পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২০ নভেম্বর, ২০২৩সময়50 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
কারিগরী শিক্ষা অধিদপ্তর পদের নাম: অফিস সহকারী (গ্রেড-১৬) পরীক্ষার তারিখ: ০৪.০৬.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২০ নভেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
‘এ ভরা বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর।’ - কে লিখেছেন?
  1. চণ্ডীদাস
  2. বিদ্যাপতি
  3. কাজী নজরুল ইসলাম
  4. রবীন্দ্রনাথ
ব্যাখ্যা
"এ সখি হামারি দুখের নাহি ওর।
 এ ভরা বাদর মাহ ভাদর
 শূন্য মন্দির মোর" - পঙক্তিগুলো মিথিলার কবি বিদ্যাপতি রচিত "বর্ষাবিরহের" একটি পদ । 

বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০):
- বিদ্যাপতি  বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- বাঙালী কবি না হয়েও বাংলা সাহিত্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। 
- তিনি মাতৃভাষা মৈথিলি ছাড়াও সংস্কৃত, অবহঠট ও ব্রজবুলি ভাষায় পদাবলি রচনা করেন। 
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন।
- কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ-বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি।

- রবীন্দ্রনাথ ঠাকুর এ ভাষায়ই ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’ - পদটির রচয়িতা কে?
  1. জ্ঞানদাস
  2. বিদ্যাপতি
  3. চণ্ডীদাস
  4. গোবিন্দদাস
ব্যাখ্যা
জ্ঞানদাস:
- তিনি চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ার কাঁদড়া গ্রামে এক মঙ্গল-ব্রাহ্মণ বংশে আনুমানিক ১৫৩০ খ্রিষ্টাব্দে তাঁর জন্ম।
- জ্ঞানদাস পদ রচনার ক্ষেত্রে মধ্যযুগের গতানুগতিক ধারা পরিহার করে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক অর্থাৎ রাধাকৃষ্ণের রূপাশ্রয়ে ভক্ত-ভগবানের আধ্যাত্মিক লীলা বর্ণনা করেন।
- পদরচনায় তিনি  বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো করে সরল সুরে পদ রচনা করেন, যে কারণে পাঠক সহজেই তাঁর লেখায় আকৃষ্ট হয়। 
 তাঁর বিখ্যাত পদ- 
"সুখের লাগিয়া    এ ঘর বাঁধিনু
              অনলে পুড়িয়া গেলো
অমিয়-সাগরে    সিনান করিতে
                 সকলি গরল ভেল।।" 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
  1. লায়লী - মজনু
  2. ইউসুফ জোলেখা
  3. চন্দ্রাবতী
  4. পদ্মাবতী
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ্‌ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- তার হাতে রচিত হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘চন্দ্রাবতী’ কি?
  1. নাটক
  2. কাব্য
  3. পদাবলি
  4. পালাগান
ব্যাখ্যা
'চন্দ্রাবতী' কাব্য:
- 'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর।
- মধ্যযুগে আরাকান রাজ সভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
- কোরেশী মাগন ঠাকুর আরাকান রাজসভার প্রধান উজির ছিলেন।
- তার পৃষ্ঠাপােষকতায় আরাকান বা রােসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চা শুরু হয়েছিল।
- তিনি আলাওলকে দুটি কাব্য ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলক বদিউজ্জামান' লিখতে পৃষ্ঠপােষকতা করেছিলেন।
- আলাওল, দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর আরাকান রাজসভার উল্লেখযােগ্য কবি।

-----------------------------------
- উল্লেখ্য, চন্দ্রাবতী নামে ময়মনসিংহ গীতিকার একজন মহিলা কবি রয়েছেন যিনি প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন।
- আরও উল্লেখ্য, চন্দ্রাবতীকে নিয়ে মৈমনসিংহ-গীতিকায় নয়ানচাঁদ ঘোষ নামে একজন কবির পালা রয়েছে। এই পালাটি বিভিন্ন নামে পরিচিত - ‘জয়-চন্দ্রাবতী’, 'চন্দ্রাবতী চরিত', 'চন্দ্রাবতী উপাখ্যান'।
- এছাড়াও, ১৯৩২ সালে দীনেশচন্দ্র সেন চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। পূর্ববঙ্গ-গীতিকার চতুর্থ খণ্ডের ২য় ভাগে এ রামায়ণ স্থান পেয়েছে।

উৎস: বাংলাপিডিয়া, বাংলার পুরনারী - দীনেশচন্দ্র সেন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা?’ - পঙক্তিটির রচয়িতা কে?
  1. আবদুল হাকিম
  2. অতুল প্রসাদ সেন
  3. রামনিধি গুপ্ত
  4. শেখ ফজলল করিম
ব্যাখ্যা
রামনিধি গুপ্ত:
- তিনি বাংলা টপ্পা সংগীতের প্রবর্তক হিসেবে বিখ্যাত।
- তার ডাকনাম নিধু (বাবু)।
- তার টপ্পা সংগীত সংকলনের নাম 'গীতরত্ন'।
তাঁর রচিত টপ্পা সংগীতের বিখ্যাত পঙক্তি,
- ''নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?'' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
  1. মুহসীন কলেজ
  2. ফোর্ট উইলিয়াম কলেজ
  3. শ্রীরামপুর মিশন
  4. সংস্কৃত কলেজ
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ:
- বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের বিশেষ অবদান রয়েছে।
- ইংরেজ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা ও বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কলকাতার লালবাজারে ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
- ইংরেজদের স্বার্থে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও বাংলা গদ্য বিকাশে এই প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে।
- ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়মের অভ্যন্তরভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র।
- সুশিক্ষিত ও কুসংস্কারমুক্ত আমলাতন্ত্রের সহায়তায় কার্যকরভাবে ব্রিটিশ ভারত শাসনের এক পরিকল্পনা করেন লর্ড ওয়েলেসলী।
- ওয়েলেসলী উপনিবেশিক প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় নবাগত অফিসারদেরকে প্রস্ত্তত করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এভাবে একটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা থেকেই লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।
- উইলিয়াম কেরী ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ এর অধ্যক্ষ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
‘পদ্মানদীর মাঝি’ কার লেখা?
  1. মুনীর চৌধুরী
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. শরৎচন্দ্র
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
পদ্মানদীর মাঝি:
- পদ্মা তীরবর্তী ধীবর- জীবন এর মূল কাহিনি।
- উল্লেখযোগ্য চরিত্র - কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা ইত্যাদি।
- উপন্যাসে "আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কপিলা, কুবের কে উদ্দেশ্য করে বলে ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক' তাঁর ডাকনাম।

মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬):

- প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, এর জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।  
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- অহিংসা,
- স্বাধীনতার স্বাদ,
- আরোগ্য প্রভৃতি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) পদ্মানদীর মাঝি।
.
‘দেয়াল’ রচনাটি কার?
  1. হুমায়ূন আহমেদ
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. বুদ্ধদেব বসু
  4. সেলিনা হোসেন
ব্যাখ্যা
 হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান।
- ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু হয় হুমায়ূন আহমেদের কর্মজীবন।
- ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
- ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে তিনি অধ্যাপনা পেশা থেকে অবসর গ্রহণ করেন এবং সার্বক্ষণিক সাহিত্যর্চ্চায় মনোনিবেশ করেন।

- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।

- তাঁর শেষ উপন্যাস দেয়াল (পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস জোছনা ও জননীর গল্প।
- হুমায়ূন আহমেদকে বাংলাদেশের সায়েন্স ফিকশনের পথিকৃৎ বলা যায়।
- তাঁর অন্যতম সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা।
- ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস মধ্যাহ্ন এবং বাদশাহ নামদার। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
  1. অগ্নিসাক্ষী
  2. চিলেকোঠার সেপাই
  3. আরেক ফাল্গুন
  4. অনেক সূর্যের আশা
ব্যাখ্যা
জহির রায়হান:
- তিনি একজন প্রখ্যাত বাংলাদেশী কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
- তার আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।
- 'আরেক ফাল্গুন' তাঁর রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- এই উপন্যাসের পটভূমি বায়ান্নর রক্তস্নাত ভাষা আন্দোলন।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- শেষ বিকেলের মেয়ে(প্রথম উপন্যাস),
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা,
- একুশে ফেব্রুয়ারি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?
  1. একাত্তরের দিনগুলি
  2. এইসব দিনরাত্রি
  3. নূরলদীনের সারাজীবন
  4. সৎ মানুষের খোঁজে
ব্যাখ্যা
একাত্তরের দিনগুলি:
• একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
• বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। 
• তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি।
• ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন। সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে।
• ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়। বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'।

জাহানারা ইমাম:
- মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে ১৯২৯ সালে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। 
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- তিনি মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে ব্যাপক পরিচিত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত 'একাত্তরের দিনগুলি'।
- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি;
- অন্যজীবন;
- বুকের ভিতর আগুন;
- নাটকের অবসান;
- নিঃসঙ্গ পাইন;
- প্রবাসের দিনগুলি;
- ক্যানসারের সঙ্গে বসবাস।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘অনীক’ শব্দের অর্থ-
  1. সূর্য
  2. সমুদ্র
  3. যুদ্ধক্ষেত্র
  4. সৈনিক
ব্যাখ্যা
• ‘অনীক’ শব্দের অর্থ = সৈনিক বা সেনাবাহিনী।

• অনীক (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √অন্‌+ঈক
অর্থ: 
- যুদ্ধ
- সেনাবাহিনী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
‘পোষ্টমাস্টার’ ছোটগল্পের রচয়িতা কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বিহারীলাল
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প পোস্টমাস্টার।
- এই ছোটগল্পের প্রধান চরিত্র রতন ও পোস্টমাস্টার।
- এই ছোটগল্পের বিখ্যাত উক্তি, 'জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।'

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে। 
- তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।

তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল:
- ভিখারিণী ,
- দেনা পাওনা ,
- মনিহারা ,
- পোস্টমাস্টার,
- এক রাত্রি ,
- ক্ষুধিত পাষাণ ,
- স্ত্রীর পত্র ,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা ,
- হৈমন্তী ,
- মুসলমানীর গল্প । 

উৎস:
১) পোস্টমাস্টার গল্প। 
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
  1. ক্ষুৎ + আর্ত
  2. ক্ষুধা + আর্ত
  3. ক্ষুধা + ঋত
  4. ক্ষুধ + আর্ত
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম অনুযায়ী ‘আ + ঋ = আর’ হয়।
সুতরাং,
- ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
- তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত,
- এরূপ, শীতার্ত, ভয়ার্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৪.
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
  1. অব্যয় ও শব্দাংশ
  2. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
  3. ভিন্ন অর্থ প্রকাশ
  4. নতুন শব্দ গঠন
ব্যাখ্যা
- বাংলা ভাষায় এমন কতগুলাে অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে,এগুলাে অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। ভাষায় ব্যবহৃত এসব অবয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ।
- শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।

উভয়ই অব্যয়সূচক শব্দাংশ হলেও প্রত্যয় ও উপসর্গের মধ্যে পার্থক্য হলো -
- প্রত্যয় শব্দের পরে বসে এবং উপসর্গ শব্দের সামনে বসে।

উৎস: বাংলা ভাষা ও ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ স্বংস্করণ)।
১৫.
‘মহানদী’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
  1. মহান যে নদী
  2. মহা যে নদী
  3. মহৎ যে নদী
  4. মহীয়সী যে নদী
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
 যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
- মহান যে নবী = মহানবী।

* মহানদী এর ব্যাসবাক্য হিসেবে - 'মহতী যে নদী' সবচেয়ে গ্রহণযোগ্য কিন্তু এটি অপশনে নেই।
অপশন অনুসারে 'মহা যে নদী' ব্যাসবাক্যটিকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে করছি।
মহান ও মহৎ সাধারণত পুংলিঙ্গবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়। নদী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
‘জ্ঞানে বিমল আনন্দ হয়।’ - কোন কারক?
  1. করণ
  2. অপাদান
  3. অধিকরণ
  4. কর্ম
ব্যাখ্যা

মূল পরীক্ষার প্রশ্নপত্রে কোন শব্দের কারক জানতে চাওয়া হয়েছে তা চিহ্নিত করা ছিল না। তবে শব্দে বিভক্তির ব্যবহার অনুসারে ‘জ্ঞানে’ শব্দটির কারক নির্ণয়পূর্বক উত্তর প্রদান করা হয়েছে।

