বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ
টপিক - বাক্য প্রকরণ
[প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা]
উৎস:
অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই।
(ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
অশুদ্ধ বাক্য-- শুদ্ধ বাক্য: • আবশ্যক ব্যায়ে কার্পণ্য উচিত নয়- আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়। • নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে- নতুন ছেলেগুলো উৎপাত করছে। • এ মামলায় আমি সাক্ষি দিব না- এ মামলায় আমি সাক্ষ্য দিব না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৪.
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক
অদ্যবধি
খ
অধীন
গ
দরিদ্রতা
ঘ
নিরপরাধ
ব্যাখ্যা
• 'অদ্যবধি', সন্ধি বিষয়ক অপপ্রয়োগ। - এর শুদ্ধরূপ: অদ্যাবধি।
অন্যদিকে, • ‘Orbit’ এর বাংলা পরিভাষা — কক্ষ। • ‘Galaxy’ এর বাংলা পরিভাষা —ছায়াপথ। • ‘Nebula’ এর বাংলা পরিভাষা — নীহারিকা।
উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক
পণ্য
খ
প্রতিচী
গ
তৃণজীবী
ঘ
কৃতিত্ব
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, • শুদ্ধ বানানরূপ — প্রতীচী।
• প্রতীচী — (বিশেষ্য): — সংস্কৃত শব্দ। — প্রকৃতি প্রত্যয় [প্রত্যচ্+ঈ]। অর্থ : পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭.
"অনুষ্ঠানে পুরষ্কার নিতে আসা অতিথিরা অপরিস্কার পরিবেশের কারণে কিছুটা হতাশ ছিলেন"- -বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
ক
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ
দুটোই অশুদ্ধ
ঘ
দুটোই শুদ্ধ
ব্যাখ্যা
• "অনুষ্ঠানে পুরষ্কার নিতে আসা অতিথিরা অপরিস্কার পরিবেশের কারণে কিছুটা হতাশ ছিলেন"-
• প্রশ্নে প্রদত্ত বাক্যে পুরষ্কার ও পরিস্কার দুইটি বানানই অশুদ্ধ। • বানানের শুদ্ধরূপ হলো: পুরস্কার ও অপরিষ্কার।
---------------------- • নিয়ম: • বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।
• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।
• অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮.
'লোপচিহ্ন' এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ-
ক
'এক' সেকেন্ড থামতে হয়
খ
থামার প্রয়োজন হয় না
গ
'এক' বলতে যে সময় লাগে
ঘ
'এক' বলার দ্বিগুণ সময়
ব্যাখ্যা
• বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ: • কমা বা পাদচ্ছেদ থাকলে - - 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
উল্লেখ্য, • 'নির্ধনী', সমাস-ঘটিত অপপ্রয়োগ। এর শুদ্ধরূপ: নির্ধন। ----------------- অন্যদিকে, • 'তরুছায়া', সন্ধি বিষয়ক অপপ্রয়োগ। এর শুদ্ধরূপ: তরুচ্ছায়া।
• 'শ্রেষ্ঠতম', উৎকর্ষবাচক '-তম' প্রত্যয়জনিত অপপ্রয়োগ। এর শুদ্ধরূপ: শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।
• 'সুবুদ্ধিমান', সমাস-ঘটিত অপপ্রয়োগ। এর শুদ্ধরূপ: সুবুদ্ধি, বুদ্ধিমান।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
১৪.
'Chauvinism' এর বাংলা পরিভাষা-
ক
দুষ্ক্রিয়তা
খ
বিনোদন
গ
উগ্রস্বাদেশিকতা
ঘ
বিস্তার
ব্যাখ্যা
• 'Chauvinism' এর বাংলা পরিভাষা — 'উগ্রস্বাদেশিকতা'।
অন্যদিকে, • 'Amusement' এর বাংলা পরিভাষা — 'বিনোদন'। • 'Amplitude' এর বাংলা পরিভাষা — বিস্তার'। • 'Delinquency' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়তা '।
উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
১৫.
উদ্ধার চিহ্ন কয় প্রকার?
ক
এক
খ
দুই
গ
তিন
ঘ
চার
ব্যাখ্যা
• উদ্ধার চিহ্ন: - কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধারচিহ্নের ব্যবহার হয়।
উদ্ধার চিহ্ন দুই রকম। যথা- - একক (' - '), - দ্বৈত (" - ")।
যেমন, 'সিরাজউদ্দৌলা' একটি ঐতিহাসিক নাটক। শিকক বললেন, "গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
১৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
ক
সায়ত্তশাসন
খ
স্বায়ত্তশাসন
গ
শ্বায়ত্তশাসন
ঘ
স্বায়ত্বশাসন
ব্যাখ্যা
• বাঙলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, শুদ্ধ বানান — স্বায়ত্তশাসন।
• স্বায়ত্তশাসন (বিশেষ্য): — সংস্কৃত শব্দ, অর্থ: স্বশাসিত রাষ্ট্র। — স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা। — অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।
উৎস: প্রমিত বাংলা বানান রীতি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।