসেন।

১৫.
Recently, Bangladesh was elected as the president of which United Nations organization? [Dec, 2025]
  1. UNESCO
  2. UNDP
  3. UNHCR
  4. UNICEF
ব্যাখ্যা

⇒ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
-  প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO)

- UNESCO- এর পূর্ণরুপ -
United Nations Educational Scientific and Cultural Organization 
- এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।

- সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা– ১৯৩ টি  এবং সহযোগী সদস্য -১১ টি।
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
- UNESCO ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য - ৩ টি।

উৎস: UNESCO Official website.