• করণ কারক:
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷
যেমন:
- জ্ঞানে বিমল আনন্দ হয়।
[বাক্যকে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় জ্ঞানে। সুতরাং জ্ঞানে করণ কারকে সপ্তমী বিভক্তি।]

- করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- ছাত্ররা বল খেলে।

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।

• দিয়া বিভক্তি:
- মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

• সপ্তমী বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।

- তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৭.
‘চাবি, জানালা, বালতি’ -এগুলো কোন ভাষা থেকে এসেছে?
  1. পর্তুগিজ
  2. জাপানি
  3. রুশ
  4. চীনা
ব্যাখ্যা
• 'চাবি'
- পর্তুগিজ শব্দ।
- বিশেষ্য পদ।
 অর্থ: 
- তালা বন্ধ করা ও খোলার শলাকা।

• 'জানালা'
- পর্তুগিজ শব্দ।
- বিশেষ্য পদ।

• 'বালতি'
- পর্তুগিজ শব্দ।
- বিশেষ্য পদ।
  অর্থ:
- হাতলযুক্ত জলপাত্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
‘সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।’ - এ বাক্যে ‘সৌন্দর্য’ কোন পদ?
  1. বিশেষণ
  2. সর্বনাম
  3. বিশেষ্য
  4. অব্যয়
ব্যাখ্যা
গুণবাচক বিশেষ্য:
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। 
যেমন- মধুর মিষ্টতার গুণ- মধুরতা, তরল দ্রব্যের গুণ- তারল্য, তিক্ত দ্রব্যের গুণ- তিক্ততা ইত্যাদি। 
তদ্রুপ-
- সৌরভ, সৌন্দর্য, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. শূণ্য
  2. ত্রিভুজ
  3. পূন্য
  4. ভূবন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'শূন্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √শ্বন্‌ + য।
  অর্থ: 
- পরিমাণ বা আয়তনের অভাব।

• শুদ্ধ বানান 'ত্রিভুজ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
 অর্থ:
- তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

• শুদ্ধ বানান 'পুণ্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পূ + উন্য।
 অর্থ:
- সৎকর্ম,
- সওয়াব।

• শুদ্ধ বানান 'ভুবন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √ভূ + অন।
 অর্থ:
- পৃথিবী,
- জগৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
‘নন্দিত’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিষন্ন
  2. বিষাদ
  3. প্রচ্ছন্ন
  4. নিন্দিত
ব্যাখ্যা
- 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ = নিন্দিত।

কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত।
- হর্ষ/হরিষ - বিষাদ।
- প্রসন্ন - বিষণ্ণ।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট। 
- সন্ধি - বিগ্রহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২ । ছোট সংখ্যাটি কত?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২ । ছোট সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
a ও b দুটি সংখ্যা যেখানে a > b 
a + b = 17
ab = 72

আমরা জানি 
(a - b)2 = {(a + b)2 - 4 × ab} 
বা, (a - b) = √{(17)2 - 4 × 72}
বা,  (a - b) = √(289 - 288)
বা, (a - b) = √1
∴ a - b = 1

এখন,
a + b = 17
a - b = 1
--------------------
(-) করে, 2b = 16
∴ b = 8

∴ ছোট সংখ্যাটি = 8
২২.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ০.৪
  2. ০.০৪
  3. ০.০০০০৪
  4. ০.০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান: 
০.০০০০৪ < ০.০০৪  < ০.০৪ < ০.৪

সবচেয়ে ক্ষুদ্রতম ০.০০০০৪
২৩.
২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই - তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য x ফুট 
ছোট অংশের দৈর্ঘ্য ২x/৩ ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৩) = ২০
বা, (৩x + ২x)/৩ = ২০
বা, ৫x = ৬০
∴ x = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ = ৮ ফুট।
২৪.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। সুদের শতকরা হার কত?
  1. ৬%
  2. ৪%
  3. ৫%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। সুদের শতকরা হার কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা

 ২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা

সময়, n = ৩ বছর
∴ আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pr
বা, r = (৬০ × ১০০)/(৪০০ × ৩)
∴ r = ৫%
২৫.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
  1. ৪৫
  2. ৫০
  3. ২৫
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?

সমাধান: 
২০% বৃদ্ধিতে 
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য ১০০/১২০ টাকা
 বর্তমান মূল্য ৭৫০ টাকা হলে পূর্বমূল্য (৭৫০ × ১০০) / ১২০
= ৬২৫ টাকা 

৫ কেজি চালের পূর্বমূল্য= ৭৫০ - ৬২৫ = ১২৫ টাকা
১ কেজি চালের পূর্বমূল্য ১২৫/৫ = ২৫ টাকা
২৬.
নাবিল থেকে আরজু ৯ বছরের বড় এবং আলী ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে আলীর বয়স কত?
  1. ৯ বছর
  2. ১১ বছর
  3. ১২ বছর
  4. ১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নাবিল থেকে আরজু ৯ বছরের বড় এবং আলী ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে আলীর বয়স কত?

সমাধান:
নাবিলের বয়স = ক  বছর
আরজুর বয়স = ক + ৯ বছর
আলীর বয়স = ক - ৫ বছর

প্রশ্নমতে
ক + ক + ৯ + ক - ৫ = ৫২
৩ক + ৪ = ৫২
৩ক = ৫২ - ৪
৩ক = ৪৮
ক = ১৬

আলীর বয়স = ১৬ - ৫ বছর
= ১১ বছর
২৭.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ১০০ টাকা
  2. ১০৫ টাকা
  3. ১১০ টাকা
  4. ১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০%
= ৫০০ + ৫০০ এর ১০/১০০
= ৫০০ + ৫০
= ৫৫০ টাকা

১০% কমে 
ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০০ এর ১০/১০০
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

লাভ হতো = (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা 
২৮.
x + y = 5 এবং x - y = 3 হলে xy এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5 এবং x - y = 3 হলে xy এর মান কত?

সমাধান: 
x + y = 5 
x - y = 3

আমরা জানি 
4xy  = (x + y)2 - (x - y)2
⇒ 4xy = 52 - 32
⇒ 4xy = 25 - 9
⇒ 4xy = 16
⇒ xy = 16/4
⇒ xy = 4
২৯.
একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21m ও 29m হলে, ক্ষেত্রফল কত?
  1. 200m2
  2. 210m2
  3. 290m2
  4. 300m2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21m ও 29m হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
a = 20m, b = 21m এবং c = 29m

ত্রিভুজ আকৃতি মাঠের অর্ধপরিসীমা = (a + b + c)/2
= (20 + 21 + 29)/2
= 35m

 ত্রিভুজ আকৃতি মাঠের ক্ষেত্রফল = √(s(s - a)(s - b)(s - c))
= √{(35(35 - 20)(35 - 21)(35 - 29)}
= √(35 × 15 × 14 × 6)
= 210 m2
৩০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৯৬ মিটার
  2. ১০০ মিটার
  3. ২৫৬ মিটার
  4. ৪৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার ক মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য ২ক মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ২ক × ক বর্গমিটার = ২ক২ বর্গমিটার

শর্তমতে,
২ক = ৫১২
বা, ক = ২৫৬
বা, ক = ১৬

আয়তাকার ঘরের বিস্তার ১৬ মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৩২ মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = ২(৩২ + ১৬) মিটার
=২ × ৪৮ মিটার
= ৯৬ মিটার
৩১.
দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 2 : 3
  2. 9 : 4
  3. 4 : 9
  4. 6 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 3x/2 এবং 2x/2

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x/2)2 : π(2x/2)2
= 9πx2/4 : 4πx2/4
= 9 : 4
৩২.
কোনো শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৫৬ বছর
  2. ৬২ বছর
  3. ৬৪ বছর
  4. ৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

সমাধান: 
২৫ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর 
∴ ২৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ২৫) বছর 
= ২৫০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২৫ জন ছাত্রের বয়সের গড় = ১২ বছর 
∴ শিক্ষকসহ ২৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১২ × ২৬) বছর 
= ৩১২ বছর 

∴ শিক্ষকের বয়স = (৩১২ - ২৫০) বছর 
= ৬২ বছর
৩৩.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ৫ ঘণ্টায়
  2. ৬ ঘণ্টায়
  3. ৭ ঘণ্টায়
  4. ৮ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১৫) অংশ
=(৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১  = ৬ ঘণ্টায়
৩৪.
a - 1/a = 5√3 হলে a2 + 1/a2 = কত?
  1. 60√3
  2. 60
  3. 70√3
  4. 77
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 5√3 হলে a2 + 1/a2 = কত?

সমাধান:
দেওয়া আছে
a - 1/a = 5√3

আমরা জানি
a2 + 1/a2 =(a - 1/a)2 + 2.a.1/a
= (5√3)2 + 2
= 75 + 2
= 77
৩৫.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
  1. ১০ লিটার
  2. ৫ লিটার
  3. ৪ লিটার
  4. ১৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?

সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৫ক লিটার,
পানির পরিমাণ = ২ক লিটার

প্রশ্নমতে 
∴ ৫ক - ২ক = ৬ লিটার
বা, ৩ক = ৬ লিটার
∴ ক = ২ লিটার

∴ পানির পরিমাণ = ২ × ২ = ৪ লিটার
৩৬.
This could have worked if I ....... been more far sighted.
  1. had
  2. might
  3. have
  4. has
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।
• Third conditional sentence এর ক্ষেত্রে if-clause টি তে past perfect (had + past participle) tense ব্যবহৃত হয় এবং main clause টি তে modal auxiliary (would, could, should, etc.) + have + past participle ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যটিতে বক্তা মূলত: এমন একটি পরিস্থিতির দিকে ইঙ্গিক করেন যেটা দ্বারা বোঝায়, কোন কাজে প্রত্যাশিত ফলাফল আসতো যদি তারা আরো দূরদর্শী হতেন।

• সুতরাং সঠিক উত্তরটি হবে- had. যা have এর past participle form. যেমন:
- This could have worked if I had been more far-sighted.

Source: Advanced Learner's Communicative English by Chowdhury & Hossain.
৩৭.
What would be the right synonym for 'initiative'?
  1. Apathy
  2. Enterprise
  3. Indolence
  4. Try
ব্যাখ্যা
♦ Initiative
English meaning: a new plan or process to achieve something or solve a problem.
Bangla meaning: প্রথম পদক্ষেপ

Options,
- Apathy সমবেদনা বা আগ্রহের অভাব
- Enterprise: শিল্পোদ্যোগ/ সাহসী উদ্যোগ।
- Indolence: আলস্য
- Try: চেষ্টা করা

অপশন বিবেচনা করে দেখা যায়, The right synonym for 'initiative' - Enterprise.

Source: Accessible & Cambridge Dictionary.
৩৮.
Which of the following words can be used as a verb?
  1. Mister
  2. Mistress
  3. Master
  4. Miss
অনির্ধারিত
ব্যাখ্যা
• Master ও Miss দুটি শব্দই verb হিসেবে ব্যবহার হতে পারে, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

Options, 

- Mister: noun: the complete form of the title Mr

- Mistress: noun: a woman who has control over or responsibility for someone or something.

- Master: noun: the person who owns, cares for, and controls an animal.
verb: to learn to control an emotion or feeling.

- Miss: verb: to fail to do or experience something, often something planned or expected, or to avoid doing or experiencing something.
Noun: a title used before the family name or full name of a single woman who has no other title.
Noun: an occasion when something or someone fails to hit something or avoids hitting something.

Source: Cambridge Dictionary.
৩৯.
Let us begin by looking at the minutes of the meeting ____ here 'minutes' means.
  1. Time record
  2. Written record
  3. Time frame
  4. Ending Time
ব্যাখ্যা
• Minutes 
Meaning: the written record of what was said at a meeting.

Example Sentence:
- Harry will take the minutes.
- Let us begin by looking at the minutes of the meeting.
৪০.
The man was _____ murder.
  1. hung for
  2. hanged
  3. hanged for
  4. hang for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - hanged for
- Complete sentence: The man was hanged for murder.

• Hang অর্থ ঝুলানো।আবার ফাঁসিতে ঝুলানো।
- কিন্তু যখন ফাঁসিতে ঝুলানো অর্থে ব্যবহৃত হয় তখন এর past & past participle form হবে hanged এবং এর সাথে preposition হিসাবে for বসে। 
৪১.
The synonym of the word 'scream' is -
  1. Yell
  2. Sound
  3. Loudly
  4. Cry
ব্যাখ্যা
♦ Scream
Meaning: to cry or say something loudly and usually on a high note, especially because of strong emotions such as fear, excitement, or anger
Bangla meaning: তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো; চিৎকার/আর্তনাদ করে ওঠা; চেঁচিয়ে ওঠা; চেঁচিয়ে বলা।

- প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Yell: যন্ত্রণা বা উত্তেজনার কারণে তীব্র অথবা তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে ওঠা
- sound - স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ; ভালো অবস্থায় আছে এমন; অক্ষত; অটুট, শব্দ; ধ্বনি
- cry - কাঁদা, অশ্রুবিসর্জন করা।
- loudly - জোরে; সরবে। 

- সুতরাং, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - scream শব্দটি yell এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Yell.

Source: Bangla Academy Dictionary.
৪২.
The man is too dishonest -
  1. to tell a lie
  2. to take bribe
  3. to speak the truth
  4. none of these
ব্যাখ্যা
• Too ------ to দ্বারা Incomplete sentence কে complete করার নিয়ম: 

• Incomplete sentence- এ adjective/adverb এর পূর্বে too থাকলে উক্ত incomplete sentence এর শেষে to + সঙ্গতিপূর্ণ verb + অর্থবহ শব্দ/শব্দসমষ্টি দ্বারা sentence টিকে সম্পূর্ণ করতে হয়। 

• Structure: Sub + verb + too + adjective/adverb+ to + verb + ........
• তাই সঠিক উত্তরটি হচ্ছে: The man is too dishonest to speak the truth. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪৩.
'Tooth and nail' mean -
  1. Get by heart
  2. Tried hard
  3. Go with heart
  4. None of these
ব্যাখ্যা
• Tooth and nail (Phrase)
English Meaning: 
- to try very hard to get something you want/ completely, strongly, tried hard.
- Fight very fiercely
Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।
Example Sentence: We fought tooth and nail to get the route of the new road changed.
 
Source: Cambridge Dictionary, Oxford Dictionary, Bangla Academy Dictionary
৪৪.
Bibliography means-
  1. History Book
  2. Study of Bible
  3. Collection of books
  4. Book on
ব্যাখ্যা
Bibliography (noun) 
English Meaning: A list of the books and articles that have been used by someone when writing a particular book or article
Bangla Meaning: 
[Countable noun] কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা।
[Uncountable noun] লেখকের প্রামাণিকতা; সংস্করণ; প্রকাশনা সম্বন্ধীয় পঠনপাঠন।

Option অনুসারে খ) Collection of books গ্রহণযোগ্য উত্তর।

Source: Cambridge dictionary and Accessible Dictionary
৪৫.
A Bangladeshi living in Canada is a/an-
  1. Foreigner
  2. Alien
  3. Expatriate
  4. Patriot
ব্যাখ্যা
Options,
- Foreigner: a person who comes from another country.
- Alien: relating to creatures from another planet.
- Expatriate: living in a country that is not your own country, or relating to people that do this.
- Patriot: a person who loves their country and, if necessary, will fight for it.

Source: Cambridge Dictionary.
৪৬.
Someone who designs house is-
  1. a designer
  2. an architect
  3. a builder
  4. a plumber
ব্যাখ্যা
Options,
- designer: a person who imagines how something could be made and draws plans for it.
- architect: a person whose job is to design new buildings and make certain that they are built correctly.
- builder: a person whose job it is to make buildings.
- plumber: a person whose job is to supply and connect or repair water pipes, baths, toilets, etc.

অপশন বিবেচনা করে দেখা যায়, Someone who designs house is - an architect.

Source: Cambridge Dictionary.
৪৭.
An ordinance is-
  1. a book
  2. a law
  3. an arms factory
  4. a news
ব্যাখ্যা
♦ Ordinance
English meaning: a law or rule made by a government or authority.
Bangla meaning: বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি ও হুকুম; অধ্যাদেশ

Source: Accessible & Cambridge Dictionary.
৪৮.
'Equity' means-
  1. integrity
  2. justice
  3. uprightness
  4. bias
ব্যাখ্যা
♦ Equity
English meaning: the value of a property after you have paid any mortgage or other charges relating to it
Bangla meaning: ন্যায়পরায়ণতা; ব্রিটিশ আইনের ভুল-সংশোধনের নীতিমালাবিশেষ।

Options,
- integrity: চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা
- justice: ন্যায়পরায়ণতা, যথাযথ আচরণ
- uprightness: ঋজু; অবক্র; সোজা; সিধা; সরল; খাড়া।
- bias: পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Equity' means- justice.

Source: Accessible & Cambridge Dictionary.
৪৯.
The antonym of 'polite' is -
  1. civil
  2. rude
  3. confuse
  4. courteous
ব্যাখ্যা
♦ Polite
English meaning: behaving in a way that is socially correct and shows understanding of and care for other people's feelings.
Bangla meaning: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত

Options,
- civil: মানবসমাজবিষয়ক; মানবসম্প্রদায়গত
- rude: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- confuse: লিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা
- courteous: ভদ্র; নম্র; সজ্জনসুলভ।

অপশন বিবেচনা করে দেখা যায়, The antonym of 'polite' is - rude.

Source: Cambridge & Accessible Dictionary.
৫০.
Which one of these is the right preposition of 'Adjacent'.
  1. to
  2. with
  3. after
  4. within
ব্যাখ্যা
Adjacent to: 
Meaning: সংলগ্ন
Example: His house is adjacent to mine.

• Adjacent এর সাথে Appropriate preposition এ to বসে সবসময়।
৫১.
What is the single word for 'a hater of mankind'?
  1. Philanthropist
  2. Misanthropist
  3. Humanitarian
  4. Hatred
ব্যাখ্যা
• Misanthropist
English meaning: One who hates mankind.
Bangla meaning: মানববিদ্বেষী

- Philanthropist: 
English meaning: a person who helps the poor, especially by giving them money.
Bangla meaning: (জনহিতৈষী ব্যক্তি)

- Humanitarian:
English meaning: (a person who is) involved in or connected with improving people's lives and reducing suffering.
Bangla meaning:  মানুষের ক্লেশলাঘব, দণ্ডনীতির সংস্কারসাধন ইত্যাদি উপায়ে যে ব্যক্তি সব মানুষের কল্যাণের জন্য কাজ করেন; ঐরূপ ব্যক্তিবিষয়ক কিংবা ঐরূপ ব্যক্তি মতাবলম্বী; লোকহিতব্রতী; মানবহিতৈষী; লোকহিতকর; জনহিতকর।

- hatred:
English meaning: an extremely strong feeling of dislike.
Bangla meaning: ঘৃণা; তীব্র বিরাগ।

Source: Cambridge & Accessible Dictionary.
৫২.
Who is the writer of 'The merchant of Venice'.
  1. George Bernard Shaw
  2. William Shakespeare
  3. T.S. Eliot
  4. Christopher Marlowe
ব্যাখ্যা
♦ The Merchant of Venice:
- এটি Shakespeare লিখিত একটি comedy.
- একজন ইহুদি (Jew) সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত। 
- তিনি ছিলেন একজন moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট  comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এই comedy টি লেখা হয়েছিল।

• Shakespeare:
- জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
৫৩.
What is the feminine gender of 'Fox'.
  1. Foxen
  2. Vixen
  3. Female fox
  4. None of these
ব্যাখ্যা
♦ Fox
English meaning: a wild mammal belonging to the dog family that has a pointed face and ears, a wide tail covered in fur, and often reddish-brown fur.
Bangla meaning: খেঁকশিয়াল; শৃগাল।
Feminine gender: vixen.

Source: Cambridge & Accessible Dictionary.
৫৪.
Which one of the following is not a vowel.
  1. a
  2. e
  3. o
  4. y
ব্যাখ্যা
♦ Vowel: 
- a speech sound produced by humans when the breath flows out through the mouth without being blocked by the teeth, tongue, or lips.
- a letter that represents a sound produced in this way.

• The vowels in English are a, e, i, o, and u.

Source: Cambridge Dictionary.
৫৫.
What is the opposite word of subterfuge?
  1. Guile
  2. Cunning
  3. Intrigue
  4. Honesty
ব্যাখ্যা
♦ Subterfuge
English meaning: a trick or a dishonest way of achieving something.
Bangla meaning: ছল; ব্যপদেশ; চাতুরী

Options,
- Guile: প্রতারণা; ছলনা; ধূর্তামি; চাতুর্য।
- Cunning: ধূর্ত।
- Intrigue: চক্রান্ত/ষড়যন্ত্র করা
- Honesty: সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র

অপশন বিবেচনা করে দেখা যায়, the opposite word of subterfuge - Honesty.

Source: Cambridge & Accessible Dictionary.
৫৬.
‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদানকারী সংস্থার নাম -
  1. GAVI
  2. PACC
  3. UNICEF
  4. REAP
ব্যাখ্যা
ভ্যাকসিন হিরো:
- ভ্যাকসিন অ্যালায়েন্স নামে পরিচিত সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা জিএভিআই (GAVI) টিকাদান কর্মসূচির মাধ্যমে সারাবিশ্বে কোটি কোটি শিশুর জীবন রক্ষায় ভূমিকা রাখছে।
- এই সংস্থা ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদান করে।

উল্লেখ্য,
- ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করে।
- বাংলাদেশে টিকাদান কর্মসূচির ব্যাপক সাফল্য, বিশেষ করে বেশ কয়েকটি মরণব্যাধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীকে এই সম্মাননা জানায় বৈশ্বিক এ সংস্থাটি।

উৎস: ৯ অক্টোবর, ২০১৯, প্রথম আলো।
৫৭.
বাংলাদেশে জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে?
  1. ফরিদপুর
  2. দিনাজপুর
  3. রাজশাহী
  4. রংপুর
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম লোহার খনি:
- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে।
- উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ খনির সন্ধান পেয়েছে।
- জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে।
- লোহার পাশাপাশি খনিটিতে মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে বলে জানান জিএসবি কর্মকর্তারা।
- ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া গেছে।
- খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
- খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।
- এটি বাংলাদেশের প্রথম লোহার খনি।

উৎস: ১৮ জুন ২০১৯, প্রথম আলো।
৫৮.
বাংলাদেশে বিদ্যুৎ ‍উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয়-
  1. ফার্নেস ওয়েল
  2. কয়লা
  3. প্রাকৃতিক গ্যাস
  4. ডিজেল
ব্যাখ্যা
বিদ্যুৎ উৎপাদন: 
- দেশে মোট স্থাপিত কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩,৪৮২ মেগাওয়াট। 
- স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (জ্বালানির ভিত্তিতে): 
→ গ্যাস – ৪৯.০৭% 
→ ফার্নেস অয়েল – ২৬.৯৫% 
→ কয়লা – ১১.৪৬% 
→ ডিজেল – ৫.৪৯% 
→ বিদ্যুৎ আমদানি – ৪.৯৪% 
→ নবায়নযোগ্য জ্বালানি – ২.০৮% । 

- বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় – প্রাকৃতিক গ্যাস। 
ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নীট উৎপাদিত বিদ্যুৎ - এর ৪৯.০৭% গ্যাস ভিত্তিক এবং ফার্নেস অয়েল ভিত্তিক – ২৬.৯৫%। 
- বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা ‘পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, ২০১৬’ প্রস্তুত করা হয়েছে।
- এই মহাপরিকল্পনা অনুযায়ী স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উন্নীতকরণ চিত্র- 
→ ২০৩০ সাল - ৪০,০০০ মেগাওয়াট। 
→ ২০৪১ সাল - ৬০,০০০ মেগাওয়াট। 

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩। 
৫৯.
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
  1. ভারত
  2. যুক্তরাজ্য
  3. থাইল্যান্ড
  4. চীন
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। মূল পরীক্ষার আগে আপডেট তথ্য জেনে যাবেন।]

দেশ হিসেবে রপ্তানি:
- দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ: যুক্তরাষ্ট্র। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, গত ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির ক্ষেত্রে ১৭ শতাংশ নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে -
- জার্মানি থেকে রপ্তানি আয় হয়েছে ১২ দশমিক ৭৪ শতাংশ।
- যুক্তরাজ্য থেকে আয় হয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ।
- স্পেন ও ফ্রান্স থেকে রপ্তানি আয় হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৬২ ও ৫ দশমিক ৯২ শতাংশ।
- গত এক দশক ধরে এই ৫ দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়ে আসছে।
- ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে সপ্তম বৃহত্তম আমদানিকারক ছিল ভারত।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বাজারে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
৬০.
বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন হলো -
  1. ১০৯
  2. ১০৩
  3. ৯৯৯
  4. ৩৩৩
ব্যাখ্যা
[৩৩৩ হচ্ছে মূলত জাতীয় তথ্য বাতায়ন কল সেন্টার, এটার মাধ্যমেও বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। তবে ১০৯ এ সরাসরি নারী নির্যাতন বা বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সেবা পাওয়া যায়। তাই এখানে ১০৯ অধিক গ্রহণযোগ্য উত্তর। Link, Link]

বিভিন্ন সেবায় হেল্পলাইন:

- ৯৯৯: বাংলাদেশের জরুরি কল সেন্টার। 
- ১০৯: নারী নির্যাতন বা বাল্যবিবাহ হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।
- ১০৯৮: শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
- ৩৩৩: জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলাদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে। 
- ১০৫: জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার। 
- ১০০: বিটিআরসি কল সেন্টার।
- ১৬৪২০: বিটিসিএল কল সেন্টার।



উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬১.
ফরমোজার বর্তমান নাম কি?
  1. তাইওয়ান
  2. থাইল্যান্ড
  3. পোল্যান্ড
  4. মাঞ্চুরিয়া
ব্যাখ্যা
তাইওয়ান:
- তাইওয়ান সরকারীভাবে চীন প্রজাতন্ত্র ফিনিন।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
-এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- তাইওয়ান ইউরোপ এশিয়া প্লেট ভূ-গঠন প্রণালী দ্বারা গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বীপপুঞ্জসমূহ প্রজাতন্ত্রী চীনের অধীনে হয়।
- প্রজাতন্ত্রী চীন প্রশান্ত মহাসাগরের তাইওয়ান দ্বীপ, অর্কিড আইল্যান্ড, গ্রীন আইল্যান্ড শাসন করে থাকে।•

উল্লেখ্য,
এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের পূর্ব এবং পরিবর্তিত বর্তমান নামের তালিকা:

• বাংলাদেশ
পূর্ব নাম: পূর্ববঙ্গ, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান,

• কম্বোডিয়া
পূর্ব নাম: কম্পুচিয়া,

 • চীন
পূর্ব নাম: ক্যাথে,

• ইন্দোনেশিয়া
পূর্ব নাম: ডাচ ইস্ট ইন্ডিয়া,

• ইরাক
পূর্ব নাম: মেসোপটেমিয়া, ব্যাবিলন, অ্যাসেরীয়,

• জাপান
পূর্ব নাম : নিপ্পন, নিহন,

• মিয়ানমার
পূর্ব নাম: ব্রহ্মদেশ, বার্মা,

• মালয়েশিয়া
পূর্ব নাম: মালয়, মালয় ল্যান্ড,

• সৌদি আরব
পূর্ব নাম: সৌদিয়া,

• ভিয়েতনাম
পূর্ব নাম: ফেঞ্চ ইন্দোচায়না।

উৎস: Britannica.
৬২.
‘ডেড সী’ কি?
  1. একটি নদী
  2. একটি সাগর
  3. একটি হ্রদ
  4. মৃত সাগর
ব্যাখ্যা
 Dead Sea:
- Dead Sea হলো একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ।
- এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি হ্রদ যেখানে কেউ ডুবে না।
- এর পানি এতটাই ঘণ যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে।
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এই হ্রদটি ইসরায়েল, পশ্চিমতীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত।

উৎস: Britannica.
৬৩.
UNDP -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ওয়াশিংটন
  3. রোম
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
UNDP:
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৬৪.
ঢাকায় ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি?
  1. সোহরাওয়ার্দী উদ্যান
  2. লালবাগ কেল্লা
  3. বাহাদুর শাহ পার্ক
  4. রায়ের বাজার বধ্যভূমি
ব্যাখ্যা
বাহাদুর শাহ পার্ক:
- বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত।
- ১৮৫৮ সালে রানি ভিক্টোরিয়ার নামানুসারে এই স্থানের নামকরণ হয় ‘ভিক্টোরিয়া পার্ক’।
- পার্কটি আন্টাঘর ময়দান নামে পরিচিত ছিল।
- ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে।
- তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে।
- ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।
- সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য।
- তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৫.
ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী কে?
  1. কল্পনা দত্ত
  2. প্রীতিলতা ওয়াদ্দেদার
  3. মনোরমা নাসিমা
  4. ভগিনী নিবেদিতা
ব্যাখ্যা
প্রীতিলতা ওয়াদ্দেদার:
- ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা এবং প্রথম শহীদ বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার।
- ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন।
- ইডেন কলেজে ছাত্রী থাকাকালে প্রীতিলতা লীলা নাগের নেতৃত্বাধীন দীপালি সংঘের অন্তর্ভুক্ত শ্রীসংঘের সদস্য ছিলেন।
- ১৯৩০ সালে সমগ্র বাংলা ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে।
- প্রথম মহিলা সদস্য হিসেবে প্রীতিলতা যোগ দেন সূর্যসেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের সঙ্গে।
- ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে প্রীতিলতার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
- প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে।
- ওই সময়ে তিনি গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।
- তাঁর আত্মদান বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামে আরো উজ্জীবিত করে তোলে।
- পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবটি এখন ‘বীরকন্যা প্রীতিলতা জাদুঘর’ নামে পরিচিত।

উৎস: ৩ নভেম্বর, ২০২১, কালের কন্ঠ।
৬৬.
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে?
  1. মওলানা ভাসানী
  2. এ.কে. ফজলুল হক
  3. আব্দুল হালিম
  4. সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
কৃষক প্রজা পার্টি:
- কৃষক প্রজা পার্টি আর্থ-সামাজিক কর্মসূচি সম্বলিত একটি রাজনৈতিক দল।
- দলটি ১৯৩৬ থেকে ১৯৪৩ পর্যন্ত বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল।
- ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টি ছিল নিখিল বঙ্গ প্রজা সমিতির ফসল।
- বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মুসলমান নেতৃবৃন্দের সমন্বয়ে  নিখিলবঙ্গ প্রজা সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে।
- স্যার  আব্দুর রহিম এ সমিতির সভাপতি এবং আরও পাঁচজন সহ-সভাপতি ছিলেন।
- এ.কে ফজলুল হক ছিলেন এ পাঁচজনের মধ্যে প্রথম সহ-সভাপতি।
- ১৯৩০ দশকের মন্দার প্রেক্ষাপটে পূর্ব বঙ্গের প্রায় সকল জেলায় প্রজা সমিতি গঠিত হয়।
- এ. কে. ফজলুল হক পূর্ব বাংলায় তার সমর্থকদের নিয়ে প্রজা সমিতি ত্যাগ করলেন এবং ১৯৩৬ সালের জুলাই মাসে ঢাকায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন।

উল্লেখ্য,
- ১৯৩৭ সালের নির্বাচনে কে.পি.পি-র প্রধান দু প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস ও মুসলিম লীগ।
- কৃষক ভোটাররা ফজলুল হকের প্রতি বিশাল সমর্থন জানায়।
- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলির মধ্যে কেপিপি তৃতীয় স্থান দখল করে।
- কংগ্রেস পায় ৫২টি আসন, মুসলিম লীগ ৩৯টি, কে.পি.পি ৩৬টি এবং অন্যান্য খন্ডিত দল ও স্বতন্ত্র প্রার্থীরা ২৫০ আসনের বাকিগুলি দখল করে।
- এর ফলে কে.পি.পি পূর্ব বঙ্গের একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে।

উৎস: বাংলাপিডিয়া।
৬৭.
সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন কত সালে পাশ হয়?
  1. ১৯৮৬
  2. ১৯৮৭
  3. ১৯৮৮
  4. ১৯৮৯
ব্যাখ্যা
বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭:
- ১৯৪৭ সালে ভারত বর্ষ ভাগ হয়ে পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম আঘাতটাই আসে বাংলা ভাষার ওপর।
- মাতৃভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার চূড়ান্ত দৃষ্টান্ত ’৫২-এর ভাষা আন্দোলন।
- মাতৃভাষার জন্য এমন বিরল আত্মদানের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই।
- দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে রাষ্ট্র ভাষা হিসেবে বাংলাকে অন্তভু‌র্ক্ত করেন।
- সংবিধানের প্রথম ভাগের ৪ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা প্রসঙ্গে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।’
- এর মানে সংবিধান যেদিন প্রণীত হলো, সেদিন থেকেই এই রাষ্ট্রের রাষ্ট্রভাষা বাংলা।
- বঙ্গবন্ধু ১৯৭২ সালে ১৬ জুলাই ‘জাতীয় শিক্ষা কমিশন’ গঠন করে যা কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন নামে পরিচিত।
- কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে বাংলা।

উল্লেখ্য,
- ১৯৮৭ সালের ৮ মার্চ ‘বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭’ প্রণয়ন করা হয়।
- ঐ আইনের ৩(১) ধারায় বলা হয়েছে, ‘এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস-আদালত, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখিত হইবে।
- এই ধারা মোতাবেক কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন তাহা হইলে উহা বেআইনি ও অকার্যকর বলিয়া গণ্য হইবে।’ 

উৎস: ২১ ফেব্রুয়ারি ২০২২, দৈনিক ইত্তেফাক।
৬৮.
মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কত নং সেক্টরে ছিল?
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।

সেক্টরগুলো:
- ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী: ১নং সেক্টর,
- ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ: ২ নং সেক্টর,
- হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ: ৩ নং সেক্টর,
- সিলেট জেলার অংশবিশেষ: ৪ নং সেক্টর,
- বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ: ৫ নং সেক্টর,
- দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর: ৬ নং সেক্টর,
- রাজশাহী, পাবনা, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল এবং রংপুরের কিছু অংশ: ৭ নং সেক্টর,
- কুষ্টিয়া, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ: ৮ নং সেক্টর,
- পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ: ৯ নং সেক্টর,
- সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও আভ্যন্তরীন নৌ-পরিবহন: ১০ নং সেক্টর,
- ময়মনসিংহ ও টাঙ্গাইল: ১১ নং সেক্টর।

উৎস: ২৬ মার্চ ২০২৩, বিবিসি বাংলা।
৬৯.
টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত?
  1. পদ্মা
  2. সুরমা
  3. বরাক
  4. মেঘনা
ব্যাখ্যা
টিপাইমুখ বাঁধ:
-বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য বাঁধটি টিপাইমুখ বাঁধ নামে পরিচিত।
- এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এই কাজ করেছে।
-  ১৯৩০-এর দশক থেকে আসামের কাছাড় উপত্যকায় এক ভয়াবহ বন্যা হওয়ার পর থেকে একটি দীর্ঘমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনা করা হয়; যার অংশ হিসেবে ১৯৫৪ সালে ভারতের Central Water Commission (CWC) একটি বহুমুখী জলাধারের জন্য সমীক্ষার কাজ হাতে নেয়।
- এই বাঁধের উচ্চতা ১৬২.৮ মিটার।

[টিপাইমুখ বাঁধ বাংলাদেশের  কোন নদীর  উজানে নির্মিত তখন উত্তর হবে -  সুরমা ও কুশিয়ারা। আর যদি প্রশ্নে ভারতের কোন নদীর উজানে নির্মিত, উত্তর হবে - বরাক নদী। আর প্রশ্নে বাংলাদেশ বা ভারত না থাকে তাহলে অপশন অনুযায়ী উত্তর করতে হবে।]

উৎস: কালের কন্ঠ ও নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট ও জাতীয় তথ্য বাতায়ন।
৭০.
‘গ্রিন ব্যাক’ নামে পরিচিত -
  1. আইএমএফ
  2. মার্কিন ডলার
  3. বিশ্বব্যাংক
  4. ফ্রান্স
ব্যাখ্যা
গ্রিন ব্যাক:
- মার্কিন ডলারকে অতীতে গ্রিনব্যাক বলা হতো।
- আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৮৬১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ কাগজি মুদ্রার প্রচলন ছিলো।
- মুদ্রায় সবুজ রঙের ছাপা থাকার কারণে এ রকম নামে জনপ্রিয় হয়েছিলো।

উৎস: The U.S. Currency Education Program (.gov) ওয়েবসাইট।